এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:৪৩180451
  • দূর ছাতার মাথা ! যত্তোসব !
  • রামখেলতিলকসিং | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:৪২180448
  • স্যানের জন্যে (মিনিময়)ঃ এস্থেটিক্যালি সুন্দর হলেও সব জায়গায় কি সব পোশাক চলে? যেমন, বিয়ের গাউন কি আপিস পার্টিতে চলবে?
  • kabya | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:৪২180449
  • সত্যি বাঙ্গলা সিরিয়াল গুলো কেমোন হয় না?
    নতুন একটা ডায়লগ যমজ বোন এর অত্যাচার এই কি আজ কোমল এর জীবনে অভিশাপ?

    উফ্ফ হেব্বি হেব্বি সব ব্যাপার। কি রকম সব এক জন আর এক জনের ওপর অত্যাচার করেই যায় আর কেউ কিছু ই বোঝে না।
  • = | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:৪০180447
  • হ্যাঁ হ্যাঁ সব অনুষ্ঠান বাদ, বা সব অনুষ্ঠানে সবাইকে ইনভলভ করতে হবে।
  • Bhagidaar | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:৩৭180446
  • গ্লোরিফিকেশান কম্পাল্শান এই দুটো ব্যাপারে তো আমি তোমাদের পক্ষেই বলি সবসময়।

    কিন্তু আমি এই উদাহরণ টা কিছুটা ওই একটু আগে বলা রাখীর উল্লেখে বললাম।
  • san | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:৩৬180444
  • আর মাইরি এতই যাদের সৌন্দর্যবোধ ( মানে যারা শুধু এস্থেটিক কারণেই এসব পালন করার পক্ষপাতী) তারা যেকোনো অনুষ্ঠানেই সারামুখে সিঁদুর লেপে ঘুরে বেড়ায় না কেন, বুঝিনা।
  • = | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:৩৬180445
  • একই বলে একটা স্কোয়ার কাট, একটা কভার ড্রাইভ - বা ঐরকম কিছু দুটো শট।
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:৩৫180443
  • থ্রেডটা উড়িয়ে দিল। যাঃ।
  • hu | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:৩৩180442
  • ভাগীদার লুজ বল দিল। যার ভাই-বোন ইত্যাদি নেই, তার তো কোনদিনই নেই। যে একসময় বিয়ে হয়েছিল বলে সিঁদুর পরতে শুরু করেছিল, তার পরাটা বন্ধ হচ্ছে যখন বর মারা যাচ্ছে। দুটো এক?
  • san | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:৩২180441
  • হ্যাঁ, আমার যদি ভাই/বোন না থাকে, আমার সামনে 'ভাই বোন থাকাই জীবনের সর্বোত্তম সার্থকতা' বলে গ্লোরিফাই করলে আমি তাকে খিস্তিই দেব।
    গ্লোরিফাই করার ভাবনা থেকেই না 'সিঁদুর' দিয়ে খেলা !
  • hu | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:৩১180440
  • 'যার ইচ্ছা সে খেললেই পারে'? সত্যি? সানি একেবারেই নেই?
  • Bhagidaar | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:৩০180439
  • ধরুন আমার ভাই বোন দাদা দিদি নেই। তাই আমার সামনে যাদের এগুলোর একটাও আছে তাদের সেই সম্পর্কে কিছু বলা বারণ এই দাবি কি আমি করতে পারি?

    সব জায়গায় অত লেভেল প্লেয়িং ফিল্ড কি এতই জরুরি?
  • রামখেলতিলকসিং | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:২৯180437
  • যে হতভাগা এই মিষ্টি/আইসকিরিম/ক্ষীর ইঃ ডেয়ারি প্রোডাক্ট নিয়ে হাবিজাবি অসৈরণ কথাবার্তা বলবে তার একদিন কী আমারই একদিন।
  • san | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:২৯180438
  • কিম্বা সবাই মিলেই যদি খেলতে হয়, মানে 'বিয়ে' র সিগনিফিক্যান্স রাখার দরকার না থাকে, তাহলে সিঁদুর কেন, সাজিমাটি দিয়ে খেললেও হয় ঃ-) বা রঙিন চাইলে আবীর টাবীর।
  • = | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:২৫180436
  • ঐ তো দুটো রাস্তা দিল। তকেও খেলায় ইনভলভ করো। বা তাকে খেলার জায়গায় টেনে নিয়ে যেও না। বিধবারা সিঁদূর খেলার জায়গায় যান না তো। নব দম্পতির কন্যাগৃহ ত্যাগ শ্বশুড়বাড়ি প্রবেশ ইত্যাদিতে থাকেন না তো। এবার কেউ এই না থাকা কে অলক্ষুণে, অপয়া বলে জাস্টিফাই করে, কেউ সেন্সিটিভিটি দিয়ে। কোনটা গ্রহণযোগ্য প্রগতিপন্থা আর কোনটা গ্রাম্য অশিক্ষিত - বলার জন্য কোনো নকুলদানা নেই। জোর না করলেই প্রচুর লোক মেনে নেবে। কিন্তু পরিবর্তে এইসব সমস্ত অনুষ্ঠান তুলে দেবার আহ্বান জানালে তো মুশকিল।
  • jhiki | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:২২180435
  • এই ভাবে এগোতে এগোতে অন্ধের সামনে দেখা, খোঁড়ার সামনে হাঁটা, বোবার সামনে বলাও বীভৎস হয়ে যাবে। গুড গোয়িং!
    তবে বলেছিলাম কি, সিঁদুরখেলার আগে ম্যারেজ সার্টিফিকেট, হাসব্যান্ডের লিভিং সার্টিফিকেট এসব বোধহয় জমা রাখতে হয় না। যার খেলতে ইচ্ছে সে খেললেই পারে, স্বপাড়ায়, বে পাড়ায় যেখানে খুশী! আগে নিজের সংস্কার ভাঙা দরকার, তারপরে না হয় সমাজ নিয়ে চিন্তা করা যাবে।
  • kumu | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:১৩180434
  • ওঃ একটা ডেয়ারি কোম্পানিতে ছিলাম কিছুদিন।ভাগ্যিস ছেড়ে এসেচি।
  • hu | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:১০180433
  • কিন্তু সিঁদুর, মেহেন্দি (মেহেন্দি আমারও ওয়াক লাগে) এগুলো তো শুধু অপ্রেশনই না, ডিসক্রিমিনেশনও। ধরা যাক, কেউ সিঁদুর পরতে ভালোবাসে। স্বামীর মৃত্যুর পরেই সে মেয়ে আর সিঁদুর পরতে পারবে না, যতই ইচ্ছে করুক না কেন। এবার সেই মেয়ের সামনে সিঁদুর নিয়ে হোলিখেলা তো বীভৎস একটা ব্যাপার। সেই সেন্সিটিভিটি মানুষের থাকবে না কেন?
  • Bhagidaar | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:০৭180432
  • ভেউ!
  • lcm | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:০৪180431
  • সল্যুশন একটাই। দুধ এবং দুগ্ধজাত প্রোডাক্ট বন্ধ করে দেওয়া - রসগোল্লা/সন্দেশ/দই তো বাদ ই, মিল্ক চকোলেট, চিজ, মাখন, ঘি, আইসক্রিম, পনির, কাস্টার্ড - সব ডেয়ারি প্রোডাক্ট ব্যান। সারা পৃথিবী জুড়ে। তবেই অপ্রেশন বন্ধ হবে।
  • jhiki | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:০৩180430
  • ইয়ার প্লাগ
  • jhiki | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:০১180429
  • সিকি, আলু আর লালু তো ভাইফোঁটার দিন আবাপতেই ছিল।
  • sosen | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:০০180428
  • কি মুশকিল, সেটাই তো অপ্রেশন(জোর করে চাপিয়ে দেওয়া)। কিন্তু এগুলো তো আর চাপিয়ে দেওয়ার পর্যায়ে নেই, লোকে আনন্দিত মনে সেলিব্রেট করে। অকারণ গ্লোরিফিকেশন সেটার কারণ। মেসেজ টা এইরকম হওয়া উচিত, যে কে কি পরছে, সেটার আদৌ কোনো গুরুত্ব নেই; ওটাকে অপ্রেশন এর টুল হিসেবে ব্যবহার করা আর যাবে না । সেই সারসত্য মাথায় ঢুকতে গেলে নিজের ভাবনার ক্ষমতা তৈরী হওয়া দরকার।
    আবার, ভাবনার ক্ষমতা তৈরী হওয়ার পর-ও, মানুষ সর্বদাই মেজরিটির সাপোর্ট চায়। অর্থাৎ ভেবে চিনতেও আমি মেজরিটিতেই কনফর্ম করতে পারি, যেখানে রিসার্চ স্কলার বিয়ের পর দুহাত ভর্তি চুড়ি দেড় মাস পরে ল্যামিনার ফ্লো-এ কাজ করে, কিছু বলার থাকে না, হাজার বিরক্ত বোধ করলেও বাধ্যতামূলক ভাবে আমায় মাইকে হেঁড়ে গলার স্তোত্র শুনতে হয় পুজোর সময়, আর ঈদের সময়, কিম্বা প্রত্যেক শুক্রবারে মসজিদ থেকে কি যেন একটা বকবক করে, তার কন্টেন্ট শুনলে পিত্তি চটকে যায়। আমি প্রত্যেকটাতেই নিতান্ত বিরক্ত, কিন্তু কি করতে পারি, কনফর্ম না করে? একটা সলিউশন বল।
  • jhiki | ০৭ নভেম্বর ২০১৩ ১২:৫৫180427
  • দুদ্ধাক্তার একঘর ঃ)
  • lcm | ০৭ নভেম্বর ২০১৩ ১২:৪৬180426
  • বোঝো! ঐ দুদ্ধাক্তার ভদ্রলোক, কমলেন্দুবাবু - উনি তো দেখি একটি সাউথ ইন্ডিয়ান মেয়ের ছবি শেয়ার করেছেন ফেসবুকে - ছবিতে লেখা মিসিং, আর্জেন্ট.... শেয়ার টু ম্যাক্সিমাম - অর্থাৎ, ফেসবুকে ছবি দেখে কেউ যদি মেয়েটিকে চিনতে পারে। কিন্তু উনি শেয়ার করবার সময় কিছু দুধ সংক্রান্ত তথ্য জুড়ে দিয়েছেন ....
  • Kaju | ০৭ নভেম্বর ২০১৩ ১২:৪৪180425
  • কিন্তু এই প্রবচনের আরেকটা দিক তো, সমন্দর মেঁ বালু। সে তো ঠিকই আছে।
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৩ ১২:৩৮180423
  • ওদিকে রোকেয়াবিবি খুব কাজের কমেন্ট দিয়েছেন একটা, মাথাতেই আসে নি কারুরঃ

    বিহারে আর লালু নেই, তাই বাজারে আলু নেই।
  • রোবু | ০৭ নভেম্বর ২০১৩ ১২:৩৮180424
  • কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া অপ্রেশন এরই পার্ট। না বুঝতে চাইলে বোঝা মুশকিল অবশ্য।
    যা হোক, কোথায় বলেছি শাঁখা সিঁদুর হিজাব পরা বন্ধ হলে সমস্ত অপ্রেশন উপে যাবে, খুঁজে পেলাম না।
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৩ ১২:৩৭180420
  • এইটা পেলাম।

  • Ekak | ০৭ নভেম্বর ২০১৩ ১২:৩৭180421
  • উনি জানেন না যে APLD গাইদ্লাইন ভাঙলে রেজিস্ট্রেশন নাম্বার টি খোয়া যেতে পারে। হতেই পারে দীর্ঘদিন করে কোরিলেশন করে এমন কোনো ডেটা সেট উনি পেয়েছেন জেতার ওপর দাঁড়িয়ে গবেষণা করা যায়। কিন্তু সেটা পেশেন্ট এর আইদেন্তিটি শেয়ার করে কখনই নয় । বয়স্ক মানুষ বলে ছাড় দিতে পারছিনা। সরি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত