এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সর্ষেবাটা মোচাবাটা চিতলের মুইঠ্যা ইত্যাদি ইত্যাদি (৩)

    Abhyuday Mandal
    অন্যান্য | ০১ ফেব্রুয়ারি ২০১০ | ১১২৩৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:০৯433552
  • কিংবা, ছোটোর উপরে।

    নিরামিষ পোলাও
    মটরশুঁটির কচুরি
    নারকেল দিয়ে ভাজা সোনামুগের ডাল
    বেগুনভাজা
    কাশ্মীরি আলুর দম
    পটলের দোলমা
    পনীর পসন্দা
    আনারসের চাটনি
    জলভরা তালশাঁস সন্দেশ
    কুলফি
  • dipu | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:০৯433551
  • শুধু নারকোল দেওয়া কচুই খেয়েছি। ছোলা দিয়ে কখনও খাইনি।

    শুক্তোয় রাঙালু দিতে ভুলবেন না।
  • san | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:১৩433554
  • খিদে পেয়ে গেল :-(
  • . | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:১৩433553
  • লিখতে লিখতে হঠাৎ কি খিদে পেয়ে গেল! :-(
  • kc | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:১৪433556
  • তালশাঁস সন্দেশটা অবশ্যই যেন নকুড় নন্দীর হয়।
  • dipu | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:১৪433555
  • আমারো :-((
  • de | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৬:০৪433557
  • নিরামিষ মেনুটা অসা -- দেখেই খিদে পাচ্ছে, কিন্তু শুধু নিরিমিষ খেতে আমার কেমন মনটা উদাস হয়ে যায় -- জগতের দিকে দৃষ্টি থাকে না!! তাই কি খাচ্ছি বুঝতেই পারি না!
  • Jhiki | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৬:১০433558
  • এটা একদম আমার ও মনের কথা de, যতই ভালো খাবার থাক, শুধু নিরামিষ খাওয়া বড্ড চাপের।
  • . | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৬:১২433559
  • কেউ রাঙালু দিয়ে কোনো রান্নার রেসিপি দেবেন? আমার তিনকুলে (বাপমা মিলিয়ে দুই আর শ্বশুরশাশুরি মিলে এক) কেউ কোনোদিন এই সব্জিটা রাঁধে নি। আমিও কোনোদিন খাই নি। তাই ঠিক সাহস করে কিনতে পারি না।
  • Jhiki | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৬:১৮433561
  • রাঙালু ঝিরি ঝিরি করে কেটে টম্যটোর চাটনি তে দেওয়া আর রাঙালুর পান্তুয়া।
    এগুলো ছাড়া গোটাসেদ্ধতে রাঙালু দিতে দেখেছি।
    দিল্লীতে রাস্তায় রাঙালু পোড়া বিক্রী হয়।
    বি: দ্র: প্রথম দুটো আমি খাই আর বেশ ভালোবেসেই খাই, পরের দুটো আজ অবধি খাই নি!
  • Jhiki | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২১433562
  • ও হ্যাঁ, দুধপুলি নরম করার জন্য মা পুলি গড়ার সময় চালের সাথে রাঙালু সেদ্ধও দিয়ে থাকে।
  • Arpan | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২২433563
  • ঝিরি ঝিরি করে কাটা রাঙালুভাজা অমৃতসমান।

    মিষ্টান্নদ্রব্য চলবে? তালে রাঙালুর পুলির রেসিপি জোগাড় করে দিতাম।
  • . | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২৪433564
  • হোয়াট 'বাউট তরকারি? এনিথিং?
  • Jhiki | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২৬433566
  • ঐ যে দীপু বললেন শুক্তে দেয়, আমি কোনদিন দেখিনি/খাইনি!
  • Arpan | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২৬433565
  • জিগামু।
  • Arpan | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২৭433567
  • তবে স্মৃতিতে নাই কিছু।
  • dipu | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৩৪433568
  • রাঙালু তো নরম, শুধু রাঙালুর তরকারি হবে না। অন্যকিছুর তরকারিতে স্বাদ বাড়াতে কাজে লাগে।

    আর রাঙালুর দুধপুলি, গোটাসেদ্ধ ইত্যাদি তো হয়ই। রাঙালু ছাড়া গোটা ভাবা যায় না।
  • de | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৪০433569
  • রাঙালু লম্বা লম্বা করে কেটে শুকতো আর পাঁচমিশালী তরকারী বা চচ্চড়িতে দেওয়া যায়, এছাড়া পুলি ভীষণ ভালো হয়। শুধু ওটার কোন তরকারী আপনার চলবে না প্রী-নিরাকার! কোন বাঙালদেরি চলবে না!
  • . | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৪৬433570
  • গট ইট।
  • san | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৪৮433572
  • সিআর্পার্কের রাঙালুপোড়া খাও নি ?

    হায় দিল্লিবাস বৃথা গেছে তোমার :-(
  • san | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৫০433573
  • রাঙালুর পুলি মা বানায়। গুচ্ছ খেতে হয়।

    শুক্তো, চচ্চড়ি, গোটাসেদ্ধ, লাবড়া - মোটমাট যেকোন পাঁচমিশেলি নিরামিষ তরকারিতেই তো রাঙালু দিয়ে দেয়। শুধু রাঙালু দিয়ে রান্না কিছু কখনও খাই নি।
  • san | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৫১433575
  • ও দেদি লিখে দিয়েছে আমি পোস্ট করার আগে দেখিনি। ইগনোর ইগনোর।
  • Rajdeep | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৫১433574
  • নিরামিষ মেনু?

    নুচি আর আলুর তরকারি খাওয়ান পেটপুরে - সঙ্গে নতুন গুড়ের মাখা সন্দেশ..... আর কিচ্ছু দরকার নেই

    বাঙালরা অনেক কচুঘেঁচুর আইডিয়া দেবে, একদম কান দেবেন না :)
  • Manish | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৫৭433576
  • আমিও একটা নিরামিষ মেনু দিয়ে দিলাম (আমার বড় ছেলের উপনয়নের মেনু ছিলো):

    সরু লম্বা ভাত
    চেরা লম্বা বেগুন ভাজা
    ঝিরি ঝিরি আলুভাজা
    আলুফুলকপি দিয়ে সোনামূগ
    ডুমুরের ডালনা
    ঘী গরম মশলা দিয়ে নীরামিশ এচোঁরের তরকারি
    পাঁপড়
    আমের চাটনি

    আমিষে ছিলো:
    চিতলের মুইঠ্যা
    কালোজিরে দিয়ে পাবদা মাছের ঝোল
  • dipu | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৫৯433578
  • অত ডুমুর কোথায় পেলেন?
  • sinfaut | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৫৯433577
  • হ্যাঁ হ্যাঁ ডুমুরের ডালনা আর ঘী গরম মশলা দিয়ে এঁচোড় (যদিও অন্য ভ্যারিয়েন্ট খাইনি) ব্যাপক। আর কোন গন্ধওলা ভাতের থেকে পাতি ভাত বেশি ভালো লাগে।
  • Manish | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৭:০৫433580
  • অর্ডার দিয়েছিলাম আমরা, সাপ্লাই করেছে ক্যাটারার।
  • . | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৭:০৫433579
  • নুচি, আল্লুত্তক্কারি আর মাকা সন্দেশ?!! মাইরি সাজেশন দিতেও পয়সার হিসেব কচ্চে। :-D
  • san | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৭:০৭433581
  • নুচি আর ঝোলাগুড় বলেনি এই তো অনেক !
  • dipu | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৭:১০433583
  • সিরিয়াসলি, এই নারকোল দিয়ে কচুটা খেতে বেশ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন