এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ২৬৬০৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ম্যামি | ০৩ মার্চ ২০১৪ ১২:৩৬486428
  • PM
    চলে যাক ক্রিমিয়া। ভাগ হয়ে যাক।
  • ম্যামি | ০৩ মার্চ ২০১৪ ১২:৩৯486429
  • most of the wealth in Ukraine -- ওয়েলথ ধুয়ে জল খাক রাশিয়া।
  • lcm | ০৩ মার্চ ২০১৪ ১২:৫৭486430
  • ক্রিমিয়া গেছে। এখন আরো কিছু জায়্গা যাবে কি না সেটাই দেখার।
    এই মোমেন্ট-টার জন্যেই পুতিন অপেক্ষা করছিল। এই গোলমালটা খুবই জরুরী ছিল। ইয়ানুকোভিচ-এর ভোট ক্যাম্পেইনের সময় ১ বিলিয়নের বেশী খচ্চা করেছিল রাশিয়া - এখন পয়সা উসুল। ইউক্রেনে স্টেব্‌ল, ক্লিন রাজনৈতিক অবস্থা রাশিয়া চায় নি - নিজেদের স্বার্থেই। মুশকিল হল, ইউ-ও যাদেরকে ব্যাক করেছে তারাও ইকুয়ালি করাপ্টেড।
    এই ওভারঅল করাপশনের বিরুদ্ধে জনমত তৈরী সহজ। কিয়েভে ময়দানে যে প্রতিবাদ হয়েছে, বা যারা মারা গেছে তারা নিও-নাজি বা খুব-পাজি কেউ নয়, প্লেন পাবলিক।

    ইউ-র কোনো দেশ বা নাটো এখনও পর্যন্ত ইউক্রেনকে মিলিটারি প্রোটেকশন দেবার কমিটমেন্ট করে নি। ৯১-এ ইরাক যখন কুয়েতে সেনা নামিয়ে দিয়েছিল তখন কিন্তু কুয়েতের জন্যে জলদি সেনা চলে এসেছিল।
    ইউ-র দেশগুলো রাশিয়া-র গ্যাসলাইনের ওপর নির্ভরশীল। এখুনি সেনা নামিয়ে যুদ্ধের ঝামেলায় গেলে গ্যাস সাপ্লাই লাইন ডিসকানেক্টেড হয়ে যাবে। রাশিয়া এবং ইউ - বিক্রেতা এবং ক্রেতা উভয়েরই মাঝের দেশ ইউক্রেনের মধ্যে দিয়ে গ্যাস সাপ্লাই দরকার। একটু আনস্টেব্‌ল ইউক্রেন হলে দুদিকেরই সুবিধে হয়, মিড্‌লম্যান প্রাইস ডিক্‌টেট করলে মুশকিল। তাই ইউক্রেন আপাতত কিছুদিন বোড়ে হয়েই থাকবে।
  • Sibu | ০৩ মার্চ ২০১৪ ১৩:৩০486431
  • কিয়েভে যারা প্রতিবাদ করেছে তারা নিও-নাজি নয়, একথাটা বোধহয় ঠিক নয়।

    http://www.nytimes.com/2013/12/17/world/europe/unease-as-an-opposition-party-stands-out-in-ukraines-protests.html?_r=0

    These are heady days for the three opposition political parties here, who were largely marginalized before the demonstrations erupted. But none of them are benefiting quite so much as Svoboda, a name that means freedom.

    And that is far from a universally welcomed development. The party traces its roots to the Ukrainian partisan army of World War II, which was loosely allied with Nazi Germany, and its debut in Parliament last year elicited objections from Israel and groups that monitor hate speech.

    প্রবন্ধটা পুরোটা পড়ে দেখুন।

    এই স্ভোবোদা পার্টিকে নিয়ে নেটে আরো অনেক তথ্য আছে। পশ্চিমী সূত্র থেকেই।
  • Sibu | ০৩ মার্চ ২০১৪ ১৩:৩৪486432
  • আর বিলিয়ন ডলারের হিসেব করলে আমেরিকান এনজিওগুলো ৫ বিলিয়ন ডলারের বেশী খরচ করেছে কিয়েভে এই টি-পার্টি মার্কা বিক্ষোভটি বানাতে। লিং খুঁজে দিতে একটু সময় নেবে।

    এলিজাবেথ নিউল্যান্ড টেপগুলাও ভুলবেন না।
  • ম্যামি | ০৩ মার্চ ২০১৪ ১৩:৪২486433
  • নিউইয়র্ক টাইমস আনলিমিটেড ফ্রি অ্যাকসেস দেয় না। সপ্তাহে এত কটা পড়তে পারি। আমার কোটা শেষ।
  • Sibu | ০৩ মার্চ ২০১৪ ১৩:৪৭486435
  • ন্যাশনাল এনডাউমেন্ট ফর ডেমোক্র্যাসির ওয়েব সাইট থেকে ইউক্রেনে তাদের খরচের সাদা হিসেব।

    http://www.ned.org/where-we-work/eurasia/ukraine
  • ম্যামি | ০৩ মার্চ ২০১৪ ১৩:৪৭486434
  • তো যাই হোক, একজন সিপিএম সমর্থক ইকনমিস্টকে জিগেস করলাম, তিনিও বললেন nationalism equals nazism is a dated post ww2 understanding.
  • Sibu | ০৩ মার্চ ২০১৪ ১৩:৫৩486436
  • অ্যাকসেস যোগাড় করে লেখাটা পড়ুন। এমনকি কোটেড অংশেও স্ভোবোদার সাথে নাজি পার্টির ইনডিরেক্ট হিস্টোরিক যোগাযোগের কথা আছে। এছাড়াও আছে এদের সম্পর্কে ইস্রায়েলের কনসার্নের কথা। ন্যাশনালিজমের কথা কোথাও আসেনি।

    জনৈক সিপিএম সমর্থক ইকনমিস্টকে করা ইরেলেভ্যান্ট প্রশ্নের ইরেলেভ্যান্ট উত্তর এখানে কেন এল?
  • lcm | ০৩ মার্চ ২০১৪ ১৩:৫৯486438
  • এই লিংকের হিসেব জুড়লে তো বড়জোর এক-দুই মিলিয়ন।

    তিনটে পার্টি,
    - পার্টি অফ রিজিয়ন্‌স্‌ (ইয়ানুকোভিচ) - (রাশিয়ান ব্যাক্‌ড)
    - ফাদারল্যান্ড (ব্যাক্‌ড বাই ইউ)
    - ফ্রিডম (খুবই কম সিট)

    ইউএস-এর ইউক্রেনে ইন্টারেস্ট বলতে শুধু রাশিয়া - নাথিং অ্যাবাউট ইউক্রেন, নর ইউ।
  • Sibu | ০৩ মার্চ ২০১৪ ১৪:০৩486440
  • না, ওটা শুধু একটা লিং। আরো আছে। সেগুলো খুঁজে দেব। আজ রাত হয়ে গেছে। আজ হয়তো আর হবে না।

    ইউক্রেনে ইউএসের টাকা ঢালার শুরু অনেক আগে। অরেঞ্জ রিভোলিউশন ব্যাক করতে সোরোস অনেক পয়সা খচ্চা করেছিল। এই ৫ বিলিয়ন সে সব বাদে।
  • lcm | ০৩ মার্চ ২০১৪ ১৪:০৩486439
  • স্যানফ্রানসিস্কোতে রাশিয়ান কনসুলেট অফিসের সামনে ইউক্রেনিয়ান-দের প্রতিবাদ চলছে -
  • lcm | ০৩ মার্চ ২০১৪ ১৪:১০486441
  • ভুল হল, ২০১২-র ইলেকশন অনুযায়ী --
    ১) পার্টি অফ রিজিয়ন্‌স (৩০% ভোট)
    ২) ফাদাল্যান্ড (২৫% ভোট)
    ৩) UDAR (১৪% ভোট)
    ৪) কম্যুনিষ্ট পার্টি (১৩% ভোট)
    ৫) ফ্রিডম (১০% ভোট)

    ফ্রিডম পার্টি (ব্যাক্‌ড বাই জার্মান অর্গ) - নমিন্যাল।
    ইউক্রেনে প্রোটেস্টটা পুরোটা বাইরে থেকে কন্ট্রোল্‌ড নয়।
    ঠিক যেমন, আরব স্প্রিং পুরোটা অর্কেস্ট্রেটেড নয়।
  • lcm | ০৩ মার্চ ২০১৪ ১৪:১৩486442
  • ও, কন্সপিরেসি থিওরিতে অবশ্য...।
    এই যেমন, ইউএস-এ তে অকুপাই মুভমেন্ট করিয়েছে নর্থ কোরিয়া।
  • ম্যামি | ০৩ মার্চ ২০১৪ ১৪:১৫486443
  • আসবেই। আপনারা যুদ্ধ চাইছেন। তার কমে হচ্ছে না।
  • Sibu | ০৩ মার্চ ২০১৪ ১৪:১৭486445
  • পুরোটা বাইরে থেকে কন্ট্রোলড নাও হতে পারে। কিন্তু এটা অন্ততঃ অংশতঃ বাইরে থেকে কন্ট্রোলড। এছাড়া এটা একটা ডেমোক্র্যাটিকালি ইলেকটেড গভর্নমেন্টকে বাই ফোর্স উৎখাত করেছে। দেশের প্রেসিডেন্ট পালিয়ে গিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন।

    সব মিলিয়ে সিডিশন ও ট্রেজন। এর নেতাদের কোর্ট মার্শাল করে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করানো উচিত।
  • ম্যামি | ০৩ মার্চ ২০১৪ ১৪:১৭486444
  • The way you guys are supporting Vladimir! Really surprising.
  • Sibu | ০৩ মার্চ ২০১৪ ১৪:২৮486446
  • দেখুন, ইরেলেভ্যান্ট কথা বলে লাভ কি? আর ইমোশনাল হয়েই বা লাভ কি? পুটিন যে খুব ভাল লোক নয় সেটা আমরাও জানি। বেশীর মধ্যে আমেরিকা বা ইউরোপও খুব ভাল লোক নউ=য় সেটাও আমরা জানি।

    চোখ বুজে কাউকেই সাপোর্ট করার কোন মানে দেখি না। গনতন্ত্রের বুলি চোখ বুজে বিশ্বাস করার বয়েস আর নেই।

    ভারতীয় হিসেবে দুনিয়ায় একাধিক পাওয়ার সেন্টার থাকা আমার দেশে পক্ষে ভাল মনে করি।
  • ম্যামি | ০৩ মার্চ ২০১৪ ১৪:৩০486447
  • পুটিন সম্বন্ধে একটা কথা দেখান তো? এই থ্রেড থেকে?
  • Sibu | ০৩ মার্চ ২০১৪ ১৪:৪৪486450
  • আপাততঃ পুটিন কম ডেমোক্র্যাসি এক্ষপোর্ট করছে। তাই পুটিনকে নিয়ে কথা কম।

    ক্রুগম্যানের ঐ লিংটা এই আলোচনাতে রেলেভ্যান্ট কেন?
  • ম্যামি | ০৩ মার্চ ২০১৪ ১৪:৫৮486451
  • এই মুহূর্তে যে আলোচনা চলছে তার জন্যে রেলিভ্যান্ট নয়। অ্যাপ্রিসিয়েশন ডিপ্রিসিয়েসন নিয়ে আগে আলোচনা হয়েছে। পরেও হতে পারবে।
  • ম্যামি | ০৩ মার্চ ২০১৪ ১৫:০০486452
  • তাছাড়া একটা টইতে নিজের জন্যেও তো কোনও লিঙ্ক রাখা যায়। মিনিময় না হলেও।
  • PM | ০৩ মার্চ ২০১৪ ১৮:২৬486453
  • অ্যাকটা ডেমোক্র্যাটিকলি ইলেক্টেড সরকার-কে ভোট ছাড়া অন্য উপায়ে উৎখাতের ব্যাপারে ম্যামিদির কি মতামত জানা গেলো না এতো আলোচনার পরেও। সমর্থক না বিরোধী?

    থাইল্যন্ডের বর্তমান ক্রাইসিস-ও এক ই রকম। ৭০% ভোট পেয়ে জেতা সরকারকে গদিচ্যুত করার জন্য মাইনরিটিরা ব্যন্কক কে গত ২ মাস অচল করে রেখেছে। এখানে অবশ্য পশ্চিমী দের হাত নেই। হাত আছে মনার্কি আর শহুরে বড় লোকদের। কিন্তু বেসিক ব্যাপারটা প্রায় ইউক্রেনের-ই মতো। ভোটে হারা মাইনরিটিরা চাইছে ভোটে জেতা সরকারকে গদিচ্যুত করতে--যে কারনেই হোক। সমর্থন করেন?
  • PM | ০৩ মার্চ ২০১৪ ১৯:৪৭486454
  • “You just don’t invade another country on phony pretext in order to assert your interests,” John Kerry said during an interview with NBC’s Meet the Press. “This is an act of aggression that is completely trumped up in terms of its pretext. It’s really 19th century behaviour in the 21st century.”

    কেরী সাহেব ইউক্রেন নিয়ে বলছেন না ইরাক/আফ্গানিস্থান নিয়ে বলছেন? ইরাকে WMD পাওয়া গেলো?
  • ম্যামি | ০৩ মার্চ ২০১৪ ২০:০৩486455
  • বোঝা যায় নি? ইউক্রেনের প্রোটেস্টরদের সমর্থক। সরকার ফেলে দেওয়ার আন্দোলন ছিল বলে মনে করি না। (অলিগার্কদের সমর্থক নই।)
  • PM | ০৩ মার্চ ২০১৪ ২০:৪৭486456
  • কি যুক্তিতে? প্রটেস্টারদের লক্ষ্য কি ছিলো? সেটার জন্য সামনের ভোট পর্য্যন্ত অপেক্ষা করা গেলো না কেনো?
    প্রটেস্টারদের পেছনে সংখ্যাগরিষ্ঠের সমর্থন আছে তা কিভাবে বোঝা গেলো?
  • MR | ০৩ মার্চ ২০১৪ ২১:০৭486457
  • গতকাল অস্কারে শুরু হয়ে গেলো প্রোপাগান্ডা। করল লেটো। ওরা ভেনেজুয়েলা আর উক্রেনের পাশে আছে। এখন পর্য্যন্ত এভাবে সমাবেশ করে বিরোধীতা দেখানোয় সর্বত্র সরকার ফেল হয়েছে। না ভাবাটাই নাইভ হবে।
  • lcm | ০৩ মার্চ ২০১৪ ২১:২১486458
  • ইয়ানুকোভিচ-কে অগণতান্ত্রিক পদ্ধতিতে সরিয়ে দেওয়া হয়েছে - সেটা ঠিক নয়। কিন্তু তা বলে সেই মওকায় রাশিয়া ১৫০০০ সৈন্য নামিয়ে দিল! বোঝাই যাচ্ছে কারা সুযোগের অপেক্ষায় ছিল বা কারা সুযোগ তৈরী করল - স্নাইপার নিয়ে কাদের দিকে আঙ্গুল উঠছে।

    বাংলাদেশে বাংলা ভাষাভাষী ও হিন্দুদের স্বার্থে ভারত যদি যশোরে সেনা নামিয়ে দখল করে নেয়, তখন কিন্তু এই আপনারাই, এই আপনারাই প্রতিবাদে ঝলসে উঠবেন।
  • ম্যামি | ০৩ মার্চ ২০১৪ ২১:২৭486461
  • প্রটেস্টারদের লক্ষ্য ছিল, ই-উ অফার গ্রহণ করতে বলা এবং রাশিয়ান লোন আটকানো। অপেক্ষা করলে লোন বলবৎ হয়ে যেত। প্রোটেস্ট পীসফুল ছিল। তারপর রায়ট পুলিশ আর টিটুশকারা আক্রমণ করে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন