এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Toba Tek Singh | ২২ জুন ২০১২ ১০:১১18150
  • নাঃ, আজ আর সেটা হয়নি। কার্ড অবধি যাবার আগেই বকে দিয়েছে। কাল তিনবার টাকা কেটেছে - এখন সেগুলো কবে পাই সেটাই দেখার...
  • a | ২২ জুন ২০১২ ১০:১০18148
  • গান্ধী, কোন ব্যাচ জানতে চেয়েছিলাম, কোন টইতে সে আর মনে নেই। এখানেই লিখে দাও ঃ)
  • Ishan | ২২ জুন ২০১২ ১০:১০18149
  • রেলের ওয়েবসাইটও ধুর। তা, টাকা কি তারা পাঁচবারই নিল? :)
  • Toba Tek Singh | ২২ জুন ২০১২ ১০:০৮18146
  • প্রাচীন পাঠান, এক্কেরে খাস পাখতুনিস্তান থেকে;-)
  • Ishan | ২২ জুন ২০১২ ১০:০৮18147
  • ধুর ধুর। গুরুও ধুর লিখেছি, পড়েও না। এও ধুর, ওও ধুর। :)
  • Toba Tek Singh | ২২ জুন ২০১২ ১০:০৭18144
  • অবশেষে বার পাঁচেকের চেষ্টায় দাজ্জিলিং মেলে ২০শে অক্টোবরের টিকিট পাওয়া গেল, তাও ফাস ক্লাস। তার আগে বার চারেক ২এসি, ৩এসি চেষ্টা করলুম - সীট বুক করার পর পেমেন্ট পেজে গিয়ে বল্ল আমি নাকি ব্যাক বোতাম টিপেছি বা রিফ্রেশ করেছি - যদিও কিছুই করিনি...
  • Ishan | ২২ জুন ২০১২ ১০:০৭18145
  • আর লোকে কতকিছুই চুপচাপ দেখে গেল। বরানগর-কাশীপুর হল, জরুরি অবস্থা হল, মরিচঝাঁপি-বিজনসেতু-করন্দা-ছোটো আঙরিয়া হল। নোনাডাঙা তো নস্য।
  • a | ২২ জুন ২০১২ ১০:০৫18143
  • ধুর নয় শুধুই গুরু আর তার খসড়া ঃ)
  • Ishan | ২২ জুন ২০১২ ০৯:৫৯18142
  • ধুর। এ বিষয়ে আমার থিয়োরি অতি প্রাচীন। জনসমক্ষে চিৎকার করিয়া বলিলাম, সিপিএম ধুর, তৃণমূল ধুর, অটোক্রেসি ধুর, ডেমোক্রেসি ধুর, কমিউনিজম ধুর, আমি ধুর আপনি ধুর, আমাদের বাড়িওয়ালা, রিক্সাওয়ালা, আনন্দমার্গী, মিশেল ওবামা, জনগণ, আনন্দবাজার, গুরুচন্ডালি সব ধুর।

    এত শুনিয়া পন্ডিত ধড়মড় করিয়ে উঠিয়া বলিলেন, তবে কি তুমি অ্যানার্কিস্ট ছোকরা? আমি বলিলাম, ধুর মশাই। আপনি, আপনার অ্যানার্কি, আপনার চোদ্দগুষ্টি সব ধুর।

    ব্যস।
  • aka | ২২ জুন ২০১২ ০৮:৩৯18141
  • ‎80% of people in the world have low self-esteem and are more likely to put others down to make themselves feel better.
  • aka | ২২ জুন ২০১২ ০৮:৩৭18140
  • বামপন্থার গোড়ায় গলদ। লোকে ঠিক বুঝেই উঠতে পারল না বামপন্থা পছন্দ করে? না নিজে বামপন্থী বলে নিজেকে পছন্দ করে?
  • pi | ২২ জুন ২০১২ ০৭:৫৭18139
  • তুমি ভাল থেকো, ইন্দ্রাণীদি।
  • i | ২২ জুন ২০১২ ০৭:৩৫18138
  • ফুটুক সোনার কদম্বফুল নিবিড় হর্ষণে...
    টিম আর হুচে কে অশেষ শুভেচ্ছা।

    পেন্টুভটাস নামে একটা নাটক ছিল মনে হয়। বিশদ মনে পড়ছে না। যাকে জিগ্যেস করে এই সব বিবিধ খটকার জবাব মিলত, তিনি সম্প্রতি বাসাবদল করলেন, আর ঠিকানাও দিয়ে যান নি। তাই নিজেকেই ভাবতে হবে।

    সবাই ভালো থাকো।
  • aka | ২২ জুন ২০১২ ০৭:৩৪18137
  • হানু কি শম্ভুনাথ? হানু কেন মেল করবে? হানু কি বন্যায় বিচলিত? এসব প্রশ্নের উত্তর কে দেবে?
  • mita | ২২ জুন ২০১২ ০৭:২৪18136
  • হনু, সময় করে একখান মেল পাঠিও দিকিনি।
  • h | ২২ জুন ২০১২ ০৫:৪৬18135
  • লামা, হিলারিয়াস। পুরো কেস তো ঃ-)))
  • h | ২২ জুন ২০১২ ০৫:৩৪18134
  • টুনটুনি-প্যান্টু উপহার-বিবাহ-সম্ভাব্য বিবাহ-বেড়ানো-লজিস্টিক্স এর পরে এত তাড়াতাড়ি অকুপাই? ছেলে মেয়েগুলোর কোন ধোজ্জো নাই।
  • pi | ২২ জুন ২০১২ ০৪:৩০18133
  • তুলে দিচ্ছে সব। এখানেও তো তুলে দিল।

    বুদ্ধিজীবীদের আলাদা করে গাল দিয়ে কী লাভ ? কেউ স্বার্থের জায়গা থেকে করেছেন, কেউ কনভিকশনের জায়গা থেকে। স্টেটমেন্ট দিলে, সে স্টেটমেন্ট যদি সারবত্তা থাকে তো তাকে গুরুত্ব দিতেই বা কীসের অসুবিধা।
    মহাশ্বেতাদেবী কি সুমনের কোন কথায় যদি আজ মমতা কি কুঘো কোং এর জ্বলে, তার মানে কোথাও তো সেটা অস্বস্তিতে ফেলছে। সেটা হলে লাভ কতটা কি বলা যায় না ( মানে, তার সাথে অন্য নানা ফ্যাক্টর যোগ না হলে লাভ হবার, কাজের কাজ কিছু হবার সম্ভাবনা কম), কিন্তু ক্ষতিটা কী।

    আর রাজ্যে এখন কোন বিরোধী মত নেই, সেটা শাসকদলের অত্যাচারী হওয়া নাকি বিরোধী দলগুলির নিষ্ক্রিয় হবার কারণে, বলা মুশকিল।

    তবে আমার এই সবপ্রকারের রাজনৈতিক দল,তাদের সমর্থক, অন্য শিবির, গোষ্ঠী নিয়ে যেমন সমস্যা, হতাশা লাগে, তেমনি, বা আরো বেশি লাগে, ঐ, মানুষের প্যাসিভিটির জায়গাটা নিয়ে। গায়ে আঁচড় না লাগলে কিছুতে কিছু আসে যায়না বা বড় জোড় একটু হুজুগ, উত্তেজনার আঁচ পোহানো, এই অব্দি।
    সে অর্থে দেখতে গেলে আমাদের নিজেদেরকেও বাল বলাই উচিত।
  • lcm | ২২ জুন ২০১২ ০৪:০৭18132
  • ওহ! ওকুপাই ইউএস!
    আমার আপিস পাড়ায় ওকল্যান্ড ডাউনটাউনে মাঝে কয়েক মাস খুব হৈ চৈ, টিভি কোম্পানীর ভ্যানের ভীড়, আকাশে গুটি কয়েক হেলিকপ্টারের চক্কর। আপিসে তো দু-তিন দিন ছুটিই দিয়ে দিল, ওয়ার্ক ফ্রম হোম।
    তাঁবুর ভীড় যে পার্কে - একদিন দেখি এক্জন প্রটেস্টর একটা এক্সার্সাইজ বাইক লাগিয়ে তাতে বাইক করতে করতে আইপ্যাড এ কি সব পড়ছে। কয়েকজন ছোট টিভি লাগিয়ে ফেলেছে, নিউজ দেখছে।কিছু লোকজন টানা ভিডিও করছে - লাইভ অকুপাই প্রটেস্ট ফিড টু সোশ্যাল মিডিয়া সাইট। রাস্তায় চক দিয়ে দামড়া 99 লিখে, দুটো নয়-এর গোলের মধ্যে দুটো মেয়ে শুয়ে শুয়ে ভুট্টা খাচ্ছে।
    সন্ধে বেলা মিছিল বেরোলেই নাকি কিছু লোক্যাল ছেলেরা এসে ব্যাংকের দেওয়াল ভেঙে দিয়ে যেত। একদিন দেখলামও ভাঙা দেওয়াল মেরামত হচ্ছে।

    আজাকাল আর দেখি না।
  • একক | ২২ জুন ২০১২ ০৩:০৭18131
  • আপাতত কিসসু হবেনা. অন্যায় -অত্যাচার -স্টেট এর নাক গলানো আরও বাড়বে . থ্রেশহোল্ড রীচ কত্তে দেরী আছে . একটাই আশার আলো . বাঙালির ইন্টেলেকচুয়াল দিসঅনেস্টি টা যদি এই সুযোগে কাটে.
    একটা বিশ্রী আবোদা নোংরা পরস্পরের উকুন বেছে দেওয়া কালচার গ্রাস করেছে . যদি অত্যাচারিত হতে হতে সেই বুদবুদ টা ফাটে. মোদ্দা কথা কিচ্ছু ভালো লেখাপত্তর বেরোয়. বাকিসব্বাল.
  • pinaki | ২২ জুন ২০১২ ০২:৫৮18130
  • হ্যাঁ, অকুপাই তো কেমন থমকে গেল বলে মনে হচ্চে।
  • pinaki | ২২ জুন ২০১২ ০২:৫৭18129
  • আর যত যত বেশী এটা বুঝতে পারছি আগামী বেশ কয়েক বছরের মধ্যে এই পরিস্থিতির পরিবর্তন হওয়ার সম্ভবনা নেই, তত এগুলো নিয়ে ভাবতে গেলেই কেমন ডিজেক্টেড লাগছে।
  • a x | ২২ জুন ২০১২ ০২:৫৫18128
  • এখানের অকুপাইএরও খুব ভরসা দেখিনা। কোনোরকম অর্গানাইজেশন বা লিডারশিপ ছাড়া শুধু অ্যানার্কিস্ট মুভমেন্ট দেখা যাক কতদূর যায়।
  • pinaki | ২২ জুন ২০১২ ০২:৫৩18127
  • মানে এই একই কাজগুলো সিপিএম জমানার শেষ দু বছরে সিপিএমের পক্ষে করা সম্ভব ছিল? সাহস ছিল সিপিএমের? কারণ ক্ষমতার ভারসাম্যটাই অন্যরকম ছিল। এখন পুরোটা একতরফা। বাস্তবতঃ রাজ্যে কোনো বিরোধী জনমত নেই। যা আছে তাকে পাত্তা না দিলেও চলে।
  • pinaki | ২২ জুন ২০১২ ০২:৪৯18126
  • আমি তো তোকে আগেই বলেছিলাম অকুপাই কলকাতার ভবিষ্যত নেই। বাংলার মানুষ তিরিশ বছর ঘুমোনোর পরে অনেক নাপিয়েঝাপিয়ে একটা পরিবত্তোন এনেছে। এখন আবার কয়েক বছর ঘুমোতে লাগবে।

    এই রকম জনগণ ও বিরোধি দল না হলে একটা এক বছরের সরকারের এত অডাসিটি হওয়া সম্ভব যে কলকাতার বুকে একটা পুঁচকে রাজনৈতিক গোষ্ঠীর জমায়েতে দু মাসের মধ্যে দুবার লাঠি চালানো, একবার গুন্ডা লেলানো, তিনবার মাস এরেস্ট করা অলরেডি হয়ে গেল!

    ওরাও খুব ভালোই মানুষের এই প্যাসিভিটিটাকে পড়তে পারছে। তাই এত সহজে এইগুলো করতে পারছে।
  • Tim | ২২ জুন ২০১২ ০২:৩৯18125
  • একককে ক। (দেখাই যাচ্ছে অনেকগুলো ক দিতে চেয়েছি)
  • pi | ২২ জুন ২০১২ ০২:৩৪18124
  • এখানকার অকুপাইগুলো তাও কিছুটা ভাল। কিন্তু
    অকুপাই কোলকাতার হাল দেখে নিরাশ হতে হয়।
  • pinaki | ২২ জুন ২০১২ ০২:২৯18122
  • এই অকুপাইতে বেশ আশা জাগছিল। গ্রীসে লেফটরা সিগনিফিক্যান্ট জায়গায় এল - সেটাও ভালো সাইন মনে হচ্ছিল।
  • pi | ২২ জুন ২০১২ ০২:২৮18121
  • কোন রাজনীতিতে আশা দেখতে পাও ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত