এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গুরুচন্ডা৯

  • হরিদাসের বুলবুলভাজা

    Guruchandali
    গুরুচন্ডা৯ | ২৮ এপ্রিল ২০০৬ | ১২৫৪৫২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ২৯ ডিসেম্বর ২০০৬ ০৬:৪১561528
  • সত্যি প্রতিবার রানওয়ে শব্দটা শুনে/পড়ে সেটা মগজে পুরোপুরি প্রবেশ করার আগেই মহীন আর সুবর্ণরেখা হুড়মুড় করে চলে আসে !
  • Guruchandali | ৩১ ডিসেম্বর ২০০৬ ০৭:৫২561539
  • ---------------------------------------------------
    নতুন বুলবুলভাজা : শেষ সাদ্দাম
    ---------------------------------------------------
  • Sumeru | ৩১ ডিসেম্বর ২০০৬ ১০:২৫561550
  • বাঁচালে।
  • Samik | ৩১ ডিসেম্বর ২০০৬ ১০:২৯561561
  • সভ্যতার সংজ্ঞা নতুন করে লেখার সময় হয়েছে।
    ...

    ...

    ...

    এর আগে কোনওদিন আমি কোনও মানুষের মৃত্যু দেখি নি। সত্যিকারের মৃত্যু। সেটার ভিডিও রেকর্ডিং করে বিশ্বজুড়ে প্রচার করার মধ্যে ঠিক কী মানসিকতা থাকে, কে জানে! কাল সত্যি আমি ঘুমোতে পারি নি ভালো করে। কেন যে দেখলাম ঐ ভিডিও ফুটেজ!

    কেন আমরা তাদের নিন্দা করে এসেছি এতকাল, যারা ড্যানিয়েল পার্লকে গলা কেটে মেরে সেই ভিডিও প্রচার করেছিল বিশ্ব জুড়ে?

    সভ্যতা আর বর্বরতার সংজ্ঞা নতুন করে লিখতে হবে। সব গুলিয়ে যাচ্ছে।
  • Blank | ৩১ ডিসেম্বর ২০০৬ ১১:৫৩561572
  • জঘন্য একটা ফুটেজ, চুরান্ত জঘন্য। আর সেটা কে বিশ্ব জুড়ে প্রচার একটা নোংরা মানসিকতার পরিচয়।
  • saa | ৩১ ডিসেম্বর ২০০৬ ১৫:০৫561583
  • ঈশান সত্যি কাল সকালে হঠাৎ করে টিভি টা খুলে চমকে উঠেছি। পুরোটা দেখতে পারিনি, ৭ বছরের ছেলের ওপর কি প্রতিক্রিয়া হতে পারে ভেবেও শিউরে উঠেছি।
    আশ্চর্য্য হই যে সভ্য দেশ বৃটেন যেখানে মৃত্যুদন্ড নেই সেইখানে কিভাবে এজিনিষ প্রচার করা হয়। বিবিসি কে লিখেছি এর প্রতিবাদ করে। যে ওরা আমাদের কথা না ভাবলেও কি ড্রয়িং রুমে বসা ছোটোছোটো বাচ্ছা গুলোর কথা একবার ও ভাবেনি?
    শুধু ঘৃণা ঘৃণা আর কিছু বলার নেই!! ছি ছি।
    মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে কে প্রতিবাদ করবে?
    টোনি ব্লেয়ার না জর্জ বুশ?
  • Du | ৩১ ডিসেম্বর ২০০৬ ২১:৪৩561594
  • সবাই বেশি বেশি করে সাদ্দামকে অত্যাচারী এইসব লিখে নিজেদের justify করতে চাইছিল।video clipping তো দেখি ই নি। সমস্তটাই অসহ্য, এরমধ্যে এই লেখাটা পড়তে পারাটা কম কথা ছিলোনা।
  • a x | ৩১ ডিসেম্বর ২০০৬ ২২:০৮561605
  • এতে প্রবলেমটা কোথায়ে? sensationalismএর যুগ। খুনের সাথে ধর্ষণ, টুইন টাওয়ার থেকে টুপটাপ লোকের ঝরে পড়া সপ্তাহের পর সপ্তাহ দেখানো, এমনকি আমাদের সম্পাদক মশাইও একটি বুলেট কে বুলেটে ঝাঁঝরা তে বদলে দেন। এরকমই তো হবার কথা। এরকম না হলে desensitized হবে কি করে মানুষ?
  • dri | ০১ জানুয়ারি ২০০৭ ০২:৩২561616
  • আমারো আর ভিডিও দেখা হলনা। রিপোর্ট আর ছবি কখানিই যথেষ্ট। আম্রিকান টিভিতে নিউজ দেখা আমি অনেক দিন হল ছেড়েছি।

    একটা ব্যাপার বেশ ইন্টারেসটিং লাগল। আজকালে যে পোল হয়েছে, 'এভাবে সাদ্দামের ফাঁসি দেওয়া সমর্থন করেন?', তাতে রেজাল্ট হয়েছে -- হ্যাঁ ২৩.৪৫%, না ৭৫.৫২%, জানি না ১.০৩%।

    আবার, আল জাজিরার ওয়েব সাইটে যে পোল হয়েছে (http://english.aljazeera.net/News/Polls/Polls) 'Should Saddam Hussein have been hanged?', তাতে রেজাল্ট হয়েছে -- Yes ৪০.৯%, No ৪৩.০%, I don't know' 16.১%। (এখন পর্য্যন্ত)

    মিডল ইস্টে সাদ্দামের ব্যাপারে পাবলিকের রেসপন্স বেশ মিক্সড। অনেক ফ্যানও আছে, অনেক শত্রুও আছে। আমেরিকা এই ব্যাপারটাই ইউজ করল। যতদিন প্রোটেক্ট করেছিল ততদিন অস্ত্র দিত। এখন খেলা ঘুরিয়ে ওর শত্রুদের হাতে পাওয়ার দিয়ে দিল।
  • r | ০৩ জানুয়ারি ২০০৭ ১৩:১৮561628
  • খবর পেলুম সাদ্দাম নাকি আদতে বাঙালী। ক্ষুদিরাম-কানাই দত্ত-উল্লসকর দত্তের ইতিহাসে অনুপ্রাণিত। আসল নাম ছিল সাধন দাম। আবাপ নিজস্ব অনুসন্ধান করছে যে ওটেন সাহেব পেটানো অনঙ্গমোহন দামের সাথে ওনার কোনো দূরসম্পর্কের আত্মীয়তা ছিল কিনা।
  • RATssss | ০৩ জানুয়ারি ২০০৭ ২২:৪৫561639
  • নাহে,
    সাদ্দাম - সাধন দাম
    ব্যাপারটা অনেকটা শ্যনকোনারী - কানাই হরি-র মতন শোনাচ্ছে।
  • Guruchandali | ০৭ জানুয়ারি ২০০৭ ১০:৪২561650
  • --------------------------------
    নতুন বুলবুলভাজা: গ্রামের নাম নিঠারি
    --------------------------------
  • d | ০৭ জানুয়ারি ২০০৭ ১৭:৫৫561661
  • শমীক,

    খুব সময়োপযোগী লেখা।

    একটা ছোট্ট ভুল আছে। মহেন্দ্র আর সুরেন্দ্রর নার্কো অ্যানালিসিস এখনও হয় নি। ওদের ব্রেন ফিঙ্গারপ্রিন্ট, পলিগ্রাফ টেস্ট ইত্যাদি প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটা ৪ তারিখের খবর। লিভার খাবার গল্পটা প্রথমদিকের জেরাতেই সুরেন্দ্র বলেছিল। হতে পারে লোকের দৃষ্টি ঘোরাতেই এই গল্প ফাঁদা।

    মানসিক বিকৃতি তো বটেই কিন্তু আমার মনে হয় সেটাই সব নয়। অরগ্যান ট্রেডিঙ ও নির্ঘাৎ হত। নাহলে অতগুলো খুলি, কিন্তু শরীরের মাঝের অংশ মিসিং। অথচ হাত পায়ের হাড় পাওয়া যাচ্ছে। আর পুলিশ, ডাক্তারদের মধ্যেও অনেকে জড়িত।
    শুনেছি মানসিক বিকৃতি প্রমান হলে নাকি শাস্তি কমে যায়। হয়ত সেইজন্যই এইসব নরখাদকের গল্প সাজানো হচ্ছে।
  • d | ০৭ জানুয়ারি ২০০৭ ২১:০৬561672
  • আজকে হচ্ছে নার্কো অ্যানালিসিস।
  • S | ০৭ জানুয়ারি ২০০৭ ২১:২০561694
  • দময়ন্তী,

    তোমার লেখাটা আরও বেশি সুন্দর হয়েছে। চোখে জল এসে গেছিল।
  • S | ০৭ জানুয়ারি ২০০৭ ২১:২০561683
  • নারকো অ্যানালিসিস, ব্রেইন ম্যাপিং আর লাই ডিটেক্টর টেস্ট। এই তিনটে টেস্টই হবে বা হচ্ছে ওদের। পুরো টেস্টিং হতে লাগে তিন চারদিন। পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে, প্রথম দু দিন হয়েছে ব্রেইন ম্যাপিং। আজ হয়েছে নারকো অ্যানালিসিস।

    চার তারিখে লিখে ফেলেছিলাম, এর মধ্যে জল গড়িয়েছে আরও কিছুটা। এখানেই কিছুটা অ্যাডেনডাম দেব। কাল।
  • Du | ০৭ জানুয়ারি ২০০৭ ২১:৪২561705
  • হ্যাঁ আমাদের কোন দায়িত্ব নেই কোন পদ, কোন ইউনিফর্মের প্রতি। যে কোন পদে গরীব মানুষকে জন্তু জানোয়ারের চেয়েও নিচু ভাবে দেখার জন্যে আমরা মাইনে পেতে পারি। এই পুলিশদের কোন নাম, ছবি চাপা হবে না, সামাজিক ভাবে তাদের কোন অপমানের সম্মুখীন হতে হবে না, কাজেই অন্য কোন থানায় পুলিশ ( বা হাসপাতালে নার্স বা ..) এই ভাবেই তাদের কাজ করে চলবে। বিরোধীরা ঝাঁপিয়ে পড়বে election এর জন্যে আর ক্ষমতাসীনেরা occupational hazard সামলাবে।অনেক খেলা চলবে এর মধ্যে। গরীব বাবা মায়েরা দাঁড়িয়ে থাকবেন bluebeard এর বাংলোর সামনে ঢুকতে পারবেন না।
    শুধু প্রার্থনা করি ওরা যে জেলে যাবে সেই জেলেও যেন থাকেন অনেক গরীব বাবারা, আর সেই সময় এই দুজনকে বাঁচানোর জন্যে হে ভগবান, যেন যেন পুলিশ থাকে না কাছে।
  • Du | ০৭ জানুয়ারি ২০০৭ ২১:৪৩561716
  • চাপা নয় ছাপা
  • S | ০৭ জানুয়ারি ২০০৭ ২২:২৭561727
  • নিঠারি বা তার আশপাশের এলাকার যে ৪০টি পরিবার তাদের সন্তান বা প্রিয়জন হারিয়েছেন এই ভয়ঙ্কর ঘটনায়, তারা সকলেই 'বাইরের লোক'। আমার মত। বাংলাদেশি অনুপ্রবেশকারী নয়। মালদা, ২৪ পরগণা, হুগলি জেলার বাঙালি, বিহারি, এবং কিছু নেপালি। সকলেই পেটের টানে 'দেশ' ছেড়ে এখানে ভৃত্যস্থানীয়। আমি যেমন চাকরি নিয়ে এখানে আজ স্থায়ী বাসিন্দা। কেবল তারা গরীব, আমি নই। আমি প্রচুর পয়সা পাই মাসের শেষে, ওরা দিনে ন্যূনতম মজুরি পায় ৫০ টাকা, ১০০ টাকা। কারুরই নয়ডার ভোটার লিস্টে নাম নেই। (আমারও নেই, গাজিয়াবাদ বা দিল্লি নয়ডার লিস্টে।) ফলে, সরকারি নেতা, পুলিশ, সকলের কাছেই তারা নন্‌-এক্সিস্টেন্ট। এফ আই আর লেখাতে গেলে বৃদ্ধ রিক্সাচালক দুলাল হালদারের কাছে কুড়ি সেক্টরের পুলিশ পয়সা চায়, অনেক দুর্ব্যবহারের পর। পয়সা দিতে অপারগ হওয়ায় তারা রিপোর্ট লেখায় নি। দুলালবাবু সাহসে ভর করে চিঠি লেখেন মানবাধিকার কমিশনে, মহিলা কমিশনে, মুখ্যমন্ত্রীর অফিসে, পুলিশ কমিশনারের অফিসে।

    আশ্চর্যের ব্যাপার, একটা চিঠিরও জবাব আসে নি। একটারও না। গরীবদের কথা কেউ শোনে কি? ওরা কি মানুষ? যে মানবাধিকার কমিশনও শুনবে?

    আমিও যে শালা কী! আপাদমস্তক ভন্ড একটা! আজ দুলাল সরকারের খবর ছবিসহ প্রথম পাতায় বেরিয়েছে বলে আমি ন্যাকামো করে দুলালবাবু বলছি। পাড়ার রিক্সাওলা হলে তো, রিক্সাওলা দুলাল বলে রেফার করতাম। গরীবরা আবার গুরুজন হয় নাকি?

    একটা এফ আই আরও নেওয়া হয় নি। গত দু বছর ধরে। আয়রনি এই, যে, আজ যখন ডি-৫ এর সেই হাভেলির একতলার ঘর থেকে অজস্র রক্তমাখা জামাকাপড় দেখতে পেয়ে শোকার্ত গ্রামবাসী সেগুলি নিজেদের নিখোঁজ প্রিয়জনের বলে পুলিশের কাছে দাবি করে, পুলিশ তাদের কাছে এফ আই আরের কপি দেখতে চায়। সেই নয়ডা কুড়ি সেক্টরের পুলিশই। স্বাভাবিকভাবে, এফ আই আরের কপি কারুর কাছেই না থাকায় কেউ সেখান থেকে একটা জামা সোয়েটার হাওয়াই চটিও নিয়ে যেতে পারেনি প্রিয়জনের শেষ চিহ্ন হিসেবে। আজ অবশ্য মিডিয়ার চাপে সমস্ত নিঠারি গ্রামবাসীর ডিএনএ টেস্ট করা হচ্ছে, অন্তত হাড়গোড় আর করোটির অবশিষ্টাংশ ফিরিয়ে দেবার জন্য।
  • shrabani | ০৮ জানুয়ারি ২০০৭ ১৫:২৪561739
  • S,d
    লেখাগুলো খুব ভালো হয়েছে। তবে নয়ডায় সাধারন লোকে এটাকে অর্গ্যান ট্রেডিংএর ঘটনাই মনে করে। আর এব্যাপারে হয়ত অনেক বড় বড় রাঘব বোয়ালদের ও হাত আছে। পুলিশও হয়ত এই র‌্যাকেটে শামিল।
    NMC -র নবীন চৌধুরী তো এর আগে এব্যাপারে ধরা পড়েছে, আর সেইই D-5 এর পড়শী এটা একটু বাড়াবাড়ি coincidence নয় কি?
    এই নরখাদক এসব গল্প, আসল ব্যাপার থেকে লোকের দৃষ্টি সরিয়ে দেবার জন্য বানানো একটা ধোঁয়াশা ছাড়া আর কিছুই নয় বলে মনে হয়।
  • S | ১০ জানুয়ারি ২০০৭ ১৭:৩৬561750
  • আরে:, ক্যালকাটাওয়েবে আলাদা আলাদা লেখার লিঙ্ক দিয়ে দেয় নাকি? আমাকে এক পাব্লিক বলল ক্যালকাটাওয়েবে গুরুচন্ডালি সেক্‌শনে তোর লেখা পড়লাম।
  • Guruchandali | ১৪ জানুয়ারি ২০০৭ ১০:১৯561761
  • --------------------------------
    নতুন বুলবুলভাজা : ধান কাটা হল সারা
    --------------------------------
  • kabli | ১৪ জানুয়ারি ২০০৭ ১১:৩১561769
  • সুমেরু, এর'ম আর লিখবে না। ব্যস, কহ্‌ দিয়া।
  • Riju | ১৪ জানুয়ারি ২০০৭ ১২:৫৬561770
  • সুমেরু দা,
    টুপি খুললাম। অনবদ্য
  • dd | ১৪ জানুয়ারি ২০০৭ ১৫:৫৮561771
  • প্রথম দুটো প্যারা বড্ডো ভালো। বড্ডো ভালো। খুব ভালো।

    তৃতীয়টা.... কেমন জানি ...কি রকম ....
  • Blank | ১৫ জানুয়ারি ২০০৭ ০০:১৭561772
  • ধুস্‌স শালা, গুরু পড়েও মুড বিগড়োয়।
  • bozo | ১৫ জানুয়ারি ২০০৭ ০৪:০৪561773
  • সুমেরু দা,
    তৃতীয় প্যারা সেকেন্ড লাইনে 'গুচ্ছ' শব্দ টার ব্যবহার পুরো লেখার সুরের সঙ্গে মিলল না। এমন একটা লিরিকাল লেখা ঐ শব্দে এসে হোঁচট খেয়ে গেল।
    ভাল লেখা।
  • d | ১৫ জানুয়ারি ২০০৭ ০৮:৪৭561774
  • তৃতীয় প্যারাগ্রাফটা একটু প্রক্ষিপ্ত মনে হল। তাছাড়া ভাল।
  • r | ১৫ জানুয়ারি ২০০৭ ১৩:০২561775
  • আমার অতটা ভালো লাগে নি কারণ প্রায় এই থীমেরই বই অশোক কুন্ডুর "শ্রীচরণেষু মাকে" (?) যা নিয়ে টইয়ের থ্রেডে দুই লাইন লিখেছিলুম। শুধু সিঙ্গুরটা এক্সট্রা।
  • tan | ১৭ জানুয়ারি ২০০৭ ০৪:৫৮561777
  • নারকোল পেড়ে হবে,না? "নারকোল ঝেড়ে" হয় কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন