এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এনজিও দের পেছনে কি আদৌ জনসমর্থন আছে ?

    একক
    অন্যান্য | ২৬ জুন ২০১৪ | ২৩৪২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jhiki | ২৯ জুন ২০১৪ ২০:৪৩640798
  • কেসিদার 8:01 এ ক,

    কথাটা নিশচয় অসৎ (অদৎ)?
  • kc | ২৯ জুন ২০১৪ ২০:৪৭640799
  • ঝিকি, আমার কিবোর্ডে এসের পাশে যদি ডি থাকে সেটা কি আমার দোষ? ;-)
  • pi | ২৯ জুন ২০১৪ ২০:৫২640800
  • ও, যে ৫৫০০০ মানুষের বিরুদ্ধে পুলিশ এফাআইআর করেছিল, তাঁরা সব পব থেকে এসেছিলেন ? ঃ)
  • d | ২৯ জুন ২০১৪ ২০:৫৮640801
  • না তাঁরা তামিলই ছিলেন নিশ্চয়ই। তবে প্ল্যান্ট কমিশন হয়ে গেছে, এখন দিব্যি চলছে, উদয়কুমার ভোটে দাঁড়িয়ে জামানত জব্দ হয়েছে। আম্মা না থেকে যদি আন্না থাকত (মানে ডিএমকে) তাহলেও উদয়কুমার প্ল্যান্ট কমিশন হওয়া আটকাতে পারতনা। আন্নাও উদয়কুমারকে সাপোর্ট করেনি।
  • একক | ২৯ জুন ২০১৪ ২১:৫৮640802
  • এটাই ব্যাপার। যাদের পেছনে জনসমর্থন নীল্ তাদের ভোটের টিকিট দেওয়া মানে জলে দেওয়া। এমনকি ওই যে মানুষগুলো বাঁধের বিরুদ্ধে বা নিউক্লিআরের বিরুদ্ধে মিছিল এ সামিল হয়ে টিভি তে মুখ দেখান তারাও এদের ভোট দেননা। দক্ষিন ভারতকে দেখে শেখার সময় এখন। এখানে কী চাষজমি দখল হচ্ছেনা না জঙ্গল কাটা পরছেনা। হু হু হচ্ছে সেসব। এখানে গ্রিন এনজিও / বক্তব্য রাখা লোক নেই ? প্রচুর আছে। কিন্তু কেও এসব নিয়ে বিরোধিতা করার বোকামো করেনা। এরা জানে যে ডেভেলপমেন্ট দরকার, চাকরি দরকার। নিজেরা তো জঙ্গলে থাকতে যাচ্ছিনা। কাজেই আগের প্রাওরিটি আগে। শহরের গায়ে নিউক্লিয়ার পাওয়ার স্টেশন হবার প্রশ্ন আসছে কেন ? এসব প্রশ্ন আসছে কারণ পশ্চিমবঙ্গের লোকদের সিরিয়াস প্রায়োরিটি প্রবলেম আছে। নিজের বাঁচা নিস্চির করার চে অন্যকে বাঁচানোর ইগো বুস্টিং অনেক জরুরি তাদের কাছে। আসতে আসতে সারা ভারতের সন্খ্যাগরিস্ট মানুষ বুঝতে শিকছে যে কিছু দিয়ে কিছু পেতে হবে। বাগড়া দিয়ে লাভ নেই। আর "বিকল্প " তখনই বিকল্প যখন তা একটা বিসনেস ভিসন কে প্রমোট করে। মেধারা ভারতকে পেছনদিকে টানছেন। সরকার ইলেকট্রিসিটি দিতে যাবে কেন ? এইযে বার্কলে বলে দিলো জমি আছে। টোপো শিট দেখে "জমি আছে " বলা মানেই সেই জমির মালিকরা হাওয়া কল বসাতে দেবে ? ইয়ার্কি নাকী। সরকার পারবে ইনফ্রাস্ট্রাকচার দিয়ে সামলাতে ? সেই প্রাইভেট কে আনতে হবে। একটা বিসনেস মডেল দিক যে প্রতি একর জমিতে সাউথ বা ওয়েস্ট ইন্ডিয়াতে ওই হাওয়া কল বসিয়ে কত রেভেনিউ আসবে। ক্লিআর প্রজেক্ট থাকলে অবশ্যই সমর্থন করব। আমার জমিতে ডান্ডা পুঁতলে আমি কো পয়সা পাব সেটাও জানতে হবে। সোজা কথা ব্যবসা দরকার। "বিকল্প " মানে বিকল্প ব্যবসা নীতি।
    এটা কিছুতেই বিকল্প বাদী দের বোঝানো যায়না। হটাত যদি এমন দৈব বটিকা আবিস্কার হয় যা খেলেই সব নিউত্রিষণ পাওয়া যাবে। সারাদিনে জল ছাড়া আর কিছু লাগবেনা। সেটা কী বিকল্প ? কখনই না। এতবড় ফুড-কুইসিন ইন্দাস্ত্রী দাঁড়িয়ে আছে -এতো মানুষের রোজগার -মুনাফা-লগ্নি সব তো রাতারাতি ভোগে যাবে। তখন ওই দৈব বটিকা কেনার পয়সাও জুটবেনা ! ভাবতে হবে কীসে ব্যবসা বারে। কীসে কমে নয়। এটা ভারতের সংখ্যাগরিষ্ট মানুষ অলরেডি বুঝতে শুরু করেছেন। এইটুকুইআশার কথা।
  • sch | ২৯ জুন ২০১৪ ২২:১৫640803
  • kc-দা'র এক্সাম্পলটা খুব ভাইটাল। প্ল্যান্ট করলে সব নিয়ম মেনে করতে হবে। সেটা নিয়ে আন্দোলন করা উচিত। স্টেক হোল্ডার কন্সাল্টেশানে উদয়কুমার বা তার সহযোগী বিশেষজ্ঞরা কি প্ল্যান্টের সেফটি নিয়ে মাথা ঘামিয়েছেন? কেউ RTI করলে সে তত্থ্য দিতে কিন্তু সবাই বাধ্য। সেখানে যদি তারা দেখান যে স্ট্যান্ডারড অপারেটিং প্রসিডিওর ইন্টারন্যাশানাল নিয়ম মেনে হয় নি বা প্ল্যান্টের সেন্সিটিভ ইউনিটের লেভেল হিস্টোরিক সুনামি লেভেলের নিচে বা আর্থ কোয়েক জোন ঠিক মত ধরা হয় নি - তাহলে অবিলম্বে কেস করবেন - এবং লড়াই চালাবেন।

    কিন্তু নেট ঘেঁটে রাতারাতি সবাই বিশেষজ্ঞ হয়ে গেলে আর আন্দোলনে নেমে পড়লে খুব মুস্কিল।
  • d | ২৯ জুন ২০১৪ ২২:২৪640804
  • আর ইয়ে ওই বার্কলে। বার্কলেবাবুরা হিসেব করে দেখেছে ইন্ডিয়াতে হাওয়া বিদ্যুতের ভালো পোটেন্শিয়াল আছে। ভালো কথা। ইন্ডিয়াতে এসে ব্যবসা করুক বা ইন্ডিয়ান কেউ ঐ হাওয়া কল বসিয়ে বিদ্যুত তৈরী করে বেচুক। সেটা না করে থিওরি কপচিয়ে পেপার লিখলে সাধারন মানুষ পাত্তা দেবেনা। তখোন বার্কলে টার্কলের লিংক অনেক দেওয়া যাবে, কিন্তু সরকার নিজের প্রায়োরিটি অনুযায়ীই কাজ করবে।
  • raju | ২৯ জুন ২০১৪ ২৩:২০640805
  • pi বারবার মুখে কথা বসান কেন? আমি সাপোর্ট করার জন্য বুঝতে চাইছি বলিনি। সাপোর্ট করব কিনা ব্যক্তিগত ব্যাপার বিকল্প শক্তি নিয়ে আপনাদের চিন্তা জানতে চাইছিলাম পছন্দ হলে সাপোর্ট করতাম। কথা বসানো শুনে এখন সাপোর্ট করার প্রশ্নই নেই।
    আপনার লেখা পরলাম। কোথায় কোথায় পাইলট হয়েছে জানতে চাইতাম। সারা বছর ধরে করে বিদ্যুত তৈরী হয়েছে কি? মেধারা বাকি সব পাওয়ার প্লান্ট বন্ধ করে হওয়া বিদ্যুত দিয়েই চলবে দাবি করেন? কিন্তু উত্তর দেবার দরকার নেই। আমি আর পর্ব না। যথেষ্ট হয়েছে ধন্যবাদ।
  • lcm | ৩০ জুন ২০১৪ ০০:১১640806
  • সোলার, উইন্ড - এগুলো যদি ফিজিব্‌ল অল্টারনেটিভ হবে তাহলে বিগ কর্পগুলোই তো লুফে নেবে। তাদের তো ব্যবসা, কোনো টেকনলজিতেই অসুবিধে নেই। হাইব্রিড প্রিয়াস টয়োটাই নামিয়েছে...

    সোলার/উইন্ড দিয়ে ১২০০ মিলিয়ন লোকের বেসিক এনার্জি ডিমান্ডের ধারেকাছেও কিছু মেটানো এখন যাবে না, তাই কয়লা/নিউক্লিয়ার ছাড়া উপায় নাই। ইলেকট্রিক ট্রেন গুলো তো চালাতে হবে নাকি! চায়নারও একই অবস্থা।

    একটু ধৈর্য ধরতে হবে, যখন টেকনলজি আরো ইভল্‌ভ করবে তখন হবে সব হবে...
  • pi | ৩০ জুন ২০১৪ ০০:২৮640808
  • রাজুবাবু, জানতে চাইছিলাম পছন্দ হলে সাপোর্ট করতাম। আর সাপোর্ট করার জন্য বুঝতে চাইছি র মধ্যে কতটা তফাত জানা নেই। সাপোর্ট করবেন, সেটা যে ব্যক্তিগত ব্যাপার নয়, সেটাও কেউ বলেনি।
    আপনার ইন্টারপ্রিটেশন দেখে আমারও আর উত্তর দেবার ইচ্ছা নেই।

    d, ওঁরা তো ইতিমধ্যেই সরকারের সাথে কাজ শুরু করে দিয়েছেন। তবে কাজ শুরুর আগে যে অ্যাসেসমেন্ট করতে হয়, কাজ শুরু আগে থিওয়োরি কপচাতে হয়, এটাও যে জানা ছিল না, তা জানতাম না।

    sch, নেট ঘেঁটে বিশেষজ্ঞ হয়ে কে আন্দোলনে নেমেছেন ? উদয়কুমার ?
    ওঁদের দাবির মধ্যে একটা ছিল EIA নিয়ে। আরেকটা সেফটি নিয়ে। আর নিউক্লিয়ার প্লান্ট এরিয়ার মধ্যে এত লোকের বসতি নিয়ে, যেটা আগে লিখেহ্চিলাম। এই ইস্যুগুলো নিয়ে আন্দোলন করার অধিকার ওখানকার মানুষের নেই, এরকম আমার অন্ততঃ মনে হয়নি।

    অন্য অনেকের মধ্যে আপনার পড়ায় অ্যালার্জি আছে বলে মনে হয়নি, এটা একটু ভাল ক'রে পড়ে দেখতে পারেন।( অন্যদের জন্য দুঃখিত। কিছু না পড়েই কীকরে জানা যায়, আমার ঠিক জানা নাই। আর কোথাও যা লেখা আছে, সবসময় তার বাংলা সামারি লেখারও ইচ্ছা বা সময় নাই।)

    EIA নিয়ে কী কী হয়েছে এবং তার লিগাল গ্রাউণ্ড নিয়ে কেন প্রশ্ন তোলা হয়েছে।
    http://www.thehindu.com/opinion/op-ed/kudankulam-on-shaky-legal-ground/article4064951.ece
    এবং
    http://www.princeton.edu/~ramana/koodankulam-epw.pdf

    এখানের লাস্ট প্যারাটাও পড়বেন। কেসিদা যেটা বলেছেন, সেটা নিয়ে আন্দোলনকারীরা ওয়াকিবহাল।
    The real lesson from Fukushima is not merely on improved technical safeguards at plants from tsunamis and earthquakes. The “Fukushima Nuclear Accident Independent Investigation Commission” appointed by the Japanese Parliament warned that the disaster was man-made. The commission found that it was the government of Japan’s single-minded pursuit of nuclear power which resulted in collusion between the government, the regulators and the plant operator, TEPCO — leading to the practice of resisting regulatory measures and covering up violations.

    আর এটা। এটা পড়ার পরেও বলবেন যে সেফটি নিয়ে টেকনিক্যাল প্রশ্ন তোলা হয়নি ?
    http://www.dnaindia.com/analysis/column-stop-kudankulam-fuelling-lives-are-at-stake-1744417
    অবশ্য এঁকেও নেট ঘাঁটা বিশেষজ্ঞ বা অসৎ বললে আর কিছু বলার নেই।
  • sch | ৩০ জুন ২০১৪ ০০:২৯640809
  • একটা কথা বলি? ড্যামের হাইটটা কিন্তু মূলতঃ বাড়ানো হয়েছিল রাজস্থান আর গুজরাটের কিছু খরা অধ্যুষিত অঞ্চলে জল পৌছে দেয়ার জন্য। এম্নকি বিরোধিরাও বলছে

    SANDRP said that if Gujarat had built the necessary canals and water distributions in Kutch, Saurashtra and north Gujarat, Narmada River waters would have reached these regions even eight years ago, without increasing the dam height as permitted by NCA Thursday.

    (http://www.firstpost.com/fwire/narmada-dams-height-increased-after-eight-years-1568533.html)

    বিদ্যুৎ উৎপাদনটা একটা ছোট ব্যাপার। এখন চাষের জলের তো কোনো বিকল্প নেই। এবার এই ক্যানাল নেটোয়ার্ক তৈরী হয় নি - সেটা নিয়ে কথা বলাই যায়। কিন্তু বিদ্যুৎ মনে হয় এখানে মূল কারণ না
  • pi | ৩০ জুন ২০১৪ ০০:৩৪640810
  • লসাগুদা, কয়েকটা পোস্ট পিছনে দেশে কোন সেক্টর কতটা এনার্জি ডিমান্ড মেটায়, তার সরকারি গ্রাফ ছিল। নিউক্লিয়ার কতটা মেটাচ্ছে, আর রিনিউবেল এনার্জি কতটা, দেখতে পাবেন।
    আর সোলার আর উইন্ডের পোটেনশিয়াল ও যা ভাবা হয়েছিল, তার থেকে অনেক বেশি, সেটাই বক্তব্য ছিল।
  • Ekak | ৩০ জুন ২০১৪ ০০:৪৪640811
  • ওটা "পটেনশিয়াল " নয় :( র মেটেরিয়াল এভেইলিবিলিটি। পুরো গল্পের চত্ব একটা অংশ। ওভাবে "পটেনশিয়াল " মাপলে অক্সিজেনের সোর্স হত জল, হায়দ্রজেন থেকে আলেদা কল্লেই কত কত অক্সিজেন তাই না ?
    বারবার বুঝতে কথ্গায় আটকে একাডেমির লোকদের এইটাই বুঝিনা, ওভাবে পটেনশিয়াল মাপেনা রে বাবা :( পুরো ইম্প্লিমেন্টেশন -বিসনেস ফ্লো ধরে সাইক্ল টা ফীসিব্ল কিনা দেখাতে হবে। কেন বুঝতে অসুবিধে হচ্ছে যে আজকে যদি সোলার বা উইন্ড থেকে পাওয়ার জেনেরেট করে রেভেনিউ আসতো তাহলে রিলায়েন্স খুঁটি পুঁতে পুঁতে দেশ ভরিয়ে ফেলত :))) আরে ভাই বিস্নেস্ম্যান রা ফায়দা বোঝে। তারা না নিউক্লিয়ারের মাসি না সোলারের পিসি। এই মডেলগুলোর শুরু এবং শেষ দুক্ষজনক ভাবে থীয়রিতিকাল :( একটাও সাকসেসফুল বিসনেস মডেল নেই। যেকটা আসছে তার যা কস্ট টা দিয়ে বিদেশের মার্কেটে তবু ফিট করা যাচ্ছে। ইন্ডিয়া তে না। যতদিন না পরপর বিসনেস মডেল আসছে তদ্দিন কী হবে ? ধর্ণা ?
  • lcm | ৩০ জুন ২০১৪ ০০:৪৫640812
  • দেখো, ভারত/চায়না বা ডেভলপিং নেশনগুলোর পরিস্থিতি আলাদা।
    আমি একটা উদাহারণ দিই। ভারতে ১২০০ মিলিয়ন মানুষের জন্য যথেষ্ট মেডিক্যাল ফেসিলিটি নাই। আরো আরো অনেক মেডিক্যাল ইনফ্রাস্ট্রাকচার দরকার। বড় মেডিক্যাল ফেসিলিটি এনার্জি রিসোর্স ছাড়া চালানো অসম্ভব। এই প্রয়োজন জরুরী, এখনই দরকার, এই মুহুর্তে। এর জন্যে এখন চাই এনার্জি - অন ডিমান্ড - আর্জেন্টলি। উপায় নাই। এটা বেসিক নেসেসিটি - এটা লাগে।
    সোলার/ইউন্ড পাওয়ার দিয়ে লার্জ মেডিক্যাল ফেসিলিটির ইনফ্রাস্ট্রাকচার বানাতে গেলে ঢাকের দায়ে মনসা... - দরকার মানুষের চিকিৎসা।
  • pi | ৩০ জুন ২০১৪ ০০:৫৬640813
  • একক, কে বলেছে, ইকনমিক ফিসিবিলিটি মাপে নি ? পুরো রিপোর্টটা একটু কষ্ট করে পড়েই দেখ না !
    কতটা কী জমি লাগবে, সেটাও বলেছে।

    লসাগুদা, নিউক্লিয়ার দিয়ে সেটা আসবে, আর রিনিউবেল দিয়ে আসবে না, এটাই বলছেন ?
  • pi | ৩০ জুন ২০১৪ ০১:০১640814
  • লসাগুদা, অনেক জায়গাতেই হাসপাতালে সোলার প্যানেল লাগানো হচ্ছে। আর বেশিরভাগ হেল্থ সেন্টারের মূল কাজটাই হয় দিনে। দিনের বেলার লোডটা পুরো সৌরশক্তি দিয়ে পূরণ করলে কনভেনশনাল এনার্জি থেকে অনেকটাই সরে আসা সম্ভব।

    এটা ক'দিন আগে হয়েছে। হায়দ্রাবাদের চারটি সরকারি হাসপাতালে।
    “By using solar power these hospitals can save up to Rs 24 lakh a year. With the installation of solar power equipment these hospitals not only save money and energy but also carry on all the emergency services without any hurdles.

    ইন ফ্যাক্ট, সরকারের রিনিউবেল এনার্জির একটা টার্গেট ই হল স্কুল আর হাসপাতাল।
  • একক | ৩০ জুন ২০১৪ ০১:০৪640815
  • আমি পড়েছি :( এই রিপোর্টের নাম যদি বিসনেস প্ল্যান হয় তাহলে সত্যি দুঃখজনক। আর হতেই পারে এখানে সবটা লেখেনি, পরপর রেভেনিউ প্ল্যান আছে, এস্কেপ প্ল্যান আছে। ইন দ্যাট কেস এমেন্সী রা ঝাঁপিয়ে পর্বে। কিন্তু সেটা পরেনি এবং অগতির গতি এমেনারে ওটা নিয়ে মৌ সাইন করছে দেখেই ভরসা হয়নি। দেখাই যাক, ফায়দা যোগ্য প্ল্যান কিনা।
  • lcm | ৩০ জুন ২০১৪ ০১:০৯640816
  • সোলার প্যানেল-এ কস্ট বেশী, আউটপুট কম। উইন্ডে আরো কম। দুটোতেই আলাদা ইনফ্রাস্ট্রাকচার দরকার। মাস প্রোডাক্শন তেমন নাই।

    যাদের অলরেডি বেসিক এনার্জি সাপ্লাই আছে তাদের এইসব অল্টারনেটিভ নিয়ে চিন্তাভাবনা ঠিক আছে। আমাদের যদি বলো, আগে সোলার প্যানেল বসাও নইলে হাসপাতাল তৈরী হবে না, এবং এভাবে হাজার হাজার হাসপাতাল তৈরি করতে হবে - এমন কোনো ম্যান্ডেট সরকার দিতে পারে না।

    হাসপাতাল হল একটা উদাহারণ, দৈনন্দিন জীবনের এনার্জির চাহিদা মেতানোর মতন প্রোডাক্শন পাওয়ার এখনও অল্টারেন্টিভ এনার্জির আসে নি।

    গভর্নমেন্ট এমন গাম্বাট নয় যে, শস্তায় ভালো অল্টারেন্টিভ থাকা সত্ত্বেও তারা কয়্লা আর নিউক্লিয়ারের পেছনে ছুটছে।

    যেকথা বলতে চাইছি, ডেভলপ্‌ড নেশন যা নিয়ে পরীক্ষানীরিক্ষা চালাচ্ছে সেটা তাদের একটা অলরেডি এস্ট্যাবলিস্‌ড ইনফ্রাস্ট্রাকচারের ওপর করছে। যাদের বেসিক ইনফ্রাস্ট্রাকচার নাই, তাদের পক্ষে ...
  • pi | ৩০ জুন ২০১৪ ০১:১১640817
  • যাক। এই একটা কাজ ভালো হচ্ছে ঃ)

    The Narendra Modi-led government has started work on a plan to ensure half of all homes in major cities receive some power from solar or wind energy sources by 2019.

    The plan includes fresh incentives to encourage companies and individuals to invest in renewable energy sources and setting up giant solar plants in states such as Rajasthan and Gujarat.

    New plans for renewable energy are also in the pipeline for the Capital. Following a visit by a team to Gujarat — one of the top-performing states in green energy —Delhi government is looking at additional incentives to citizens for installing roof-top solar systems with grid connectivity.

    The Centre plans a similar model for other cities, emulating Germany where half of the homes have roof-top solar power systems. India is the world’s third-largest solar energy generating country but gets enough sunshine to top the list.

    At the national level, ministry officials said, people will have an option to sell the excess power to the electricity grid for which a policy initiative will be revived. “Some income every month will be an additional incentive for switching to green energy,” said an official at the ministry of new and renewable energy.
  • একক | ৩০ জুন ২০১৪ ০১:১৪640819
  • সহজ কথা সহজ ভাবে বুঝতে কোথায় অসুবিধে হচ্ছে ? বার্কলে রিপোর্টে নতুন কোনো টেকনোলজির কথা বলেছে কি ? বলেনি। টপোগ্রাফিক শিট দেখে বলছে সরকারী হিসেবের চে অনেক বেশি ইউসেব্ল সোর্স আছে। ধর, রিপোর্ট টা নেই। কিন্তু বিস্নেস্ম্যান রা আছে যারা জানে যে প্রেসেন্ট টেকনোলজি দিয়ে হাই রেভেনিউ আর্ন করা সম্ভব উইন্ড পাওয়ার ইউস করে। তাহলে তারা কী বসে থাকবে ? কখনই না। যদি বিশাল রিসোর্স হয় তাহলে এমেন্সী রা ঝাঁপাবে। যদি ন্বেগ্লিজিন্ল রিসোর্স হয় তাহলে ছোটো কোম্পানিরা ঝাঁপাবে। স্টার্ট আপ খুলবে। সেটা হচ্ছেনা কেন ? জাস্ট নিউক্লিআর প্রেম লোকজনের ? তাই হয় নাকী :) একটা জায়গায় নিউক্লিয়ার প্ল্যান্ট খোলা একরকম আর একর এর পর একর জমি জুড়ে হাওয়া কল বসানো। দুটো আলাদা ইনফ্রাস্ট্রাকচার। লাভজনক হলে ব্যবসায়ী রা থেমে থাকবে কেন ? কী মনে হয় ? বরং মিউক্লিয়ার হলেই তো পাওয়ার ইন্দাস্ত্রী পুরো সরকারের হাতে থাকবে। সিকিউরিটি রিসনে প্রাইভেট রিয়াক্টর এর পারমিশন দেবেনা সরকার। সব জেনে বুঝে বিসনেস কমিউনিটি চুপ কেন ?
  • pi | ৩০ জুন ২০১৪ ০১:১৭640820
  • কিন্তু লসাগুদা, এখন তো দেশের বিদ্যুৎ চাহিদা নিউক্লিয়ার যা মেটায় তার সাতগুন বেশি মেটায় রিনিউবেল।
  • pi | ৩০ জুন ২০১৪ ০১:১৯640821
  • হ্যাঁ, বলেছে। ৫০ মিটার হাইটে করা হয়। সেই হাইটটা বাড়ানোর কথা বলেছে। সেই এস্টিমেশন টা করেছে। শুধুই টোপোগ্রাফি দেখে রিপোর্ট বানায়নি তো।
  • pi | ৩০ জুন ২০১৪ ০১:২০640823
  • লসাগুদা, সোলারের দাম এখন কমছে। নিউক্লিয়ারের চেয়ে কম বই বেশি হবেনা।

    “Solar photovoltaics have joined the ranks of lower-cost alternatives to new nuclear plants,” John O Blackburn, a professor of economics at Duke University, in North Carolina, and Sam Cunningham, a graduate student, wrote in the paper, “Solar and nuclear costs — the historic crossover.” This crossover occurred at 16 cents per kilowatt hour, they said.

    While solar power costs have been declining, the costs of nuclear power have been rising inexorably over the past eight years, said Mark Cooper, senior fellow for economic analysis at the University of Vermont Law School’s Institute for Energy and Environment.
  • একক | ৩০ জুন ২০১৪ ০১:২০640822
  • "At the national level, ministry officials said, people will have an option to sell the excess power to the electricity grid for which a policy initiative will be revived. “Some income every month will be an additional incentive for switching to green energy,” said an official at the ministry of new and renewable energy."

    যে দেশে নরমাল গ্রিড ট্রিপ করে পান্শ্শ বার তারা রান টাইম এসেs করবে এক্সট্রা ইনপুট এবং দিস্ত্রিবিউত মেকানিসম ফলো করবে ? শুভেচ্ছা রইলো :P
  • pi | ৩০ জুন ২০১৪ ০১:৩১640824
  • কিন্তু এত জনসমর্থন পাওয়া সরকারও শেষমেশ জনসমর্থনহীন বাগড়াপন্থীদের দাবিদাওয়া মতন কাজ শুরু করে দিল !! ঃ))
  • একক | ৩০ জুন ২০১৪ ০১:৩৭640825
  • এই দাম কমা কীভাবে মাপে ? পার ইউনিট কস্ট ?
    এবার আমার একটা সিলিকা জেল প্লান্ট আছে। পার ডে দশহাজার ইউনিট দরকার। নন স্টপ ৩৬৫ ডেস। আমি সারা প্ল্যান্টের মাথায় সোলার প্যানেল ইত্যাদি বসাবার বরাত দিলুম এক কোম্পানিকে। সে মান্থলি চার্জ + মেইতেনানস ধরে একটা টাকা নিলো সারা বছরের।
    দেখলুম, বছরে টিন থেকে মাক্সিমাম চার মাস সোলার পাওয়ার পাচ্ছি যা আমার চাহিদার ধরা যাক ৫০% ফিল আপ করছে। বাকীটা আমাকে নিউক্লিয়ার পাওয়ার থেকে নিতে হচ্ছে বা থার্মাল পাওয়ার থেকে।

    এবার আমার একচুয়াল পার ইউনিট পাওয়ার কস্ট হিসেব করার সময় আমি সারা বছরের সোলারের খরচ কে তিন মাসের ইউসেব্ল ইউনিট দিয়ে ভাগ করব। থার্মাল এর ক্ষেত্রেও তাই। কী মনে হয়, সোলারের খরচ কম থাকবে ? :):)

    এতো ইন্ডাস্ট্রির কথা। মৌসুমী জলবায়ুর দেশে ওই গুজরাট -রাজস্থানের মত হাতে গোনা এরিয়া বাদ্দিলে সোলার লন্ঠন অবধি বিক্কিরি হয়না। এখনো অবধি সরকার কে সোলার এ এত ভর্তুকি দিতে হচ্ছে কেন যদি সত্যি লাভজনক হয় সেটা একটু শুনি।
  • একক | ৩০ জুন ২০১৪ ০১:৪০640826
  • কিছুই দাবি দাওয়া মত কাজ করেনি। সোলার নিয়ে গুজরাতে আগেও কাজ হয়েছে। ওটা গ্রীন সার্টিফায়েদ ইমেজ ধরে রাখতে মোদী সরকারের একটা ভালো চাল। কিছু কমিশন করবে - কিছু প্লান্ট হবে। বরং বাগ্রাপন্থী রা জঙ্গল কাটা নিয়ে হ্যাজাতে এলে মোদী সরকারের গ্রীন মডেল দেখিয়ে ফুটিয়ে দেবে।
  • pi | ৩০ জুন ২০১৪ ০২:০১640827
  • ভারতের মত দেশে সোলার পাওয়ার কেন কেবল তিন মাস পাওয়া যাবে তাই তো জানিনা ! বছরে ন মাস সারাদিন ধরে বৃষ্টি হয় ?

    আর কে যে বলেছে সোলার চলে না তাও জানিনা। এখানে তো দেখি প্রত্যন্ত অঞ্চলেও সোলার প্যানেল।

    যাই হোক, গেলাম। আর বাগড়া দেব না। আপনারা সুখে শান্তিতে বাগড়াপন্থীদের মুণ্ডপাত করে কালাতিপাত করুন, বাগড়াপন্থীরা ওদিকে ধর্না টর্না দিতে থাকুন, দিয়ে রিহ্যাবিলিটেশনের দাবিদাওয়া আদায় করতে পারলে কি বাঁধের উচ্চতা বাড়ানো আটকাতে পারলে খিস্তি করবেন, না পারলে খিল্লি করবেন। এই তো।

    তবে, একক যেমন স্পষ্টাস্পষ্টি বলে দিয়েছে, কোল্যাটারাল ড্যামেজ হবেই, তা নিয়ে বাগড়া দেবার কোন মানে হয়না, উপকৃত মানুষের সংখ্যার ক্ষতিগ্রস্তদের সংখ্যা বেশি হলেও কিছু এসে যায়না, কারণ উপকৃত হচ্ছি, 'আমরা'। ওদের কী হল, তাই নিয়ে ছেঁড়া যায় আর এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষ বুঝতে শুরু করে দিয়েছেন, সেটাই আশার কথা। এটা নিয়ে কিছু তর্ক নাই। শুধু এটা অন্যেরা এমনি পষ্ট করে বলে দিলেই হয়। এটাই এই টইতে জানতে চেয়েছিলাম। আর গুরু সংখ্যাগুরুরই ভয়েস হবে, এতেও আর কিছু অস্বাভাবিক দেখিনা।
  • lcm | ৩০ জুন ২০১৪ ০২:৩৪640828
  • "কিন্তু লসাগুদা, এখন তো দেশের বিদ্যুৎ চাহিদা নিউক্লিয়ার যা মেটায় তার সাতগুন বেশি মেটায় রিনিউবেল।"

    তাতে তো হচ্ছে না। দরকার তো ১০০০ গুন।
    সোলার/উইন্ড দিয়ে ১২০০ মিলিয়নের ট্রেন, ট্রাম, হাসপাতাল, ইন্ডাস্ট্রি... হয় না। হলে তো আর চিন্তাই ছিল না। সেই অবস্থায় তো এখনও যায় নি। কোনো দেশই যায় নি।
  • lcm | ৩০ জুন ২০১৪ ০২:৪৬640830
  • আমার পাড়ার কথা বলি। মিড্‌ল স্কুল আর হাই স্কুলে - সোলার প্যানেল ইনস্টল হয়েছে, পার্কিং লটে খুঁটি দিয়ে ছাদ বানিয়ে তার ওপরে টানা প্যানেল, অনেক জায়গা জুড়ে। কিন্তু স্কুল প্রতি ২-৩ মিলিয়ন ডলার লেগেছে বসাতে। টাকা এসেছে প্রাইভেট অনুদান থেকে।
    এখন যে স্কুলে বেসিক ইনফ্রাস্ট্রাকচার ভালো নেই, তারা লাইব্রেরী, সায়েন্স ল্যাব, বিল্ডিং, ক্যান্টিন, খেলার মাঠ - এ সব সংস্কার না করে সোলারে খরচা করে না।

    বাড়িতে প্রায়ি সেল্‌স কল আসে সোলার প্যানেল ইন্স্টল করবার জন্যে। কিন্তু আপফ্রন্ট খরচ অনেক, আগে ৬০-৭০ হাজার ডলার ছিল, এখন ৩০-৩৫ হাজার হয়েছে। অবশ্য লোনের ব্যব্স্থা আছে।

    যাই হোক, দেখা যাচ্ছে যে নিম্ন আয়ের নেবারহুডে এসবের বালাই নাই - এত খরচা যে কোনো প্রশ্নই ওঠে না। এমনকি এক গ্যালনে ৪৫/৫০ মাইলের হাইব্রিড গাড়ী প্রিয়াস ২৫০০০ ডলার দিয়ে যত লোক কেনে তার বহু গুন মানুষ ১৬০০০ করোলা/সিভিক কেনে যা কিনা ৩০/৩৫ মাইল যায় গ্যালন প্রতি।

    তাই এখনও সোলার এনার্জি, হাইব্রিড কার - এসব তেমন ভাবে ...
    উইন্ড এনার্জিকে হিসেবের মধ্যে আর ধরলাম না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন