এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৪২২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bb | 127.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ১০:৫৩517654
  • ঈশান - আমি পরিষ্কার লিখেছি - আগ বাড়িয়ে দেওয়া হলে অব্শ্যই প্রশ্ন উঠবে - এখানের সম্পাদক মন্ড্লীর যা ঘোষিত নীতি - সেই নীতির সঙ্গে বিন্দুমাত্র মিল না থাকা সরকারকে স্বতঃপ্রণোদিত হয়ে কেন খসড়া দেওয়া হল?
    যদি সরকার থেকে চাওয়া হয়ে থাকে ( যেটা এতদিনে পরিষ্কার করে দেওয়া হল) তাহলে তার কি হল (এত দিনে তার উত্তর পাওয়া গেল)।
    খসড়ার কি বিষয় ছিল তা নিয়ে আমার বিন্দুমাত্র মাথাব্যাথা নেই কারণ আমি কোন ভাবেই এই বিষয়ে জড়িত হতে চাই নি।
    এখন য্খন জানা গেল যে সরকার থেকেই চাওয়া হয়েছিল, তখন এটাও বোঝা গেল এই সরকারের সঙ্গে আপনাদের যোগ আছে। এটা এমন একটা ব্যাপার সেটা পরিষ্কার করা উচিত ছিল।কারণ আপনাদের তথাকথিত ঘোষিত রাজনৈতিক অব্স্থানের সঙ্গে সম্পুণ বিপরীত। তাহলে দ্বিচারিতা কারা করছে???? আমি তো এখানে বলেছি আমি সিপিএম সমর্থক। নিজেদের রাজনৈতিক অব্স্থান নিয়ে কারা লোককে বিভ্রাত্ন করেছে? আমার মনে হয় এরদ্বারা অনেক্গুলি উত্তর পাওয়া গেল, আর যারা প্রকাশ্য বুক বাজিয়ে মমতাকে কে সমর্থন করেছেন তার প্রমাণ চাই বলছিলেন তারা এবার চুপ করবেন।

    অরণ্য - আপনি অনেক বার আগেও বলেছেম, তাই উত্তরটা দিচ্ছি - ব্যক্তিগত ভাবে এখানে কেউ বিরোধিতা করে্নি,কারণ আমি ঈশান, পাই ইত্যাদি কাউকেই চিনি না আর এটা তাদের ব্যক্তিগত ব্যাপার হলে আমার কোন অধিকার নেই সেখানে কথা বলার। এটা নীতিগত বিরোধিতা, আমি এটাও মনে করি এর পিছনে ওঁদের কোন ব্যক্তি স্বার্থ জড়িত নেই
  • a x | 118.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ১১:২৩517655
  • আকা, বুঝেছি মানে আমি যা লিখেছি, তার প্রেক্ষিতে ঈশানের বক্তব্য বুঝেছি। তার মানে একমত হয়েছি বা খসড়ার কোনো ব্যাপারে একমত হয়েছি, এমন বলিনি। খসড়া নিয়ে বাকি বক্তব্য পরে।
  • PT | 213.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ১১:৩০517656
  • খসড়া নিয়ে আমারও কোন বক্তব্য নাই। শুধু এট্টু জানার ছিল যে নতুন সরকার গুচ ছাড়া আর কোন কোন পত্রিকা/e-mag/অণুপত্রিকার কাছ থেকে খসড়া চেয়ে পাঠিয়েছিল। তাহলে ঐ লিস্টি দেখলে অন্ততঃ একটা ধারণা পাওয়া যাবে যে কোন কোন সম্পাদক/সম্পাদকমণ্ডলী নতুন সরকারের আস্থাভাজন ছিলেন। তার পরে নাহয় সেই প্রেক্ষিতে গুচ-র অবস্থান ব্যাখ্যা করার বা বোঝার চেষ্টা করা যেতে পারে।
  • a x | 118.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ১১:৩৩517657
  • বিবি কি বললেন বুঝলাম না। এখানে শুভেন্দু মাইতির ছেলেও লেখেন। সুমন চট্টোপাধ্যায়ের লেখাও আছে। ঈশান তো বলল অনেক লোক আসে, কারো সাথে তৃণমূলের যোগাযোগ থাকতে পারে। প্রসুন ভৌমিক আমার কলেজের ছেলে, না চিনে উপায় নেই, তারমানে কি আমার সাথে তৃণমূলের সম্পর্ক এস্টাব্লিশড হয়ে গেল?

    আকা, দুটো পয়েন্টেই আমি কিছুটা একমত, কিন্তু এই নিয়ে এত কথা হয়ে গেছে, যে আর লিখব কিনা জানিনা।
  • ডিডি | 120.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ১১:৩৪517658
  • আর আমি লিখলাম "এই সোনার বাংলা আর কখনই হবে না"? তাতে ত্যক্ত হয়ে পিটি সাহেব লিখলেন "বাংলা আবার সোনার বাংলা কবে ছ্যালো?"।

    যদিও আমার স্টেটমেন্টের সাথে ঐ প্রশ্নের বিশেষ সম্পর্ক নেই তাও সত্যের খাতিরে জানাতে বাধ্য হচ্ছি।

    যেমতি শশাংকর আমল ও তার পরেই পাল সাম্রাজ্যকে স্বচ্ছন্দে বাংলার সুবর্ণ যুগ বলতে পারেন। তা সেও তো হাজার বছর হয়ে গেলো।

    এবার ফ্ল্যাশ ফরোয়ার্ড- উনবিংশ শতাব্দী। বাংলায় টপাটপ মনিষীরা জন্মাচ্ছেন। জিনিয়াসের পর জিনিয়াস। সেটাকেও সুবর্ণ যুগ বলা যায়। ডিটেইলস চাইলে প্র বৈ চ বলবেন। বেশী কথা কি টেগোর বাবু "আমার সোনার বাংলা" নামে একটা গান ও লিখেছিলেন।

    সত্তরের প্রথম দিকে ইস্টবেংগল ক্লাব যাকে বলে হেলায় লংকা করিলো জয়। পাচ বছর একটানা আনস্টপেবল ছিলো। অনেকনেক সুধীজন সেটাকে (ইস্ট)বেংগলের স্বর্নযুগ বলেন।

    এ ভিন্ন আরো কোনো সিরিয়াস প্রশ্ন থাকলে নিশ্চয়ই করবেন।
  • lcm | 34.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ১১:৫৩517659
  • যখন ঠাকুর (রামকেষ্ট নয়, রবি) লিখলেন - আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
    তখন অবধি ছিল সোনার, ঠাকুর কি আর মিছে কথা লিখেছিলেন।
    তার পর সোনার দামও হু হু করে বেড়ে গেল, সে সোনাও নাই, সে বাংলাও নাই।
  • PT | 213.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ১১:৫৫517660
  • যাক, জ্বর দিয়া ঘাম ছাড়িল!

    অতএব ঐতিহাসিক ভাবে প্রমাণিত হইল যে সিপিএমের "চাটন"-এর ফলে সোনার বাংলা ধ্বংস হয় নাই। কেননা সাতাত্তরের ক্ষমতা হস্তান্তরের কালে বাংলায় স্বর্ণযুগ ছিল তাহাও কেহ দাবি করিলেন না। এমনকি ইস্টবেঙ্গলের স্বর্ণযুগ সত্তরের মাঝামাঝি শেষ হওয়ার ফলে সিপিএমের "চাটন"-কে এই দলটির নিম্নগামীতার জন্যেও দায়ী করা গেল না।
  • lcm | 34.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ১২:০২517661
  • সিপিএম নিয়ে এত ঘামের বা কি আছে, যে ছাড়াতে জ্বর লাগবে ঃ)
  • ডিডি | 120.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ১২:০৪517663
  • না না। ফের স্বর্ণযুগের সম্ভাবনা নষ্ট হয়ে গেলো। চাটন ও খ্যাঁদনের চোটে।

    রসম টসম খেয়েও পুরো সাউথ ইন্ডিয়া কোথায় উঠে গেলো। ইন্ডাস্ট্রীতে, টুরিসমে, রজনীকান্তে। আর আমরা এতো দিন সস্তায় ইলিশ খেয়েও ডুবে গেলাম।

    চাকরীর জন্য,পড়ার জন্য,চিকিচ্ছের জন্য অন্য রাজ্যে যেতে হয় অবিরল। এ সবই চাটন, খাঁদন আর বেশী ভাজাভুজি খাবার জন্য।

    কবি এটাই বলতে চেয়েছেন।
  • lcm | 34.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ১২:০৬517664
  • তা তো হবেই, সোনা সব সাউথ ইন্ডিয়ায় চলে গেছে, ওদিকেই এখন সোনার দেশ।
  • pinaki | 148.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ১২:৩৫517665
  • উফ, আবার খসড়া নিয়ে ! :-D
  • PT | 213.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ১২:৪১517666
  • প্রশ্নটি সিপিএম কিম্বা ঘামের নহে, ইতিহাসের। এখন যেরূপ সিপিএমের "চাটন" বন্ধ হওয়ার কারণে আবার শশাঙ্কের সোনার বাংলার পুনোরুত্থানের সম্ভাবনার শঙ্কায় নুতন ইতিহাস রচিত হইবে!!
  • lcm | 34.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ১২:৪২517667
  • পিটি,
    ইএই "চাটন" শব্দটি এই পরিপ্রেক্ষিতে কি অর্থ বহন করিতেছে? সমালোচনা?
  • | 132.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ১২:৪৬517668
  • আবার ইষ্টবেঙ্গল কেন?
  • bb | 127.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ১২:৫২517669
  • @ax, সুভেন্দু বাবুর ছেলে লেখেন বা প্রসুন ভৌমিক লেখেন সেটা ভাল ব্যাপার। বিভিন্ন মতামতের লোক লিখলে তবেই জানা যাবে সেই মতাদর্শের দিকটা। কে ঠিক বা কে ভুল সেটা পাঠ্কের নিজস্ব ধারণা। কিন্তু যে মুহুর্তে সম্পাদক মন্ড্লী তাদের মাধ্যমে সরকারের কি কর্তব্য এই নিয়ে সনদ দিলেন তখন কিন্তু সম্পর্ক তৈরী হল।
    পবিত্র সরকার বিভিন্ন বাম কমিটিতে থাকার ফলে যেমন বামেদের কাছের লোক বলে পরিচিত হন, বা রেলের কমিটিতে থাকার জন্য নচিকেতাকে লোকে বলে, তেমনি এক্ষেত্রে নিরপেক্ষতা আর প্রশ্নাতীত থাকে না।
    এইজন্যই বুঝছি এপিডিআর এর আনুগত্য নিয়ে প্রশ্ন উঠলে সম্পাদক মহাশয় কেন এত 'টাচি' হচ্ছেন।
  • PT | 213.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ১২:৫৬517670
  • "চাটন" শব্দটি ডিডিবাবু প্রথম ব্যবহার করেন। আমিও ইহার সঠিক অর্থ বুঝিতে না পারিয়াও "কতিপয় পিতা" জাতীয় নুতন শব্দপ্রয়োগের লোভে "-"-র মধ্যে ব্যবহার করিতেছি। তবে কিঞ্চিত নষ্টামি-দুষ্টামির আভাস সহযোগে শব্দটির তীব্রতা নজর কাড়ার মত।
  • PT | 213.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ১৩:০৫517671
  • আহা, আগে একটা ব্যাপার পরিষ্কার করুন কেউ দয়া করে। নতুন সরকার কি গণশক্তি, কালান্তর ইত্যাদির সম্পাদকমণ্ডলীর কাছ থেকেও খসড়া চেয়েছিল নাকি এদের বাদ দিয়ে গুচ-র এবং আরও অন্যন্য সম্পাদকমণ্ডলীর কাছ থেকে খসড়া চেয়েছিল? এই অন্যান্যরা কারা সেটা কি কেউ জানেন? সেটা জানা গেলে সবাই যে যার মত নিজ নিজ সিদ্ধান্তে পৌঁছতে পারেন।
  • ডিডি | 120.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ১৩:১০517672
  • আমি তো খ্যাঁদন ও লিখেছি। সেটা তাইলে কল্কি পেলো না?
  • PT | 213.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ১৩:১৫517675
  • এই শব্দটির তীব্রতা অন্যটির মত নহে। "চাট্ন" শব্দটি শরীর-মনে যেরূপ শিহরণ জাগায় "খ্যাঁদন" সেই তুলনায় নিতান্তই সাধারণ।
  • lcm | 34.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ১৩:১৫517674
  • খসড়া ব্যাপারটা নিয়ে ভারি গোল বেঁধেছে! দু কথা না কইলেই নয় দেখচি।
    বাংলায় ভাটিয়ালি, অর্থাৎ ভাট কর্ম সম্পাদন করবার এক ওয়েব সাইট উপদেশ/পরামর্শ দেবে সরকারকে - কেমন করে, কি কি উপায়ে দেশের ভালো করা যায়। যেন সরকারকে উপদেশ দেবার লোক কম পড়েছে - ডিউক ইউনিভার্সিটির অমিত মিত্র মশাই থেকে, সাবির ভাটিয়া, দিনে দশ লাখ আনন্দবাজার এবং অগুন্তি চায়ের দোকান। এবং, এর সঙ্গে গুরুচন্ডালি র পিডিএফ।
    বেড়ালের মাথাব্যাথা নেই, যাদের ঘন্টা বাঁধার কথা তারা নিদ্রিত, শুধু ঘন্টারা পাতার পর পাতা ধরে ঘটাং ঘট`ং করে ভাট করে, তক্কো করে। দুর, দুর, বনের খেয়ে ঘরের মোষ তাড়ানো।
  • lcm | 34.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ১৩:২৪517676
  • বেশ, তবে তো সত্যের খাতিরে বলিতেই হয়, সিপিএম নিজগুণে, স্বকীয়তায়, স্বমহিমায়, বহু পরিশ্রমে, বহু নিষ্ঠায় এই চাটনযোগ্যতা অর্জন করিয়াছে।
  • lcm | 34.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ১৩:২৯517677
  • এবং, সর্বোপরি এই গরিমা একান্তই নিজস্ব প্রাপ্তি, উহাতে বাহিরের কারোর অবদান নাই, এপিডিআর নহে, মহাশ্বেতা নহে, গোপালকৃষ্ণ নহে - আজিকার এই প্রাপ্তি একান্তই পার্টির নিজস্ব
  • PT | 213.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ১৩:৪৪517678
  • "সত্যের খাতির" কিনা জানিনা তবে এটাকে lcm-এর নিজস্ব অবস্থান বা ব্যাখ্যা বলে মেনে নিতে অসুবিধে নেই!
  • lcm | 34.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ১৩:৫৩517679
  • অব্শ্যই, এ বক্তব্য আমার ব্যাখ্যা, যাকে বলে In My Humble Opinion।
  • rimi | 178.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ১৭:৩৪517680
  • LCMদার Date:29 Aug 2012 -- 01:15 PM র পোস্ট পড়ে কি ভালো লাগল!!!!
    কোনকালে গুরু থেকে কি এক খসড়া সরকারকে দেওয়া হয়েছিল, তার ঠিক ভুলের চুলচেরা বিচার নিয়ে কিছু লোকজন দিনের পর দিন ঝগড়া চালিয়ে যাচ্ছে, অ্যাডাল্ট লোকজন - দেখে গায়ে কাঁটা দেয়!! এদের কি আর কোনো চিন্তা নেই? আর কোনো কাজ নেই?

    সরকার আছে সরকারের মতন, খসড়া আছে খসড়ার মতন, শুধু একদল লোক নানারকম জাজমেন্ট দিয়েই চলেছে, কিম্বা প্রতিবাদ করেই চলেছে- এতে দেশের ও দশের কি উপকার হচ্ছে কে জানে!!!

    এই ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর সংস্কৃতি অবিলম্বে বন্ধ হোক।
  • | 233.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ১৮:৫২517681
  • রিমি কে ক। প্লিজ এ গুলো বন্ধ হোক। অনেক হল।
  • Ishan | 60.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ১৯:১৫517682
  • অক্ষর কথাটার উত্তর দেওয়া বাকি আছে। দিয়ে নিই।

    নন্দীগ্রামের সময়েও যারা বামফ্রন্টকে লেসার এভিল ভেবেছিলেন, স্বভাবতঃই এই শান্তির সময়েও তাঁরা এই সরকারকে হিটলার গোত্রীয় কিছু ভাববেন। তাঁদের কাছে ধোঁয়াশা টোয়াশা কিছু ম্যাটার করেনা। "ওই হিটলারের বাচ্চাদের সঙ্গে আবার কথা কি?" এইটাই তাঁদের কাছে "স্বাভাবিক" অ্যাপ্রোচ। এর বিন্দুমাত্র নড়চড় দেখলেই তাঁদের পিত্ত প্রজ্বলিত হবে, এবং নানা প্রকার ধারণার জন্ম হবে।

    ধোঅন্যাশা -টোয়াশা ম্যাটার করেনা, কারণ, এই নিয়ে পাতার পর পাতা আলোচনা হয়েছে। তখন পদ্ধতিগত যা যা প্রশ্ন এসেছে তার উত্তর দেওয়া হয়েছে। তখন, আজকে যে প্রশ্ন উঠল সেটা ওঠেনি। উঠলে, তখনই উত্তর দিয়ে দেওয়া হত। কাজের আমার দিক থেকে ভাবার যথেষ্ট কারণ আছে, যে, প্রশ্নগুলো আসলে পরবর্তীকালে তৈরি। এবং সেগুলি অজুহাত মাত্র। আসলে সিদ্ধান্ত তৈরিই আছে। কে কে কোন পক্ষে তার লিস্টি তৈরিই আছে। ধোঁয়াশা ইত্যাদি অজুহাত।

    এই পার্টিজান মনোবৃত্তির দায় আমি কেন নেব? লোকে নিশ্চয়ই ঘোঁট পাকাতে পারে, সে রাইট তাদের আছে। ঘোঁট পাকিয়ে তিক্ততাকে ব্যক্তিগত স্তর অবধিও যে কেউই নিয়ে যেতে পারেন। গেছেনও। তার প্রতিফলনও এইসব টইতে পড়ছে। কিন্তু তার দায় কস্মিনকালেও আমার না।

    আর দ্বিতীয় পয়েন্ট হল, খসড়া গুরুর পাবলিকেশন কেন। এই কারণে, যে, একটা ফিলসফিকাল এলিমেন্ট আছে। যেটার পিছনে কোনো ঐকমত্য নেই। গুরুর বাইরে এবং ভিতরের অজস্র লোকের সঙ্গে কথা বলেও সেই ঐকমত্যে পৌঁছনো যায়নি। তার ফলে ওটা একটা "মতামত"ই। কোনো সেকশনের প্রতিনিধিত্ব অ্যাজ সাচ করেনা। এবং এ নিয়ে ডিবেট আছে। থাকবে। নানা জায়গায় হয়েছে। "একদিন"এর পাতায় হয়েছে। ডিবেটে কোনো অসুবিধে নেই। কিন্তু তার কোয়ালিটি যদি এই হয়, যে, "আপনাকে কে ফোন করেছিলেন বলুন", বা, জোর করে অর্থনীতি ঢোকানোর চেষ্টা করা হয়, তবে সেই কোয়ালিটির ডিবেটে ঢুকতে আমি অক্ষম।

    ডিবেট করতে গেলেও মিনিমাম যোগ্যতা অর্জন করতে হয়। অন্যের ইনটেন্টটা, ফিলসফিটা বোঝার মতো মানসিকতা তৈরি করতে হয়। সেটা না করে ডিবেট করছি বলে ডিবেটে ঝাঁপিয়ে পড়লে, সরি, তাতে পার্টিসিপেট করতে পারলাম না। সে লোকের মনে যতই দুঃখ হোক না কেন।
  • Ishan | 60.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ১৯:৪৪517683
  • আর বিবির কথা শুনে পুরোনো কথাটাই আবার মনে পড়ছে।

    -- আগ বাড়িয়ে উপদেশ দিতে গেলেন? ছ্যাছ্যা আপনি তো মশাই খোসামুদে।
    -- নানা আগ বাড়িয়ে যাই নি তো স্যার।
    -- ওহো আগ বাড়িয়ে যান নি? তাহলে আপনি তো মশাই দালাল।

    যুক্তিপরম্পরা, পুরো যেন, ওহো তুই জল ঘোলা করিসনি, তোর বাপ তো করেছে। :)

    আবার দুঃখিত, কিন্তু এই কোয়ালিটির ডিবেটে স্যাটায়ার ছাড়া উত্তর দেবার ভঙ্গী আমার জানা নেই। আমার স্বভাবেরই দোষ হবে লিচ্চই।
  • aranya | 154.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ২০:৪২517686
  • বিবি, আপনাকে উদ্দেশ্য করে কিছু বলি নি, তোয়াজ করা, এ অধমদের দিদি যেন মনে রাখেন - এই সব কথা উঠেছিল, ব্যক্তিগত লাভের ব্যাপার-টা সেই প্রসঙ্গেই বলা।

    সরকার-কে কিছু প্রোপোজাল দেওয়া মানে যদি মমতাকে সমর্থন করা হয়, তাহলে একটাই কথা বলার - ধর্মের মত রাজনীতিও মানুষের ব্রেন ওয়াশ করে, তাকে অন্ধ করে।

    নীতিগত ভাবে আমি সবসময়ই চেষ্টা করব সরকারের সাথে কমিউনিকেট করতে, তার ভুল পয়েন্ট আউট করতে, তাকে সাজেশন দিতে, যাতে রাজ্যের মানুষের উপকার হয়। সরাসরি যোগাযোগ করা গেলে সেটা করব, যেমন এই খসড়ার ক্ষেত্রে হয়েছে, না হলে গুরু-র মত কোন ফোরামে লিখব, যদি সরকারের গোচরে আসে।

    কিসে উপকার হবে, তা নিয়ে (যেমন এক্ষেত্রে খসড়ার কন্টেন্ট নিয়ে) অব্শ্যই বিতর্ক থাকতে পারে।
  • পাগলা দাশু | 24.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ২১:৩৫517687
  • এ রাজ্যে নাহি রবে হিংসা অত্যাচার
    নাহি রবে দরিদ্র যাতনা

    ইত্যাদি ইত্যাদি

    যাও সবে নিজ নিজ কাজে।

    বাঃ বেশ বেশ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন