এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৫৬৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • abastab | ২৩ ফেব্রুয়ারি ২০১২ ২০:৪৯517374
  • এই অনুষ্ঠানের পয়সা দিচ্ছে কে? উৎকোচ তঙ্কÄ গপ্পোটি খেয়াল করা যেতে পারে।
  • ppn | ২৩ ফেব্রুয়ারি ২০১২ ২০:৫৯517385
  • সিকিকে ক। অ্যাদ্দিন তৎকালীন বিরোধীরা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতেন চন্দন বসুর ফুলেফেঁপে ওঠার পেছনে। মমতার ভাইপোর বিয়ের আড়ম্বর নিয়ে মমতাকে কাঠি করার চেষ্টা দেখে সেইসব "অপপ্রচার' মনে পড়ে গেল।

    ঘটনা হল মমতা আক্ষরিকভাবে সিপিয়েমের খারাপ সবকিছু টুকেছেন সাফল্যের সাথে। রোজই তার প্রমাণ পাওয়া যাচ্ছে। তো, অধুনা যাঁরা বিরোধী হয়েছেন তাঁরাই বা পিছিয়ে থাকবেন কেন? তাঁরাও প্রাণপণে চেষ্টা করে যাচ্ছেন "দায়িত্বশীল' বিরোধী হয়ে ওঠার, আগের জমানার বিরোধীদের মতই। নইলে আসল ইস্যু কি আর কম পড়েছে?

    বঙ্গদেশের সরকার ও বিরোধীপক্ষ উভয়েই মেড ফর ইচ আদার। বঙ্গদেশের দুর্ভাগ্য।
  • Tim | ২৩ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩০517396
  • হ্যাঁ সেই একই অকর্মণ্য লোকজন, যাদের বছরের পর বছর ধরে দেখে আসা হলো, কোন নতুন মুখ নেই, কোন সংস্কার নেই, তারা বিরোধী হয়েই বা কি করবে? রাজযোটক হয়েছে!
  • PT | ২৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৭517407
  • চন্দন বসু কোনদিন রজনীতিতে আসেননি। মমতার ভাইপো সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে ভোটের আগে মমতার হয়ে প্রচার শুধু নয়, যুব সংগঠনের হয়ে কাজ করেছিলেন। তিনি তৃণমূলের হয়ে প্রচারেও নেমেছিলেন।
  • siki | ২৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৫517418
  • তার জন্য কি তার বিয়েতে টাকাপয়সার আধিক্যটা টন্ট করার বিষয়বস্তু হয়ে দাঁড়ায়?

    আমার মোটা মাথায় এখনও ঢুকছে না।
  • PT | ২৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৯517440
  • ভোটের আগে পাজামা-কুর্তা পরে পিসিমার হাওয়াই চটি, সাদ সাড়ি, "সাধারন জীবন" যাপন ইত্যাদি নিয়ে ভোট চাওয়ার পরে নিজে বিয়ে করছে পাঁচ তারা হোটেলে - দ্বিচারিতা মনে হয় না? কি জানি আমার তো মনে হয়। সেই কারণে আমার রুচি ""নিম্নমানের"" এই নিদান হেঁকে দেওয়াকে নিছক বালখিল্য বাচালতা বা নিছক রাজনৈতিক ধন্দাবাজি বলেও মনে হয়। আর না হলে এটা স্রেফ জেগে ঘুমোনোর কেস!
  • Du | ২৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৯517429
  • প্পন, বিরোধীরা মনে হয় এই নিয়ে কিছু এখনও বলেননি।
  • ppn | ২৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩৪517451
  • সে তো মিঠুন চক্কোত্তিও সিপিয়েমের প্রচারে অংশ নিয়েছেন। তাতে কী গেল এল। ইস্যুটা তো সেই ফালতুই হল। ওই কুপন পোড়ানোর গল্পের মত।

    তাছাড়া বিয়ের খরচ তো মেয়ের বাড়ি থেকেও হতে পারে। যার যেমন রুচি!
  • ppn | ২৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩৬517463
  • দুদি, গুরুতে বিরোধীদের কথা বলেছি।
  • PT | ২৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩৯517474
  • বিয়ের খরচ মেয়ের বাড়ি থেকে মানে? সততার প্রতিক মমতার ভাইপো যে কিনা তৃ-যুব দলের ঘোষিত নেতা- বড়লোক শ্বশুরের পয়সায় পাঁচ তারা হোটেলে বিয়ে সারছে? এবার তো তাহলে আরেকটা প্রশ্ন করতেই হয়: শ্বশুর মশাই ঠিকঠাক আয়কর দেন তো?
  • ppn | ২৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪২517485
  • ডি: আমার 11:34 PM-এর পোস্ট পিটির লাস্ট পোস্ট দেখার আগে সাবমিট করা। "যার যেমন রুচি' এইখানে অভিষেকবাবু সম্পর্কে প্রযোজ্য।
  • ppn | ২৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪৪517496
  • আরে আমি তো সম্ভাবনার কথা বলছি। আমাকে ওই তরফের উকিল ঠাউরালেন নাকি? :)

    করুন করুন, পার্লামেন্টে ধর্না, মেট্রো চ্যানেলে অনশন, সিবিআই তদন্ত ইত্যাদি দাবির আগে থামবেন না কিন্তু।
  • PT | ২৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫১517507
  • এই সম্ভাবনাটি সত্যি না হলে যে প্রশ্নটি মনে না এলে নিজেকেই নির্বোধ বলব সেটা হল যে এই জাতীয় বিলাসবহুল বিয়ের বিপুল পরিমাণ অর্থের জোগান আসছে কোথা থেকে?
  • Du | ২৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫২517518
  • ও। তৎকালীন বিরোধীরা যারা চন্দন বসুকে নিয়ে ইঙ্গিত করতেন তারা অবশ্য দলীয় নেতা নেত্রীরাই ছিলেন। তাই ভেবেছিলাম বিরোধী দলের কথা বলছো।

    সাদা নীল রং কেনা নিয়ে অবশ্য মুখ্যমন্ত্রীর ভাইয়ের দোকান সংবাদে এসেছে অলরেডি কিন্তু বিরোধীরা সে নিয়েও কিছু বলেননি। সময় আসেনি ভেবে, রাজ্যের লোক মমতাকেই চাইছেন ভেবে তারা মোটামুটি চুপই ছিলেন। কিন্তু সেটুকুও এই সরকারের সহ্য করতে পারছে না।
  • ppn | ২৩ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫৯517529
  • একটি তো না। বাকি থাকে দুটি সম্ভাবনা। এক সরকারি অর্থের নয়ছয়, দুই শাঁসালো কোন পার্টির দক্ষিণা।

    কিন্তু, সিরিয়াসলি, এই বাজারে এত ইস্যু থাকতে এইসবের আশ্রয় নিতে হচ্ছে?

    আরো সিরিয়াস প্রশ্ন, বাজোরিয়া মাহেশ্বরীদের ছেড়ে দিলাম এমনকি সল্লেকের অবাঙালি বিত্তপতি গোষ্ঠী এরা সিপিয়েমের প্রচারে এদ্দিন অংশ নেননি নাকি এরা আয়কর দেন বলে পাঁচতারা অ্যাফোর্ড করতে পারেন না? ঠিক বুইতে পারিনি।
  • ppn | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ০০:০১517540
  • না, সরকার তো চরম অসহ্য পর্যায়ের চলে গেছে এই ক'দিনেই। কিন্তু মাইরি, দুদি, এই ইস্যুটা নিয়ে সিপিয়েম সাপোটারদের মাতামাতি কেমন যেন লাগছে।
  • PT | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ০০:১৬517551
  • আরও একটি সম্ভাবনা রয়ে যায়। পিসির দলের চাপে বা পিসিকে খুশী রাখার জন্য ভাইপোর বিয়েতে টাকার যোগান দেওয়া।

    সিপিএমের নানাবিধ পদস্খলনের জন্যই তো "পরিবর্তন"" এসেছিল। কিন্তু মাত্র আট মাসের সরকারের কর্মকীর্তি ঢাকা-চাপা দেওয়ার জন্য বামেদের সেইসব কুকীর্তির তালিকা পকেট থেকে বের করতে হচ্ছে কেন?
  • ppn | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ০০:২১517562
  • আমার বের না করলেও চলে। আমি তো যখন যেমন তখন তেমন। কোন দলের প্রতিই অসীম বা সসীম কোন আনুগত্যই নেই।

    তো বাজোরিয়া আর মাহেশ্বরী এখন আপনাদের সঙ্গে আছেন না নেই? শুদ্ধিকরণের পরে?
  • ppn | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৫517574
  • আর যেইটা গজাল মেরে বোঝাতে বাকি রেখেছি সেইটা হল এইটা সরকারের কুকীর্তি কিনা সেইটা প্রমাণ করুন। নইলে সেই কুপন কাণ্ডের মত হয়ে দাঁড়াবে। আসল কুকীর্তিগুলোতে সঙ্গে আছি।

    তো, লোকের মাথায় তো আর গজাল মারা সত্যি যায় না। আমিই মাথামোটা মানুষ। এই সেলোটেপ আঁটলুম। :)
  • sda | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ০০:২৭517585
  • বিরোধীতার যদি এই হাল হয় তবে বলতে নেই দিদি হয়তো থেকেই গেলেন আরো বছর দশেক।
  • PT | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ০০:৩১517596
  • যদি তারা এখনও সঙ্গে থেকেও থাকে সেই ঘটনা কি নৈরাজবাদীদের ভাইপোর পাঁচতারা বিবাহজনিত হীনমন্যতা থেকে মুক্তি পেতে সাহায্য করবে?
  • PT | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ০০:৩৮517607
  • সব কিছু আবার প্রমাণ করা যায় নাকি? নেতাজী জীবিত না মৃত, রাজীবের বুফোর্স, চারুর হত্যা না মৃত্যু, মরিচঝাঁপির মৃতের সংখ্যা, মহেশ্বরীর আয়কর ফাঁকি, সরকারি প্রভাবে চন্দনের সম্পত্তি, আদবাণীর সাম্প্রদায়ীকতা, সুশান্তের কংকাল এসব প্রমাণ করা গেছে না যাবে? রেলের স্টেশনগুলো বেগুণী, সবুজ আর কলকাতা জুড়ে নীল-সাদা রং সাপ্লাই দিয়ে কে কত টাকা করেছে গত কয়েক বছরে সেটাই বা জানা যাবে নাকি? ভাইপোর পাঁচতারা বিয়ে তো তুচ্ছ ঘটনা।
  • S | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ০৬:৩০517618
  • এই খবরটার আমি ভাটিয়ালে লিন্‌ক দিয়েছিলাম উইথ আ স্মাইলি। কারণ কেন যেন মজা লেগেছিলো। এটা ঠিক যে বিরোধিতা করবার ঢেড় বেশি ইস্যু আছে। কিন্তু কৌতুক করবার জন্যে এইসব ন্যুজ বড্ড কাজে লাগে। যেমন "জ্যোতি বাবুর দুই কীর্তি - নন্দন আর চন্দন'।

    আমার শালা কোনো মন্ত্রি সান্ত্রি পরিচিত পেলাম না যে এমন একটা কিছু করবো/করতাম।

    এই ইস্যুটা লাইটলি নিলেই ভালো হয়।
  • siki | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ০৮:৫৩517629
  • আম্মিও প্পনের কাঁধে মাথা রেখে একটু অশ্রুপাত করে নিলাম। তিনোমুলবিরোধিতার যদি এই লেভেল হয়, তা হলে পাঁচ কেন, দিদি হেসেখেলে দশ পনেরো বছর চালিয়ে নিতে পারবেন।
  • demba ba | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩১517640
  • এই ইস্যুটা কেউ কী হেভিলি নিচ্ছে নাকি? হাত অনেক বড় বড় ইস্যু রয়েছে।

    বরং এর চেয়ে অভিষেকের বাবার দোকান থেকে নীল-সাদা রং কেনার আন-অফিশিয়াল ফরমানটা বড় ইস্যু। বিয়ের খবর থেকে একটাই নতুন জিনিস জানলাম যে Yuva-টা অভিষেকের NGO - যদিও Yuva-র অ্যালাইনমেন্ট নিয়ে সন্দেহটা আগে থেকেই ছিলো - পোস্টার/হোর্ডিং-এর স্টাইলটা দেখে।

    শনিবার কলেজ স্কোয়্যার, বিকেল ৪.৩০।

    "Nearly a hundred lives have been lost during the past few months. Women have been attacked and raped at the heart of Kolkata, Phalta, Siuri, Kakinada and elsewhere. City streets are no more safe for men and women alike. And the administration have been insensitive towards all these.

    Protest now. Let us join in protest at College Square on 25th February at 4.30PM.

    There is no colour except the colour of blood. We will not let anyone turn our homes into killing fields.

    Shanti-Ganatantra-Sanhati Mancha"
  • de | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৯517662
  • এই সুত্রে নয় তবুও বলা -- আর কোন কিছু করার আগেই বামপন্থী পার্টী গুলোর রিপ্রেসেন্টেটিভ বদল করা উচিত, এখনো যে কোন ইস্যুতেই সেই বিমান বসু, শ্যামল চক্কোত্তি ইত্যাদীদের মুখ আর একঘেয়ে বিবৃতি শুনতে শুনতে হেজে গেলাম। নতুন মুখগুলোকে কি একেবারেই সামনে আনা যায় না?
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৩৯517651
  • জঙ্গলমহল, নন্দীগ্রাম ? ও, elsewhere আছে তো।
  • demba ba | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৩517696
  • nearly a hundred lives-ও বলা আছে - ইনক্লুডস এভরিওয়ান।

    যেটা বাদ পড়েছে কপি পেস্টে, সেটা হল - There is no colour except the colour of blood. We will not let anyone turn our homes into killing fields.
  • pi | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৩517685
  • তবে, কিছু একটা প্রতিবাদ অর্গানাইজড হচ্ছে দেখে ভাল লাগল।

    দেদি, ঋতব্রত এসেছে তো।
  • Tim | ২৪ ফেব্রুয়ারি ২০১২ ১০:৪৩517673
  • মনে হয় তারা কেউ পাতে দেবার যোগ্য না। এখন সবে ধান রোয়া হয়েছে, বছর পাঁচেক পরে নতুন মুখ আসবে হয়ত। হয়ত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন