এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নির্বাচন ২০১৬ - ফলাফল

    a
    অন্যান্য | ১৯ মে ২০১৬ | ২৫৩৮৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PP | ১৯ মে ২০১৬ ১০:০২705646
  • জোট এর ব্রেক আপ টা কেউ দিতে পারেন?
  • s | ১৯ মে ২০১৬ ১০:০২705645
  • না মানতে হবেই। মমতা বন্দ্যো একটা ফেনোমেনন।
  • S | ১৯ মে ২০১৬ ১০:০৩705651
  • বিগত ৫ বছরে জোট তেমন কিছুই করেনি জোট বাঁধা ছাড়া। আর পবে দিদি আরো অনেকগুলো ভোট জিতবেন ও থাকবেন সেইটা বোঝা গেলো।
  • ঈশান | ১৯ মে ২০১৬ ১০:০৩705650
  • সিপিএম এবং কংগ্রেস নেতারা গাল খাবেন এই জন্য, যে, ওনারা ভেবেছিলেন, রাজনীতি হল পাটিগণিত। জোট করলে ভোট যোগ হবে ভেবেছিলেন। কিন্তু দুটো দল যোগ করে ৩০% পৌঁছবেনা দেখা যাচ্ছে। রাজনীতিতে জোট পাটিগণিতে হয়না। লালু-নীতিশ জোট এইভাবে হয়নি। মমতা-কংগ্রেস জোট ২০১১ তে এইভাবে হয়নি।

    বিকল্প প্রস্তাব রেডি ছিল। সুজাত ভদ্রকে সামনে রেখে লড়তে বলেছিলাম, সেই কবে। সুজাত ভদ্রটা জাস্ট একটা নাম। অন্য কেউ ও হতে পারত। মোদ্দা কথা সিপিএম এর একটা অ-সিপিএম মুখ দরকার ছিল। পলিসিও। সেটা হলে কিছু হলেও হতে পারে বা পারত। না করলে কোনো চান্স নেই। সুজাত ভদ্রের তো তিনটে ভোট, এ ভেবে লাভ নেই। জোট আসলে ভোটের যোগফল না। এই সোজা জিনিসটা না বোঝার জন্য কাদের গাল দেওয়া উচিত, সে ভেবে দেখুন।
  • Arpan | ১৯ মে ২০১৬ ১০:০৩705649
  • নাহ, আম্মা বেরিয়ে গেছে। টাইমস নাও ছাড়া সবাই ফ্যাল।
  • আচার্য্য ব্যোমবজ্র | ১৯ মে ২০১৬ ১০:০৩705648
  • প্রথমটাতে পুরোপুরি একমত নই - জোটটা শুধু ভোটের জন্যে হলে বলা যেত, তবে সেইটা মনে করি না। পরের দুটোতে একমত।
  • kc | ১৯ মে ২০১৬ ১০:০৩705647
  • চার বছরতো মাইক আর ক্যামেরা ছাড়া সিপিএমকে বিশেষ দেখা যায়নি। শেষবেলায় আবাপর গ্যাস খেয়ে আর কংগ্রেসের ঘাড়ে উঠে ভোট। জনগণ ঠিক কাজই করেছে, "ভোটমারানি ফোট"
  • Arpan | ১৯ মে ২০১৬ ১০:০৫705652
  • জোট ২০২১ অব্দি একসাথে লড়লে বুঝব সুবিধাবাদী ছিল না।

    অ্যাকচুয়ালি সুবিধাবাদী স্ট্রং ওয়ার্ড হয়ে গেল, দুটো দলই নিজেদের সার্ভাইভালের জন্য হাত মিলিয়ে লড়েছে, সেটাই স্বাভাবিক ছিল। জোট না হলে ২৩৫+ হত।
  • pi | ১৯ মে ২০১৬ ১০:০৬705653
  • এবঙ্গ তিনোরা তিনোমুল স্তরে কিছু কাজ সত্যি করেছে নিশ্চয়। নইলে সারদা নারদা নেগেট হয়না।
  • sm | ১৯ মে ২০১৬ ১০:০৮705656
  • অর্পনের পোস্ট এর প্রথম টা ঠিক; দ্বিতীয় অংশটা নয়। জোট না হলে সিট একটু হলেও কমত।
  • cm | ১৯ মে ২০১৬ ১০:০৮705655
  • জনগণ একটা গভীর সত্য বুঝে গেছে। তাদের অবস্থার খুব একটা হেরফের হবার নয়। তাই দুটাকা কিলো চাল কেউ খোয়াতে রাজি নয়।

    এর খারাপ দিক একটাই। সমস্ত বেকার ছেলেরা রাস্তার দখল নিলে কি হবে কেউ জানেনা। কোন রাজনৈতিক দলই এ প্রোগ্রামে যাবেনা। ওদের নিজেদেরকেই অর্গানাইজ করতে হবে।
  • Arpan | ১৯ মে ২০১৬ ১০:০৯705661
  • কার সিট? তিনোর?
  • ইসিআইয়ের সাইট থেকে | ১৯ মে ২০১৬ ১০:০৯705660
  • Party --- won --- leading --- total
    Bharatiya Janata Party 0 5 5
    Communist Party of India 0 1 1
    Communist Party of India (Marxist) 0 25 25
    Indian National Congress 0 32 32
    All India Forward Bloc 0 3 3
    All India Trinamool Congress 0 170 170
    Revolutionary Socialist Party 0 2 2
    Gorkha Janmukti Morcha 0 3 3
    Independent 0 1 1
    Total 0 242 242
  • dc | ১৯ মে ২০১৬ ১০:০৯705659
  • আঅজকাল অনেক রাজ্যেই দেখছি একেবারে ল্যান্ডস্লাইড ফল হচ্ছে। এটা খারাপ দিক।
  • lcm | ১৯ মে ২০১৬ ১০:০৯705658
  • কংগ্রেস=নেপো, নিশ্চিহ্ন হতে হতে ভালো দই মারল এই বাজারে
  • ঈশান | ১৯ মে ২০১৬ ১০:০৯705657
  • স্পেকুলেট করে লাভ নেই। তবু আমি আমার মত দিই। জোট না হলে বিরোধী আসন বাড়ত বলে আমার ধারণা।
  • | ১৯ মে ২০১৬ ১০:১০705663
  • উঃ বিজন সরকার একেবারে ...... চোখমুখ চকচক করছে।
    আর দুর্নীতি তাহলে পশ্চিমবঙ্গেও কোনও ফ্যাক্টর নয়। বাকী ভারতে তো নয়ই।
  • আচার্য্য ব্যোমবজ্র | ১৯ মে ২০১৬ ১০:১০705662
  • অ-সিপিএম (বা অ্যাপলিটিক্যাল) মুখ নিয়ে সিপিএম লড়বে না - সেইটা অন্য তর্ক।
  • Ekak | ১৯ মে ২০১৬ ১০:১১705666
  • একটা চার নম্বর পয়েন্ট এড করো অর্পণ। জোটএর কাছে সত্যিকারের রুরাল পলিটিক্স কে প্রভাব ফ্যালে এরকম কোনো ইস্যু ছিল না। করাপশন কোনো ইস্যু নয়, বিশেষত গ্রামে, এটা নেট জগতের লোকজন বুঝতে চান না। ইনফ্যাক্ট আগামী দিনেও কোনো ইস্যু দেখছিনা যদিনা মাটি খুঁড়ে ইস্যু তৈরী করা যায়, বা মমতা ভুল খেলে সেরকম সুযোগ দেন। সিপুএম কে গাল দিয়ে লাভ নেই, ইস্যু ছাড়া চলো হারিয়ে দিই আওয়াজ তুললেই হারিয়ে দেওয়া যায়না। সেক্ষেত্রে পুরনো কমিতেদ ভোটার দের ভোটটুকু ফিরে যায় শুধু। সেটুকু তো পেয়েছে।
  • Arpan | ১৯ মে ২০১৬ ১০:১১705664
  • হ্যাঁ, সেটা হতেই পারে। ভোট পরবর্তী অ্যানালিসিসে সেসব ধরা পড়বে।
  • আচার্য্য ব্যোমবজ্র | ১৯ মে ২০১৬ ১০:১২705669
  • যেটা হয়েছে বলে মনে হচ্ছে (আমার) সেটা হল কংগ্রেসের ভোট সিপিএম পায়নি, কিন্তু রেজিমেন্টেড পার্টি বলে সিপিএমের ভোট কংগ্রেস পেয়েছে। এটা হয়তো হতই।
  • Ekak | ১৯ মে ২০১৬ ১০:১২705668
  • *ফিরে পাওয়া যায়
  • | ১৯ মে ২০১৬ ১০:১২705667
  • আর হ্যাঁ যে যখন জিতছে একেবারে বিরোধী ধুয়ে জিতছে -- এইটা খুউব খারাপ। জোট অন্তত খানিক ফাইট দেবে আশা করেছিলাম তো। :-(
    দুদ্দুর
  • | ১৯ মে ২০১৬ ১০:১৩705670
  • এইটা কাল অধীর বলছিল তো।

    আর একটা ভয়ংকর ক্যালানি সিজন আসছে এইটাও সাংঘাতিক
  • Ekak | ১৯ মে ২০১৬ ১০:১৪705671
  • ঈশানের কথা ঠিক হতে পারে। তবে সেটা নোটা গুনলে আন্দাজ পাওয়া যাবে। জোট হওয়াতে বিক্ষুব্ধ কত, নোটা তার একটা আন্দাজ দেবে।
  • cb | ১৯ মে ২০১৬ ১০:১৫705673
  • ১০ ১২ অরিজিতবাবু, এইটা আমি একটু আগে একটা গ্রুপে বলে পোচুর দীর্ঘশ্বাস পেলাম
  • s | ১৯ মে ২০১৬ ১০:১৫705672
  • মমতা ভবানীপুরে ৩০০০+ ভোটে এগিয়ে। দ্বিতীয় বিজেপি। দীপা দাশমুন্সি মাঝখান থেকে শহীদ হয়ে গেলেন।
  • PM | ১৯ মে ২০১৬ ১০:১৬705674
  • অরিজিত অনেকটা একমত--কিন্তু সুর্য্য বাবু কিসের ভিত্তিতে ২০০+ বলল্লেন? সেলিম ২ দিন আগেও কিসের ভিত্তিতে বললেন তিনো ৩ ডিজিটে জেতে পারবে না? বলা উচিত ছিলো কি? সামনের সারির বাম কর্ম্মীরা যারা ওটা বিশ্বাস করে লড়ছিলো তারা কি প্রতারিত হলো না? আবাপ তো বলেনি ২০০+ কখনো

    চানক্য এবারো ফাটিয়ে দিলো ঃ(
  • Arpan | ১৯ মে ২০১৬ ১০:১৭705677
  • একক, সেটা ঠিকই। আমি ওটা ১ নং পয়েন্টে ফেলে দিয়েছিলাম।
  • pi | ১৯ মে ২০১৬ ১০:১৭705675
  • বিজেপি কোন পাচটা জিতলো ? আর % কত ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন