এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভারতীয় চাকুরে

    riddhi
    অন্যান্য | ২৭ মে ২০১২ | ৪২২৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ২৯ মে ২০১২ ২৩:১৯551544
  • তো নন রিলেশনালকে রিলেশনাল করতে অসুবিধা কোথায়। হরদম হচ্ছে তো। স্ট্যান্ডার্ড ডেটা ওয়ারহাউসে তাই করে তো।
  • riddhi | ২৯ মে ২০১২ ২৩:৪৩551545
  • মাইকেল পোর্টার এর বক্তব্য কি? উইকি টিকি থেকে যা দেখলাম, ঐ কমন সেন্স মার্কা কথাবার্তা এক জায়্গায় কম্পাইল করে বলা। আরো কিছু থাকলে পড়ে দেখি। একটু কনক্রিত বা কোয়ান্টিতেতিভ হতে গেলেই ওটা ইকো/স্ট্যাট এ গিয়ে পড়বে। ম্যনেজমেনেট সায়েন্স হিসেবে আলাদা কোন পদের যোগ্য নয়। এটা ম্যানেজমেন্ট না, অনেক কিছু র জন্য প্রযোজ্য। আমি যে কাজ্টা করি, সেটাও। 'এপ্লায়েড ম্যাথ' নামক একটা বড় ক্যাতেগরিতে পড়বে।
  • riddhi | ২৯ মে ২০১২ ২৩:৪৫551546
  • কিছু মহলে আন-স্ট্রাকচার্ড মানে প্যারমেট্রিক মদেল এপ্লাই করা নোয়। নন-প্যারামেট্রিক। অনেক জায়্গায় মেশিন লার্নিং ব্যাপারটাই নন-প্যারামেট্রিক স্ট্যাট এর সাথে এক করে দেখা হয়।
  • aka | ২৯ মে ২০১২ ২৩:৪৬551548
  • ওরে বাপ পৃথিবীতে সবই প্রায় কমন সেন্স থেকে তৈরি কিন্তু তৈরি হবার পরে আর সেটা কমন সেন্স থাকে না।

    কোয়ান্টিটেটিভ হলেই হেব্বি মাল নামল ইহা একেবারেই দিশি চিন্তা। বহু কোয়ান্টিটেটিভ ভুষিমাল প্রসব হয়।
  • lcm | ২৯ মে ২০১২ ২৩:৪৬551547
  • নো রিলেশন, নো প্রাইমারি কি, নো ফরেন কি, নো রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, নো জয়েন... ইত্যাদি।

    নোসিকোয়েল সব জায়্গায় প্রযোজ্য নয়। বেশীর ভাগ ক্ষেত্রেই নয় - এন্টারপ্রাইজ বিজনেস কম্পুটিং-এ -- -এখনও পর্যন্ত।
  • riddhi | ৩০ মে ২০১২ ০০:০১551549
  • কোয়ান্টেটিভ হলেই হেব্বি মাল না, কিন্তু কিছুটা কোয়ান্ট সাফিসিএন্ট কন্ডিশান। নাতো আমাদের ভাট - টইয়ের আলোচনা গুলৈ 'আর্গুমেন্টেটিভ প্যারাডাইম ইন সোসোলজি' বানিয়ে সায়েন্স করে ছেড়ে দেয়া যায়।
  • aka | ৩০ মে ২০১২ ০০:০৫551550
  • যায় যদি তেমন মাল নাবে। সবাই তো স্ট্র্যাটেজি ছড়ায় কিন্তু সবাই মাইকেল পোর্টার হয় না।
  • biplab | ৩০ মে ২০১২ ০০:৪৬551551
  • স্যোশাল মিডিয়া, ইমেল কম্যুনিকেশন এগুলি আনস্ট্রাকচারড ডেটার উদাহরন।

    ওরাকল বি আই বা কগনজ, এগুলো প্যারামেট্রিক মডেলার। এগুলি এই ডেটাবেসের ওপর কাজ করতে পারবে না। এর জন্যে চাই সাপোর্ট ভেক্টর মেশিন টাইপের এলগো, যা টেক্সকট ডেটা গুলিকে নানান ভেক্টর ডাইমেনশনে বুঝে প্রেডিকশন দেবে।

    নন প্যারামেট্রিক মানেই মেশিন লার্নিং না। নন-প্যারামেত্রিক বেইসিয়ান মডেল ও হতে পারে। স্ট্রাকচারড ডেটার ওপর মেশিং লার্নিং এর থেকে নন-প্যারামেট্রিক বেইসিয়ান অনেক ভাল রেজাল্ট দেয়।

    একটা উদাহরন দিচ্ছি। আমি একটা আলফা প্রোডাক্ট বানানোর ধান্দায় আছি। স্যোশাল মিডিয়াতে লোকে যেসব টেক্সট আপডেট দিচ্ছে, তার থেকে কিভাবে রাজনীতির হাওয়া মোরগ বার করা যায়। এগুলো সম্পূর্ন আনস্ট্রাকচারড ডেটা থেকে করতে হবে। আরো উদাহরন-স্যোশাল আপডেট, ইমেল কম্যুনিকেশন থেকে বোঝা পতি পত্নীর ডিভোর্সের চান্স কতটা। এগুলো মেশিন লার্নিং দিয়েই করতে হবে-এখানে বেইসিয়ান চলবে না।

    এখন সিলিকান ভ্যালিতে এই ধরনের কোম্পানী বানানোর হিড়িক পড়েছে। এটাই আই টিতে লেটেস্ট গোল্ড রাশ। এমন ধরনের দুটী কোম্পানি আমার ক্লায়েন্ট ও।

    তবে রেজাল্ট এখনো খুব আশাপ্রদ কিছু না। বরং এখন প্যারামেট্রিক মডেলগুলোকে নন-প্যারামেট্রিক করার চেষ্টা চলছে-এতে অনেক স্টাটিস্টিশিয়ানদয়ের চাকরি যাবে।
  • Sibu | ৩০ মে ২০১২ ০১:২১551552
  • বিপ্লব কি সত্যি সত্যি এইসব করে? মানে টেকনিক্যালি করে? নাকি জাস্ট ম্যাঞ্জার?

    ইন্টারভিউ নিতে ইচ্ছে করছে ;-)।
  • biplab | ৩০ মে ২০১২ ০১:৪৯551554
  • না আমি এসব ম্যানেজ ও করি না-টেকনিক্যালিও করি না। আমি এই সব ফিল্ডের টেকনোলজি নিয়ে বেচা কেনা করি। বিজনেস আর প্রোডাক্ট ম্যানেজেমেন্টটাই বুঝি এই ফিল্ডে। আর থিওরী যেটুকু বুঝি সেটা হচ্ছে লোককে গেলানোর জন্যে যেটুকু বুঝতে হয়- অধিকাংশ সময় বাঘা বাঘা সি টিও দে র সামনে পড়তে হয় বলে, এই ফিল্ডের গবেষনাগুলির ওপর চোখ রাখতে হয়। এই আর কি।
  • S | ৩০ মে ২০১২ ০৬:৫৭551555
  • স্ট্র্যাটেজি মানেই ভাঁট - এই চিন্তা ভাবনা একেবারেই দেশি ও বাল্যখিল্য। এবং এই কারনেই দেশে তেমন কোনো ভালো স্ট্র্যাটেজি কন্সাল্টিঙ্গ কম্পানি তৈরী হয়নি।

    এমন কন্সাল্টিঙ্গ কম্পানি আছে - তারা ক্লায়েন্টকে হেল্প করার পরে কম্পানির যে বাড়তি প্রফিট হয় ঐ স্ট্র্যাটেজি ইম্প্লিমেন্ট করে তার থেকে ভাগ নেয়। ফলে একেবারে ভাঁট মেরে চলে না।

    মাইকেল পর্টার যা করেছিলো সেটা হলো সবকিছুকে স্ট্রাকচারড করেছিলো - আমাদের মধ্যে যে হ্যাপাজার্ড চিন্তাভাবনা আসে সেটাকে কি করে স্ট্রাকচার্ড ওয়েতে নামানো যায় সেটা বলেছিলেন। আমি নিজে দেখেছি ২X২ মেট্রিক্স ইউজ করে অনেক ভালো করে লোককে বোঝানো যায়। আর যেটা পড়ে সারা পৃথিবী বাহবা দিলো সেটাকে আমি যদি বলি ফলতু - তাহলে হয় আমাকে তার থেকেও ভালো কিছু আউট্পুট দিতে হবে নইলে আমি নিজেই প্রমান করলাম আমি কি।

    সবকিইছুই যে কোয়ান্ট হতে হবে - নইলে সেটার কোনো দাম নেই এই চিন্তাভাবনা একেবারেই নাইভ। কারন ইভেন ইকোতেও যাস্ট অন্ক করে ছেড়ী দিলে হয়্না, তার একটা র‌্যাসানাঅল দিতে হয়। সবই কমন সেন্স - ব্ল্যাক সোল্স এর আগেও লোকে ডেরিভেটিভ প্রাইসিঙ্গ করতো - এবং ঠিক ঠাকাই করতো - তবুও তাঁরা নোবেল পায়।

    আর কারোরো যদি কোয়ান্ট পড়ার ইচ্ছে থাকে প্লিজ মার্কেট মাইক্রোস্ট্রাক্চারের বা অ্যাসেট প্রাইসিঙ্গের কিছু পেপার পড়তে পারেন।
  • S | ৩০ মে ২০১২ ০৭:০৩551556
  • বিপকে এবং অন্যদের কোস্চেন। আচ্ছা আমরা যেভাবে অন্ক শিখি - মানে ২+২ = ৪ আর ২+৩ = ৫ আমাকে বলে দিলে আমি বুঝে নি যে ২+৪ = ৬ হবে। সেইভাবে কি কম্পুকে শেখানো যেতে পারে? মানে এক্জ্যাম্পেল থেকে শেখানো? এটা বহুদিন আগে শুনেছিলাম - এখন কতটা এগিয়েছে এই ব্যাপারটা?
  • S | ৩০ মে ২০১২ ০৭:০৮551557
  • টেকনলজি যত উন্নত হবে আর ন্যাচারালি যেহেতু ডেটার পরিমান বাড়ছে - আমার ধারনা মিডিয়াম টার্মে ইন্জিনিয়ার, স্ট্যাটিস্টিশিয়ন, আর এমবিএ, ইকোনমিস্টদের দাম ততো বাড়বে - মানে যাদের স্পেসাল কিছু স্কিল আছে। কারণ যত ভালো অ্যানালাইজিঙ্গ টুল আসবে ততো ম্যান্জার আর ইকোনমিস্টদের কদর বাড়বে কারান তারা আরো ভালো অ্যানালিসিস করতে পারবে। আর ঐ টেক তৈরী করার জন্যে ইন্জিনিয়ার আর স্ট্যাটিস্টিশিয়নদের একসঙ্গে কাজ করতে হবে।
  • riddhi | ৩০ মে ২০১২ ০৭:১৯551558
  • বিপ্লব বাবু, ইমেল ইত্যাদি যা বল্লেন সেগুলো প্রি-প্রসেস করার একটা স্টেপ আছে। জার জন্য তেক্ষ্ত মাইনিং ইত্যাদি ব্যবহার করা জেতে পারে, কিন্তু দেটা থেকে আল্টিমেটলো ঐ দিভোর্সে চান্স কতটা এইসব প্রেডিক্ট করার জন্য একটা মডেল চাই। সেই এলগো নিউরাল নেটোয়ার্ক /সাপোর্ট-ভেক্টর মেশি হতে পারে, বা নন-প্যারা বেস হতে পারে। মেশিন-লার্নিংএক্স্যাক্ট্লি এই স্টেপের কোনটা এই নিয়ে কোন নির্দিষ্ট স`জ্ঞা নেই। অনেক বাঘা বাঘা পেপার আছে 'নন-প্যরামেত্রিক মেশিন লার্নং ' নিয়ে, যেখানে ধ্রেই নেয়া হয় নন-প্যরা ক্লাস্টারিং এল্গো গুলো মেশিন লার্নিঁএর একটা পার্ট। আবার অনেকে টেক্স্ট-মাইনিং কেও বলে। স্ট্যাট এলগোরিডম এর সুবিধে হল, একটা এরর এস্টিমেট পাওয়া যায়।
  • riddhi | ৩০ মে ২০১২ ০৭:২৮551559
  • এস, কোয়ান্ট মানে অন্ক করে র‌্যশনাল ছেড়ে দেয়া এটাই বা কোথায় পেলেন? একটা পেপার দেখান তো, যেখানে এরকম করা হয়েছে, ইকুয়েশানের গুচ্ছ ব্যাখ্যা না দিয়ে? ঐ আপনি জেটা বল্লেন দু বা দু ম্যট্রিক্স করে বাহার কেরে দেখানি, ওটা শুধু হাস্যকর রকম ফাল্তু না, আদতে ক্ষতিকর। এই কমন সেন্সিকাল জিনিস্গুলোকে বাহরি ভাবে প্রেসেন্ট করে যেটা হয় সেটা হল knowledge obfuscation। এ রকম স্ট্রাকচারের বাহার করতে করতে, খুবি মামুলি জিনিসের আলাদা টার্মিনোলজি তৈরি হয়, (এই ম্যাত্রিক্সেরি একটা নাম হয়ে যেতে পারে এফিসিএন্সি ম্যট্রিক্স, এফি ম্যত্রিক্স নিয়ে খাপ খোলার আগে আম পাব্কিল দু বার ভাববে) একটা জার্গন এর ইন্ডাস্ত্রি তৈরি হয়, আর সেখান থেকে লুটেপুটে খাওয়ার একটা এলিট তৈরি হয়।
  • aka | ৩০ মে ২০১২ ০৭:৩৩551560
  • রিদ্ধি পাগল হয়ে গেছে। এত সহজ হলে কোম্পানি গুলো এমনি এমনি টাকা দিচ্ছে? কোম্পানির এইচার কে এত খাটো ভাবার কারণ নেই।
  • aka | ৩০ মে ২০১২ ০৭:৩৪551561
  • তো রিদ্ধি একটা টুথব্রাশ বাজারে ছাড়ব। আমার স্ট্র্যাটেজি কি? কমন সেন্স কোশ্চেন।
  • biplab | ৩০ মে ২০১২ ০৭:৫৩551562
  • স্ট্যাট এলগোরিডম এর সুবিধে হল, একটা এরর এস্টিমেট পাওয়া যায়।

    |||
    ভুল। সাপোর্ট ভেক্টর মেশিন ও ভেক্টর এরর বার করেই চলে।
  • aka | ৩০ মে ২০১২ ০৭:৫৫551563
  • কোয়ান্ট পেপারের উদাহরণ।

    প্রথমে প্রমাণ করুন n=১ এর জন্য সত্যি, তারপরে প্রমাণ করুন n=২ এর জন্য সত্যি - পেপার নং ১

    তারপরে প্রমাণ করুন n=৯ আর ১১ র জন্যও সত্যি - পেপার নং ২। আগের পেপারটা সাইট করতে ভুলবেন না।

    তারপরে প্রমাণ করুন n=m এর জন্য সত্যি - পেপার নং ৩। আগের পেপার গুলো সাইট করতে ভুলবেন না।

    ও হ্যাঁ প্রমাণ করিবার দুইটি পদ্ধতি হয় বাই দ মেথড অফ ইণ্ডাকশন নাহয় তো মেথড অফ কন্ট্রাডিকশন।

    বছরে বছরে হাজার হাজার, লাখে লাখে কোয়ান্ট পেপার বের হচ্ছে, টেনিওর ট্র্যাকেদের ট্যাক্স মানি দেওয়া হচ্ছে, যদি কোনদিন, কভু, বাই চান্স হিমালয়ের বরফটা ১৫ বছরে গলিয়ে দিতে পারে। হোক না ভুল অংক তাও তো কিছু পয়সা এদিক ওদিক হবে। ভুল অংক কষার জন্যও তো কেউ কেউ পয়সা পায় তাহলে আর এমবিএ দের দোষ কি বাপু। ঃ)

    (আক্ষরিক অর্থে আমি এমন মনে করি না, রিদ্ধির কাউন্টার করলাম মাত্র)
  • বিপ্লব | ৩০ মে ২০১২ ০৮:০০551565
  • এস, কোয়ান্ট মানে অন্ক করে র‌্যশনাল ছেড়ে দেয়া এটাই বা কোথায় পেলেন? একটা পেপার দেখান তো, যেখানে এরকম করা হয়েছে, ইকুয়েশানের গুচ্ছ ব্যাখ্যা না দিয়ে? ঐ আপনি জেটা বল্লেন দু বা দু ম্যট্রিক্স করে বাহার কেরে দেখানি, ওটা শুধু হাস্যকর রকম ফাল্তু না, আদতে ক্ষতিকর। এই কমন সেন্সিকাল জিনিস্গুলোকে বাহরি ভাবে প্রেসেন্ট করে যেটা হয় সেটা হল knowledge obfuscation। এ রকম স্ট্রাকচারের বাহার করতে করতে, খুবি মামুলি জিনিসের আলাদা টার্মিনোলজি তৈরি হয়, (এই ম্যাত্রিক্সেরি একটা নাম হয়ে যেতে পারে এফিসিএন্সি ম্যট্রিক্স, এফি ম্যত্রিক্স নিয়ে খাপ খোলার আগে আম পাব্কিল দু বার ভাববে) একটা জার্গন এর ইন্ডাস্ত্রি তৈরি হয়, আর সেখান থেকে লুটেপুটে খাওয়ার একটা এলিট তৈরি হয়।

    । \\\\\\\\
    ওপরের সমস্যাটা বাস্তব এবং আমি এই সমস্যাটাকেই বেচি। এই সমস্যার উৎস হচ্ছে প্যারামেট্রিক মডেলিং।

    এই কোয়ান্টের ব্যাপারটাই অনেকটা বা পুরোটাই চলে যায় নন প্যারামেট্রিক মডেলিং এ। সিস্টেমই তখন এক্সপার্ট কোয়ান্ট। তাই কোয়ান্টদয়ের দাম থাকে না।

    এই লুটে পুটে খাওয়া এলিটদয়ের দিন ছুটি করে দেবে নন-প্যারামেট্রিক মাল্টি মডেলের কিছু নতুন আবিস্কার। এতে একদম সাধারন এনালিস্টরাও সব থেকে হাই ফাই রিগ্রেশন রেজাল্ট পাবে-কোন কোয়ান্ট বা মডেলার লাগবে না। মেশিনই মডেল তৈরী করবে। এমন একটা সফটোউয়ার সফট ১০।

    কেও যদি সফটোওয়ারটা নেরে চেড়ে দেখতে চায়, আমি ইভাল কপি দিয়ে দেব। অবশ্যই কিছু ফর্মালিটির পর।
  • biplab | ৩০ মে ২০১২ ০৮:০২551566
  • amar email:
    [email protected]

    If you request for an eval copy, I will send the instruction.
  • riddhi | ৩০ মে ২০১২ ০৮:০৫551567
  • বিপ, আপনি বোধহয় গোলাচ্ছেন। একটা এরর ফাংশান ওপ্তিমাইজ করতেই পারে। কিন্তু সেই ওপ্টিমাইজেশান পার্ট ডিটার্মিনিস্টিক। আমি বলছিলাম, আল্তিমেট এস্টিমেট/ক্লাসিপ্ফিকেশান এর রিলায়েবিলিটি কতটা সেটা মাপা। ক্রস-ভ্যলিডেশান করে সেটা করা যায় যদিও।

    আকাদা, সিম্পল। বিভিন্ন টুথব্রাশ কোঃর বিক্রিবাটা, মর্কেট ট্রেন্ড ইত্যাদি স্টাডি করে দেখব। খরচাই কুলোলে একটা পাইলট সার্ভে করব, ইত্যাদি।
  • riddhi | ৩০ মে ২০১২ ০৮:০৮551568
  • আকাদা ৭ঃ৫৫@, এটা গোলপোস্ট সরালেন। আমি সবসময় বলে এসেছি, কোয়ান্ট পেপার বেরনো মানেই দুনিয়ার প্রবলেম সলভ করে দেয়া নয়। কিন্তু কোয়ান্ট ভীন একটা জিনিস টোটাল ফালতু।
    সাফিসিয়েন্ট বনাম নেসেসারি।
  • aka | ৩০ মে ২০১২ ০৮:২০551570
  • আচ্ছা ধরা গেল খরচা তো কুলোবে কিনা বোঝা গেল। এবারে কি করে বোঝা যাবে একজন ক্রেতা কতটা দাম দিতে চায়। সিম্পলি একজন দিতে চায় ১০ ডলার কিন্তু দাম ঠিক হল ৮ ডলার তাহলে ২ ডলার তো কোম্পানির ঘাটা গেল। মার্কেট ট্রেন্ড দেখে তো আমার প্রোডাক্ট বোঝা যাবে না, নিশ্চয়ই নতুন কিছু এই টুথব্রাশ বেসিনে আনছে নইলে সবাই তো কোলগেটের টুথব্রাশই ব্যবহার করত?
  • biplab | ৩০ মে ২০১২ ০৮:২০551569
  • Ridddhi

    Statistical models are subset of machine learning,

    Therefore what ever is possible in statistics- is also possible in machine learning ....!!!!!!!
  • Toon Army | ৩০ মে ২০১২ ০৮:৩৯551571
  • ধুৎ, ল্যারি এলিসন শেয়ার্ড ডিস্কের বাইরে কক্ষনো বেরোতেই চায় না, oracle-এর নো-সিকুয়েল ওই নামেই হবে।
  • Toon Army | ৩০ মে ২০১২ ০৮:৪০551572
  • যেমন এক্সাডেটা - টোটাল ঢপ, শুধু নামটা আছে।
  • riddhi | ৩০ মে ২০১২ ০৮:৫৩551573
  • এই টুথব্রাশ ফুথব্রাশ এর মত ছেদো জিনিস আর ভাল লাগছে না। স্ক্রিন তাকে বড় করা যাক। ধরা যাক বজরা ঘোষ (ন (খাঃ খাঃ ২) বলে একটা বই বার করতে চলেছে। পাওলি দামের সিনেমার ছাবি নিয়ে। এরকম জিনিস মার্কেটে আগে কখনো আসেনি। বাংলা পানুর ট্রেন্ড দিয়ে এ মাল বোঝা যাবে না। বই য়ের দাম ঠিক করতে হবে।
    (আশা করি, এই ধাধায় টুথব্রাশের কোন প্রপার্টি ব্যবহার করা হচ্ছিল না) তো এখানে কি আর করা যাবে? পাবলিকের বিহেভিআর যতটা পারে মডেল করে দেখতে হবে। ব্যবসার আরেক নাম রিস্ক।
    তো দেখি ম্যনেজমেন্ট সায়েস্ন থেকে কি সোনার স্ট্রাটেজি এখানে বেরিয়ে আসে। আপনার এম বি এর হাতি তো বেশ অনেকক্ষন ধরেই পাদব পাদব করছে।
  • aka | ৩০ মে ২০১২ ০৮:৫৬551574
  • আরে প্রশ্ন ঘুরিয়ে আমাকেই, কি জ্বালা, আমি কি দাবী করেছি নাকি আমার অমন কোয়ান্টের কমন সেন্স আছে? কমন সেন্স দিয়ে কেমন করে করা যায় জানছি আর কি, নেক্সট চান্সে লাগিয়ে দেব কমন সেন্স। ;)

    হয়ে যাক তাহলে বই লঞ্চ কমন সেন্স দিয়ে। হেইয়ো।
  • lcm | ৩০ মে ২০১২ ০৯:০৯551576
  • ঋদ্ধি,
    ম্যানেজমেন্ট সায়েন্স নিয়ে ইয়ার্কি মেরো না। অপারেশন রিসার্চ - নন লিনিয়ার প্রোগ্রামিং, পার্ট/সিপিএম, কিউইং থিওরি --- আরো কতো ঝামেলা।

    টুন,
    বিজনেস অ্যাপ্লি-র জগৎ-এ এই নো-সিকোয়েল ডেটাবেসের কনসেপ্ট এখনও ভালো করে খায় নি। সাম টেকনলজি ইউস্‌ড বাই গুগল, ফেসবুক, আমাজন এসেট্রা --- এই রকম একটা জায়গায় গিয়ে আটকে যেতে পারে ব্যাপারটা। এখন কিছুই বলা যাচ্ছে না। আর ওর‌্যাক্‌ল, আইবিএম-রা না টানলে কিন্তু দাঁড়াবে না। আইবিএম/ওর‌্যাক্‌ল-- রা এমব্রেস করার পরই কিন্তু জাভা-র মার্কেট বাড়ে, নইলে অ্যানাদার ল্যাঙ্গুয়েজ লাইক স্মলটক হয়ে পরে থাকতে হত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন