এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ০৮ নভেম্বর ২০১৩ ০৭:৪৮180870
  • সুপ্রভাতম। আজ কাকে বুলি করতে হবে?
  • arindam | ০৮ নভেম্বর ২০১৩ ০৭:৪২180869
  • হয়ে যাই মানে! অলরেডি হয়ে গেছি...

    আমি কীরকম কবিতা লিখি
    তোরা(রবি-জিবু) এসে দেখে যা-

    'মনটা পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেল...'(রঞ্জনদা)
  • sch | ০৮ নভেম্বর ২০১৩ ০৭:২২180868
  • আহা সাত সকালে এমন কবিতা - আজ না দেঊলিয়া হয়ে যাই
  • Atoz | ০৮ নভেম্বর ২০১৩ ০৬:৩৭180866
  • হাড়েও গজায়, পুরুষ নারী নির্বিশেষে, আরো অনেক বয়স হলে। ঃ-)
  • কল্কেকাশি | ০৮ নভেম্বর ২০১৩ ০৬:৩৬180865
  • ছেলেদের কানে দুব্বোতো এমনিতেই গজায়। তার রং কালো এই যা, আর গিন্নিরা সেই দুব্বো দেখতে পারেন না তাই ছেঁটে দেন।
  • Atoz | ০৮ নভেম্বর ২০১৩ ০৬:৩৫180864
  • সেতো দিদিকেও দাঁড়াতে হয় বা আনতে হয় ছোট ভাইকে প্রাইমারি স্কুল থেকে। সেসব তো আলাদা। পারিবারিক ব্যাপার, হিউম্যান রিলেশন। সামাজিক জগদ্দল ও অবলিগেশন তো না!
  • কল্কেকাশি | ০৮ নভেম্বর ২০১৩ ০৬:৩৩180863
  • দিদির কাজ এক দিনেই শেষ আর ভাইকে যে দিদির ইউনিভার্সিটি থেকে ফিরতে দেরী হলেই স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় সেটা?
  • Atoz | ০৮ নভেম্বর ২০১৩ ০৬:৩১180862
  • ছোটাই, ঃ-) ঃ-) ঃ-) হাসছি বটে, কিন্তু সিরিয়াস। স্ত্রীরা কিছু ধারণ করেন স্বামীর কল্যাণে, স্বামীরা কেন ধারণ করবেন না? আমার তো মনে হয় বহু একনিষ্ঠ স্বামীরা নিজেরাও এরকম কোনো অভাব অনুভব করেন ঠিকই। যেমন রূপেন্দ্রনাথ বন্দ্যো বলেছিলেন বিধবারা বিবাহ করতে পারেন্না আর বাকী জীবন নিরামিষ খান, এই নিয়ম যদি চালু থাকে, বিপত্নীকরাও আর বিবাহ করতে পারবেন না ও বাকী জীবন নিরামিষ খাবেন, এই নিয়ম চালু হওয়া দরকার।
  • Atoz | ০৮ নভেম্বর ২০১৩ ০৬:২৬180860
  • বাহ, ভালো তো। সেতো মিষ্টি ফিষ্টি লুচি ফুচি একসঙ্গে আরো অনেকেক ভাইবোনকেই খেতে দেখেছি। ঃ-)
    কিন্তু, কিন্তু কিন্তু--- দিদির/বোনের কপালে ফোঁটা দিয়ে সেই যমের দুয়ারের কাঁটার মন্ত্র পড়ছেন ভাই/দাদা, এরকম তো আর নয়!
    কথা তো ঐখেনেই। ঃ-)
  • কল্কেকাশি | ০৮ নভেম্বর ২০১৩ ০৬:২৬180861
  • তবে সিমেট্রি ব্রেকিং না থাকলে খুব সমস্যা হবে। ওটি ভারী গুরুত্বপূর্ণ।
  • i | ০৮ নভেম্বর ২০১৩ ০৬:২৪180859
  • কপালে সাজিমাটি আর কানে দুব্বোঘাসটা ব্যাপক হল। ঃ)))
  • কল্কেকাশি | ০৮ নভেম্বর ২০১৩ ০৬:২৩180858
  • অ আমরা বোধহয় তাহলে অথেন্টিক ছিলুম না। ফোঁটার পরে আমি আর দিদিতো এক সাথেই মিষ্টি খাই। মানে বরাবরই ঐ রকম।
  • Atoz | ০৮ নভেম্বর ২০১৩ ০৬:১৬180857
  • প্রতিটি বিবাহিত পুরুষ বিপত্নীক হবার ভয়ে কপালে সাজিমাটি আর কানে দুব্বোঘাস পরুন না! বিধবা হবার ভয়ে স্ত্রীরা যেমন কিনা শাখা সিঁদুর পরেন!
  • Atoz | ০৮ নভেম্বর ২০১৩ ০৬:১৩180856
  • কিংবা মাথা কামিয়ে ব্রত ও করতে পারে।
  • Atoz | ০৮ নভেম্বর ২০১৩ ০৬:১২180855
  • কেন উঠে যাবেই বা কেন? মেয়েদের জন্য করতে হলেই তখন বুঝি না না না না? তা না না নানা? ভাইয়েরা সূর্যোদয় থেকে চন্দ্রোদয় অবধি উপোস করে বোনের মঙ্গল কামনায় ব্রত করুক না! বেশ একটা সুদে আসলে পুষিয়ে দেওয়া হবে এতকাল হয় নি বলে! তারপরে স্বামীরা স্ত্রীদের আয়ু আর মঙ্গলকামনায় মোটা মোটা বালা পরে আমাবস্যা পুন্নিমায় হরিমটর খেয়ে থাকুক না? বেশ একটা জোরদার রীতি হবে? সাম্য দেখা দেবে?
  • কল্কেকাশি | ০৮ নভেম্বর ২০১৩ ০৬:০৫180854
  • ও তো এমনিতেই উঠে যাবে। আমার আশে পাশে যত বাচ্চা দেখছি সব এক জন। তাদের সামনে ভাইফোঁটা নিতেও কষ্ট হয়।
  • Atoz | ০৮ নভেম্বর ২০১৩ ০৬:০২180853
  • আর এই লিখতে লিখতেই মনে হলো ভারতীয় উপমহাদেশের কালচারে পুরুষজাতির জন্য আয়ুবৃদ্ধির আর মঙ্গলকামনার এত নিয়মনীতি কেন? সবেতেই আবার নারীরা সেই নিয়মনীতি পালন করেন? পুরুষজাতির কি খুব ভয় পাছে কম আয়ু হয়? বা কোনো অমঙ্গল হয়?
    এত সব নিয়ম!!!! স্বামীর আয়ুবৃদ্ধি আর মঙ্গলের জন্য স্ত্রীর শাখাপলা সিন্দুর নিত্য পরিধান, মাঝে মাঝে নানা ব্রত উপবাস। এদিকে ভ্রাতার মঙ্গল কামনায় আর আয়ুবৃদ্ধি চেয়ে ভগিনীদের এই ভাইফোঁটা মন্ত্র ইত্যাদি ইত্যাদি।
    পুত্রের আয়ু আর মঙ্গল চেয়ে মায়ের নানাবিধ ব্রত উপবাস ইত্যাদি ইত্যাদি।
    কিন্তু স্ত্রীর আয়ু বা মঙ্গল, বোনের আয়ু বা মঙ্গল, কন্যার আয়ু বা মঙ্গল এইসব কি দরকার নেই? মানে এমনি এমনি ই এগুলো হয়ে যায়? নাকি এদের বেশী আয়ু রীতিমতন বিপদের ব্যাপার? ও আপদ বিদায়েই মঙ্গল? "পুড়িবে কন্যা উড়িবে ছাই/ তবে তো কইন্যার গুণ গাই?"
    এইসব অ্যাসিমেট্রি দূর হলে তবেই এইসব নিয়ম মানা উচিত না? অর্থাৎ কিনা করলে দুইদলই করবে দুইদলের মঙ্গল চেয়ে? আর, না করলে কেউই করবে না?
  • Atoz | ০৮ নভেম্বর ২০১৩ ০৫:৫৪180852
  • ভাইফোঁটা খুব অ্যাসিমেট্রিক জিনিস, বন্ধ করে দেওয়া দরকার সাময়িকভাবে। যেদিন থেকে বোনফোঁটা চালু হবে সেদিন থেকে ভাইফোঁটাও আবার চালু হবে।
  • কল্কেকাশি | ০৮ নভেম্বর ২০১৩ ০৪:৫৪180851
  • আরেকখান স্বীকারোক্তি দিয়ে যাই, গতকাল এক জন পারফর্মিং আর্টিস্ট চোখে ভীষণ আরাম দিয়েছেন। কী সুন্দর, কী সুন্দর।
  • ঈশান | ০৮ নভেম্বর ২০১৩ ০৩:৫৮180850
  • হ্যাঁ, গেসিং গেমটা দেখেছি। বুলি বলে একেবারেই মনে হয়নি। কিন্তু অভব্যতা মনে হয়েছে অবশ্যই। সোজা কথা সোজা ভাবে বললেই হয়। টই থেকে টেনে ভাটে টেনে আনার কী মানে জানিনা। আগেও লিখেছি।

    তবে এটা "ঈশান" বা অন্য কারো সাইট টাইট নয়। অন্ততঃ এই দুটো বিভাগ নয়। এখানে মডারেশন প্রায় শূন্য, আপনিও জানেন আমিও জানি। এইসব ক্ষেত্রে কমিউনিটির একটা সেল্ফ রেগুলেশন থাকা উচিত। সেটা একেবারেই নেই তা নয়, কিন্তু আমার ব্যক্তিগত প্রত্যাশার মাত্রায় নেই। কিন্তু সেটা আমার ব্যক্তিগত প্রত্যাশাই। তার বেশি কিছু না। সেটা বদলানো, বা অন্যরকম করা, সেটা আমার বা অন্য কারোর একার উপর তো নির্ভরশীল নয়। একটা সেল্ফ চেক তৈরি করতে হলে, সকলেরই ভূমিকা আছে। সেটার মধ্যে বাকিদের সঙ্গে আপনিও আছেন। আমিও আছি।
  • sch | ০৮ নভেম্বর ২০১৩ ০৩:০৭180849
  • "মেরে সওয়ালো কা জবাব দো...দো না"
  • সে | ০৮ নভেম্বর ২০১৩ ০২:৩৬180848
  • ঈশান,
    এখানে "সে" এর আসল পরিচয় বা "সে"- নামের আড়ালে কে বা কারা লেখেন সেটা কজন জানেন তা বলতে পারি না। কিন্তু "সে" যখন "আবার ঐন্দ্রিলা" নামের টইটি তে কিছু প্রতিবাদ করছিলো, সেই সময়ে ভাটিয়া৯তে "সে"-র পরিচয় উদ্‌ঘাটন এর কাজ চলছিলো। যে আইপি অ্যাড্রেস থেকে এখন পোস্ট করছি তার পেছনে যে কম্পিউটারস্ক্রীন সেটার সামনে দাঁড়িয়ে প্রত্যেকেই লক্ষ্য করেছি ব্যাপারটা।
    শুধু আন্দাজের বেসিসে একজনকে ("সে" কে)বুলি করবার চেষ্টা চলছিলো কেবলমাত্র আইপি অ্যাড্রেসের বেসিসে। আইপি অ্যাড্রেসের বেসিসে মানুষের চরিত্র, নাম, সমস্ত জানা যাচ্ছিলো, এমনকি কেউ নাকি অনেক আগে থেকেই এসব করে ফেলেছে।
    কাজেই "সে" এর পূর্ব্বপরিচয় কি বর্তমান পরিচয়- পুরোটাতেই নীরব থাকব, কারণ কোনো "এগ্রিমেন্টে" সই করে এই সাইটে এখনো অবধি লিখতে হয় না। ভবিষ্যতে তেমন ব্যবস্থা হলে তখন ব্যক্তিগত পরিচয় দেওয়া যাবে।
    যাকে "পূর্ব্বপরিচয়" ভাবা হচ্ছে তাকেই যে বস্তুতঃ বুলি করা হচ্ছে এটা এখন পরিষ্কার।
    আমার বক্তব্য হচ্ছে যে আমি বুলি করতে বারণ করেছি তা সে যে/যাকেই হোক না কেন।
    ভবিষ্যতেও প্রতিবাদ করব যদি প্রয়োজন হয়। বুলিইং এর জন্যে অনেক অঘটন ঘটে যায়। আপাতভাবে নিরীহ ব্যাপার মনে হলেও যাকে দলগতভাবে আঘাত করা হচ্ছে সে সত্যিই রক্তাক্ত হচ্ছে এটা বুঝতে হবে। এবং বুলিইং এর সপক্ষে কোনো যুক্তিই কি ভ্যালিড হতে পারে?
    এই আঘাত করবার খেলার আনন্দে মেতে থাকবার সময়ে টের পাওয়া যায় না আক্রান্ত ব্যক্তি কতটা আঘাত পাচ্ছে। এর ফল কী হতে পারে। দুর্ঘটনা তো ঘটেই যায়, তাই না? মানুষকে আঘাত করে আনন্দ পাওয়া ছাড়াও তো আরো অনেক আনন্দ পাবার উপায় রয়েছে। যারা তখন প্রত্যক্ষ খেলায় মেতে ওঠে নি তারাও দেখেছে, হয়ত শিখে নেবে ক্রমশঃ। জানবে এটাই দস্তুর। পরোক্ষে মজা নেবে। জোর দিয়ে কিছুই বলা যায় না। তবে আজ যেটা হয়েছে, সেটা তো হয়েইছে।
    আমার কোনো দল নেই। একটি লোককেও এখানে অন্য আইপি অ্যাড্রেস থেকে এনে আমার বক্তব্য সেকেন্ড করাতে অপারগ আমি।
    এত সুন্দর একটা বাংলা ওয়েবসাইট, এ মুহূর্তে বাংলা ভাষায় শ্রেষ্ঠ ওয়েবসাইট, সেখানে এসে মন খারাপ হয়ে যাবে কেন বলতে পারেন?
    এই সাইট আপনার; আপনি যা ভালো বুঝবেন।
  • pipi | ০৮ নভেম্বর ২০১৩ ০২:২৫180847
  • মামু, পড়া করে এলাম (অবশ্য হরি নাম খামচা খামচা করে)। উরে বাবা! ও টইতো পুরো সার্কাস!! যাই হোক, প্রভূত আমোদ পেলামঃ-)
  • 4z | ০৮ নভেম্বর ২০১৩ ০২:২২180846
  • ধুস, যত্ত বাজে বাওয়াল
  • ঈশান | ০৮ নভেম্বর ২০১৩ ০১:৫৯180845
  • আর এটা স্পেশালি ও বেচারি পিপিকে। "আবার ঐন্দ্রিলা" নামের টইটি একটু পড়ে ফেলো।
  • ঈশান | ০৮ নভেম্বর ২০১৩ ০১:৫৮180844
  • হ্যাঁ, এই একটু টাইম পেলাম। একটাই কথা বলার। সে যখন চাইছেন না, তখন পূর্বপরিচয় ইত্যাদি নিয়ে খোঁচানোর দরকার টা কী?

    আর কমলেন্দুবাবুর টই প্রসঙ্গে কালকে যা লিখেছি, আজও তাইই। নতুন কিছু বলার নাই।
  • aka | ০৮ নভেম্বর ২০১৩ ০১:৪২180843
  • বড় বড় লোকেদের এমন কিছু স্ট্রং প্রেফারেন্স থাকে। স্ট্যাটিস্টিক্সের দুনিয়ায় তো বেইজিয়ান ভার্সেস ক্লাসিকাল দের তুমুল ঝগড়া।

    http://www.math.umass.edu/~lavine/whatisbayes.pdf
  • Atoz | ০৮ নভেম্বর ২০১৩ ০১:৪০180842
  • কেন? মানে প্রকৃত সঙ্গীত নয় কেন?
  • শঙ্খ | ০৮ নভেম্বর ২০১৩ ০১:২৭180841
  • রজার ব্যাটা ডুবিয়ে দিল! কুরেশি চেষ্টার খামতি রাখেনি। খারাপ লাগছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত