এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ২০১৯ নির্বাচন ইত্যাদি

    pi
    নাটক | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৬৫৭৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ০৩ মার্চ ২০১৯ ০৯:১৩378686
  • প্রথমে কথা উঠল, শীলা দীক্ষিত বললেন, না, জোট চাই না। কেজরিও তাই বললেন। পরদিন শুনেটুনে রাহুল বললেন, দাঁড়াও, আমি মাঠে নামি। তো তিনি জুতোর ফিতে বাঁধতে বাঁধতেই আপ লিস্টি বের করে দিয়েছে।

    ইস্ট দিল্লিতে প্রার্থী হচ্ছেন আতিশী মেরলানা। অবশ্য আপ ওনার পদবি আল পাবলিক করছে না - বিজেপি ওনাকে খ্রীস্টান বলেছিল কিনা। আতিশী জী নামেই ব্যানার পোস্টার বানানো হচ্ছে।
  • Hmm | ০৩ মার্চ ২০১৯ ১১:৪৯378697
  • মেলানা নয় মার্কস আর লেনিন মিশিয়ে মার্লানা, জীবন্ত খোরাক আর কি :D
  • T | ০৩ মার্চ ২০১৯ ১৩:২৩378708
  • কারো কাছে ব্যাপারটা আইডিয়ালের, বিচিপির চাড্ডি বলদগুলোর কাছে খোরাক।
  • pi | ০৩ মার্চ ২০১৯ ১৫:৪৬378719
  • দিল্লিতে তো জোটটা হলে ভাল হত। হাদিও কেজরীওয়াল সরকার স্বাস্থ্য, শিক্ষা এগুলোতে ভাল কাজ করেছে বলেই নানা রিপোর্ট বলছে।

    এদিকে বিহারের এন ডি এ র‍্যালি আজ কেমন হল? লালু পুরো লালুসুলভ দিয়েছেন দেখছি,

    "Former Bihar chief minister Lalu Prasad on Sunday took a dig at Prime Minister Narendra Modi and Bihar Chief Minister Nitish Kumar’s Sankalp rally in Patna by calling their grand event an “illusion."

    “Narendra Modi, Nitish and Paswan have worked for months, using government resources, to organise the rally at Gandhi Maidan. The number of people the rally has attracted is similar to the gathering I could have attracted at a roadside paan shop,” Lalu tweeted.
  • | ০৩ মার্চ ২০১৯ ১৬:০৮378730
  • লালুই এই ৫৬"র বেলুনে পিন ফোটায় হেব্বি।
  • pi | ০৩ মার্চ ২০১৯ ১৬:১১378741
  • হ্যাঁ, শুনে থেকে গা চিড়বিড় করছে !! মানে, বেসিক সেন্সের কতটা অভাব থাকলে কেউ এমন বলে ! এ নাকি একটা দেশের মাথা ! মাথা পুরো হেঁট করিয়ে দিল !
  • | ০৩ মার্চ ২০১৯ ১৬:২২378752
  • এত নীচ ইতর খুব কম দেখা যায়।
  • pi | ১০ মার্চ ২০১৯ ১৮:৪৯378774
  • পব, ত্রিপুরা, দিল্লি, আসামের তারিখগুলো কেউ জানাতে পারেন?
  • pi | ১০ মার্চ ২০১৯ ২০:১৬378786
  • পেয়েছি।

    পশ্চিমবঙ্গে সাত দফায় লোকসভা নির্বাচন

    ১১ এপ্রিল প্রথম দফায় - আলিপুরদুয়ার, কোচবিহার

    ১৮ এপ্রিল দ্বিতীয় দফায় - জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ

    ২৩ এপ্রিল তৃতীয় দফায় - বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিন, জঙ্গিপুর, মুর্শিদাবাদ

    ২৯ এপ্রিল চতুর্থ দফায় - বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দূর্গাপুর, আসানসোল, বীরভূম, বোলপুর

    ৬ মে পঞ্চম দফায় - বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, শ্রীরামপুর, আরামবাগ, হুগলী, উলুবেড়িয়া

    ১২ মে ষষ্ঠ দফায় - তমলুক, কাঁথি, ঘাঁটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া বাঁকুড়া, বিষ্ণুপুর

    ১৯ মে সপ্তম দফায় - দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিন, ডায়মন্ডহারবার।
  • sm | ১১ মার্চ ২০১৯ ১১:১১378797
  • পোল বলছে পব তে তিনো রা 32 টা আর বিজেপি 8 ত মতন সিট পাবে। মনে হয় 40 টা তিনো আর 2 টো বিজেপি পাবে। সিপিএম শূন্য,কংগ্রেস শূন্য।
    সিপিএম তথা বামেদের নিয়ে কেউ আলোচনা ও করছে না। তবে,বহরমপুর থেকে অধীর হারলে খারাপ লাগবে।
  • de | ১১ মার্চ ২০১৯ ১১:৫৫378808
  • সেদিন লালুপুত্র তেজস্বীর সরকারী টাকায় বাংলো সাজানোর বর্ণনা পড়লাম - লালু আর তার পুত্রকন্যাগোষ্ঠী কিছু কম করাপ্টেড নয় - লেসার ইভিলও নয় -

    বিজেপি বিরোধী ভোট, যা পরিস্থিতি, তাতে এক বাক্সে পড়ছে না - এর খানিকটা ফায়দা তো বিজেপি পাবেই -

    ইদিকে রবার্ট বঢরা রোজ রোজ হুমকি দেয় - এই জয়েন করে ফেল্লাম রাজনীতি, বলে! কংগ্রেস গান্ধী পরিবারের বাইরে সেই বেরোলোই না, এটাও আমার কাছে কিছু সুখকর পরিস্থিতি লাগে না -

    নিরাশ লাগে দেখেশুনে, কি হবে ভোট দিয়ে, কারোকেই ভোট দিতে ইচ্ছে করে না -
  • sm | ১১ মার্চ ২০১৯ ১২:০৬378819
  • বিজেপি র বিকল্প কংগ্রেস নয়। কংগ্রেস একটি আদ্যোপান্ত ক্ষমতা লিপ্সু ও প্রচুর স্ক্যাম জর্জরিত দল।
    আঞ্চলিক দল গুলোকে ভালো ফল করতেই হবে।আর কংগ্রেস কে নিঃশর্ত সমর্থন জোগাতে হবে।
    অর্থাৎ আঞ্চলিক দল গুলোই হবে নিয়ন্ত্রক শক্তি। কংগ্রেস নিজের অস্তিত্ব বজায় রাখতে এঁদের সমর্থন জোগাতে বাধ্য হবে। এতদিন যার উল্টোটা হয়ে এসেছে।এই কোয়ালিশন পাঁচ বছর টিকলে তবেই বিজেপির বাড় বাড়ন্ত স্তিমিত হবে।।কংগ্রেস মসনদে বসলে,আবার প্রচুর স্ক্যাম করে ফেলবে।জাতীয় কংগ্রেস হলো জাতীয় ঝকমারি।
  • sm | ১১ মার্চ ২০১৯ ১২:০৯378830
  • এই মুহূর্তে দেশ এর প্রধান মন্ত্রী হবার যোগ্য দাবিদার হলো, মমতা ব্যানার্জি ও চন্দ্র বাবু।
    তিন নম্বরে আসবে অখিলেশ।
  • de | ১১ মার্চ ২০১৯ ১২:৩২378841
  • মমব্যানের মতো ফ্যাসিস্ট যেন কোথাও কোনপদে না থাকে -

    ব্যানার্জী ভাইয়েদের সম্পত্তি কি হারে বেড়েছে ভবানীপুরে কান পাতলেই শোনা যাবে। সব ক্রীড়াগোষ্ঠীর মাথায় দুই ভাই - উদিকে ভাইপোও ওত পেতে আছে -

    শুধু সমালোচনা শুনতে পারেন্না বলে একটা গোটা ছবি আটকে গেলো -

    যবে থেকে এরাজ্যে এয়েচেন, পবর মতো রক্তাক্ত নির্বাচন সারা দেশে আর কোথাও হয় না -

    পরীক্ষার্থী, চাকুরীপ্রার্থীদের রোজ অনশন চলছে -

    আজকে একটা ফতোয়া শুনলাম ববি হাকিমের - তিনো ছাড়া তিনোর লোকে আর কোন সম্পর্কে যেন না যায় -

    এই দল চালাবে দেশ!
  • sm | ১১ মার্চ ২০১৯ ১২:৪০378852
  • তাহলে বিজেপি, তিনো দের চেয়ে কম ফ্যাসিস্ট?তাঁদেরকেই জেতান তাহলে।
    সিপিএম তো চেষ্টা করেও পিকচারে আসতে পারবে না।
    বাকি রইলো কংগ্রেস।
    পব তে নিজেরাই রায়গঞ্জে কে দাঁড়াবে বলে,বামেদের সঙ্গে কুস্তি করছে।
  • pi | ১১ মার্চ ২০১৯ ১২:৫৫378863
  • বিজেডি ৩৩% সিটে মহিলা প্রার্থী দিচ্ছে শুনলাম।

    ওদিকে গুজরাতে ভোট এক দফায়, পবয়ে সাত। রমজানের সঙ্গে ভোটের ওভারল্যাপ নিয়েও প্রশ্ন উঠছে।
  • সিকি | ১১ মার্চ ২০১৯ ১৩:১৩378885
  • ভালো করে দ্যাখো - এটা অজ্জিনাল চাণক্য নয়, বানান আলাদা। এটা নকল চাণক্য।
  • pi | ১১ মার্চ ২০১৯ ১৩:৩৮378897
  • ওহ্হ। এরা তো দেখি আবার ক্যাম্পেন ম্যানেজমেন্ট কোম্পানিও!
  • PT | ১১ মার্চ ২০১৯ ১৩:৪৩378908
  • ভোটের আনন্দ যারা পুরোপুরি উপভোগ করতে চায়ঃ
  • sm | ১১ মার্চ ২০১৯ ১৪:০৭378915
  • চমৎকার!রসায়নের অধ্যাপক,এখন এসট্রোলজির চর্চা করছেন
  • PT | ১১ মার্চ ২০১৯ ১৫:৫৯378916
  • "Exit Polls: How Predicting Election Results Have Fared in the Past"
    এতা পড়লে বুঝবেন যে তামাম ভারত প্রায় জ্যোতিষচর্চাই করছে। দুটো-ই নির্মল আনন্দ!!
  • Mmu | ১২ মার্চ ২০১৯ ০২:২৯378917
  • Name: sm

    IP Address : 2345.110.892312.231 (*) Date:11 Mar 2019 -- 12:06 PM

    বিজেপি র বিকল্প কংগ্রেস নয়। কংগ্রেস একটি আদ্যোপান্ত ক্ষমতা লিপ্সু ও প্রচুর স্ক্যাম জর্জরিত দল।
    আঞ্চলিক দল গুলোকে ভালো ফল করতেই হবে।আর কংগ্রেস কে নিঃশর্ত সমর্থন জোগাতে হবে।
    অর্থাৎ আঞ্চলিক দল গুলোই হবে নিয়ন্ত্রক শক্তি। কংগ্রেস নিজের অস্তিত্ব বজায় রাখতে এঁদের সমর্থন জোগাতে বাধ্য হবে। এতদিন যার উল্টোটা হয়ে এসেছে।এই কোয়ালিশন পাঁচ বছর টিকলে তবেই বিজেপির বাড় বাড়ন্ত স্তিমিত হবে।।কংগ্রেস মসনদে বসলে,আবার প্রচুর স্ক্যাম করে ফেলবে।জাতীয় কংগ্রেস হলো জাতীয় ঝকমারি।।।।।
    একদম ঠিক।
  • S | ১২ মার্চ ২০১৯ ০৩:৪৬378918
  • বিজেপি র বিকল্প হলো উন্নততর বিজেপি। ঠিক যেমন বাজপেয়ীর বিকল্প মোদি। তেমনি মোদির বিকল্প হর-হর মোদি। হর-হর মোদির বিকল্প উরি-উরিবাবা মোদি।
  • সিকি | ১২ মার্চ ২০১৯ ০৬:৫৯378919
  • মোদীর বিকল্প আদিত্যনাথ। আদিত্যনাথের বিকল্প এখনও ভেবে ওঠা যায় নি।

    Mmu ফিরে এসেছেন দেখে খুব আনন্দ হল।
  • amit | ১২ মার্চ ২০১৯ ০৭:০৯378920
  • বিরোধী দের জোট সেরকম দানা বাঁধতে পারছে না এখনো। সবাই নিজেরা বেশি সিট্ পাওয়ার চেষ্টা করে যাচ্ছে। এই করে শেষ অবধি ফেকু বেরিয়ে না যায়।
    কোনো মতে ২৫০ এর কাছে পৌঁছে গেলেও আটকানো মুশকিল হবে।
  • S | ১২ মার্চ ২০১৯ ০৭:২২378921
  • আদিত্যনাথ প্রাইম মিনিস্টার হলে পাকিস্তানে চলে যাওয়াটা ভ্যালিড অপসানে পরিণত হবে।
  • sm | ১২ মার্চ ২০১৯ ০৯:৪০378922
  • গণতান্ত্রিক দেশে ভোটে জিতে যে কেউ প্রাইম মিনিস্টার হতে পারে। বিজেপি যদি মনে করে, আদিত্যনাথ যোগ্য লোক,তো তিনিই পি এম হবেন।
    যেমন ভোটে জিতে ট্রাম্প ও প্রেসিডেন্ট হয়েছেন। দিব্যি সে দেশে লোকজন বাস করছে।
  • S | ১২ মার্চ ২০১৯ ০৯:৪৫378924
  • যখন গনতন্ত্র ছিলোনা তখনও দিব্যি লোকে দেশে বাস করতো। যখন ইংরেজ আমল ছিলো তখনো বাস করতো। দেশে লোক বাস করাটা কোনো শাসনকালকে জাস্টিফাই করেনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন