এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উমা পোদ্দার ও উইচ হান্টিং

    চাণক্য
    অন্যান্য | ১০ জুলাই ২০১২ | ১৫৫২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১২ জুলাই ২০১২ ২০:৪৪552607
  • চাণক্য, আমি আইন জানি না তাই ঠিকমতন বলতে পারব না।

    কিন্তু এটুকু বুঝতে পারছি এই আচরণটিও অসমর্থনযোগ্য। এর বেশি কিছু মতামত নাই।
  • aka | ১২ জুলাই ২০১২ ২০:৪৯552609
  • সেইগুলো পড়েই বললাম ওনার আইনের সাহায্য নেওয়া উচিত।
  • চাণক্য | ১২ জুলাই ২০১২ ২০:৪৯552608
  • য়াকাদা, দয়া করে একটু পিছিয়ে পড়ুন, উনি কাজটা আদৌ করেছেন কিনা, তাই নিএও তো প্রশ্ন আসছে। কগজের রিপোর্টই যদি নির্ভরযোগ্য, তবে ইংরেজী কাগজগুলোও তো পড়তে হবে। দয়া করে আপনাকে অ্যাড্রেস করা আমার বড় পোস্টটা পড়ুন। তার আগেরটাও
  • tatin | ১২ জুলাই ২০১২ ২০:৫৫552610
  • হিসি চাটানো যে 'খারাপ কাজ' এরকম কোনো কনফার্মড তথ্য আছে?
  • Ishan | ১২ জুলাই ২০১২ ২১:০০552611
  • আমি একটা ব্যাপার বুঝছিনা। ধরুন, আমি প্রত্যন্ত বাঁকুড়া থেকে এসে কলকাতায় গাড়ি চালাতে শুরু করলাম। এবার গাড়ি চালাতে গিয়ে ওয়ান-ওয়ে তে ঢুকে পড়লাম। পুলিশ আমাকে ধরল। তখন আমি কি বলব, যে, দাদা, আমি আইন জানতাম না, আমি প্রত্যন্ত গাঁয়ের লোক, ইত্যাদি ইত্যাদি? বললে কি পুলিশ আমাকে ছেড়ে দেবে? না দেওয়াটা কাম্য? বিশেষ করে আমি যখন অন্যকে মেরে ফেলার রিস্ক নিয়ে রাস্তায় গাড়ি চালাচ্ছি?

    উমা দেবী জানতেন না, বিশ্বভারতী ট্রেনিং দেয়না, সবই বুঝলাম, কিন্তু তার মানে কি এই, যে, না জানার দায়িত্ত্ব উমা দেবী এড়াতে পারেন?
  • tatin | ১২ জুলাই ২০১২ ২১:০২552612
  • আমি ডিসিতে ক্যাপিটালের সামনে ওয়ান ওয়েতে ঢুকিয়ে পুলিশের কাছে ধরা খেয়েছিলাম। লুইসিয়ানার লাইসেন্স দেখাতে ছেড়ে দিলো।
    বিশ্বাস না হলে মশামাসি-পিঙ্গো-পিনাকিদা সাক্ষী
  • গান্ধী | ১২ জুলাই ২০১২ ২১:০৫552613
  • গাড়ি চালাতে সেখার আগে তাকে ট্রেনিং নিতে হয়, মানে চালানো শিখতে হয়, তার পরেই লাইসেন্স পায়। লাইসেন্স না থাকলেও যদি কাউকে গাড়ি চালাত দেওয়া হয়, এবং সেই গাড়িতে যদি আমার-আপনার ছেলে-মেয়ে স্কুলে যায়, তখন আপনি দোষটা কাকে দেবেন?

    তাহলে গাড়িটা যার, দোষটা তার অনেক বেশী এবং দোষটা আমাদেরও হবে যে আমরা কেন সেটা আগে চেক করিনি।
  • গান্ধী | ১২ জুলাই ২০১২ ২১:০৭552614
  • আমাদের কাছে হিসি-চাটানো খারাপ, আর মেদিনীপুরের গ্রামে সেটাই চালু, সে যদি কোলকাতায় এসে থাকে আর কেউ যদি তাকে না সেখায় যে এটা খারাপ, সে এটাই করবে। তারা জানেইনা এটা খারাপ। এটা কি তাদের দোষ?
  • | ১২ জুলাই ২০১২ ২১:০৯552617
  • সকলেই শুধু আবাপ পড়ছে এই অদ্ভুত ধারণাটার কারণ???

    গান্ধী,
    মা'ই এই প্রোসেস সাজেস্ট করেন --- এটা বিশ্বভারতীর বয়ান। বেশীরভাগ কাগজই কিন্তু বিশ্বভারতী জানিয়েছে বলেই লিখেছে। আজকাল এর সাথে আরো লিখেছে ঐ ফোনের রেকর্ডিং মোবাইল কোম্পানি থেকে যোগাড় করার চেষ্টা করছে পুলিশ।
    ওর মা'র বক্তব্য, বাচ্চাটার নিজের কথা যদি একটুও বিশ্বাসযোগ্য না লাগে, তাহলে বিশ্বভারতীর বয়ান কেন বেশী বিশ্বাসযোগ্য হবে?

    আমার বক্তব্যঃ উমা দেবী যেহেতু এই অপকর্মটি এক্সিকিউট করেছেন তাঁর শাস্তি হওয়াই উচিৎ। সাথে বিশ্বভারতীরও এবং সত্যিই যদি ওর মা এটা বলে থাকেন তাহলে তাঁরও শাস্তি হওয়া উচিৎ।

    এবারে বিশ্বভারতী ঘটনাটাকে হাল্কা করে দেখানোর বা একেবারে চেপে দেবার চেষ্টা করবেই জানা কথা। এখন ওদের পক্ষে আর চেপে দেওয়া সম্ভব না। তাই প্রথম চেষ্টা হবে মা বাবাকে মূল উদ্যোক্তা দেখানো, সেটাও ঠিকঠাক না হলে তখন উমাদেবীকে স্কেপগোট করতে দেবে। কিন্তু তাতে বিশ্বভারতীর দায় কমে যায় না। কোর্টের উচিৎ বিশ্বভারতী ভবিষ্যতে এই ধরণের বা অন্যান্য এবিউজ ঠেকাতে কী ব্যবস্থা নেবে তার ডিটেইলস চাওয়া।

    আরো একটা পয়েন্ট দেখলাম বোধহয় পাই বলেছে যে উমাদেবীর এমনিতে বেশ সুনাম আছে এবং অন্য বাচ্চারা মোটের ওপর খুশী। এখানে দুটো পয়েন্ট আছে।
    ১) সাধারণতঃ স্কুল কর্তৃপক্ষ বা হোস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে একজন নালিশ করলে একই প্রতিষ্ঠানের অনেকেই সেটাকে সমর্থন করে না, কিছুটা স্রোতের অনুকুলে গা ভাসিয়ে থাকার জন্য আর কিছুটা করলে ভবিষ্যতে কোনও প্রতিশোধের মুখোমুখী হতে পারে এই ভয়ে।
    ২) এখানে নিশানের স্মৃতিকথা রেফার করব। এক জায়গায় নিশান লিখেছিলেন নরেন্দ্রপুরের কোনও একজন সম্পর্কে যে তাঁকে হয়ত অনেকেই খুব ভাল মনে করেন, বা শ্রদ্ধা করেন, কিন্তু নিশানের সাথে অসম্ভব খারাপ ব্যবহার মারধোর করায় ওঁর এনার সম্পর্কে খুব বাজে ধারণা। তো, এক্ষেত্রেও সেটা হয়েই থাকতে পারে।
  • riddhi | ১২ জুলাই ২০১২ ২১:১৪552620
  • তাতিন, সে ভাল হোক খারাপ হোক, মেয়েটার জন্য বিশাল ট্রমা তৈরি করেছে, এটা তো ঘটনা। এটা কি ভাল ?
  • | ১২ জুলাই ২০১২ ২১:১৪552619
  • কেউ কেউ মনে করেন সদ্য রজোদর্শন করা বালিকার সাথে যৌন সংসর্গে আয়ু ও ধন বৃদ্ধি পায়। তাঁরা সুযোগ সুবিধামত এইসব প্র্যাকটিস করেও থাকেন আর ধরা পড়লে তাঁদের শাস্তিও হয়।

    কেউ কেউ বিশ্বাস করেন শিশুবলি দিলে ধনসম্পত্তি বৃদ্ধি পায়। তাঁরা সেগুলো লোককে উপদেশও দিয়ে থাকেন। ধরা পড়লে শাস্তিও হয়। কিছুদিন আগেই এক তান্ত্রিকের এরকম একটা ঘটনা কাগজে এসেছিল না?
  • গান্ধী | ১২ জুলাই ২০১২ ২১:১৪552618
  • দ দি

    আমার বলার মেইন উদ্দেশ্যটা অন্য, সেটা পরের পোস্টগুলোতে লিখেছি।
  • গান্ধী | ১২ জুলাই ২০১২ ২১:১৫552621
  • নিশানের ক্ষেত্রে ব্যাপার্টা আলাদা ছিল

    ঐ মহারাজ জেনেশুনে ওর সাথে খারাপ ব্যবহার করতেন, এখানে কিন্তু তা নয়
  • গান্ধী | ১২ জুলাই ২০১২ ২১:১৯552622
  • সেই সকল লোকজনের কাছে কি আমরা আমাদের ছেলে-মেয়েকে দায়িত্ব দিয়ে পাঠাই ? কোনো হোস্টেলে ছেলে-মেয়েকে ভর্তি করার আগে এটা কি দেখে নেওয়া আমাদের কর্তব্য নয় যে সে হোস্টেল কিভাবে চলে? কারা তার দায়িত্বে আছে?

    দ দির উপরের দুটি কেসেই কিন্তু যে করেছে সে অপর জনের ক্ষতি হবে এবং নিজের লাভ হবে জেনে করে। এখানে কিন্তু তা হয়নি। উনি ভালো ভেবে করতে গিয়ে করেছেন
  • Blank | ১২ জুলাই ২০১২ ২১:২০552623
  • সতীদাহ কেসে সতী স্বর্গে যায়। সেই জন্য তাকে আগুনে পোড়ানো হয়, তার ভালর জন্যই।
  • kb | ১২ জুলাই ২০১২ ২১:২৩552624
  • দ দি
    তারা কেউ সরকারি ভাবে নিযুক্ত হয় না।

    আর উদা টা বড্ড চড়া হয়ে গেল।

    যারা উমাদেবির পক্ষে কথা বলছি তারা কেউ হিস চটানো কে সমর্থন করছিনা।

    অনেকে তো বাচাদের চড় চাপর মারা ঠিক বলে মনে করেন শিক্ষিত হলেও। তো তাদের শাস্তি হবে না।
  • kb | ১২ জুলাই ২০১২ ২১:২৪552625
  • উমাদেবির কাজ সমর্থন করা যায় না। কিন্তু অনার সচেতনতার স্তর, ওনার শিক্ষা দীক্ষা, উনি কোন পরিবেশ থেকে এসেছেন ইত্যাদি দেখা দরকার।
    আমার মেনে হয় এই ঘটনায় ওনার দোষ ৩০% আর বিশ্বভারতীর ৭০% (ঠিক ঠাক training না দিয়ে বাচ্চাদের দ্বায়িত্ব দেওয়ার জন্য )। তাই শাস্তি বিশ্বভারতীর হোক। ওনাকে ভালোরকম ভাবে counselling করা হোক। যাতে ওনার/ওনারা এইসব টোটকা জারফুক ইত্যাদিকে ফালতু ভাবতে শেখেন।

    আমরা কেউ ই চাইব না এরম ঘটনা আরো ঘটুক। ওনাদের (যারা বাচাদের দেখভাল করেন ) সচেতনতা না বাড়ালে এরকম আবার ঘটতে বাধ্য। শুধু উমাদেবি কে শাস্তি দিয়ে হাত ধুয়ে ফেলা টা ঠিক হবে না।
  • | ১২ জুলাই ২০১২ ২১:২৫552626
  • সেই টেবিল টেনিস খেলত বাচ্চা ছেলেটা ----- ওর বাবা ভেবেছিল ওকে মেরে মেরে প্র্যাকটিস করালে ঐ ছেলেটারই ভাল হবে, সে সব ট্যুর্নামেন্টে জিতবে। ঐ বাচ্চাটাকে জয়ী করতে গিয়ে এমন মারলেন ওর বাবা যে ছেলেটা মরেই গেল।

    লোকটির সম্ভবতঃ যাবজ্জীবন হয়েছে।
  • গান্ধী | ১২ জুলাই ২০১২ ২১:২৬552628
  • আচ্ছা আপনাদের কথামত যদি মেনে নিই। উমাদেবির হেব্বি একটা শস্তি হল। চাই কি ফাঁসীই হয়ে গেলো, এরপর যিনি এলেন। তাকে বোঝানো হল, কাউকে হিসু খাওয়াবেনা। তারপর তিনি আবার অন্য কিছু একটা করলেন। দুদিন কাগজে চিল্লামেল্লি হল। তাঁর ফাঁসী হল। আবার নতুন ওয়ার্ডেন। চলুক?

    নাকি এর থেকে বেটার। এইসব বাচ্ছাদের দায়িত্ব যাদের দেওয়া হয় তাদের একটা মিনিমাম ট্রেনিং-এর বন্দোবন্স্ত করা হয়। আর গ্রামে গ্রামে এই সচেতনতা বাড়ানোর চেষ্টা হয়। কেউ না জানাটা অপরাধ নয়, যেখানে দেশের প্রচুর সংখ্যক মানুষই শিক্ষিত নয়।
  • aka | ১২ জুলাই ২০১২ ২১:৩০552629
  • শুধু ঊমাদেবীকে শাস্তির কথা কেউ বলছেও না বোধহয়। উল্টোটা বলছে ঊমাদেবীকে শাস্তি দিলে সেটা উইচ হান্টিং হবে না। কোন ধারায়, কিভাবে, সে আইন অনুযায়ী ঠিক হওয়া উচিত।
  • | ১২ জুলাই ২০১২ ২১:৩১552630
  • গান্ধী,

    আমি মৃত্যুদন্ডের বিপক্ষে। কোথাও কাউকে মৃত্যুদন্ড দেওয়া সমর্থন করিনা।

    শাস্তি মানেই মৃত্যুদন্দ নয়।

    যাই হোক, আগেও লিখেছি বিশ্বভারতীর কাছে কোর্টের জানতে চাওয়া উচিৎ ভবিষ্যতে তাঁরা কী ব্যবস্থা নিচ্ছেন এগুলো ঠেকাতে। সেখানেই আসবে ট্রেনিং এবং সচেতনতা বৃদ্ধির কথা।
  • গান্ধী | ১২ জুলাই ২০১২ ২১:৩৭552631
  • শুধু বিশ্বভারতী তে সীমাবদ্ধ থাকবে ? গ্রামের দিকের ছোট ছোট বোর্ডিং স্কুলগুলোতে যে বাচ্ছারা থাকে, তারা কি দোষ করলো?
  • একক | ১২ জুলাই ২০১২ ২১:৪৩552632
  • চানক্য

    নাম তা যার নিয়েছেন ঘটে তার ১ শতাংশ থাকলে ডেভিলস এডভোকেট সাজার আগে নিজের কথা সাজিয়ে নিতেন .মশাই সাহিত্য -ফাহিত্য কি মারাই সে আপনাকে হাঁটু ঘামাতে হবেনা, আগে নিজের কথার ইন্টিগ্রেসী ফলো করুন. আপনার পয়েন্ট ৫০% ঠিক ছিল শুধু এটিচুড প্রবলেম এ ঘেঁটে ঘ করেছেন .

    বস্তির লোকেরা বলে "গুখেকর ব্যাটা " খুব আদর করে বলে নাকি ? দেরগেতরী অর্থেই বলে . ইয়ার্কি মেরে খেস্তালেও খিস্তি তা খিস্তি ই থাকে . গু খাওয়া -হিসি চাটা এগুলোকে "গেরাম দেশ এ হয়ে থাকে " বলে প্রথম থেকে চালাবার চেষ্টা করছেন তার আবার এতো উঁচু গলা কীসের ??

    "আইন না জানা " টা অপরাধ . গেট ইট ইন ইউর হেড . এই নিয়ে আগেও অনেকে বলেছেন আপনি কায়দা করে এড়িয়ে যাচ্ছেন . কোনো অপরাধ করে "আমার তো জানা ছিলনা " বল্লে ছাড়া পাওয়া যায়না . কাজেই ওটা বলাই পাগলামি.

    আমি তো এই টই তে অনেক আগেই একবার লিখেছি যে সাসপেন্ড করা উচিত ছিল এবং ঠিকঠাক তদন্ত হওয়া উচিত . তখন তো আপনার নজরে গেলনা . গলাবাজি তে ব্যস্ত ছিলেন . বারবার ওই ধারা টা তুলে কি প্রমান করছেন ?? ধারা টা নন -বেলেবল . তো ? নন বেলেবল হলে উকিল রেখে আত্মপক্ষ সমর্থন করা যায়না ? কে বলেছে আপনাকে ?? হ্যা হ্যা করে চেন্চাবার আগে নিজে বুঝুন . বাপ-মা জড়িয়ে থাকলে তাদেরও শাস্তি হোক . ওয়ায়্র্দেন এর ও . বাপ-মা এর শাস্তি বেশি হোক . ওয়ার্ডেন এর কম . আমার স্ট্যান্ড পরিস্কার বলে গেলুম. যদি "উইচ হান্টিং" সত্যি হত তাহলে আপনি এতো খবর জানতেও পার্তেন না . হচ্ছেনা বলেই পারছেন . ধৈর্য্য রাখুন .

    আর শুনুন, এখানে সবরকম স্পেকট্রাম এর লোক আছেন . দুমদাম এইসব অন্যের সোশাল স্টেটাস মেপে নেওয়ার মুর্খামি কর্বেন না . আপনারা দরকার পড়লে শিক্ষিত, দরকার পড়লে "আমরা ভাই গায়েঁর লোক, কিছু বুজিনা . হিসি খাই, হাগু মাখি " এরকম যা খুশী স্ট্যান্ড নেন . গুরু তে তো নামের বালাই নেই . যে কোনো আইপি থেকে লগিন কল্লেই হলো . আওয়াজ নীচে করে কথা বলুন উত্তর তাও বিনয় এর সংয়ে আসবে . নইলে চাপ আছে . এখানে বেশিরভাগ ভদ্র বিনয়ী মানুষ . কিন্তু সবাই নয় . যেমন আমি . উত্তর কলকাতার রকে বসা ঘসা মাল তো . কলার-বাজি সহ্য করিনা . দুদিন ধরে খ্যিয়াল করে আজ লিকলুম . হালকা সামলে খেলুন .
  • তাতিন | ১২ জুলাই ২০১২ ২১:৪৫552633
  • ঋদ্ধি,
    প্রথম প্রশ্ন, হিসি খাওয়া (দু চার ফোঁটা বা ওরকম) শরীরের পক্ষে ক্ষতিকারক কিনা। উমাদেবী যদি থার্মোমিটার ভেঙে পারদ খাওয়াতেন, (কারণ তার মনে হল পারদ খেলে লম্বা হয়) হলে এত কথারই হয়ত দরকার ছিল না।
    দ্বিতীয় প্রশ্ন, তিনি শখে হিসি খাইয়েছেন কিনা। আমার শখ হল, আমি আমার ছাত্রকে বললাম রাত তিনটের সময় ল্যাবে এসে হামাগুড়ি দিতে হবে, কেসটা এরকম হলেও মুশকিল। আর মনে হল অযথা মোটাচ্ছে, টেকনিকাল এসিস্টেন্টকে বললাম যে তুমি হাত লাগিওনা, ইন্সট্রুমেন্ট গুলো ও নিজে এদিক ওদিক করুক ভুঁড়ি কমবে, সেটা আরেকরকম।
    তৃতীয় প্রশ্ন, তিনি একটা টোটকা ইউজ করতে গ্যাছেন, সেই টোটকা তাঁর মস্তিষ্কপ্রসূত না প্রচলিত। তিনি যদি পাতলা পায়খানা হচ্ছে বলে নরফ্লক্স দিতেন তাহলেও ভেতরের কেমিস্ট্রি বুঝে দিতেন না, প্রচলন হিসেবে দিতেন।
    এরপর জোর করানো, ট্রমা এসব আসবে- এগুলো হয়ত কম সিরিয়াস নয়। ছোটবেলায় আমাকে মেট্রোজিল প্রচুর জোর করেই খাওয়ানো হত। বাবা ক্রিকেট খেলতে না যেতে দিলে ছেলে সুইসাইড করেছে এরকম দৃষ্টান্তও আছে। কিন্তু এর কোনওটাতেই বাবা বা অভিভাবকের শাস্তি মনে হয় হওয়ার কথা নয়।
  • একক | ১২ জুলাই ২০১২ ২১:৫৫552634
  • গান্ধী ভাই

    সমস্ত ট্রেনিং দেওয়ার পড়েও xxx গ্রাম থেকে আসা একজন ওয়ার্ডেন দাবি কর্ত্যে পারেন যে তাদের গ্রাম এ বাচ্চাদের কে উল্টো করে টাঙিয়ে রাখলে বা সেফটিপিন দিয়ে নাক ফুঁড়ে দিয়ে বাব শিবের নামে চরক্সংক্রান্তি তে মন্ত্র পড়ে গঙ্গাজল ছেটালে রোগ সেরে যায় . তখন ?? ট্রেনিং এ আরেকটা পয়েন্ট যোগ কর্বে ??

    ভারতবর্ষের গ্রামে গ্রামে কোটি কোটি কুসংস্কার ছড়িয়ে আছে . এভাবে এটা নয়-ওটা নয় করে কি ট্রেনিং দেবে ?
    ট্রেনিং হোক কিন্তু ট্রেনিং হলেই সব হবেনা . কিছু কেস এ জলঘোলা হলে শাস্তি হলে ( অবস্যই লঘুপাপে গুরু দন্ড নয়) তবেই মনে ভয় ঢুকবে . আমি এসব টোটকা করা লোক দেখেছি বলেই এতো রাগ আছে এদের ওপর . যতই যা শেখাও মাথা থেকে বিষ বেরোয় না . শাস্তির মূল্য এখানেই . আর এই কেস এ একচুয়ালি ওই বাপ-মা এর যদি শাস্তি হয় তাহলে ভারত বর্ষের বাপ-মা দের কাছেও একটা মেসেজ পৌছবে যে সন্তান নিজের সম্পত্তি নয় যে আজ হিসি খাওয়াবে কাল জোর করে কান ফুন্রিয়ে দুল ঝুলিয়ে দেবে . শাস্তি হওয়া দরকার .
  • গান্ধী | ১২ জুলাই ২০১২ ২২:০১552637
  • এককদা মনলাম। কিন্তু কোনটা দোষ আর কোনটা ঠিক, তার মাপকাঠি কি ??

    বাচ্ছদের জোর করে আজ নাচের স্কুল, কাল ড্রয়িং স্কুল, পরশু ক্রিকেট কোচিং, শনিবার গানের স্কুল। এগুলো করলেও মা-বাবার শাস্তি হবে তো? দিনে ১৪ ঘন্টা পড়িয়ে ১ ঘন্টাও নিজের ইচ্ছেমতো খেলা খেলতে না দিলে মা-বাবার শাস্তি হবে কি ?? এগুলো ও বোধহয় মা-বাবা নিজের সম্পত্তি ভেবে করায়।
  • riddhi | ১২ জুলাই ২০১২ ২২:০১552636
  • তাতিন, এই প্রশ্নগুলোর কোনটা নিয়েই কোন আপত্তি নেই। এখানে ৯০% জনতারো হাইলি নেই। লাস্ট পয়েন্ট টই মেন। ছোটবেলায় অনেক কিছু অনেক কে জোর করা হয়।তাতে সবাই বলে না, দিনের পর দিন এইভাবে শক্ড হয়ে থাকে না। ( মেট্রোজিল খাওয়ানো এই ক্যাটিগরিতে পড়ে না। ) যারা হয়, তাদের অভিযোগ মেনে একশান নেয়া উচিত।
  • kb | ১২ জুলাই ২০১২ ২২:০১552635
  • একক কে ক

    শুধু training টা থাকলে আমি বলতাম শুধু উমাদেবির ই শাস্তি হোক। ভয়ন্কর শাস্তি হোক।
  • গান্ধী | ১২ জুলাই ২০১২ ২২:০৭552639
  • আর আপনার কথামতো এক একবার করে একটা কু-সংস্কার ধরা পড়বে, জলঘোলা হবে, একজন করে অশিক্ষিত লোক, সকলের কাছে দৃষ্টান্ত হতে শাস্তি পাবে।

    পরেরবার ও সেম কেস হবে। আরেকজন শাস্তি পাবে। প্রতি ক্ষেত্রেই সেটা হবে ট্রেনিং না পাওয়া, কি দোষ করছে না জানা কিছু মানুষ। তাই তো ? বাকিরা হাত গুটিয়ে বসে থাকবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন