এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বস্তি উচ্ছেদ ও আন্দোলন নিয়ে

    Sam
    অন্যান্য | ৩১ মার্চ ২০১২ | ৩৯৮০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rajesh Datta | ১১ এপ্রিল ২০১২ ০০:৩৮539142
  • জল-জমি-জঙ্গল চেটেপুটে খাও।
    গরিবের সম্বল লুটেপুটে নাও।
    প্রতিরোধ গড়লেই জেলে পুরে দাও।
    ‘মাওবাদী’ বলে আগে তকমা লাগাও।
    বলো, এরা ‘মাও’, ওরা ‘মাও’!
    সব বিরোধীরা ‘মাও’!
    পুলিশে-ক্যাডারে রাখো কড়া নজরে।
    প্রতিবাদ রুখে দাও ট্রিগারের জোরে।অ।

    চৌত্রিশ বছরের ‘লাল সন্ত্রাস’
    ঘুচে গেছে বলে যারা ফেলেছিল শ্বাস,
    ঝুটা ‘পরিবর্তনে’ বড়ই হতাশ।
    ‘বিষাক্ত ফুলে’ দেখে ভরে গেছে ‘ঘাস’
    ভৈরবী তাণ্ডব চলে ঘরে ঘরে।
    শাসকের নাশকতা ট্রিগারের জোরে।অ।

    স্বৈরাচারীর মুখে ‘শান্তির বাণী’!
    ‘আইনের শাসনে’র নামে খুনোখুনি।
    লাল-নীল জামা গায়ে আসে রাজা-রানি,
    বদলায় না তো চেনা রাজ-কাহিনী।
    মিডিয়া মেলায় গলা রাষ্ট্রের সুরে।
    গণবিক্ষোভ রোধ ট্রিগারের জোরে।অ।

    কর্পোরেটের সেবা করে সরকার।
    লোভী পুঁজিপতি গড়ে লাভের পাহাড়।
    মেকী ‘উন্নয়নে’র মিথ্যা প্রচার।
    বঞ্চিত-শোষিতের বৃথা হাহাকার।
    ‘মা-মাটি-মানুষ’ আজও ভুখা পেটে মরে।
    অধিকার কেড়ে নাও ট্রিগারের জোরে।অ।

    ভোটের ‘প্রতিশ্রুতি’ বেনোজলে ভাসে।
    ‘মানবিক’ মুখোশটা পড়ে গেছে খসে।
    দানবের হুংকার মসনদে বসে।
    বিষাক্ত কালসাপ ফণা তুলে ফোঁসে।
    শ্মশাণের শান্তিতে শকুনেরা ওড়ে।
    ভয়ের শাসন জারি ট্রিগারের জোরে।অ।

    মুখোশটা বদলায়, মুখগুলো নয়।
    কাল ‘হার্মাদ’, আজ ‘ভৈরব’ হয়।
    মৃত গণতন্ত্রের লাশ পড়ে রয়।
    তবু করজোড়ে বলো ‘শাসকের জয়’!
    রাজবন্দীরা মাথা কোটে কারাগারে।
    কণ্ঠ স্তব্ধ করো ট্রিগারের জোরে।অ।
    --রাজেশ দত্ত
    চন্দননগর
  • didi | ১১ এপ্রিল ২০১২ ০০:৫৯539143
  • ছোট একটা ঘটনা। একটা ছোট বস্তির ছোটখাটো কয়েকটা ঘর একটু ভেঙে গেছে। আমাদের ছোট ছোট বাচ্চা বাচ্চা পুলিশ ভাইয়েরা ছোট লাঠি নিয়ে একটুখানি ভয় দেখিয়েছে। তাই নিয়ে লোক খ্যাপাচ্ছেন? লোক খ্যাপানো বের করে দেব। আমাকে লোক খ্যাপানো শেখাতে এসেছে!
  • dada | ১১ এপ্রিল ২০১২ ০১:১৪539144
  • নোনাডাঙায় কোনো মাছ নেই। নোনাডাঙায় কেন মাছ নেই? কারণ পশ্চিমবঙ্গের সব খালবিল আজ শুকনো। সব মাছ নিয়ে গেল চিলে ও সুশীলে। কে কাকে আশা দেবে কে কাকে ভরসা দেবে। মাছের খবর পেতে হলে আমাদের যেতে হবে আরব সাগরের তীরে। বন্ধুগণ, সেই আরব সাগরের তীরে ঐতিহাসিক লাল কেল্লায় মেহনতী মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আসুন জাল ফেলি। আসুন মনমোহন-প্রণব-আলুওয়ালার মত রাঘব-বোয়ালদের টেনে তুলি পশ্চিমবঙ্গ -কেরল-ত্রিপুরার পুকুরপাড়ে। তবেই আবার নোনাডাঙা ভরে উঠবে মাছে, সিঙুর টাটায়, নন্দীগ্রাম লক্ষণ শেঠে ও গড়বেতা কঙ্কালে। বন্ধুরা, নোনাডাঙায় ঘোলা জল আমদানি করতে হলে নোনাডাঙার দিকে তাকালে হবে না। আসুন আমরা চোখ ফেরাই দিল্লির দিকে, সেখান থেকে সুদূর আমেরিকা।
  • nirjhar | ১১ এপ্রিল ২০১২ ০২:১১539145
  • আসলে '' উচ্ছেদ '' শব্দটা আমাদের সমাজ -প্রক্রিয়া তে আজও একই রকম ভাবে সক্রিয/জীবন-পদ্ধতিতে আমরা সংস্কৃতিক দিক থেকে আজো উদ্বাস্তু/জীবন চর্চা তে একটি উপনিবেশিক,সাম্রাজ্যবাদী,অনুকরণ মুখি সংস্কৃতির বীজ (সচেতন ভাবাই)বপন করা হয়েছে বহু আগেই/একটু খেয়াল করলেই দেখা যাবে ঐ রোপন করা বীজ আজ বৃক্ষে পরিণত হয়েছে/অর্থাত শেঁকড় আনক গভীরে/এই আমদানীকৃত পন্য সংস্কৃতি এসেছে মূলত বিদেশী প্রযুক্তি ও পুজির হাত ধরে/সুতরাং মূল লড়াই টা কার বিরুদ্ধে বা আমার মূল শত্রু কে,সেটা নিশ্চিত ভাবে নির্ধারিত হওয়া উচিত/রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত কোনো রাজনৈতিক দোল বা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ,প্রতিরোধ....লড়াই আন্দোলন সংঘঠিত করলে আপাত দৃশ্যমান কিছু সাফল্য পাওয়া গেলেও,শত্রুপক্ষ তার নিজের মতো করেই সক্রিয থাকবে,আছেও/আখেরে কানো লাভ হবে না/
  • nirjhar | ১১ এপ্রিল ২০১২ ০৩:০০539146
  • (online বাংলা লেখার অভ্যাস নেই,তাই আনক ভুল হতে পারে)......
    আসলে '' উচ্ছেদ ' শব্দটা আমাদের সমাজ-প্রক্রিয়া তে আজো একই রকম ভাবে সক্রিয়/জীবন পদ্ধতি তে আমরা আজো সংস্কৃতিক দিকথেকে উদ্বাস্তু/দৈনন্দিন জীবন চর্চাতে একটি উপনিবেশিক,সাম্রাজ্যবাদী,অনুকরণমুখি সংস্কৃতির বীজ(সচেতন ভাবেই)বপন করা হয়েছে বহু আগেই/একটু খ্যেল করলেই দেখাযাবে,ঐ রোপন করা বীজ আজ বৃক্ষে পরিণত হয়েছে/অর্থাৎ শেখড় টা আনক গভীরে/এই আমদানীকৃত পণ্য সংস্কৃতি এসছে মূলত বিদেশী প্রযুক্তি ও পূজির হাত ধরে/সুতরাং লড়াই টা কার বিরুদ্ধে বা আমার মূল শত্রু কে,সেটা নিশ্চিত ভাবে নির্ধারিত হওয়া উচিত/রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত কোনো রাজনৈতিক দল বা সরকারের বিরুদ্ধে প্রতবাদ,প্রতিরোধ,আন্দোলন সংঘটিত করলে আপাত দৃশ্যমান কিছু সাফল্য পাওয়া গেলেও সাত্রুপক্ষ্য তার নিজের মতো করেই সক্রিয থাকবে,আছেও/
    যেমন ধরাযাক '' মরিজঝাপি(আমি তার আগের উধাহরণ টানছি না)থেকে শুরু কোরে নোনাডাঙ্গা ..উচ্ছেদ প্রক্রিয়া একই রকম ভাবে সক্রিয়/প্রয়োগ পদ্ধতিটি বিভিন্ন/কখনো rehabilitation এর নামে realstate এর ব্যবসা/কখনো industrialization এর নামে পুজিবাদ এর নিজেস্ব সংকট মেটানোর ধান্দা/কখনো mins এর লোভে আদিবাসী উচ্ছেদ ...চলছে তো চলছেই (UNBROKENHISTORYOFBROKENPROMISES)উচ্ছেদ চলছেই/তাই রাষ্ট্রের নির্ধারিত পথে,বা রাষ্ট্র যে পর্যন্ত অনুমতি দেয় ...গণতান্ত্রিক গণআন্দোলনের এই গোলকধান্দায় পড়লে বরং শত্রুপক্ষ বেশ খুশিই থাকবে/কারণ রাষ্ট্র এটাই চায় //
  • aka | ১১ এপ্রিল ২০১২ ০৬:২৩539147
  • এই দিদিই না সিঙ্গুরে ধর্ণায় বসেছিল? মমতা অত্যন্ত ধুরন্ধর রীজনীতিক। প্রয়োজনে যা খুশী করতেই পারে যেমন নরেন্দ্র মোদী। মোদী বেটার অন্তত উন্নয়নটা বেটার বোঝে?
  • ranjan roy | ১১ এপ্রিল ২০১২ ০৬:৫১539148
  • পিটি,
    আপনার বক্তব্যের সঙ্গে সহমত হই বা না হই, আপনার কথা এবার বুঝতে পারলাম। অল্প কথায় সুন্দর গুছিয়ে লিখেছেন।
    কিন্তু কোন মার্কসবাদী দলকে তাঁদের অস্তিত্বের যৌক্তিকতার প্রমাণ "ক্ষমতায় এসে' দিতে হবে,নইলে শুধু আন্দোলন করলে "সাইড লাইনে' দাঁড়িয়ে থাকা হবে-- এটা মানতে পারছি না। তাহলে সেই সময় জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করলেই হত!
    আমার আসল আপত্তি হল মার্কসবাদ অনুযায়ী এই ব্যবস্থায় শোষকশ্রেণীর সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার অংশ হয়ে সরকারে যাওয়া কম্যুনিষ্টদের রণনীতিগত লক্ষ্য হতেই পারেনা। সোশ্যাল ডেমোক্র্যাট দের হতে পারে, লেবার পার্টির হতে পারে।
    তাই কোঝিকোডে কোন রাজ্যে ক'টা এম এল এ/এম পি বাড়ল/কমল তাই দিয়ে আনুপতিক ভাবে দলের শক্তি বৃদ্ধি/হ্রাস মাপাটা মার্কসবাদী বিচার নয়।
    বরং গুণগত শক্তি মাপা উচিত কিভাবে জনতার ইস্যু নিয়ে কতখানি প্রভাবশীল জন আন্দোলন গড়ে তুলতে পারছে তাই দিয়ে।
    আর আপনি সিপিএম এর হারের কারণ হিসেবে কথিত
    বুদ্ধিজীবীদের ভূমিকা যতই বড় করে দেখান না কেন সিপিএম নিজে তা মনে করে না।
    কোঝিকোডে বলা হয়েছে কারাত রা সিঙ্গুরে/ নন্দীগ্রামে বেঙ্গল কমিটিকে কি পরামর্শ দিয়ে ছিলেন। আর অন্য দলিলে বলা হয়েছে পরমাণু প্রশ্নে সমর্থন তুলে নেয়ায় সিপিএম বিরোধী জোট তৈরী হওয়ার রাস্তা তৈরি হয়।
    আপনি একটু খেয়াল করে দেখুন-- সিপিএম এবারও ৪১ বা সামান্য বেশী প্রতিশত ভোট পেয়েছে। তৃণমূল বোধহয় ৩২%,আর কংগ্রেস ১৮%।
    অর্থাৎ, সিপিএমের ভোটের প্রতিশত কমলেও জোট না হলে সিপিএম এবারও জিতে যেত। আর জোট হলে আগের ইলেক্‌শানেও সিপিএম হারত, নন্দীগ্রাম/সিঙ্গুর না হলেও।
    এটা এই পাতাতে শ্যামল অংক কষে অনেক আগেই দেখিয়েছিলেন।
    আসলে সিপিএম হেরেছে ভুল খেলে, ওভারকনি্‌ফডেন্সে, কেন অন্যদের দোষ দিচ্ছেন দাদা!
  • Siddhartha | ১১ এপ্রিল ২০১২ ০৭:৪৩539149
  • সিপিএম ৪১ না। ওটা রঞ্জনদা মনে হয় বামফ্রন্টের কথা বলছেন। সিপিএম সম্ভবত ৩৭ এর আশেপাশে।

    তবে মাইরি এই বুদ্ধিজীবীদের বেশি-ই পাত্তা দেওয়া হয়ে যাচ্ছে। অ্যাজ ইফ এরা না থাকলেই বামফ্রন্ট জিতত।

    ইন্টেলিজেন্সিয়া যে আলটিমেটলি কোনো কাজে আসে না সেটা পার্টি, লং ব্যাক, ১৯৪৬ সালে স্বীকার করেছিল। তখন প্রায় গোটা বাংলার বুদ্ধিজীবীরা প্রগতি লেখক শিল্পী দের সাথে, আইপিটিএ-র সাথে। তাতেও বিধানসভায় মাত্র ২ খানা সিট। তারপরেই পার্টি চিঠিতে এটার আলোচনা হয়। পার্টি স্বীকার করে যে বুদ্ধিজীবীরা শর্ট গোলে কোনো ডিসাইডিং ফ্যাক্টর হতে পারেন না কোনো পার্লামেন্টারি সিস্টেমে। অনিল বিশ্বাস সম্পাদিত বাংলার কমি পার্টির ইতিহাস, দ্বিতীয় ভল্যুম।

    মুশকিলটা হল, পার্টি এগুলো জানে। তাই এসব আলবাল ইস্যু নিয়ে মাথা ঘামায় না। বুদ্ধিজীবীরা মুলত আগে বুদ্ধিজীবী পরে রাজনীতিবিদ। তাদের ইউজ করাই উচিত। ইস্যুভিত্তিক। আর এটাও খুব স্বাভাবিক যে এদের যেহেতু কোনো দায় নেই পার্টিজান হবার, তাই নিজেরা ভালমন্দ বিচার করে নিজেদের বোধ অনুযায়ী আজ একে কাল তাকে সমর্থন করবে। এটা খুব স্বাভাবিক। তারাশংকর ব্যানার্জি থেকে আজকের কবীর সুমন, এরকম-ই হয়েছে। পার্টি এটা জানে, পাত্তা দেয় না। গাত্রদাহ আমাদের মত আগমার্কা সমর্থকদের। কারণ আমরা কোনোদিন অব্জেকটিভ কারণগুলো খুঁটিয়ে দেখব না, কেন পার্টি হারল। দুপক্ষের কেউ দেখব না। এক দল বলবে ঔদ্ধত্বের কারণে, আরেকদল বলবে এই বুদ্ধিজীবীদের কারণে। যদিও দুটো কারন-ই আসলে সাবজেক্টিভ। এবং ভেগ।

    অব্জেকটিভ কন্ডিশন না থাকলে
  • Singur theke Nonadanga | ১১ এপ্রিল ২০১২ ০৮:৪৪539150
  • সিংগুর থেকে নোনাডাঙ্গা
    একই দৃশ্য একই মার
    উচ্ছেদে সব শাসক একই
    দাঁড়াও বন্ধু আরেকবার।

    http://www.kabirsumanonline.com/home/2012/04/10/singur-theke-nonadanga/
  • kallol | ১১ এপ্রিল ২০১২ ০৯:০১539152
  • পিটি ভায়া।
    আমার কথাই দাঁড়ালো তাহলে। ৭২-৭৭এর মতো ঘাপটি মেরে থাকো। আন্দোলন-টন যা করার অন্যে করুক। তাপ্পর ভোট এলে আমরা ছাড়া তো গতি নাই, কারন যারা আন্দোলন-টন করলো তাদের ভোটে দাঁড়াবার মতো টাকা বা ইচ্ছে নেই।
    আমি ও তো তাই বলে যাচ্ছি, সেই কবে থেকে।
    ব্যাস, আর কোন তক্কো নাই।
  • kallol | ১১ এপ্রিল ২০১২ ০৯:১২539153
  • আর সব ব্যাপারেই দিল্লী দেখানোটা বেশ খোরাকের মতো হয়ে গেছে।
    নোনাডাঙ্গায় মানুষ এসেছে সুন্দরবনের আয়লায় পরে। তারপর অন্য জায়গার উচ্ছিন্ন মানুষ এসেছে।
    এখানেই কিছু পোস্ট আগে লিখেছিলাম ১৯৭৮এর বন্যায় গ্রামের মানুষ শহরে এসে ভিক্ষে করেনি, এতো ভালো ত্রানের কাজ করেছিলো বাম সরকার। সেদিন তো দিল্লী দেখাতে হয় নি। আজ কেন ভায়া দিল্লী দেখাচ্ছো।
    আমি যে পুঁজিবাদী ব্যবস্থার সমর্থক নই, সেটা আমার এতোদিনের লেখালেখিতে বেশ স্পষ্ট। তারপরেও মনমোহন-আলুওয়ালিয়া নিয়ে কেন এসব আন কথা ভায়া? বরং সিপিএম স্বীকার করে নিয়েছে, এই বাজার ব্যবস্থার বাইরে যাওয়া সম্ভব নয়, তাই এর মধ্যেই সমাধান খুঁজতে হবে। আমি চাই না, সিপিএম চায় আলুওয়ালিয়া-মনমোহনদের।
  • Rajesh Datta | ১১ এপ্রিল ২০১২ ০৯:৫০539154
  • NonadangaAnti-evictionstruggleUpdate:Policeundertooka“landsurvey”atNonadangaontheafternoonof10.4.2012anddeclaredtheywouldstartfencingtheplottoday (11April).Theresidents, whoarelivingintheopenfieldaftertheirhutshavebeenrazeddown, willsitinahunger-strikeinprotest.Thepolicealsodidnotpermitthepersonsincustodytomeetwiththeirfamilymembers.PleasereadandsignSanhati’spetitionagainstthegovernmentofWestBengal’santi-democraticactionandcirculateitwidely.
    http://sanhati.com/articles/4801/
  • PT | ১১ এপ্রিল ২০১২ ১১:৩৯539155
  • Kallol
    আপনাকে আওয়াজ দিইনি। গত তিন বছরে প: বঙ্গের রাজনীতি সম্পুর্ণ ভারত-বিচ্ছিন্নভাবে আবর্তিত হয়েছে। সেটা বরাবর আমার আপত্তির কারণ। আশ্চর্যের বিষয় প্রচুর শিক্ষিত মানুষজনও এইভাবেই ব্যাপারটাকে দেখতে চেয়েছে। দিল্লী বাদ দিয়ে কোন মৌলিক পরিবর্তন প: বঙ্গে বা অন্য কোন রাজ্যে আসবে না। সেটা মমতার আলুওয়ালিয়ার কাছে ভিক্ষা চাওয়ার ছবি আর ""উন্নত"" গুজরাতের শিশুমৃত্যুর হার থেকে অত্যন্ত পরিষ্কার। রাজ্যে সরকার বদলে খুব বড়জোর নালা-নর্দমা একটু বেশী সাফ-সুতরো করা যেতে পারে, কিংবা নীল-সাদা রঙ......। সেটা আপনি মেনেও নিয়েছেন:- ""প্রথমে কেন্দ্রে ক্ষমতায় আসতে হবে"" (10:54 AM)। এই প্রসঙ্গে চীনকে না টানাই সঙ্গত। কেননা কালকে মনে করলে চীন বাজার ছেড়ে অন্য কিছু ভাবতে পারে যেটা ভারতের যেকোন বাম অবাম রাজ্যসরকারের পক্ষে অসম্ভব।

    আর তক্কও শেষ হয়নি। কেন অন্য বা অতিবামেরা তাদের শক্তি বাড়াতে পারছে না সেটা তারা খুঁজে দেখবে না? কেনই বা শুধুই প্রান্তিক আন্দোলন করে তাদের ভেসে থাকতে হবে? সিঙ্গুর ইস্যু নেই বলে মাতঙ্গিনীরাও হাওয়া - তাই কি নোনাডাঙ্গা এদের লাইফ লাইন এখন? ধরুণ নোনাডাঙা মিটে গেল - তারপর? মাওবাদীরাই বা কেন জঙ্গল ছেড়ে বেরিয়ে আসতে পারবে না? ভারতবর্ষের সমস্যার শুরু বা শেষ কোনটাইতো জঙ্গলমহলে বা নোনাডাঙায় নয়! তাহলে ঐ কেন্দ্রের ক্ষমতায় যেতে হবে এইটাই বা অন্য বামেরা ভাববে না কেন? গায়ে কাদার ছিটে লাগতে পারে এই ভয়ে? তাদের পিঠ বাঁচানোর জন্য ""ভোটে দাঁড়াবার টাকা বা ইচ্ছে নেই"" (09:01 AM) একটা অত্যন্ত ছেঁদো যুক্তি হয়ে গেল না? সিপিআই যখন প্রথম ভোটে দাঁড়ায় তখন তাদের কত টাকা ছিল? প: বঙ্গ বাদ দিন। বিহার, ছত্তিশগর, মধ্যপ্রদেশে, উ: প্রদেশে কি যথেষ্ট দারিদ্র নেই? সিপিএম নাহয় প্রভাব বিস্তার করতে পারেনি। যে বামেরা সিপিএমের মুন্ডুপাত করছে তারা ঐ সব রাজ্যে কি করেছে? মাদার টেরেসা, মেধা পাটকারের সঙ্গে তাহলে দীপংকর বা দেবলীনার ফারাকটা কি রইল তাহলে?
  • pinaki | ১১ এপ্রিল ২০১২ ১১:৫৬539156
  • দীপংকররা তো ভোটে দাঁড়ায়। দেবলীনারা ভোট বয়কট করে।
  • kallol | ১১ এপ্রিল ২০১২ ১২:২৫539157
  • পিটি। আরে বাবা এট্টু আবাজ যদি দেও-ও তো তাতে কোন মহাভারত অশুদ্ধ হবে।
    প্রথমত: আমি কোন মৌলিক পরিবর্তনের কথা বলিনি।
    নোনাডাঙ্গায় মানুষ কেন বসতি করে। এর জবাব যদি হয় বর্তমান সামাজব্যবস্থা ও অর্থনীতি, সেটা মানতে পারবো না।
    উদাহরণ হাতের কাছেই আছে। ঐ যে ১৯৭৮এর বন্যাত্রান। এতো ভালো ভাবে গোটা ব্যাপারটা বাম সরকার ও অন্যান্য সংগঠনগুলো করেছিলো যে গ্রামের বন্যাপীড়ীত মানুষ শহরে ভিক্ষা করতে আসে নি। সাম্প্রতিক আয়লার বেলায় সেটা হলো না কেন?
    এই সহজ সরল প্রশ্নে আগে তো কেন্দ্র ইত্যাদি আসে নি, এখন কেন আসছে?
    তোমার ধারনা আছে কিনা জানি না, ভোটে দাঁড়াতে কত টাকা লাগে। আমরা জম্মের মধ্যে কম্মো একবার ভোটে দাঁড়িয়েছিলাম, তাও কলকাতা কর্পোরেশন ভোটে ১৯৮৫তে। আমার আজও মনে আছে খরচ হয়েছিলো প্রায় তিরিশ হাজার টাকা। আমরা প্রায় ১০০ জন সংগঠন সদস্য পকেট থেকে টাকা দিয়েছিলাম। তারপরেও প্রায় পাঁচ হাজার টাকা ঘাটতি থেকে গিয়েছিলো, মাইকওয়ালা আর ডেকরেটারের কাছে। তারা সে টাকাটা আর চায় নি।
    বিধান সভা নির্বাচনে দাঁড়ানো আমাদের সাধ্যের বাইরে ছিলো। এটা হলো যারা মনে করে নির্বাচনে অংশ নেওয়া দরকার। যারা সেটা মনে করে না, তাদের কাছে টাকা আছে (নইলে আর অতো অস্ত্র কোথায় পায়)। কিন্তু তারা তো নির্বাচনে আস্থা রাখে না।
    নির্বাচনে অংশ নেওয়া আজ খরচের মাপে যেখানে পৌঁছেছে, সেটা বামেদের এই অংশের সাধ্যের বাইরে। এটাই এই গণতন্ত্রের ফ্যালাসি। এই ফাঁকটা ধরেই উঠে আসে মাওবাদীরা।
  • Update | ১১ এপ্রিল ২০১২ ১৬:২৫539158
  • Name:KuntalGhoshIndianStatisticalInstituteMail:[email protected]Country:India

    IPAddress:117.194.230.73Date:11Apr2012 -- 09:55AM

    নোনাডাঙ্গার গৃহহীন বস্তিবাসীদের পাশে দাঁড়ানোর 'অপরাধে' গ্রেপ্তার ড: পার্থসারথি রায় ও অন্যান্যদের মুক্তির দাবীতে এবং পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক অধিকার রক্ষার লক্ষ্যে সোচচার হতে নিম্নোলিখিত দাবীপত্রে দ করে আপনার স্বাক্ষর দিন।

    http://www.ipetitions.com/petition/release - dr - partho - sarothi - ray - and - others - nonadanga/

    Name:KuntalGhoshMail:[email protected]Country:India

    IPAddress:117.194.230.73Date:11Apr2012 -- 10:03AM

    PleasesignthepetitiontotheGovernor, WestBengalforthereleaseofParthaandotheractivistswhohavebeenarrestedforexpressingsolidaritywiththehomelessevictedatNonadanga

    http://www.ipetitions.com/petition/release - dr - partho - sarothi - ray - and - others - nonadanga/

    Name:bMail:Country:

    IPAddress:125.20.82.164Date:11Apr2012 -- 10:23AM

    কল্লোলদা,
    ধরুন বাজার ব্যবস্থার বা পশ্চিমি ধনতন্ত্রের দায়রার বাইরে বেরুনো গেল না: তবে সেটাকে স্বীকার করে নিয়ে ( ইউরোপ বা কানাডা-র মতো) ওয়েলফেয়ার স্টেটের দিকে কি এগোনো যাবে না? ভারতের এখনকার প্রেক্ষাপটে এ ধারণা তো যথেষ্টই বামপন্থী, এমনকি মাওবাদীও বলা যায় (:))।

    Name:kallolMail:Country:

    IPAddress:119.226.79.139Date:11Apr2012 -- 10:54AM

    বি।
    প্রশ্নটা ছিলো অন্য। পিটি আমায় এট্টু আবাজ দিচ্ছিলো যে আমি মনমোহন-আলুওয়ালিয়াদের সমালোচনা সইতে পারি না। শুধু সিপিএমএর সমালোচনা করি।
    আমার তার উত্তরে বলার ছিলো - অন্তত: গুরুচন্ডা৯তে আমার লেখাপত্তর পড়ে কেউ আমায় মনমোহন-আলুওয়ালিয়াদের মতো বাজার পন্থী ভাবলে বিষয়টা দাঁড়ায় না। বরং সিপিএম, চীনা পার্টি আজকাল বাজার স্বর্গ বাজার ধর্ম বাজারই পরম:তপ জপছে।

    তোমার কথা মতো ওয়েলফেয়ার স্টেট এই বিশ্বায়নের বাজারে বেশ চাপের। ভর্তুকি দেওয়া যাবে না। রাষ্ট হ্রাসপাতাল চালাবে না, পরিবহন চালাবে না, চাষ বাস করবে না, শিল্প স্থাপন করবে না। তাহলে আর ওয়েলফেয়ার স্টেট দাঁড়ায় কোথায়?

    এটা নিয়ে লড়ে যাওয়া যেতে পারে, আমরা ভর্তুকি দেবো। বড় ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে ছোট ট্যাক্স পেয়ার বা নন ট্যাক্সপেয়ারদের দেখবো। কিন্তু তাতে, প্রথমে কেন্দ্রে ক্ষমতায় আসতে হবে।
    আজ যেমন ইরান থেকে তেল কেনার ক্ষেত্রে ভারত সরকার চমত্‌কার ভূমিকা নিয়েছে। মার্কিন চাপ অগ্রাহ্য করেই ইরান থেকে তেল নিছে, টাকায়।

    কিন্তু আমার কথা হচ্ছে, বাজারের বাইরেও বের হওয়া যায়। সেটা অন্য তক্কো।
  • a x | ১১ এপ্রিল ২০১২ ২০:১৯539159
  • এটা পিটিশনের সাইট - http://www.change.org/petitions/chief-minister-government-of-west-bengal-india-release-activists-arrested-for-protesting-nonadanga-evictions

    যদি সই করার পর সাবমিট না হয় তাহলে: ১) ব্রাউজার পাল্টালে হচ্ছে কি? ২) যদি তাও না হয়, তাহলে communications[at]sanhati[dot]com এখানে আপনার সই পাঠান।

    সইগুলো এক করে তোলা হচ্ছে এখানে - http://sanhati.com/articles/4801/ ডিরেক্ট মেল থেকে সই উঠতে একটু সময় লাগবে হয়ত, একসাথে করে করা হচ্ছে বলে।

    একটু ভেবে দেখতে অনুরোধ করছি, শুধু আন্দোলনের ব্যপার না। এটা নন্দীগ্রাম বা সিঙ্গুর না। কিন্তু এই ট্রেন্ডটা - প্রতিবাদ করলেই রাষ্ট্রের এই প্রবল রিয়াকশন এর আঁচ সবার গায়েই লাগবে। নিজের না হলেও, চেনা কেউ, কিম্বা চেনার চেনা। রাষ্ট্র এখন আমার আপনার বৃত্তের ভেতরেই। এখন শুধু আর খবরের কাগজের মধ্যে নেই। আমরা সার্কাস্টিক বা সিনিক কমেন্ট করে বেশিদিন নিরাপদ থাকতে নাও পারি। এই কজনকে হয়ত শিগ্গিরি ছেড়ে দেওয়া হবে, কিন্তু এই ফিয়ার সাইকোসিস বহাল থাকবে এবং তার চেয়ে বড় অস্ত্র খুব কমই আছে।
  • pi | ১১ এপ্রিল ২০১২ ২০:২৯539160
  • একবারে না হলে দু তিনবার সাবমিটে ক্লিক করলে হয়ে যাচ্ছে।

    কাল দিল্লিতে বঙ্গ ভবনের সামনে প্রতিবাদ আছে। সম্ভব হলে দিল্লির লোকজন চলে আসুন।

    ------------------------
    April 11, 2012
    WHERE : Assembly near Mandi House metro station; demonstration in front of Banga Bhawan
    WHEN : Thursday (12 April 2012) @ 11.00 a.m.
    In the light of brutal police atrocities on the poor slum dwellers of Nonadanga in Kolkata on 4th April and the arbitrary arrest of seven activists (Debolina Chakraborty, Debjani Ghosh, Partho Sarathi Roy, Abhijnan Sarkar, Shamik Ckakrabarty, Sidhhartha Gupta and Manas Chatterjee), who were remanded into police custody, various mass organizations will be protesting.
    Please join in large numbers.
  • pi | ১১ এপ্রিল ২০১২ ২০:৩২539161
  • কাল দুপুর বারোটায় APDR থেকে মিছিল ডাকা হয়েছে। যতীন দাশ পার্ক মেট্রো স্টেশন থেকে আলিপুর কোঋত।
  • siki | ১১ এপ্রিল ২০১২ ২০:৫৩539163
  • নাহ। বঙ্গভবন আমার বাড়ি বা অফিস থেকে অনেক দূর। জানি না কে বা কারা আসবেন, আমার যাওয়া হবে না। তবে সমর্থন রইল।
  • pi | ১১ এপ্রিল ২০১২ ২১:০০539164
  • পারলে একটু দিল্লির লোকজনকে জানিয়ে দিও।
  • aranya | ১১ এপ্রিল ২০১২ ২২:৪২539165
  • নোনাডাঙ্গার মানুষদের পাশে যারা দাঁড়িয়েছেন, ঝুঁকি নিয়ে আন্দোলন করছেন, গ্রেপ্তার হচ্ছেন - সবাইকে কুর্নিশ, অনেক সাহস লাগে এর জন্য।
    একটা ছোট্ট প্রশ্ন - মমতার সাথে কি সরাসরি এ নিয়ে কথা বলতে পেরেছে নোনাডাঙ্গার লোকেরা বা তাদের সমর্থনকারীরা ? মানে কোন ডায়ালগ, কোন আলোচনা কি করা গেছে - ফিরহাদ হাকিম বা ওরকম কারো সাথে নয়, মমতার সঙ্গে?
    মমতা কোনরকম বিরোধিতা সহ্য করতে পারেন ন, বোঝাই যাচ্ছে। 'দিদি, এই গরিব লোকগুলোকে আপনি না দেখলে কে দেখবে' - এই লাইনে অ্যাপ্রোচ করলে হয়ত ওদের পুনর্বাসনের সম্ভাবনা বাড়ত।
  • b | ১১ এপ্রিল ২০১২ ২২:৪৪539166
  • কল্লোলদা,

    দিল্লিতে ক্ষমতায় আসতেই হবে এটা মানা গেলো না। এর খুব কাছের উদাহরণ রয়েছে তামিলনাডু। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অসাধারণ (অবশ্যই রিলেটিভ স্কেলে), রেশন সিস্টেম ইউনিভার্সাল ও এফিশিয়েন্ট, গরীবদের মেডিকাল ইন্স্যুরেন্স দেওয়া হয়েছে, সোশ্যাল সিকিউরিটি আছে: সবই এ. রাজা কিম্বা জয়ললিতা নির্বিশেষে। দ্রাবিড় পলিটিক্স খুব বামপন্থী বলে তো শুনি নি।
  • ranjan roy | ১২ এপ্রিল ২০১২ ০৭:১২539167
  • সিদ্ধার্থ,
    একেবারে খাপে-খাপ,পঞ্চার বাপ!
    তবে বুদ্ধিজীবিদের একটা ভূমিকা তো আছে।
    ( মাওএর bring more intellectuals into the party লেখাটা বা বিজ্ঞানের প্রশ্নে তিমিরিয়াজেভদের নিয়ে লেনিনের "মিলিটান্ট মেটিরিয়ালিজম' লেখাটা)।
    যেহেতু তোমার কথা অনুযায়ী ওদের কোন ইলেকশন জেতার বা পার্টির রিয়েল পলিটিকিং অথবা শর্ট টার্ম কম্পালসন নেই(সঠিক) তাই তারা বিবেকের কাজ করতে পারে।
    রাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। তার সাফল্য তৎকালীন লাভ-ক্ষতি, আন্দোলন জিতল কি হারল, তা দিয়ে হবে না। যত ছোটই হোক, এই প্রতিবাদ রাষ্ট্রকে বিচলিত করে। অর্থাৎ রাষ্ট্র যখন-যা-খুশি করতে পারবে, পাব্লিককে যা-খুশি-গেলাবে সেটা যেন সহজ না হয়!
    বুদ্ধবাবুর২৩৬ এর অহংকার একই ভাবে মমতাকেও পেয়ে বসেছে।
  • ranjan roy | ১২ এপ্রিল ২০১২ ০৭:৩৮539168
  • বি,পিটি, সিদ্ধার্থ,কল্লোল,
    আমি তিনটে অবস্থান দেখতে পারছি।
    এক,
    সশস্ত্র বিপ্লবে বিশ্বাস করিনা(মাওবাদী স্টাইলে, বা যে কোন স্টাইলে)কিন্তু রাষ্ট্রের হিংসায় ঘৃণা করি। ফলে কোন ক্ষমতায় আসার এজেন্ডা নেই। কিন্তু কোথাও মানবাধিকার প্রশ্নে,কোয়ালিটি অফ লাইফ এর প্রশ্নে, রাষ্ট্রের সংগঠিত হিংসার প্রশ্নে অহিংস প্রতিবাদে আছি।
    এজেন্ডা: হর জোর-জুলুমকে টক্কর মেঁ সংঘর্ষ হমারা নারা হ্যায়।রাষ্ট্রের ক্ষমতার ভাষার বিরুদ্ধে কথা বলা। ওদের রাস্তায় কাঁটা বুনে দেয়া, যেন সহজে সবকিছু না পায়।
    দুই,
    বিপ্লব-টিপ্লবে বিশ্বাস করিনা, এই শতাব্দীতে ওসব ঘেঁটে গেছে। বরং মনে করি এই ব্যবস্থার মধ্যেই সামান্য কিছু সংশোধন করে নিয়ে ওয়েলফেয়ার স্টেট চালানো সম্ভব, একটু ডেমোক্রাটিক ব্যবস্থা, একটু ভাল বেকার ভাতা, সোশ্যাল পেনসন,খানিকটা স্ক্যন্ডিনেভিয়ান দেশগুলোর মত।
    এটা হয়তো পিটি বা বি'র এজেন্ডা। সোশ্যাল ডেমোক্র্যাসির এজেন্ডা। সিপিএম তাই চায়, কিন্তু বলে অন্য কথা। সেই দ্বিধা এবং ক¾ট্রাডিক্টরি চিন্তা হাস্যকর ভাবে পার্টি কংগ্রেসের আগে রাজ্যকমিটির রিপোর্টে বুদ্ধবাবুর বক্তব্যে ফুটে উঠেছে। উনি বিশ্বায়নকেও গাল পাড়ছেন। আবার বঙ্গের জনগণের স্বার্থে নন্দীগ্রামে মাল্টিন্যাশনাল( ডাও কেমিক্যাল, সালিম গ্রুপ)কে ডাকাও সঠিক বলছেন। আবার কেন্দ্রীয় কমিটি বলছে আমরা সালিম গ্রুপকে না ডাকতে চিঠি পাঠিয়েছিলাম।
    তিন,
    অ্যানার্কিজম। রাষ্ট্র বা কোন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ইটসেল্ফ যত সমস্যার জড়। এটা সম্ভবত: কল্লোল বা মাসুম এর স্ট্যান্ড।
    এটা আমি ঠিক বুঝতে পারিনি। সাক্ষাতে কল্লোলের থেকে বিস্তারিত বোঝার ইচ্ছে আছে।
    আর এসবের বাইরে হচ্ছে মাওবাদী স্ট্যান্ড, ক্লাসিক্যাল মাওয়ের রাস্তায় সশস্ত্র পথে গণফৌজ বানিয়ে ক্ষমতা দখল। নতুন রাষ্ট্র নির্মাণ। তর আগে বর্তমান ব্যবস্থাকে ভেঙে ফেলা।কিন্তু দেশের অধিকাংশ জনগণ ভাঙতে চাইছে না যে! সংশোধিত করতে চাইছে।
  • ranjan roy | ১২ এপ্রিল ২০১২ ০৭:৪৫539169
  • বি,
    দিল্লিতে ক্ষমতা দখল তো পিটিদার এজেন্ডা! উনি গত দুবছর ধরে বলে যাচ্ছেন-বঙ্গের রাজনীতি দিল্লির ক্ষমতায়ন কে বাদ দিয়ে কি করে হবে!
    তাই যতবার বঙ্গে হাসপাতাল গুলো এবং ইন জেনারেল স্বাস্থ্য ও শিক্ষা ব্যব্‌স্‌থার নিন্দে করা হয়, উনি দিল্লি বা গুজরাতে শিশুমৃত্যুর কথা বলেন। অথচ, আমি আপনার মত তামিলনাড়ু বা লুরুর সরকারি ও প্রাইভেট হেল্‌থ সার্ভিসের কথা বলি। সুলভ এবং গুণগত উন্নতি- দু দিক দিয়েই।
  • ranjan roy | ১২ এপ্রিল ২০১২ ০৭:৫০539170
  • গান গাইতে পারিনে, কিন্তু কাল থেকে একটা গান মাথায়
    ঘুরছে:

    ওদের বাঁধন যতই শক্ত হবে মোদের বাঁধন টুটবে, ততই মোদের বাঁধন টুটবে।
    ওদের আঁখি যতই রক্ত হবে মোদের আঁখি ফুটবে।
    ওরা ভাঙতে যতই চাইবে জোরে গড়বে ততই দ্বিগুণ করে-- ইত্যাদি।
  • byaang | ১২ এপ্রিল ২০১২ ১৩:৪৬539171
  • আজকের মিছিল শুরুই করতে দেয় নি পুলিশ এবং তৃণমুলের গুন্ডারা মিলে। বিচ্ছিরিভাবে মারতে মারতে বেশ কিছু মানুষকে (যাদের মিছিলে হাঁটার কথা ছিল) ভ্যানে তুলে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে।
  • dukhe | ১২ এপ্রিল ২০১২ ১৩:৫৬539172
  • পার্থসারথিদের আবার কোর্টে তুলবে কবে ?
  • pinaki | ১২ এপ্রিল ২০১২ ১৪:০৭539174
  • আজকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন