এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :( | ১৩ মার্চ ২০১৬ ১১:৩৪701467
  • সাম্রাজ্যবাদের দাঁড়ি ওপড়ানো খুবই পূন্য কাজ মনে করে করি। কিন্তু আগের নিজেদের ডট ডট সামলে সুমলে নিলে হয় না কী না?
  • sm | ১৩ মার্চ ২০১৬ ১১:৩৬701489
  • পব, গত ৩৪ বছরেই জিজি তে চলে গিয়েছিল। তার পরে ৪ বছর একটু আধটু কাজ হয়েছে বা হচ্ছে। বামেরা এলে আবার জিজি তে চলে যাবে; এতে সন্দ নেই। এবার আবার কংগ্রেস দোসর। এইত সেদিন অধীর কেমন বিমান বাবু কে বকে দিলেন। ভোট জিতলে কি হবে বোঝাই যাচ্ছে!
    আর কয়েকজন বদ্ধ খালি শিল্প শিল্প করে শিম্পাঞ্জির মতন লাফাচ্ছে কেন, কে জানে। সরকারের হিসেব মত ৪ লক্ষ কোটি ব্যাঙ্ক থেকে অলরেডি গায়েব করে দিয়েছে শিল্পপতিরা।তলিয়ে দেখলে অঙ্কটা আরো বাড়বে।
    একজন তো সাত হাজার কোটি ঝেড়ে; বিলেতে পায়ল্য়েছে।
    এদের উমেদারি করার কি আছে, বুইতে পারছিনা।
  • pi | ১৩ মার্চ ২০১৬ ১১:৩৬701478
  • দাঁড়ি উপড়িয়ে কি কমা বসাবেন ?
  • sm | ১৩ মার্চ ২০১৬ ১১:৪০701500
  • যারা সাম্রাজ্যবাদের দাঁড়ি উপড়ানোর মহান দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে; তারা শিল্প পতিদের খেউরের ভারটা নিলে পারত তো। নাকি লেভি কম পড়িবে?
  • dc | ১৩ মার্চ ২০১৬ ১১:৪৪701511
  • যদ্দুর মনে পড়ছে, এই দাড়ি ওপড়ানোর কথাটা সিঙ্গুর আন্দোলনের সময়ে লিখেছিলেন। মানে ন্যানো কারখানা উনি কেন সাপোর্ট করছেন, কারন সিপিএম টাটাদের কারখানা করতে ডাকছে মানে ওদেরই বুকে বসে ওদেরই দাড়ি ওপড়াতে হবে। (এটা পড়ে আমার হেব্বি হাসি পেতো কারন রতন টাটা ক্লিন শেভেন, তো আমি কল্পনা করতাম আজিজুল গুঁড়ি মেরে রতন টাটার বুকের ওপর দিয়ে গিয়ে খামচে ধরতে যাবে, কিন্তু দেখে যে দাড়িটাই নেই, তো কি হবে!)

    আজকালের ওয়েবসাইট অ্যাড্রেসও পাল্টে ফেলেছে, নাহলে মাঝে মাঝে আজিজুলবাবুর সেই লেখাগুলো পড়া যেত।
  • :(( | ১৩ মার্চ ২০১৬ ১১:৪৬701522
  • কিন্তু আজিজুলের দাড়ি আছে তো (মানে ছিল তো) তাই হয়তো নিজের কয়েনেই ফেরত দিতে চেয়েছিলেন। মেবি এটা প্রাক্তন নকশালদের একট ফোবিয়া, ফ্রয়েডিয়ান স্লিপে বেরিয়ে এসেছে?
  • aranya | ১৩ মার্চ ২০১৬ ১১:৪৮701533
  • বুকে বসে দাঁড়ি ওপড়ানোর কথা লিখে থাকলে তা নিয়ে খিল্লি করা যেতেই পরে, ডিসি-কে ব্ল্যাংক চেক দিলাম, এটা নিয়ে যত ইচ্ছে খিল্লি করতে পার :-)
  • dc | ১৩ মার্চ ২০১৬ ১১:৫০701544
  • অরন্যদা ঃ) নাঃ এবার বেরোই, একটা নেমন্তন্ন আছে। বিরিয়ানি সাঁটাতে হবে।
  • রোবু | ১৩ মার্চ ২০১৬ ১১:৫২701555
  • ওদিকে সিয়াচেনে সৈন্যরা মরছে আর আপনি বিরিয়ানি সাঁটাতে যাবেন? তাও চেন্নাইয়ের বিরিয়ানি?
  • sm | ১৩ মার্চ ২০১৬ ১১:৫৩701567
  • সে এক সময় ছিল বটে। নেতারা হেলিকপ্টার চেপে শিল্পপতিদের সঙ্গে আকাশ ভ্রমনে বেরোতেন।ওনারা আকাশ থেকে একরের পর একর জমি ; আঙ্গুল দিয়ে দেখাতেন; ইটা আমার চাই, উটা আমার চাই।
    মন্ত্রী আপ্ত সহায়কের দিকে ইশারা করে দিতেন। ব্যাস শিল্প এসে গেল।
  • dc | ১৩ মার্চ ২০১৬ ১১:৫৮701578
  • হ্যাঁ আমি জানি যে সৈন্যরা অতন্দ্র পাহারা দিচ্ছে বলেই আমি আজ বিরিয়ানি সাঁটাতে পারছি। তাই এই সৈন্যদের স্মরন করে নত মস্তকে বেশ কয়েক টুকরো মাটন বেশী খাবো। জয় জওয়ান! জয় প্রতিভা রানী!
  • Arpan | ১৩ মার্চ ২০১৬ ১২:০১701589
  • প্রতিভা রানী আবার কোদ্দিয়ে এল। এখন তো পোঁওব্দা।
  • রোবু | ১৩ মার্চ ২০১৬ ১২:০৩701600
  • অর্পণদাকে প্রবল আবাজ।
  • Arpan | ১৩ মার্চ ২০১৬ ১২:০৫701611
  • ও, আচ্ছা, বুঝেছি।

    দিনে দিনে হলধর হবার দিকে এগোচ্ছি।
  • রোবু | ১৩ মার্চ ২০১৬ ১২:০৭701622
  • ঃ)
    স্থায়ী না অস্থায়ী?
  • :/ | ১৩ মার্চ ২০১৬ ১২:১৯701633
  • বিপ্লবের দাড়ি দীর্ঘআঁটি হোক।
  • PT | ১৩ মার্চ ২০১৬ ১৬:০০701644
  • বিকেলের চা-সিঙ্গাড়ার সঙ্গে এটাও চেখে দেখুন। ভোটের রেসাল্ট এমন হবে কেউ কখনো জানত??!!??!!

    নির্দলঃ ৫ (৫%)
    বিজেপিঃ ৪০ (১৮%)
    তিনোঃ ১১৫ (৩৫%)
    জোটঃ ১৩৪ (৪২%)
    http://www.politicsparty.com/shownews.php?newsid=949
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১৩ মার্চ ২০১৬ ১৬:৪০701655
  • ধুর। এখানে ফ্র্যাগমেন্টেড রেজাল্ট হয় না।
  • avi | ১৩ মার্চ ২০১৬ ১৬:৪৭701666
  • মহাত্মা মোদী!
  • :D | ১৩ মার্চ ২০১৬ ১৭:২১701678
  • পিটি লিংটা দেখে প্রভূত আমোদ পেলুম।
  • Arpan | ১৩ মার্চ ২০১৬ ১৯:২৪701689
  • পিটি এইসব মণিমুক্তো কোথা থেকে তুলে আনেন?

    না, সিরিয়াসলি, ডুবুরি হতে জানতে হয়।
  • PT | ১৩ মার্চ ২০১৬ ১৯:৪৯701700
  • কিন্তু ভেবে দেখুন যে তিনোমূল বিরোধী বেশ কিছু ভোটার বাম-কংগ্রেসের সখ্যতা হজম করতে না পেরে বিজেপিকে ঢেলে ভোট দিল......... লরেন্দা কোন তুরুপের তাস বের করবে আস্তিন থেকে তা কিন্তু আমাদের জানা নেই এখনো!!
  • Arpan | ১৩ মার্চ ২০১৬ ১৯:৫৮701711
  • লরেন্দা অত কিছু পারলে তো দিল্লি আর বিহারই বার করে আনতেন, তাই না?
  • T | ১৩ মার্চ ২০১৬ ২০:২২701722
  • দ্যাখেন পিটিদা, এই যে এরা দ্রুত কোমর বেঁধে জোট করে নিল, এটা নীচুতলার কর্মীদের থেকে চাপ না থাকলে হত নাকি! নীচুতলার কর্মীদের কাছে তৃণমূল বিরোধী ভোট কোনদিকে যেতে পারে তার একটা এস্টিমেট আছে। সম্ভাবনা আছে দেখেই কান্ডটি ঘটেছে। নীচুতলার কর্মীরা এই এস্টিমেটটা মেজার করেছে তৃণমূল বিরোধী ডেডিকেটেড কংগ্রেস বা বাম ভোটার, যারা গঠবন্ধন জনিত সখ্যতা হজম করতে পারবে না তারা স্থানীয় স্তরে এসবের বিরুদ্ধে কতটা ভোকাল, তা থেকে। পুরো রাজ্যের কথা তো বলতে পারব না, আমাদের ওখানে যতটুকু শুনলাম তাতে এই ভয়েস বেশ কম। এবার এই ট্রেন্ড শেষ অবধি ভোটে যাবে কিনা সে গ্যারান্টি মশাই কেউ দিতে পারবে না। তবে ধরতেই পারেন মুলোরা কিন্তু বেশ কিছু সিটে নিশ্চিত নেই। একেবারেই নিশ্চিত নেই। এ বাদে তৃণমূল প্রচুর জায়গায় শুধু জিতবেই না, মার্জিনও বাড়াবে।
  • PT | ১৩ মার্চ ২০১৬ ২০:৩১701733
  • রাতে ভাল ঘুম হবে মনে হচ্ছে.......
  • dc | ১৩ মার্চ ২০১৬ ২০:৫৩701744
  • আহা PT বাবুর লিংকের হিসেব যদি সত্যি হয়! আর বিজেপি তো ৪০ পাবে না, ধরুন বিজেপির কোটা থেকে কুড়িটা যদি জোট পায় আর সরকার গঠন করে ফেলে তাহলে কিন্তু বেশ ভালো হবে। আশা করব বাম আর কং এর সরকার হলে বন্ধ প্রোজেক্ট গুলোও আবার চালু করার উদ্যোগ নেবে। ভালো লিংক দেবার জন্য PT কে ধন্যবাদ ঃ)
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১৩ মার্চ ২০১৬ ২০:৫৮701755
  • ডিসি - সে গুড়ে বালি। পঃবঙ্গে ওরকম ফ্র্যাগমেন্টেড ভোট হয় না। যে পাবে, কমপক্ষে ১৮০-৯০ পাবে। এবং আপাতত আপনি ঝালমুড়িসিল্পোর বেশি কিছু আশা করবেন না।
  • dc | ১৩ মার্চ ২০১৬ ২১:০৯701766
  • হুঁ তা বটে। যাই হোক, এই ইলেকশানে তিনোদের সিট বেশ কিছুটা কমে গেলেও ভালো হয়, অন্তত পরের ইলেকশানে ফাইটিং যায়গায় যাওয়া যাবে।
  • cm | ১৩ মার্চ ২০১৬ ২১:২৪701777
  • সেতো পবয় সিপিএম কংগ্রেস জোটও হয়না। এ জিনিস কেউ স্বপ্নেও ভেবেছে। এই জোট যদি হতে পারে তাহলে সব হতে পারে।
  • sm | ১৩ মার্চ ২০১৬ ২১:৩৪701789
  • সত্যি, কেউ স্বপ্নে ভেবেছে? কি করে হলো বলুন তো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন