এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)

    Samik
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১১ | ১৩৭৯৪৪ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ghanada | 223.*.*.* | ২৯ ডিসেম্বর ২০১১ ১৮:৩৯509607
  • মাইরী
    আজ কাব্লের বাড়ীতে চাঁদের মেলা।
    ইস, যেতে পাল্লুম নি!
    কি দুক্কু কি দুক্কু!
  • DB | 115.*.*.* | ২৯ ডিসেম্বর ২০১১ ১৮:৪১509618
  • নিনা তোমার বাড়িতে চুরির খবর পেয়ে ভারি খারাপ লাগছে। আমি কিন্তু সত্যই ভাবতে পারছিনা ওদেশেও এমনটা হওয়া সম্ভব !
  • Ghanada | 223.*.*.* | ২৯ ডিসেম্বর ২০১১ ১৮:৫০509629
  • ওদের দেশে তো মানুষ-ই থাকে।
    আর চোর সব জায়গায়!
    তাই প্রথমটা শুনে খুব বিচ্ছিরি লেগেছিল।
    পরে, ব্যাপারটাকে, এইভাবেই নিলুম।
  • sudeepto | 115.*.*.* | ৩০ ডিসেম্বর ২০১১ ১৭:৪৭509640
  • ধন্যবাদ সু, লিন্‌ক টা দেবার জন্য।নীনার বাড়িতে ২৪ ডিসেম্বার ২০১১ আমার জীবনে এক স্মরনিয় দিন হয়ে থাকবে।প্রথম যখন বাংলা লাইভে আড্ডা দিতে শুরু করি, পরম নামটা আইডি নিয়ে ছিলাম। তখনি নীনার সঙ্গে আলাপ। এখনো নীনা আমাকে ঐ নামেই ডাকে। গীটারের সঙ্গে আমার বহুদিনের প্রেম,সেই কলেজের প্রথম বছর থেকেই।এ পাড়াতে এ বছর বাড়ি বসে রেকর্ডিং নিয়ে কিছু লিখেছিলাম। সেদিন একটা সুযোগ পেলাম এ পাড়া ও পাড়ার ভাই বোনেদের সামনে আসার।হ্যাঁ, রিয়েল ভাটই বটে। কি আনন্দ পেলাম বলে বোঝানো যাবে না। কিকি তনয় ঋভুর কিছু গান বাজনা অর্কুটে কিকির প্রোফাইলে লিন্‌ক আছে।সেদিন ব্যাচারা সবে মুডে এসেছিলো। কিন্তু যাবার তাড়ায় আগেই চলে গেলো।ক্ল্যাসিকাল গীটার বাজনা ও ভালো আয়ত্য করেছে। গানো গাইতে পারে। ঘনাদা,কৌস্তভ, অধীশ,সুমেরু, শুভশ্রী অনেকের সঙ্গে পরিচয় হলো। বাসু ভাইএর গান পাশে বসেই শুনলাম। স্কচ দিয়ে পার্টি শুরু, সঙ্গে চিকেন পাকোড়া, গাইছি, বাজাচ্ছি আর গপ গপ করে মুখে পুরে দিচ্ছিলাম, মাঝে মাঝে গেলাশে এক চুমুক।হটাৎ নীনা হাতে এক টা কি দিয়ে গেলো। দেখি কি সুন্দর দেখতে সরু সরু ডালচিনি আর ছোটো এলাচে ভর্তি সেটা। না বাজারের মতো রস নিংড়ে নেওয়া নয়। রোজ খাবার পর এখন একটু এলাচ বা ডালচিনি দিয়ে মুখশুদ্ধি করছি।নৈশ্য ভোজটাও ছিলো অসাধারন। একটা গান খুব মনে পড়ছে, শুধু একদিন ভালোবাসা,মৃত্যু যে তার পর, তাও যাদি পাই/আমি তাই চাই........ না, এটা বরং ভালো...... এমনি করে যায় যদি দিন যাকনা
    সুদীপ্ত/নীনার পরমদা:)
  • Sankha | 71.*.*.* | ১১ জানুয়ারি ২০১২ ০৭:৪০509651
  • গুরুতে যদিও বিশেষ কারুর সঙ্গে সেরম আলাপ হয়নি, মুখোমুখি তো অনেক পরের কথা, তবুও গরজ বড় বালাই। আলাপ করার। তাই ভাবলুম একটু পোস্টিয়ে যাই।

    বইমেলাতে স্টলে দেখা হবে তো বটেই (কোনো কাজ না পড়ে গেলে বা ট্রিপে বেরিয়ে না গেলে, স্বেচ্ছাসেবক হতেও আপত্তি নেই [email protected] তে একটা মেল ছেড়ে দিলেই হবে), তবে তার আগেই দিল্লিবাসী কারুর শনিবারের দুপুরে সময় হলে টার্মিনাল থ্রিতে দুপুরবেলাতেও দেখা হতে পারে। দুপুর তিনটের সময় নামছি, পরের কলকাতার ফ্লাইটের জন্য আটটা অবধি অপেক্ষা। এ আমার জন্য বড় কষ্টকর কাজ। এই সময়টাতে গুরুদের কারুর সঙ্গে মোলাকাত হলে ভালো লাগবে।

    So long...
  • i | 59.*.*.* | ১১ জানুয়ারি ২০১২ ০৮:২৮509662
  • মিতাদিদির সঙ্গে এই পেত্থম দেখা হল। খুব খুব ভাল্লাগল।
  • Sam | 117.*.*.* | ১১ জানুয়ারি ২০১২ ০৯:০৯509673
  • এখেনে কি সকলে ই বঙ্গবাসী? ব্যঙ্গালরিত কেউ নাই?
  • ppn | 112.*.*.* | ১১ জানুয়ারি ২০১২ ০৯:১৩509684
  • অনেকেই আছে।
  • Sam | 117.*.*.* | ১১ জানুয়ারি ২০১২ ০৯:১৭509695
  • বাহ, মানে ব্যাঙ্গালোরে দেখা-সাক্ষাত হয় নিশ্চয়. এই ফাঁকতালে আমি ও ঝুলে পড়ব এই উদ্দেশ্য আর কি.
  • ppn | 112.*.*.* | ১১ জানুয়ারি ২০১২ ০৯:২১509707
  • লুরুর কোথায়?
  • Sam | 117.*.*.* | ১১ জানুয়ারি ২০১২ ০৯:২৭509718
  • বান্নেরুঘাটা র পথে.
  • kallol | 119.*.*.* | ১১ জানুয়ারি ২০১২ ০৯:৩৮509729
  • স্যাম - স্বাগত। একটা সময় করে সপ্তাহান্তিক দিনগুলোর কোন একটাতে দেখা হতে পারে। সামনের শুক্র-শনি ছেড়ে। বানারঘাটা পথের কোথায় আপনার বাসা?
  • Sam | 117.*.*.* | ১১ জানুয়ারি ২০১২ ০৯:৪২509740
  • আরেকেরে তে, L&T সউথ সিটি র কাছে. কল্লোলদা, আপনি টাপনি ছেড়ে তুই তোকারি করতে পারেন. সুতোয় নজর রাখছি. দেখা করার প্লান জানাবেন. আমার যে কোনো দিন ই চলে. আপনার বসবাস কোন দিকে?
  • ppn | 112.*.*.* | ১১ জানুয়ারি ২০১২ ০৯:৫০509751
  • আচ্ছা, আমার বাড়ি থেকে অনেক দূরে। কিন্তু দেখা হয়ে যাবে নিশ্চয় কোন ভাটের আসরে।
  • Sam | 117.*.*.* | ১১ জানুয়ারি ২০১২ ০৯:৫২509762
  • অবশ্যই
  • ranjan roy | 115.*.*.* | ১১ জানুয়ারি ২০১২ ০৯:৫৬509773
  • গত ২৯ ডিসেম্বরের মিনি মিনি ভাটের কথা না লিখলে ভুল হবে। আয়োজনে ছিলেন কাব্লিদা ও সুমেরু। রান্নায় একা সুমেরু। চিংড়ি ও মাংসের দুটো অসাধারণ প্রিপারেশন। এতদিন সামরান সামনে থাকায় আমি সুমেরু'র কুলিনারি আর্টের লেভেলটা বুঝতে পারিনি।
    সিনেমা ও টেলিফিল্মের লাইনে ও পর্দার পেছনে থাকে, কিন্তু রান্নাকে প্রফেশন করলে আমি নিশ্চিত ওকে টিভির পর্দায় নানারকম রেসিপি বাতলাতে নিয়মিত দেখা যাবে।
    আর হ্যাঁ, রাম-ব্ল্যাক লেভেল ও ভোদকার সঙ্গে সঙ্গতের জন্যে পার্শে মাছ বেসন দিয়ে ভাজা ও আমোদা মাছের প্লেট!
    সন্ধ্যে ৬টা থেকে শুরু হয়ে রাত বারোটা অব্দি চলা এই মিনি ভাটে আমাকে ১১টায় ট্রেন ধরতে হাওড়া স্টেশনে চলে যেতে হল।
    আড্ডায় আর ছিলেন রূপংকরদা, নতুন নীপা বিকাশ গণচৌধুরি ও তাঁর স্ত্রী কাজল। কাজল নিরামিশাষী হওয়ায় মাসি ডাল বানালেন আর কাজল নিজে বানালো আলুভাজা-- আমাদের উপরিলাভ।
    এমন সময় এলেন সৌমিক ও পিয়ালী। এঁরা কোলকাতার অধিকাংশ নামী থিয়েটার দলের মঞ্চসজ্জা করেন।
    কিন্তু সুমেরুর অনুরোধে সৌমিক শোনালেন সুদীপের সুর করা গান। আমি ফিদা হয়ে গেলাম। অল্পবয়েসী ছেলেটির গলা, বাণীর ওপর নিয়ন্ত্রণ ও স্বরক্ষেপণ-- আমার মত অদীক্ষিতের কানে যে কীরকম লাগলো!
    আমি ছত্তিশগড়ের জেনে পিয়ালী শোনালেন কেমন ওঁরা হাবিব তনবীর সাহেবের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন রায়পুরে গিয়ে তাঁর ডকু-ইন্টারভিউ নেবার জন্যে কিন্তু তখনই উনি চলে গেলেন!
    তারপর ওঁরা পিপলি-লাইভ সিনেমায় হাবিব-কন্যা নগীনের গাওয়া লোকগীত চোলা- মাটিকে শুনিয়ে আমাকে আপ্লুত করলেন।
    শেষে সুদীপের সুরে জয় গোস্বামীর কবিতা "" অলকনন্দা জলে'' গেয়ে সৌমিক আমাকে আবেগে ভাসিয়ে দিলেন। সত্যি বুড়ো হয়েছি।
  • kallol | 119.*.*.* | ১১ জানুয়ারি ২০১২ ১০:৩৪509784
  • স্যাম।
    আমার মেইল [email protected] যদি মনে হয়, ওখানে আমরা ফোন্নং আদান প্রদান করে নিতে পারি। তাপ্পর জমিয়ে আড্ডা একদিন। সেদিন গান শোনাবো।
  • kallol | 119.*.*.* | ১১ জানুয়ারি ২০১২ ১০:৩৭509795
  • ও হ্যাঁ, আমি থাকি আলসুর, কেম্ব্রিজ লে আউট।
  • pi | 59.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ০৩:২৭509806
  • শ্রাবণীদির বাড়ি হজমি খেয়ে এলুম ( তার মানে এই নয় যে অন্য কিছু খাইনি। ফরিদাদা, শ্রাবণীদির কল্যাণে এত খাবার দাবার ছিল যে অ্যাপিটাইজার হিসেবে হজমি ছাড়া গত্যন্তর নেই)। এখন শুভজিতদা-বৌদির দেওয়া গুচ্ছ হজমির সদ্ব্যবহার করছি।

    রুবি কবে আসবে, রুবি কবে আসবে করতে করতে নেত্যরা সবচে লেট। বলাই বাহুল্য সে সবচে কাছে থাকে। ও না না, শুভজিতদা। কিন্তু সে তো বলেই গেসলো দেরি হবে। সিকি অনেক হ্যাপা ট্যাপা পুইয়ে, আপিস করে, বাড়ি গিয়ে, আবার এসে গেস্ট হাউস থেকে তুলে নিয়ে গেল। খুঁজে পেতেও একটু হ্যাপা হয়েছিল বটে। কিন্তু আমি তো তাও দাঁতের ডাক্তার অপ্সরার রেফারেন্স দিয়েছিলুম, সেটা অপ্সরা ট্রাভেলসের বেলগাছের রেফারেন্সের চেয়ে ভালো কিনা ? উফ্‌ফ ! আকাশের দিকে চেয়ে চেয়ে পাতা গুনে যাচ্ছি। সাত পাতা। হল না। দুই পাতা।হল না। এক পাতা। তিন পাতার দেখা নাই রে :(। বেলেরও দেখা নাই।
    সাহস করে বেশি দেখতেও পাচ্ছি না।
    মাথায় মাফলার, শাল, স্কার্ফের কুশন থাকলেও পড়লে নিশ্চয় ভালো লাগবে না। তো ফলের দেখা নাই।
    ফলত: অপ্সরা ট্রাভেলে্‌সর গেস্ট হাউসেরও দেখা নাই রে। যদিও সকালে সেখান থেকেই বেরিয়েছি, কিন্তু তখন থোড়াই খেয়াল ছিল, হ্যাঁ, ফিরতেও হবে বটে।
    ভাবলুম বেলফুল গাছের রেফারেন্স দিচ্ছে না তো। ফোন করে সেও কনফার্ম কল্লুম। শেষমেশ ট্রাভেলে্‌সর লোক বেরিয়ে এসে যতক্ষণ বাদে উদ্ধার করলো, তখন আর সামনের গাছ বেল কিনা সে দেখার মত আলো নিবে গেছে।

    সিকি গাইডের লাজবাব কমেϾট্রকল্যাণে লাজবাব দিল্লির টুকরো টাকরা দর্শন হয়ে গেল।শুভজিতদার করালো নেটে দিল্লি দর্শন।
    প্লাস্টিক মোড়া হাতিদের দেখতেই সবচে ভাল লাগলো। ভালো কথা। দিল্লি চিড়িয়াখানার হাতিদের কি এখন বোরখা পরিয়ে রাখা হচ্ছে ?

    নেত্য কথা কয় না, ইহা একটি মিথ। দিব্বি একটা ছত্রকামী ভূতের গপ্পো শুনিয়ে দিলো। শীতের সন্ধ্যায়, শ্রাবণীদির বাড়ির দারুণ আলো আবছায়ায় দারুণ ভয় পেতে পেতেও পেলুম না শ্রাবণীদির বরের সুপার ঝক্কাস ক্যামেরায় ফটো আর ভিডিও সেশন শুরু হয়ে গেছে যে ! আর হ্যাঁ, ইনি নিজেও সুপার আমুদে লোক। শ্রীমতী রুবিও। হ্যাঁ, যা দেখলুম শুভজিতদা-বৌদিও দারুণ জমাটি। ঠিক মেপে দেখিনি, তবে কেমন জানি সন্দ হতিছে বৌদি আমার চেয়েও বেশি কথা বলতে পারে।
    ফরিদাদার থেকে থেকেই করা কোশ্চেনগুলো মীরাক্কেলকে গুনে গুনে গোল দেবে।
    ফরিদাদা সৌজন্যে পাওয়া শক্তি চট্টোপাধ্যায়ের স্বকণ্ঠে আবৃত্তির ফাঁকে ফাঁকেই গুরুর স্টলে সিকি ফেরিওয়ালার হাঁকের কিছু রিক্যাপ ( ইস ! বইমেলায় এগুলোর ভাল করে রেকর্ডিং করে রাখা উচিত ছিল ! যাঁরা শোনেননি, মিস করেছেন ), চলছে আমাদের মেয়েবেলার হোস্টেল লাইফের চেন্নাইসম অখাদ্যের জাবর কাটাও। চলে এলো শ্রাবণীদের শান্তিবিহার, শক্তিগড়ও।

    শৌভ চলে এল ফোনে। আপিসের কাজের চাপের দু:খে আর ইউলিসিস শেষ করার আনন্দের বিপরীত প্রতিক্রিয়ায় সে মোটামুটি স্ট্যাটিক। তাই দূরভাষ বিনে গতি নাই।

    কুমুদি আর জামাইবাবুকে খুব মিসাইলুম। দেরি হয়ে গেছিল বলে কুমুদিকে ফোন করা হয় নাই। আজ হবে।
    ও হ্যাঁ কুমুদি, তুমি দেখলে খুশি হতে, রুবিবৌমা আর সুন্দর সাজুগুজু করে এসেছিলেন, খুব সুন্দর দেখাচ্ছিলোও।

    কম: রাজদীপের সাথে অসমাপ্ত রাইটার্স ভাটটা আজ হলে মন্দ হত না। সেদিন ভাঁড়ের চা ছিল, আজ রেলকামরার কাপে টম্যাটোর সুপ।

    ও,শ্রাবণীদি আর শ্রাবণীদের বাড়ির সাজ,এদুইএর কথা না বল্লে ভগমান পাপ দিবেন। মালাইকারি আর রাবড়ির কথা না বল্লে তো আরো। ফরিদাদার বিরিয়ানি এটালের কথা না বল্লে তো আরৈ !

    তবে দিনের শেষে দিল্লি বড় গোলমেলে জায়গা বাপু। তখন কোন এক সিধে রাস্তা দেখিয়ে সিকি বলে দিল ইহা রিং রোড, ফেরার সময় একটি প্রকৃত গোল টার্নে পাক খেতে খেতে শুভজিতদাকে শুধালুম, এই তাহলে আউটার রিং রোড ? তা তার সাথে নাকি গোল রাস্তার কোন সমপর্কই নেই। গোলমেলে নয় ?
    আর আমার সব গুলিয়ে গেছে। ফরিদাবাদের পাশে গাজিয়াবাদ, নাকি নয়ডার পাশে গুরগাঁও। উ:, দ:, পূ:, প: সব গুলিয়ে গ্যাসে। সরি সিকি স্যাঅর। খালি এটুকু বুঝেছি, যে ফরিদাবাদে থাকে সে ফরিবাদে না থাকলে অনেক কম কম্যুট করতো, সে গাজিয়াবাদে থাকে সে গাজিয়াবাদে থাকার জন্য অনেক বেশি যাতায়াত করে, যে গুরগাঁও তে থাকে সে নয়ডায় থাকলে অনেক কম রাস্তা যাতায়াত করতে হত ইত্যাদি, এবং এই এই না থাকার ফলে প্রত্যহ সিধে গোল রাস্তা দিয়ে চলে ও সিধেসাধা নামের গোল গোল রাস্তায় ঘুরপাক খেতে খেতে দিল্লি প্রদক্ষিণ করেন। গোলমেলে নয় ?
  • Nina | 69.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ০৭:২৪509818
  • উফ! দিল্লী লাজওয়াব দিল্লী --সব্বার মুখটা চোখের ওপর ভেসে উঠল--মনটা খুব কেমন কেমন করে উঠল সব্বার জন্যে----
  • siki | 122.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ০৮:৪০509829
  • ধারাবিবরণী পরে, ছবিতে ক্যাপশন লাগানো পরে, ছবির এডিটিংও পরে, আপাতত আপিস যাবার আগে ছবি দিয়ে যাই।

    https://picasaweb.google.com/109619061153939324777/JsiEuJ
  • dd | 59.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৫০509851
  • সিলির লিং'এ কিলিক মারতে কিছুক্ষন গোল গোল হয়ে ঘুড়ে জানিয়ে দিলো,সরি পেজ নট ফাউন্ড।

    খুব কম লিংই দেখেছি যেটা একবার কিলিক মারলেই দড়াম করে খুলে যায়।
  • siki | 155.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪৭509862
  • দীপ্তেন্দা, ভেরি সরি। তাড়াহুড়োয় অ্যালবামটা "পাবলিক' করতে ভুলে গেছিলাম।

    মোবাইল থেকে পাবলিক করে দিলাম। এবার দেখুন তো, দেখা যায় কিনা? আমি আপিস থেকে পিকাসা খুলতে পারি না।
  • siki | 155.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫৬509873
  • নেতাই কাল বেশি কথা কয়েছে, সেটি একটি ব্যতিক্রম। বোধ হয় পাইয়ের ইনফ্লুয়েন্সে। আমি তো ভেবেছিলাম নেতাই আর পাইয়ের একটা পাশাপাশি ছবি তুলব, তারপরে নিচে ক্যাপশন দেব, চল্লিশ পেরোলেই চালশে। (ডি: আজকে যে মুখে মারে বিশ্ব, চুপচাপ হয়ে যাবে কাল সে)

    আর গোলমেলে দিল্লি? ইল্লি! পিথিমির ওপর বসে থাকো যখন, তখন কি পিথিমিকে উল্টোনো কলসী লাগে? রিং রোডের কেসও তাই। যদিও রিং রোড এবং আউটার রিং রোড, পুরো বৃত্ত কমপ্লিট করে না ( বা করলেও আমার জানা নেই), তবে এগুলো কিছু আর্বান মিথ যা নিয়ে আমাদের বাঁচতে হয়। এই যেমন সে¾ট্রাল দিল্লি আদপেই দিল্লির কেন্দ্রস্থলে নেই, বরং বেশ কিছুটা পূব দিক ঘেঁষে।

    ফরিদাবাদ গাজিয়াবাদ নয়ডা গুরগাঁও নিয়ে দিল্লি আরো সুবিশাল। মাত্র এক ঘণ্টার মিনি ড্রাইভে কী আর দিল্লি চেনা হয়? নেহরু প্লেস পেরিয়ে একটা রাস্তা দেখিয়ে বলে দিলাম, এই রাস্তা দিয়ে একটু এগোলেই লোটাস টেম্পল। নয়ডা দিয়ে যাবার সময় অবশ্য সেই কুখ্যাত নিঠারী ভিলেজ দেখিয়ে দিলাম, মোটের ওপর সি আর পার্ক টু নয়ডা যা যা দ্রষ্টব্য পড়ে সব দেখিয়ে দিলাম পাইকে।

    পাই আপাতত দিল্লিপ্রেমে মাতোয়ারা। এইমাত্র ফোং করল, এখন কুতুবমিনারে ঘুরে বেড়াচ্ছে। এর পরে লালকেল্লা যাবে।
  • kumu | 122.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৩:১৭509884
  • পাই, আমিও মিস করলাম একটি মচৎকার আড্ডা।নং পেলে আমিও তোমায় ফোনাতে পারি।
    জামাইবাবুকে জানিয়ে দেব,

    পাইজিনি তাঁকে ভোলেনি।

    সিকি,থাংকু।শ্রাবণীর বাড়ী ভীষণ,ভীষণ সুন্দর।
    হলুদ শাড়ীতে ইনি কে?শ্রাবণীর ছবি নাই?
  • dd | 59.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৩:২৩509895
  • হ্যাঁ, এখন দেখতে প্যালাম।
  • Jhiki | 182.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৩:২৫509906
  • পূব পশ্চিম বোঝার জন্য বোধহয় ম্যাপই যথেষ্ট!!
  • Netai | 121.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৩:২৬509917
  • আমাকে ভুতের গল্প পুরো শোনাতে দেওয়া হল কই। মাঝপথেই গল্পটা কেমন হাইজ্যাক হয়ে গেছিল। কেউ খেয়াল ই করেনি। আমি হেবি দু:খ পেয়েছিলাম।

    তবে এভাবে আমাকে দাবায়ে রাখা যাবেনা। ও ভাটে না হলেও এ ভাটে। ওভাবে না হলে এভাবে। আজই ছেড়ে দেবো গল্পটা।
    শীঘ্রই আসিতেছে- ছাতা ভুতের গল্প। ভাট পাতায় চোখ রাখুন রাত্তিরে।
  • Netai | 121.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৩:২৮509929
  • শ্রাবণীদিকে কুমুদি ভুলে গেছে?
    হলুদ শাড়ি পরে ঐ তো শ্রাবণীদি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন