এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২২৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • potke | ২৯ আগস্ট ২০১২ ০৭:১১555031
  • সহকারী স্যাভিও মেডেরা হলে আর কি হবে। গোয়ার প্লেয়ার খেলাবে। কোভারম্যান্স যদি আজকের খেলা দেখে জুয়েলকে স্টার্ট করায় পরের ম্যাচে!
  • aranya | ২৯ আগস্ট ২০১২ ০৭:১৬555042
  • সেই গোয়ান বায়াস :-(
  • গান্ধী | ২৯ আগস্ট ২০১২ ১০:২৪555053
  • সেটাই। জুয়েল শেষ ১০ মিনিট যা খেলল, পরের ম্যাচে ঐ লেনির জায়্গায় আসা উচিত।

    বাকি গোয়ার যে কজন খেলছে, ডিসার্ভ করে। ফ্রান্সিস ফার্নান্ডেজ (বেশ ভালো), ক্লিফোর্ডের থেকে বেটার অপশন লেফ্টে নেই, আর অ্যান্টনি বেশ ভালো (অন্তত সন্জুর থেকে ভালো, সেন্টার করতে পারে) ফ্রান্কো কাল খেলেছে নির্মল ছেত্রীর চোট বলে। ফলে গোয়ার লবি বা গোয়া বায়াস এটা এই নেহেরু কাপ টিমে খুব একটা নেই (লেনি বাদে)
  • গান্ধী | ২৯ আগস্ট ২০১২ ২১:৩২555064
  • ফাইনালে উঠে গেল। পরশু ক্যামেরুনের সাথে ম্যাচটায় জুয়েল-মননদীপ-রালতে এরকম জুনিয়রদের খেলাতে পারে

    ফাইনাল ২ন্ড সেপ্ট
  • aranya | ২৯ আগস্ট ২০১২ ২১:৪৬555075
  • ভাল খবর।
    ক্যামেরুনের সাথে ম্যাচ-গুলো দেখতে ইচ্ছে করছে :-(
  • গান্ধী | ৩০ আগস্ট ২০১২ ১০:৪৫555086
  • কিছু খেলা হল কাল। আগেরদিন ভালদেজকে খিস্তিয়েছিলাম সবাই, কাল ভালদেজের জন্য ৫-৬টা গোল খাওয়ার হাত থেকে বাঁচল। রিয়াল বছরের প্রথম ট্রফি জিতল।

    যারা খেলা দেখেননি, কালকের রোনাল্ডোর গোল, আর মেসির ফ্রিকিক দেখে ফেলুন, নাহলে মিস করবেন
  • ঊমেশ | ৩০ আগস্ট ২০১২ ১১:৩০555097
  • কাল ফার্স্ট হাফটা দেখেছি, মেসি'র ফ্রিকিক টা অসাধারন, কোনো কথা হবে না।
    রিয়াল কাল একটা নতুন কায়দা তে খেললো মনে হলো, মাঝমাঠ থেকে বল হঠাৎ ডিফেন্ডার দের মাথা'র ওপর থেকে ফরোয়ার্ড পাস। আর এ ব্যাপারে বার্সা'র বেশ দুর্বলতা আছে। প্রত্যেক পাস থেকে মনে হলো গোল হতে পারে।
    গান্ধী, এই স্টাইল টা কি নতুন?
    আমার মনে পড়ছে না, গত বছর একটাও রিয়াল-বার্সা দেখা হয়নি।
  • গান্ধী | ৩০ আগস্ট ২০১২ ১৯:৫৭555108
  • আগেরবারের যে কটা ম্যাচ দেখেছি, ওজিল বা খেদিরা দুটো উইং-এ উঁচু বল খেলত, কারণ পুয়োল থাকলে, সোজা উঁচু লং বল খেলে কোনো লাভ হতনা। অন্যান্য ম্যাচে একদমই ডিফেন্ডারদের মাথার উপর দিয়ে খেলেনা। রিয়ালের স্টাইল হল যেভাবে মার্সেলো একবার ফার্স্ট হাফে ভিতরে কাট করে হিগুয়াইনকে ফরোয়ার্ড পাশ দিল, এটাই বাঁদিকে মার্সেলো-রোনাল্ডো আর ডানদিকে দিমারিয়া করে।

    বার্সার হোম ম্যাচেও কয়েকটা উঁচু বলে মাসচারেনো ছড়িয়েছিল, তাই কাল শুরু থেকেই ঐ স্ট্রাটেজি নিল দেখলাম। আলভেজ না থাকায় মার্সেলো আর রোনাল্ডো বারবার বাঁদিক দিয়ে উঠছিল, আর ওদিক কভার করতে গিয়ে দুই স্টপার একদিকে এসে যাচ্ছিল।
  • Marveaux | ৩১ আগস্ট ২০১২ ১০:১৭555131
  • ইউরোপা লীগে কোয়ালিফিকেশন তো হল, কিন্তু এই পাতলা স্কোয়াড নিয়ে গ্রুপ লীগেই তো ছিটকে যাবে!

    আর শালা লীগ কাপের ড্র - ম্যানিউ অ্যাওয়ে, কোনো মানে হয়ঃ-(
  • গান্ধী | ৩১ আগস্ট ২০১২ ১৩:৩৯555142
  • ক্যরল গেল ওয়েস্টহ্যামে
  • গান্ধী | ৩১ আগস্ট ২০১২ ১৩:৪০555153
  • বাকি গ্রুপগুলোর থেকে রিয়ালের গ্রুপটা বাজে চাপের। লটারি কি করে হয়? মানে কোনো রুল আছে নিশ্চই?
  • Marveaux | ৩১ আগস্ট ২০১২ ১৩:৪৩555164
  • seeding-এর ব্যাপার আছে। প্রতি গ্রুপে একটা করে টপ-সীডেড দল থাকে - সেগুলো একটা গামলার মধ্যে থাকে। আরেক গামলায় সেকেন্ড ব্যান্ড, আরেক গামলায় থার্ড ব্যান্ড এই রকম করে। এবার প্রতি গামলা থেকে একটা করে বল (মানে দল আর কী) নিয়ে একটা গ্রুপ হয়। যাতে টপ-সীডেড দলগুলো একই গ্রুপে না পড়ে।

    ক্যারলের লোনটাও কী এক্ষপেন্সিভ। দেড় মিলিয়ন পাউন্ডের লোন ফী, প্লাস হপ্তায় ১০০,০০০ পাউন্ড মাইনে!!!
  • গান্ধী | ৩১ আগস্ট ২০১২ ১৩:৫০555175
  • রিয়াল ম্যান সিটি ডর্টমুন্ড তিনজনই কোয়ালিফাই করেছে লিগ চ্যাম্পিয়ন হিসেবে। তাহলে তারা সবাই তো টপ সীডে থাকা উচিত?

    এদিকে দেখছি ঐ প্রথম পটে রিয়াল-ম্যানু-বার্সা-মিলান-বেয়ার্ন-চেলসী ???
  • Marveaux | ৩১ আগস্ট ২০১২ ১৩:৫২555186
  • সীডিং টা শুধু এক বছরের লীগ স্ট্যান্ডিং-এর ওপর নয়। বেশ কয়েক বছরের লীগ এবং ইউরোপীয়ান পারফর্মেন্সের ওপর তৈরী।
  • Marveaux | ৩১ আগস্ট ২০১২ ১৩:৫৬555208
  • যাঃ দিয়ে দিলোঃ-(
  • গান্ধী | ৩১ আগস্ট ২০১২ ১৩:৫৮555219
  • ঃ)
  • গান্ধী | ৩১ আগস্ট ২০১২ ১৪:০১555230
  • অউর এক প্রশ্ন

    ইটালীর ৩টে টিম থাকার কথা তো ? এবার দুটো কেনো? শুধু মিলান আর জুভেন্তাস
  • Marveaux | ৩১ আগস্ট ২০১২ ১৪:০৫555242
  • কি জানি, কমিয়েছে হয়তো।
  • ঊমেশ | ৩১ আগস্ট ২০১২ ১৪:১০555253
  • আগে ইতালি'র ইংল্যান্ডের মতো চারটে টিম চান্স পেত, কিন্তু UEFA coefficient কমে যাবার জন্যে তিনটে পায়।
    দুটো ডাইরেক্ট আর একটা ভায়া থার্ড-রাউন্ড প্লে-অফ।
    এবারের প্লে-অফ থেকে থার্ড টিম বিদায় নিয়েছে।
  • গান্ধী | ৩১ আগস্ট ২০১২ ২১:৩৪555264
  • মাত্র ১ গোলে হারল। নবী-মেহতাব বেশ ভালো খেলল। ক্যামেরুন যা পেনাল্টী মারলো, কোনো কথা হবেনা
  • প্পন | ০১ সেপ্টেম্বর ২০১২ ০২:০১555275
  • চেলসিকে ধরে তো পুরে দিল।
  • aranya | ০১ সেপ্টেম্বর ২০১২ ০৫:৫৪555286
  • 'দ্বিতীয়ার্ধে একটা সময় দেখা যায় পুরো ক্যামেরুন দল নীচে নেমে নিজেদের গোল সামলাচ্ছে' - আবাপ-র রিপোর্ট থেকে।

    ভারত সত্যিই বেশ সমানে সমানে টক্কর দিয়েছে মনে হচ্ছে।

    ফাইনাল-টা আম্রিগা থেকে দেখার কোন উপায় আছে? কেউ জানলে বলবেন।
  • গান্ধী | ০১ সেপ্টেম্বর ২০১২ ০৯:২৩555297
  • অনলাইন স্ট্রিমিং নেই বোধহয়।

    তবে আবাপ বোধহয় ২ন্ড হাফের প্রথম ১০মিনিট খেলা দেখেছে যখন ভারত ভালো খেলছিল। অর গোলটাও সুব্রত গোলে থাকলে খেতনা।
  • গান্ধী | ০১ সেপ্টেম্বর ২০১২ ১৪:১৩555308
  • ট্রান্সফার তো শেষ। এবার এক্স্পার্ট কমেন্ট ???

    আর্সেনাল

    এলো - কজোর্লা, পোডলস্কি, গিরৌড (এই পাব্লিকের উচ্চারণ কি হবে?)

    গেল- ভ্যান পার্সি, অ্যালমুনিয়া

    চেলসী -

    এলো- হ্যাজার্ড, অস্কার, মোসেস আর Cesar Azpilicueta (বাংলা করতে পারলাম না)

    গেল - বেনায়ুন, বসিঙ্গা, কালু

    লিভারপুল -

    এলো- নুরি সাহিন, জোয়ে এলেন, বোরিনি, অ্যাসাইডি

    গেল - ক্যারল, অ্যাডামস, কুইট

    ম্যান সিটি

    এলো- গার্সিয়া, সিনক্লেয়ার, মাইকন, রডওয়েল

    গেল - জনসন,

    ম্যানু

    এলো- কাগাওয়া, ভ্যান পার্সি, বাটনার
    গেল - পার্ক, ফ্যাবিও বার্বাতোভ

    নিউক্যাসল

    এলো- অ্যানিটা ( অনিতা), Romain Amalfitano, Gael Bigirimana (বাংলা কি ?)
    গেল -

    স্পার্স

    এলো - ডেম্পসি, ডেম্বেলে, লরিস,সিগার্ডসন, আদেবায়োর
    গেল - মডরিচ, সাহা
  • গান্ধী | ০১ সেপ্টেম্বর ২০১২ ১৪:৩১555319
  • এবার ইন্ডিয়ান মার্কেট

    ডেম্পো -

    এল- সুয়োকা, রোহান রিকেটস (এক্স্টার সিটি, আর্সেনাল-স্পার্সে খেলা ),

    গেল - অনিল কুমার, র‌্যান্টি মার্টিন্স

    ইবে-
    এল- ইসফাক, চিডি, রালতে, অর্নব মন্ডল, অভিজিত মন্ডল, কেভিন লোবো, মননদীপ
    গেল- টোলগে, নির্মল ছেত্রী, সন্দীপ নন্দী, অভ্র মন্ডল, রভিন্দার

    চার্চিল
    এল- সন্দীপ নন্দী, টোম্বা
    গেল- রালতে, গৌরমাঙ্গী, অরিন্দম, রফি, কোভাসিস

    প্রয়াগ
    এল- কার্লোস, র‌্যান্টি, গৌরমাঙ্গী, সুব্রত পাল, লিস্টার ফার্নান্ডেজ, ভিনিত, রভিন্দার, সংগ্রাম
    গেল- অর্নব, অভিজিত, ডেনসন,

    মোহনবাগান
    এল- ডেনসন,অরিন্দম,টোলগে, নির্মল ছেত্রী, অনিল কুমার, ফানাই + সাবিথ+ বিজেন্দ্র রাই (পৈলান), আইবর, খেলেম্বা, ওয়ারুনদীপ

    গেল- ব্যারেটো, সুনীল ছেত্রী, কিংশুক, সংগ্রাম, আনোয়ার, সুরকুমার
  • প্পন | ০২ সেপ্টেম্বর ২০১২ ২১:০৫555330
  • গান্ধীর লিস্টে সং বাদ গেছে।
  • গান্ধী | ০২ সেপ্টেম্বর ২০১২ ২২:১৩555341
  • আজ জিতব ভাবিনি। টিমটা খেলেছে। মানে জাস্ট বল ওড়াচ্ছেনা (এক্স্ট্রা টাইম বাদে) আর ২ন্ড হাফে ২ন্ড গোলটা খাওয়ার পর ভারত সত্যিই ভালো খেলছিল। নবি-মেহতাব-ফ্রান্সিস-গৌরমাঙ্গী-সুনীল এইসব প্লেয়ারদের একদম উচিত বাইরে খেলার চেষ্টা করা।

    কোচ তো ভালো এনেছে আশা করব ফিফা ফ্রেন্ডলিতে ম্যাচ খেলবে। এই টিমের ১৬৭ র‌্যান্ক হওয়া উচিত নয়। সিরিয়া প্রতিবারই ফুল টিম নিয়ে আসে, যার র‌্যান্ক ১১৭। ভারতের অন্তত ১৪০এর আগে আশা উচিত। তারপর দেখা যাবে।

    ইবের জন্য ভালো খবর। রবিন সিং এদ্দিন বাদে একটু খেলটা শিখেছে

    ওদিকে লিভারপুলটার যে কি হল? সুয়ারেজ গোল মিস করে করে ডুবিয়ে চলেছে। সং-এর জায়্গায় আজ ডিয়াবিতো হেব্বি খেলে দিল (১স্ট হাফ, বাকি দেখিনি)
  • গান্ধী | ০২ সেপ্টেম্বর ২০১২ ২২:১৫555353
  • ম্যান অফ দ্য ম্যাচ - রহিম নবি
    ম্যান অফ দ্য টুর্নামেন্ট - সুনীল ছেত্রী
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন