এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্বামী বিবেকানন্দ ই: নির্মোহ (তিন)

    Samik
    অন্যান্য | ৩১ জানুয়ারি ২০১২ | ৬৪৯১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | ১৬ জুলাই ২০১৩ ১৫:১৭513208
  • স্ববিরোধিতায় সমস্যা কী? স্ববিরোধিতা কী একটা নিন্দাসূচক বিশেষণ? স্ববিরোধিতা কি থাকতে নেই? হ্যাঁ, হিন্দুত্ব ইত্যাদি অ্যালিগেশনগুলো হয়তো নিন্দাসূচক, দ্বিচারিতা বললে নিন্দা হিসেবেই ধরা যেতে পারে, কিন্তু স্ববিরোধিতা নিন্দা কেন হবে? চিন্তার টানাপোড়েনের মধ্যে দিয়েই তো মানুষ এগোয়। ২১ বছর বয়েসে যেভাবে ভাববে, ৪১ এও কি সেভাবেই ভাববে?
  • dukhe | ১৬ জুলাই ২০১৩ ১৫:৩২513209
  • না, স্ববিরোধিতা নিন্দে নয়। কিন্তু "উনি একবার ঐতিহ্যের কথা বলেছেন, পরক্ষণেই আধুনিকতার কথা" - এটাকে স্ববিরোধিতা হিসেবে প্রেজেন্ট করা অর্থহীন। ব্রহ্মচর্য আর শিক্ষার মধ্যে স্ববিরোধ আছে, বিধবাবিবাহ নিয়ে মাথা না ঘামানো আর নারীস্বাধীনতার কথা বলা দ্বিচারিতা - এইসব 'যুক্তি' একাধারে বিবুদাকে না বোঝা ও 'স্ববিরোধিতা', 'দ্বিচারিতা' ব্যাপারগুলোকেও না বোঝা প্রকট করে মাত্র।
  • দীপ | ১৬ জুলাই ২০১৩ ১৮:৫৯513210
  • ধ্যাৎতেরি, কি ভাবছি আর কি লিখছি! বিবিদিষানন্দ! একটা টাইপো দেখেই সবাই এমন দাঁতমুখ খিঁচিয়ে ঝাঁপিয়ে পড়লেন...বাপ রে, আমার তো আন্তারা ফাঁচকুলিয়ে একশেষ!

    "কিন্তু ১৫০ বছর ধরে গোটা ব্রহ্মচারীদের কাঁধে চেপে ভারত বিবুদার পথে হাঁটছে এতটা আন্দাজ করতে পারিনি" - যা বললাম সেটা তো বুঝলেনই না, উলটে আমার কথার উলটো অর্থ ধরে ব্যাঙ্গোক্তি করছেন :) বিবুদা ১৫০ বছরে ব্রহ্মচারীদের কাঁধে দেশকে চাপাতে পারেন নি - এটাই তো বললাম। পারলে কি হত, সে সব জল্পনা-কল্পনা করে লাভ নেই। পারেননি - এটাই বাস্তব।

    "এটিকে একটি সুমহান অথেন্টিক কোট হিসেবে শিরোধার্য করা উচিত বলছেন?" - 'সুমহান'? (আবার বক্রোক্তি :) একদম নয় - আমি তো কোনও মহাপুরুষ নই যে আমার কোট সুমহান হবে, 'অথেন্টিক কোট' - যদি লেখক হিসাবে আমার নাম উল্লেখ করেন তাইলে অবশ্যই অথেন্টিক। শিরে ধরবেন না অন্য কোন অঙ্গে, সে আপনার ব্যক্তিগত ব্যাপার।

    "প্রাইভেসির বাংলা স্ববিরোধিতা - এটাও জানতাম না" - সেটা বলাও হয়নি। না বুঝে উল্টোপাল্টা কথা লিখছেন - এতে আপনার মহত্ব কিছুমাত্র বৃদ্ধি পাচ্ছে না। যাকে দেখতে নারি তার চলন বাঁকা।

    "নিরঞ্জন ধর কি অভিজিৎ রায় - যাঁর চোখে খুশি দেখতে চাইলে দেখুন না। কিন্তু আমার ধারণা ওঁরা অবতার নন, মানুষ, ওঁদেরও ভুলভ্রান্তি হয়" - ১০০ বার। লক্ষ্য করবেন আমার লেখায় এখনও পর্যন্ত নিরঞ্জন ধর কি অভিজিৎ রায়ের কোনও কোট কখনও দেওয়া হয়নি। ১০০% বিবেকানন্দ।

    যাঁরা ব্যক্তি আমিকে আক্রমণ করছেন, তাঁরা যদি আমার যুক্তিগুলির বিরোধিতায় নিজেকে সীমাবদ্ধ রাখতেন তাহলে ভাল লাগত।
  • দীপ | ১৬ জুলাই ২০১৩ ১৯:০৯513211
  • "গোটাকতক ক্যামেরা, কতকগুলো ম্যাপ, গ্লোব, কিছু chemicals ইত্যাদি চাই। তারপর একটা মস্ত কুঁড়ে চাই। তারপর কতকগুলো গরীবগুরবো জুটিয়ে আনা চাই। তারপর তাদের Astronomy, Geography প্রভৃতির ছবি দেখাও আর রামকৃষ্ণ পরমহংস উপদেশ কর—কোন্ দেশে কি হয়, কি হচ্ছে, এ দুনিয়াটা কি, তাদের যাতে চোখ খুলে, তাই চেষ্টা কর—সন্ধ্যার পর, দিন-দুপুরে—কত গরীব মূর্খ বরানগরে আছে, তাদের ঘরে ঘরে যাও—চোখ খুলে দাও। পুঁথি-পাতড়ার কর্ম নয়—মুখে মুখে শিক্ষা দাও। তারপর ধীরে ধীরে centre extend কর—পারো কি? না, শুধু ঘণ্টা নাড়া?"

    - ইন্টারেস্টিং, এরকম সেন্টার দু-একটা এখনও আছে নাকি? থাকলে লোকেশনটা বলবেন - গিয়ে দেখে আসব।

    অন্য একটা আলোচনা শুনুন। পড়ে যে যার নিজের মত বুঝে নিন।
    ---------------------------

    স্বামীজী। 'দেখ্ সিঙ্গি, একটা কিছু কর্। দেশের জন্য করবার এত কাজ আছে যে, তোর আমার মতো হাজার হাজার লোকের দরকার। শুধু গপ্পিতে কি হবে? দেশের মহা দুর্গতি হয়েছে, কিছু কর্ রে। ছোট-ছেলেদের পড়বার উপযুক্ত একখানাও কেতাব নেই। '

    প্রশ্ন। বিদ্যাসাগর মহাশয়ের তো অনেকগুলি বই আছে।

    এই কথা বলবামাত্র স্বামীজী উচ্চৈঃস্বরে হেসে উঠে বললেনঃ ‘ঈশ্বর নিরাকার চৈতন্যস্বরূপ’, 'গোপাল অতি সুবোধ বালক'—ওতে কোন কাজ হবে না। ওতে মন্দ বই ভাল হবে না। রামায়ণ, মহাভারত, উপনিষদ থেকে ছোট ছোট গল্প নিয়ে অতি সোজা ভাষায় কতকগুলি বাঙলাতে আর কতকগুলি ইংরেজীতে কেতাব করা চাই। সেইগুলি ছোটছেলেদের পড়াতে হবে।
  • :-) | ১৬ জুলাই ২০১৩ ১৯:৩৮513212
  • Date:16 Jul 2013 -- 06:59 PM
    এটা ঠিক ব্যক্তি আক্রমণের ব্যাপার না। আপনি ঠিকই বুঝেছেন, সমস্যাটা হল আপনারই ভাষায়, "কি ভাবছি আর কি লিখছি!"
    সামান্য "বিবিদিষানন্দ"-তে যদি এই অবস্থা হয়, তবে সমগ্র বাণী ও রচনাতে কি হাল বুঝছেন? নিজেই ভেবে দেখুন।
    "একটা টাইপো" তো নয়। বারবার এক জিনিস দেখেই সবাই এমন দাঁত কেলিয়ে বসে পড়লেন। "দাঁতমুখ খিঁচিয়ে ঝাঁপিয়ে পড়লেন"-কোথায়, আমি তো সবাই কে হাসিমুখই দেখছি!
  • dd | ১৬ জুলাই ২০১৩ ২০:০৯513213
  • ছোটোব্যালায় মানে আর্লি যৌবনে নাটক দেখেছিলাম, উৎপল দত্তের "এবার রাজার পালা"। সঞ্জয় গান্ধীকে নিয়ে তামাশা। তাতে একটি কেরাকটার ছিলো একটি যুবনেতার কেরিকেচার। তাকে বড়ো নেতারা শিখিয়ে দিয়েছিলো কোথাও আটকে গেলেই "চীন" বলে চেঁচাবি, আর কোনো যুক্তির দরকার নেই।

    দীপের ক্ষেত্রেই মানে উনার বিরোধিতাতেও তাই দেখি। ঐ বিবিদিষানন্দ নিয়েই কচকচানি চলছে। আর চলছে।সে হাসি মুখে বা দাঁত খিঁচিয়ে।
  • dd | ১৬ জুলাই ২০১৩ ২০:১৪513214
  • স্বামীজী। 'দেখ্ সিঙ্গি, একটা কিছু কর্। দেশের জন্য করবার এত কাজ আছে যে, তোর আমার মতো হাজার হাজার লোকের দরকার। শুধু গপ্পিতে কি হবে? দেশের মহা দুর্গতি হয়েছে, কিছু কর্ রে। ছোট-ছেলেদের পড়বার উপযুক্ত একখানাও কেতাব নেই। '

    প্রশ্ন। বিদ্যাসাগর মহাশয়ের তো অনেকগুলি বই আছে।

    এই কথা বলবামাত্র স্বামীজী উচ্চৈঃস্বরে হেসে উঠে বললেনঃ ‘ঈশ্বর নিরাকার চৈতন্যস্বরূপ’, 'গোপাল অতি সুবোধ বালক'—ওতে কোন কাজ হবে না। ওতে মন্দ বই ভাল হবে না। রামায়ণ, মহাভারত, উপনিষদ থেকে ছোট ছোট গল্প নিয়ে অতি সোজা ভাষায় কতকগুলি বাঙলাতে আর কতকগুলি ইংরেজীতে কেতাব করা চাই। সেইগুলি ছোটছেলেদের পড়াতে হবে

    অ্যাক্চুয়ালি উপরিউক্ত লেখায় আমি বিবেকানব্ন্দের খামতি কিছু পেলাম না। উনি তো ধর্মের পথেই ছিলেন। সেটার মধ্য দিয়েই একশ বছর প্লাস আগে একটা নতুন সমাজ গড়তে চেয়েছিলেন। এবং তার মধ্যেই অসাধরন কিছু বক্তব্য রেখেছিলেন, তা`্র সময়ের থেকে অনেক এগিয়ে।

    লরেন মোদীরা বিবেকানন্দকে কো অপ্ট করে ফেলেছেন। আফশোষ। গান্ধ্হেকে করেছেন কংরেসীরা। লেনিনকে সিপিএম। তো কি আর করা?
  • ... | ১৬ জুলাই ২০১৩ ২০:২০513215
  • না, তা তো নয়, ডিডি। গুনে দেখুন এই ছয় পাতায় সাকুল্যে ছটা পোস্টও নেই এই নিয়ে।
    তবু, এই ভ্রান্তি অন্তত এইটুকু বার্তা তো দেয়ই লেখকের মনঃসংযোগের অভাব আছে আর বিবেকানন্দ পড়ে বুঝতে এই সামান্য জিনিসটা না হলেই নয়।
    যাগ্গে, আপনার ভক্তির পাত্র লেখকটিকে নিয়ে আর নিন্দে নাই কল্লুম! মনের দুঃখে ভুলভাল গুনছেন, দেখতেই পাচ্ছি কি না!
  • T | ১৬ জুলাই ২০১৩ ২০:২৩513216
  • @ দীপ, প্রথমে আপনার লেখা কোট করছি,

    ১) "- ইন্টারেস্টিং, এরকম সেন্টার দু-একটা এখনও আছে নাকি? থাকলে লোকেশনটা বলবেন - গিয়ে দেখে আসব।"
    যদি না থাকে তো দায় কার, বিবেকানন্দের? মানে কেন উনি জীবদ্দশায় তৈরী করে যান নি বলে? এই লজিক নিয়ে আপনি বিবেকানন্দ বোঝার চেষ্টা নাই বা করলেন।

    ২) "স্বামীজী। 'দেখ্ সিঙ্গি, একটা কিছু কর্। দেশের জন্য করবার এত কাজ আছে যে, তোর আমার মতো হাজার হাজার লোকের দরকার। শুধু গপ্পিতে কি হবে? দেশের মহা দুর্গতি হয়েছে, কিছু কর্ রে। ছোট-ছেলেদের পড়বার উপযুক্ত একখানাও কেতাব নেই। '

    প্রশ্ন। বিদ্যাসাগর মহাশয়ের তো অনেকগুলি বই আছে।

    এই কথা বলবামাত্র স্বামীজী উচ্চৈঃস্বরে হেসে উঠে বললেনঃ ‘ঈশ্বর নিরাকার চৈতন্যস্বরূপ’, 'গোপাল অতি সুবোধ বালক'—ওতে কোন কাজ হবে না। ওতে মন্দ বই ভাল হবে না। রামায়ণ, মহাভারত, উপনিষদ থেকে ছোট ছোট গল্প নিয়ে অতি সোজা ভাষায় কতকগুলি বাঙলাতে আর কতকগুলি ইংরেজীতে কেতাব করা চাই। সেইগুলি ছোটছেলেদের পড়াতে হবে।"

    ----তো, এতে এগজ্যাক্টলি কি বুঝব? নিজেই লিখছেন যে যার মতো করে বুঝে নিন। তো, সবাই যদি যে যার নিজের মতো করে বুঝেই নেয় তো আপনার এই পাতার পর পাতা কোট করে যাওয়ার কি প্রাসঙ্গিকতা? দরকারই বা কি? উদ্বোধনের প্রচুর বই আছে, এক লাইনে রেফারেন্স দিয়ে দিন। ঝামেলা মিটে যাবে। নাকি আসলে আপনার উদ্দেশ্য হল যে কোনভাবে লোকের কাছে নিজের মত জাস্টিফাই করা। সেইটা হলে আপনার এই 'নিজের মতো করে বুঝে নিন' বক্তব্যটি, একটি আপাদমস্তক 'ঢং' বা ন্যাকামো।
  • দীপ | ১৬ জুলাই ২০১৩ ২০:৩৫513218
  • "অ্যাক্চুয়ালি উপরিউক্ত লেখায় আমি বিবেকানন্দের খামতি কিছু পেলাম না। উনি তো ধর্মের পথেই ছিলেন। সেটার মধ্য দিয়েই একশ বছর প্লাস আগে একটা নতুন সমাজ গড়তে চেয়েছিলেন।" - দাদা, আমি তো বিবেকানন্দর অন্ধ বিরোধী নই। কোনও খামতি প্রমাণ করার ইচ্ছায় কোটটা দিইওনি। একজন নিরাকার ঈশ্বর ও পাশ্চাত্য শিক্ষার উপর আস্থা রাখছেন, আর তাঁর সমসাময়িক আরেকজন পৌরাণিক ধর্ম ও বিশুদ্ধ ভারতীয়তায় - ঐ সময়ের এই টাগ-অফ-ওয়ার'টা দেখানোর জন্যেই এটা লিখলাম, বিবেকানন্দের নিজের জবানিতে। ব্যস এই টুকুই। এটা দুখেবাবুর 'অথেন্টিক' কোটের রেফারেন্সে।
  • pi | ১৬ জুলাই ২০১৩ ২০:৪১513219
  • না না, এই কোটগুলো আসুক। বিবুদাকে আরো ভালোই লাগছে ঃ)
  • pinaki | ১৬ জুলাই ২০১৩ ২১:১২513220
  • হুম। 'মানুষ' হিসেবে। ;-)
  • দীপ | ১৬ জুলাই ২০১৩ ২১:৩৬513221
  • "যদি না থাকে তো দায় কার, বিবেকানন্দের? মানে কেন উনি জীবদ্দশায় তৈরী করে যান নি বলে?" - না দায় আমার পিতৃ-পিতামহের। ওনারা বিবেকানন্দের জ্বালাময়ী 'ওঠ জাগো' শুনেও জেগে ওঠেননি বলে। ফাঁকা বুলি শুনিয়ে পয়েন্ট জেতার চেষ্টা করবেন না। কি কি করে যেতে পেরেছেন সেগুলোই বিবেচ্য। নইলে "যদি কার্যে পরিণত করিতে পারিস তবে জানব তোরা মরদ" - নিজের ওষুধ নিজে ওষুধ গিলুন।

    "তো, এতে এগজ্যাক্টলি কি বুঝব?" - কিচ্ছু বোঝার নেই। এমনিই পড়ুন। ওই আলোচনায় একটা ঐতিহাসিক সময় প্রতিফলিত হয়েছে। কেন হঠাৎ উল্লেখ করলাম, সেটা আগের পোস্টে বললাম।

    "পাতার পর পাতা কোট করে যাওয়ার কি প্রাসঙ্গিকতা? দরকারই বা কি? উদ্বোধনের প্রচুর বই আছে, এক লাইনে রেফারেন্স দিয়ে দিন" - দেব? আবার মিসকোট-হাফকোট বলে ধামা ধরবেন না তো?

    "একটি আপাদমস্তক 'ঢং' বা ন্যাকামো" - তাইলে তাই। তবে জাস্টিফাই করার দায় আমার নেই। নিজে পড়ে স্বল্পবুদ্ধিতে যা বুঝেছি, খোলামনে তাই নিয়ে আলোচনা করছি। আপনারা দু-চারটে ভুল ধরে দিচ্ছেন, ধারণাগুলো বেশ কিলিয়ার হয়ে যাচ্ছে। এটুকুই ভ্যালু-অ্যাড, নইলে চারটে অপরিচিত ভার্চুয়াল এনটিটির সাথে ঝগড়া করে পন্ডশ্রম করার মানে কি? আমার ভাবনাটা যেমন আপনি হাঁ করে মেনে নেবেননা, তেমনি আপনার ভাবনাটাও আমি মাথা মুড়িয়ে নেব না। সেলফ-রিয়েলাইজেশনের কোনও বিকল্প নেই। নিজে পড়ুন, নিজের মতো বুঝুন। আমি শুধু আমার পড়া দু'একটা জায়গা থেকে কিছু পয়েন্টার ধরিয়ে দিতে চেয়েছি। যদি সব পড়ে সব বুঝে গিয়ে থাকেন, তাইলে আমার আপনাদের দেওয়ার মতো কিছু নেই।
  • cm | ১৬ জুলাই ২০১৩ ২১:৫৬513222
  • না না থামবেননা দিতে থাকুন। বাস্তবিক পক্ষে আমার মনেও একটা প্রশ্ন জাগছে। আচ্ছা আমি যদি অতিমাত্রায় স্ববিরোধী কথা বলি সমাজ আমায় বিশেষ কোন তকমা দিয়ে দেবেনা? অবশ্য ভিন্ন ভিন্ন লোককে বোধহয় বলাই যায়। সেক্ষেত্রে স্ববিরোধ থাকছে শুধু নিজের মাঝে।
  • দীপ | ১৬ জুলাই ২০১৩ ২১:৫৮513223
  • "সামান্য "বিবিদিষানন্দ"-তে যদি এই অবস্থা হয়, তবে সমগ্র বাণী ও রচনাতে কি হাল বুঝছেন?" - কিছু লোক আছেন যাঁরা নরেন দত্তর ইস্কুলের মার্কশিট দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করেন লোকটি আদতে একটি অকালকুষ্মান্ড। আপনার যুক্তির সাথে তাঁদের School of thought-এর কোনও জাতিগত প্রভেদ দেখছি না, শুধু অন্য টিমে খেলছেন এই যা।
  • ... | ১৬ জুলাই ২০১৩ ২২:০৩513224
  • ঠিকই বলেছেন, Date:16 Jul 2013 -- 09:12 PM, কিন্তু, একটা বিশাআআআআআআআল কিন্তু আছেঃ
    কিছু কিছু লোকের (আমিও এই দলে পড়ি বৈ কি) সমস্যা হল, "হিসেব" কষে দিনের শেষে স্বার্থপর চিন্তায় জর্জরিত নিজেদের "মানুষ" ভাবতেই ভালোবাসি। তাই স্কেল আপ করে বিবেকানন্দকে দিনের শেষে তার চেয়ে অন্য কিছু শব্দ দিয়ে বোঝাতেই হয়। এদিকে শব্দ ভাণ্ডার সীমিত। তখন এই অবতার বা দেবতার মত শব্দ দিয়ে বোঝাতে হয়।
    ওবিশ্যি আরও একটা উপায়ও আচে; স্কেল ডাউন করা।
    যদি, নিজেদেরকে মানুষ ভাবা ব্যাপারটা থেকে সামান্য কম্প্রমাইজ করে, বাঁদর বলে ভাবতে পারি তবে হিসেব অনুযায়ী তাঁকে মানুষ বলে দেখতে অসুবিধে নাইঃ-)
  • ... | ১৬ জুলাই ২০১৩ ২২:১১513225
  • দেখুন দেখি, কত্ত গুলি পোস্টো আগেই আমি বলেচিলুম কি না, বিবেকানন্দের না করা কাজের লিস্টি আপনিই বাস্তব রূপ দিতে পারবেন। না হলেও নিদেন ওঁর কাজ গুলি আপনিই রিপিট করতে পারবেন। তখুন পাত্তা দিলেন না। এখন দেখলেন তো, স্বীকার করলেন তো, নরেন দত্তর জীবনের সঙ্গে আপনারটা কেমুন মিলে মিলে যাচ্চে!! নরেন দত্ত যখন হয়ে গেচেন, বিবমিষানন্দ হতে আর কতক্ষণঃ-))
  • ! | ১৬ জুলাই ২০১৩ ২২:১৩513227
  • Date:16 Jul 2013 -- 10:11 PM-ট হল গে, Date:16 Jul 2013 -- 09:58 PM-কে বলা।
  • T | ১৬ জুলাই ২০১৩ ২২:১৩513226
  • @দীপ
    ফাঁকা বুলি কোনটা? কে পয়েন্ট জেতার চেষ্টা করছে? যত্তসব! বাংলা বোঝেন না? কি কি করে যেতে পেরেছেন সেটাই যখন বিবেচ্য তখন সেটাই আলোচনা করুন না। পরে কারা কি করেছেন তার দায় ওঁর নাকি?

    কি বুঝব জানতে চাইলাম, তো বলছেন কিচ্ছু বোঝার নেই। আবার কোট করে বলছেন নিজেই নিজের মতো বুঝে নিন। মাইরি! আগে ক্লীয়ার করুন কি বলতে চান।

    হাফকোট বিপ এন্ড কোং রা করে থাকেন, আগে বহুবার করেছেন। ফলে লোকে বেশ ঘুঘু হয়ে গেছে, সন্দেহবাতিক। কিন্তু মশায় নিজের মতো করে বুঝুন বলে যা কোট করছেন, তাতে জনতার কি লাভ? সেতো বইতেই লেখা আছে। আপনার যদি তৎসংলগ্ন বক্তব্য না থাকে তো কোট করার কি আছে? কোশ্চেন্টা বুঝুন স্যার।

    স্বল্পবুদ্ধি! বলেন কি স্যার! বিবেকানন্দের ভুল ধরছেন। না না, নিজেকে ছোট করে দেখবেন না। যাক গে, বলছেন জাস্টিফাই করার দায় নেই, নিজে পড়ে নিজের মতো করে ভাবুন বলে উপদেশ দিচ্ছেন তাহলে দ্বিচারীতা স্ববিরোধীতা ইত্যাদি নিয়ে এত চেঁচামেচি ও রেফারেন্স কেন এল কে জানে? শুধুই পয়েন্টার ধরিয়ে দেওয়া, মানে সেই শুধুই সেই পেনসিল? ও আপনি একলাইনেই সেরে ফেলতে পারতেন। ভার্চুয়াল দুনিয়াই এত টাইপেও পন্ডশ্রম।
  • কৃশানু | ১৬ জুলাই ২০১৩ ২২:১৫513229
  • পাইদি ৮ঃ৪১ পিএম কে ক ঃ-)
  • ন্যাড়া | ১৬ জুলাই ২০১৩ ২২:১৯513230
  • বিবেকানন্দ এও বলেছিলেন, "তোরা জিগেস করিস, কেন আমি একেক জায়গায় একেক রকমের কথা কেন বলি? বলি এই জন্যে যে আজ থেকে একশো বছর পরে আমার আমিটাকে যারা এই সব কথা থেকে খাড়া করতে যাবে, সব কিরকম বুঝভোম্বল হয়ে যাবে।"

    আবার আর এক জায়গায় বলছেন, "গুপী ময়রা সন্দেশও মাখে, মন্ডাও রাখে, দৈও পাতে। সন্দেশ খেয়ে যে গুপী ময়রাকে পেলি, মন্ডায় কি তাকে পাবি না দৈ পাবি? সব সোয়াদ আলাদা। কিন্তু ময়রা সেই গুপীই। তুই যদি বলিস সন্দেশের ময়রাই গুপী, মন্ডার ময়রা নয় তাহলে তো তোর আধখানা দেখা হল।"
  • ranjan roy | ১৭ জুলাই ২০১৩ ০০:০২513232
  • বরাহনগর মিশনের রবিবাসরীয় ধর্ম ক্লাসে অনিলদা (স্বামী আপ্তানন্দ) আমাদের বলেছিলেন--- স্বামীজী যখন শিকাগো ধর্ম মহাসভা বিজয় করে ফিরলেন। তখন রেলস্টেশন থেকে সিমলে অবদি দূরত্ব ছাত্র্ররা গাড়িতে বসিয়ে ঘোড়ার জায়গায় নিজেরা টেনে নিয়ে গেছিল। একজন তরুণ সন্ন্যাসীর এই ধরণের অভুতপূর্ব সম্মান পাওয়ায় বেশ কিছু প্রাচীন পন্ডিতদের গা জ্বলে গেছল।
    তাঁরা স্বামীজিকে তর্কযুদ্ধে আহ্বান করলেন। তর্ক হচ্ছিল সংস্কৃতে। একজায়গায় স্বামীজি ভুল করে "অস্তি' না বলে "স্বস্তি" বললেন।
    আর যায় কোথায়! সব পন্ডিতের দল হো-হো করে উঠে পড়লেন,- যে সংস্কৃতের ব্যাকরণে ভুল করে সে আর শাস্ত্রের কী জানবে? QED।
    স্বামীজি পরে বিরক্ত হয়ে এমন পন্ডিতদের উদ্দেশে বললেন-- এঁরা কলার শাঁস ছেড়ে খোসা নিয়ে মাতামাতি করছেন।
    ২) ব্রাহ্ম-স্কুলের মডেল নয়, শান্তিনিকেতন-শ্রীনিকেতন মিলিয়ে ছাত্রদের মুক্তমনা, স্বতন্ত্র বিচার, স্থানীয় জনগোষ্ঠিদের সম্বন্ধে জাগরুকতা ইত্যাদি মিলিয়ে যে জীবনমুখী শিক্ষার মডেল রবীন্দ্রনাথ ভেবে্ছিলেন সেটা ভাল লেগেছে, মিশনে পাঁচবছর পড়েছি-- যা দেখেছি ভাল লাগেনি। তাতে কেউ কেউ এমন রেগে গেলেন কেন?
    আর বিবেকানন্দ দীর্ঘায়ু হলে কী হতেন সেই নিয়ে স্পেকুলেশন করে লাভ কি? সুকান্ত বেঁচে থাকলে কত বড় কবি হতেন, সুভাষ বা বুদ্ধদেবের থেকে বড় হতেন কি না এসব অবান্তর নয়? নজরুল দীর্ঘায়ু হয়েই কি করলেন?
    মানুষের কীর্তি কি শুধু সময়ের দৈর্ঘ্য দিয়ে মাপা হয়? আজকে তো যা পেয়েছি তার কতটুকু প্রাসংগিক, কতটুকু আমাকে এগিয়ে নিয়ে যাবে সেইটাই বিবেচ্য। সে বিবেকানন্দই হন বা কার্ল মার্ক্সই হন।
    ৩) আমার চেয়েও বেশি বুদ্ধিমান অনেকে আছেন এই বোধ না হলে এখানে মিনিময় না করে আশ্রম খুলে বাবা হয়ে বসতাম।
  • দীপ | ১৭ জুলাই ২০১৩ ০০:০২513231
  • "নরেন দত্ত যখন হয়ে গেচেন, বিবমিষানন্দ হতে আর কতক্ষণ" - বেশীক্ষণ নয়। আপনাদের আশীর্বাদে সেই মাহেন্দ্রক্ষণ শিগগিরই উপস্থিত হবে।

    "বিবেকানন্দের ভুল ধরছেন" - না তো! ভুল আবার কি? স্থানকালপাত্রভেদে নানান জায়গায় বিপ্রতীপ কথাবার্ত্তা বলেছেন। তা সে ঐ সময় ঐ জায়গায় ঐ কথাটা ঐ ভাবেই বলতে হত - কখনও সন্দেশ, কখনও মন্ডা, কখনও দৈ। কাস্টমার যেমন চায়। জনতার খেয়ে রসনাতৃপ্তি হওয়া নিয়ে কতা।

    "আগে ক্লীয়ার করুন কি বলতে চান" - এখন কিচ্ছু বলতে পারছিনা। আপাতত সন্দেশ খেতে ব্যস্ত আছি।
  • ranjan roy | ১৭ জুলাই ২০১৩ ০০:০৭513233
  • আর কক্ষণো কারও সমালোচনা করবেন না। আগে উনি যা করে গেছেন সেটুকু করে দেখান দেখি।
    সৌরভ-শচীন-গাভাসকর- ঋতুপর্ণ- পোসেনজিত-ঋতুপর্ণা কারও নয়।
    আগে করে দেখা দিকি!
    হাংগ্রি জেনারেশনের কবিতা ভাল লাগে না? বলার আগে ওদের মত গাটস দেখিয়ে লিখে জেলে গিয়ে দেখান দিকি!
    টিমসির সমালোচনা করছেন? আরে আগে দিদি যা করেছেন করে দেখান দিকি?
    বুদ্ধবাবুর দিকে খোঁচাখুঁচি করছেন?
    -- আগে ৩৪ বছরে ওরা যা করেছেন তার একটু করে দেখান তবে বলার অধিকার জন্মাবে, নচেৎ নয়।
    সাধু সাবধান!
  • দীপ | ১৭ জুলাই ২০১৩ ০১:০২513234
  • 16 Jul 2013 -- 08:14 PM - dd লিকেচেন "বিবেকানব্ন্দে"। বাঁদরের দাঁত খেঁচানো হাসি শুনব বলে অধীর আগ্রহে অপেক্ষা করচি।
  • ... | ১৭ জুলাই ২০১৩ ০১:১৩513235
  • করেন, অপেক্ষা করেন, কিন্তু মনে রাখবেন 17 Jul 2013 -- 01:02 AM অপেক্ষাই সার!
    বাঁদররা তো মানুষকে আলোচনায় ব্যস্ত, তাদের হাসাহাসির সময় কোথা?
    তবে, হ্যাঁ, মানুষের হাসি দেখতেই পারেন, এই যেঃ-)
    কারণ, তাদের হাতে সময় আছে, মহাপুরুষদের নেগেটিভত্ব নিয়ে মোজা ছেঁড়া আলোচনায় সময় নষ্ট হয় না কি না, তাইঃ-D
  • pinaki | ১৭ জুলাই ২০১৩ ০১:২৩513236
  • মহাপুরুষকে নিয়ে যত না সমস্যা, খাকি প্যান্ট ভক্তদের নিয়ে তার চেয়ে বেশী। মহাপুরুষ আপন মহিমায় উজ্জ্বল থাকেন। অথচ খাকি প্যান্ট ভ্ক্তরা পাছে মহাপুরুষের গায়ে কালির ছিটে লাগে সেই ইনসিকিওরিটি নিয়ে রাত জেগে তাঁর মূর্তি পাহারা দেয়। আর এই পাহারাদারদের মধ্যেই নরেন মোদীর ভূত বাসা বাঁধে।
  • pi | ১৭ জুলাই ২০১৩ ০১:২৮513237
  • কী নিয়ে আলোচনায় সময় নষ্ট হয়না ? জাস্ট কৌতূহল ঃ)
  • কৃশানু | ১৭ জুলাই ২০১৩ ০১:২৯513240
  • একদম, একদম। এই কথাটাই আসল।
    আবার এর উলটো দিকটাও আছে। বেশী হার্ড স্টান্স নিয়ে ডায়ালগ এর স্পেস্টা কমিয়ে দিলে সেই ভুত আরও গেড়ে বসে।
  • ... | ১৭ জুলাই ২০১৩ ০১:২৯513238
  • Date:17 Jul 2013 -- 12:07 AM শেষ লাইনে এসে ভুলটা একটু গ্রোস হয়ে গেল। ৩৪-বছর মানেই বুদ্ধবাবু না।
    আর দেখুন, আপনার এই মিশন-স্কুলে পড়া আর টিসি পাবার পর ওদের নিয়ে বিরক্তির গপ্পটা বহু বহু বার হয়ে গেছে।
    ঐ রাজাগোপাল-বাবুও মিশন জয়েন করতে চেয়ে, এবং না পেরে, কি সব লিখেটিখে বেড়ান। খুব সাধারণ রিঅ্যাকশন। অমন অনেকরই হয়। অত দুঃখ পাবার কিছু নাই।
    আর আপনি তো শান্তি/শ্রীনিকেতনে পড়েন নি। ওখানে পড়লে, নিঃসন্দেহে ঐ শিক্ষা ব্যবস্থা সম্পর্কেও মিশন স্কুল জাতীয় কমেন্টই করতেন।
    এইটুকু ভরসা, আপনার উপর, চোখ বন্ধ করেই করা যায়;-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন