এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ০৭ নভেম্বর ২০১৩ ১৭:৩৪180570
  • আমাদের সামনের অ্যাপার্টমেন্টের পরিবারটি মাঝে মাঝেই ট্র্যাশব্যাগটা নিজেদের ঘরের সামনে রেখে দেয়। পুরো ফ্লোর গন্ধে ম ম করে। সিকিউরিটি দিয়ে বলিয়ে লাভ হয়নি। অনেকবার ভাবি আমরাও রিটার্ন দিই। কিন্তু সেই গন্ধও আমাদেরই সহ্য করতে হবে ভেবে পিছিয়ে আসি।
  • Ekak | ০৭ নভেম্বর ২০১৩ ১৭:৩৩180569
  • এটা স্পুফ আর্টিকল।
  • Ekak | ০৭ নভেম্বর ২০১৩ ১৭:২৯180567
  • আমার ওপরতলায় এক পরিবার থাকতেন। তাঁদের প্রিয় ব্যসন ছিল রাত্রিবেলা চেয়ার-টেবিল ঠেলে শব্দ করা। প্রথমে ভাবতুম ছোট বাচ্চা আছে হয়ত, গাড়ি গাড়ি খেলে। খোঁজ নিয়ে জানলুম তা নয়। সিকীয়রিটি কে দিয়ে বলাতে আবার বেশ করব ইত্যাদি চোট পাট। একদিন রাত্রে সারারাত একটা কর্কেত দিউস বল নিয়ে ওদের শোবার ঘরের মেঝে লক্ষ্য করে লোপালুপি খেল্লুম। পরের রাত্র থেকে শান্তি। কিছু লোক থাকে যাদের কাঠে কাঠ না হলে শিক্ষে হয়না।
  • sosen | ০৭ নভেম্বর ২০১৩ ১৭:২৬180566
  • খুব-ই কঠিন। থিংস উই ডু ফর লভ :(
    আমি পারতাম না।
  • sch | ০৭ নভেম্বর ২০১৩ ১৭:১৭180565
  • দে দি আমাদের পেছনে তিনটে বিশাল বাড়ী - বাসিন্দারা রাজস্থানের বাসিন্দা। যাদের মাড়োয়ারী বলে আমরা উল্লেখ করি সাধারণতঃ। আমি যখন ক্লাস ৯-১০ এ পড়ি তাদের এক এক জন সন্ধে হলেই টেপে তারস্বরে হিন্দী গান চালাতেন। (তখনও এতো বোসের সাউন্ড সিস্টেম আসে নি) বাবা কয়েক বার অনুরোধ করলেন এত জোরে না চালাতে - লাভ হলো না। গিয়ে বলা হল সে এতে পড়াশোনার অসুবিধে হচ্ছে - কোনো তফাৎ হলো না। অগত্যা আমি টেপে শ্যামা সঙ্গীত চালানো আরম্ভ করলাম তারস্বরে। দু দিনেই বন্ধ।
  • রামখেলতিলকসিং | ০৭ নভেম্বর ২০১৩ ১৭:১৪180563
  • এই দাওয়াইটা আমিও অনেকবার ভেবেছি, পিছনের ফ্ল্যাটের লোকনাথের উপদ্রব বন্ধ করার জন্যে। মুশকিলটা হল বাড়ির অন্যরা ভয় পায় - আমি সারাদিন বাড়ি থাকি না, তখন বাড়িতে এসে উপদ্রব করলে কী হবে বা ছোট ছেলেমেয়েদুটো ওই রাস্তাতেই খেলে - এই সব নিয়ে।

    তবে এগুলো কাজে দেয় সিওর। ওই লোকনাথের ফ্ল্যাট থেকেই ময়লার প্যাকেট ছুঁড়ে ছুঁড়ে আমাদের পাশের জমিতে ফেলতো, আর হামেশা সেগুলো আমাদের বাগানে এসে পড়তো। একবার ওই প্যাকেট নিয়ে ওদের দরজার সামনে রেখে বলে এসেছিলাম যে আপনাদের জিনিস ফেরৎ দিয়ে গেলাম। তারপর থেকে আর ময়লা পড়েনি কখনো।
  • hu | ০৭ নভেম্বর ২০১৩ ১৭:১৪180564
  • সোসেন, ঐ ভাবেই আমি তিনবার করে মন্ত্র পড়ে ভাই, কাজিন সবাইকে ফোঁটা দিই। যারা ফোঁটা পায় তাদের কেমন লাগে বলতে পারি না, তবে ফোনে কবিতা আবৃত্তি করতে করতে আমি বেশ ক্লান্ত বোধ করি। আমাদের মন্ত্র আবার বারো লাইনের। এটা আমার ওপর কেউ জোর করে চাপিয়ে দেয়নি। কিন্তু আমি জানি এটা না করলে আমার ভাইদের খারাপ লাগবে। এই জিনিসগুলো একার সিদ্ধান্তে বর্জন করা যায়না বোধহয়।
  • sch | ০৭ নভেম্বর ২০১৩ ১৭:১০180562
  • তুমি যদি পুলিশের ঝামেলায় না যেতে চাও এটাই উপায়। আমি একাধিক বার করে ফল পেয়েছি। গানের চয়েস ডিপেন্ড করে উল্টোদিকের পাব্লিকের ওপর
  • Ekak | ০৭ নভেম্বর ২০১৩ ১৭:০৯180560
  • আলবাত করা যায়। কয়েকজন বন্ধু জুটিয়ে করে ফ্যালো। তুমি বেসিক্যালি গুড বয় তাই এসব হারামিপনা কে অসম্ভব ভাবো। মাঝখান থেকে অন্যদের হারামিপনা সহ্য করছ। একবার করে দ্যাখো, ফল পাবে।
  • de | ০৭ নভেম্বর ২০১৩ ১৭:০৯180561
  • স্চ কোনদিন নিজে ট্রাই করেছেন এটা?

    কাজু অল্ত+১ এ এলো না স্মাইলি!
  • Kaju | ০৭ নভেম্বর ২০১৩ ১৭:০৬180559
  • সিরিয়াসলি কিছু সাজু দিন। এসব করা যায় নাকি?
  • sch | ০৭ নভেম্বর ২০১৩ ১৭:০৫180558
  • কাজু খুব সহজ - একটু পয়সা খরচ করতে হবে। তুমিও দুটো বক্স ভাড়া করো - ওদের দিকে মুখ করে দুটো স্পীকার বসাও। তাতে বাছা বাছা হানি সিং এর গান চালাও। আমার ধারণা থেমে যাবে। এতেও কাজ না হলে টুনির মা সিরিজ ট্রাই করে দেখো। ফেভিকল সে, ও মধু, এইগুলোও ছেড়ো না। যদি পুলিশ আসে বলো - তুমি শচীন পুজা করছ। স্বপ্ন দেখেছো এই ভাবে কয়েক ঘন্টা গান চালিয়ে শচীনের ছবির সামনে আরতি করলে শচীন মুম্বাইতে সেঞ্চুরী করবেই
  • sosen | ০৭ নভেম্বর ২০১৩ ১৭:০৪180557
  • পুরোটাই তো ফালতু। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এ অসুস্থ? এ তো গল্পকথা।
    লম্বা গলা? এই ন্যাও -

    পয়েন্টেড চিন? এই ন্যাও


    অসুস্থতায় চিবুকের গঠন আর গলার দৈর্ঘ্য বদলে যায়? যাচ্চলে।
    স্কিনটা তাও মানতে পারি।
  • রোবু | ০৭ নভেম্বর ২০১৩ ১৭:০২180556
  • ওদ্লাবাড়ি-র থেকে প্রজেক্টে ফ্রেশার এসেছে, কী আনন্দ :-)
  • Kaju | ০৭ নভেম্বর ২০১৩ ১৭:০০180555
  • আর দুঃখের কথা কী আর বলি।

    কাল রাত্তির থেকে আমাদের নিচে হরে রাম হরে কিসনো ভূতের কেত্তন জুড়েছে। প্রতিবারই করে কালীপুজোর পর, অষ্ট কি ষোলো প্রহর। এবার বলছে ১১ দিন ধরে হবে ! বক্স বসিয়েছে একেবারে আমাদের জানলার উল্টো দিকে। বাজারের অসভ্য পাবলিক, বললেও শুনছে না। কাল বসানোর সময়ই বলা হল, দেখছি দেখছি করে কাটিয়ে দিল। কাছে পুলিশ ফাঁড়ি, কিন্তু তাদের বলা মানে তো....
    বিরক্ত করে মারছে শালারা। কী করা যায় বলেন দেখি।
  • de | ০৭ নভেম্বর ২০১৩ ১৬:৫৭180554
  • ইনিও আরেক গ্লোরিফিকেশনের শিকার -- ডাক্তার মানেই ভগবান, যাহা বলিবে সবই ধ্রুবসত্য --

    তবুও আজকে অনেক চেষ্টা চরিত্তির করেছেন একটু অ্যানালিসিসের। সবচে ভালো হোতো যদি কোন ডাক্তার এটা পড়ে তারপরে বলতেন, আপত্তিকর কি কি আছে এখানে!
  • রামখেলতিলকসিং | ০৭ নভেম্বর ২০১৩ ১৬:৫৫180553
  • তায় ওসব ছবি নেট মিডিয়ায় রাখা, লো রেজোলিশন এবং আরো কী কী সব। ধুস্‌। লোকজন এমন "নো ইট অল" ব্যাভার করলে বহুৎ জ্বলে।
  • Kaju | ০৭ নভেম্বর ২০১৩ ১৬:৫৪180552
  • সিকিস্যার একটু বেশী বোঝে কিনা ! সবেতেই হিনী দেখে।
    তা স্মাইলি দিতে Alt+1 মারো না কেন? ☺
  • রোবু | ০৭ নভেম্বর ২০১৩ ১৬:৫২180551
  • প্রথমেই আমারও সেকথাই মনে হয়েছিল অজ্জিদ্দা :-)
    তারপর ভাবলাম তুমি লিখেই দেবে ;-)
  • de | ০৭ নভেম্বর ২০১৩ ১৬:৫০180550
  • আর অন্ধ হওয়ার কথা হি নী র জন্য বলিনি --

    স্মাইলি দিয়ে সেন্টেন্স শুরু করলে চোখ দুটো আসছে না -- তাই বল্লাম!
  • রামখেলতিলকসিং | ০৭ নভেম্বর ২০১৩ ১৬:৪৯180549
  • মাইরি, ছবি দেখে চামড়ার কন্ডিশন বলে দেওয়ার দাবি করলে চুপ থাকা যায়? আমি এক্কেরে সুস্থ লোকের চকচকে চামড়ার ছবি তুলে পিপি করে dull বানিয়ে দিলে উনি বুঝবেন কেং কোয়ে?
  • de | ০৭ নভেম্বর ২০১৩ ১৬:৪৮180548
  • ফালতু ত্যানা প্যাঁচানোয় রুচি নাই -- তাই বিয়ের গ্লোরিফিকেশনের আলোচনা আর কন্টিনিউ করলাম না --

    সামাজিক পরিস্থিতি পালটালে পরবর্তী প্রজন্মের কথা ভেবে আর লি টু কে বিয়েতে কনভার্ট করার কথা উঠবে না। এইটাই বক্তব্য ছিলো -- সমস্তকিছুকেই ব্যক্তিগত টানাটানিতে পরিণত না করলে হয় না?
  • নেতাই | ০৭ নভেম্বর ২০১৩ ১৬:৪৭180546
  • ঃ))
  • sosen | ০৭ নভেম্বর ২০১৩ ১৬:৪৭180547
  • অজ্জিতদা ছবির এই অবমাননা আর নিতে পারছেন্না :P
  • রোবু | ০৭ নভেম্বর ২০১৩ ১৬:২২180544
  • সিগনেচার।
  • Arpan | ০৭ নভেম্বর ২০১৩ ১৬:২২180545
  • সদা আমার নেক্ষাস ট্যাব অ্যাক্টিভেটেড হয়ে গেছে। প্লে স্টোর থেকেও অ্যাপ ইন্স্টলড হল। এয়ারটেল ব্রডব্যান্ডে।
  • = | ০৭ নভেম্বর ২০১৩ ১৬:১৬180543
  • অথচ,অহং ব্রহ্ম অস্মি, বা সোহহং বললে, এই একজন আমার রক্ষাকর্তা, একজন আমায় প্রটেক্ট করছে, আমার সেভিয়ার, এই মনোবৃত্তি পুরো নিজেতে কনভার্জ করে, যাকে বলে আত্মবিশ্বাস।
  • = | ০৭ নভেম্বর ২০১৩ ১৬:১৩180542
  • সেন্সিটিভিটি ব্যতীত, নিজের অভাববোধ ছাড়াও মানুষের কোনো আপত্তি করার জায়গা থাকতে পারে - এর আরেকটা উদাহরন পেলেই চলবে। বিয়ের উদাহরণটার ডোমেন খুঁজে পাওয়া গেল না। এইই।
  • Tim | ০৭ নভেম্বর ২০১৩ ১৫:৫৫180541
  • ভগমান তুলে দেওয়ার প্রথম পদক্ষেপ হলো পারষ্পরিক সাহায্য বন্ধ করে দেওয়া। একদম প্রথম সারমন, তাতে আর ওনাকে ভগমানই পাঠিয়েছেন বলার সুযোগ থাকেনা। কেমন দিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত