এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকান প্রেশিডেনশিয়াল ইলেকশান ২০১৬

    Abhyu
    অন্যান্য | ১০ মার্চ ২০১৬ | ১০৩৮৫৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ | ০১ এপ্রিল ২০১৬ ০৬:৩৫699189
  • ভেবেছিলাম প্রাইমারীতে ভোট দিতে হবে না। কিন্ত ২৬ তারিখে বুথে যেতে হবে এবং আমি এক্টিভলি ক্যাম্পেইন করব হিলারীর পক্ষে এই মাসে।
  • dc | ০১ এপ্রিল ২০১৬ ০৭:২৫699200
  • কিন্তু উল্টোদিকে তো ট্রাম্প, সে তো একটি খনি বিশেষ!
  • SS | ০১ এপ্রিল ২০১৬ ০৮:২৭699211
  • ইয়ে, মানে আর্থিক কেলেঙ্কারির দিক দিয়ে তুলনা করলে ক্লিন্টনদের জুড়ি মেলা ভার। তবে সেসব সামনে আসে না।
    আর এই সব মেধা ইত্যাদির তুলনা না করাই ভাল। ফেল করা বার্নির চাপে হিলারি ক্রমশ বাঁ দিকে সরছেন। শুরুতে যেখানে পঞ্চাশ পয়েন্টের ডিফারেন্স ছিল, সেটা এখন কমতে কমতে সিঙ্গল ডিজিট। প্রাইভেট ইমেল সার্ভারের কথা আর আনলাম না।
    তবে দিনের শেষে, জেনেরাল ইলেক্শানে হিলারি বার্নির চেয়ে বেটার ক্যান্ডিডেট, এটা মেনে নিতে অসুবিধা নেই।
  • Du | ০১ এপ্রিল ২০১৬ ০৯:১৭699222
  • হিলারি যে কেন ট্রাম্পকে ফ্রী পাবলিসিটি দিচ্ছেন কে জানে? ফালতু স্লোগান।
  • lcm | ০১ এপ্রিল ২০১৬ ০৯:৪১699233
  • ক্যান্ডিডেট-দের ডিগ্রি-টিগ্রি

    - Bernie Sanders, BA Political Science, University of Chicago
    - Hillary Clinton, BA Political Science, Wellesley College
    - Donald Trump, BA Economics, Wharton School of Business, University of Pennsylvania
    - Ted Cruz, BA Public Policy, Princeton University, and, JD from Harvard Law School

    এসবে কিস্যু আসে যায় না। এই লিস্ট দেখলে হিলারি-র রেজিউমে সব থেকে উইক।
  • PM | ০১ এপ্রিল ২০১৬ ০৯:৫২699244
  • হিলারীর আইনের ডিগ্রি আছে তো!!!

    যাক নিশ্চিন্ত হলাম। বিপ যখন বাজারে নামছেন তখন বার্নি বা ট্রাম্পের আর কোনো চান্স নেই ঃ)

    হিলারী মাতা কি জয়
  • S | ০১ এপ্রিল ২০১৬ ০৯:৫৬699255
  • হিলারিরি যেডি আছে ইয়েল থেকে। আরে এইখানেই তো বিল্লুদার সাথে দেখা হলো উনার।
  • lcm | ০১ এপ্রিল ২০১৬ ০৯:৫৭699266
  • ঠিক, ঠিক আমার ভুল হয়েছে, হিলারি-টা ভুল লিখেছি।
    - Hillary Clinton, BA Political Science, Wellesley College, and, LLB Yale University
    হিলারি উইক নয়।
    টেড ক্রুজ এক নম্বরে।
  • S | ০১ এপ্রিল ২০১৬ ১০:০০699277
  • JD Yale University

    আর ঐসব ডিগ্রী দিয়ে কি প্রেসিডেন্ট হয় নাকি? রোনাল্ড রেগনের টা দেখে নেবেন তাইলে।
  • lcm | ০১ এপ্রিল ২০১৬ ১০:০৯699300
  • তবে, ইউএসএ-র সবথেকে পন্ডিত প্রেসিডেন্ট ছিলেন - Woodrow WIlson ১৯১৩-১৯২১, ইনি ছিলেন Ph.D. in history and political science from Johns Hopkins University
  • S | ০১ এপ্রিল ২০১৬ ১০:১১699311
  • আমি তো উইকি থেকে টুকলাম।
  • lcm | ০১ এপ্রিল ২০১৬ ১০:১৩699322
  • হে হে, আমিও তো উইকি-তেই যাই। তবে আজকাল নাগাল পেলে ঘোড়ার মুখ থেকে চেষ্টা করি।
  • lcm | ০১ এপ্রিল ২০১৬ ১০:১৫699344
  • তাই তো, লিংক্‌ডিনে তো জেডি লিখেছে। তাইলে নিশ্চয়ই তাই হবে।
  • S | ০১ এপ্রিল ২০১৬ ১০:১৬699355
  • আর ঐ পেজে দেখলাম সোনিয়া সোটোমায়ারের ডিগ্রীও এলেলবি লিখেছে। আজকাল যেডি ছাড়া সুপ্রিম কোর্টে জাস্টিস হওয়া যাচ্ছে?
  • lcm | ০১ এপ্রিল ২০১৬ ১০:১৮699366
  • ভাল জানি না, তবে এলেলবি আর জেডি বোধহয় এক লেভেলে, এলএলএম-টা বোধহয় ওপরে - এরকম কিছু আছে বোধহয়। নাকি জেডি সর্বোচ্চ - আইডিয়া নাই।
  • S | ০১ এপ্রিল ২০১৬ ১০:২০699377
  • যেডি মানে তো ডক্টরেট লেভেলের ডিগ্রী।
  • ঈশান | ০১ এপ্রিল ২০১৬ ২১:৪১699388
  • তুললাম।
  • sm | ০১ এপ্রিল ২০১৬ ২২:২১699400
  • এই বার্নি লোকটা ছাত্র হিসাবে ফেল ফেল করতে করতে উৎরেছে। অধিকাংশ সময় ছিল বেকার। এক সময় ব্যাচেলর ডিগ্রি থাকা সত্ত্বেও কাজ না পেয়ে ছুতোর মিস্ত্রির কাজ করতে গেছিল। সেখানেও ব্যর্থ। তারপরে কলামিস্ট হওয়ার চেষ্টা যেখানে উনি উনার সেই বিখ্যাত প্রোজ লিখেছিলেন যে মেয়েরা নাকি চারটি পুরুষ দ্বারা ধর্ষিত হবার ফ্যান্টাসিকরে স্বপ্নে!! সেখানেও ব্যর্থ।
    ---
    ছুতোর মিস্ত্রী থেকে প্রেসিডেন্ট পদ প্রার্থী হাওয়াই তো প্রমান করে ;লোকটির মধ্যে বিশেষ কিছু গুন আছে।
    সেদিক থেকে হিলারি তো প্রাক্তন প্রেসিডেন্ট এর বউ। ওপর মহলে যোগাযোগ তো প্রথম থেকেই ছিল.
  • bhagidaar | ০১ এপ্রিল ২০১৬ ২৩:৩২699411
  • ইউনাইটেড স্টেট্স সুপ্রীম কোর্টের সাইটে তো বলছে সোতোমায়োর ইয়েল এর জেডি। এলএলবি আবার কোথায় পেলেন?
  • S | ০১ এপ্রিল ২০১৬ ২৩:৪৬699422
  • লসাগুর লিন্কে।
  • S | ০১ এপ্রিল ২০১৬ ২৩:৪৭699433
  • পুরো আলোচোনাটা পড়ুন।
  • bhagidaar | ০১ এপ্রিল ২০১৬ ২৩:৫২699444
  • পড়েছি। ওখানে দেওয়া থাকলেও সুপ্রীম কোর্ট এর সাইট দেখলেই হত, দু মিনিট লাগতো। যাগ্গে।
  • S | ০২ এপ্রিল ২০১৬ ০০:০৩699455
  • আপনি না বুঝে তক্ক করছেন। ঐ লিন্কে লেখা আছে যে হিলারি এলেলবি। আমি বলেছিলাম যে উনি যেডি - অন্য অনেক জায়্গায় ছিলো। সেইটা বোঝাতেই বলেছিলাম যে ঐ লিন্কে সোনিয়ার নামেও এলএলবি লেখা আছে - কিন্তু উনি আসলে যেডি (এলএলবি নিয়ে সুপ্রিম কোর্ট পৌঁছনো যায়্না)। এইবারে বুঝেছেন?
  • ঈশান | ০২ এপ্রিল ২০১৬ ০০:৩০699466
  • হ্যাঁ, বিপ হঠাৎ আকাশ থেকে পড়েছে, বোঝা যাচ্ছে। :-)

    লম্বা লেখা মুশকিল। কটা তথ্য খালি দিয়ে দিইঃ

    ১। হেড-টু-হেড পোলে বার্নি হিলারির থেকে অনেক এগিয়ে। বার্নি বনাম ট্রাম্প/ক্রুজ/কেসিক, সবকটাতেই বার্নি এগিয়ে, ট্রাম্পের থেকে তো অনেক এগিয়ে। হিলারি এগিয়ে শুধু ট্রাম্পের বিরুদ্ধে, তাও অনেক কম মার্জিনে।

    ২। বার্নি পিছিয়ে ছিলেন নিজের পার্টিতে। তা, লেটেস্ট পোলে হিলারির চেয়ে এগিয়ে গেছেন। প্লাস ইন্ডিপেন্ডেন্টরা বার্নির পক্ষে। এই মোমেন্টামটা শুরু থেকে থাকলে বার্নির জয় নিশ্চিত ছিল। কিন্তু দেরিতে ওঠায় পিছিয়ে আছেন। কিন্তু কী করা যাবে, পার্ট অফ দা গেম।

    ৩। এই 'পাতি ছাত্র', ইত্যাদি বার্নির ক্যাম্পেনের অংশ, ব্র্যান্ডেরও। বারবারই বলেন, আমার বাপমা ধনী ছিলেন না। কষ্ট করে পড়তে হয়েছে। উল্টোদিকে হিলারি খাতে-পিতে ঘর কি লেড়কি। চোখমুখ চকচকে, ভাষা খাঁটি রাজনীতিবিদদের মতো। এই পুরোটাই বার্নির ব্র্যান্ডের পক্ষে যাচ্ছে। প্রসঙ্গত আমেরিকায় সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রার্থীর পোলেও বার্নি সবচেয়ে এগিয়ে।

    ৪। কিউবাকে সমর্থন আর ওই বহু পুরোনো আর্টিকল, এই দুটোই পুরোনো ইস্যু। তুলে কিসু লাভ হয়নি। কিউবা প্রসঙ্গে সাক্ষাৎকারে দেখা যাচ্ছিল বার্নি কাস্ত্রোর গুচ্ছের প্রশংসা করেছেন। সেটা তুলে প্রশ্ন করায় তিনি আরও একধাপ এগিয়ে বলে দিলেন, আমেরিকার কাজ নয় লাতিন আমেরিকায় দাদাগিরি করা। গুয়াতেমালা, চিলি, কিউবায় ভুল হয়েছিল, সে জন্য গোটা লাতিন আমেরিকায় কেউ আমেরিকাকে দুচোখে দেখতে পারেনা। শুনে তো আমি থ হয়ে গেলাম, কিন্তু দেখা গেল নির্বাচনে এই স্পষ্ট এবং সোজা বক্তব্যে লভই হয়েছে।
    আর্টিকল প্রসঙ্গেও একই গপ্পো। সেই কবে টপিকটা উঠেছিল। আর্টিকলটা একবার পড়লেই দেখা যাবে, ওতে জেন্ডর স্টিরিওটইঅইপিং এর বিরুদ্ধে বলা হয়েছে। পুরো বক্তব্যটার সঙ্গে কেউ একমত নাই হতে পারেন, কিন্তু ধর্ষণের সপক্ষে কোনো জাস্টিফিকেশন দেওয়া হয়েছে বললে ঘোড়ায়ও হাসবে। বস্তুত, বার্নি ওটাকে পুওরলি রিটন আর্টিকল বললেও, আমার ব্যক্তিগত মতামত, ওনার যে কিঞ্চিৎ ইন্টেলেকচুয়াল ঘিলু আছে, সেটা ওই আর্টিকলটা পড়লেই বোঝা যায়।
  • ঈশান | ০২ এপ্রিল ২০১৬ ০০:৩৩699477
  • হ্যাঁ, এর পরেও পাটিগণিতের হিসেবে বার্নি পিছিয়ে। কারণ, তুলনায় অপরিচিত মুখ হওয়ায় মোমেন্টামটা শুরু থেকে ওঠেনি। কালোদের মধ্যেও তেমন দাঁত ফোটাতে পারেননি প্রথম দিকটায়। কিন্তু জিতুক না জিতুক আমেরিকান এস্টাবলিশমেন্টের খুঁটি ধরে যে নেড়ে দিয়েছেন ভদ্রলোক, সেটা জনতার আর্জেন্সি দেখেই টের পাওয়া যাচ্ছে। :-)
  • nabanita | ০২ এপ্রিল ২০১৬ ০০:৩৭699488
  • হিলারী অত্যন্ত ভাল ক্যান্ডিডেট, অভিজ্ঞ, হিসেবি, efficient নেত্রী হবার পথে অনেকটাই এগিয়েছেন, তায় এক প্রথমসারির মহিলা ক্যান্ডিডেট। কিন্তু বার্নি অনেকটা Veni, Vidi, Vici স্টাইলে মানুষকে নিজের সাপোর্টার বানিয়ে ছাড়ছেন। এদেশে যে সাধারণ মানুষেরও কিছু অধিকার থাকা উচিৎ সে কথা প্রথম শুনিয়েছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বার্নিও কিন্তু প্রথম থেকেই সাধারণ মানুষের পক্ষে। ইন্ডিপেন্ডেন্ট হয়ে বহুবার জিতে এসেছেন, সোসালিস্ট ট্যাগ নিয়ে US এ কোনো প্রার্থী এত ভোট টানছেন তাতেই বোঝা যায় মানুষের কাছে ওনার গ্রহণযোগ্যতা। যুদ্ধ বিরোধী, সাধারণ মানুষের পক্ষে কথা বলা মানুষটি প্রথম আমার সাপোর্ট টেনেছিলেন যেদিন ডিবেটে অন্য প্রার্থীরা হিলারীকে ইমেইল কেলেঙ্কারি নিয়ে ছিঁড়ে ফেলবার চেষ্টা করেছিল, বার্নি প্রতিবাদ জানিয়েছিলেন যে দেশের মানুষ জানতে চায় ক্যান্ডিডেট তাদের ভবিষ্যতের জন্যে কি করবে, ইমেইল নিয়ে কথা অনেক হয়েছে। হিলারী অনেকটা রেহাই পেয়ে নিজের মন্তব্য প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। পরে সাংবাদিকরা যখন প্রশ্ন করেন যে নিজের অপোনেন্টের সুবিধা কেন করে দিলেন ঐ মন্তব্যে - তখন বার্নির জবাব ছিল because that was the right thing to do! ঠিক কাজ করতে চাওয়া রাজনৈতিক পৃথিবীতে কোটিকে গুটিকই মেলে।
    পলিসির দিক থেকে দেখতে গেলেও ফ্রী স্টেট কলেজ প্রায় নেসেসিটি হয়ে যাচ্ছে। অনেক মেধাবী গরিব পড়াশোনা afford করতে পারেন না - মনে মনে ভাবি এদেশের মত পয়সা লাগলে আমারও কি হত! সায়েন্স মাস্টার্সে বোধহয় ১৬ বা ১৭ টাকা মাইনে লাগতো! সে সময়ের পশ্চিমবঙ্গ যদি পারে আজকের আমেরিকার না পারার কোনো কারণ আছে কি? হ্যাঁ লেখা পড়া বেশি শিখে ফেললে ধর্ম ইত্যাদি কুসংস্কার মানুষ কম মানে বটে! কিন্তু পৃথিবী যেদিকে যাচ্ছে এদেশের পক্ষে নিজের উন্নতি টিকিয়ে রাখা মুস্কিল হবে যদি স্টুডেন্টরা অন্তত ব্যাচেলার্স ডিগ্রীটুকুনিও না করে।
    হেল্থ কেয়ারে বহু বছর কাজ করে জানি যে রীতিমত উচ্চমধ্যবিত্ত মানুষ চিকিৎসা করাতে গিয়ে কি ভাবে দেউলে হয়ে যান। One payor হেলথ ইন্স্যুরেন্স হলে সেটা এত উপকার করবে সাধারণ মানুষের তা বলার নয়। হয়ত ট্যাক্স বাড়বে কিছু, তেমন হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিতে হবে না। ফলে টেক হোম পে কিন্তু কাছাকাছিই থাকবে। উল্টে বড় অসুখে পড়লে কি হবে সেই চিন্তা থেকে মুক্তিও পাওয়া যাবে। অনেকে বলছেন অসম্ভব - কিন্তু ওবামা কেয়ার ও অনেকে তাই বলেছিলেন। প্রচুর মানুষের উপকার হয়েছে তাতে, কিন্তু অনেক দূর আরো যেতে হবে।
    তারও উপরে বার্নি অত্যন্ত যুদ্ধ বিরোধী - যাঁরা বলছেন ওনার প্ল্যানের টাকা কোথা থেকে আসবে তাঁরা একটু ভাবুন যে মিথ্যাকথা রটিয়ে যদি ইরাকের যুদ্ধ না হত ট্রিলিয়ান ডলারের উপর খরচা কম হয়ে ঐ টাকা ইকোনমিতে আসত। বার্নির প্রোপোজ করা অনেক কাজই কিন্তু তার চাইতে অনেক কম খরচে হবে।
    একটাই মুশকিল, এই মানুষটিকে ওয়ালস্ট্রীট এখনো কব্জা করতে পারে নি সেভাবে। ফলে ওঁর প্ল্যানে বেশিটাই এদেশের খেটে খাওয়া মানুষের উন্নতির কথা - ওয়াল স্ট্রীটকে বেআইনি সুবিধা পাওয়ানোর কথা অত নেই। খুব চোখে লাগে বিলিওনারদের, কারণ বুঝতে পারি, বেশ কিছু সাধারণ মানুষেরও কেন লাগে আজও বোধগম্য হয় না।
  • S | ০২ এপ্রিল ২০১৬ ০০:৪১699499
  • আলোচোনার খাতিরেই লিখি বার্ণীর অনেক প্রবলেমও আছে। ক্রিস্চান নয়, পেডিগ্রী নেই (আইভি লীগ না হলে আজকাল প্রেসিডেন্ট হওয়া যায় না), কালোদের মধ্যে তেমন পপুলারিটি নেই, ডেমো সোশ্যাল বলে দেওয়ায় অনেকেই ভয় পেয়ে গেছে, আর অলমোস্ট ওয়ান পয়েন্ট অ্যাজেন্ডা (ফরেন পলিসির দিক থেকে তেমন এক্সপি নেই)। এছাড়াও আরো কিছু ফ্যাক্টর আছে যেগুলো খোলা পাতায় লেখা যায়্না। এইগুলো মুল ইলেকশনের সময়ে খুব প্রবলেম করবে। ভদ্রলোকের ফান্ড তোলা নিয়ে কোনো প্রশ্ন হবেনা। বার্ণী ক্যান্ডিডেট হলে অন্যদিক কি করবে জানেনি। হিলারিকে ওরা ভয় পায়।
  • ঈশান | ০২ এপ্রিল ২০১৬ ০০:৪২699511
  • রাইট। ইমেল নিয়ে মন্তব্য করায়, ভদ্রলোক বললেন, ওসব ইমেল ফিমেল ছাড়ুন, পলিসি নিয়ে কথা বলুন তো আগে। আমি তো দেখে থ। যাকে বলে, টু গুড টু বি ট্রু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন