এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ন্যাড়া | ০৯ নভেম্বর ২০১৩ ১২:৩২181470
  • দিল্লিতে নব্বই ছিল, সেঞ্চুরি হয়নি, যা মনে আছে। আমিও ল্যাদে আর স্কোর দেখছি না।

    যা দেখলাম ষাঁড়ের ডালনা না খেলে কনসিসটেন্টলি ১৪০-এর ওপরে বল করা যায় না।
  • lcm | ০৯ নভেম্বর ২০১৩ ১২:৩১181469
  • স্যুইং তো অনেকেই করাতে পারত।
    আক্রমের দুটো জিনিস ছিল - এক হল আট/দশ স্টেপের রান আপ নিয়ে যে অমন বোলিং করা যায় সেটা এক হ্যাডলি ছাড়া কারোর থেকে বিশেষ দেখা যায় নি।
    আর হল, ইয়র্কার - বিশেষ করে অর‌্যাঅউন্ড দ্য ইউকেট রান আপে আড়াআড়ি ভাবে যে ডেলিভারি গুলো। এক বন্ধু বলেছিল যেন আম্পায়ারের বগলের তলা দিয়ে গলে এসে বল করল।
  • Ranjan Roy | ০৯ নভেম্বর ২০১৩ ১২:২৭181467
  • ঈশান,
    অনেক ধন্যবাদ। খুব ভাল করে ডীল করা হয়েছে, আমাদের সন্দেহ গুলো ও। উইকি নিয়ে নাক সিঁটকানো বন্ধ করলাম।
  • | ০৯ নভেম্বর ২০১৩ ১২:২৭181468
  • পোটকে, আমার ও মনে হচ্ছিল আক্রম কে খেলেছে গাভাসকার। কিন্তু ক্রিক ইনফো আর খুলি নি চাপ নিয়ে।
  • | ০৯ নভেম্বর ২০১৩ ১২:২৩181466
  • আক্রম অসাধারন। ও ই রকম বোলার আর আসবে না।
    ও র দেরী তে ভাঙা সুয়িং ভাবুন।

    ওয়াকার ইনস্যুইং অসাধারন। কপিলের আউট স্যুংঙ্গার।

    এক কথায়

    লিলি পেস। পেস এবং পেস। ও র বল ঠিক্ঠাক যায়্গায় পরলে কারুর পিতার ক্ষমতা নেই সেই বল খেলে। হয় বোল্ড না হলে "পায়ের সামনে উইকেট"।

    আক্রম স্যুইং। এবং দু দিকে। এবং যথেচ্ছ। এবং যত ওভার পুরোনো বল দাও। নো চাপ।
  • potke | ০৯ নভেম্বর ২০১৩ ১২:২০181465
  • ব কে ক্ক, মার্শালকে হুক করে ১০০ রিচ করে।

    আর আক্রামকে খেলেছে তো সানি, ৮৫-৮৭
  • | ০৯ নভেম্বর ২০১৩ ১২:১৭181464
  • কিকি, আমি কল করে তোমাকে জিস্ট করে দেবো!! ঃ)))
  • | ০৯ নভেম্বর ২০১৩ ১২:১৬181463
  • হতে পারে রঞ্জন দা, কিন্তু আজ অবধি যে কটা বই এর রেফেরান্স আপনি দিয়েছেন; আমি তাতে কোন হালকা বই র সন্ধান পাই নি।

    অ্যান্ড বিলিভ মি স্টিল আই ডু নট হ্যাভ চশমা!! ঃ)))))))))))
  • | ০৯ নভেম্বর ২০১৩ ১২:১০181462
  • ন্যাড়া দা, ইডেন কে গাভাসকার গোল্ডেন ডাক করলো। প্রথম বলেই।

    তরপরে পিটিয়ে লাঞ্চের পরে পরে ই। সেঞ্চুরি সেটা কানপুরে তো। সেই ঠ্যাঙানি দেখেছিলাম। কোন দিন ও ই গাভাসকার কে দেখি নি। হয়তো ওনার ইগো তে আঘাত লেগেছিল।
  • Ranjan Roy | ০৯ নভেম্বর ২০১৩ ১২:০৫181461
  • আরে দমু,
    তোমার কথা ক্যামনে ভুইল্যা গেলাম!
    আসলে সেই' মেঘমুক্ত অম্বরতলে দশহাজার মাইল' বই নিয়ে ইন্দোডাক্তারের নেগেটিভ কমেন্ট পড়ে তোমার আমার মধ্যে কিছু আলোচনা হয়েছিল। সেই বোধ্হয় আমার গুরুতে প্রথম পোস্ট!
    ইন্দো তখন লিখেছিল-- আশায় বাঁচে চাষা!
    পরে সাক্ষাতে গতবচর বলেছিল যে ওর মত কিছুটা পাল্টেছে।

    দময়ন্তী,
    পড়ে ফেল। এই বইটার আমার ব্যক্তিগত জীবনে গুরুত্ব অপরিসীম। মাথা খারাপ হয়ে গিয়েছে।
    সেই ১৯৬৬ থেকে ৭১। তখন কোলকাতায় কাল্চারাল রেভ্যোলুশন নিয়ে যা পাচ্ছি, গিলছি। বয়েস ১৬ থেকে ২১।
    বইটর সঙ্গে মিলিয়ে দেখছি তখন কোলকাতায় কি বলা হত।
    আবার কাল রেউই অ্যালের ট্রাভেল্স ইন চায়না(১৯৬৬-৭১) বার করে একই সময়ের দুটো বিপরীত ধর্মী বর্ণনা আর( একটা বাইরের থেকে দেখা আর একটা ভেতরের) মিলিয়ে দেখলাম। একই ঘটনাকে কেউ বলছেন আদ্দেক গ্লাস খালি, কেউ আদ্দেক ভরা।
    কিন্তু এই সব নয়। বেশ বুঝতে পারছি কেন বাইরের লোকের চোখে এমার্জেন্সির ইন্দিরা এশিয়ার মুক্তিসূর্য গরীবের বন্ধু ছিলেন। আজকের বঙ্গের কিছু কিছু জিনিসও অন্যভাবে দেখা দিচ্ছে।
    পরের বইটারও অর্ডার করেছি। অনেক পুরনো বিশ্বাস, প্রেমিস ভেঙে চুরমার হয়ে যাচ্ছে।
    [জোগাড় করেছি অনেক ডকু। ষাটের দশকের শেষে সিপিএম এর ইনার-স্ট্রাগল, সেই সময়ের দেশব্রতীর লেখাগুলো, আর সুনীতি ঘোষ, সুমন্ত ব্যানার্জি।
    ইচ্ছে আছে এগুলো এবং সেই সময় নিয়ে অ্যানেক্ডোটাল স্মৃতিগুলো নিয়ে একেবারে অন্যভাবে বড় করে লেখার। জানিনা পেরে উঠব কি না।]
  • san | ০৯ নভেম্বর ২০১৩ ১১:৫২181460
  • আমার মনে হয় S যে কাল ছোটো মাছের কথা বললেন, অনেকটা গিফেন গুডের ধারণার কাছাকাছি যায়। সাদা বাংলায় যাকে বলে 'জাতে ওঠা' :-)
  • Ranjan Roy | ০৯ নভেম্বর ২০১৩ ১১:৪৩181459
  • অর্পণ,
    অনেক ধন্যবাদ। আজ দাদাও সামির কাজকম্ম দেখে ওয়াকার ইউনুসকে মনে করেছেন।
    কিন্তু আবাপ'র ভেতরে দেখ ৭১ সালে বব ম্যাসির এক ইনিংসে ৯ উইকেট! কোন ব্যাটা ফার্স্ট বোলার এরম করেছে!
    আসলে তখন জেফ টমসন, বব ম্যাসি ও ডেনিস লিলির ত্রয়ী প্রচন্ড পেস ও কাটারে এবং কিছুটা বডিলাইন বোলিং করে কাঁপিয়ে দিয়ে্ছিল। টিভি ছিল না। কমেন্ট্রি শুনে, পড়ে, ছবি দেখে আমরা মুগ্ধ। পরে মার্শাল-হোল্ডিং-গার্নাররা এদের কাছাকাছি গিয়েছিলেন মাত্র।
  • | ০৯ নভেম্বর ২০১৩ ১১:৪০181457
  • ও রঞ্জনদা,
    হ্যারী পটার শেষ হল? :-)
    আর জাং চ্যাঙের বইটা আমার লিস্টিতে আছে। পড়ে ফেলব। কবে জানিনা, তবে ঠিক পড়ে ফেলব।

    আপনি বাঁকাউল্লার দপ্তর পড়সেন নি? না পইড়্যা থাকলে পইড়্যালাইন
  • kiki | ০৯ নভেম্বর ২০১৩ ১১:৩৫181456
  • ইয়ে, আমি ঠিক কশো পাতা পিছনে আছি কেউ বলে দিতে পারবে?

    আর সমরেশ বসুর যুগ যুগ জীয়ের প্রথম পাতা পড়ে খাবি খেয়ে বইটা তুলে রেখেছিলাম। কিন্তু আবার নেট কাটিতং ( আশা করি সিঁফো আর অজ্জিত ধারে কাছে নেই) হয়ে পড়তে গিয়ে দেখলাম না পড়লে কি মিসানৈ না হত। অনেকদিন পর আবার জোঁকের মত বই মুখে নিয়ে বসে আছি। মাঝে সৈয়দ মুজতবার লেখা গুলো বাদ্দিলে বোধায় আঠারো উনিশ বছর পর।কিন্তু মুশকিল হলো আমি কেমন যেখানেই ঐতিহাসিক কিছু কিছু জিনিস মেলার ব্যাপার আছে, যেমন কমউনিষ্টি টিষ্টির গোড়ার কিছু কথা টথা সেগুলো বাদ্দিয়ে কেমন যেন প্রেম আর কুচ্ছো গুলো গোগ্রাসে গিলছি। একি মাঝ বয়সের প্রান্তে দাঁড়ায়ে আছি বলে!
  • Ranjan Roy | ০৯ নভেম্বর ২০১৩ ১১:৩৪181455
  • অর্পন।সিকি, ব্রতীন ও s,পিপি,
    S, একদম ঠিক বলেছেন।
    নর্মাল গুড্স এর ক্ষেত্রে আয় বাড়লে বা দাম কমলে চাহিদা বাড়বে, (রুচি ও কম্প্লিমেন্টারি/সাপ্লিমেন্টরি গুড্স এর দাম অপরিবর্তিত থাকলে)--- এবং VICE VERSA।
    ইনফিরিয় গুড্স্‌ একেবারে উল্টো। আয় ও দাম বাড়লে চাহিদা না কমে বেড়ে যাবে, এবং vice versa.

    গিফেন গুড্স্‌ হল ইনফিরিয়র গুডস্‌ এর সেই সাব- সেট যা আয় নয়, শুধু দামের বাড়া-কমার সঙ্গে বাড়ে-কমে। এক্ষেত্রে অর্থাৎ y=f(x) বোলে তো, x= price, y=demand, এবং dy/dx= +ive. অর্থাৎ, demand varies directly as price.
    ডিঃ
    জীবনে ব্যাংকে চাকরি জায়গায় মাস্টারি করতে চেয়েছিলাম ( আর ছাত্রীটির সঙ্গে প্রেম করতে)।"কিছুই তো---"। বিপ্লব ও হল না।ঃ((((

    চা-কফি ইংরেজদের টেক্স্ট বইয়ে সাবস্টিটুট; সাচ্চা বাঙালীর বইয়ে নয়!
    আমার মনে হয় গিফেন গুড্স একটি ধারণা মাত্র, পারফেক্ট কম্পিটিশনের মত--- একটি অ্যাব্স্ট্রাক্ট ধারণার নাম দেওয়া।

    আলু-মাংসের উদাহরণে এটাই মনে হয় যে মাংসের দাম সাংঘাতিক না বাড়লে শুধু আলুর দাম বাড়লে কি লোকে আলু বেশি কিনত? কাজেই বিশুদ্ধ গিফেন গুডস কোথায়? কেউ জানলে বলবেন।
  • ন্যাড়া | ০৯ নভেম্বর ২০১৩ ১১:২৬181454
  • ইডেন নয়, দিল্লির দর্শক "উও মার্শাল আ রহা হ্যায়" বলে আওয়াজ দিয়েছিল। সে টেস্টে গাভাসকার ৯০ মেরেছিল।
  • b | ০৯ নভেম্বর ২০১৩ ১০:৩৫181453
  • চীনে হচ্ছে। আশ্চর্যের কিছু নাই।
    http://conversableeconomist.blogspot.in/2012/01/giffen-goods-in-real-life.html

    সিকি ইখানে কিঞ্চিৎ স্টেবল/আনস্টেবল ইকুইলিব্রিয়ামের গল্প আছে। তা সে অনেক শতাব্দীর মনীষীর কাজ।
  • siki | ০৯ নভেম্বর ২০১৩ ১০:৩১181452
  • অন অ্যাকাডেমিক ইন্টারেস, গিফেন গুডস কি বাস্তবে এক্সিস্ট করে? নাকি এটা জাস্ট একটা কনসেপ্ট? মানে বাস্তবে কোনও জিনিসের দাম বাড়ার সাথে তার চাহিদা বাড়লে তো দাম আর চাহিদা বাড়তেই থাকবে। সেটা তো একটা উল্টনো পিরামিড তৈরি করবে, চূড়ান্ত আনস্টেবল।
  • siki | ০৯ নভেম্বর ২০১৩ ১০:২৭181450
  • গিফেন গুড হিসেবে কি ইন্টেল প্রসেসরকে দেখা যায়? এএমডির তুলনায়? যত দাম বাড়ে তত ডিম্যান্ড বাড়ে?
  • কল্কেকাশি | ০৯ নভেম্বর ২০১৩ ১০:২৭181451
  • কেন কে বেশি ফর্সা?
  • Arpan | ০৯ নভেম্বর ২০১৩ ১০:২৬181449
  • ধুর মহায়, আফনে পাকবিদ্বেষী।

    ডিঃ মঃ।
  • কল্কেকাশি | ০৯ নভেম্বর ২০১৩ ১০:২৫181448
  • জাপানীরা দেখছি মোষবার্গার মোষ কফি খুব খায়।
  • কল্কেকাশি | ০৯ নভেম্বর ২০১৩ ১০:২৩181447
  • আমি এই ইস্যুতে বর্ণবিদ্বেষী বলে মার্শালকে ওপরে রাখলুম।
  • Arpan | ০৯ নভেম্বর ২০১৩ ১০:১৪181445
  • চা এবং কফি কোনটাই ইনফিরিয়র গুড নয়।
  • h | ০৯ নভেম্বর ২০১৩ ১০:১১181444
  • আক্রম ই সেরা। কোন কথা হবে না। যা টিভি ইউ টিউব দেখা যায়, তার মধ্যে আক্রম কে নিয়ে কোন কথা হবে না। তবে ওয়াকার ইউনুস ও কিন্তু খুব পিছিয়ে নেই। আমার তো ধারণা, মার্শাল এর থেকে দুজনেই ভালো। কিন্তু অবশ্যই মার্শাল-হোল্ডিং-গার্নার-ক্রফ্ট মিলে যে ব্যাপারটা, সেটা র থেকে কোন কিছুই ভালো হওয়া কঠিন। আর এই অ্যান্ডারসন ও খুব ই ভালো।
  • jhiki | ০৯ নভেম্বর ২০১৩ ১০:০৭181443
  • চা পায়ীরা চায়ের দাম বেড়ে গেলে কফি খাবে না, অ্যান্ড উল্টোটা।
    এগুলো খাওয়া কমানোর চেষ্টা করবে।
  • | ০৯ নভেম্বর ২০১৩ ০৯:৫৪181442
  • একে কবি " টপ ডাউন অ্যাপ্রোজ " নামে অভিহিত করেছেন!! ঃ)
  • | ০৯ নভেম্বর ২০১৩ ০৯:৫৩181441
  • তবে গাভাসকার ইজ গাভাস্কার।

    অনেক আগে ওয়েস্ট ইন্ডিজে খেলতে গিয়ে কারোর একটা বল ( মার্শাল না হোল্ডিং ভুলে গেছি। গার্নার ও হতে পারে) সপাটে গাভাস্কারের মাথায় লাগে। খটাস করে একটা আওয়াজ হয়। মনে হল স্কালে ক্র্যাক হয়ে গেল বোধহয়।উল্টো দিকে মহিন্দার অমরনাথ। উনি লিখছেন আমি নিশ্চিত এই বার গাভাসকার চালিয়ে খেলবেন। কিন্তু সবাই কে অবাক করে দিয়ে গাভাসকার তার পরের বল টা ঠিক ব্যাটের মাঝখান দিয়ে পারফেক্ট কপি বুক ডিফেন্সিভ ফরোয়ার্ড স্ট্রোক খেলেন। আর অমরনাথ লিখছেন এই লোক টার শরীরে কি রাগ বলে কিছু নেই!! ঃ))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত