এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আম্রিগা - একটি নির্মোহ ব

    pi
    অন্যান্য | ২৫ ফেব্রুয়ারি ২০১২ | ২৭৩৯৫ বার পঠিত | রেটিং ৪ (২ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 198.*.*.* | ১০ মার্চ ২০১২ ০১:৫৪528725
  • আহা, আমারে যদি কেউ ক্লাসিকালটা একটু উল্লাল্লা দিয়ে বুঝিয়ে দিত তো আম্মো কি ভালো গান বুঝতেম। কিন্তু জালিম দুনিয়া বিশুদ্ধতার দোহাই দিয়ে আমারে ভালো গান থেকে বিচ্ছিন্ন করেছে!
  • kd | 59.*.*.* | ১০ মার্চ ২০১২ ০২:০৩528727
  • সিদ্ধার্থ, একটু ভুল ধরিয়ে দিই, কেমন?
    এই যে ""সে ছেলে তো স্কুলে গিয়ে মিশছে আম্রিকানদের সাথে'' লিখলেন, আপনি ""আম্রিকান'' বলতে কি ""সাদাচামড়া'' বলতে চেয়েছেন? কেননা ছেলেটি নিজেও তো ""আম্রিকান'', তাই না?

    ডি: ম:
  • Nishan Chatterjee | 72.*.*.* | ১০ মার্চ ২০১২ ০২:৪২528728
  • KDgeneralbritish বলতে বলতে চেয়েছি receivedpronunciation, queensEnglish, এবং london এবং ত্‌ৎসংলগ্ন ইংরাজী, আমাদের দেশে ভাষাটি পৌঁছনোর সময় receivedpronunciation টিই দস্তুর ছিলো।
  • Nishan Chatterjee | 72.*.*.* | ১০ মার্চ ২০১২ ০২:৪৪528730
  • স্কেডিউল জিনিসটির আমদানী ভারতবর্ষে মার্কিন প্রীতি বেড়ে যাবার পর :) trend টাই একটু general, আমি আলাদা করে generalise করতে চাইনি!
  • Siddhartha Sen | 131.*.*.* | ১০ মার্চ ২০১২ ০২:৪৪528729
  • হ্যাঁ ঐ হল
  • aka | 168.*.*.* | ১০ মার্চ ২০১২ ০২:৪৫528731
  • না: সেই আমাকেই লিখতে হবে। আর পারি না, কতদিকে হাল ধরব। :)
  • Nishan Chatterjee | 72.*.*.* | ১০ মার্চ ২০১২ ০২:৫২528732
  • সেই, একা ফণী আর কদিক সামলেবে? :P
  • Sibu | 108.*.*.* | ১০ মার্চ ২০১২ ০২:৫৪528733
  • আচ্ছা, এই আইডেন্টিটি জিনিষটা কি? আর সেটা নিয়ে লোকে কনফিউজ্‌ড হয় কি করে?
  • rimi | 75.*.*.* | ১০ মার্চ ২০১২ ০২:৫৯528734
  • প্রথমে পাইকে, না, আইডেন্টিটি ক্রাইসিস আর কনফিউশন এক নয়। বাচ্চারা প্রথম দিকে কিছুটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগলেও পরের দিকে সকলেই নিজের নিজের মতন করে কাটিয়ে ওঠে। আইডেন্টিটি ক্রাইসিস থেকে যায় বাবা মার মধ্যেই বরং অনেক বেশি।

    যে বাচ্চারা এদেশে জন্মায়, এদেশে বড় হয় তারা নিজেদের আমেরিকানই ভাবে, অন্য কিছু নয়।

    সিদ্ধার্থবাবুর 1.43 পোস্টের মাথামুন্ডু বুঝলাম না। কারুর বাবা মা তাকে বাংলা না শেখালেও দোষ আবার শেখালেও দোষ? কারুর মার যদি ছেলেকে তবলা শেখানোর ইচ্ছে হয় তাতে সমস্যা কোথায় মশাই? ছেলের ভারতীয় হওয়াটা আসল কথা নয়, আসল কথা হল আমার দেশের সংস্কৃতি, যা আমি নিজে ভালোবাসি, বা যে সংস্কৃতির মধ্যে নিরাপত্তা অনুভব করি, ছেলেকে বা মেয়েকে সেই সংস্কৃতির সঙ্গে পরিচয় করানো। হতে পারে এর পিছনে একটা ভয় কাজ করে - অন্য সংস্কৃতিতে অন্য পরিবেশে বড় হওয়া ছেলের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলার ভয়।

    নিনাদি যা বলেছে, এগুলো এমন সাদা কালোয় বিচার করা যায় না। অনেক রকম অনুভূতি, অনেক সমস্যা, অনেক জটিলতা মিশে থাকে। আর কনফিউশন তো থাকেই। কনফিউশন নিয়ে খিল্লি করার কিছু নেই। অন্য দেশে, অন্য পরিবেশে, অন্য ভাবে সন্তান বড় করাটা বিরাট চ্যালেঞ্জ। কনফিউশন থাকাটাই খুব স্বাভাবিক। যাদের এইসব কনফিউজড বাবা মাকে দেখে এত জ্বলে, তারা মনে হয় না, নিজেরা এখনো বাবা কিম্বা মা হয়েছে :-))
  • aka | 168.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৩:০১528736
  • শিবুদা, এই যেমন বাঙলায় কলকাতার না গাঁইয়া, ভারতে বাঙালী, ভারতের বাইরে দেশী, অ্যালিয়েনদের খোঁজ পাওয়া গেলে কোনদিন হয়ত মানুষ এইসব। প্রচণ্ড কনফিউসিং না?
  • Sibu | 108.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৩:০৫528737
  • ও:, কোন গ্রুপে আছি বলে মনে করি সেইটে হল গে আইডেন্টিটি! সে নিয়ে কনফিউশন তো ভাল। তাহলে আইডেন্টিটি একটু বিচার বিবেচনা করে বেছে নেওয়া যায়।
  • aka | 168.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৩:০৮528738
  • হ্যাঁ আইডেন্টি সম্বন্ধে কোনরকম কনফুশন দেখিনি একেবারে পোলার লোকজনকে। যেমন রামদেব - সকাল, সন্ধে, দুকুরে, বিকেলে, বিলেতে, পায়খানায়, জঙ্গলে এমনকি মঙ্গলেও যদি কোনদিন উনি যান উনি হিন্দুই থাকবেন। কোন সন্দেহ নেই।
  • Tim | 198.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৩:১০528739
  • নাগরিকত্ব আর ধর্ম কি এক?
  • rimi | 75.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৩:১৪528741
  • এক নয়। কিন্তু ধর্ম বা নাগরিকত্ব কোনোটা নিয়েই তো কনফুশন নাই?? কনফুশন হল ভাষা এবং তবলা ভার্সেস পিয়ানো শেখা নিয়ে।
  • aka | 168.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৩:১৪528740
  • না কিন্তু আইডেন্টিটির সাথে দুই জড়িত। যে যেটাকে বেশি প্রাধান্য দেয়। যেমন কমিউনিস্টরা দেয় শ্রমিক আইডেন্টিটিকে দুনিয়ার শ্রমিক এক হও। আর একটা এক্সট্রীম। এনাদের কোন কনফুশন নেই। একটাই আইডেন্টিটি ব্যাস। নো চেঞ্জ।
  • Siddhartha Sen | 131.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৩:২৬528742
  • একটা প্রশ্ন করছি। আকা আর রিমি কি একে অন্যের ফেক? কারণ সব ইস্যুতে দেখেছি দুজনেই এক-ই সুরে এক-ই কথা বলেন, এবং আসেন-ও মোটামুটি এক-ই সময়ে।

    ফেক হলে আমার অভিনন্দন নেবেন। আমি কিছুতেই ভাল ফেক মেনটেন করতে পারি না, ধরা পড়ে যাই! :(

    যাজ্ঞে, এবার অন দ্য সাবজেক্ট। রিমি, ব্যাপারটা হল বাচ্চাটার ওপর এগুলো চাপিয়ে দেওয়া বড্ড খারাপ। সে বোঝে না শ্যাম রাখবে না কূল। সে তবলা বাজাবে না আইরিশ রাম মাখানো নারকোল নাড়ু খাবে সেটা মনে হয় বাচ্চাটাকে একবার জিজ্ঞাসা করে নেওআ ভাল, যে কোনতা করতে তার ভাল্লাগছে। আমার দেখা কেসটায় বাচ্চাটার ঝাট জ্বলে যেত তবলা শিখতে গিয়ে, এদিকে মায়ের ভারতীয় হবার দায়...ফলে কেলোর কীর্তি
  • Tim | 198.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৩:২৭528743
  • নাগরিকত্ব নিয়েও কনফুশন আছে। আমি অমুক দেশের নাগরিক, এইটা বলেও তো কেউ কেউ গর্ব অনুভব করে।
  • aka | 168.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৩:২৯528744
  • আমার এক বন্ধুকেও দেখেছি কোন ক্রাইসিস ফাইসিস নেই। মিটিংয়ে, গ্যাদারিংয়ে সর্বত্র বাঙলা বলে। আমার হেব্বি ক্রাইসিস হয়ে যায় তাতে।

    হংকংয়ে দেখেছিলাম ওদেরও কোন ক্রাইসিস ফাইসিস ছিল না। অফিসিয়াল মিটিংয়ে দিব্যি ক্যান্টোনিজ চালাত। তাতে আমার হেবি ক্রাইসিস নেমেছিল কারণ আমি তখন ফিনান্স এক্সপার্ট হিসেবে বেচিত হয়েছিলাম। ফিনান্স ও বুঝি না ক্যান্টোনিজও না ফলে আমার হিন্দি আইডেন্টিটা প্রবল হয়ে উঠল। আমি আর একটি দিল্লির ছেলে ওরা ক্যান্টোনিজ শুরু করলেই মা-বোহেন শুরু করতাম হিন্দিতে। কদিন বাদে খানিক বুঝতে পারায় আবার ওদের আইডেন্টিটি ক্রাইসিস শুরু হল। ক্যান্টোনিজ বলবে না ইংরিজি বলবে। ইংরিজি বললে সব মনের কথা বোঝাতে পারবে না, আর ক্যান্টোনিজ বললে আমাদের মা-বোহেন শুনতে হবে। সে কি ক্রাইসিস।
  • Sibu | 108.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৩:৩০528745
  • নাগরিকত্ব নিয়ে গর্ব করা, অবনক্সাস হতে পারে, কনফিউসিং হবে কেন?
  • rimi | 75.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৩:৩১528748
  • সিদ্ধার্থবাবু!!!!!!!!!!!
    আমি আকার মতন করে কথা বলি???????????? আমি আকার মতন পায়ে পা তুলে ঝগড়া করি? অর্থনীতি, রাজনীতি এবং হেলথ কেয়ার বিষয়ে আমাকে মতামত দিতে দেখেছেন কোনোদিনও???????????

    হায় হায়, আমার একি আইডেন্টিটি ক্রাইসিস হল গো....
  • aka | 168.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৩:৩১528747
  • হাহাহাহাহা, সিদ্ধার্থ সেনের আকা ও রিমির বাড়িতে নিমন্ত্রন রইল তাহলেই এই ভুল ভেঙে যাবে।
  • aka | 168.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৩:৩২528749
  • টিম, আবার মাদার টেরিজার মতন কেউ কেউ সারা বিশ্বের নাগরিক বলেও গর্ব অনুভব করে।
  • Sibu | 108.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৩:৩৩528750
  • উপ্‌প্‌প্‌স। রিমির আইডেন্টিটি নিয়ে সিদ্ধার্থের ক্রাইসিস :-)।
  • Tim | 198.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৩:৩৪528751
  • কেউ কারো ফেক নয় ভাই, স্বখাত সলিতে ডুবিছে সবাই
    এটা একটি কেনু পদ্য।
  • Siddhartha Sen | 131.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৩:৩৬528753
  • যেগুলো নিয়ে দেখেছি সেখানে আপনারা মোটামুটি এক-ই যুক্তি দিতেন, এবং এক-ই টপিকে। মানে একজন লড়ে যাচ্ছেন, খুব ঠিকঠাক কথা বলছেন কিন্তু কারোর সাপোর্ট পাচ্ছেন না, সেখানে অন্য জন হাজির হয়ে গেলেন লড়ার জন্যে। তাই মনে হয়েছিল।

    এ জিনিসটা আমরা ছাত্র থাকাকালীন চ্যাট-রুমে করতাম। মানে, তখন সবে ইন্টারনেট এসেছে, অর্কুট বা রিডিফ চ্যাট-রুম পপুলার হচ্ছে, সেই সময়।

    তবে, আমি কি কোনোভাবে ভুল করছি? করলে ক্ষমাপ্রার্থী। টপিকে ফেরা যাক।
  • Tim | 198.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৩:৩৬528752
  • শিবুদা জানে আমি বাংলা বয়েজ, তবু ইনজিরি নিয়ে আবাজ দিলো। আমার আইডেন্টিটি ক্রাসিস আর ভাবাবেগের কি কোনই দাম নেই?
  • Tim | 198.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৩:৩৭528755
  • যাহ, লাস্ট বাট ওয়ান পোস্ট।
  • Tim | 198.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৩:৩৭528754
  • সিদ্ধার্থবাবুর লাস্ট পোস্টের লাস্ত লাইনে টেকনিকাল ভুল আছে। হি নী সংক্রান্ত খিল্লি আর কি। ;-)
  • Sibu | 108.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৩:৩৮528758
  • আমি মোটেও তিমিরে আবাজ দেই নাই।

    সিদ্ধার্থ আকা আর রিমির ঝগড়া দেখে নাই :-)।
  • riddhi | 128.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৩:৩৮528756
  • বাপস। রিমির প্রত্যেকটা পোস্ট হল কনফিউশানের জীতা জাগতা স্যামাপল। 'কনি্‌ফউশান আর আইডেন্তিটি ক্রাইসিস' এক নয়?? মানে, হ্যান, দ্বিতীয়্‌টা প্রথম্‌টার সাবসেট বটে। আবার ওদিকে পোস্টের শেষে ' 'কনি্‌ফউশন তো আছেই'!!
    আর কম্ফিউশান নিয়েই যদি খিল্লি না করি, খিল্লি টা করব কি নিয়ে। খিল্লি কি নিয়ে হবেই সেটাও ইঁরেজী বোলে্‌নওয়ালারা বেধে দেবে?

    আর আমি কথার ফাঁকে ইঁরেজী বলেও সেটা বাংলা বলে চালিয়ে দিতে পারি। মিস প্যাচপ্যাচের অত ক্যালি থাকলে তো হয়েই য৩এত। আবার জিগেশ করবেন না, ওনাকে আমি চিনি কি করে। ঠিক যেভাবে নিশান বাবু চেনেন সেইভাবে। আমার বাংলাও বাংলা, ইংরেজীও বা'ংলা।

    আর, ঐ ছেলেপিলেদের শেখানোর চেষ্টা-চরিত্তির যে কথা গুলো লিখলেন, এই আশা করাটই সার।আশা টাশা ছেড়ে দিয়ে নিজেরা বাচ্চাদের কাছে আমেরিকান গিরি শেখাটা আরো সহজ।
    ফব নিয়ে খিল্লি হলে এগুলো নিয়েও একশোবার হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন