এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭২৩১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • shatadal | 105.*.*.* | ১১ মার্চ ২০১৫ ১৬:৫০659085
  • বাম মানে সিপিএম? তারা এখন অনেকদিন ঘুমোবে। মমতা এমন কি খারাপ করছে অন্যদের তুলনায়? থাক না কিছুদিন।

    যদি নেহাতই কিছু করা দরকার মনে করেন তো মরিবান্ড সিপিএমের ঘুম ভাঙানোর বৃথা চেষ্টা না করে রাস্তায় নেমে পড়ুন। অবশ্য তাতেই বা কি হবে। আর একটা আপ?
  • PT | 213.*.*.* | ১১ মার্চ ২০১৫ ১৯:৫৯659086
  • ভাব ও নাই চুরিও নাই।
    তবে ২০১৫-তে কেউ র‌্যাবেল রাউসিং কর্মকান্ড করলে আর তার সমর্থনে অন্যেরা কথা বললে মনে হয় যে ঝুলিতে রাজনীতি বলে কোন বস্তু নেই।
  • :) | 127.*.*.* | ১১ মার্চ ২০১৫ ২১:৫৪659087
  • শোনেন মুকুলের আর একটি পার্টি নামছে। তিনো ভোট কেটে মমতার হাপ মুকুলের হাপ ধরলেও মমতা মোট ভোটে অনেকখানি নেমে যাবে। বিজেপি তো বাড়ছেই, আরো বাড়বে। মুকুল সাপোট দিলে বঙ্গে মুকুল বিজেপি মিলে সরকার গড়বে। মানে হয়তো দেখলেন বামভোট আদতে সকল দলের চাইতে বেশি, কিন্তু মুকুল-বিজেপি জোটে বা মুকুলের সাপোটে বিজেপি বা বিজেপির সাপোটে মুকুল গদিতে বসল। ২০১৬ র জন্যে সত্যি ভাবনা চিন্তা যদি কিছু করতে পারেন, করে দেখান, নইলে ঐ "দেখেছেন তো বামভোট সব চাইতে বেশি হল, আমরাই জিতলাম, যদিও গদি পেলেম না" - এই করে আরো ৫-১০ বছর কাটাতে হবে। উইন উইন অবিশ্যি। বামফ্রন্ট আদৌ গদি তে বসতে চায় না, এ রেজাল্ট হবে শুধু রাজ্য জুড়ে পার্টি ওয়ার্কারদের সান্ত্বনা পুরষ্কার ও আরো ৫ বছর জান দিয়ে খেটে দেওয়ার ইন্সপিরেশন।
  • PT | 213.*.*.* | ১১ মার্চ ২০১৫ ২২:৪১659088
  • সিপিএম ক্ষমতায় না গেলে কার যে বেশী অসুবিধে সেটা ঠিক বোঝা যাচ্ছে না।
    কিন্তু মুকুল-বিজেপি-তিনো যোগ-বিয়োগটা অত সহজে ঘটার হলে সরকার রাজ্য পুলিশকে দিয়ে সুর্য্য মিশ্রের স্ত্রীকে হেনস্তা করত নাঃ
    The state anti-corruption branch has slapped non-bailable charges on Usha Mishra, wife of the leader of the opposition Surjya Kanta Mishra, over the alleged financial irregularities in the NGO that she used to run.
    http://timesofindia.indiatimes.com/city/kolkata/Surjyas-wife-faces-non-bailable-charges/articleshow/46523127.cms
  • :) | 127.*.*.* | ১১ মার্চ ২০১৫ ২৩:৩৮659089
  • কেন করত না?
  • PT | 213.*.*.* | ১১ মার্চ ২০১৫ ২৩:৪০659090
  • কারণ তিনোরা আপনার মত নিশ্চিত নয়।
  • :) | 127.*.*.* | ১২ মার্চ ২০১৫ ০১:০৬659091
  • কোন তিনো? মমতা না মুকুল? দুদলই ইন অল কেস সিপিএম কে বাঁশ দিয়ে যাবে। না দেওয়ার কোনো কারন ই দেখছি না। প্রতিপক্ষ কে সব সময়েই নাস্তানাবুদ করতে চাইবে। কমন প্রতিপক্ষ সিপিএম। আপনি কি বলতে চাইছেন একটু খুলে লিখবেন?

    আপনি লিংকটা দিতে চেয়েছিলেন। দিয়েছেন। খামোকা আগের কমেন্টের লেজ ধরে যেন প্রাসঙ্গিক তথ্য দিচ্ছেন এহেন অভিনয় করার মানে কি?
  • ranjan roy | 113.*.*.* | ১২ মার্চ ২০১৫ ০১:০৭659092
  • কমরেড উষামিশ্রের কথায় যুক্তি আছে মনে হল।
    অডিট বরাবর হয়েছে এদ্দিন কেন কোন কথা হয় নি? ঠিক যখন সূর্যকান্ত সিপিএম এর রাজ্যকমিটির সম্পাদক হতে যাচ্ছেন--।
    নজর ঘুরিয়ে দেবার চেষ্টা, তাও ভোটের আগে।

    তবে এসব করে তিনোদের লাভ হবে না; আগে সিবিআই-মুকুল সামলাক।
  • ranjan roy | 113.*.*.* | ১২ মার্চ ২০১৫ ০৬:১৫659093
  • উষা মিশ্রের এনজিও পরিচালনা নিয়ে পুলিশের জামিন অযোগ্য ধারায় কেস শুরু করা আমার মত হরিদাস পালের চোখে বেশ দুর্বল লাগছে।

    হ্যাঁ, ফ্রড/চিটিং এর আইপিসির ধারাগুলো নন-বেইলেবল বটে! অর্থাৎ, জামিন থানা থেকে হবে না, আদালত থেকে হবে। (আদালতের ডিস্ক্রিয়েশন)।
    ১)কিন্তু অ্যালিগেশনের বেসিস কী?
    (মিডিয়া রিপোর্ট অনুযায়ী)
    এইডস্‌ দূরীকরণ ক্যাম্পেন এর জন্যে ২৯ লক্ষ টাকা মত গ্র্যান্ট পেয়েছিলেন। তাতে ২৫ লক্ষ টাকার ভাউচার আছে। তিন লক্ষ প্লাস এর নেই।উষা বলছেন ওটুকু ট্র্যাভেলিং, স্টাফের মাইনে, ভাড়া ইত্যাদিতে খরচ হয়েছে, ভাউচার দেওয়া সম্ভব নয়।
    এইটুকুই।
    ২) অর্থাৎ, প্রোজেক্ট এক্সপেন্ডিচার ৮৯%; অ্যাডমিনিস্ট্রেটিভ ১১%, প্রায়।
    --এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যায় নি। কোন বিশাল ফ্রড বলে মনে হচ্ছে না। কিছু পেটি খরচের সব সময় ভাউচার রাখা বাস্তবে সম্ভব হয়ে ওঠে না।
    ৩)
    তবে ওই খরচগুলোর ভাউচার না থাকলেও যাঁরা খরচ করেছেন বা যাঁরা পারমিশন দিয়েছেন তাঁদের সার্টিফিকেট নিয়ে হিসেব দেওয়া মান্য পদ্ধতি।
    যেমন স্টাফের মাইনের মাস ও পদ নিয়ে ডিটেইল্স, ট্র্যাভেলিং এর কবে কোথায় কত কেন লিখে সার্টিফিকেট।
    এখন সেই সেই তারিখে অমুকচন্দরের অমুক জায়গায় ট্র্যাভেল (কেন কত) এগুলোর জাস্টিফিকেশন সহজেই ক্রস চেক করা যায়।
    ৪) তবে আসল কথা হচ্ছে ইভেন্টগুলোর ফিজিক্যাল ভেরিফিকেশন।
    বিভিন্ন শিবির নাকি হয় নি
    --- ঠিক বিশ্বাস হয় না। এনি এনজিও ওয়র্থ দ্য নেম, নিজেদের কাজের ডকুমেন্টেশন খুব যত্ন নিয়ে করে। যেমন প্রচার/ট্রেনিং ক্যাম্পের ফোটোগ্রাফি/ভিডিওগ্রাফি/রিপোর্টিং/ নিউজপেপার কাটিং ইত্যাদি।
    উষার এনজিও নিশ্চয়ই এগুলো দিতে পারবে।
    ৫)
    আর একটা অ্যালিগেশন হল-- আগের অডিটরকে দেওয়া হিসেবের খতিয়ান আর আজ সিআইডিকে দেওয়া হিসেব,-- দুটোর মধ্যে তফাৎ।
    -- কথা হচ্ছে, কতটা ? টুইডল ডম না টুইডল ডি? ইনসিগনিফিক্যান্ট?সময়ের ডিফারেন্সে (সাতবছর) এটা হতেই পারে।

    -- ন্যান, আমি মেলা কথা আগ বাড়াইয়া কইলাম। এখন বাম নেতৃবৃন্দের পবিত্র ক্রোধে উদ্দীপ্ত হয়ে একটা স্টেটমেন্ট দেওয়া উচিত।
    কারণ উনি শুধু সূর্যকান্তের স্ত্রী নন, উনি কমরেড উষা মিশ্র।
  • PT | 213.*.*.* | ১২ মার্চ ২০১৫ ০৮:০৩659095
  • :)
    খামোখা উত্তপ্ত হওয়ার কোন কারণ নেই।
    কে কাকে শেষ পর্যন্ত বাঁশ দেবে তা ভবিষ্যত জানে। চাণক্য দিল্লী থেকে এসে বামেদের উতখাৎ করার জন্য মমতার সঙ্গে যোগ বিয়োগ করেছিলেন। তাতে বাম-বিরোধী সিদ্ধার্থের শুরু করা কং-এর ধ্বস শুধু তরান্বিতই হয়েছে।

    দেখা যাক এখন মুকুলের কোমরের জোর কত!রাজনীতিতে বেশী চালাকি করে খুব বেশি দিন বাঁচা যায় না। ইন্দিরা গান্ধীও ১২-১৪ বছরের বেশী পারেননি। ৭৭-এর পর থেকে তাঁর দেখানো পথে কংগ্রেস শুধু দুর্বল থেকে দুর্বলতর হয়েছে।
  • sm | 233.*.*.* | ১২ মার্চ ২০১৫ ০৯:২৭659097
  • রঞ্জন বাবু ইটা কি কইলেন? মমতা তো মুকুল কে প্রথম দিনেই বাজিমাত করে দিয়েছে। মুকুলেরই অস্ত্রে। মুকুল বি যে পির কিছু বড় নেতা কে ধরতে গেছিল; আর মমতা দিল্লিতে গিয়ে স্বয়ং মোদীর সঙ্গেই কথা বলে এসেছে। শুরুতেই দু গোল।
    ৩-৪ তে বিধায়ক ছাড়া বেশি সাপোর্ট পাবে বলে মনে হয় না।
    কেন্দ্র থেকে বেশ কিছু টাকাও যোগাড় করতে পেরেছে, মিত্র এন্ড টিম।
    আজকের আবপর খবর কলকাতা পুরসভাতেও বিরাট ভালো ফল করবে তিনোমূল ; মানে আগের বারের থেকেও ভালো করবে। যদিও আমি মনে করি অতটা ভালো হবে না।
    আর পিটি কে প্রশ্ন রাজনীতি তে বেশি চালাকি কে করেছিল? সি পি এম না তিনো? আগে সেটা ঠিক করুন।
    না পারলে জনগণ, ছাগল, মুর্খ নাদান; এসব বিশেষণ তো আছেই।
    চানক্যের কাজ ছিল রাজনীতি করা; তিনি সেটাই করেছেন? আপত্তি কোথায়?
    যদিও ব্যক্তিগত ভাবে মনে করি পব র সামগ্রিক উন্নতিতে উনি কোনো ভূমিকাই পালন করেন নি।
  • ranjan roy | 113.*.*.* | ১২ মার্চ ২০১৫ ০৯:৫৭659098
  • sm,
    সেকি! মমতা-মুকুল নিয়া কিছু কই নাই তো?
    তবে ঋণ-সুদ মাপ হইতে পারে না এ নিয়া কোন সন্দেহ আছে?
    হ্যাঁ, অনেক গুলি প্রকল্প, গড়িয়া -দমদম মেট্রো, কোল ব্লক নিলামের ট্যাহা--সবই বঙ্গে আইত্যাছে।
    মুকুল পার্টিরে ভাগ করতে পারবো? মনে হয় না। অই সিপিএম এর শেঠ-রেজ্জাকদের অব্স্থা হইব।

    তিনো কর্পোরেশনে জিতব, কিন্তু একটু সীট কমব মনে হয়। ২০১৬তেও জিতব।
    ( তিনো দুই টুকরা হইয়া ডুইবা যাইবো এইডা পিটিবাবুর আশা, সপ্তাহ খানেক আগে গুরুতে আমারে কইলেন--RR, বঙ্গে একটা পার্টি ভাঙ্গতে আছে, মন দিয়া দ্যাহেনঃ))

    তিনো যাইব আরো পরে; বিকল্প এখনো মাথা চাড়া দেয় নাই।
  • adhuli | 190.*.*.* | ১২ মার্চ ২০১৫ ১০:২৩659099
  • ... এর Date:10 Mar 2015 -- 06:42 PM পোস্ট আর রঞ্জন দার Date:12 Mar 2015 -- 09:57 AM পোস্ট দুটোই বড় সত্যি, যতই তেতো লাগুক আমার কাছে। মমতা কে হটাতে গেলে এত সহজে হবে না। মমতা একদিকে সংখালঘু ভোট এক্-কাট্টা করে ফেলেছেন, অন্যদিকে বৃদ্ধ সিপিএম বানপ্রস্থে যাচ্ছে (বা গেছে )। বিজেপি- এর কোনো সংগঠন নেই, শুধু TV-তে মুখ দেখিয়ে ভোট আসবে না। যতদিন না আরো কেও একজন মমতা বিরোধী দল থেকে উঠে আসছেন, ততদিন বিরোধী আন্দোলন দানা বাঁধবে না, আর যতদিন না প্রপার বিকল্প নেতা উঠে আসবেন, মমতার মাত্সন্যায় চলবে।

    তাই যতই অনাচার চলুক,, পাবলিক এর টাকায় ক্লাব গুলোর শ্রাদ্ধ হোক, মা মাটি মাছের উত্সব চলুক, ইমামদের ভাতা দেওয়া হোক, মদনা জেলে বসে ব্ল্যাক লেবেল খাক, মুখ বুজে থাকা ছাড়া কিছু করার নেই, কিছু বলতে গেলে অশোক গাঙ্গুলী-র বা অম্বিকেশ এর হাল হবে।
  • shatadal | 47.*.*.* | ১২ মার্চ ২০১৫ ১০:২৪659100
  • জনগন বোকাও না, ছাগলও না। জনগন খুব ভাল জানে কেউ তাদের জন্য স্থায়ী কিছু করবে না। মোদী, মমতা, জ্যোতি, মনমোহন, কেউ না। হাতে নগদ যেটুকু পাওয়া যায় সেটুকুই লাভ। সোজা কথায়, যে বাড়াবাড়ি করবে না, আর হাতে গরম কিছু দেবে সেই ক্ষমতায় থাকবে।

    সিপিএম ক্ষমতায় এসেছিল সিদ্ধার্থের বাড়াবাড়ির জন্য। এসেই অপারেশন বর্গা করে অনেক লোককে কিছু কিছু পাইয়ে দিল। যতই থিওরী দিন, ওটা পাইয়ে দেওয়াই। জ্যোতি এটা ভাল বুঝতেন। তাই সুভাষকে সাথে সাথে রাখতেন। সুভাষ এই অল্প অল্প পাইয়ে দেবার ব্যাপারটা ভাল বুঝত। বুদ্ধের মাথায় এসব মেঠো পলিটিকস ঢোকে না, আঁতেল তো!! উনি লিগ্যাসি বানাতে চাইলেন, পশ্চিমবঙ্গে শিল্প বানাবেন। দেখুন, ঐতে সিপিএম ফুটে গেল।

    মমতা তো কালিঘাটের ছোটোলোকের পাড়ায় বড় হয়েছে। ও এই পাইয়ে দেবার ব্যাপারটা ভাল বোঝে। ক্লাব ভাতা, ইমাম ভাতা, কন্যাশ্রী ইত্যাদি ইত্যাদি। লোকে কেয়ারও করে না সারদাতে কত টাকা মারা গেল। বোকার টাকা, ঠগে খেয়েছে, আমি কি করব? ঠগেদের থেকে আমার তো কিছু প্রাপ্তি হচ্ছে। এই হল লোকের কথা। মমতা যতদিন এই রকম দেবে থোবে, আর রেপ, খুন খারাপি একেবারে মাস স্কেলে না করবে, ততদিন ও ক্ষমতায় থাকবে।

    শুধু পঃবঃ নয়,সব জায়গাতেই এই। জয়ললিতা এত জনপ্রিয় এই দেওয়া থোওয়ার দৌলতে। কেজরি ৪৯ দিনে ক্ষমতা ছেড়ে দেবার পর কেউ ওকে দেখতে পারতো না। যেই লোকে বুঝলো এবারে এলে জল আর কারেন্ট সত্যি ফ্রি দেবে, পুরো হাওয়া ঘুরে গেল।

    এসব আপনারা লিখিপড়ি লোকজন। আপনাদের পছন্দ না হতে পারে। কিন্তু দুনিয়া এভাবেই চলে।
  • ranjan roy | 113.*.*.* | ১২ মার্চ ২০১৫ ১০:২৭659101
  • শতদল।
    গ্রাজিংলি মানতে বাধ্য হচ্ছি।ঃ((((
  • shatadal | 99.*.*.* | ১২ মার্চ ২০১৫ ১০:৫৮659102
  • তবে মোদী যদি বুক ঠুকে মমতাকে লং টার্ম (মানে বছর পনেরো) জেলে ঢোকাতে পারে, আর বাবুল কি রাহুলের হাত দিয়ে কিছু খই বাতাসা ছড়াতে পারে তো দেনা পাওনার হিসাব উল্টে যাবে।

    কিন্তু মোদী সেটা তখনই করবে যখন জানবে যে বিজেপির পরিশ্রমের ফসল বামেদের কাকে খেয়ে যাবে না। অর্থাৎ মোদী খুব মারাত্মক মিসক্যালকুলেশন না করলে সিপিএম কেন, অতি পাতি ঝান্ডু - কোন বামেরই কোন আশা নেই।
  • dc | 132.*.*.* | ১২ মার্চ ২০১৫ ১১:২৬659103
  • "শুধু পঃবঃ নয়,সব জায়গাতেই এই। জয়ললিতা এত জনপ্রিয় এই দেওয়া থোওয়ার দৌলতে। কেজরি ৪৯ দিনে ক্ষমতা ছেড়ে দেবার পর কেউ ওকে দেখতে পারতো না। যেই লোকে বুঝলো এবারে এলে জল আর কারেন্ট সত্যি ফ্রি দেবে, পুরো হাওয়া ঘুরে গেল।"

    এটা একদম সত্যি কথা। আর দেওয়া থোওয়ার রাজনীতি কাকে বলে সেটা দেখছি সাউথে এসে, অন্ধ্র, তামিল নাড়ু, কর্নাটকে। সব সময়ে যে এতে খারাপ ফল হচ্ছে তাও না। তামিল নাড়ুতে গরিব আর পিছড়ে বর্গের অনেক অনেক লোকের পাইয়ে দেওয়ায় উপকার হয়েছে, নানান সরকারী স্কিম থেকে অনেক কিছু পেয়েছে। ব্যাপারটা খারাপ তো না! অন্তত পশ্চিমবঙ্গে ছোটবেলায় যে দেখতাম মার্ক্সবাদ সর্বশক্তিমান কারন ইহা বিজ্ঞান আর কাজের বেলায় ঢুঁঢুঁ, তার থেকে তো তামিল নাড়ুর নানান সরকারি স্কিম অনেক বেটার! এখানে গরিবরা সরকারি মেডিকাল ইনস্যুরেন্স পায়, সরকারি কর্পোরেশন স্কুলের সার্ভিস বেশ ভালো, ইলেকশন এলে টিভি পায়, সেটা বেচে হাতে কিছু টাকা পায়। একবার আম্মা দেয়, আরেকবার আন্না দেয়। সিপিয়েমের সেই পৃথিবীব্যাপি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের থেকে তো এটা বেটার।
  • dc | 132.*.*.* | ১২ মার্চ ২০১৫ ১১:২৭659104
  • ভুল লিখেছি :d

    *মার্ক্সবাদ সত্য কারন ইহা বিজ্ঞান
  • pi | 24.*.*.* | ১২ মার্চ ২০১৫ ১১:৩৫659106
  • সরকারি মেডিক্যাল ইন্সুরেন্স পাওয়া, সরকারি কর্পোরেশন স্কুলে ভাল পড়ানো, সরকারি হাসপাতালে ভাল চিকিৎসা, এগুলো পাইয়ে দেওয়া ? এগুলো তো শিক্ষা, স্বাস্থ্যের অধিকারের মধ্যেই পড়ে।
  • dc | 132.*.*.* | ১২ মার্চ ২০১৫ ১১:৪১659107
  • pi নিশ্চয়ই পড়ে। কিন্তু সব রাজ্যে কি এটুকুও হচ্ছে? আর তামিল নাড়ুতে মোটামুটি এমনভাবে প্রচার করে যেন আম্মা বা আন্না নিজের ইনিশিয়েটিভএ এগুলো করছে। যেমন প্রচুর সস্তার ক্যান্টিন খোলা হয়েছে যেখানে খুব কম দামে ইডলি-সাম্বার পাওয়া যায়, সেগুলো আম্মা ক্যান্টিন নামে পরিচিত। তেমনি আম্মা সব্জি মন্ডি আছে, আম্মা জল আছে (বা বোধায় চালু হবে)। এগুলো নিয়ে খানিকটা রাজনীতি করার বা ক্রেডিট নেওয়ার চেষ্টাও স্বাভাবিক। তবে আমার কথা অধিকার হোক, পাইয়ে দেওয়া হোক, সার্ভিসগুলো আছে তো! তাতে অনেক অনেক লোকের উপকার হচ্ছে, নিজের চোখে দেখছি।
  • tn | 125.*.*.* | ১২ মার্চ ২০১৫ ১১:৪৬659108
  • তামিলনাড়ু তে ইলেকশন এর আগে থালায়ভা ও আম্মার পক্ষ থেকে টিভি, সোনার গয়না দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় জিতলে পালন ও করা হয়
  • pi | 24.*.*.* | ১২ মার্চ ২০১৫ ১১:৪৯659109
  • তামিলনাড়ুতে তো দুই পক্ষই পাইয়ে দেবার প্রতিশ্রুতি দেয়। কোন এক পক্ষই মেজরিটি পায়, তাহলে তার পিছনে নিশ্চয় পাইয়ে দেওয়া ছাড়া অন্য ফ্যাক্টর আছে। রুটি পাল্টানো বা অন্য কোন ইস্যু। তবে রুটি পাল্টানো যদিএনশিওরড ই থাকে তালে জেতার জন্য খামোখা পাইয়ে কেন দিতে চায়, বা ক্ষমতায় এলে পরের টার্মে চলে যেতে হবে জানা থাকল ক্ষমতায় এসে পাইয়ে দেওয়াই বা কী জন্য কে জানে।
  • dc | 132.*.*.* | ১২ মার্চ ২০১৫ ১১:৫৯659110
  • নানা, এই তামিলগুলো হেব্বি চালাক। কে বেশী দিচ্ছে সেটা একটা বড়ো ইস্যু। রুটি পাল্টানো তো আছেই, তবে রুটির কোন দিকে মাখন বেশী সেটাও দেখেশুনে নেয়। তবে আগের ইলেকশনে মেন ইস্যু ছিল দুর্নীতি। আন্না আর তার ছেলেপুলে সব মিলে এমন চুরি করেছিল যে আম্মাকে বেটার মনে হয়েছিল।

    আর ইলেকশানের আগে শুধু গয়না বা টিভি না, ক্যাশ টাকাও দেওয়া হয়।

    "ক্ষমতায় এসে পাইয়ে দেওয়াই বা কী জন্য কে জানে"

    ক্ষমতায় যেই আসুক, আম্মা বা আন্না, সে নিজের পকেট ভরবে এটা সবাই জানে, এখানে এটা মেনেও নেয়। এবার আম্মার হয়তো মনে হয়েছে লং টার্ম ক্ষমতায় থাকলে পকেট ভরতেও সুবিধে, তাই বেশ কিছু পপুলার স্কিম চালু করেছে। এটা আমার আন্দাজ।
  • ranjan roy | 113.*.*.* | ১২ মার্চ ২০১৫ ১২:০২659111
  • ছত্তিশগড়ে বিজেপি সরকার "অন্নপূর্ণা " খুলেছে, যাতে পাঁচটাকায় ডাল-ভাত পাওয়া যায় আর কেন্দ্রের সাবসিডাইজড মোটা চাল দু'টাকা কিলোয় বিপিএল কে দিয়ে রমন সিং হয়ে গেল "চাউরওয়ালা বাবা"। এগুলো সাময়িক ফল দেয় এটাও সত্যি।
    বঙ্গে অপারেশন বর্গা বাম সরকারকে গ্রামাঞ্চলে অনেক দিন ডিভিডেন্ড দিয়েছে।
    অবশ্যি তিরিশ বছর পরে জমির ফ্র্যাগমেন্টেশন হয়ে সেটাই বড় প্রবলেম এর জন্ম দিয়েছে, সেটা অন্য কথা।
  • sm | 233.*.*.* | ১২ মার্চ ২০১৫ ১৩:৪৭659112
  • এসেই অপারেশন বর্গা করে অনেক লোককে কিছু কিছু পাইয়ে দিল। যতই থিওরী দিন, ওটা পাইয়ে দেওয়াই। জ্যোতি এটা ভাল বুঝতেন।
    --- হক কথা। একদম পাইয়ে দেবার রাজনীতি। এতে আবার সরকারের গাঁটের কড়ি ও খরচা হয় নি।

    এগুলো তো শিক্ষা, স্বাস্থ্যের অধিকারের মধ্যেই পড়ে
    ---
    পড়ে তো বুঝলুম; কিন্তু দিচ্ছে কে?এটুকু ও দেয় না বলেই তো এত ঝন্ঝাট।
  • PT | 213.*.*.* | ১২ মার্চ ২০১৫ ১৩:৫২659113
  • "অন্তত পশ্চিমবঙ্গে ছোটবেলায় যে দেখতাম মার্ক্সবাদ সর্বশক্তিমান কারন ইহা বিজ্ঞান আর কাজের বেলায় ঢুঁঢুঁ,"
    এ যে শুনলাম বাম আমলে তিরিশ বছর ধরে এত লোককে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে (শিক্ষক-অশিক্ষক সকলকে) চাকরী "পাইয়ে" দেওয়া হয়েছে?
    সে তত্ব কি এখন বাতিল?
  • কল্লোল | 111.*.*.* | ১২ মার্চ ২০১৫ ১৫:৩২659114
  • পিটি উবাচ -ভাব ও নাই চুরিও নাই।
    তবে ২০১৫-তে কেউ র‌্যাবেল রাউসিং কর্মকান্ড করলে আর তার সমর্থনে অন্যেরা কথা বললে মনে হয় যে ঝুলিতে রাজনীতি বলে কোন বস্তু নেই।

    আন্দোলনকে র‌্যাবেল রাউসিং কর্মকান্ড বলে বুঝি?
    তা হয়তো। খাদ্য আন্দোলন, ট্রাম-বাস ভাড়া বৃদ্ধি আন্দোলন এসবও তাহলে ঐ কি যেন বলে "র‌্যাবেল রাউসিং কর্মকান্ড" ছিলো।

    আজকে আন্দোলন মানে বুঝি বাসের সামনের দরজা দিয়ে উঠে পেছনের দরজা দিয়ে নেমে যাওয়া!!

    চমৎকার।
  • PT | 213.*.*.* | ১২ মার্চ ২০১৫ ২০:২৭659115
  • "খাদ্য আন্দোলন, ট্রাম-বাস ভাড়া বৃদ্ধি আন্দোলন......"
    সালটা ভুলে গেলে?
    আমি ২০১৫-র কথা বলছি। যারা সেই সময়ে রাস্তায় নেমেছিল তাদের ছেলেপুলেদের কথা তো বাদই দাও-তারা নিজেরাই এখন ঐ জাতীয় আন্দোলন সমর্থন করবে তো?
    দুচারটে ব্যাঙ্গালোর, পুণা বা হায়েদ্রাবাদগামী দুরন্তে আগুন লাগিয়েছে মনে কর বামেরা। তার পরে তুমিই এই ফোরামে কি লিখবে তাই ভাবছি!!

    জ্ঞানেশ্বরীর দুর্ঘটনার পরে কোন টই শুরু হয়ে থাকলে সেটা কেউ একটু তুলে দেবেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন