এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শাক্যজিৎ | ০৮ মার্চ ২০১৫ ২১:০৭668268
  • ফলে, লড়াইটা যেখানে দুই মৌলবাদের, অভিজিত রায়ের নাস্তিকতা বনাম ফারাবীর আস্তিকতা, সেখানে অত চট করে কোনো সাইড নিয়ে নিতে আমি অন্তত পারছি না। অবশ্যই আমি অভিজিত এবং ফারাবী দুজনের-ই মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে, এবং অভিজিতের মার্দারের তদন্ত হবার পক্ষে। কিন্তু সেই সাথে এটাও চাই, ফারাবীকে বলতে দেওয়া হোক। তার বা তাদের ভয়েস আমাদের কাছে পৌঁছক। আমরা তাকে বুঝতে চেষ্টা করি। ফারাবীর স্বাধীনতাটাই স্বাধীনতা সাব্যস্ত হোক। অভিজিত রায়-ও সম্ভবত বেঁচে থাকলে এটাই চাইতেন। এটুকুই।
  • শাক্যজিৎ | ০৮ মার্চ ২০১৫ ২১:০৭668267
  • “কোরপানকে নিয়ে পরে নানা জায়গায় নানাবিধ প্রতিবাদ সভায় যা লোকজন হয়েছে, তা অভিজিত রায়কে নিয়ে মিটিং এর চেয়ে খুব বেশি কিছু লোক নয়। অন্যত্র অন্যর লেখা দিয়েছি, যেখানে লোকজন লিখেছেন, বাংলাদেশে অভিজিত রায়এর জন্য ৯৯৫ মানুষেরই সমর্থন নেই।“

    বাংলাদেশে মানুষ রাস্তায় নেমেছে কি না জানা নেই, কিন্তু আমি খুব ক্ষুদ্র পরিসরে যা দেখেছি, অভিজিত রায়কে নিয়ে সোসাল মিডিয়াতে লিবারাল ইন্টেলিজেন্সিয়া উদবেলিত। পশ্চিমবাংলায় ৩ খানা বড় জমায়েতের খবর দেখেছি। বাংলাদেশে ঢাকায় একটা বড় জমায়েতের ছবি দেখেছি যা দেখে বেশ অনেক লোক বলে মনে হয়েছে।

    “কোরপান শাহ আর্থ-সামাজিক-ধর্মীয়ভাবে প্রান্তিক, সংখ্যালঘু হলে অভিজিত রায়ের মত খুল্লমখুল্লা নাস্তিক, সব ধর্ম, বিশেষ করে ইসলামকে তুলোধোনা করা, সমকামিতাকে লেজিটিমেস্সি দেওয়া লোকজনও প্রান্তিক, আর বাংলাদেশের মতন দেশে নিতান্ত সংখ্যালঘু। আর উল্টোদিকে ফারাবিরা সংখ্যাগুরু। তাহলে তোর সংখ্যালঘুর পক্ষে থাকার লজিকও কি এখানে ভেঙ্গে পড়ছে না ?”

    না পড়ছে না। ফারাবী সংখ্যালঘু তার কালচারাল অ্যাসপেক্টসের জন্য। সেটা নিয়ে বিস্তারে লিখেছি একটু আগেই। এটা শুধু জনসংখ্যার বিচারে কথা হচ্ছে না। আমরা, যাদের ভয়েস এই যুক্তিশাসিত পৃথিবীতে সবচেয়ে বেশি সোচ্চার, তারাই যুক্তির সন্তান অভিজিতকে সংখ্যাগুরু বানিয়ে দেয়। উল্টোদিকে, ফারাবী যে ক্লাসটাকে কেটার করে, সংখ্যায় তারা বেশি হলেও তাদের ভয়েস আমাদের কাছে পৌঁছয় না। এখানে কতজন আছেন যাঁরা অভিজিতের “বিশ্বাসের ভাইরাস” পড়েছেন আর কতজন আছেন যাঁরা ফারাবীর লেখা কোনো বই পড়েছেন? সার্ভে করে দেখো, আমাদের লিবারাল ইন্তেলিজেনশিয়ার কাছে কার ভয়েস পৌঁছয়!
  • ranjan roy | ০৯ মার্চ ২০১৫ ০০:০৫668269
  • "গ্রামীণ নিম্নবিত্ত, সর্বহারা, মার্জিনাল মানুষের মধ্যে সুপ্ত মৌলবাদের বীজটাকে সুড়সুড়ি দেয় ফারাবীরা। তা বলে কি শহুরে উচ্চবিত্ত মানুষকে দেয় না? সেটাও দেয়। কিন্তু ফারাবীদের ধর্মীয় চেতনা এবং প্রোপাগান্ডা মূলত আমাদের দক্ষিণ-পূর্ব এশিয়াতে এই মার্জিনালদের কাছেই। তাই ফারাবীর ভয়েস আমাদের কাছে পৌঁছয় না, ইন দ্য সেন্স, আমরা মানে আলোকপ্রাপ্ত সমাজ ফারাবীর কথা শুনি, হুংকার শুনি, তার ট্রল করা দেখি, এবং সবশেষে তাকে হয় জোকার বানাই, নাহলে ভিলেন। ফারাবীর লেখা একটা বই, “জ্বিন জাতির ইতিহাস”, সেটাকে নিয়ে আমরা খিল্লি করি। বটতলার বই নিয়ে যেমন করি। কিন্তু সেই বই কিনে পড়ে যে সেকশনটা, তারা কেন পড়ছে, সেটা আমরা বুঝে উঠতে পারি না। তাই ফারাবীরা আমাদের ড্রইং-রুমের বাইরেই পড়ে থাকে। আমরা শিক্ষিত আলোকপ্রাপ্ত সমাজ যতই ভেতরে ভেতরে মৌলবাদী হই না কেন, ফারাবীর ক্রুড প্রোপাগান্ডা আমাদের স্পর্শ করে না। আমরা সেটাকে সযত্নে আমাদের গন্ডীর বাইরে রাখি।
    ঠিক তেমন-ই অভিজিত রায় এবং তাঁর আলোকপ্রাপ্ত যুক্তিবাদ কেটার করে ঐ মেডিকাল কলেজের ইন্টার্নদের কালচারাল অ্যাসপেক্ট। সকলেই এক-ই যুক্তির ফসল, ঠিক যেমন ফারাবী আর কোরপান এক-ই অযুক্তির ফসল। এই কারণে তাদের তুলনা করেছি।"
    ---- শাক্য, আপনার কথা বুঝতে পারছি, অনেকাংশে একমত। কিন্তু এটাও বলতে চাই যে ফারাবীর ক্ষেত্রে মুসলিম পরিচয়ের চেয়ে বড় করে উঠে আসছে যে ও ব্লগে খোলাখুলি অভিজিতকে হত্যার জিগির তুলে ছিল, লোককএ হত্যার জন্যে খোলাখুলি প্ররোচিত করেছিল। অনুব্রত/মনিরুলদের মত।
  • :) | ০৯ মার্চ ২০১৫ ০২:২৬668270
  • শাক্য পুরো ঘটনাটা নিজের মতো সাজিয়ে নিয়েছে। নিজের ছকে। মূলত মনে হয়, কারণঃ- ও অভিজিতের সাথে ওয়ান টু ওয়ান কনভার্সানে যায় নি কখনো। কোনো প্লাটফর্মেই কোনো টপিকেই ইন্টারনেটে সামনাসামনি তর্ক করেনি। একইভাবে ফারাবির সাথেও এনগেজ করেনি কখনো। দুই রিয়েলিটিকেই দূর থেকে দেখেছে, ফেবু ওয়াল পড়ে বা মিডিয়া রিপোর্ট পড়ে ও ক্লোজ সার্কেলে রিঅ্যাকশন দেখে।

    মৌলবাদের দুপ্রান্ত ব্যাপারটা আইডেন্টিফাই করলাম অভিজিতের সাথে রামকৃষ্ণ বিবেকানন্দ নিয়ে এনগেজ করার অভিজ্ঞতা থেকে। তবু বলতে বাধ্য হচ্ছি, অভিজিতের লেখায় যদি ৬০% সাবজেক্ট ডেপথের সাথে ৪০% সেনসিটাইজেশন দেখে থাকি, স্বীকার করতে বাধ্য ফারাবীর লেখায় ২০% ডেপথ, ৬০% সেনসিটাইজেশনের সাথে ২০% পিওর শয়তানি দেখেছি। ইচ্ছাকৃত বিকৃতি দিয়ে পারপাসফুলি ইমেজ রচনা। আক্রমনের লক্ষ্য নির্মাণ। ফারাবী ওর অডিয়েন্সের পালস বুঝে ক্রোধোন্মত্ত অন্ধ মব তৈরি করার ক্ষমতা রাখে।

    থিওরি গঠনের জন্য মার্জিনের বাইরের মানুষ, তার ভয়েস, নিম্নবর্গের রিয়েলিটি ও রিঅ্যাকশন, প্রান্তসীমার বিপ্লব - বেশ সুবিধের বেসিস ডেফিনিশন। কিন্তু বাস্তবিক শয়তান ও ক্রিমিনাল - এমন একটি বর্গ ও অবস্থান করে। আইসিস, হুত এগুলো বাস্তব বর্গ। এগুলোর পিছনের সুবিধেবাদের রাজনীতিও বাস্তব। এই যুদ্ধের সৈন্যদের আদর্শ, বিপ্লব, ধর্ম, দর্শন যেভাবেই মোবিলাইজ করা হোক, যারা করছে তারা ক্রিমিনাল মাইন্ডের রাজনীতি-খেলোয়াড়। বিপন্ন নিম্নবর্গের মরিয়া উত্থান ও আইডেন্টিটি অর্জনের স্বতঃস্ফূর্ত মালসাট - থিওরিতে খেলা কঠিন হবে। অভিজিৎ হত্যার ক্রিমিনাল অফেন্সের বীপ্রতীপে দাঁড়ানো মানুষদের ক্লোজেট অ্যান্টি-ইসলাম ক্যাটিগোরিতে ফেলে এগোলেও, হ্যাঁ, খেলা কঠিনই হবে।

    কোরপানের সাথে তুলনার জায়গাটা এখনো খুব বেশি ম্যানুফ্যাকচার্ড লাগছে। আরো অনেক ফাঁক বোজাতে হবে লেখাটকে ডিফেন্ড করতে হলে।
  • ranjan roy | ০৯ মার্চ ২০১৫ ১১:৩১668271
  • ঃ)
    আপনার বিশ্লেষণ ভালো লাগল। আমি শাক্যের বক্তব্য বুঝলেও কোরপান =অভিজিত বক্তব্যের যৌক্তিকতা নিয়ে এখনো ধন্দে আছি। এটা সেই শার্টে বোতাম লাগানোর বদলে বোতামে শার্ট সেলাই করা হচ্ছে বলে মনে হয়।
  • \/ | ০৯ মার্চ ২০১৫ ১২:০৮668272
  • কি বিরাট কনভোলিউটেড লজিক রে ভাই। শাক্য ভাবলো সবাই যা বলছে আমি তার উল্টো বলি। হঠাত মনে পড়লো কয়েকদিন আগে কোরপানকে পিটিতে মেরেছিল না? ব্যাস কোরপান আর ফারাবিকে এক পোস্টে এনে একটা লিখে দাও। সেটা নিয়ে বিতর্ক হোক। প্রমান হোক আমি কতো বড়ো আঁতেল। কোরপান আর ফারাবিকে এক গোত্রে এনে ফেলতে পারি, হুঁ হুঁ বাওয়া। রন্জন এক কথায় বলে দিয়েছে, বোতামে শার্ট সেলাই।
  • ঊমেশ | ০৯ মার্চ ২০১৫ ১২:৫৫668273
  • সর্বহারা কথাটা গুজে দিতে পারলে, সব কিছু সাদা হয়ে যায়
  • ,, | ০৯ মার্চ ২০১৫ ১৩:০৮668274
  • আঁতলামোর নেশায় একটা বেসিক পয়েন্ট শাক্যজিতের মাথার ওপর দিয়ে বেরিয়ে গেছে। আলোকপ্রাপ্তরা ফারাবি আর ওর বর্গকে মুসলমান আইডেন্টিটির জন্য দুষছেনা। ফারাবি আর ওর বর্গকে দুষছে ওদের ধর্মান্ধতার জন্য। ওদের ইনটলারেন্সের জন্য। ওদের মাইওয়ে অর হাইওয়ে মনোভাবের জন্য।

    'ঘটে, কারণ ফারাবীকে প্রোফালিং করা অনেক বেশি সহজ। ফারাবীর থেকে অনেক বড় হয়ে ওঠে ফারাবীর টুপি, দাড়ি, আলখাল্লা।'

    না কমরেড, প্রোফালিং আমরা করছিনা। আপনি করছেন। ওইজন্যেই কোরপান আর ফারাবিকে এক করে দেখছেন। কারন দুজনেই মুসলমান। আপনার কাছে ওটা কমন ফ্যাকটার।
  • শাক্যজিৎ | ০৯ মার্চ ২০১৫ ১৪:৫১668275
  • আমি কিন্তু বলিনি কোরপান=ফারাবী, রঞ্জনদা। আর একবার পড়ে দেখতে অনুরোধ করছি।

    প্রোফাইলিং করছি না, সত্যি? তাহলে কই কমরেড পানসারে বা দাভোলকার হত্যার পর তো দুষ্কৃতিদের নিয়ে এরকম আওয়াজ ওঠে না? তাঁরাও তো যুক্তির পক্ষে দাঁরিয়েই শহীদ হয়েছেন !
  • , | ০৯ মার্চ ২০১৫ ১৫:৩৭668277
  • একজনের কেস দিয়ে আরেকজনের কেস জাস্টিফাই করা হচ্ছে নাকি? মুসলিম ফান্ডামেন্টালিজমের বিরুদ্ধে বলতে গেলে তাকে বাধ্যতামূলক হিন্দু ফান্ডামেন্টালিজমের বিরুদ্ধেও বলতে হবে নাকি?
  • tapas | ০৯ মার্চ ২০১৫ ১৫:৪৬668278
  • ঃ-) ঃ-) ঃ-)
  • dd | ০৯ মার্চ ২০১৫ ১৭:৪৯668279
  • "একজনের কেস দিয়ে আরেকজনের কেস জাস্টিফাই করা হচ্ছে নাকি? মুসলিম ফান্ডামেন্টালিজমের বিরুদ্ধে বলতে গেলে তাকে বাধ্যতামূলক হিন্দু ফান্ডামেন্টালিজমের বিরুদ্ধেও বলতে হবে নাকি?"

    অবকোর্স। সারাক্ষন করতে হবে। নইলে আর আপনি মহান কিসে? হিলেলি কিসে? লোকে বুঝবে কি করে আপনি ক্যামোন নিরপেক্ষতম? হাত্তালি চাননা?

    করেক্ট থাকতে হবে না?গুচ'র আঙিনা তো এক আদিগন্ত শ্বশুরবাড়ী। রুপে গুনে কলচরেতে ১০০% না থাকলে চলে?

    যেমতি কবীর সুমনের বাণীর বিরুদ্ধে লিখতে হলেই ডিঃ দিতে হয় "জানেন, আমি কিন্তু উনার গানের অসম্বোব ভক্তো। অসম্ভোব। খুব"। নইলে লোকে খোঁটা দিবে।চাড্ডী বোলবে।

    তাই এইসব ও করুন। মুম্বাইতে টেরর এটাকের কথা উঠলেই লিং দিনে যে কেউ কেউ কিরম ভাবেন এটা আসোলে হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্রো। মালালার কথা উঠলেই ছোবি দিন আপঘানিস্তানে আম্রিগান ড্রোনের আঘাতে নিহতো এক শিশুর (পাকিস্তানী কামান/গোলা/বোমায় কিন্তু তালিবানী সিবিলিয়ান মারা যায় না, মাইন্ড ইট)। খাগড়াগড় নিয়ে গলা কাঁপানো পদ্য লিখুন। আইসিস বা তালিবান পুরাতনী স্কালচার টাপচার গুঁড়িয়ে দিলে চিৎকার করে বলুন এ সবই সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন। কোরপান আর ফারাবীর মধ্যে মিল খুঁজে দেখুন। ফারাবীকেই আবেগী সমর্থন করুন।

    তবে না হাত্তালি। আর স্টেন্ডিং ওভেশন।
  • Tim | ০৯ মার্চ ২০১৫ ১৮:১৭668280
  • ঃ-))
  • ঊমেশ | ০৯ মার্চ ২০১৫ ১৮:২২668281
  • আমার তো হাসতে হাসতে পেটে খিল অবস্থা।
    DD দা লাজবাব
  • hatsoff | ০৯ মার্চ ২০১৫ ১৮:৪৭668282
  • ডিডি দুর্দান্ত
  • ., | ০৯ মার্চ ২০১৫ ১৮:৫১668283
  • dd একটা আলোকপ্রাপ্ত ক্লোজেট অ্যান্টি-ইসলাম হিন্দুত্ববাদী। কাল রাস্তায় কোনো মুস্লিমকে মব-লিঞ্চ করা হলে তার দায় ওর ওপরেও পড়বে, প্রত্যক্ষভাবে না হলেও।
  • h | ০৯ মার্চ ২০১৫ ১৮:৫৪668284
  • আদিগন্ত শ্বশুর বাড়ি টা ব্যাপক দিয়েছেন ঃ-)))))))))))))))))))))))))))))
  • নেতাই | ০৯ মার্চ ২০১৫ ১৮:৫৭668285
  • ঃ))
  • d | ০৯ মার্চ ২০১৫ ১৯:০৯668286
  • আদিগন্ত শ্বশুরবাড়ী :-)))))))
    উফ! পেট ব্যথা হয়ে গেল।
  • ranjan roy | ০৯ মার্চ ২০১৫ ১৯:৩৭668288
  • "দ্দ একটা আলোকপ্রাপ্ত ক্লোজেট অ্যান্টি-ইসলাম হিন্দুত্ববাদী। কাল রাস্তায় কোনো মুস্লিমকে মব-লিঞ্চ করা হলে তার দায় ওর ওপরেও পড়বে, প্রত্যক্ষভাবে না হলেও।
    --- সে আমি লুরুতে ডিডিকে দেখেই বুয়েচি। ক্লিন শেভড আর মাথার পেছনে ছোট্ট টিকি।

    ঃ))))))))
  • তাপস | ০৯ মার্চ ২০১৫ ২০:০১668289
  • "একজনের কেস দিয়ে আরেকজনের কেস জাস্টিফাই করা হচ্ছে নাকি? মুসলিম ফান্ডামেন্টালিজমের বিরুদ্ধে বলতে গেলে তাকে বাধ্যতামূলক হিন্দু ফান্ডামেন্টালিজমের বিরুদ্ধেও বলতে হবে নাকি?"

    আমি হাসলাম, ডিডিদা হাসালেন l তবে ডিডি দা-ই স্টেন্ডিং ওভেশন পেলেন। ক্যানো ক্যানো ক্যানো?

    না, কোনো তাত্ত্বিকতা নেই, পোষ্কার বোঝা যাচ্ছে। জনমত ডিডিদার দিকে, যেমতি বিজেপির দিকেও। সেন্টারে। রাজ্যে তিনোমুলিদের দিকে।

    হা হতোস্মি, আমায় কেউ হাত্তালি দেবে না, বোধহয়, ইগ্নোর করবে, এক ডিডিদা যদি খিল্লি করেন।
  • Abhyu | ০৯ মার্চ ২০১৫ ২২:২৪668290
  • ডিডিদা লাজবাব :)))))))
  • b | ০৯ মার্চ ২০১৫ ২২:৩৫668291
  • ন্না। টিকিটা মাথার চুলের আড়ালে আছে, সময় মত চুল বসে গিয়ে টিকি জেগে ওঠে। সে বড় সুখের সময় নয় হে রঞ্জন।
  • শাক্য | ০৯ মার্চ ২০১৫ ২৩:১৯668292
  • ডিডি দার কথার কি উত্তর দেব বুঝতে পারছি না :) আশা করি উনিও খিল্লি করেই বলেছেন, এবং ওনার বিদ্রুপ মাথা পেতেই নিলাম :)
  • riddhi | ১০ মার্চ ২০১৫ ০১:০০668293
  • 'গুচ'র আঙিনা তো এক আদিগন্ত শ্বশুরবাড়ী'ঃ)))

    ডিডিদা খাগড়াগড় নিয়ে বল্লেই 'গলা কাঁপানো' বিশেষনটা জুড়ে দেন দেখেছি। আমার একচুয়ালি ইচ্ছে তাতিনের কাঁপানো গলায় খাগরাগড় টা যাস্ট একবার শোনা। তাতিন তো গুড স্পোর্ট, একটা ওডিও আপলোড করতেই পারে।
  • Ishan | ১০ মার্চ ২০১৫ ০১:১০668294
  • খাগড়াগড় টা কিন্তু অনেকটা সাজানো কেস হতেই পারে। আউটলুকের লেখাটায় অনেক কিছু ছিল। সবাই জানেন, বাহুল্যবোধে পুনরাবৃত্তি করলাম না। দুটো মৌলবাদ যখন পাশাপাশি বেড়ে ওঠে তখন মৌলবাদের পাশাপাশি জুজুও তৈরি হয়। মৌলবাদের বিরুদ্ধতা করার পাশাপাশি সম্ভাব্য জুজু গুলোকেও আলাদা করে দেখা দরকার। নচেৎ জুজুগুলোই একে অপরকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলবে।
  • riddhi | ১০ মার্চ ২০১৫ ০১:২৪668295
  • "খাগড়াগড় টা কিন্তু অনেকটা সাজানো কেস হতেই পারে।" হ্যাঁ এগ্রিড। ঐ নিউসগুলো ও দেখেছি। কিন্তু ওটা সত্যি হলে, সাম্রাজ্যবাদ বিরোধিতার নামে ওটা সাপোর্ট করা -- এই পোজিশন টা আমার খিল্লি লেগেছে।
  • aranya | ১০ মার্চ ২০১৫ ০২:২৮668296
  • মোট্টে খিল্লি নয়।
    কিছু বাম তাত্ত্বিকের এটা একটা সিরিয়াস স্ট্যান্ড যে ইসলামিক মৌলবাদীরা মানুষ মেরে সাম হাউ সাম্রাজ্যবাদের প্রবল বিরোধিতা করছে, তাই সেই মানুষ খুনগুলো সমর্থনযোগ্য।
  • pi | ১০ মার্চ ২০১৫ ০৮:৪০668297
  • ঃ))
    ডিডিদার উইট লাজবাব, তা নিয়ে জাস্ট কোন কথা হবেনা। কিন্তু কনটেন্টে এসে মাঝে মধ্যেই হোঁচট খাই।তবে সেটা হয়তো খিল্লি মোডেরই সমস্যা, সব কিছুর অতি সাধারণীকরণ, যা অপরপক্ষের অন্য কোন শেড দেখতেই দেয়না। সোমনাথ বা শাক্যর বক্তব্যের সাথে একমত হতে না পারলেও, তাই নিয়ে বহু তর্ক করলেও ওদের কোন পয়েন্ট থাকতেই পারেনা এটা মনে হয়নি। বেশিরভাগ পয়েন্টেই দ্বিমত হয়েও। কিন্তু আরো হোঁচট খেয়ে যাই, এসবের সাথে এক নিশ্বাসে আউটলুকের লেখাটার কথাও শুনতে পেয়ে, যেটা বেসিক্যালি বেশ কিছু তথ্য নির্ভর ছিল আর গুচ্ছখানেক প্রশ্নচিহ্ন তুলে দিয়েছিল। আশা করেছিলাম এই তথ্যগুলোর কাউণ্টার, এল একে নস্যাৎ করে খিল্লি। তাতে আপত্তি নেই, যুক্তি না দেখালে একটু অসুবিধে হয় আর কি।
    তবে, তবে, ডিডিদা বর্ণিত ঐ সবকটি পোস্টের ক্ষেত্রে গুরুতে কোন স্ট্যাণ্ডিং ওভেশন তো পেতে দেখিইনি, নামমাত্তর সমর্থন অব্দি দেখিনি, উল্টে গুচ্ছ ইঁট পাটকেল আসতে দেখেছি। কিম্বা দ্রোণ।
    যত্রতত্র ইসলামোফোবিয়ার ভূত দেখতে পেলে সেটাকেও কিছুটা ফোবিয়াই মনে হয় বটে, শাক্যর এই পোস্টটাকেও কিছুটা তাই মনে হয়েছিল, কিন্তু ইসলামোফোবিয়াকে ইন থিং হিসেবে যেভাবে পোর্ট্রে হতে দেখেছি, তাতে কখনো কখনো মনে হচ্ছে এ নিয়ে ওদের ফোবিয়া নেহাত অমূলক নয় ! ভয় লাগে, এটা মুসলিমফোবিয়ায় পরিণত হতেও বুঝি বেশি সময় লাগবেনা। ফোবিয়া বলা হোক জুজু।

    আদিগন্ত শ্বশুরবাড়িতে এ কী উলটপুরাণ !
  • pi | ১০ মার্চ ২০১৫ ০৮:৪২668299
  • 'কিছু বাম তাত্ত্বিকের এটা একটা সিরিয়াস স্ট্যান্ড যে ইসলামিক মৌলবাদীরা মানুষ মেরে সাম হাউ সাম্রাজ্যবাদের প্রবল বিরোধিতা করছে, তাই সেই মানুষ খুনগুলো সমর্থনযোগ্য।'

    অরণ্যদা, সোমনাথ, শাক্যর অ্যাপ্রোচের সাথে আমার প্রবল বিরোধিতা থাকলেও এটা কখনো মনে হয়নি ওরা মানুষের খুন সমর্থন করছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন