এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নবজাতকের বাসযোগ্য পৃথিবী ও নরওয়ে বৃত্তন্ত

    Debaprasad Bandyopadhyay
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৮১৪৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২১ মার্চ ২০১২ ১৮:৫৯526593
  • কিন্তু, জোয়ানের কথা জানার পরে লোকজন তাই নিয়ে অভিযোগ জানায়নি ? 'অ্যাবিউস' এর এরকম হাতে গরম উদা: দেখেও আকাদা চুপ রইলো ? :((

    অন্তত গুরুতে একটা পোস্ট তো করা উচিত ছিলৈ।

    ডি: ম:
  • aka | ২১ মার্চ ২০১২ ১৯:০২526594
  • ঠিক কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া, কমিকালকে কমিকাল বলিবেন না। বেসিক ভদ্রতা। ট্যাব - খারাপ শুনি না, ট্যাব - খারাপ দেখি না, ট্যাব - খারাপ বলি না।
  • dukhe | ২১ মার্চ ২০১২ ১৯:০৫526595
  • নরওয়ে প্রসঙ্গে কবি তো বলেই গেছেন - আর যেখানে যাও না রে ভাই সপ্তসাগর পার।
  • rimi | ২১ মার্চ ২০১২ ১৯:০৮526596
  • আরে জোয়ানের বাচ্চারা দিব্বি সুস্থ স্বাভাবিক, বেজায় হেলদি, প্রচন্ড হাসিখুশি, একজন বাস্কেটবল টিমে খেলে, অন্যজন চিয়ারলিডার। এক্ষেত্রে, অভিযোগ জানানোর কোনো জায়গাই নেই তো।

    আর আকাদা ছোটোবেলায় ছেলে দুষ্টুমি করলে মাঝে মধ্যে দাওয়াই দিত বটে। কিন্তু ছেলে তো প্রথম বিশ্বের। দাওয়াইতে ভয় পাওয়া দূরের কথা, সাড়ে চার বছর বয়সে বাবাকে উপদেশ দিল: "তোর মাসলগুলো তুই স্যুটকেস কিম্বা অন্য ভারি জিনিস তুলতে ব্যবহার করিস, আমাকে মারার জন্যে নয়।" সেই থেকে আমাদের বাড়িতে দাওয়াই বন্ধ। :-)))
  • dukhe | ২১ মার্চ ২০১২ ১৯:০৯526597
  • অ্যাঁ! আকাও অ্যাবিউসিভ !
    ও সরি, কানাকে কানা ইত্যাদি। কিছু বলছি না হে।
  • pi | ২১ মার্চ ২০১২ ১৯:১৫526599
  • দুখেদা, :)
  • pi | ২১ মার্চ ২০১২ ১৯:১৫526598
  • ও:, বাচ্ছারা 'হেলদি' হলে 'অ্যাবিউজ' নিয়ে কোন আপত্তি নাই ?

    বুইলাম।
  • aka | ২১ মার্চ ২০১২ ১৯:১৬526600
  • র‌্যাকেট ইনভলভড ছিল না। যা দাম। :)
  • dukhe | ২১ মার্চ ২০১২ ১৯:১৯526601
  • কত লোকে বিনেপয়সার বেত নিয়েই ভেল্কি দেখিয়ে দিত। আবার খালি হাতেও কম যেত না। সাব্বাস আকা ! নিখরচায় অ্যাবিউ - ও: না, কিছু না !
  • aka | ২১ মার্চ ২০১২ ১৯:২৪526603
  • ঠিক ইমাজিনেশনের কি আর শেষ আছে। না কারুর হাত আছে।
  • rimi | ২১ মার্চ ২০১২ ১৯:২৯526604
  • বন্ধুগণ, একটা কথা খোলসা করে জানিয়ে দিই: আমার জোয়ানের ঘটনা ইত্যাদি বর্ণনা করার উদ্দেশ্য ছিল এটাই বলা যে মেরে শাসন করা আর অ্যাবিউজ এক জিনিস নয়। মারলেই অ্যাবিউজ হয় না, এবং না মেরেও অ্যাবিউজ করা যায়।

    এবার আমার "উদ্দেশ্য" এবং স্টেটমেন্ট ভুল বোঝার দায়িত্ব পাঠকের।

    সুখের বিষয় এই যে আমেরিকার চাইল্ড কেয়ার সার্ভিস গুরুর কতিপয় লোকের মতন শিশুসুলভ এবং চুড়ান্ত সরল নয়। নইলে সতিই এতদিনে জোয়ানের হাতে হাতকড়া পড়ত।

    সত্যি!!! মাইরি!!!!!
  • dukhe | ২১ মার্চ ২০১২ ১৯:৩৩526605
  • রিমি পুরো মনের কথাটা বলল।
  • pi | ২১ মার্চ ২০১২ ১৯:৩৫526606
  • এদিকে গত পরশু স্বামী স্ত্রীর নিজের মধ্যে আঁচড় না কি, যা কিনা আবার মিডিয়ার ডিস্টর্‌ত্‌শন বলে দাবী, তার থেকে নিশ্চিত হয়ে যাওয়া গেলো যে বাচ্ছাদের প্রতি 'অ্যাবিউসিভ' ছিল। এদিকে তাতে, এমনকি 'মানসিক' ভাবে 'অ্যাবিউজ' এও র‌্যাকেট লাগেনা। ইহা যুক্তি, নাকি কমিক্যাল .. নহ, কানাকে ..{

    rimidir pratham laaine ka :)

  • pi | ২১ মার্চ ২০১২ ১৯:৩৮526607
  • এদিকে আমি যখন বল্লুম, এখানে কে বলেছেন, 'অ্যাবিউজিভ হলেই বা কী, বাবা মা তো' এরকম কথা এখানে কেউ বলেননি, আমাকে র‌্যাকেটের পোস্ট এর উদা: দেখিয়ে দেওয়া হল। :)

    একেও কি যুক্তি বলবো, নাকি ... না:, কানাকে ...
  • rimi | ২১ মার্চ ২০১২ ১৯:৪৩526608
  • আচ্ছা পাই, কোথায় কোন পোস্টে কে লিখেছে যে কালকের আঁচড় কামড়ের রিপোর্ট থেকে সে নিশ্চিত হয়েছে বাবা মা বাচ্চাদের প্রতি "অ্যাবিউসিভ" ছিল??
    s, sc নাকি আকা, নাকি আমি?? আমি তো পিছিয়ে সব পোস্ট পড়েও এরকম কিছু পেলাম না।

    আর র‌্যাকেটের যুক্তিও বুঝলাম না।

    গুরুতে তর্ক করা মাইরি, মাধ্যমিক পরীক্ষা দেবার থেকেও কঠিন।
  • Binary | ২১ মার্চ ২০১২ ১৯:৫৩526609
  • আসলে সকলে তক্কো করছে একটা প্রিকন্সিভড অ্যাঙ্গেল থেকে।

    বাইদ্যওয়ে, নরওয়ের চাইল্ড কেয়ার নিয়ে যেমন ভুরি ভুরি নেগেটিভ রিপোর্ট আছে, তেমনি আমদের ভারতবর্ষ-র চাইল্ড কেয়ার নিয়ে হাজার হাজার তস্য নেগেটিভ রিপোর্ট আছে। চাইল্ড লেবার, চাইল্ড প্রস্টিটুশ্‌য়্‌ন এগুলো ছেড়েই দিলাম, কিলিং গার্ল ফিটাস, মায় প্‌ড়াশুনার অতিরিক্ত চাপ, বারিতে বাবা-মা বাচ্চাদের উপর পড়াশুনা নিয়ে অমানুষিক চাপ দেওয়া ইত্যাদি।

    আর নরওয়ে-র চাইল্ড কেয়ার নিয়ে যে কটা রিপোর্ট এখানে সগৌরবে পেশ কর হল, প্রতিটাতে তর্ক মুলত: ফস্টার কেয়ার নিয়ে। বেসিক চাইল্ড কেয়ার, হেল্‌থ, ইত্যাদি নিয়ে কোনো কথা তো দেখলাম না।

    তিন বছরের বাচ্চা-কে মারা বা চোখ গরম করা অবশ্য-ই অ্যাবিউজ, এখানে কেউ যদি বলে, চুন্নুমুন্নু করা নহলে-ই অ্যাবিউজ, তাহলে কিছু বলার নেই। ইভন, চার বছরের বাচ্চার সামনে বাবা-মা হাতাহাতি করেও সেটা ২০০% অ্যাবিউজ। এখানে ভারতীয় সংঙ্ক্‌তি-টিটি বললে, সেটা ভাবের ঘরে চুরি করা হয়।

    নরওয়ের এইই পার্টিকুলার কেসটা, যে একদম ক্লিয়ার ইম্যাচিওর আর ইরেস্পনিপল বাবা-মা। কাল একক্‌থা মিডিয়াতে বলছে পরদিন সেটার ক্রাসিস ম্যানেজমেন্ট চলছে। সেই লিঙ্ক নিয়ে যদি কেউ উল্টো বোঝাতে চায়, তাহলে বলতে হয় সেটা গোঁয়ার্তুমি।
  • pi | ২১ মার্চ ২০১২ ২০:১৩526610
  • 'অ্যাবিউজিভ হলেই বা কী, বাবা মা তো', এমন কথা কে বলেছেন, আমিও বুঝিনি।

    আর ভারতের কেয়ার মানেই ভাল, কোন অ্যাবিউজ হয়না এমন দাবিও কেউ করেছেন বলে মনে হয়না !! :)
  • S | ২১ মার্চ ২০১২ ২০:১৮526612
  • আমি লিখেছিলাম যে কালকের রিপোর্ট পড়ে আমার মনে হয়েছিল ছেলেটি বাড়িতে মায়ের হাতে মারধোর খেত। রিপোর্ট টি বলছে (বানানো কিনা তর্কসাপেক্ষ) মা ঝগড়ার সময় বাবাকে আঁচড়ে কামড়ে দিয়েছেন। এটাও লিখেছিলাম যে কোথাও একটা পড়ে ছিলাম বাচ্চাটি ডেকেয়ারে গিয়ে দেয়ালে মাথা ঠুকতো এবং কাউকে হাত তুলতে দেখলে রিয়াক্ট করত। এই দুটো ঘটনা একসঙ্গে পড়ে আমরা মনে হয়েছে বাচ্চাটিকে নিয়মিত মারধোর করা হত।
    আর আমি মনে করি বাচ্চারা হেলদি হলেও abuse করা যাবে না। তবে বচ্চারা যদি মেন্টালি আর ফিজিকালি হেলদি হয় তাহলে বোঝা মুশকিল যে তারা abused হছে কিনা। একটা দুই বা তিন বছরের বাচ্চা যদি দু একটা চড় চাপড় খায় কিন্তু বাকি সময় পর্যাপ্ত ভালবাসা পায় তাহলে তাকে দেখে হয়ত কিছু বোঝা যাবে না, যতদিন না সে নিজে আর কাউকে জানানোর মতন বড় হচ্ছে। অবশ্য কোনো বাচ্চার মানসিক গঠন এমন হতে পারে যে একটা চড়েই অনেক খারপ এফেক্ট হতে পারে।
    তবে এখানে আমি যদি আমার বন্ধু বান্ধব দের মধ্যে কাউকে দেখি বাচ্চাকে মারধোর করছে তাহলে অবশ্যই পুলিশে রিপোর্ট করব। ভারতে করব না কারণ সেখানে ফষ্টার কেয়ারের কোনো কনসেপ্ট নেই। সেখানে চেষ্টা করব বাবা-মা কে বোঝাতে।

    আর পাইকে বলি যে সরকার যা করে তা সবসময় যে সবার ১০০% ভাল লাগবে ত তো নয়। কিন্তু এই উন্নত দেশগুলোতে চাইল্ড কেয়র ইত্যাদি নিয়ে সবসময় রিসার্চ চলে এবং সেই ফলাফল দেখে সরকারি পলিসি নির্ধারন করা হয়। হতে পারে আজ যা ঠিক মনে হচ্ছে কাল তা পাল্টে যাবে। এটা একটা অনগোয়িং প্রসেস। এই মুহুর্তে নরওয়ে সরকারের কাছে যা ইনফো আছে তার ভিত্তিতে চাইল্ড কেয়ারের পলিসি তৈরি হয়েছে। যদি অনেক কমপ্লেন আসে তাহলে সেটা চেঞ্জ করা হবে। এটুকু ভরসা আছে। কিন্তু "দেখা যাক ভারত এদের সভ্য করে তুলতে পারে কিনা" এই ধরনের উক্তি করলে সুস্থ তর্কের অবকাশ থাকে না।
  • rimi | ২১ মার্চ ২০১২ ২০:১৮526611
  • পাই আর দুখেদার বক্তব্য পড়েও আমিও বুঝছি না যে তারা কি বলতে চাইছে? এই বিশেষ ঘটনায় অ্যাবিউজ হয় নি - এব্যপারে কি তোমরা নিশ্চিত??

    বাইনারিদাকে ক। নরোয়ের অন্য ঘটনায় যাই হয়ে থাকুক, এই বিশেষ ঘটনায় এই সাগরিকা আর অনুরূপের যে প্রচুর সমস্যা আছে - এই ব্যপারে কি কারুর দ্বিমত আছে??
  • rimi | ২১ মার্চ ২০১২ ২০:২৩526614
  • পাই, "অ্যাবিউজিভ হলেই বা কি, বাবা মা তো" - এই কথাটা এখানেই কেউ বলেছে এমন দাবীও কি কোথাও করা হয়েছে? আমার তো চোখে পড়ল না। এই কথাটা, আমার তো মনে হল, পিএমের অদ্ভুত উল্টোপাল্টা যুক্তির উদ্দেশ্যে বলা হয়েছে। তর্কে, বিশেষ করে গুরুর তর্কে তো এগুলো হয়েই থাকে। এই নিয়ে জলঘোলা করলে আসল ব্যপারটা চাপা পড়ে যায়।

    কাল মিডিয়ায় যা রিপোর্ট ছিল তা থেকে যে কোনো সাধারণ মানুষের মনে এই সন্দেহ হওয়া স্বাভাবিক যে সাগরিকা এবং অনুরূপের বিশেষ সমস্যা আগেই ছিল। এবং বাচ্চার কাকা এও বলেছেন যে বাচ্চারা ফস্টার কেয়ারে অনেক বেশি ভালো আছে। সেক্ষেত্রে, নরোয়ে সরকারের হস্তক্ষেপ করাটা যুক্তিযুক্ত হতেই পারে।
  • rimi | ২১ মার্চ ২০১২ ২০:২৪526615
  • s এর সঙ্গে একমত হলাম।
  • pi | ২১ মার্চ ২০১২ ২০:২৭526616
  • একটা দেশের সরকার খুব শিওর না হলে এদ্দুর এগোতো না। নিশ্চয় তারা ডিউ ডিলিজেন্স করে দেখেছে যে ছেলেটির বাড়িতে সমস্যা হচ্ছে।

    আমারা যতই, 'ফস্টার বেওসা', 'পাতি কিডন্যাপি'ং এসব বলে ব্যাঙ্গ করি, আসলে এই প্রসেসটা অনেক সায়েন্টেফিক ভাবে চলে।

    এটা কোনো পশ্চিমী দেশের খামখেয়ালিপনা নয়। ওখানকার চাইল্ড কেয়ার কিরকম সেটা না জেনে মন্তব্য করা
    -------------------------------------------
    এই সব মন্তব্যও আমার মনে হয়েছে, সব কিছু না জেনে করা। কারণ বেশ কিছু তথ্য উলটো কথাও বলছে। যে এই ব্যাপারগুলি সব ঠিকঠাক ক'রে কারা হয় না ইত্যাদি।

    আর কোনটা ঠিক, কোনটা ভুল বলে নিদান হেঁকে দেবার জায়গায় আমরা আছি বলে মনে হয় না।

    আর, 'আকা, এক্ষেত্রে বাবা মা বাচ্ছার ওপোর অত্যাচার করেছিলো সেই রেফেরেন্স টা কোথায় পেলেন জানালে ব্যধিত হবো। হতে পারে আমার চোখ এড়িয়ে গেছে। যদি সে রকম কিছু প্রমানিত হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। ' - এটা কেন ভ্যালিড প্রশ্ন নয়, তাও বুঝিনি।

    এবাং এর উত্তরে, 'পি এম বাপ-মায়ের কোস্তাকুস্তি ছেলেমেয়ের সামনে হলে মানসিক অত্যাচার তো বটেই। অ্যাবিউজ সব সময়ে ফিজিকাল হতে হবে তা তো নয়। খুব পরিষ্কার বাপ-মা হেবি লড়ালড়ি করত।' এটাও মনে হয়েছে ভেগ। কারণ, এক তো বাপ মা হেবি লড়ালড়ি করত, সেটা পরিষ্কার নয়, আর সেটা বাচ্চাদের সামনে করত সেটাও নয়।
  • pi | ২১ মার্চ ২০১২ ২০:২৯526617
  • S, ঐ লিঙ্কটা দেখুন। নিয়মকে সরকার কীভাবে ভায়োলেট করছে। প্রশ্নগুলো সেজন্যই উঠছে।
  • pi | ২১ মার্চ ২০১২ ২০:৩১526618
  • ame:akaMail:Country:

    IPAddress:168.26.215.13Date:21Mar2012 -- 05:48PM

    হ্যাঁ তক্কো তো কত কি নিয়েই হয়। বলেইছি গুরুতে তক্কো করতে করতে কবে নতুন করে ২ + ২ = ৪ প্রমাণ করে ফেলব। সেদিন এক নতুন সূর্য্যের উদয় হইবে তবে ভাগীরথীর পূর্ব প্রান্তে নয়।

    ঠিক অ্যাবিউসিভ হলেই বা কি বাপ-মা তো, অ্যাবিউসিভ হলেই বা কি স্বামী তো, অনার কিল করলেই বা কী ?
  • rimi | ২১ মার্চ ২০১২ ২০:৩৩526620
  • পাই, কালকের মিডিয়া রিপোর্টটা বরং আরেকবার ভালোভাবে পড়।
    বলেছি না, গুরুতে তর্ক করতে হলে খুব ম-অ-ন দিয়ে পড়াশুনো করতে হয়? :-))
  • pi | ২১ মার্চ ২০১২ ২০:৩৪526621
  • 'ঠিক অ্যাবিউসিভ হলেই বা কি বাপ-মা তো, অ্যাবিউসিভ হলেই বা কি' এটা এখানে কে বলেছেন জানতে চাওয়াইয় আমাকে দুখেদার পোস্ট রেফার করা হল। :)

    য়াজ্ঞে,টাটা। :)
  • pi | ২১ মার্চ ২০১২ ২০:৩৬526622
  • মন দিয়ে পড়েও তো তুমি পোস্ট খুঁজে পেলে না :)

    যে মিডিয়া রিপোর্ট distorted বলে ক্লেইম করা হচ্ছে, সেটা পড়ে আমি কীসের কী সিদ্ধান্ত নেবো !

    আর আমি গোড়াতেই বলেছি, এই স্পেসিফিক কেস নিয়ে নয়, আমার প্রশ্ন নরুয়ে সরকারের বিরুদ্ধে এই অভিযোগ গুলি নিয়ে।
  • rimi | ২১ মার্চ ২০১২ ২০:৩৮526623
  • আরে distorted তো আজ বলা হয়েছে। আর পিএম, এস, আকা এদের কথা তো গতকাল হয়েছে।

    এই পোস্টগুলো আমি খুঁজে পেয়েছি, কিন্তু তোর মতন করে ইন্টারপ্রিট করতে পারি নি। এই পোস্ট পড়ে তোর যা মনে হয়েছে, আমার সেইটা মনে হয় নি।
  • aka | ২১ মার্চ ২০১২ ২০:৫৫526625
  • Name:PMMail:Country:

    IPAddress:86.96.160.8Date:21Mar2012 -- 12:25PM

    ৫। সব ক্ষেত্রে (যেমন অর্থনীতি) আমরা প্রশসনের নিয়ন্ত্রন-এর বিরুদ্ধে কথা বলি, সেক্ষেত্রে ব্যক্তিগত আর পরিবারের ক্ষেত্রে কেনো আর কতোটা প্রশাসনিক হস্তক্ষেপ বর্দাস্ত করবো তা নিয়ে বিতর্ক হতেই পারে।

    Name:piMail:Country:

    IPAddress:72.83.76.34Date:21Mar2012 -- 05:26PM

    আর এই পরিবারে রাশেট্রর হস্তক্ষেপ, 'আদর্শ' চাইল্ডকেয়ার, এসব বিষয়ে তো প্রচুর তর্কের অবকাশ আছেই।

    পি এম দা কিছু পয়েন্ট তুলেছেন, সেগুলোর কিছু ভ্যালিডিটি তো আছে। আর অনেকেরি সেগুলো হাস্যকর মনে হচ্ছেও না।

    উপরের এই পোস্টদুটির সাপেক্সে আমার নীচের পোস্ট।

    ame:akaMail:Country:

    IPAddress:168.26.215.13Date:21Mar2012 -- 05:48PM

    হ্যাঁ তক্কো তো কত কি নিয়েই হয়। বলেইছি গুরুতে তক্কো করতে করতে কবে নতুন করে ২ + ২ = ৪ প্রমাণ করে ফেলব। সেদিন এক নতুন সূর্য্যের উদয় হইবে তবে ভাগীরথীর পূর্ব প্রান্তে নয়।

    ঠিক অ্যাবিউসিভ হলেই বা কি বাপ-মা তো, অ্যাবিউসিভ হলেই বা কি স্বামী তো, অনার কিল করলেই বা কী ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন