এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রহসন

    পিনাকী
    অন্যান্য | ০৯ এপ্রিল ২০১৮ | ২০৮৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ১৩ এপ্রিল ২০১৮ ১৮:২২374208
  • "এসবই কি মুখ্যমন্ত্রির অনুপ্রেরণায়? বাম ও কংগ্রেস কর্মীরা তাঁর কথাতেই বিজেপিতে চলেছেন?" জাতীয় মন্তব্য যারা করছে তারা de-র লিংটা পড়ে আশা করি বুঝবে যে কিসের অনুপ্রেরনায় এই দল বদল চলছে। মৃত্যুভয় মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে যেটা ৭০-এর দশকে সিদ্ধার্থের আমলে দেখেছি।
    উত্তরসুরীর হাতে ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে মাত্র।
  • sm | ১৩ এপ্রিল ২০১৮ ১৮:২৫374209
  • আজকের স্ট্রাইক যে সফল হোলো;এতে বামাশা কাটলো?
  • Ekak | ১৩ এপ্রিল ২০১৮ ১৮:৩২374210
  • আহা এই বাজারে কিছু বেসবল ব্যাট আর হকি স্টিক বেচলে দু পয়সা হত !

    বেসবল ব্যাটে ক্যালালে এক্টা জমিয়ে হীট ইনাফ।
  • PT | ১৪ এপ্রিল ২০১৮ ১১:৪০374211
  • "`ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতে ৬ নম্বর বুথে সিপিএম প্রার্থী হিসেবে দাঁড়াবেন বলে মনোনয়ন দিয়েছিলেন ফুলিয়ার বসাকপাড়ার শচীন বসাক। তাঁর অভিযোগ, বৃহস্পতিবার বেলা দেড়টা নাগাদ একটা সাদা গাড়ি আর কয়েকটা মোটরবাইক তাঁর বাড়ির সামনে এসে দাঁড়ায়। ....

    সিপিএমের দীর্ঘদিনের পার্টি সদস্য, বছর আটষট্টির শচীন বলেন, “তখন আমার খালি গা, লুঙ্গি পরা। ওই অবস্থাতেই ওরা আমায় তৃণমূলের দফতরে নিয়ে গিয়ে জোর করে মনোনয়ন প্রত্যাহারের ফর্মে সই করিয়ে নেয়।” তাঁর অভিযোগ, তার পরে সেখান থেকে তৃণমূলের এক কর্মীর জামা আর চটি পড়িয়ে তাঁকে ব্লক অফিসে নিয়ে যাওয়া হয় এবং মনোনয়ন প্রত্যাহারের ফর্ম জমা দিতে বাধ্য করা হয়। সেই থেকে আতঙ্কে তিনি আর বাড়ি ফেরেননি। দলের লোকেদের আশ্রয়ে আছেন।"
    http://www.anandabazar.com/district/nadia-murshidabad/cpm-candidate-forced-to-withdraw-nomination-allegedly-on-gun-point-1.786668
  • dc | ১৪ এপ্রিল ২০১৮ ১১:৪৮374212
  • খালি গা আর লুঙ্গি পরা অবস্থাতেই সই করিয়ে নিয়েছে? ছি ছি কি অন্যায়।
  • j | ১৪ এপ্রিল ২০১৮ ১৩:৪৭374213
  • dc র এই একমুখী ডার্ক হিউমার ট্রোল গুলো বেশ রসালো, মানে একদিকে আন্দোলন কর্ছে না- বিরোধী কম মার্কা কমেন আর তিনোগুন্ডাদের হাতে বয়স্ক প্রার্থীর মার খাওয়াতেও হেউমার
  • dc | ১৪ এপ্রিল ২০১৮ ১৪:৩২374214
  • একেই বলে ছদ্ম নিরপেক্ষতা।
  • খিকজ | ১৪ এপ্রিল ২০১৮ ১৫:০১374215
  • যারা বাম ও কংগ্রেসে ছিল তারা এখন মৃত্যুভয়ে বিজেপিতে যাচ্ছে? কেন তিনোরা বিজেপিকে জামাই আদর করছে বুঝি? পিটিয়ে লাট করে দিচ্ছে বলেই তো খবর। ডেকে ফিশফ্রাইও দেয়নি। ওদিকে মৃত্যুঞ্জয়ীরা ছঘণ্টার আফিমঘট ডাকছে। ল্লে পচা।
  • sm | ১৪ এপ্রিল ২০১৮ ১৬:৩৯374216
  • আফিমঘট টা কি জিনিষ? আর এই ডার্ক হিউমর খুব খারাপ জিনিষ। এটা নিয়ে টই তে এতো লেখা লেখি হলো;ডিসি কি দেখেন নি-))
  • PT | ১৪ এপ্রিল ২০১৮ ১৮:২২374218
  • নাগপুর আর কালিঘাটে গোপনে কি সিদ্ধান্ত হয় সেকি খিকজ জানেন নাকি? ফিস্ফ্রাই তো কাগজে ছেপেছিল তাই জেনেছেন। সারদা-নারদা তদন্ত কেন মৃত, আদ্বাণী কেন এখনো মিটিন ডেকে উঠতে পারেন নি আর সব জেনেও দিলীপ ঘোষকে কেন জিতিয়ে আনা হল সেসবের উত্তর আছে?
    প্রতিযোগীতামূলক সাম্প্রদায়িকতায় শুধুই উইন-উইন সিচুয়েশন দুদলের-তাতে কালিঘাটে-নাগপুরে কোন কথা হওয়ারও দরকার নেই। এ এক এমনই আশ্চর্য রাজনৈতিক সমাপতন। এমনটা যত চলে ততই লাভ তাতে দু-একটা ছাগল জবাই হলে কারই বা কি আসে যায়!!
    শেষ কবে খিকজকে কেউ মাথায় বন্দুক ঠেকিয়ে "খালি গা, লুঙ্গি পরা-ওই অবস্থাতেই" কোথাও টেনে নিয়ে গেছে?
  • Haha | ১৫ এপ্রিল ২০১৮ ১৮:০৫374219
  • তপন শিকদারকে কেন জিতিয়ে আনা হয়েছিল PT জানেন? কেরালা আর নাগপুরের কোন গোপন সিদ্ধান্তে কংগ্রেসের পেছন থেকে সমর্থন তুলে নেওয়া হয়েছিল?

    At Goaltore, a one-horse town in West Midnapore district, 25-year-old Samaresh Bidya, Trinamool nominee for Goaltore Mahashilai village panchayat, was in tears as he sat in a dingy room surrounded by a gaggle of Trinamool and BJP leaders who tried to dissuade him from withdrawing his nomination.

    "They have threatened to send a white sari to my sister," said Bidya in a choked voice. "They" means the local CPI(M) bosses. The gift of the white sari is the rural code for a threat to kill the husband of its recipient. Bidya's sister, Monika, is married at Dhadhika, the citadel of CPI(M) strong man and minister Sushanta Ghosh. For those who live in the area, the threat is far from empty.

    Bidya's next call was at the office of the block development officer (BDO), with a duly filled-in withdrawal form, the official formalities having been taken care of by the local CPI(M) leaders. Bidya's is not a rare example of surrender, nor is it particularly cowardly, given the odds. The more obstinate among the aspiring opposition candidates have seen their barns set afire or looted, or a new dispute started on their holdings.

    https://www.indiatoday.in/magazine/states/story/20030512-bengal-panchayat-polls-cpm-forces-opposition-candidates-to-withdraw-nominations-ensure-win-793744-2003-05-12

    এত সহজে কি সবাই সব ভুলে যাবে?
  • PT | ১৫ এপ্রিল ২০১৮ ১৯:২০374220
  • "আচ্ছা"-ই কি "খিকজ" আর "খিকজ"-ই কি "হাহা" রূপে অবতীর্ণ?

    কিন্তু "পরিবর্তন" আর "বদলা নয় বদল চাই"-এর মুখে ঝ্যাঁটা মেরে কেমন তিনোদের লাম্পট্য সমর্থন করতে কত মানুষই উৎসুক দেখা যাচ্ছে। ওগুলো যে নিতান্তই ঢপের শ্লোগান ছিল আর তিনোপন্থীরা যে ওসবে এক্কেবারেই বিশ্বাস করে না সেটা আরো একবার প্রমাণিত হল। কিন্তু তাই বলে ২০০৩-এর একটা খপর তুলে আনতে হবে ১৫ বছর পরের ঘটনাকে সমর্থন করার জন্য? আরে বাপু তিনোদের দলের পঞ্চায়েতের মাথা একেবারে সিদ্ধার্থ রায়ের স্কুলে পড়ে এসেছে আর সত্তরের শুরুতে সেই বিদ্যা হাতে-নতে প্রয়োগও করেছে। সিপিএমের কাছ থেকে তার কিছুই শেখার নেই।

    তপন শিকদারকে কেন জিতিয়ে নিয়ে আসা হয়েছিল সেটা পিটি জানে ও বহুবার লিখেছে। RSS ও তিনো দুজনেই "বামমুক্ত" ভারত দেখতে চায়। ওটা একদলের তাত্বিক অবস্থান আর আরেকদলের সেরেফ বেঁচে থাকার রসদ। তাই দিলীপ ঘোষকে জিতিয়ে আনা হয়েছে কং-এর ভোট ভাগ করে।

    কিন্তু কেরালা আর নাগপুর? আছে নাকি কোন গভীর গোপন ভালবাসার সুলুক সন্ধান? সে খপর প্রকাশ্যে না আনলে কোন পাগল কেন ঘুরাতেও খিক-খিক বা হাহা করে হাসবে না।

    নববর্ষের শুভেচ্ছা নেবেন আর নতুন বছরে কোন নতুন খবর সন্ধান দিয়ে তক্কে নামবেন আশা করি।
  • sm | ২০ এপ্রিল ২০১৮ ১৬:৫৮374222
  • হোক!বিরোধীরা পঞ্চায়েত জিতে যাবে।পাগলে কিনা বলে --ইত্যাদি ইত্যাদি।
  • T | ২০ এপ্রিল ২০১৮ ১৭:০৫374223
  • আহা, আরো একদিন লাঠি গামছা নিয়ে নামতে হবে। তাও এই রোদে। মা, মাগো, মা...
  • sm | ২০ এপ্রিল ২০১৮ ১৭:৫০374224
  • এবার মনোযোগ দিয়ে মনোনয়ন হবে। ব্যাস!সিপিএম জিতে যাবে। বিজেপি সেকেন্ড।
    লাস্টে তিনো মূল থাকবে।
    এতো জানা কথা! খোকারা সব খুশি?
  • ৩৪ | ২০ এপ্রিল ২০১৮ ১৮:৫১374225
  • যাক এতদিনে এমন কিছু হল যা ৩৪ বছরে হয়নি।
  • sm | ২০ এপ্রিল ২০১৮ ১৯:৪৯374226
  • ওদিকে,তারানন্দের ক্যাপশন। সীতারামের নেতৃত্বে জয় ছিনিয়ে নিলো বঙ্গীয় ব্রিগেড!প্রকাশ করা তের লাইন খারিজ!
    বড় খুশীর দিন!একদিন দু দুটো ঐতিহাসিক জয়!
    মাকুরা সব লাফাচ্ছে।
  • PT | ২০ এপ্রিল ২০১৮ ২০:১৫374227
  • এটা "যারা স্বেচ্ছায়, স্বতপ্রণোদিতভাবে কমোডে হাগে তারা কমুনিস্ট নয়" টইতে যাওয়া উচিৎ।
  • modi | ২১ এপ্রিল ২০১৮ ০৫:২১374229
  • তিতাস একেবারে যাতা। কি একটা নাম কয়েন করেছে এই ডাক্তারের। একেবারে খাপে খাপ পঞ্চার বাপ।

    ছেলে শুনলে খারাপ ভাববে। কিন্তু আমার বার কতক বলে নিতে ইচ্ছে করছে, বৃ.বী, বৃ.বী, বৃ.বী।
  • Du | ২১ এপ্রিল ২০১৮ ০৭:৩১374230
  • হীরক্রানী যা রায় দেয় কোর্ট তাকেই টিভিতে স্বাগত জানিয়ে দেয়।ভক্তেরা দেখে ভাবে রানীর জয় হয়েছে।
  • sm | ২১ এপ্রিল ২০১৮ ০৮:০৫374231
  • জাঙ্গিয়ার বুকপকেট শুনেছিলাম;এখানে দেখি হাফপ্যান্টের ইলাস্টিক ও উপস্থিত!
  • sm | ২১ এপ্রিল ২০১৮ ০৮:১৫374232
  • এটা মোদী নামক নিক এর পোস্টের প্রেক্ষিতে।
  • modi | ২১ এপ্রিল ২০১৮ ১৯:২১374233
  • বৃ-ই-ই-বী, বৃ-ই-ই-ই-বী।

    এক আধটা পাড়ার পাগল থাকা ভাল। ফেভারিট নামে ডাকলেই তেড়ে আসবে, নাচবে-কুঁদবে। মজ্জা হি মজ্জা।
  • sm | ২১ এপ্রিল ২০১৮ ২০:০৫374234
  • ওটাতো, হাফপ্যান্ট হবে। বললেই তেড়ে আসে। আজকাল ডজন দর, বললেই কাজ হয়ে যায়।
    তা, তুমি এমন শিম্পাঞ্জির মতো নাপাচ্ছ কেন হে, ইল্যস্টিক?
    হাফপ্যান্টেরও ইলাস্টিক হয়ে থাকতে হয়!মাকু দের লেভেল ই আলাদা!
  • aranya | ২২ এপ্রিল ২০১৮ ০৮:৪৬374235
  • মূল কথা, যা বুজলাম, মনোনয়নের জন্য পাওয়া গেল আরও ১ দিন। কিন্তু কেষ্ট বলচে, আবারও মশারি টানাবে।

    দল এমনিতেই জিতবে, তাও এভাবে গণতন্ত্রকে হত্যা করা - মনোনয়ন পেশ করতেই না দেওয়া, বীরভূমের মত একটা জেলায় সব আসন বিনা প্রতিদ্বন্দিতায় জেতা - এটা যে কত লজ্জার তা শাসকদের মাথায় ঢুকবে না
  • PT | ২২ এপ্রিল ২০১৮ ০৯:৪৯374236
  • এমনকি হতে পারে যে তিনোদের কাছে খবর আছে ঠিকমত ভোট হলে তাদের সমর্থকদের আসল সংখ্যাটা অস্বস্তিকর হয়ে দেখা দেবে?
  • sm | ২২ এপ্রিল ২০১৮ ১০:২৩374237
  • ঠিক মতো ভোট, বলে তো!গত বার বিধান সভা ইলেকশনে, বাম কং, জোট তো জিতেই গেছিলো প্রায়! কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হল। বাম আমলের মতো রিগিং এর অভিযোগ ও বিরোধীরা বেশি তোলে নি।
    অর্থাৎ ঠিক ঠাক ভোট, যাকে বলে। রেজাল্ট কি হয়েছিল, সব্বাই দেখতে পেয়েছে।
  • PM | ২২ এপ্রিল ২০১৮ ১৩:৫০374240
  • এসব ছোটোখাটো বেপার--- ছোটো ছোটো ছেলেদের দুষ্টুমি--- এসব নিয়ে হইচই এর কি অছে এতো? ডিডি বলে দিয়েছেন শান্তিপুর্ণ মানে শান্তিপুর্র্ণ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন