এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সর্ষেবাটা মোচাকাটা চিতলের মুইঠ্যা ইত্যাদি ইত্যাদি (৩)

    d
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০০৯ | ৩৪১০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sana | ১১ মার্চ ২০১০ ১৭:৩৩425870
  • থ্যান্‌ক য়ু,kc.`
  • sana | ১১ মার্চ ২০১০ ১৭:৩৯425871
  • সরষে গুড়ো টা নাকি এক্‌দম সরষে বাটা-র মতো।
    jhiki,রেফ টা কি করে দিলে,একটু বলবে,please?
  • sana | ১১ মার্চ ২০১০ ১৭:৫২425872
  • আর ঐ ডালের জন্য কোন মশলা টা আনলে,সানরাইজ এর?
  • kc | ১১ মার্চ ২০১০ ২১:১৭425873
  • মুর্গি, মুর্গি, মুর্গি।
    কেনা জানে সমস্ত থিয়োরেটিক্যাল এবং থিয়েট্রিক্যাল মাকু ও নকুদের জীবন এবং রসনার চর্চায় বা চর্যায় মুর্গির অবদানের কথা? সে যাই হোক বানিয়ে ফেলুন মুর্গির ফিলিপিনো ডিশ- চিকেন অ্যাডোবো।
    মুর্গির টুকরোগুলো একটু ছোট ছোট হবে, ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এবার মাখান তাতে লেবুর রস, মাখানোর সময় নিন একটু নুন আর খুব কম গোলমরিচ গুঁড়ো।
    কড়াইতে গরম করুন সাদা তেল বা মাখন, দিন আট নয়খান রসুনের কোয়া একটু থেঁতো করে, কিছু গোলমরিচের দানা (পাঁচ ছটা) আর তিনটে তেজপাতা, চার পাঁচটা লবঙ্গ। রসুনবাদামী হয়ে এলে মাখানো মাংস দিয়ে দিন। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে দিয়ে দিন বেশ অনেকটা সয়াসস আর ভিনিগার, আবার একটু গুঁড়ো গোলমরিচ, নুন দেবেন বুঝেশুনে, কেননা সসে নুন থাকে। ঢাকা দিয়ে দিন, ঝোল কম হবে। নামানোর আগে দিন কাঁচালঙ্কা আর কিছুটা স্প্রাইট। গার্নিশিংএর জন্য অল্প ক্যাপসিকাম আর চেপা লেবুর খোসাটা ঝিরিঝিরি করে কেটে।
    গরম ভাত দিয়ে খান।
    সঙ্গে শুনুন এই গানটা
    http://www.esnips.com/doc/e3fec736-38ba-4153-b7fb-c88fc8699932/EKTI-MURGI_ANINDYA---Chandrabindoo
    ভালো লাগবে।
  • Hukomukho | ১১ মার্চ ২০১০ ২৩:৪২425874
  • শান এর মশলার পক্ষে আমিও ভোট দিলাম, যেকোন কাবাব বা বিরিয়ানি মশলা ব্যবহার করে দেখুন তফাৎ বুঝতে পারবেন। আমি মূলত বিরিয়ানি মশলা আর কাবাব মশলাটাই ব্যবহার করি, তাই বাকিগুলো কেমন জানিনা। তবে এখানে যেগুলো পাওয়া যায় মানে National, MDH ইত্যাদি সেগুলো কে দশগোল দেওয়ার ক্যাপা রাখে শান।

    অক্ষকে অনেক দিন ধরে থ্যাংকু দেওয়ার ছিল সেটা এইফাঁকে দিয়ে দি। চাপ রেঁধেছিলাম বেশ কিছুদিন আগে সাথে DD দার গোলমরিচ এর ফান্ডাও ঝেরেছিলাম, সব মিলিয়ে যে জিনিষটা নেমেছিল সেটাকে অতুলনীয় বললে কম বলা হয়। গিন্নি পুরো ফিদা, আর বন্ধুমহলে আমি হিরো :))
  • Jhiki | ১২ মার্চ ২০১০ ১০:১৯425875
  • @ sana, সর্ষে লিখুন এইভাবে sarshhe
    কোন মশলার প্যাকেটই এখনও খোলা হয়নি, সোমবার জানাবো কেমন লাগল। ডালের জন্য সানরাইস সব্জি মশলা এনেছি।
  • Jhiki | ১২ মার্চ ২০১০ ১০:২৪425876
  • MDH এর বিরিয়ানি-পোলাও মশলাকে একটি ভোট ও নয়।
    শান না পেয়ে আমার বর ওটা নিয়ে এসেছিল, খালি গোলমরিচে ভর্তি। তবে ওটা দিয়ে ছোট আলুর দম বা এঁচোরের ডালনা টা খারাপ হয় না, আমি ঐ ভাবেই শেষ করলাম মশলাটা।
  • de | ১২ মার্চ ২০১০ ১৩:১০425878
  • পাঁটা বাদ? :((
    কজন ভীত হলেন? হাত্তুলুন!
  • lcm | ১২ মার্চ ২০১০ ১৩:১৩425880
  • শুধু হাড়/নলি খাও। মাংস কম, হাড় বেশী।
  • sana | ১২ মার্চ ২০১০ ১৪:০৬425881
  • থ্যান্‌ক য়ু,jhiki। ঐ চপ এর recipe ত কোন পাতা তে আছে? kc,chicken recipe টা খুব অভিনব,অবশ্যই try করবো।
  • sana | ১২ মার্চ ২০১০ ১৪:১০425882
  • আরে চপ না চাপ এর recipe-র কথা বলছি,কোন পাতা তে আছে?
  • de | ১২ মার্চ ২০১০ ১৪:২৩425883
  • দূর! হাড় তো ভুলু-টমিরা খায়! আমি কি তাই নাকি? :)
  • dd | ১২ মার্চ ২০১০ ২২:২৪425884
  • এঠা র বাবুর কান্ডো? দ্যাখেচো, এইডা র বাবুর কিত্তী? অ্যাঁ?

    অরে জিগান, অক্ষুনি জিগান
    (১) একে তো কতো পাসসেন্টেজ রেড মীট ইটারের কোলোন ক্যান্সার হয়? উত্তর এলে আজ্জোদারে জিগান সেইটা ক্ষি (ক্ষি জ্যানো কয়)সিগনিফিকেন্ট? শিবু সাহেব অত:পর কইবেন কতো ধানে পার্সেন্টাইলে কতো চাউল হয়। শ্যাষ ম্যাষ দৃ সাহেবের জাজমেন্ট শুনুম। কিন্তু পছন্দের না হইলেই ধর্মঘট, লাগাতার।

    সোজা কথা

    (২) আর, অখাদ্য ভেজিটেবিল খাওয়া মাইনষেরা(যদি মানি ও) কোলোন ক্যান্সারে বেশী বাঁচে, তো আমি জিগাই, ওভার অল ক্ষি ওরা বেশী বাঁচেন? লিং দ্যান্তো। দেখি।

    (৩) আর দর্কারই ক্ষী:, দু পাঁচ বছর বেশী বেঁচে? ঢ্যাঢ়শ চিবিয়ে, পাঁটারে না খেয়ে? জানেন, জানেন্তো পাঁটারা ক্ষী অসম্ভব সবুজায়ন স্রেফ চিবিয়ে ফ্যালে? তারবেলা?
    বরম পাঁটা খে' বিশ্ব warming** রোধ করুন।

    হরে মুরারে,মধু কৌটো ভরে।

    ** বাংলায় লিখতেই পাল্লাম্না, তো পোতিবাদ কর্বো ক্যাম্নে?
  • Du | ১২ মার্চ ২০১০ ২২:৪৯425885
  • :))
  • aka | ১২ মার্চ ২০১০ ২৩:১১425886
  • না না লাল মাংস ভাল না। কিন্তু মুশকিল হল কতটা? সাহেবরা বহুত স্টেক মেক (রেয়ার ডান) খেয়ে কোলনের বারটা বাজায়। শুধু ক্যান্সার নয় হার্টের ও বারটা বাজায়। কিন্তু তাবলে মাসে দুইবার তিন টুকরো করে পাঁঠা খেলে কিস্যু হবে নি। এই আমার বিশ্বাস। কিন্তু কে আর শোনে কার কথা। আমারে ডাক্তার নিজে মুখে বলার আগে কি কেউ বিশ্বাস করত যে রোজ এক-দুটো পেগ খাওয়া হার্টের পক্ষে ভাল। অ্যাবিউজ না করলেই হল। সবই খাও রয়েসয়ে খাও। কিন্তু একথাটা কেউ কাগজে লেখে না। সবাই একেবারে এক্সট্রীম সিনারিও লিখে খানিকটা ভয় দেখানো। আজ মাস পাঁচেক পাঁঠা ছাড়া আছি, শুধু এই জুজুর ভয়ে। (বলা ভাল জুজুর ভয়ে ভীত বউয়ের ভয়ে)। এই রিপোর্টের ফলে সেটাও যদি কেঁচে যায়!:((
  • aka | ১২ মার্চ ২০১০ ২৩:১৩425887
  • কি লিখতে কি লিখি।

    **বউ রাজী হয়েছে আগামী সপ্তাহে পাঁঠা কিনতে। সেটাও যদি কেঁচে যায়।
  • a x | ১৮ মার্চ ২০১০ ০১:৪৫425888
  • হিঙ্গের কচুরি

    উরুদ ডাল (aka কলাইএর ডাল aka বিউলির ডাল) ওভারনাইট জলে ভিজিয়ে রাখুন, ভালো করে ধোয়ার পর। সকাল বেলা, জলটা ঝড়িয়ে মিক্সিতে একটু মোটা করে গ্রাইন্ড করে নিন। গ্রাইন্ড করার সময় দিন - এক পিঞ্চ হিং, বেশ খানিক মৌরী, লংকা গুঁড়ো, এবং একচিমটে নুন। ডাল ভেঙ্গে যাবে কিন্তু দানা দানা থাকবে এমন গ্রাইন্ড করতে হবে।
    তেল গরম করুন কড়াইতে। তারমধ্যে এই মিশ্রণটা ঢেলে নাড়তে থাকুন যতক্ষণ না শুকিয়ে যায়। একপাশে রেখে দিন।
    ময়দা মেশান ভেজিটেবল তেল, একটুস নুন আর একটুস চিনি দিয়ে।অল্প অল্প করে জল দিন, ভালো করে মাখুন, হাত থেকে ছেড়ে আসে যেন। ছোট ছোট গোল্লা বানান তালুতে মাঝখানে বুড়ো আঙ্গুল দিয়ে বাটি মত বানিয়ে ঐ পুরটা দিন। বেশি দিলে ভাজতে গিয়ে ফেটে জাবে। এবার পুরটা ভেতরে রেখে আবার বল বানিয়ে নিন। বেলন দিয়ে কচুরির সাইজে বেলে নিন - সাবধানে বেশি পাতলা করলে ফেটে যেতে পারে বা পুর বেরিয়ে আসতে পারে। সোনালী রং করে ভেজে তুলুন।

    ঝাল আলুর তরকারি (কচুরির অ্যাকম্পানিমেন্ট)

    আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোট চৌকো করে কেটে নিন। জলে সেদ্ধ করুন - সেমি ডান মত অবস্থায়ে তুলে নিয়ে জল ঝরিয়ে নিন। কড়াইতে তেল দিন, গরম হলে তেজপাতা, শুনকো লংকা, মৌরী ফোড়ন দিন। একটু চট্‌পট্‌ করলেই ঐ আধা সেদ্ধ আলু ঢেলে দিন, অল্প হলুদ দিন। একটুশ লংকা গুঁড়ো দিন, একচিমটে হিং দিন, কিছুটা আদা আর একটু ধনে বাটা দিন। স্বাদমত নুন ও একচিমটে চিনি দিন। এবার সব ভালো করে নাড়তে থাকুন। এবার কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিন, জল ঢেলে দিন অল্প। এটাকে ভালো করে ফুটতে দিন। কিছু কিছু আলু ভেঙ্গে ঝোলে মিশে গিয়ে ঝোলটাকে আরো ঘন করে দেবে। পছন্দ মত ঘন হলে নিভিয়ে দিন।
  • a x | ১৮ মার্চ ২০১০ ০১:৫৭425889
  • কোর্মা! এবং খুব সোজা কোর্মা!

    পাঁঠার মাংস সারারাত ম্যারিনেট করুন এইগুলো দিয়ে -
    দই, আদা, অনেকখনি গরম মশলা, নুন।
    পরের দিন পেঁয়াজ কুচোন মিহি করে। কয়েক টেবিলস্পুন দুধ গরম করুন, গরম দুধে কটি জাফরান ভিজিয়ে রাখুন।

    এবার কড়াইতে পর্যাপ্ত পরিমানে ঘী গরম করুন। (ইয়েস ঘী অ্যান্ড নট তেল)। গরম ঘীতে দিন বেশ খানিক আস্ত গোলমরীচ। ফুটিফাটা করতে শুরু করলে দিন আস্ত গরম মশলা - এলাচ ও দারচিনি। ৫ সেকেন্ড মত হতে দিন। এবার ঐ কুচি করা পেঁয়াজ দিয়ে দিন। পেয়াঁজ যখন ট্রান্সলুসেন্ট মত হয়ে এসেছে, একদিকে ঠেলে ঐ ঘীতে একটূ চিনি দিন, এটাকে ক্যারামেলাইজ হতে দিন অল্প, তারপর ঐ পেঁয়াজের সাথে মিশিয়ে আবার ভাজতে থাকুন যতক্ষণ না অল্প সোনালী রং হচ্ছে।

    এবার এর মধ্যে ঐ ম্যারিনেডটা ঢেলে দিন। আগুন বাড়িয়ে নাড়তেই থাকুন যতক্ষণ না তেল আলাদা হয়ে আসছে এবং মাংস বাদামী রং হচ্ছে। এরমধ্যে দিন ঐ জাফরান ভেজানো দুধ, কিম্বা হাফ অ্যান্ড হাফ বা অল্প ক্রীম। যদি আরো ঝোল রাখতে চান ১:১ দুধ:জল মিশিয়ে দিন, আঁচ কমিয়ে ফুটতে দিন, নুন দিন, যতক্ষণ না মাংস সেদ্ধ হচ্ছে ঢাকা দিয়ে রাখুন বা প্রেশার কুকারে করলে ঢাকা লাগিয়ে একটা সিটির পরে ১০ মিনিট লো হিটে রেখে দিন। ঢাকা খুলে দেখে নিন ঝোল কতটা। খুব কম ঝোল থাকা উচিৎ। নিজের পছন্দ মত কনসিস্টেন্সি বুঝে জল দিন বা শুকিয়ে নিন। বেশি কেত করতে চাইলে এরওপর পুদিনা পাতার স্প্রিগ বা স্লিভার্ড আমন্ড দিয়ে গার্নিশ করুন।
  • a x | ১৮ মার্চ ২০১০ ০২:০০425891
  • খেয়াল রাখবেন ম্যারিনেডে এবং রান্নার সময় দু জায়গাতেই নুন বলেছি। স্বাদ বুঝে দেবেন।
  • m | ১৮ মার্চ ২০১০ ০২:০৫425892
  • ঝাল আলুর তরকারি(রাস্তার দোকানের)

    আলু ভালো করে ধুয়ে খোসা সমেত ছোট কিউব এর মত শেপে কেটে নিন।

    প্যানে তেল দিয়ে একটা তেজপাতা,শুকনো লংকা আর পাঁচ ফোড়ন দিন। গন্ধ বেরোলে আলু দিন। একটু ভাজুন।

    আদা বাটা দিন। কষুন।জিরে আর ধনে গুঁড়ো দিন, হলুদ দিন। ভালো করে কষুন।লংকা দিন। নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে দিন। জল দিন।

    ফুটলে ঢাকা দিন।আঁচ কমিয়ে আলু সেদ্ধ হতে দিন। সেদ্ধ হলে গা মাখা ঝোল সমেত নামিয়ে নিন।

    এটাতে ইচ্ছে হলে টোম্যাটো ও দিতে পারেন।

    লুচির সঙ্গে খেয়ে আমাকে সাধুবাদ দিন:)
  • ranja | ১৮ মার্চ ২০১০ ০২:১৯425893
  • ax
    ময়দা তে হিং মেশানোর উপায় কি? হিং গুঁড়ো নেই, কেমন যেন চটচটে ক্কাথ মত বস্তু। ঐটে জলে গুলে দিয়ে দেব?
    আর, হিং ছাড়া একই জিনিস বানানো যাবে? হিং খাওয়া বারণ থাকলে?
  • Ranja | ১৮ মার্চ ২০১০ ০২:২১425894
  • ও: সরি, ময়দা তো নয়, ডালে হিং মেশানোর কথা। তখনও কি একই ভাবে হিং গোলা জল...?
  • a x | ১৮ মার্চ ২০১০ ০২:৫২425895
  • আমি তো গুঁড়ো হিং দিয়ে বানাই, কিন্তু ঐ চটচটে জিনিসটাও দেখেছি। ওটা জলে ভিজিয়ে একটু হাত দিয়ে জলে মেশানোর চেষ্টা করে সেই জলটা দিয়েই ময়দা মাখতে পারেন।
    ডালে দেবার সময় জল দিলে মুশকিল তাতে আবার ডালটা একটু নরম নরম হয়ে যেতে পারে ভাজা হবার বদলে। যদি খুব অল্প জলে হিংটা গুলে দিতে পারেন আর সেই জলটা ডালে দিয়ে তাড়াতাড়ি শুকিয়ে নিতে পারেন, তবে বোধহয় হবে। হিং ভেজানোর ঐ জলটা গরম করে নিলে মেশাতে সুবিধে হয়।

    হিং ছাড়াও করতে পারেন নিশ্চয়ই, তবে আর হিংএর কচুরি হবেনা, এই যা :-)
  • kaatakutu | ১৮ মার্চ ২০১০ ০২:৫৩425896
  • চামচের ঝোল

    উপকরন
    ১)এক কিলো কাটা মুর্গী ( হোল চিকেন পিস পিস করে কাটা)
    ২)৪/৬টা টমেটো
    ৩)৩/৪ বান্ডিল ধনে পাতা
    ৪)দুটো বড়ো পেঁয়াজ ( ছোটো, ছোটো করে কাটা)
    ৫)আদা কুচি ( ৫০ গ্রাম)
    ৬)রসুন কুচি ( ৪/৬ টা)
    ৭)গোটা গোল মরিচ ( ১২/১৪ টা)
    ৮)লবঙ্গ ( ৬ টা)
    ৯)ছোটো এলাচ (৬টা)
    ১০)দারচিনি ( ৪ পিস)
    ১১)কাঁচা লঙ্কা ( ৮/১০ টা, বাঙাল হলে এক কিলো )
    ১২)আস্ত জিরে
    ১৩)একটা মাঝারি সাইজের চামচ

    প্রথমে গরম তেলে, গোটা জিরে, আর গোটা গরম মশলা (লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি)

    কাটা পেঁয়াজ ছাড়ুন, হালকা করে ভাজুন

    আদা আর রসুন দিয়ে অল্প করে কশুন

    কাটা চিকেন গুলো দি য়ে কশতে থাকুন, ( মিনিট ৫/৭)

    টমেটো / ধনেপাতা/ কাঁচা লঙ্কা গুলো ছোটো ছোটো করে কেটে মিশিয়ে দিয়ে লো হীটে ঢাকা দিয়ে বসিয়ে রেখে গুরুতে আডা মারুন।

    প্রয়জন মতো নুন/চিনি/ঝাল মিশিয়ে নেবেন

    মনে রাখবেন নো ওয়াটার বা হলুদ।

    রাহ্না শেষ হয়ে গেলে মাঝারি সাইজের চামচটা জেটা দিয়ে এখনো কিছু করেন নি, সেটাই জলে ধুয়ে রেখে দেবেন পরের বারে চামচের ঝোল রাহ্না করার জন্য!!
  • Nina | ১৮ মার্চ ২০১০ ২১:৩৬425897
  • হাইকোর্ট ফেরৎ হঠাৎ করে বাবা সঙ্গে তিনচারজন বন্ধু নিয়ে বাড়ীতে এসে মাকে বলতেন, তোমার ঐ কলাইর ডাল-হিঙের কচুরি এদেরকে খাওয়াও তো--
    মা ঝটপট করে ফেলতেন, যদিও ডাল ভেজানোর সময় থাকতনা।

    লিজ্জতের উরদডালের এক প্যাকেট পাঁপড় ফুটন্ত গরম জলে ভিজিয়ে রেখে আধঘন্টা, তারপর তাতে হিং দিয়ে, ও ময়দা মিশিয়ে মাখতে হয়।
    তারপর বেলো আর ভাজো। খেতে বেশ ভাল হয়।
  • kc | ১৮ মার্চ ২০১০ ২১:৪৪425898
  • নীনাদির এই টিপটা বেশ পছন্দ হল, ফিডব্যাক জানাবখন।
  • de | ১৯ মার্চ ২০১০ ১৪:৫৭425900
  • দিনে দিনে বাঁচার আনন্দ শুকিয়ে ফেলার পিল্যান প্রী-নিরাকারের :((-- তবে রেড ওয়াইন খাওয়া যে হার্টের জন্য ভালো শুনি? ভুল শুনি?

    আজ্জোর জুজুর ভয় আরো বাড়লো -- তবে আমি ডিডি-দা কে ভোট দেবো -- অতো ভেবেচিন্তে কি বাঁচা যায়?
  • sana | ১৯ মার্চ ২০১০ ১৫:১৩425902
  • বানালাম মশলা-brussels sproutBrussels sprout অল্প ভাপিয়ে নিন ফুটন্ত নুন জলে ৬-৭ মিনিট। জিরে ফোড়োন দিন,কুচো পেয়াঁজ ভাজুন,টমাটো কুচি দিন,গললে ধনে গুঁড়ো দিন,লন্‌কা গুঁড়ো দিন, নুন-হলুদ-মিষ্টি দিন, অলপ জল দিন, নেড়ে-চেড়ে মশলা কশিয়ে
    brussels sprout গুলো দিয়ে নেড়ে আবার অলপ জল দিয়ে ঢাকা দিন,শুকনো-শুকনো করে নামান।খুব ভালো লাগলো খেতে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন