এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৮ নভেম্বর ২০১৩ ১০:২৫180959
  • ইয়ে মানে, ন্যাড় দার "প্রকৃত বয়েস" নিয়ে কোন প্রশ্ন চলবে? ঃ)
  • Tim | ০৮ নভেম্বর ২০১৩ ১০:২৫180960
  • হ্যাঁ ঐ জমিদারনন্দনের পিতাকে চিনতাম। খেলা দেখতে গিয়েই আলাপ। ন্যাড়াদা যে ম্যাচটার কথা বললো তারও বছর কয়েক আগে খেলা দেখতে এসে দুদলের প্লেয়ারদের পার্ফিউম গিফট করেছিলেন। তারপর খেলা গড়ালে ঘুমিয়ে পড়েছিলেন। লাঞ্চের সময় আলাপ হয়েছিলো, ভারি অমায়িক ভদ্রলোক। পরে ওঁর জমিদারিতে শিকার করতে গেছিলাম একবার।
  • san | ০৮ নভেম্বর ২০১৩ ১০:২৫180961
  • :-D :-D :-D

    বেশ হয়েছে।
  • সিকি | ০৮ নভেম্বর ২০১৩ ১০:২৩180957
  • ও স্যান, আপত্তি করেছি বলি নি তো, মাথা চুলকোচ্ছিলাম আপত্তি করা উচিত কিনা তাই ভেবে, কারণ একই লজিকে অন্য অপত্তিগুলোও তো তা হলে করতে হয়। সেটাই লিখলাম।

    দুঃখ কোথায় জানিস, তুই নাম সাজেস্ট করলি, সাইবার ক্রাইমের কেস খেয়ে গেলাম আমি। :(
  • ন্যাড়া | ০৮ নভেম্বর ২০১৩ ১০:২২180956
  • অরণ্য, ৭৬/৭৭ নাগাদ কলকাতায় সিঙ্গল-উইকেট ক্রিকেট হয়েছিল। মহীন্দর চ্যাম্পিয়ন হয়েছিলে। সুরিন্দরও এসেছিল যদ্দুর মনে পড়ছে।
  • ন্যাড়া | ০৮ নভেম্বর ২০১৩ ১০:২০180955
  • একবার পূববাংলা থেকে এক জমিদারনন্দন চ্যালাচামুন্ডা নিয়ে খেলা দেখতে এসেছে, ভেবেছে সর্কাসের মতন কিছু হবে। সঙ্গে চারপাঁচজন খিদমদ্গার। রশি রাশি খাবার। আমাদের ডেকে ডেকে ভাগ দিল, আগে অমন স্বাদের খাবার খাইনি। কী তেল আর কী ঝাল। আমাদের ঝাল লেগেছে দেখে চার-পাঁচটা করে লেমনেড খাওয়ালে।
  • রামখেলতিলকসিং | ০৮ নভেম্বর ২০১৩ ১০:১৯180954
  • কে বল্ল ঢুকতো না? পাশের একটা ফোকর দিয়ে দিব্যি ঢুকতুম। নেটিবদের মধ্যে চাহিদা ছিলো। কান্নাকাটির কথা জানাজানির ভয়ে এখন লুকোলে হবে?
  • Tim | ০৮ নভেম্বর ২০১৩ ১০:১৮180952
  • আরে কারুরই আপত্তির কোন কারণ থাকেনা যদি তারা এটাতে মজা পায়। কিন্তু দেখাই যাচ্ছে যে সবাই মজাটা পাচ্ছেনা, বা লেটেস্ট নামটাই পছন্দ করছে কেউ কেউ। এবার এত ভেবে ভেবে ভাটানোর চেয়ে একধারসে সবাইকে তাদের প্রেফার্ড এবং লেটেস্ট নামে ডেকে নেওয়া ভালো বলে মনে হচ্ছে, বলা বাহুল্য কালকের পর।
  • aranya | ০৮ নভেম্বর ২০১৩ ১০:১৮180953
  • সুরিন্দর অমরনাথ-কে দেখেছিলাম একটা ম্যাচে, দক্ষিণ কলকাতার কোন একটা মাঠে, পর পর ছয় মারছে। লেট সেভেন্টিজে হবে, কোন মাঠ, কোন দল সব ভুলে গেছি, শুধু ছয় গুলো মনে আছে
  • নেতাই | ০৮ নভেম্বর ২০১৩ ১০:১৭180951
  • গুলি আটকান লেমনেড দিল্লিতে এখনো পাওয়া যায়। আমরা বলতাম বান্টা।
  • ন্যাড়া | ০৮ নভেম্বর ২০১৩ ১০:১৫180950
  • তখন বাদামভাজা-টাজা ঢুকত না। সাহেবদের সময়। সাহেবরা লাঞ্চ বাস্কেটে ব্রেড, জ্যাম, ডিম, সসেজ, বেকন নিয়ে যেত। আমরা নিয়ে যেতুম টিপিনবাক্সে রুটি-তরকারি। লাঞ্চে সিসিসির টেন্টে গিয়ে গুলি আটকান বোতলে লেমনেড খাওয়া ছিল একটা রিচুয়াল।
  • নেতাই | ০৮ নভেম্বর ২০১৩ ১০:১৪180949
  • আমি তখন তালতলায় বসে বাঁশি বাজাতুম
  • san | ০৮ নভেম্বর ২০১৩ ১০:১২180948
  • আমার সে-র নাম সাজেস্ট করা যদি আপত্তিকর হয়, তো বিভিন্ন নামধারীকে দেখে ঈশান নিজেও এবং আরো অনেকেই সরাসরি ওমনাথ বলে ডাকে।

    তখন কারুর খারাপ লাগে না কেন রে বাবা?
  • রামখেলতিলকসিং | ০৮ নভেম্বর ২০১৩ ১০:১১180947
  • হুঁ হুঁ, আমারো মনে আছে, ঠোঙায় বাদামভাজা বেচতুম কিনা। একটা সিড়িঙ্গে ছোকরা, মাথায় একটাও চুল নেই, পেন্টুলটা খালি হাত দিয়ে টেনে ধরে রাখছে। খেলা দেখতে দেখতে বাদামভাজা খেতে গিয়ে গলায় আটকে বিষম খেয়ে মা মা করে কেঁদে ককিয়ে একসা।
  • ন্যাড়া | ০৮ নভেম্বর ২০১৩ ১০:০৮180945
  • ১৯৩৪-এর ইডেন। তখনও এই কংক্রিটের খাঁচা হয়নি। গঙ্গার দিকে ঝাউগাছ। তিনটে বাজতে না বাজতে রোদ পড়তে শুরু করত আর ঝাউয়ের ছায়া লম্বা হতে হতে প্রায় পিচে চলে আসত। আর শুরু হত গঙ্গার হাওয়া। তোমাদের রবি শাস্ত্রীও তখন দুচার হত সুইং করাতে পারত।

    সে সময়ে দেখেছিলাম সিকের খেলা। সিকে তখন পঞ্চাশের ওপর। উল্টোদিকে বাচ্চা মুশতাককে নিয়ে নেবেছে হোলকারের হয়ে। উল্টো দিকে বম্বে জিমখানার কানিতকার আর গোল্ডউইন। কানিতকারের হাতে পেল্লায় সুইং ছিল। তার ওপর সীমে ফেলে বল কাট করাত বলে বলে। আর গোল্ডউইনের ছিলে পেস। গোল্ডউইন বল করতে এলে খোকনদার মতন উইকেট কিপারও ছ স্টেপ পেছনে গিয়ে দাঁড়াত।

    কানিতকার আর গোল্ডউইন তখন হোলকারের টপ অর্ডারকে খেয়ে নিয়েছে। সিকের সেদিন নাবার ইচ্ছে ছিল না। আগের রত্তিরে খানা-পিনা হয়েছে। ড্রেসিংরুমের কোণে একটা টেবিলে তোয়ালে পেতে অল্প বিশ্রাম নিচ্ছিলেন। আধ ঘন্টার মধ্যে ডাক পড়ল।

    তারপরে? তারপরে আবার কি! দেম্মার, দেম্মার।
  • রামখেলতিলকসিং | ০৮ নভেম্বর ২০১৩ ১০:০৮180946
  • একটা কথা - যিনি চেনা সত্ত্বেও চেনা দিতে চাইছেন না, তিনি এত ইঙ্গিতপূর্ণ নাম নিতেন কি?
  • সিকি | ০৮ নভেম্বর ২০১৩ ১০:০৩180944
  • হু-ও বলল, একটু আগে ঝিকি-ও বলেছে। আমি কিন্তু পাতা উল্টে কালকের পুরো ভাট আরেকবার পড়লাম। খুঁজে পেলাম না কোথাও অজ্জিত আর আমি মিলে পাট্টিকুলারলি "সে"-র আইপি অ্যাড্রেস বা ঠিকানা নিয়েই মাথা ঘামাচ্ছিলাম। কেউ সেই পোস্ট পয়েন্ট আউট করে দিলে বাধিত হব। অজ্জিত আর আমি ইশারায় কথা চালাচ্ছিলাম, এখন সমঝদারোঁ কে লিয়ে ইশারা হি কাফি, তাই কেউ যেচে সে ইশারা ঘাড়ে নিলে আমার কিছু করার থাকে না। ওটা সে-র আইপি নিয়ে ছানবিন হচ্ছিল নাকি অন্য কারুর, সেইটা নিয়ে কেউই প্রশ্ন তুলল না, সব্বাইই ধরে নিল সে-র আইপি নিয়েই কথা হচ্ছে।

    সে ক্রোনোলজিকাল অর্ডারে আমার সো-কলড বুলিইংয়ের নমুনা তুলে ধরার চেষ্টা না করলে আমি হয় তো পুরনো জিমেল আর্কাইভে রাখা ভাটের প্রসঙ্গ তুলতাম না, ইন ফ্যাক্ট তোলার কোনও দরকারই ছিল না। সে বাধ্য করলেন। বুলিইং, সাইবার ক্রাইম, অপরাধী মনস্ক, ইত্যাদি কথা বলে টলে। এত কথা বলল বলে আমাকেও বাধ্য হয়ে বলতে হল যে এই ধরণের মেন্টালিটি আমি সে-র আগেও দেখেছি, অনেকদিন আগে, তখন গুরুর সম্ভবত ছমাস কি এক বছর বয়েস, তখনও এই এক বিষয় নিয়ে কচলাকচলি হয়েছিল। ... যাক সে কথা, মোট কথা অফলাইনে অনেক বিষ ওগরানো হয়েছিল তখন। ভাবি নি এত বছর বাদে সেই এক ব্যবহার আবার ফিরে আসবে আর আমাকে স্মৃতিচারণ করতে বসতে হবে।

    ছদ্মনামে যারা লেখে এখানে তারা কেউই নিজের পরিচয় জানাতে চায় না, তা সত্ত্বেও হনু আমাকে আসল নামে ডেকে ফেলে, পাইকেও আসল নামে ডাকে, আমি কিছু মনে করি না, হয় তো পাইও কিছু মনে করে না। অরিজিৎ এত বেশিবার নাম পাল্টায় যে ওকে অরিজিৎ বলেই ডাকতে হয়, কল্কেকাশি কে তাই নিয়ে দিব্য রিসার্চ ওয়ার্ক চলে, সিএম না কেসি না অন্য কেউ, কল্কেকাশির তাই দিয়ে কিসুই এসে যায় না। শ্বেতাই সিকি কিনা, কিংবা সিকিই ম্মু কিনা, এসব তো হামেশাই এখানে ঘটে থাকে। কদিন আগে মৃদু আপত্তি জানানোর পর থেকে আমি রোবুকে রোবু নামেই ডাকি এখানে। আমার তো এমন কি এ-ও সন্দেহ হয় যে তসলিমা নাসরিন নিজেই এখানে ছদ্মনামে লেখেন (ডিঃ মঃ) তাও আমি সেসব নিয়ে কখনও কিছু বলতে যাই না। র‌্যান্ডম নামের মধ্যে থেকে ওমনাথকে চিনে নেওয়া তো আমাদের সবারই প্রিয় খেলা।

    দুধের টইতে সে-র গতকালের অ্যাটিটিউড এবং কিছুদিন আগে ভাটপাতায় নাম না করে বুলিইংয়ের অভিযোগ এবং ডিকোডারের হাজারবার প্রশ্ন সত্ত্বেও ডেফিনিট উত্তর না দেওয়া, এতকিছু হবার পরে বক্তব্যের থেকে বক্তার প্রতি নজর ঘুরে যাওয়াটা খুবই স্বাভাবিক। সেখানে কিছু প্যাটার্ন খুঁজে পেয়েছি এবং পুরনো স্মৃতির সঙ্গে ম্যাপিং করেছি। একবারও আইপি ঘাঁটাঘাঁটির সময়ে সে-র নাম নেওয়া হয় নি, কিন্তু হাওয়ায় যিনি বুলিইং খুঁজে বেড়ান, তাঁর জন্য কি নাম নেবার দরকার হয়? এবং অ্যাকিউজিশনের এই স্টাইলটিও আমি নতুন দেখছি না। পরিচিত স্টাইল। অতএব ...

    সে-র একটা নাম খোলাপাতায় সাজেস্ট করেছে স্যান এবং অক্ষদা। সেইটা ঠিক কি ভুল আমি জানি না, তবে নামটা খোলাপাতায় দেবার আগে দুবার ভাবা উচিত হলেও হতে পারত (অবশ্য একই লজিকে কল্কেকাশি সিএম না কেসি, ডিকোডার বা জ্ঞানদা ওমনাথ না অন্য কেউ, এগুলোও খোলাপাতায় ডিসক্লোজ করার আগে ভাবা উচিত, অত ভাবতে গেলে কি ভাট হয়?)।

    আইপি এখানে বহুকাল ধরেই দেখানো হয়, তাতে নীতিগত আপত্তি থাকলে না লিখলেই হয়। লেখার আমি ভীষণ ভক্ত, কালও বলেষি, আজও বলছি, কিন্তু খোলাপাতায় এইসব আপত্তি থাকলে সেটা আগেভাগেই পাবলিকলি জানিয়ে দেওয়া ভালো। সে কেন খেরোর খাতা খুলতে চান নি, এইবারে সেটা বুঝতে পারছি, কিন্তু আগেই ক্ল্যারিফিকেশন দিয়ে রাখলে ব্যাপার এতদূর গড়াত না। লগিন না করে অনেকেই তো লেখে। অনেকেরই পরিচয় জানি, অনেকেরই জানি না। কাউকে এইভাবে রিয়্যাক্ট করতে দেখি নি বাপু।

    অতি অতি বিরক্তিকর।

    (এক্ষুনি পোস্ট পড়বে, এটাও বুলিইং, রেকর্ড করে রাখলাম।)
  • san | ০৮ নভেম্বর ২০১৩ ১০:০১180942
  • বেশিটা ওয়ান টেইলডের জন্য হবে অবশ্যই।
  • san | ০৮ নভেম্বর ২০১৩ ১০:০১180943
  • বেশিটা ওয়ান টেইলডের জন্য হবে অবশ্যই।
  • san | ০৮ নভেম্বর ২০১৩ ১০:০০180941
  • নাল হাইপোথিসিসকে ট্রু ধরে নিলে টেস্ট স্ট্যাটিস্টিক্সের অবসার্ভড ভ্যালুর চেয়ে বেশি হওয়ার প্রোবাবিলিটিই হবে পি ভ্যালু, সমস্যা কি?
  • রামখেলতিলকসিং | ০৮ নভেম্বর ২০১৩ ০৯:৫৮180940
  • কিন্তু আমার ছবির কোশ্চেনের উত্তর কেউ দিলো না। যাঁরা মনে করেছেন যে ডাক্তারবাবুকে বুলিয়িং করা হয়েছে তাঁরাও না।
  • hu | ০৮ নভেম্বর ২০১৩ ০৯:৫৬180939
  • অক্ষদা, আমি স্ট্যাটের লোক নই, যদিও এককালে স্ট্যাট পড়েছিলাম। p-value তো সর্বত্র একই জিনিস ডিনোট করে। সেটা নিশ্চয়ই জানতে চাইছ না। প্রশ্নটা আরেকটু বুঝিয়ে বল। চাও তো FBতে মেসেজ কর। ভাটের মাঝে লোকজনকে বোর করে কাজ নেই।
  • রামখেলতিলকসিং | ০৮ নভেম্বর ২০১৩ ০৯:৫৪180938
  • কোথাও কাউকে টার্গেট করা হয়নি রে ভাই। ওই টইটা পড়ে এসো গিয়ে। ওনার মনে হয়েছে ডাক্তারবাবুকে দল বেঁধে বুলিয়িং করা হচ্ছে (যদিও সেইটা ডিবেটেবল), উনি বলেছেন। কিন্তু তার পর ওনাকে কিছু বলা মাত্রই "এবার আমাকেও টার্গেট করা হোক" জাতীয় কথা উনিই শুরু করেছেন।

    আমি তো খুব ভালো মনেই অ্যাসাইনমেন্টের কথাটা বলেছিলাম - কারণ এই রকম অ্যাসাইনমেন্ট আমি নিজেই বাতিল করেছি একাধিকবার। তো তাতেও উনি আবার খোঁচা টোচা খুঁজে পেলেন। এত কন্সপিরেসী থিওরি নিয়ে চললে তো মুশকিল।
  • aranya | ০৮ নভেম্বর ২০১৩ ০৯:৫১180936
  • কয়েক বছর আগে একটা ছেলে উঠেছিল, রবিন উত্থাপ্পা, মারকুটে ব্যাটসম্যান, আজকাল আর নাম-টাম দেখি না কোথাও
  • রামখেলতিলকসিং | ০৮ নভেম্বর ২০১৩ ০৯:৫১180937
  • সকাল সকাল অক্ষদা গালাগালি দিচ্ছে কেন? কী সব উইল অক্স টক্স বলে দিলো!
  • aranya | ০৮ নভেম্বর ২০১৩ ০৯:৪৯180935
  • আমি যেটায় গেসলাম, ১৯৭৯ বা ৮০, পাক ক্যাপ্টেন আসিফ ইকবাল রিটায়ার করল, স্ট্যান্ডিং ওভেশন দিল দর্শকরা
  • a x | ০৮ নভেম্বর ২০১৩ ০৯:৪৮180934
  • কোনো কম্মের না খালি বক্তিয়ার খিলজি এই স্ট্যাটের লোকগুলো। হত যদি টেকি প্রশ্ন এতক্ষণে ১০টা উত্তর পেয়ে যেতাম। ছোঃ
  • | ০৮ নভেম্বর ২০১৩ ০৯:৪৭180933
  • অরন্য দা, আমি সেই ৯৩ সাল থেকে মাঠে যাচ্ছি। এখানে থাকলে অন্ততঃ এক দিন যাই।

    তবে ইডেন ছাড়া আর কোন জায়গায় কোন ক্রিকেট ম্যাচ দেখি নি।
  • d | ০৮ নভেম্বর ২০১৩ ০৯:৪৫180931
  • উফ এরা এখনো আই
    ঈ দেখে লোক চেনার কথা ভাবে কেনো? এতো পিছিয়ে আছে কেনো?
    ট্রেনের খাবার এতো বাজে কেনো?
  • d | ০৮ নভেম্বর ২০১৩ ০৯:৪৫180932
  • উফ এরা এখনো আই
    ঈ দেখে লোক চেনার কথা ভাবে কেনো? এতো পিছিয়ে আছে কেনো?
    ট্রেনের খাবার এতো বাজে কেনো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত