এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২০৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • souvik | ৩১ জানুয়ারি ২০১৩ ১০:৫৩555321
  • ধন্যবাদ গান্ধী।কাল শেষ পর্য্ন্ত চ্যানেল টা খুজে পেয়েছিলাম।তবে খেলা টা বাজে হয়েছে এটা মানা গেলো না।আমার তো দারুন লেগেছে।অবশ্যই পসন্দ আপনা আপনা।
  • গান্ধী | ৩১ জানুয়ারি ২০১৩ ১১:০৮555322
  • কাল রিয়ালের ডিফেন্সে পেপে-র‌্যামোস-মার্সেলো নেই, এরপরও ২-৩ বার বাদে বার্সা সেভাবে অ্যাটাক করতে পারলো কই? ইনিয়েস্তা-পিকে ছাড়া বার্সার কেউই কাল খেলতে পারেনি।

    ভারানে-কার্ভালহো ভালো খেলেছে যদিও, রিয়ালের মাঝমাঠও কোথায় ভালো খেললো? ওজিল যাও বা খেলল, মড্রিচ নামার পর পুরো খেলাটাই ঝুলে গেল। রোনাল্ডো-বেন্জিমার মিসগুলো না হলে খেলা জমত। পেড্রোরটাও বাজে মিস

    আজ লিভারপুল ম্যাচের হাইলাইটসটা দেখতে হবে
  • গান্ধী | ৩১ জানুয়ারি ২০১৩ ১২:৪৬555323
  • http://vimeo.com/58595627

    গুগল ট্রান্সলেট করে বলল

    "এস্সি োন্ফ্রোন্ত্স আর্বেলোঅ ইন থে পর্কিঙ্গ ওফ থে এর্নবéউ অন্দ ইন্সুল্ত্স। আোর্দিঙ্গ তো থে জৌর্নলিস্ত তেল্ল্স ঈরেনে যুনqউএর অল্ল ঐন্ত প্রোগ্রম, থিস হপ্পেনেদ অত থে এন্দ ওফ থে ফির্স্ত লেগ ওফ থে ওপ দেল Rেয় বেত্বীন Rেঅল অদ্রিদ অন্দ অেলোনঃ "এস্সি হস গোনে তো আর্বেলোঅ, ্হো স ইন থে র িথ হিস িফে, হস ফেদ, ইন্সুল্তিঙ্গ, অন্দ হস বীন ল্লেদ অ নুম্বের ওফ সিল্ল্য থিন্গ্স। অ আন এম্প্লোয়ী হস তকেন থে বুস। "(৩০-০১-২০১৩)

    ঠত সয়্স এস্সি অল্ল ঐন্ত ওন্ফ্রোন্তেদ আর্বেলোঅ অফ্তের থে গমে, ইন থে পর্কিঙ্গ লোত। এ মে তো আর্বেলোঅ'স র অন্দ ইন্সুল্তেদ থে পনিঅর্দ।"
  • গান্ধী | ৩১ জানুয়ারি ২০১৩ ১২:৪৭555324
  • যাহঃ(

    "Messi confronts Arbeloa in the parking of the Bernabéu and insults. According to the journalist tells Irene Junquera Ball Point program, this happened at the end of the first leg of the Copa del Rey between Real Madrid and FC Barcelona: "Messi has gone to Arbeloa, who was in the car with his wife, has faced, insulting, and has been called a number of silly things. Barca An employee has taken the bus. "(30-01-2013)

    That says Messi Ball Point Confronted Arbeloa after the game, in the parking lot. He came to Arbeloa's car and insulted the Spaniard."
  • ঊমেশ | ৩১ জানুয়ারি ২০১৩ ১২:৫২555325
  • কাল ২ গোলে পিছিয়ে বেশ ভয় পেয়ে গিয়েছিলাম।
    মনে হলো আজ আবার হারবো। কিন্তু এখন ড্র টাও ভালো লাগছে।

    তবে স্পার্স আর চেলসি ড্র টা ভালো-ই হলো। এভার্টন-ওয়েস্ট ব্রোম টা ড্র হলে আরো ভালো হতো।
  • গান্ধী | ৩১ জানুয়ারি ২০১৩ ১৩:৩৫555326
  • ৪ নম্বর কিন্তু ওপেন

    স্পার্স যদি আগের বছরের ঐতিহ্য বজায় রাখে তো লিভারপুল, আর্সেনাল, স্পার্স যে কেউ যেতে পারে। এভার্টন যাবে বলে মনে হয়না।
  • প্পন | ৩১ জানুয়ারি ২০১৩ ১৩:৪৩555327
  • পার্সি থাকলে ... ঃ(

    জিরৌদের ঐ মিসটা চোখে দেখা যায় না!

    (দু' মিনিটের হাইলাইটস দেখলাম)
  • ঊমেশ | ৩১ জানুয়ারি ২০১৩ ১৩:৫৯555328
  • আমি আগের দিন লিখলাম তো পার্সি যে সুযোগ গুলোতে ১০ তে ৯ গোল করতো-ই, সেই সুযোগ গুলো জিরুদ(কমেন্টেটার এরকম কিছু বলে) ১০ টা করছে।

    ওয়েঙ্গার আজ পর্যন্ত যতো প্লেয়ার বিক্রি করেছে,তার মধ্যে মনে হয় পার্সি আর প্যাট্রিক ভিয়েরা কে বিক্রি করে সব থেকে বেশী অসুবিধা তে পড়েছে।
  • umesh | ৩১ জানুয়ারি ২০১৩ ১৪:০১555329
  • লাইন উড়ে গিয়ে পুরো কথার মানে বদলে গেছে।
    আমি বলছি জিরুদ ১০টা চান্স পেলে ১ টা গোল করছে।
  • গান্ধী | ৩১ জানুয়ারি ২০১৩ ১৪:৩২555331
  • সেটাইঃ) উমেশদার প্রথম পোস্ট পড়ে ছবি হয়ে গেসলামঃ)

    কালকের হাইলাইট্স দেখলাম, জিরুদ যে রেটে মিস শুরু করেছে অচিরেই টোরেসের সুনামে ভাগ পড়ল বলে
  • ঊমেশ | ৩১ জানুয়ারি ২০১৩ ১৪:৪৪555332
  • টোরেস এর তুলনা শুধু টোরেস।
    ৫০ মিলিয়ন এর মাল। ৭০০ না ৯০০ মিনিট পর্যন্ত কোনো গোল করতে পারিনি।
    এখনো তেমন কিছু গোল করে না।
    জিরুদ ভুল-ভাল মিস করলেও বেশ কিছু গোল করেওছে।
  • ঢিংকাচিকা | ৩১ জানুয়ারি ২০১৩ ১৬:৪১555333
  • আজ তো ট্রান্সফার ডেডলাইন ডে। বিবিসির টেক্সট আপডেটগুলো ব্যাপ্পক লাগে।

    http://www.bbc.co.uk/sport/0/21272160
  • ঊমেশ | ৩১ জানুয়ারি ২০১৩ ১৬:৫১555334
  • আমাদের জন্যে ইন্টারেস্টিং কিছু নেই।

    আমাদের ম্যানেজার বলেছে, সব পজিসনে মিনিমাম ২টো প্লেয়ার আছে, টিম যথেষ্ট ভালো, তাই কিছু সাইন করাবে না।
  • ঢিংকাচিকা | ৩১ জানুয়ারি ২০১৩ ১৬:৫৩555335
  • আমাদেরও নেই। যা সই করানোর করানো হয়ে গেছে। একটা সুইস বাচ্চা ডিফেন্ডার আসবে শুধু - ভবিষ্যতের জন্যে।

    কিন্তু নাটক কিছু হবে কিনা সেটাই দেখার। সে যে দলেরই হোক।
  • গান্ধী | ৩১ জানুয়ারি ২০১৩ ১৬:৫৯555336
  • হুম্ম, স্ট্রাইকারে তো আছেইঃ)

    জিরৌড আর জার্ভিনহো

    লিভারপুল দুটো ভালো সাইন করালো, কোটিনহো আর স্টারিজ। দুজনেই ইয়ং প্লেয়ার। আর কাউকে করাবে বলে মনে হয়না। বার্মিংহ্যামের গোলকীপারটাকে চেষ্টা করছি, কিন্তু মাঝে চেলসী ঢুকে গেছে।
    এই টিমে একখানা ভালো স্টপার আর একটা গোলকীপার চাই।

    রজার্স পরের বছরের মধ্যে টিমটাকে ভালো জায়্গায় নিয়ে যাবে ঠিক। এই ডাউনিং-হেন্ডারসন আগের বছর গুচ্ছ ছড়াত।

    টোরেস কিন্তু ভাইটাল ম্যাচে গোল করে ঠিক। চ্যাম্পিয়ন্স লীগে বার্সা ম্যাচ, ইউরো ফাইনাল।
  • গান্ধী | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:০৬555337
  • সন্তোশ কাশ্যপের সাথে ম্যাচে হাফ টাইমে টোলগের গোলে এগিয়ে, ওডাফা নামতেই টিমটার অ্যাটিচিউড পাল্টে গেছে

    ইপিএলের ট্রান্সফারের সামারি

    http://www.telegraph.co.uk/sport/football/football-transfers/9511033/Transfer-deadline-day.html
  • ঊমেশ | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৩২555338
  • কাল লাস্ট মোমেন্টে আমাদের ম্যানেজার একটা সাইন করিয়েছে। সাইড-ব্যাক। ডিফেন্ডার হিসাবে বেশ দামী, ১০ মি পাউন্ড। স্পেন টিমেও খেলেছে।

    নামঃ Nacho Monreal
  • গান্ধী | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৪৩555339
  • ৭০ মিনিট
    ৩-০

    টোলগে-জুয়েল-ওডাফা

    @উমেশদা
    রাইট ব্যাক ??

    নিউক্যসল তো প্রচুর জনগণকে কিনেছে দেখলাম। কালও একজনকে কিনেছে। খেলাবে তো ১১ জনকে
  • ঊমেশ | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:১৪555340
  • না, লেফট ব্যাক।
    গিব্স আউট ৬-৮ উইকের জন্যে। স্যান্টোস কে পাতে দেওয়া যাচ্ছে না। তাই monreal কে কিনেছে।

    তোমাদের টিম তো আমাদের বেশ চাপে রেখে দিলো। ডার্বি ম্যাচের আগে ৩-১ এ জিত।
    আবার এমন টিমের সাথে যে আমাদের হারিয়েছে।
  • প্পন | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:২৪555342
  • মোবা জিতেছে। ভালো লাগল। চার্চিলকেও যেন হারায়। ঃ)
  • ঢিংকাচিকা | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:২৯555343
  • নিউক্যাসল যাদের নিয়েছে তাদের সবাইকেই অনেকদিন ধরে ট্র্যাক করছিলো। এর মধ্যে দেবুচি গত আগস্টেই হতে হতে হয়নি। এম্বিয়াও তাই। সিসোকোকে পরের আগস্টে নেওয়ার কথা ছিলো, সেটা কয়েক মাস আগেই নিলো, কারণ টিয়টে এবার ফর্মে নেই। সিসোকো-কে ফ্রান্সে বলা হয় "নিউ ভিয়েরা"। বা কে রিপ্লেস করার জন্যে একটা স্ট্রাইকার দরকার ছিলো - সেটা ওই গুফ্রান - কদ্দুর রিপ্লেস হবে জানা নেই। হেইদারা লেফট ব্যাক - সিম্পসন ইনজিওরড হলে বা ছেড়ে দিলে স্যান্টন রাইট ব্যাকে আসবে।

    কালকের বাচ্চাটা তো অ্যাকাডেমির জন্যে।
  • u | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৩৬555344
  • নাচো চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না।
  • গান্ধী | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৩৮555345
  • ওডাফা নামলে টিম একটু পাল্টাবে জানাই ছিল, কিন্তু টোলগে বেশ ভালো খেলল। ওকপারার অবস্থা অগের দু সিজনের মত ভালো নয়, ফলে ৯থ ডিসেম্বরের থেকে ভালো ফল আশা করাই যায়
  • গান্ধী | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৩৯555346
  • নাচো মানে রিয়ালে একজন ছিল সে ??? কোথায় এসেছে?
  • ঊমেশ | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৫২555347
  • মালাগা থেকে এসেছে।
    এটা তো খেয়াল করিনি যে চ্যাঃ লিঃ খেলতে পারবে না।

    বেঃ মিউনিখের সাথে তাহলে লেফ্ট সাইড সামলাবে কে?
    স্যান্টোস কে দিয়ে হবে না। কাল বেশ খুশ ছিলাম যে একটা ভালো এসেছে, কিন্তু চ্যাঃ লিঃ খেলতে পারবে না ভেবে একটু হতাশ হলাম।
  • গান্ধী | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৫৬555348
  • ওহ, এও নাচো??? স্পেনে অনেকেই নাচে তাহলে। রিয়ালেও একটা ছিল, জুনিয়র প্লেয়ার।

    ভারমেলন লেফ্ট ব্যাকে খারাপ নয়। স্টপারে অবশ্য সেমসাইড স্পেশালিস্টকে খেলাতে হবে তাহলেঃ)
  • ঊমেশ | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৫১555349
  • আহা কি আনন্দ আকাশে বাতাসে।
    CB হেরেছে।
  • প্পন | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৫২555350
  • বিলাল বাড়ি চলে গেল আর চার্চিলও হারল। ঃ D
  • Tim | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৫৮555351
  • বড়ো দেরি করে বাড়ি গেল।
  • potke | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৩৩555354
  • এই করে রেলিগেশনটা বেঁচে যাবে আর বছর বছর এক জিনিস চলবে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন