এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • arjo | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:১০386941
  • নাহ। নির্মাল্য গুগুলে চাকরী পেলেন না।

    অরিজিত সিকোয়েন্স টা কনফার্ম কর।
  • Abhyu | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:১৬386942
  • অরিজিতের ০৬ Feb ২০০৮ -- ০৩:৫৪ PM এর অঙ্কটা আমাদের পরের ব্যাচে ISIএর অ্যাডমিশন টেস্টে এসেছিল :)
  • san | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:৩১386943
  • ১ ১ ১ ১ ১ ২ ২ ২ ১ ১

    এরকম নয় কেন?
  • arjo | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:৩৫386944
  • কি মুশকিল এটা কেন? সেটা আগে জানা দরকার।
  • arjo | ০৭ ফেব্রুয়ারি ২০০৮ ০০:১৭386945
  • অরিজিত সময় করে সিকোয়েস্ন টা বলে দাও। তারপর ব্যাখ্যা দি। তবে তা কমন পড়েছিল।
  • arjo | ০৭ ফেব্রুয়ারি ২০০৮ ০২:০৭386946
  • র‌্যাটাস তোমারটা কি পারলাম না তো। মানে খোটা সিক্কার ওজন বেশি না কম জানলে তো আর কিছু করা যাচ্ছে না। পামিতা দি আর অরিজিত কিসব বলছে কিন্তু মাথায় ঢুকল না।
  • Arijit | ০৭ ফেব্রুয়ারি ২০০৮ ০২:৫৪386947
  • 3 1 2 2 1 1

    কেন বলবো না;-)
  • arjo | ০৭ ফেব্রুয়ারি ২০০৮ ০৩:০৮386948
  • স্যানের জন্য রইল।

    ঐ কটা সংখ্যা কত গুলো করে আছে। সেটাই হচ্ছে সিকোয়েন্সের পরের সংখ্যা।
  • RATssss | ০৭ ফেব্রুয়ারি ২০০৮ ০৩:৩০386949
  • খুঁজে দেখলুম - জালি সিকি কম ওজনের হবে সেটাই নাকি দস্তুর। জালি সিকি হালকা হয়।

    এবার সলিউশন বানাও - :-)

    ওজন তুলে তুলে দাড়িপাল্লা বিচার করিলে চলিবে না :-)
  • Arijit | ০৭ ফেব্রুয়ারি ২০০৮ ০৩:৩২386951
  • ৩-৩-৩

    ৩-৩, ১-১ ইত্যাদি;-)
  • Arijit | ০৭ ফেব্রুয়ারি ২০০৮ ০৪:৩৫386952
  • "A bad babe' - কম্পু দুনিয়ায় এর সিগনিফিক্যান্স বলো দিকি।

    আজকের মত শেষ। কাল আবার।
  • arjo | ০৭ ফেব্রুয়ারি ২০০৮ ০৭:২১386953
  • এটা জানি না।

    তার থেকে বরং এটা ভাল। শুনেছি এটাও নাকি গুগুলের

    n! এর শেষে কতগুলো জিরো আছে কি করে বের করবে?
  • RATssss | ০৭ ফেব্রুয়ারি ২০০৮ ০৭:২৮386954
  • একটা সহজ অঙ্ক দি :-)

    এ বছরের অস্ট্রেলিয়া ওপেন টেনিসের পুরুষ বিভাগে (নকআউট ভিত্তিতে খেলা হয়, কোন রকম লীগ থাকে না) মোট ৬১টা খেলা হয়েছিল। দ্বিতীয় রাউন্ডে যদি একজন বাই পেয়ে থাকেন তবে কতজন প্রতিযোগী ছিল?

    (প্রতিযোগীতা শুরুর পরে কোন প্রতিযোগী কোন কারনে নাম প্রত্যাহার করেনি - শুরুর আগে খেলার ড্র তৈরি করার পরে কয়েক জন নাম প্রত্যাহার করে থাকলেও থাকতে পারে)
  • arjo | ০৭ ফেব্রুয়ারি ২০০৮ ০৮:০১386955
  • যেকোনো নক আউট প্রতিযোগীতায় N খানা টিম থাকলে N-1 খানা ম্যাচ খেলতে হবে যাতে N-1 আউট হয়ে একজনই উইনার হয়।

    এক্ষেত্রে ৬১ + ১ (বাই) = ৬২ টা খেলা হয়েছে অতএব ৬২ + ১ = ৬৩ জন প্লেয়ার ছিল।
  • dri | ০৭ ফেব্রুয়ারি ২০০৮ ০৯:১৮386956
  • উঁহু। ৬২ জন প্লেয়ার। প্রতি ম্যাচে এক জন প্লেয়ার এলিমিনেটেড হবে। তো ৬১ ম্যাচ মানে ৬২ প্লেয়ার। যেটাতে প্লেয়ার বাই পেল সেটাতে ও কেউ এলিমিনেটেড হয় নি। ওটা যোগ করা ঠিক হবে না।
  • dri | ০৭ ফেব্রুয়ারি ২০০৮ ০৯:৩০386957
  • আর্য্যর অঙ্কটা।

    একেকটা শূন্য মানেই একেকটা দশের ফ্যাক্টর। দশ মানেই ২ X ৫। তো এবার n! কে যদি প্রাইম ফ্যাক্টরের গুনফল হিসেবে লেখা যায়, তাতে থাকবে অনেক ৫, এবং অনেকতর ২। কারণটা পরিষ্কার। ২ আসে প্রতি দুটো সংখ্যা অন্তর, আর পাঁচ আসে প্রতি পাঁচটা সংখ্যা অন্তর। তো ন্যাচারালি ২ ৫এর চেয়ে বেশী সংখ্যক থাকবে। অতয়েব বলা যায় যে যেকটা পাঁচ থাকবে, সেকটা শূন্য থাকবে। এবার কোশ্চেন হল ক'টা ৫ আছে।

    প্রতি পাঁচ অন্তর একটা পাঁচ আছে, প্রতি ২৫ অন্তর আবার একটা একস্ট্রা পাঁচ আছে, আবার প্রতি ১২৫ অন্তর আরো একটা একস্ট্রা পাঁচ আছে, অ্যান্ড সো অন ...

    অতয়েব উত্তর হল --

    n div 5 + n div 5^2 + n div 5^3 + n div 5^4 + ...

    একটা প্রোগ্রাম লিখলে ফট করে অ্যান্সার বেরিয়ে যাবে।
  • RATssss | ০৭ ফেব্রুয়ারি ২০০৮ ১৩:২০386958
  • হলনা হে।
    বাই টা দ্বিতীয় রাউন্ডে ছিল - হিসেব কর আবার :-)
  • arjo | ০৭ ফেব্রুয়ারি ২০০৮ ২০:৫২386959
  • দ্রি একেবারে ঠিক। তবে একটা সহজ algo আছে। সেটা বেশ ইন্টারেস্টিং।

    র‌্যাটাসের ঠিক বুঝছি না।
  • RATssss | ০৭ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:০৪386960
  • সহজ উত্তর :-

    ১ জন প্রতিযোগী ২nd রাউন্ডে বাই পেয়েছিল, মতলব ১ জন প্লেয়ার ২nd রাউন্ডে নেই - আরেক জন না খেলে বাই পায় তাই। যেহেতু ২nd রাউন্ডে প্লেয়ার টা নেই, নির্ঘাত প্রথম রাউন্ডে ঐ প্লেয়ারটা ছিল না ও ওর সঙ্গে যার খেলা ছিল প্রথম রাউন্ডে সে প্লেয়ারটাও ছিল না (থাকলে পরে বাই পেয়ে সে দ্বিতীয় রাউন্ডে উঠে পরত)

    অর্থাৎ ড্র তৈরি হবার পরে নাম তুলে নিয়েছিল ২ জন। এবং তাদের জন্য খেলা হয়নি ২টি।
    নাম তুলে নেওয়ার আগে খেলা হওয়ার কথা ছিল ৬১+২ = ৬৩ টি।
    সুতরাং প্রতিযোগী ছিল ৬৩+১ = ৬৪টি।
    ২ জন নাম তুলে নেওয়ার খেলেছে ৬৪-২ = ৬২ জন
  • arjo | ০৭ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:০৮386962
  • র‌্যাটাস এটাকে ডিসপ্রুফ করো।

    ধরা যাক ৮ জন প্লেয়ার আছে।
    A B C D
    E F G H

    প্রথম রাউন্ডের শেষে পড়ে থাকে
    A B C D (ধরে নিয়ে ওরাই
    জিতেছে)

    এবারে C কে বাই দিলাম। A,B র মধ্যে খেলা হল। C এর হঠাৎ লেগেছে তাই আর দ্বিতীয় রাউন্ড থেকে খেলতে পারছে না।

    আর একেবারে শেষে A আর C র মধ্যে ফাইনাল।

    সব মিলিয়ে খেলার সংখ্যা = ৬ + ১ (বাই) = ৭ আর প্লেয়ার সংখ্যা ৭ + ১ = ৮।

    এক্ষেত্রে তো কাজ করে। তো আমার সলিউশান টা হবে না কেন?
  • RATssss | ০৭ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:১১386963
  • প্রশ্নের শেষে একটা লাইন ব্র্যাকেটে লেখা আছে - সেটা দেখ, তার পর বল তোমার কন্ডিশনটা এই প্রশ্নে আসতে পারে কি :-))
  • § | ০৭ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:২১386964
  • অরিজিতের জন্যে:

    1
    1 1
    2 1
    1 2 1 1
    1 1 1 2 2 1


    পরের লাইন:

    3 1 2 2 1 1
  • § | ০৭ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:২৩386965
  • .. এটা আগেই বলে দিয়েছে !
  • arjo | ০৮ ফেব্রুয়ারি ২০০৮ ০০:২৭386966
  • হুমম বুঝলাম। এর পর থেকে ঐ ব্র্যাকেটেড ধাঁধা বাদ। :-)। মাইরি বলছি ওটা পরে দেখি নি। একবারও না।
  • dri | ০৮ ফেব্রুয়ারি ২০০৮ ০১:৩০386967
  • আর্য্য, মনে হয় র‌্যাট ঐ বাইটাকে খেলা হিসেবে কাউন্ট করেন নি। এটা এক নম্বর। দু নম্বর, হল ৬৩ জন প্লেয়ার থাকলে কিন্তু প্রথম রাউন্ডেই একজনকে বাই দিতে হয়।

    ৬২ জন খেলেছে। তবেই না সেকেন্ড রাউন্ডে অড সংখ্যক প্লেয়ার থাকবে, একজন বাই পাবে।

    আর র‌্যাট যা বলেছেন যে শুরুতে ড্রয়ের সময় ৬৪ জন ছিল সেটা মেকস সেন্স। তা না হলে সেকেন্ড রাউন্ডে একজনের বাই পাওয়াটা একটু আনফেয়ার দেখায়। যে দুজন নাম তুলে নিয়েছে তারা ফাস্ট রাউন্ডে মুখোমুখি হয়েছিল।
  • dri | ০৮ ফেব্রুয়ারি ২০০৮ ০১:৩৩386968
  • আর ঐ সহজ অ্যালগোটা কি এরকম?

    n কে ৫ দিয়ে ভাগ করুন। এবার এর ভাগফলের সাথে যোগ করুন এই ভাগফলকে আবার ৫ দিয়ে ভাগ করার ভাগফল। এটা চালাতে থাকুন যতক্ষণ না আপনার ভাগফল ৫ এর কম হচ্ছে। ফাইনাল যোগফলটাই উত্তর।

    কে জানে, হয়ত এর চেয়ে সহজ অ্যালগোও হয়।
  • arjo | ০৮ ফেব্রুয়ারি ২০০৮ ০১:৩৯386969
  • হ্যাঁ প্রায় তাই।

    def zeroinfac(n):
    a=0
    while n >=1:
    n=n/5
    a = a + n
    print a


    এটা পাইথনে লেখা।

    এবার একটা নতুন ধাঁধা শুরু হোক।
  • Paramita | ০৮ ফেব্রুয়ারি ২০০৮ ০১:৪৩386970
  • দ্রি ফর্মুলা দিয়ে যা লিখলেন ভাগফলের সমাধানে তো সেটাই কথায় লিখলেন। আর্য্য ওটাই সোজা মেথড বলছো কি?
  • dri | ০৮ ফেব্রুয়ারি ২০০৮ ০১:৪৭386971
  • আর্য্যও তো সেই কথা প্রোগ্রামে লিখলেন, :-)।
  • arjo | ০৮ ফেব্রুয়ারি ২০০৮ ০১:৪৮386973
  • হ্যাঁ algo টা। দ্রি আগের পোস্টে একটা algo দিয়েছিলেন সেটার থেকে পরের টা বেটার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন