এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | ২২ জুন ২০১২ ০২:২৭18120
  • কমরেড আমরা হাইতে নেই। বুঝে ফেলেছি। ঃ)

    এককের পোস্তোটা সুপাল্লাইক। ঘুমুতে গেলাম। গুন্নাইট।
  • pinaki | ২২ জুন ২০১২ ০২:২৫18118
  • বাংলার রাজনীতি - সিপিএম, টিএমসি, বুদ্ধিজীবী, মাওবাদী এমনকি তৃতীয় শিবির - পুরোটা নিয়ে ভাবতে গেলেই ডিপ্রেশন হয় আজকাল। কোনও আশা দেখতে পাই না কোনোদিকে। অক্ষম, অসহায় লাগে কেমন একটা। সিনিক হয়ে যাচ্ছি মনে হয়।
  • aka | ২২ জুন ২০১২ ০২:২৫18119
  • ধুর কি লিখতে কি লিখি। বললাম ইওরো কাপটা দেখাই হচ্ছে না। ধুত্তোর।
  • aka | ২২ জুন ২০১২ ০২:২২18117
  • মধ্যে থেকে ইওরোটা হাত ছাড়া হয়ে গেল।
  • একক | ২২ জুন ২০১২ ০২:১৮18116
  • আর, কেও কবি নয় . গ্যেটে থেকে গুর্গুরে জয়. কবিতা এক জীনপরি যে কিছুকালের জন্যে আসে দেখে থেকে মনে হয় বাঁধা মেয়েমানুষ হলো বুঝি . অথচ যখন সম্বর্ধনা সভায় শাল জড়িয়ে দিচ্ছ মিনসের গলায় সেই জীনপরি সুটকেস গোছাচ্ছে ওদিকে .

    নেহাৎ নোট রেখে যায়না বলে কবি ও ভক্তকুল হেদিয়ে মরে .
  • প্পন | ২২ জুন ২০১২ ০২:১০18114
  • লিগাসি তো বটেই। তার জন্যই তো মধ্যবিত্ত ভ্দ্রলোকের ছড়ি ঘোরানো পার্টি হয়ে বঙ্গভূমিতে টিঁকে রইল। সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে।
  • aka | ২২ জুন ২০১২ ০২:১০18115
  • অথচ আমাকে কেউ বুদ্ধিজীবি বলে না, রোজ এখনও বুড়ো বয়সে পোগ্গাম লিখি। তাও বলে না।
  • a x | ২২ জুন ২০১২ ০২:০৯18112
  • বুদ্ধিজীবি কথাটা খুব লুজলি ব্যবহার হচ্ছে আজকাল। যেদিকে তাকাও বুদ্ধিজীবি।
  • একক | ২২ জুন ২০১২ ০২:০৯18113
  • কেও মাথার মণি করেনি. বুদ্ধুজীবিরা সবচে বেশি ইন্তেলেক্চুয়ালি ভালনারেবল জাত. তাদের ব্যবহার করা হয় এবং এক্ষেত্রেও তাই হয়েছে.
  • aka | ২২ জুন ২০১২ ০২:০৮18111
  • এটা কিন্তু ভারতে বামপন্থী মুভমেন্টের কোর ছিল। সমাজের এডুকেটেড ইন্টেলেকচুয়ালদের হাতাও। বুদ্ধিজীবিদের এত বাড়াবাড়ি তারই লেগাসি, সেটাও মাথায় রাখাই উচিত নয় কি?
  • প্পন | ২২ জুন ২০১২ ০২:০৬18110
  • বুদ্ধিজীবী গোষ্ঠীকে মাথার মণি করে রাখাটাই বালের অ্যাটিটুড। রঙ্গন ক'বছর আগেই এই পাতায় লিখেছিল। এদ্দিনে হাড়ে হাড়ে বুঝেছি।
  • aka | ২২ জুন ২০১২ ০২:০৩18109
  • এইটা আমি অক্ষদাকে বিশাল ক দিলাম।
  • a x | ২২ জুন ২০১২ ০২:০১18108
  • হ্যাঁ কত কাছের লোককেই পালটে যেতে দেখলাম, জয় আর আলাদা কি প্রজাতি। শুধু পালটে যাওয়া না, বেসিক পলিটিকসটাও ভেস্টেড ইন্টেরেস্ট, ইগো এবং সেল্ফ-সিকিং অ্যাজেন্ডা দিয়ে নির্ধারিত। বাল।
  • প্পন | ২২ জুন ২০১২ ০১:৫৮18106
  • * ছিলর ব্যবহার
  • aka | ২২ জুন ২০১২ ০১:৫৮18107
  • ভুগোল ঘুরছে ধকধক করে চুলো
    সবই ভালো পাই পেলে চাল কলা মুলো
    --কবি নেতাই নয়
  • pi | ২২ জুন ২০১২ ০১:৫৬18104
  • নোনাডাঙা নিয়ে গণশক্তি আর বর্তমান কিছুটা, এ বাদে আর কোন মিডিয়া বোধহয় আর লিখছেও না। হিন্দুস্তান টাইম্সে একটা খবর দেখলাম। টিভিতে দেখিয়েছে ?
  • প্পন | ২২ জুন ২০১২ ০১:৫৬18105
  • জয় একবার মহর্ষিকে পুরো প্রবন্ধ জুড়ে যারপরনাই স্তুতি করে লাস্ট প্যারাগ্রাফে লিটেরালি কাপড় খুলে নিয়েছিলেন - (অংশবিশেষ টুকেই দেই) "তবে, এই মুহূর্তে তিনি প্রবল প্রতাপান্বিত সাহিত্য-প্রশাসক, শাসক দলের মতামতের পরোক্ষ প্রবক্তা (যা তাঁর সম্পাদিত কাব্যপত্রের 'সম্পাদকীয়' থেকে বোঝা যায়) ও তাদের অঘোষিত সাহিত্যনেতা তথা সমাজপতি - সাহিত্যজগতের একটি বৃক্ষপল্লবও তাঁর নিদেশ বা সম্মতি ছাড়া বাতাসে কাঁপে না। এই আধিপত্য ও প্রতিপত্তির আড়ালে ঢাকা পড়ে গিয়েছে মানুষটির ভিতরকার সত্যকার কবি-পরিচয়। কেউ আর খোঁজ নিতে চায় না কবিতায় তাঁর বোধ কত তীক্ষ্ণ ছিল, কত সূক্ষ্ম পর্যবেক্ষণ ছিল তাঁর দৃষ্টিতে (ছিল্র ব্যবহার লক্ষ্যণীয় - আমার সংযোজন) - তিনি একদিন বলেছিলেন, 'এ জীবন, সজ্ঞানে, আত্মত্যাগে নয়, সর্বগ্রাসে, সর্বভূক কবিতার জন্য প্রস্তুত হচ্ছে'।'

    বেশিদিন আগের লেখা নয়। সময় কত তাড়াতাড়ি পাল্টে যায় আর নিজের লেখা কটি বাক্য কী অপরিসীম ব্যঙ্গের মত মূর্তিমান একদিন সদর দরজায় এসে হাজির হয় তা কি জয় অনুধাবন করছেন?
  • সায়ন | ২২ জুন ২০১২ ০১:৫৩18103
  • না না বেশী কিছু শিখতে হবে না, মানে এটার নামকরণের সঙ্গে সেরকম কিছুই কানেক্টেড। এই দ্যাখো - https://www.facebook.com/thebflatbar
  • I | ২২ জুন ২০১২ ০১:৫২18102
  • কোন একটা উপনির্বাচনী বা ঐ জাতীয় কোনো তৃণমূলের মিছিলে ছিলেন। ছবি দেখেছি।
    সে আবার সুনীল গাঙ্গুলি'র বুদ্ধস্তাবকতা নিয়ে জ্বালাময়ী ভাষণ লেখে !
    আমার এক বন্ধু বলেছেন-এসব নাকি জয়ের মজবুরী। না করলে প্রতিদিন থেকে তাড়িয়ে দেবে। খেতে পাবেন না। আনন্দবাজার-ও এখন আর ফিরিয়ে নেবে না। দরজা বন্ধ। বুড়ো বয়সে না খেয়ে মরবেন। জয় নাকি মনের দুঃখে কার কাছে গিয়ে কাঁদে।
  • pi | ২২ জুন ২০১২ ০১:৫০18100
  • মরেছে, ভালো হয়েছে বলে স্টেটমেন্ট ক্যানো বেরোবে। ঐসময় টিভিতে একটা সাক্ষাতকারে ওঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছিলেন, সরকার যা করছে, ভাল করছে, ঠিক করছে, এরকম কিছু।
  • a x | ২২ জুন ২০১২ ০১:৫০18101
  • শাঁওলি বা অর্পিতা কে কোনদিনই ধর্তব্যের মধ্যে রাখা হয়নি, কিন্তু জয়, যেমন ইন্দো বলল, ঠিক এমনটা ভাবিনি।
  • kc | ২২ জুন ২০১২ ০১:৪৯18098
  • বিফ্ল্যাট তো একটা স্কেল। গলার স্কেল। গলা সাধার সময় মনে রাখতে হয়। তবলিয়াকে বলতে হয়, ''আজকে মুডটা জমছেনা, বিফ্ল্যাটেই থাউক।''

    যত্দিন বাঁচি, ততদিন শিখি।
  • a x | ২২ জুন ২০১২ ০১:৪৯18099
  • অ্যাঁ? মানে? মরেছে, ভালো হয়েছে, এরকম স্টেটমেন্ট বেরিয়েছিল নাকি?
  • সায়ন | ২২ জুন ২০১২ ০১:৪৫18096
  • আমাদের অ্যামিবা'তে আপিস থেকে বিকেল পর্যন্ত একটা ইভেন্ট আছে। ওটা হলে আমিও মেট্রো ধরেই আসবো।
  • pi | ২২ জুন ২০১২ ০১:৪৫18097
  • মানুষকে ভুল বোঝানো হচ্ছে বলে প্রোসরকারী যে মিছিলটা বেরোয়েছিল, তাতে কি ছিলেন ? দেখেছি বলে মনে পড়ছে না। তবে শাঁওলি বোধহয় ছিলেন। অপর্ণা সেনের কেসই বা কি ? কিষেণজীর সময় তো স্টেটমেন্ট দিয়েছিলেন, ভাল হয়েছে বা ও জাতীয় কিছু।
  • pi | ২২ জুন ২০১২ ০১:৪২18095
  • বইমেলায় এবার পুরো নিজের একটা বড় স্টল। মা-মা-মা র গা ঘেঁষেই। আর কোন লেখকের এমনি একার স্টল হয়েছে কি ? দাদু ছাড়া ?
  • প্পন | ২২ জুন ২০১২ ০১:৪১18094
  • ভাবছি গাড়িটা বাইপানহাল্লি স্টেশনে পার্ক করে মেট্রো ধরে হাঃ ফিঃ রোডে চলে আসব। বাইপানহাল্লি থেকে আমার বাড়ি পুরো গ্রাম্য রাস্তা, হাই থাকলেও চিন্তা নেই, মামু থাকে না।
  • I | ২২ জুন ২০১২ ০১:৪০18093
  • নোনাডাঙা তো নোনাডাঙা, মমতা জালিয়নওয়ালাবাগ কি নিদেন নন্দীগ্রাম করে ফেললেও জয় আর কিছু বলবেন না।

    এঁকে এক সময় অন্যরকম মনে হয়েছিল। সে তো কত কিছুকেই কত কিছু মনে হত। এখন আর অবাক অবধি লাগে না, মন খারাপ দূরস্থান। তাও তো একজন কৌশিক সেন রয়েছে-এইসব ভাবিটাবি।
  • সায়ন | ২২ জুন ২০১২ ০১:৩৭18092
  • আরে না না, ইন্দিরানগরে হান্ড্রেড ফীট রোড একটা পীঠস্থানবিশেষ। আজ নয়, বহুকাল ধরেই। আমার পুরনো পাড়া বলে কথাঃ-)
    বিফ্ল্যাট 'লক' করে দাও।
  • I | ২২ জুন ২০১২ ০১:৩৬18091
  • জয় আর কত কাছে যাবেন? সেদিন তৃনমূল সরকারের বর্ষপুর্তি বলে প্রতিদিনের "রবিবার'' সাপ্লিমেন্ট বেরোল না। তার বদলে বেরোলো কুনাল ঘোষ অ্যান্ড কোম্পানি'র তেল চপচপে "সবুজের অভিযান''। তাতে জয়ের লেখাটা যদি পড়তে পিসী ! শিরোনাম-"তাঁরই দিকে চেয়ে আছি' (কি এই জাতীয় একটা কিছু)। তাতে লিখেছেন, সুভাষদা( কবি) একসময় নাকি ওঁকে বলেছিলেন-ঐ মেয়েটিকে দেখেছো? চেনো? ঐ যে, কালীঘাটে থাকে। পারবে, ও-ই পারবে।
    কবিরা তো সত্যদ্রষ্টা হন- জয় লিখেছেন।

    তারপরে বঙ্গবিভূষণ পেলেন-টেলেন; সে সব তো জানো আশা করি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত