এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • কহানি

    pi
    সিনেমা | ১১ মার্চ ২০১২ | ২৩৪৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Paramita | ১২ মার্চ ২০১২ ২১:৩৫535441
  • তার থেকেও বড় কথা, ভিদ্যাকে কেউ সাসপেক্ট করে নি। খানকে দিয়ে সেটা বলানো হয়েছে - হোয়াই ভিদ্যা ওয়াজ চোজেন।
    সুজিত ঘোষের ইন্টারভিউতে পড়লাম, কলকাতার পুজোকেও পরিবেশ হিসেবেও নেওয়া হয়েছে এই কারণে - বাঙালির এইসময় একটাই ফোকাস। পুলিশও একটু এক্সট্রা কমাশীল হবে না, সাত মাসের গর্ভবতী স্বামীকে খুঁজতে আসা মহিলাকে দেখে? দ্র: সৈকতের লেখাটি। সবাই তো ধরেই নিয়েছিলো, স্বামী পালিয়েছে ওকে ঐ অবস্থায় ফেলে রেখে। কেউ অর্ণবকে খোঁজার কোন চেষ্টাই করে নি। আই বি কি কোপু।
  • Paramita | ১২ মার্চ ২০১২ ২১:৩৬535442
  • ক্ষমাশীল।
  • siki | ১২ মার্চ ২০১২ ২১:৪৩535443
  • হুঁ। শেষটা অত্যন্ত তাড়াহুড়ো করে দেখিয়েছে। তাতেও খুঁতখুঁতুনি যায় না।

    যাক গে, যে প্রশ্নগুলো আমার মাথায় এস্‌ছিল, বাকি সবাই যে একই প্রশ্ন নিয়ে চিন্তা করছে, সেটা দেখেই মজা লাগছে। :)

    তবে ওভারঅল, গুড সিনিমা। পয়সা উসুল। লোকে বলছে ভিদ্যা বালন মোটামুটি লেডি আমীর খান হয়ে উঠছে। যে সিনেমাতেই মুখ দেখাচ্ছে, সেটাই সুপারহিট। আর এটা বিদ্যার মোটামুটি ওয়ান পার্সন শো। বাকি সব কলকাতার আর্টিস্ট, একা বিদ্যা বলিউড।

    সুজয় ঘোষের আর কোনও সিনিমা কি দেখেছি?
  • aka | ১২ মার্চ ২০১২ ২১:৪৫535444
  • এবারে আমি সব বলে দেব। ক্ষেউ মন দিয়ে দেখে না। ক্ষেউ না। আমি বলে দিলে যারা দেখেন নি, আমারে ক্ষমা ক্ষইরেন।
  • sda | ১২ মার্চ ২০১২ ২১:৪৭535446
  • কথা ছিল পরের রোববার দেখতে যাব। কিন্তু লোকজন যে রেটে বলে দিতে শুরু করেছে তাতে আর ঠেকিয়ে রাখা গেল না, টরেন্ট নামিয়েই ফেললাম। এখন দেখতে বসবো :)
  • rimi | ১২ মার্চ ২০১২ ২১:৪৭535445
  • পাইএর সঙ্গে একমত। এই ছোটোখটো ব্যপারগুলো নিয়ে আরেকটু চিন্তা করলে কহানি আরো ভালো হত।
  • pi | ১২ মার্চ ২০১২ ২১:৪৮535448
  • রাণার কথাটা মনে করো। ও কিন্তু খুঁজতে চেয়েছিল। ফেলে পালিয়েছে, এই থিয়োরী তে ও কি পুরো বিশ্বাস করেছিল ? মনে হয়নি। মিলন দামজীকে পেলে ওকে পাওয়া জাবে, বরং ভিদ্যার বলা এই কথাটাতে বিশ্বাস করেছিল। আর সেটা করলে অর্ণবের কাকা টাকা নিয়ে একটু এনে্‌কায়ারি করাটা স্বাভাবিক ছিল। বিশেষ করে শোনার পরে।
    পুজোর জন্য ওর ফোকাসে তো কোন কমত ছিল না।
    অবশ্য ভিদ্যার প্রতি ব্যথার কারণে অর্ণব যে চুলোয় গেছে যাক, সেই সাইকোলজি কাজ করতেই পারে :)

    যাই হোক। ভিদ্যা বাদেও খান আর শাশ্বতর অভিনয় খুব ভাল লেগেছে।

    সুজয় ঘোষ, ঝঙ্কার বিট্‌স।
  • Paramita | ১২ মার্চ ২০১২ ২১:৪৮535447
  • বলার আর কি কিছু বাকি রয়েছে?
  • siki | ১২ মার্চ ২০১২ ২১:৪৯535451
  • :)
  • pi | ১২ মার্চ ২০১২ ২১:৪৯535449
  • আমি লেখা শুরুর আগেই তো দেখেছি সব বলা হয়ে গেছে :P। তাই কোন রকম বিবেকের কামড়ানি ছাড়া বলতে শুরু করেছি :)
  • Paramita | ১২ মার্চ ২০১২ ২২:০১535452
  • আকা আর কি কি জানো জানাও -
  • Paramita | ১২ মার্চ ২০১২ ২২:০৫535453
  • রাণা শুধু সঙ্গে থেকেছে। পুরো মিশনটা ড্রাইভ করেছে ভিদ্যা। রানার মাথাতেও ও গুঁজে দিয়েছে কেন ও মিলনকে খুঁজছে এক, দুই, তিনটে পসিবিলিটি দেখিয়ে। একটা স্টেজের পর অর্ণবকে খোঁজা সেকেন্ডারি হয়ে গেছে। মিলনই টার্গেট। পরম কনভিন্সড। পরমের হৃদয় নরম। লাল শাড়ি ইত্যাদি - ভেবে দ্যখো।
  • aka | ১২ মার্চ ২০১২ ২২:০৯535454
  • না না তুমি আর আমি সমানই জানি। এদের সামনে একটু রেলা নিচ্ছি আর কি। :)

    সবাই সাত্যকি/রাণাকে পুলিশ অফিসার হিসেবে ধরে নিয়েছে যে কিনা খানের সাথে কাজ করত।

    কে বলতে পারে হয়ত সাত্যকিই সবাইকে ইউজ করল। খান শেষে একটা প্রশ্ন করেছিল রাণাকে - 'তুমি কার সাথে কাজ করো'?

    কে কেন মিলিন্দ দামজেকে খুঁজছিল সেটাও খুব কিলিয়ার ছিল না। আর একটা অ্যাজাম্পশন রাখতে হবে যে এই মিলিন্দ দামজে জাতীয় লোকেরা সুপার হিরো টাইপ হয়। এদের ঐ চেনা পদ্ধতির ছবি আঁকিয়ে, লোক ডাকিয়ে ধরা যায় না। সেটা এইসব আনকোরা স্পাই সিনেমা দেখনে ওয়ালাদের জন্য আর একটু এসটাবলিশ করলেই পারত।
  • pi | ১২ মার্চ ২০১২ ২২:১৫535456
  • মিলিন্দ দামজীকে আবার কে ছবি আঁকিয়ে দিয়ে ধরাতে বল্লো ! আর ওর ছবিই বা আঁকাতে যাবে কেন ? জলজ্যান্ত ফোটো থাকতে !! :o
  • rimi | ১২ মার্চ ২০১২ ২২:১৫535455
  • আহাহাহা মন দিয়ে সিনিমা দেখার কি নমুনা!!!! "মিলিন্দ দামজে" আবার কে?????
  • pi | ১২ মার্চ ২০১২ ২২:১৬535457
  • *মিলন
  • pi | ১২ মার্চ ২০১২ ২২:১৭535458
  • রিমিদি, কেন, অর্ণব বাগচী আবার কে ? :P

    তুমি এবার আকাদার রাম নিয়ে ঢুলুনির খবরটা ফাঁস করে দাও।
  • MR | ১২ মার্চ ২০১২ ২২:২২535459
  • শেষের দৃশ্য গুলোর মধ্যে অন্যতম একটি - যেখানে সব লালপাঁড় সাদা শাড়ি পরা মহিলাদের মধ্যে বিদ্যা বালন ওরফে বাগচী মিশে যাচ্ছিল - সেই দৃশ্যটি অনেকটা "শিল্পী বিকাশ ভট্টাচার্য্য"র ছবির মতো লাগছিলো।
  • siki | ১২ মার্চ ২০১২ ২২:২৪535462
  • লাল"পাঁড়'? :-)))
  • Paramita | ১২ মার্চ ২০১২ ২২:২৪535460
  • বব(সে কে?), মিলন, অর্ণব - কাউকেই ছবি আঁকিয়ে খোঁজার আইডিয়াটা বেশ ইয়ে। তাহলে ভারতবর্ষে নিরুদ্দিষ্ট লোকের সংখ্যা এতো বেশী হোতো না।
  • Paramita | ১২ মার্চ ২০১২ ২২:৩০535463
  • হ্যাঁ, পাই-এর Date:12 Mar 2012 -- 07:30 PM-এর একটা কমেন্টের সঙ্গে আমি একদম একমত। ডিরেক্টার ইন্দ্রনীলকে ফ্লাশব্যাকে ভিদ্যার স্বামী হিসেবে দেখিয়ে দর্শকের সঙ্গে মিথ্যাচারিতা করেছেন। ওনার হাতে কলম, কিন্তু এটা উনি এথিকালি করতে পারেন না, দর্শককে ইচ্ছে করে বিপথে চালিত করতে পারেন না। তবে ব্রেনস্টর্মিং-এ এর উত্তর হল "ভিদ্যার চোখ দিয়ে দর্শক দেখছে। ভিদ্যা পুলিশকে যা বলছে, তাই দেখানো হচ্ছে।" কিন্তু এই ব্যাপারটা আমার একদম পছন্দ হয় নি।
  • pi | ১২ মার্চ ২০১২ ২২:৩১535464
  • এটা মেট্রো অ্যাটাকের সল্‌ব্‌হ করার কেস। এই লোকটা স্পষ্টত:ই মিলন দামজী ও পুলিশের চরেদের সাথে যুক্ত। ওর কান টানলে ঐ মাথাদের আসার সম্ভাবনা বিলক্ষণ। তার উপর খুনের অ্যাটেম্‌প্‌ট নিয়েছে ! এধরণের যেকোন কেসেই সবার আগে এই কাজটাই করা হয়। ব্লাস্ট হলে যেকোন সন্দেহজনক লোকের ছবি আঁকানো হয়, যদ্দুর যা ইনফো পাওয়া যাচ্ছে, তাই দিয়েই।
  • pi | ১২ মার্চ ২০১২ ২২:৩৩535466
  • উফ্‌ফ !
    সলভ।
  • pi | ১২ মার্চ ২০১২ ২২:৩৩535465
  • *সল্‌ব্‌হ।

    আমি বব মানে শাশ্বতর ছবি আঁকানোর কথা বলেছিলাম।
  • pi | ১২ মার্চ ২০১২ ২২:৪৮535467
  • পামিতাদি, কনি্‌ফডেন্সের কথা যদি বলো সেই পয়েন্টে মানা যায়। ভেবে দেখলে এটা একরম করে সবার কফিডেন্সের গল্প। সে সুকি হোক কি ভিদ্যা। পরমকে নরম করতে পারা নিয়ে কনফিডেন্স। যার জন্য অনেক অবভিয়াস জিনিসকে এড়িয়ে যাওয়া হয়েছে, অনেক কিছু খুঁটি নাটিতে নজর দেওয়া হয়নি, যেগুলো দেওয়া মানেই তাসের ঘরে একটা টোকা দেবার শামিল। পুরো 'কহানি' ই সেখানে ভেঙ্গে পড়তে বাধ্য।
    আর অমাদের কাছেও এত কনি্‌ব্‌হন্সিং করানোর একটা বড় টুল ঐ ট্রিক .., 'মিথ্যাচারিতা' টা একটু কড়া শোনাবে বলে ব্যবহার করিনি, কিন্তু সেটাই বোধহয় বেশি উপযুক্ত।
    তো, এই কনফিডেন্স আর কৌশল দিয়ে এটা যথেষ্ট থ্রিলড করে রাখতে পেরেচ্ছে, সেটা অস্বীকার করবো না। কিন্তু তাকে 'কহানী' নির্মাণের নৈপুণ্য বলতে আমি নারাজ।

    এটুকুই। আন্না।
  • Nina | ১২ মার্চ ২০১২ ২৩:০৮535468
  • পাই
    সুজয় ঘোষ কে ডাক এই সুতোয়--পড়তে --

    পরের সিন্মাটা কি পোচোন্ডো নিঁখুত বানাবে, সুজয় --ভাবলেই আমার গা শিরশির কচ্ছে !
  • Paramita | ১২ মার্চ ২০১২ ২৩:১১535469
  • পাই-এর সব প্রশ্নের মুখের মতন জবাব সিনেমায় করে দেখাতে গেলে সুজয় ঘোষকে ৫২ এপিসোডের সিরিয়াল বানাতে হোতো। তবে রাতের সব তারাই থাকে দিনের আলোর ইশেতে.. খুঁজে নিতে হবে।
  • Nina | ১২ মার্চ ২০১২ ২৩:১২535470
  • তা যা বলেছ পামি :-))))
  • saikat | ১২ মার্চ ২০১২ ২৩:১৫535471
  • এইত্তো, পাই মনে হয় বলে দিয়েছে, কালকে হিচককের Stage Fright সিনেমার উল্লেখ করে যেটা লিখেছিলাম যে ফ্যাশব্যাকে ইন্দ্রনীলকে দেখিয়ে পরিচালক দর্শকদের বোকা বানিয়েছেন। হিচককও এই একই কাজটি করেছিলেন এবং ওনার সমর্থনে পারমিতাদি যেমন বলেছেন সেরকমই বলা হয়েছিল যে চরিত্রটা যা বলছে সেটাই "দেখান" হচ্ছে। কিন্তু ফ্ল্যাশব্যাক দেখান মানেই হল দর্শক ঘটনাটাকে সত্যি বলে মেনে নিচ্ছে। এবং এই সিনেমায় সেটা ঘটছে বলেই দর্শক "সবাই"কে সন্দেহ করতে পারছে না। সাধারণত: বলা হয় পরিচালক এটাঅ করতে পারেন না। এমনিতে সিনেমা এমন একটা মিডিয়াম যে দর্শককে ম্যানিপুলেট করা যায়, তার ওপর এরকম করা উচিত নয়।
  • Paramita | ১২ মার্চ ২০১২ ২৩:১৬535473
  • আমি সমর্থন মোটেই করি নি। আমার রাগ হয়েছে দেখার পর - ভুল ক্লু দিয়ে ঠকিয়ে দিলো কেমন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন