এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৭৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:২৪580213
  • দেদি, সোনি সোরির কথা আর কী প্রসংগে উঠলো ? ঃ)
    বারেবারেই গরুর রচনার মতন উঠে আসে যখন, তখন কিছু নমুনা দেখি, তাহলে 'অপ্রাসঙ্গিক' ব্যাপারটা হয়তো বুঝতে পারবো। ঃ)
  • tatin | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:২৪580202
  • আমি কখনও সাপ কি বিছে মারিনি। য়ামাদের বাড়িতে বাগান থেকে অনেক সময়ে সাপ ঢুকত, সেগুলোকে লঙ্কাপোড়া, লাঠি ইত্যাদি দিয়ে তাড়িয়ে দেওয়া হত। পোকামাকড় মানেই মেরে ফেলা হবে নীতি চালালে কেলেঙ্কারি হবে তো। বিষ থাকলে ধরানোর ব্যবস্থা করব হয়তো।
  • sosen | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:২৫580224
  • রেপ আনহার্ড অফ এরকম কোন পুরুষতান্ত্রিক সমাজ হয়না। এইসব উইশফুল থিঙ্কিং দিয়ে পাতার পর পাতা ভরানো যেতে পারে, আর হাতে পেন্সিল নিয়ে বসে থাকাও যেতে পারে, যদি কোনদিন হয় এই অপেক্ষায়। তাই থাকা হোক।
    দুখে এর আগে অনেকবার এই কথাটা বলে গ্যাছেন। শাস্তি যেখানে ডিলেড, রেয়ার, সেখানে শাস্তি সম্ভাব্য অপরাধকে কমাতে পারেনা। শাস্তি ইমিডিয়েট, ক্ষত কাঁচা থাকতে থাকতে হলে সমাজের লার্নিং এ প্রভাব ফেলতে পারে, নতুবা অশ্বডিম্ব।
  • তাতিন | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:২৭580235
  • আসল কথাটা মিস করা হচ্ছে থ্রু আউট দা টই। শাস্তির ভয়ে সম্ভাব্য অপরাধী ইচ্ছাদমন করবে এরকম উইষফুল থিংকিং না করে, অপরাধ যাতে না ঘটে সেরকম পরিবেশ বানালে হয় না?
    রাস্তায় যথেষ্ট পুলিশ, আলো দেওয়া। রাতের গাড়ি হোটেল অফিসঘরগুলোকে মাঝে মাঝে চেক করা। আর যা যা করা যায়-
  • pi | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:২৮580246
  • সেটাই এই টইতে অনেক আগে লিখেহ্ছিলাম। ম্যারিটাল রেপ যে মানসিকতা থেকে হয়, এই সব ধর্ষণের মূলেও কি সেই মানসিকতা নেই ? যে দেশের আইনে ম্যারিটাল রেপ কে অপরাধ বলেই স্বীকার করা হয়না, সামাজিক ভাবেও না, সেখানে তো গোড়ায় গলদ ! এই 'মানসিকতা' থাকলে, সেই মানসিকতাকেই অপরাধ বলে চিহ্নিত না করলে মৃত্যুদণ্ড হোক কি অন্য দণ্ড, ধর্ষণ হতেই থাকবে। এই 'মানসিকতা' নিয়ে DNA এর আর্টিকলে সুন্দরভাবে লিখেছে, আর বিস্তারিত লিখলাম না।
  • dd | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:২৯580257
  • আমি কিন্তু সব জানি। বলেও দিচ্ছি।

    আসলে সবাই কিন্তু ফরে বা এগেইনস্টে এরম তর্কো করছে না। কিন্তু বুঝিয়ে উঠতে পারছে না। আমি বুঝিয়ে দিচ্ছি। কেমন?তবে মন দিয়ে পড়বেন।

    যেমতি দন্ড ক্যানো? ইটিতে অক্ষ বলেছে রিট্রিবিউশন,রিফর্ম আর ডিটেরেন্ট। এই তিনটে কারন। এ নিয়ে তর্কো নেই। তর্কো হচ্ছে (এইক্ষেত্রে)রেপিস্টদের ফাঁসী দিলে কোনটা কতো পার্সেন্ট হবে? মানে x বলছে রিট্রিবিউশন ৬০%, রিফরমেশন ০%, ডিটেরেন্ট ৪০% আর Y বলছেন হোলো না, রিট্রিবুশন ৫%, রিফরমেশন ৫%, আর ৯০% ই হচ্ছে প্রিভেন্টিভ।

    এগুলো মতামতের ব্যাপার। কারুর সাথে কারুর মিলবে না।

    (আঃ) ঈশেন যে দাংগার কথা লিখলো সেটা আসলে দাংগা নিয়ে নয়। ওর বক্তব্য ছিলো সব খুন/ধর্ষনের শাস্তি যদি একমাত্র (রিপিট একমাত্র) ফাঁসীই হয় তো গুজরাটের দাংগার পর কতো হাজার লোকের ফাঁসী হওয়া উচিৎ। খুন/ধর্ষনের একমাত্র প্রতিষেধক কি ফাঁসী? উনি এই প্রশ্ন করে ঘুমাতে চলে গেলেন। এটা দাংগা বনাম রেপের কম্পারিসন নয়। ফাঁসীর উপযোগিতা নিয়ে।

    পাইদি সম্পুর্ন নতুন অ্যাংগেলে। উনি কইলেন সব ঘটনাতেই তো আমরা এতো উত্তেজিত হই না? এতো প্রতিবাদ মুখর নই। সোনী সুরি ইঃ..... এটা একটা অবজারভেসন মাত্র। ফাঁসী উচিৎ কি না সেই বিষয়ে কিছু নয়। মানে উনি বক্তব্য রাখেন নি, মন্তব্য রেখেছেন মাত্র।

    কল্লোল,রঞ্জন পাঁড় ফাঁসী বিরোধী। মিত্তিরদাও। অধিকাংশ মহিলার সাথে আমি আবার ফাঁসী নিয়ে কোনো অস্বস্তিতে পরি না।

    কি? সব বুঝে গেলেন তো?
  • pi | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:৩০580279
  • তাতিন, DNA এর লেখাটা পড়। তুই যেগুলো বলছিস, সেগুলোও কেন যথেষ্ট নয়, সেনিয়েই লিখেছে।
  • de | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:৩০580268
  • পিনাকীবাবুকে একটু বলে যাই -- ফাংশান নয়, এটাও কনফিডেন্টলিই বলতে পারছেন কি? তাহলে খুন ইত্যাদী আরো নানা জঘন্য অপরাধের জন্য অপরাধীদের কানের কাছে দুবেলা হরিনাম শোনানোই হোক -- শাস্তির বিধান উঠেই যাক না দেশজুড়ে। শাস্তির ভয়াবহতার কোন এফেক্টই নেই অপরাধীর মনে -- এটাই তো আপনার করোলারী?
  • a x | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:৩১580290
  • না না লোকে যখন একটু ভাবতে বলবে সেগুলো উইশফুল থিংকিং কিম্বা মহৎ বাণী। বাকি সব শুভবুদ্ধিসম্পন্ন লোকেদের চেতনা।

    সত্যি কথা বলতে আমার এখানের লোকেদের রিয়াকশন দেখে অবাকই লাগছে। মেয়েটিকে রেপ করা নিয়ে যত কথা হচ্ছে, তাকে কীভাবে মেরেছে, কী অমানুষিক বর্বর অত্যাচার করা হয়েছে, সেটা নিয়ে কিছুই হচ্ছেনা। যেন রেপটাই সবচেয়ে মারাত্মক ঘটনা এক্ষেত্রে!
  • কৃশানু | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:৩৫580324
  • অক্ষ দা - ২:৩১ পি এম - কালকে এই কথাটাই লিখতে চেষ্টা করেছিলাম।
  • pinaki | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:৩৫580313
  • সোসেন এর Date:20 Dec 2012 -- 02:25 PM কথাটা তো সঙ্গত। কিন্তু তার সাথে মৃত্যুদন্ড ভার্সাস যাবজ্জীবন বিতর্কের কী সম্পর্ক? তাড়াতাড়ি বিচার, তাড়াতাড়ি শাস্তি - এ দাবী তো করাই যায়, করাই উচিত। কেউ তো তা নিয়ে দ্বিমত হননি। কিন্তু দ্বিমতটা হচ্ছে তো কী শাস্তি, তার বীভৎসতা কতখানি হওয়া উচিত, বীভৎসতার পরিমাণের সাথে ডেটারেন্ট হওয়ার সম্পর্ক কতটা - সেই প্রসঙ্গে। দুটো ব্যাপার তো আলাদা।
  • a x | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:৩৫580302
  • ওহ্‌ ডিডি! মতামত না। অ্যাভেলেইবল ডেটা তাই বলে। ডেটা দেখায় যে ডেথ পেনাল্টি যে যে দেশে অ্যাবলিশ করা হয়েছে, সেই সেই দেশে এই অ্যাবলিশ করে হোমিসাইড রেট বেড়ে যায়নি। মানে আগেও যা ছিল, পড়েও তাই আছে।
  • কৃশানু | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:৩৬580357
  • আরো স্পেসিফিকালি, অক্ষ দা - ২:৩১ পি এম - সেকেন্ড প্যারা - কালকে এই কথাটাই লিখতে চেষ্টা করেছিলাম।
  • de | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:৩৬580346
  • অ্যাটাক এগেইন্স্ট উইমেন = রেপ -- এই কথাটাই বা কে কোথায় লিখলো?
  • a x | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:৩৬580335
  • পরে*ও
  • pinaki | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:৩৭580379
  • দে,

    আমার করোলারীটও আপনিই বলে দেবেন? কী জ্বালা! ঃ-(

    আপনার এখন ক্ষোভ প্রকাশের জন্য স্ট্রম্যান দরকার। আমি হতে পারছিনা বলে আমায় মার্জনা করবেন।
  • tatin | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:৩৭580368
  • তাহলে খুন ইত্যাদী আরো নানা জঘন্য অপরাধের জন্য অপরাধীদের কানের কাছে দুবেলা হরিনাম শোনানোই হোক --

    এইটা একটা অসাধারণ শাস্তি হতে পারে। ক্লকওয়ার্ক অরেঞ্জ টাইপের।

    অ্যাকচুয়ালি শাস্তি ভাবতে বসলেই আমার কীরকম একটা রিভেঞ্জ নেওয়ার মতন লাগে। ঠিক রিভেঞ্জও নয়, নিজের ক্যাপায় কাউকে তো টর্চার করতে পারিনা, দে শালা সরকারি ব্যবস্থায় মালটাকে ১০ বছর জেলের ভেতর আটকে রাখ, কিম্বা ভোররাতে ঘুম থেকে তুলে স্নান ফান করিয়ে লটকে দে।

    সেই ভাবনা থেকে এই একটা লোককে একটা অন্ধকার কুঠুরিতে দিনে ২০ ঘন্টা রাখা হবে আর ফুল ভলিউমে রানারা চলবে কানের পাশে, এই আইডিয়াটা বেশ লাগছে। বাইরে এনে ২০ ঘন্টা জল খাবার দিয়ে এনার্জি ড্রিংক বা কড়া কফি খাইয়ে আবার ২০ ঘন্টা রানারা
  • lcm | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:৩৮580401
  • এই ইভেন্টে দুটি ব্যাপার উল্লেখযোগ্য --
    ১) ব্রূটালিটি অফ্‌ দ্য ইভেন্ট।
    ২) এরকম একটা লেথ্যাল ক্রাইম করবার পরে, অ্যাটাকার-রা পরের দিন যেন কিছুই হয় নি এমন ভাব করে কাজ দৈনন্দিন কাজকর্ম শুরু করেছে। মনে রাখতে হবে, এরা কিন্তু সমাজের ওপরতলার প্রবল পরাক্রান্ত বা অ্যাফ্লুয়েন্ট ক্লাসের লোকজন নয়।
  • তাতিন | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:৩৮580390
  • **বাইরে এনে ৪ ঘন্টা জল খাবার দিয়ে এনার্জি ড্রিংক বা কড়া কফি খাইয়ে আবার ২০ ঘন্টা রানারা
  • pi | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:৩৯580424
  • রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি, ধর্ষণের যেন শাস্তি হয়, সেখানে রাষ্ট্রের মদতে যে ধর্ষণ হয়েছে, হচ্ছে, সেই নিয়ে কথা বলা অপ্রাসঙ্গিক ? হ্যাঁ, জনরোষ যদি ধর্ষণ ব্যাপারটা নিয়েই হয়, আমি একশোবার চাইবো সেই রোষ সব রকম ধর্ষণ নিয়েই প্রতিবাদ করুক। এই ইস্যুটা নিয়ে যখন এত প্রতিবাদ উঠে আসছে, সেই প্রতিবাদ একই রকম অন্যায় গুলো নিয়েও বলুক, যেগুলোর কোন বিচার অব্দি হয়নি, বা বলা ভাল, তুমুল অবিচার হয়েছে, এখনো হয়ে চলেছে। বিচারের জন্য যার কাছে যাচ্ছি, সেই যেখানে কাঠগড়ায়, সেখানে এই 'প্রসঙ্গ' আসবেই।
  • de | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:৩৯580413
  • তাতিন ঃ)))
  • sosen | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:৪১580435
  • তাতিন, থাকে। মোমেন্টারি, এক মিলিসেকেন্ডের রিয়েকসনেও রিস্ক এসেসমেন্ট থাকে। কিন্তু সেই রিস্ক এসেসমেন্ট কে যথেষ্ট শক্তিশালী হতে হয়, একশনের সাথে প্রবলভাবে লিংক করা থাকতে হয়। নতুবা একশনের সময় ওই রিস্ক মনে পড়বেনা। তাই খুনের সময় কোনদিন ফাঁসি হওয়ার কথা অপরাধীর মনে পড়া মুশকিল। এবার ওই ফিয়ার অফ পানিশমেন্ট এবং ফিলিংস অফ রিওযারড সমাজে কিভাবে ইমপ্লিমেনটেড সেটা দেখুন। অপরাধী মনস্তত্ত্বে, যারা সাইকোপ্যাথ, তাদের রিস্ক, ফিয়ার ও একশন লিংক করার ক্ষমতা ইম্পেয়ার ড থাকতে পারে। এটা ব্যক্তির অসুখ। সমাজ যদি মানুষকে এভাবে বড় করে, এমন পরিবেশ ও এক্সাম্পলস রাখে, যে এই অপরাধ গুলো অপরাধ, কিন্তু সেভাবে শাস্তিযোগ্য নয়, বা শাস্তি দেবার লোক নেই, তা হলে লার্নিং এ এই ব্যাপারটা ঢোকে না। তাই রাস্তায় সিটি মারার সময়, বৌকে পেটানোর সময়, আর একা মেয়ে পেলে মলেস্ট করার সময়, রিস্ক রিস্ক হিসাবে নিজেকে রিপ্রেজেন্ট করেনা। এরা ব্যক্তি হিসেবে ইম্পেয়ারড নয়। ব্যক্তি হিসাবে একটি পুরুষ নারীকে ইম্প্রেগ্নেট করতেই চাইবে। সামাজিক মানুষ হিসাবে যখন তখন সেই চাওয়ার উপর শেকল পরাতে হবে। মানে সমাজ সেটা প্র্যাকটিস এ এনেছে। আমরা সমাজ হিসেবে ইম্পেয়ারড।

    বলুন এবার কিভাবে শোধরাবেন। ফিয়ার ইম্পোজ করবেন? না ধর্ষণ বা খুন না করলে রিওয়ারড দেবেন। না অনন্ত অপেক্ষা করবেন। আমার মনে হয়না, ওই দুটি তিনটি রেপিস্ট ও খুনি ডিসপজেবল নয়। তাদের ব্যবহার করে এই ফিয়ার, ভিজুয়াল কিউ অফ ফিয়ার ইম্পোজ করা যেত। নয়তো- অপেক্ষা। কোনদিন সমাজের চিন্তা পাল্টাবে। ইট মে টেক ফরেভার। হু কেয়ারস।
  • de | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:৪৫580446
  • সোসেনের সাথে একমত!
  • a x | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:৪৬580479
  • সোনি সোরি হাইলি প্রাসঙ্গিক। যাই স্বাভাবিক তাই যে কাম্য না সেটা নিয়েও তো কথা হল। স্রেফ নিজের আর্থ-সামাজিক স্পেসে রিলেট করতে পারছি বলে একটা নিয়ে বলব, আরেকটা নিয়ে বলবনা, এটাও ভাঙ্গা দরকার নয় কেন?
  • তাতিন | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:৪৬580468
  • যেখানে স্টোনিং আছে সেখানে অপরাধ কমেছে?
  • sosen | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:৪৬580457
  • আর আমি, কৃশানু, কুমুদি, সিকি, বারংবার এই ব্রুটাল অত্যাচার, এটেম্প্ট টু মার্ডার একম্পানিড বাই রেপের কথাই তুলেছি, কেন সেটা কারুর চোখে পড়েনি ভেবে অবাক লাগছে।
  • tatin | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:৪৮580490
  • বেদনার বোধ নিয়ে অনেক রিসার্চ হয়েছে এবং পুলিশ বা অন্যান্য হিংসা-সংগঠনগুলি বেদনাদানের মাধ্যমে অভীষ্ট অর্জন করে- একজনের সর্বোচ্চ সহনশীলতা মেডিক্যালি জেনে নিয়ে তার কাছাকাছি মানের পেইন দীর্ঘদিন ধরে দিয়ে যাওয়ার একটা শাস্তি পদ্ধতি থাকলে অপরাধ কমবে বলে আমার ধারণা- মানুন বা নাই মানুন, ঐতিহাসিক কাল থেকে বিভিন্ন জাতি-সভ্যতা নরককে এভাবেই ডিফাইন করেছে যে যন্ত্রনা দেওয়ার পদ্ধতি অনেকদিন ধরে সেখানে পাপীর ওপরে প্রয়োগ করা হবে, আর নরকের ভয়ে তো মানুষ পাপ-অপরাধ করতে দ্বিধাবোধ করেছে- এই দ্বিধাবোধ দীর্ঘদিন ধরে জমতে জমতে সমাজের মোরালিটি বানিয়েছে। সুতরাং শারীরিক বেদনা (কাটা, হাড় ভাঙা, পোড়ানো, রক্তপাত, উল্টে ঝুলিয়ে রাখা প্রভৃতি বেসিক মোডের মাধ্যমে এবং সেগুলিকে পার্মুটেটেড করে উচ্চতর জটিল মোডে যন্ত্রনা দেওয়া) শাস্তির একটি এফেক্টিভ পদ্ধতি হতে পারে।
  • pi | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:৪৯580501
  • আমাদের দেশে বেশিরভাগ ধর্ষণ রিপোর্টেড ই হয় না। ব, রিপোর্ট করতে গেলেও FIR ন্যায় না। এনিয়ে সমাজের লোকজন থেকে শুরু করে পুলিশের মানসিকতা, প্রশাসনিক গলতা সবই আছে। বিচার না পাওয়া, বিচার পেতে দেরি হওয়া, সেগুলো যে অন্যায় আর তাদের পরিবর্তন ভীষণভাবে প্রয়োজন সে নিয়ে তো এখানে কেউই দ্বিমত নন ! বরং এগুলোর উপরে জোর দিতেই বলা হচ্ছে তো।
  • dd | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:৫০580512
  • "ওহ্‌ ডিডি! মতামত না। অ্যাভেলেইবল ডেটা তাই বলে। ডেটা দেখায় যে ডেথ পেনাল্টি যে যে দেশে অ্যাবলিশ করা হয়েছে, সেই সেই দেশে এই অ্যাবলিশ করে হোমিসাইড রেট বেড়ে যায়নি। মানে আগেও যা ছিল, পড়েও তাই আছে।"

    এটা অক্ষ লিখলো। একদম ভুল যুক্তি। সুইদেন, নরোয়েতে যেটা রিয়েলিটি সেটা ইন্ডিয়া,পাকিস্তান ইঃ তে চলে ? একটা স্ক্যনডিনেভিয়ান দেশের ভেলু দিয়ে আমাদের সোস্যাল ভেলু মাপা যায়?

    ওরম ইউনিভারসাল ট্রুথ ফিসিক্সে হয়, ফাঁসীলজিতে হয় না।
  • tatin | ২০ ডিসেম্বর ২০১২ ১৪:৫১580524
  • সোসেন,
    তার মানে ধরুন, খুনির একটা হাত কাটা হল, সেখানে গ্যাংগ্রিন হতে দেওয়া হল- তারপর আরেকটা হাতে করা হল, একটা চোখ পেন দিয়ে গেলে দেওয়া হল। আর এগুলোর ভিডিও টিভিতে আইপিএলের ফাঁকে ফাঁকে দেখানো হল।
    এরকম করলে অপরাধ কমতে পারে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন