এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ০৭ নভেম্বর ২০১৩ ১১:২৫180329
  • মিনিময়্যোগ্য পোস্ট আগেই হয়ে গেছে -- ওই যে সিকি লিখলো ফস্সা মেয়েদের হাতে মেহেন্দী ভালো লাগে -- তাইলে কালো মেয়েরা কি মেহেন্দী পরবে না? ঃ)
  • quark | ০৭ নভেম্বর ২০১৩ ১১:২৫180330
  • যাব্বাবা! ভাই ফোঁটা, নীল ষষ্ঠী, করওয়া চৌথ ভালো লাগে না বলতে গেলে রামদান এর প্রতিবাদ কত্তে হবে? মার্কিন সাম্রাজ্যবাদটাইবা বাদ থাকে কেন?
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৩ ১১:২৪180326
  • দেখুন, রমাদান, একাদশী, করবাচৌথ, উপোস করতে হয় ধর্মের নামে এমন যে কোনও জিনিসকেই আমার একবাক্যে "ধুর কেশরাজি" বলতে মঞ্চায়। এটা করলে ওটা কেন করবে না টাইপের ক্লাসিফিকেশন নেই। স্বাস্থ্যের কারণে উপোস করো, কোনও অসুবিধে নেই। কিন্তু দুবাইতে গিয়ে যেমন দেখেছিলাম, খবরের কাগজে বড় বড় করে ছবি, এই বাংলাদেশি ভাইয়েরা পবিত্র রমাদানের রোজা পালন করেও সব কাজ করছেন ... কী কাজ? না ট্রাক থেকে সিলিন্ডার খালাস করছেন, ভারি ভারি মোট বইছেন বাজার এলাকায়, অত্যন্ত অমানবিক লেগেছিল আমার, কিন্তু ধর্মের খাতিরে এটাকেই গ্লোরিফাই করা হয়।
  • Bhagidaar | ০৭ নভেম্বর ২০১৩ ১১:২৪180327
  • যত ইচ্ছে করো
  • lcm | ০৭ নভেম্বর ২০১৩ ১১:২৪180328
  • মেহেন্দি তো কসমেটিক্সের মতন, বিউটি কেয়ার - তাতেই বা প্রবলেম কি?
    কর্ভা, ক্রিকেট পিচ, মেহেন্দি - আমি কোথাও কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না। চোখে ন্যাবা হল নাকি?
  • san | ০৭ নভেম্বর ২০১৩ ১১:২৩180324
  • ভাগীদাদা কোনো মস্করা করতেও দেবেন্না ? ঃ-(
  • de | ০৭ নভেম্বর ২০১৩ ১১:২৩180325
  • যাক আমার মতো আরো আছে -- প্পনের পোস্ট দেখে!
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৩ ১১:২১180321
  • স্যান :) আমি কীভাবে আলতা "পড়ার" ব্যাপারটা হাইলাইট করব ভাবছিলাম, তার আগেই তুই লিখে দিলি।

    পায়েও মেহেন্দি পরে। তেমন শিল্পী হলে সে এক দেখার মতন জিনিস হয়। এইবারে মানালি গিয়ে একটা মেয়ের পা থেকে চোখ সরাতেই পারছিলাম না, এত সুন্দর মেহেন্দির ডিজাইন ছিল দু পায়ে।
  • Arpan | ০৭ নভেম্বর ২০১৩ ১১:২১180322
  • মেহন্দিলেপা হাত পুরো ম্যাগো-র লিস্টিতে যাবে। দেখলেই মনে হয় হাতভর্তি চর্মরোগ হয়েছে।
  • lcm | ০৭ নভেম্বর ২০১৩ ১১:২১180323
  • মুশকিল হল ঐটাই - একদিন করলে বাজে, এক মাস করলে ঠিক আছে - এমন কিছু হয় নাকি। নিজের জন্যে করলে ঠিক আছে, অন্যের জন্যে করলে বাজে - এমন কিছুও হয় নাকি।
    খাবার দুধ নষ্ট খারাপ - এর কোনো একদিন একমাস নাই।
  • Bhagidaar | ০৭ নভেম্বর ২০১৩ ১১:২০180320
  • সিরিয়াস কথা ছেড়ে বানান নিয়ে পড়লে খেলা মুস্কিল। ধুর!
  • jhiki | ০৭ নভেম্বর ২০১৩ ১১:১৯180316
  • সিকি যা লিখল আমিও তাই লিখতে যাচ্ছিলাম। তবে মেয়েটা লম্বা আর ছিলিম হলে বকচ্ছপ লাগে না ঃ)
  • রামখেলতিলকসিং | ০৭ নভেম্বর ২০১৩ ১১:১৯180317
  • আমার আঙুল নিশপিশ কচ্চে মেহেন্দি নিয়ে একটা মিনিময়যোগ্য পোস্ট করার।
  • de | ০৭ নভেম্বর ২০১৩ ১১:১৯180318
  • কি জানি কেন মেহেন্দি লাগানো হাত দেখলে কেমং এট্টা গোবর-লেপা মতো লাগে ঃ))

    অবশ্য কারুকার্য্য অতি সুন্দর -- মেহেন্দি অন্য কোন রঙের হলে অনেক বেশী ভালো লাগতো।
  • san | ০৭ নভেম্বর ২০১৩ ১১:১৯180319
  • আলতা কোন ভাষায় লেখা জানলেই শিখে নিয়ে পড়তে পারি, কোনো অসুবিস্তা নাই।
  • Arpan | ০৭ নভেম্বর ২০১৩ ১১:১৮180312
  • রাজারহাট নামটা মোটেও নতুন দেয়নি। অনেকদিন ধরেই রাজারহাট অঞ্চলের নাম রাজারহাট ছিল ও আছে।

    তাছাড়া রাজারহাট আর নিউটাউন মোটেও এক জায়গা নয়।
  • lcm | ০৭ নভেম্বর ২০১৩ ১১:১৮180313
  • তাইলে রামাদানের ও প্রতিবাদ করো।
  • quark | ০৭ নভেম্বর ২০১৩ ১১:১৮180314
  • প্রবলেম একটাই। তাঁরা করেন নিজে বেহেস্তে যাওয়ার জন্য। আর এঁরা (অর্থাৎ হিন্দু মহিলারা) করেন নিজ নিজ স্বামীর মঙ্গল কামনায়। এঁদের কিছুই নিজের জন্য নয়। করওয়া চৌথ স্বামীর জন্য, ভাই ফোঁটা ভাইয়ের জন্য, নীল ষষ্ঠি সন্তানের (বোধ হয় ছেলের) জন্য।

    এতে প্রমানিত হয় না, তাঁরা অতি প্রগতিশীল। তবু তর্কের খাতিরে এই পোস্ট।
  • san | ০৭ নভেম্বর ২০১৩ ১১:১৮180315
  • পায়েও মেহেন্দি পরে নাকি ?ঃ-০ আমি তো শুধু হাতেই দেখেছি। অবশ্য পায়ের দিকে খেয়াল করি নি এও ঠিক।
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৩ ১১:১৭180310
  • লসাগুদা, এই ফাস্টিংটা একদিনই হয়। কেবল কোজাগরী লক্ষ্মীপুজোর পরে চতুর্থীর দিন।
  • Bhagidaar | ০৭ নভেম্বর ২০১৩ ১১:১৭180311
  • মেহেন্দি উত্তর ভারতীয় সংস্কৃতির আগ্রাসন বটেই তো! আলতা পড়তে পারনা?
  • lcm | ০৭ নভেম্বর ২০১৩ ১১:১৬180308
  • আহা, তাতেই বা কী হয়েছে। একই পিচে তো দুই দল খেলে। ভালো স্পিনার নিয়ে এলেই হয়। ভারত যখন বিদেশে যায় তারাও তো একই জিনিস হয়। ভারত-ও ভালো ফাস্ট বোলার নিয়ে গেলেই পারে। সব ঠিক হ্যায়।
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৩ ১১:১৬180309
  • মেহেন্দি পরা ফর্সা ফর্সা হাত পা দেখতে খুব ভালো লাগে। হাতে চুড় পরা পঞ্জাবি কুড়ি দেখতে আমার খুব ভালো লাগে। ঝলমলে টপ আর টাইট জিনস পরা মেয়ে দেখতেও আমার খুব ভালো লাগে। কিন্তু তিনটে একসাথে হলেই কেমন যেন একটা বকচ্ছপ টাইপের ব্যাপার হয়ে যায়।
  • san | ০৭ নভেম্বর ২০১৩ ১১:১৫180306
  • গণেশ
  • san | ০৭ নভেম্বর ২০১৩ ১১:১৫180307
  • গনেশকে দুধ খাওয়ালেই বা প্রবলেম কি ছিল? কেউ তো কাউকে কামড়াতে আসছিল না, কোনো ক্ষতিই কারো করা হয় নি।
  • lcm | ০৭ নভেম্বর ২০১৩ ১১:১৪180304
  • কিন্তু এতে প্রবলেমটা কি? সূর্যোদয় থেকে চন্দ্রোদয় অবধি কেউ যদি না খেতে চায় না খাবে - তাতে কী হয়েছে? মুসলিম ধর্মাবলম্বীরা রামাদানের সময় একমাস ধরে দিনের বেলা কিছু খান না, তাতেও তো কোনো প্রবলেম নাই।
    কারো কোনো ক্ষতি তো করে নাই।
  • quark | ০৭ নভেম্বর ২০১৩ ১১:১৪180305
  • যাঃ! ভারতবর্ষের ঈর্ষণীয় ব্যাটিং লাইন আপ নিয়ে কুন পোস্ট নাই। এ এক অদ্ভুত অবস্থা। কোথাও ফাস্ট তো দূরে থাক স্পোর্টিং পিচ পর্যন্ত বানানো হবে না বিদেশী ফাস্ট বোলারের ভয়ে। ইদিকে দিশি স্পিনারের জন্যে অর্ডারি পিচ বানিয়ে সেখানে বিশ্বসেরা ব্যাটসম্যানেরা হাবুডুবু খাবেন। এই জিনিস বেশ কয়েক বছর ধরে চলে আসছে
  • san | ০৭ নভেম্বর ২০১৩ ১১:১৩180303
  • আরে না না, টিমের এত হতাশ হবার কোনো কারণ নেই। সব পাল্টাবে।

    কিন্তু আমি খুব আশায় আছি মেহেন্দি ভালো লাগে বলাতে কেউ একটা উত্তর ভারতীয় সংস্কৃতির আগ্রাসন নিয়ে মিনিময় শুরু করবে।
  • jhiki | ০৭ নভেম্বর ২০১৩ ১১:১২180302
  • রূপ না, ওটা লুক হবে।
  • jhiki | ০৭ নভেম্বর ২০১৩ ১১:১০180300
  • সিঁদুর খেলা চিরকালই একটা শো অফ বাজির জায়গা মনে হয়। যে সব মা জেঠিমারা পুজোতে ঠাকুর দেখতে পর্যন্ত বেরোত না, তারাও এক গা গয়না পরে সিঁদুর খেলতে যেত।
    আর এখন ফেবু ইত্যাদি তে ছবি দেখে মনে হয়, সিঁদুরখেলা " বেস্ট বং নারী রূপ" এর ওপেন র‌্যাম্পে শো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত