এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিলো দ্য বেল্ট অথবা গুরুচরিত্র

    তাপস দাশ লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২১ মে ২০১৫ | ১২৫৬৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ২১ মে ২০১৫ ২২:০১675232
  • এই সব ক্রাউড দিয়ে সিরিয়াস ওয়েবজিন বা ম্যাগ চালানো যাবেনা --- উফ ক্ষী এলিটিজম,, , , -- নিপাত যাক, নিপাত যাক।
  • a x | ২১ মে ২০১৫ ২২:০১675231
  • কিন্তু এক্ষণ আর অনুষ্টুপ তো আপাতত উঠে যাবার কোনো চান্স দেখছিনা, কাজেই আরো একটা এক্ষণ বা অনুষ্টুপ হয়ে এক্স্যাক্টলি কী পাওয়া যাবে?
  • dc | ২১ মে ২০১৫ ২২:০১675230
  • পাতি পাব্লিকের আলোচনার জন্য এই সাইট নহে, এই ডিসক্লেমারটা কোথায় যেন ছিল, এখন খুঁজে পাচ্ছিনা।
  • শাক্য | ২১ মে ২০১৫ ২২:০২675234
  • ল্লেহ ! এখানে আবার আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ আসল কোথাআয়? আর খোঁচা খেয়েই পার্সোনাল হয়ে যাওয়া মোটেও কাজের কথা নয়। আপনার নিজের পছন্দ যদি রাগসংগীত হয়, আমি সেখানে কিছু লিখতে পারব না, তবে পড়ে যাব। কিন্তু কেউ মল্লিকার্জুন মনসুরের নাম আনলে তাকে আঁতেল বলে খেস্তাব না। ওটুকু কমন সেন্স আছে, চাপ নেই
  • unclamp samples ebb | ২১ মে ২০১৫ ২২:০৩675235
  • কিছুই না, নিজের ইন্টেলেক্টকে ধূপধুনো দিয়ে পুজো করা হবে।
  • cm | ২১ মে ২০১৫ ২২:০৪675237
  • কোন কোন টই এর শুরুতেই মনে হয় মার্কা দেওয়া উচিত যে দয়া করিয়া হেথা ছ্যাবলামো করবেননা। সিরিয়াস লেখকেরা লগ ইন করে লিখুন। যা অপ্রাসঙ্গিক মনে হবে তা মোছার ব্যবস্থা না থাকলেও মার্কা দেওয়ার ব্যবস্থা থাকা উচিত।
  • dc | ২১ মে ২০১৫ ২২:০৪675236
  • পাতি পাব্লিকের ভয়েস কি চাপা পড়ে যাবে? পাতি আলোচনার লেজিটিমেসি কি থাকবে না?
  • T | ২১ মে ২০১৫ ২২:০৬675239
  • ডিসি, ঘাবড়াবেন না, পাতি পাব্লিক ক্ষমতা হাতে তুলে নেওয়া শুরু করে দিয়েছে অলরেডী। কৌন্‌ শালা বলে চাপা পড়ে যাবে, ভয়েসের এভারেস্ট হয়ে উঠুন।
  • dc | ২১ মে ২০১৫ ২২:০৬675238
  • যা বুঝছি, সুযোগমতো ভয়েস চাপা দেওয়ার চেষ্টায় কেউ কম যায়না।
  • সিকি | ২১ মে ২০১৫ ২২:০৭675242
  • তাপসের জন্য কাল সময় করে লিখব (অস্যার্থ, কাল আমি ভুলেই যাবো লেখার কথা) কিন্তু আপাতত শাক্যকে দু পয়সা না দিলে খেতে বসতে পারছি না।

    "ওপেন টি সিনেমাটার নিয়ে টই তে জনতা হাবিজাবি লিখছিল, কার কি নস্টালজিয়া মনে পড়ে যাচ্ছে এইসব। সেসব খারাপ না, লেখাই উচিত। তাতে লোকজন কিছুই বিরক্ত হচ্ছিলেন না। কিন্তু যেই দুখানা সিরিয়াস লেখা আসল, অনিন্দ্য সেনগুপ্ত আর অনির্বাণ মুখোপাধ্যায়ের, লোকজন রে রে করে উঠলেন। ভাবখানা এমন যে বাইরের লোকে বলে দিচ্ছে সিনেমা কেমন হয়েছে, এত বড় সাহস? তার ওপর আঁতলামী মারাচ্ছে? অনিন্দ্য-র লেখা নিয়ে মেইনলি।"

    এই অংশ তুলে পরের আলোচনাটুকু, ফ্র্যাঙ্কলি, আমার পাতি সময় নষ্ট করা নাকে-কান্না মনে হয়েছে। গুরুর সাইটে ইনটার‌্যাক্ট করা লোকজন কোনও হোমোজিনিয়াস এনটিটি নয়, যার যা ভালো লাগে তাতে পার্টিসিপেট করে, যা ভালো লাগে না তাতে পার্টিসিপেট করে না নয় তো খিল্লি করে নয় তো দুচ্ছাই করে। তো, করবেই, করবে না কেন? কিছু লোকের অনিন্দ্য আর অনির্বাণের লেখা পছন্দ হয় নি, দুচ্ছাই করেছে, তো অসুবিধেটা কোথায় হয়েছে? সবাইকে হাইফাণ্ডা আঁতলামো বুঝে অ্যাপ্রিসিয়েট করতে হবে এমন দিব্যি কে দিয়েছে?

    যারা ওপেন্টি নিয়ে নস্টলজিতে নাকেজ্জল চোখেজ্জল হয়েছেন, তাদের অ্যানালিসিসও তো অ্যানালিসিস, তাদের ভয়েসও তো আসবেই। সেইসব নাকেজ্জল চোখেজ্জল যদি অনিন্দ্য অনির্বাণের পছন্দ না হয়, তারা একশোবার এসে খিল্লি করবেন, কাউন্টার করবেন। কে আটকেছে? তা না, লিখে দিলাম, ব্যস দায়িত্ব শেষ, এবার কার ভালো লাগল সে বড় বোদ্ধা, কার ভালো লাগল না সে ফুসস।

    এ কেমন কথা হে শাক্য? যদ্দিন তুমি শোক আর শস্যের ওয়াগন চালিয়েছো, আমার মন ছুঁয়ে গেছে সেইসব লেখা, হইহই করে অ্যাপ্রিশিয়েট করেছি, তারপরেই যেই ফারাবীকীর্তন আর আম্বেডকরনামা শুরু করলে তোমার স্টাইলে - আমার অতি বিরক্তিকর, নিচুমানের এবং এক কথায় বলতে গেলে "বকোয়াস" লেগেছে তোমার সেইসব প্রবন্ধ, সেটাই লিখেছি সেইসব টইতে।

    গুরুর কোনও জেনেরিক ট্রেন্ড নেই, যে এই ধরণের লেখা অ্যাপ্রিশিয়েটেড হয়, ঐ ধরণর লেখা হয় না। ট্রেন্ড নেই বলেই তুমি লিখছো, আমিও লিখছি, পিটি লিখছেন, অনিন্দ্য লিখছেন, রামাশ্যামাজগাইমাধাই সবাই লিখছেন (নামগুলো সমস্ত প্লেসহোল্ডার)। যার যেটা ভালো লাগছে সেটা নিয়ে কচলাচ্ছে, ভালো না লাগলে কাটিয়ে দিচ্ছে বা খিল্লি করছে। অসুবিধে কোথায়?
  • | ২১ মে ২০১৫ ২২:০৭675241
  • এক্ষণ অলরেডি উঠে গেছে না?

    কিন্তু এইসময় ন্যাড়াদা কইইইইই?
  • শাক্য | ২১ মে ২০১৫ ২২:০৮675245
  • হ্যাঁ নিজের ইন্টেলেক্টকে ধূপ-ধুনো দিয়ে পুজো করা নিজের নির্বুদ্ধিতাকে কাঁসর খোল করতাল দিয়ে সেলিব্রেট করার থেকে ঢের ভাল :) ওসব নিয়ে চিন্তিত নই। সেটা ওই অনিন্দ্য সেনগুপ্ত প্রসংগ থেকেই বুঝে গেছি। তারপর অনির্বাণের প্রবন্ধটা। মজার ব্যাপার, ফিল্মটা নিয়ে সিইরিয়াস আলোচনার চেষ্টা ঐ দুখানাই করেছিল, দুটোকেই গাল্লাগালি দিয়ে ধুয়ে দেওয়া হল। গালিটা লেখার মান নিয়ে যতটা তার থেকে অনেক বেশি অযথা আঁতলামো করা হয়েছে বলে। বাকি যারা পাতি হ্যাজ দিচ্ছিলেন উত্তর কলকাতার গোবরে কত সুগন্ধ ছিল তাঁদের কমেন্ট নিয়ে কিন্তু কারোর গাত্রদাহ হয়নি :) হল দুখানা সিরিয়াস লেখা নিয়েই। দাস আই রেস্ট মাই কেস
  • dc | ২১ মে ২০১৫ ২২:০৮675244
  • এভারেস্ট মশল্লার মতো ভয়েস?

    এই দেখুন আবার একটা অসিরিয়াস মন্তব্য করে ফেল্লাম, একেবারে এক্ষণের মতো না।
  • unclamp samples ebb | ২১ মে ২০১৫ ২২:০৮675243
  • ঐ যে - সবেতে যে ভালো সাড়া মিলেছে এমন নয়? তাই লিখলে না? তার মানে তো দাঁড়ায় লোকজন খুব একটা এনগেজ করেনি। কেন করেনি? মোস্ট লাইকলি ওগুলো তাদের এরিয়ায় পড়ে না। সেটাই বলছি - কে বা কারা কী নিয়ে কথা বলবে সেটা তাদের ডিসক্রিশন। সেখানে সিরিয়াস লেখা এমন হওয়া উচিত বা সিরিয়াস ম্যাগ ত্যামন হওয়া উচিত - এই টেমপ্লেটগুলো বেফালতু জবরদস্তি।
  • | ২১ মে ২০১৫ ২২:০৯675246
  • আঃ ডিসি ভয় পাবেন না, ভয় পাবেন না একদম। ভয়েস ভয়েস রেডহীন, আপনার ভয়েসকে আকাশে তুলুন।
    দ্যাখেন না বাচ্চারা মায়ের অ্যাটেনশান না পেলে কেমন চিলায়। অমনি চিল্লিয়ে জানিয়ে দিন আপুনার ভয়েস নহে সে কোনওমতেই ক্ষুদ্র।
  • yuva | ২১ মে ২০১৫ ২২:১০675247
  • facebook meye hobe 70 parsent. ekhane meye 10 percent, soja hisheb. Ekhane meye ba chhele bojha jachhe naa picture nei. young chhelera khub bore hoye gechhe anekdin.aar sabay khub khepe achhe boimelar boigulo mishti kotha bole gochhano hoy sobkota jhul. ekjon achhe amar bou jor kore kenay, jatabar kinechhi tatabar poisha jole. ebare jethu bollo lokta charles dickens theke tukechhe. aneke ei niye khepe achhe. next time boimelay ei niye amra kichhu karbo. ekhane idea ney lekhok achhe. amake bikri korun ei website- 7 days e bhol palte debo. amar nijer shala eituku bachcha er theke bhalo graphic design jane. amar dine 12-15 ta idea ashe. ajke maagir case ta niye amar tinte idea achhe duto galp ekta essay. Amar maa bihari tai ami bangla likhi naa. amake sell karun ami instollment diye debo. Meyerao ashbe,all less than 30.
  • dc | ২১ মে ২০১৫ ২২:১১675248
  • তবে আমি কিন্তু ওপেন টি তে একটা পোস্টও করিনি, কাজেই আমি ওখানে অসিরিয়াস আলোচনা করেছি এরকম বলার চান্স নেই। ঐ গদাম আর কাফকা টাইপের নাম শুনেই দুর থেকে কেটে পড়েছি।
  • a x | ২১ মে ২০১৫ ২২:১২675249
  • এইটা নিয়ে ফেবুগুরুতে শুরু হয়েছে দেখলাম, কেন লোকে ফালতু পোস্ট করে, এবং কেন সিরিয়াস পোস্টে বেশি কমেন্ট পড়েনা ইত্যাদি। এর এক্সটেনশন হিসেবেই কি এটা শুরু হল? আর ওখানে কি এই বিষয়ে বিশেষ সুবিধে করা গেল না?
  • সিকি | ২১ মে ২০১৫ ২২:১৩675252
  • আর ইয়েস, এর উল্টো অভিযোগও আছে। প্রচুর লোক গুরু পড়ে না, আগে পড়ত, ছেড়ে দিয়েছে এই কারণে। গুরু অত্যন্ত গম্ভীর, এখানে তেত্তিরিশটা গুগল লিংক আর চব্বিশটা আইট্রিপলই-র পেপার না পড়া থাকলে আলোচনা করা যায় না, নাক গলাতে গেলে জাঙিয়া খোয়া যাবার সম্ভাবনা বেশি - এমন অভিযোগও কম নেই। তারা বলেন, বেশির ভাগ আলোচনাই পোমো স্টাইলের, নিজের মতের সাথে মেলে না, কিছু বলতে গেলে লোকে রে-রে করে দল পাকিয়ে ঝাঁপিয়ে পড়ে, এইসব।

    গুরুকে একই ইনফর্মাল অর্গানাইজেশন যদি ধরে নিই - অর্গ দু রকমের হয়, ক্লকওয়ার্ক, আর স্নেকপিট। গুরু আমার মনে হয় স্নেকপিট টাইপের অর্গ। বহু অভিযোগ এসেছে এখানে "দল পাকানোর", আজও আসে, কিন্তু সত্যি বলতে দল পাকানোর মতন ফর্মাল অর্গ গুরু হতে পারে নি। অতিপরিচিত ব্যক্তিকেও টপিকবিশেষে এখানে কাউন্টার করা হয়, চেপে ধরা হয়, আবার অন্য টপিকে তার সাথেই দিব্যি হ্যাহ্যা করা হয়।
  • শাক্য | ২১ মে ২০১৫ ২২:১৩675250
  • সিকি, ওই যে বললাম্‌ নস্টালজিয়া নিয়ে নাকের জলে যেমন থাকা ভাল, সেতাকে কেউ অ্যানালাইজ করতে চাইলে তাকে সেই স্পেসটুকু দেওয়া উচিত। সেটা ভুলভাল হতে পারে, যেমন অনিন্দ্য-র লেখাটা খুব প্রব্লেমাটিক ছিল, কিন্তু কেউ গদারের নাম বললেই তাকে জাস্ট আব্বুলিশ করে দেওয়া হবে এ মোটেও ভাল ট্রেন্ড নয়
  • তাপস দাশ | ২১ মে ২০১৫ ২২:১৪675257
  • ১০ ১০ নিয়ে বলেছিলাম।
  • dc | ২১ মে ২০১৫ ২২:১৪675256
  • নানা আমার ভয়েস এক্কেবারে মিনমিনে। সহজে চাপা পড়ে যায়।
  • unclamp samples ebb | ২১ মে ২০১৫ ২২:১৪675255
  • সিরিয়াস ইন ইওর ওপিনিয়ন। এইটা না ভুললেই ভালো। তোমার ওপিনিয়ন অন্যদের ওপর না চাপানোই ভালো।

    কোনটা কার কাছে সিরিয়াস সেটাও কী কেউ ঠিক করে দেবে? নাকি ফিলিম স্টাডিজের ছাত্র না হলে সেখানে লেখা বারণ? নাকি বাজে লাগলে এক্ষেত্রে বলা বারণ কারণ ওটা তোমার পছন্দের লেখা
  • সিকি | ২১ মে ২০১৫ ২২:১৪675254
  • কে স্পেস দেয় নি, শাক্য? স্পেস দেওয়া হল বলেই তো অনিন্দ্যর লেখাটা প্রকাশিত হল। তা সেটা পছন্দ না হলেও বলা যাবে না?
  • তাপস দাশ | ২১ মে ২০১৫ ২২:১৪675253
  • এহ, শালা বাজ পচাল। যে ই পচাক। জাউক গিয়া।
  • sinfaut | ২১ মে ২০১৫ ২২:১৫675259
  • আর্থ সামাজিক বৈষম্য অনুভব তো আমি রাস্তায় বেরোলেই করি। লোকাল ট্রেনে যে লোকটা নিজের মুদির দোকানের জন্য সাপ্তাহিক মাল গস্ত করে ফিরছে তাকে দেখলেও আমার মনে হয়, হায় আমি এখন প্লেনে করে এসে এই ট্রেন ধরলাম আর এই লোকটা মুদির দোকান চালায় আর ট্রেনেই চাপে শুধু, তো আমার ব্যাঙ্কে ফুটোকড়ি অথচ ওনার যথেষ্ট সঞ্চয়। এর জন্য খেরে গিয়ে কী করব? আর এই বৈষম্য অনুভব করার জন্য গুরুতে আসতে হবে? যাঁদের কথা বলছেন তারা শপিং মল যান না? কিংবা ফেবু তে লোকজনের গাড়ির ফ্ল্যাট বিদেশবাস এর ছবি দেখেন না? তখন কী ফেবুকে অভিমানভরা চিঠি লেখেন? নাকি গুরু এমন কিছু শো-অফ করবে না বলে অঙ্গীকার করেছিল।

    বাই দ্য ওয়ে, ব্যাং বা ফর্জির ট্রোলিং টা পুরো অর্কেস্ট্রেটেড লাগলো। পুরো মনে হলো হয়াট্স অ্যাপ বা চ্যাটে আলোচনা করে এলেন যে চল চল ঝাঁট জ্বালিয়ে আসি। এবং বিরক্তিকর।

    ওপেন্টি নিয়ে আলোচনায় শিলাদিত্যর সাথে একমত। আমিও ওখানে একই কথা বলেছিলাম।

    পক্ষে বিপক্ষে দুরকম মতই রাখলাম। যেরকম নর্ম্যালি গুরুর জনতা জেনেরালি রাখে।
  • সিকি | ২১ মে ২০১৫ ২২:১৫675258
  • "গালিটা লেখার মান নিয়ে যতটা তার থেকে অনেক বেশি অযথা আঁতলামো করা হয়েছে বলে। বাকি যারা পাতি হ্যাজ দিচ্ছিলেন উত্তর কলকাতার গোবরে কত সুগন্ধ ছিল তাঁদের কমেন্ট নিয়ে কিন্তু কারোর গাত্রদাহ হয়নি ঃ) "

    ক্কীআশ্চর্য! গাত্রদাহ হয় নি, তো হয় নি। তোমার যদি গাত্রদাহ হয়ে থাকে, তুমি লেখো না, কে আটকাচ্ছে? গাত্রদাহ হতেই হবে এমন দাবি কেন করছো?
  • a x | ২১ মে ২০১৫ ২২:১৬675260
  • ডিসি বেচারী লাস্ট বেঞ্চ থেকে অনেকক্ষণ ধরে হাত তুলে বসে আছে, কেউ দেখছেনা!
  • শাক্য | ২১ মে ২০১৫ ২২:১৭675267
  • কোথায়? অনিন্দ্য তো মনে হয় ফেসবুকে নোট লিখেছিলেন সেটা এখানে কেউ শেয়ার করেছিলেন। এখানে কি আলাদা ভাবে লেখাটা বেরিয়েছিল? ঠিক শিওর নই। মনে পড়ছে না।
  • 0 | ২১ মে ২০১৫ ২২:১৭675266
  • গত ন'-দশ বছরে বহু 'নতুন পাবলিক'কে দেখেছি দিব্যি বেঞ্চিতে বসতে বসতে 'পুরনো পাবলিক' হয়ে গেছে। তবে বেঞ্চি যেমন হয়, এট্টু শক্ত, এট্টু নরম। নিজের মতো করে একটু দেখেশুনে বসার জায়গা করে নিতে হয় আর কি। :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন