এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তহেলকার দ্বিচারীতা?

    c
    অন্যান্য | ২১ নভেম্বর ২০১৩ | ২৩০৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ২৯ নভেম্বর ২০১৩ ০৯:৪০621807
  • তেজপাল আপাতত নিপাত্তা। গোয়া আসছিল কাল রাতে। আপাতত ট্রেস নেই।
  • ঈশান | ২৯ নভেম্বর ২০১৩ ০৯:৪১621808
  • না একেবারেই বুঝিনি। ওই খটকাটা থেকেই গেল। তরুণবাবু হাঁটু গেড়ে বসে পোশাক সরিয়ে ওরাল সেক্স করছিলেন, একটি হাতের আঙুল যোনিতে প্রবেশের চেষ্টা করছিলেন, তাকে চেপেও ধরতে হচ্ছিল নিশ্চয়ই, কারণ মেয়েটি continued to struggle and hysterically asked him to stop, এবং তিনি লম্বা আঁকশির মতো তিন নম্বর হাত দিয়ে লিফটের ক্লোজ বাটনও টিপে ধরেছিলেন?

    দুইনং খটকাটাও জাগল। এখন দেখছি সবই লিফটের মধ্যে। আপিস ঘরের গপ্পোটা কি তাহলে? সেটা কোদ্দিয়ে এবং কেন এল? সেই গল্পটা কী?
  • ml | ২৯ নভেম্বর ২০১৩ ০৯:৫৩621809
  • এখানে এই তর্ক করা বৃথা। আদালতে এই সমস্ত টেকনিকাল ডিটেল নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে, তেজপালের উকিলরা নিশ্চয়ই এই পয়েন্ট্গুলো তুলে ধরবে, আকারে ইঙ্গিতে মেয়েটির নানারকম চরিত্রহানিরও চেষ্টা নিশ্চয়ই করবে। মেয়েটি কেন অতো রাত অবধি পার্টি করেছিল, এসব প্রশ্ন তো উঠবেই - সব রেপ বা মোলেস্টেশন কেসেই তোলা হয়। দেখা যাক কি হয়। আপাতত এটা দেখে ভাল্লাগছে যে তেজপাল মেয়েটির শ্লীলতা হানি করে পার পেয়ে যায়নি, আপাতত আর পাঁচটা রেপিস্টের মতোই পালিয়ে বেড়াচ্ছে।
  • Arpan | ২৯ নভেম্বর ২০১৩ ১০:০৭621810
  • তহেলকা কংদের কাছে বিকিয়ে গেছে এ তো চাড্ডিপার্টির অভিযোগ। তাদের তো রাগ সেই ২০০১ থেকেই ছিল, বঙ্গারু লক্ষণের এগেইনস্টে স্টিং অপারেশন হবার পর থেকেই। আর বিজেপি অনেকদিন ধরেই অনুযোগ (অভিযোগ না, অনুযোগ) করে আসছে ভারতের বেশির ভাগ মিডিয়া প্রো-কংগ্রেস। অবশ্য তেজপাল কংগ্রেসের কাছের লোক না, এইটাও হলফ করে বলা যায় না। কংগ্রেস পার্টিটাই হারামির হাতবাক্স, বিজেপির সেই লেভেলে পৌঁছতে অনেক জন্ম নিতে হবে।
  • Arpan | ২৯ নভেম্বর ২০১৩ ১০:০৯621811
  • ভাংচুর করেনি, জোলি নামে এক লোকাল বিজেপি লিডার বাড়ির ফটকে কালো কালি দিয়ে "accused" লিখে এসেছে। এইগুলি আরো বেশি হচ্ছে কারণ দিল্লিতে ইলেকশন রাউন্ড দ্য কর্ণার আর বিজেপি এইবার শীলার গদি ওল্টাতে যারপরনাই মরিয়া।
  • ঈশান | ২৯ নভেম্বর ২০১৩ ১০:১১621812
  • না। বাকি প্রশ্নগুলো তুলিনি। পার্টি করছিল বেশ করছিল। বরং চরিত্র ধরে টানাটানি আপনি করছেন। "রেপিস্ট" শব্দটা নির্দ্বিধায় ব্যবহার করছেন। আমি দুম করে কাউকে দুশ্চরিত্রা না রেপিস্ট বলার পক্ষপাতী নই। আমি ধর্ষণ বা নিগ্রহের কড়া শাস্তিরও পক্ষপাতী, কিন্তু একজন মহিলা অভিযোগ করলেই কোনো পুরুষ ধর্ষণকারী হয়ে যায় এটা বিশ্বাস করিনা।

    হ্যাঁ, আরেকটা জিনিস যোগ করতে ভুলে গেছি। কৌতুহলবশতঃই গ্র্যান্ড হায়াত গোয়ার ছবি দেখছিলাম। কোনো বিল্ডিংই তিনতলার বেশি উঁচু দেখলাম না।
    একটা ছবিঃ


    লিফট তিনতলা থেকে এক তলায় পোঁছতে কতক্ষণ সময় লাগে? তার মধ্যে ধর্ষণ হয়ে যায়?

    অবশ্য চোখে দেখিনি, হয়তো কোনো বিল্ডিং লম্বাও থাকতে পারে। কেউ একটু সার্চ টার্চ করে বার করলে পারে।
  • π | ২৯ নভেম্বর ২০১৩ ১০:১৩621813
  • শুধু চাড্ডি পার্টি কেন, এই সুতোতেই রাজদীপ লিখেছিল,
    'Name: j

    IP Address : 230.227.106.153 (*) Date:27 Nov 2013 -- 09:44 AM

    দিল্লীর সংবাদ জগতে তেজপালের পরিচয় একটাই

    কংরেসের স্টুজ

    এবং এখনও পর্যন্ত কংরেসের কোনও তাবড় নেতা একটা টুঁ শব্দও করে নি তেজপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে, ঋণ চোকাচ্ছে'

    --------
    সেখান থেকেই খটকাটা লাগলো তো।
  • ঈশান | ২৯ নভেম্বর ২০১৩ ১০:১৪621814
  • আর হ্যাঁ, অক্ষকে বলতে ভুলে গেছি। হিন্দুর লেখা পড়লাম। অ্যাগ্রাভেটেড রেপ কোনো লিগাল টার্ম নয়। ওটা বৃন্দা কারাতের নিজস্ব কয়েনেজ।
  • el fantástico | ২৯ নভেম্বর ২০১৩ ১০:১৫621815
  • মামু বুড়ো হয়ে গেছে। কোথায় সে তেজ? সেই ঝালাপালায় গান আছে না - "ব্রাহ্মণের সে তেজ নাই, শিং নাই আর লেজ নাই"

    তবে চিন্তা নাই, সাড়ে চল্লিশ পেরোলেই ফর্ম ফিরবে।

    ;-)
  • ঈশান | ২৯ নভেম্বর ২০১৩ ১০:১৭621817
  • আরেকটা।



    নাঃ এই এথনিক আর্কিটেকচারে হঠাৎ একটা বিল্ডিং লম্বা হয়ে যাওয়া চাপ।
  • Arpan | ২৯ নভেম্বর ২০১৩ ১০:১৮621819
  • খটকার কী আছে, তেজপাল সিব্বাল তথা কংয়ের কাছের লোক হতেই পারে। আর কংবিরোধী লেখা? সে তো পার্ট অফ দ্য স্ট্র্যাটেজি। নইলে তহেলকার প্রতিষ্ঠানবিরোধী নিরপেক্ষ ভাবমূর্তি ঠিকঠাক প্রতিষ্ঠিত হতই না।
  • aka | ২৯ নভেম্বর ২০১৩ ১০:১৮621818
  • রেপের ডেফিনিশন চেঞ্জ হয়েছে সম্প্রতি, শুধুমাত্র পেনিস নয় অন্য যেকোন বডি পার্টস পেনিট্রেশনই রেপ হিসেবে গণ্য হয় এখন। সেটা এমনকি একতলা হলেও সম্ভব।
  • aka | ২৯ নভেম্বর ২০১৩ ১০:১৯621821
  • বডি পার্টস বা অন্য যেকোন অবজেক্ট।
  • Arpan | ২৯ নভেম্বর ২০১৩ ১০:১৯621820
  • যেকোন বডি পার্টস না, যেকোন অবজেক্ট। (যেটুকু জানি)
  • ঈশান | ২৯ নভেম্বর ২০১৩ ১০:২০621824
  • এতক্ষণ ডিজিটাল রেপ নিয়ে কথা হচ্ছে, আকা হঠাৎ আকাশ থেকে পড়ে নতুন রেপের ফান্ডা দিতে এল।
  • aka | ২৯ নভেম্বর ২০১৩ ১০:২০621823
  • ফর এক্সাম্পল ফিঙ্গার পেনিট্রেশন ইজ রেপ বাই ডেফিনিশন।
  • Arpan | ২৯ নভেম্বর ২০১৩ ১০:২০621822
  • আর হ্যাঁ, তেজপাল ফিউজিটিভ। এই মুহূর্তে।
  • el fantástico | ২৯ নভেম্বর ২০১৩ ১০:২৩621825
  • বাই দ্য ওয়ে, এই চিঠিগুলো তুলে নিয়েছিলো না? আবার এলো কোত্থেকে?
  • aka | ২৯ নভেম্বর ২০১৩ ১০:২৬621828
  • গোয়ার আরকিটেকচার অমুক তমুক দেখে ভাবলাম এইটুকু ফান্ডা দেওয়া দরকার। জীবে প্রেম ইত্যাদি ইত্যাদি।
  • ঈশান | ২৯ নভেম্বর ২০১৩ ১০:২৬621826
  • এঅবার বেরিয়ে গেলে কে তুলে নেবে? আমিই তো সেভ করে রেখেছি।

    আপিস ঘর সিকোয়েন্সটা কোদ্দিয়ে এল কেউ কিন্তু বললনা। :-)
  • el fantástico | ২৯ নভেম্বর ২০১৩ ১০:২৮621829
  • অনেক জার্নালিস্ট অনুরোধ করার পর ই-মিডিয়াগুলো চিঠিটা তুলে নিয়েছিলো বা এক্সপ্লিসিট অংশগুলো বাদ দিয়েছিলো - সেরকমই তো লিখেছে। সেভ করে রাখলে আলাদা, কিন্তু অনলাইন থেকে তুলে নিয়েছে বলেই জানতুম।
  • ml | ২৯ নভেম্বর ২০১৩ ১০:২৯621831
  • " আমি ধর্ষণ বা নিগ্রহের কড়া শাস্তিরও পক্ষপাতী, কিন্তু একজন মহিলা অভিযোগ করলেই কোনো পুরুষ ধর্ষণকারী হয়ে যায় এটা বিশ্বাস করিনা।"

    নিশ্চয়ই না। তবে যার দিকে অভিযোগ তোলা হচ্ছে সে যদি লিখিতভাবে স্বীকার করে যে সে ভুল করেছিল, momentary lapse of judgement হয়েছিল, আর সে নিজেকে ল্যাসারেট করছে, ছ্মাসের ছুটিতে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, তাহলে মনে হতেও পারে যে সে কোন কিছু একটা ভুল হয়তো করেছিল। একটি মেয়ে একটি পুরুষের ওপর অভিযোগ আনল, আর পুরুষটিও চেঁচামেচি না করে কার্য্যত দোষ স্বীকার করে নিল, পুরুষজাতি বোধায় এতোটা উদার/সরল/বোকা এখনো হয়ে যায়নি।

    অবশ্য তেজপালের উকিলরা কোর্টে বলতেও পারে, ওই ইমেলটা তেজপালকে দিয়ে জোর করে লিখিয়ে নেওয়া হয়েছিল, উনি স্বেচ্ছায় ওটা লেখেননি। বা এমনকি ওটা তেজপালের নিজের লেখাই না, অন্য কেউ লিখে সেন্ড করে দিয়েছে। অনেক আর্গুমেন্ট এখনো বাকি আছে :-)
  • Arpan | ২৯ নভেম্বর ২০১৩ ১০:২৯621830
  • আপিস ঘরের সিকোয়েন্স আমি পড়িনি। না পড়লে কোদ্দিয়ে বলব!
  • el fantástico | ২৯ নভেম্বর ২০১৩ ১০:৩০621833
  • সেকেন পয়েন্ট - তিনতলা হলেও, এই বালিগঞ্জের তানিশ্‌ক-এর মত লিফ্‌ট (একেবারে নতুন ফ্যাশনেবল বিল্ডিং এবং লিফ্‌ট) হলে সেইটুকু উঠতেও মিনিট পাঁচেক লাগতে পারে। আর মাঝখানে স্টপ বোতাম টিপে দিলে তো আরোই।
  • ঈশান | ২৯ নভেম্বর ২০১৩ ১০:৩০621832
  • তাহলে এই ফান্ডাটাও দরকার। ফিঙ্গার পেনিটিট্রেশন বাই ডেফিনেশন ইজ নট রেপ। ফিঙ্গার পেনিট্রেশন (ইন সার্টেন প্লেসেজ) উইদাউট কনসেন্ট ইজ রেপ।
  • Arpan | ২৯ নভেম্বর ২০১৩ ১০:৩১621834
  • ধুর, অজ্জিত কী নাইভ। গুগল করলেই পাওয়া যায়। আর ই-মিডিয়া কাকে বলে? এই আমি যদি আমার ব্লগে ওই চিঠিদুটো পোস্ট করি, তালে কে আটকাচ্ছে?
  • el fantástico | ২৯ নভেম্বর ২০১৩ ১০:৩৩621835
  • এইটা তো ibnlive - সেই জন্যেই বল্লুম। কয়েকটা লেখা পড়ে মনে হয়েছিলো এইসব মিডিয়া থেকে তুলে নিয়েছে। টেলিগ্রাফে যেমন - ওই অংশটা বাদ দিয়েছিলো। যাগ্গে, ডাইগ্রেস করে কী লাভ?
  • Arpan | ২৯ নভেম্বর ২০১৩ ১০:৩৪621837
  • আকার জীবে প্রেম দেখে মনে পড়ল। তেজপালের বিরুদ্ধে জিভে প্রেম করার চেষ্টারও অভিযোগ উঠেছে। অপরাধ অনুযায়ী সেটাও তো রেপ (বা অ্যাটেম্প্ট টু রেপ)?
  • ঈশান | ২৯ নভেম্বর ২০১৩ ১০:৩৪621836
  • প্পনকে। মেল চেনে আছে পড়ে নাও।

    এমেলকে। লক্ষ্য করে দেখবেন, আপনি যে সন্দেহটা করছেন আমিও তাইই করছি। খালি "ধর্ষণ" কথাটায় আপত্তি জানাচ্ছি। একটা লিফট তিনতলা থেকে একতলায় নামার মধ্যে, একটি স্ট্রাগলিং মেয়ের পোশাক খুলে ওরাল সেক্স করে ফিঙ্গার পেনিট্রেট করে দেওয়া বোধহয় সম্ভব না।
    একই ভাবে এক হাতে ক্লোজ বাটন টিপে ধরেও ব্যাপারটা ঘটানো আমার মনে হয় অসম্ভব।

    এছাড়া আগে আর কোনো পয়েন ছিলনা। এখন আপিস ঘরটা যোগ হয়েছে।
  • π | ২৯ নভেম্বর ২০১৩ ১০:৩৫621839
  • থিংকফেস্টে চিদাম্বরম যাওয়া নিয়ে কথা হয়েছে, কিন্তু পড়ে তো মনে হল চিদু সেখানে কোণঠাসাই হয়েছে, মেধা পাটেকর আর সোমা চৌধুরীর সামনে। অবশ্য অপারেশন গ্রীন হান্ট ইঃ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল কিনা, হলে কী করা হয়েচিল, জানতে আগ্রহী। ঐ সেসনগুলোর রেকর্ডিং পাওয়া যায় না ?
    মেধার ওখানে যাওয়া নিয়েও কথা হয়েছিল। কিন্তু রাষ্ট্রকে সরাসরি এভাবে প্রশ্ন করাটাও, মেধা যেগুলো করেছেন, সেটা করা দরকার বোধহয়।

    http://www.tehelka.com/consider-the-alternative-medha-patkar-and-chidambaram/

    থিংকফেস্টে প্রচুর টাকা ওড়ানো ইঃ নিয়ে অবশ্য প্রশ্ন উঠতেই পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন