এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • quark | ১৭ জুন ২০১৪ ০৬:৪৯643481
  • আমার কিন্তু মনে হয় জার্মানি কিছুটা ক্ষমতা বাঁচিয়ে রাখল। ব্রাজিলের গরম আর আর্দ্রতায় বেশি লোড না নিয়ে, পরের ম্যাচের জন্যে।
  • ঈশান | ১৭ জুন ২০১৪ ০৮:৪০643482
  • ওদিকে আজ সকাল থেকে আপিসে সব চুপচাপ। শকার-বকারের বালাই নেই। আমি হেবি খুশি। হুজুগ শেষ হলে মন চল নিজ নিকেতনে। আমেরিকান হুজুগ আর কদ্দিন। আজ থেকে সবাই মাথা গুঁজে কাজ করছে।

    দুকুর নাগাদ ব্রেট নামক এক ছোকরা এসে অবশ্য কিছু জ্বালালো। সে আমার পাশেই বসে। প্রচন্ড ব্যয়ামবিদ, সর্বক্ষণ কাজ খোঁজে। আগেরদিন জোরজার করে আমার ডেস্ক পরিষ্কার করে দিতে চেয়েছিল। আমাকে বাধ্য হয়ে নিজের ডেস্ক নিজেকে পরিষ্কার করতে চেয়েছে। আজ তার দাবী হল আমার কম্পুর স্ক্রিন পরিষ্কার করতে হবে। খুবই নাকি নোংরা হয়েছে। তাই সে না চাইতেই নিয়ে এসেছে বিশেষ ওয়েট ওয়াইপ। আমি পরিষ্কার করে নিলে কৃতার্থ হয়।

    কী আর করা যাবে। আমি ঘষে ঘষে স্ক্রিন পরিষ্কার করছি, আর ভাবছি, কেসটা কি, আমাকে নোংরা বলে খোঁটা দিল নাকি? এমন সময় ছোকরা মিষ্টি হেসে বলল, তার একটু কাজ আছে, একটু আগে বেরোবে।

    তা, কাজ তো কত লোকেরই থাকে, আমি কতদিন আগে বেরোই। বলার আর কী আছে। ও মা, তিনটে বাজতেই দেখি একা নয়, সুগ্রীব দোসর। আমার ডানপাশের ছোকরাও সঙ্গে বেরোচ্ছে। সেই সবে শুরু। একটু বাদে আমাদের ওদিকের বেরও দুজনের একই সঙ্গে কাজ পড়ে গেল, তারাও ল্যাপি বগলে আস্তে আস্তে কাজাভিমুখে। অতঃপর আপিস বিল্ডিং ডুবন্ত জাহাজের আকার নিল ক্রমশঃ। দেশে এপিডেমিক দেখা দিল কিনা ভাবতে ভাবতে আমারও গা ছমছম করে উঠল।

    এই ডুবন্ত জাহাজের ক্যাপ্টেনের রোলে আমি আর কেন, ভাবতে ভাবতে বাড়ি এসে দেখি, আহ এপিডেমিক না শকার। ইউ এস আজকে শকারে নামল। আহা। হুজুগ তো সবে শুরু হল। এ জল কদ্দূর গড়াবে কে জানে।
  • khilli | ১৭ জুন ২০১৪ ০৯:৫৬643483
  • জার্মানি এরকম খেললে ল্যাট আম টিম গুলোর চাপ আছে। এখনো পর্যন্ত জার্মানি আর হল্যান্ড এর খেলা সবচে ভালো লাগলো।
  • নেতাই | ১৭ জুন ২০১৪ ১০:০৩643484
  • এবার ইংল্যান্ড কাপ জিতবে। যদি বলপূর্বক সুয়ারেজ কে নিজেদের টিমে ঢুকিয়ে নেয়।
  • নেতাই | ১৭ জুন ২০১৪ ১০:০৫643485
  • পেঁপেঁ জুডো ক্যারাটেতে ওস্তাদ সে তো সবাই জানে। কালও দেখলাম কি অবলীলায় মুলারের চোয়ালে আপারকাট বসালো। কিন্তু টাইমিং কি খারাপ কি খারাপ। রেফারি দেখে ফেলেছে।
  • khilli | ১৭ জুন ২০১৪ ১০:১৯643486
  • হল্যান্ড স্পেন ম্যাচে রবেন দ্বিতীয় গোল দেবার সময় নাকি 37kmph এ দৌড়েছে মানে 9-72 সেকেন্ড এ ১০০ মিটার যেটা কবছর আগেও স্প্রিন্ট বিশ্বরেকর্ড ছিল !!
  • quark | ১৭ জুন ২০১৪ ১০:৪৫643487
  • আপারকাটে ও বাইরে যেত না, বিলিতি মার কিনা। গেল শেষে গুঁতিয়ে।
  • quark | ১৭ জুন ২০১৪ ১০:৪৭643488
  • ওয়ার্ল্ডকাপে ছোট দূরত্বে অনেক সময়েই লোকে ১০০ মিটার স্প্রিন্ট বিশ্বরেকর্ডের ধারকাছ বা আরো ভালো সময় নিয়ে দৌড়য়।
  • b | ১৭ জুন ২০১৪ ১৩:৪৪643493
  • ঈশেনের আম্রিকা নিয়ে আপডেটগুলো ব্যাপক হচ্চে। এগুলো আলাদা টই/ চটি করবার দাবি জানিয়ে রাখলাম।
  • khilli | ১৭ জুন ২০১৪ ১৬:৪৫643494
  • বিশেষজ্ঞ বাবলু দা বলেছেন পিরলো পোসুনের মত খেলছে। এরপর শুনব ফান পার্সির হেড দিয়ে গোল টা শিশির ঘোষের মত :-)
  • cb | ১৭ জুন ২০১৪ ১৬:৪৯643495
  • অ্যানালজি মহায়, অ্যানালজি :p
  • quark | ১৭ জুন ২০১৪ ১৬:৫০643496
  • এই দেখুন আবনারা ওয়াল কাপ দেখছেন, হৈ হুল্লোড় কচ্ছেন ঠিকাছে। তাই ব'লে আমাদের পোসুন, শিশির, মনাদা, বাবলুদা এদের অবছেদ্দা করবেন না বলে দিলাম।
  • + | ১৭ জুন ২০১৪ ১৯:৩০643497
  • যাব্বাবা !! এই কদিন আগে এখানেই নাকি এইসময়ে বললে যে শিশির ঘোষ এরকম হেড দিত
  • b | ১৭ জুন ২০১৪ ২১:০০643498
  • কেন? অমল দত্ত তো এর আগে একবার বলেছিলেন (ভুলে গেছি কোন বিশ্বকাপ)মেক্সিকো একেবারে মোহনবাগানের ডায়মন্ড সিস্টেম অ্যাডপ্ট করেছে।
  • Arpan | ১৮ জুন ২০১৪ ০০:৫৮643499
  • আজকেই কলতলার কোন এক বিশেষজ্ঞ বলেছেন ৯৭ সালেও একইভাবে তাঁর মুখে কনুই চলেছিল। খালি তিনি মুলারের মতন গর্জে ওঠেননি বলে অপোনেন্ট লাল কার্ড দেখেনি।
  • Tim | ১৮ জুন ২০১৪ ০৬:৫২643500
  • খুব ভয়ে ভয়ে অডিটোরিয়ামে বসে খেলা দেখলাম। ব্রাজিলের চান্সগুলোর সময় একটুও উসখুশ করিনি। মেক্সিকোর লং রেঞ্জগুলো বারের ওপর দিয়ে যাওয়ার সময় যেন প্রচন্ড আপশোষ এরকম ভাব করেছি। শুধু পেনাল্টিবক্সে মার্সেলোকে টেনে ফেলে দেওয়ার সময় বাদে বাকি সময়টা একটুও নড়িনি। ব্যাপক এক্সপি সব মিলিয়ে। ঃ-)
  • aranya | ১৮ জুন ২০১৪ ০৭:৩৯643502
  • তিমি বুঝি মেক্সিকো-তে, দারুণ তো
  • কল্লোল | ১৮ জুন ২০১৪ ০৭:৫১643503
  • মেস্কিকোর গোলিটা একদম ভাষ্করের মতো খেলে।
  • + | ১৮ জুন ২০১৪ ১০:৩০643504
  • মিডফিল্ডে ক্রিয়েটিভ মিডফিল্ডারের অভাব। অস্কার মাঝেমাঝেই খেলা থেকে হারিয়ে যায়, চেলসীর হয়েও তাই হয়। পাউলিন্হো-গুস্তাবো ক্রিয়েটিভ নয়। বার্নার্ড ভালো, তবে অতটাও ভালো নয়। সত্যিই এইসব ম্যাচ বার করতে কাকার এক্সপেরিয়েন্স লাগতো।

    কাকা-কুটিনহো কে খুব মিস করলাম কাল।

    এদিকে এশিয়ার নাম রাখবে বোধহয় কোরিয়া।
  • khilli | ১৮ জুন ২০১৪ ১১:৫৬643505
  • এবার হয়ত বাবলু দা বলবে ব্রাজিলের সুরজিত এর মত একজন দরকার, নেইমার কে দিয়ে হবে না
  • নেতাই | ১৮ জুন ২০১৪ ১২:০৫643506
  • আমি সোনি আটে খেলা দেখছি। খুব মজা পাচ্ছি।
  • T | ১৮ জুন ২০১৪ ১২:২০643507
  • অর্পণদা একদম কারেক্ট, আজ্ঞে হ্যাঁ স্পেনের সাপোর্টার। বার্সার সাপোর্টার। মেসির সাপোর্টার। আর্জেন্তিনার সাপোর্টার তো বটেই।
  • কল্লোল | ১৮ জুন ২০১৪ ১২:৩৬643508
  • রোনাল্ডিনিহো, রোনাল্ডিনিহো, রোনাল্ডিনিহোকে চাই।
  • + | ১৮ জুন ২০১৪ ১৫:৩৯643509
  • FIFA World Cup 2014 So Far..
    Top Scorer : Thomas Müller 3
    gols
    Top Attempts : Cristiano
    Ronaldo 7 attempts
    Top Defender: Rafael Marquez
    18 balls (in 2 matches)
    recovered
    Top Lost Balls : Lionel Messi 15
    lost balls
  • T | ১৮ জুন ২০১৪ ১৫:৪৪643510
  • গান্ধী এর সাথে রোনাল্ডো কটা গোল করেছে সেটাও জুড়ে দিক।
  • + | ১৮ জুন ২০১৪ ১৫:৪৫643511
  • ২০১০ বিশ্বকাপের হিসেব ও সাথে করে দিতে হবে কি ?
  • T | ১৮ জুন ২০১৪ ১৫:৪৮643513
  • এটা ২০১৪ সাল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন