এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ১১ নভেম্বর ২০১৩ ১২:০৪181860
  • গাঁটছাড়া লেকো না ! সিকি পুরো জাঠ হয়ে গ্যাসে :(
  • নেতাই | ১১ নভেম্বর ২০১৩ ১২:০৩181858
  • এই প্রশ্নের উত্তরে কেজরিওয়াল জানিয়েছেন সংখ্যাগরিষ্ঠতা না পেলে তারা বিরোধী আসনেই বসবেন।
  • Bhagidaar | ১১ নভেম্বর ২০১৩ ১২:০৩181859
  • গাটছড়া বললেই তো হয়।
  • Arpan | ১১ নভেম্বর ২০১৩ ১২:০১181857
  • কিন্তু তেমন হলে আআপ কাদের সাথে সরকারে যাবে নাকি আদৌ যাবে না?

    (গঠবন্ধন মোটেও বাংলা শব্দ নয়, ঐ ধামাকা জাতীয় শব্দ হল - জোর করে প্রয়োগ)
  • সিকি | ১১ নভেম্বর ২০১৩ ১১:৫৭181856
  • রোবু, কিছু না, ভালই খাবে। সত্তরটা বিধানসভা ক্ষেত্রের মধ্যে পঁচিশটা মতন কেজরিওয়াল পাবে, আন্দাজ করা হচ্ছে। সেক্ষেত্রে বিজেপি বা কংগ্রেস কারুর সাথে যাদি গটবন্ধন না হয়, তো হাং কনস্টিটুয়েন্সি হবে।
  • সিকি | ১১ নভেম্বর ২০১৩ ১১:৫৫181854
  • আরে সিআর পার্কে বা নয়ডার মিষ্টিমুখে সবই পাওয়া যায়। কিন্তু সিকির বাড়ি থেকে সেসব বহু দূর। তাই আর কি। হাতের কাছে পাওয়া যায় না।

    গেলেও তো সেই কুড়ি টাকা দামের জলভরা আর আঠেরো টাকার পান্তুয়া। ও দিয়ে কি মন ভরে?
  • নেতাই | ১১ নভেম্বর ২০১৩ ১১:৫৫181855
  • আন্না হাজারে আপের সাথে সামনের সারিতে থাকলে বিজেপি কং যাস্ট উড়ে যেত হয়তো।
  • রোবু | ১১ নভেম্বর ২০১৩ ১১:৫০181853
  • কেজরিওয়াল কিছু বিজেপি ভোট খাবে আগেই বলেছিলাম।
  • Arpan | ১১ নভেম্বর ২০১৩ ১১:৪৯181852
  • চিত্তরঞ্জন পার্ক জানব না কেন? হেথায় কালিবাড়ি আছে। মিষ্টিমুখ কী জানিনা যদিও।

    কিন্তু হায় এসব থেকে কী লাভ যদি পান্তুয়া আর জলভরা নাই পাওয়া গেল। ঃ)
  • নেতাই | ১১ নভেম্বর ২০১৩ ১১:৪৬181850
  • কবিপত্নীর তরফ থেকে ধন্যবাদ।

    বোতীন্দা, প্ল্যানতো অনেক ছিলো। অনিবার্য কারনবশত আপাতত সব পিছিয়ে দেওয়া হয়েছে।
  • সিকি | ১১ নভেম্বর ২০১৩ ১১:৪৬181851
  • ঠিক। কেজরিওয়াল সৎ এবং ভালো করতে ইচ্ছুক, এটা নিয়ে জাস্ট কোনও দ্বিমত নেই। ফেবুতে স্থানীয় কিছু চাড্ডি সমর্থক দেখলাম গত দুতিনমাসে পাল্টি খেয়ে আপ-কে সমর্থন করছে আর বিজেপি নেতাদের খিস্তি মেরে ফেবুতে পোস্ট করছে।

    কিন্তু এই কাস্ট এবং রিলিজিয়নের কাছে বোধ হয় সব পলিটিশিয়ানই অসহায়। কেজরিওয়াল তো পলিটিক্সে একেবারেই নভিস। ঐ মৌলবীটার কাছে যাবার আগে মিনিমাম হোমওয়ার্ক করে যায় নি, ফল ভুগতে হয়েছে তাই।

    তবে ডিক্টেটরশিপের অভিযোগ যিনি তুলেছেন, হয় তো তাঁর সাথে কিছু মতভেদ হয়ে থাকতে পারে, কংগ্রেস বা বিজেপির তরফে টাকা খাইয়ে দল ভাঙানোর চেষ্টা হওয়াও অস্বাভাবিক নয়।
  • নেতাই | ১১ নভেম্বর ২০১৩ ১১:৪১181849
  • কেজরিওয়াল, যোগেন্দ্র যাদব দুজনেই খুব ভালো বলেন। কেজরিওয়াল লুটে খাবার জন্য ভোটে জিততে চাইছে এটা মনে হয় না। তবে লোকটা খানিক অ্যারোগ্যান্ট।
  • aranya | ১১ নভেম্বর ২০১৩ ১১:৩৯181848
  • সিকি, পড়লাম। দূর্ভাগ্যজনক
  • নেতাই | ১১ নভেম্বর ২০১৩ ১১:৩৮181847
  • আআপ কে আজকাল দিল্লি দখলের জন্য বড্ড বেশী মরিয়া লাগছে। আপসহীন ভাবমূর্তিতে তাই এখন কালির ছিটে।
    কেজানে, এছাড়া হয়ত ভোটে জেতা সম্ভব নয়।
  • aranya | ১১ নভেম্বর ২০১৩ ১১:২৪181845
  • এই সময়ে কামদুনিতে মার খাওয়া ভাস্কর মন্ডলের ছবি দিয়েছে, প্রতিবাদী মঞ্চের নেতা - একদমই বাচ্চা ছেলে মনে হচ্ছে
  • π | ১১ নভেম্বর ২০১৩ ১১:২৩181844
  • ন্যূনতম মজুরি ১০০০০ টাকা করার ব্যাপারে কংগ্রেসের বিরোধিতার কেসটা কী ? এখানে পড়লাম।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=7587&boxid=22710296
  • π | ১১ নভেম্বর ২০১৩ ১১:২২181843
  • হ্যাঁ, যোগেন্দ্র যাদবের লেখা যত পড়ছি, তত ভাল লাগছে।
  • aranya | ১১ নভেম্বর ২০১৩ ১১:২০181841
  • তোমরা আপাতত দিল্লীতে আআপা-কে জেতাও দেখি, সেটা একটা ভাল কাজ হবে :-)
  • π | ১১ নভেম্বর ২০১৩ ১১:২০181842
  • আমার কাছে নোটেশন তো নেই, আর হারমোনিয়াম ও নেই এখন, নোটেশন বানিয়েও দিতে পারবো না ঃ(
  • aranya | ১১ নভেম্বর ২০১৩ ১১:১৯181840
  • করাপশন একটু কমলে আর সদিচ্ছা থাকলে, কিছু কাজ হয়ত করা যায়
  • সিকি | ১১ নভেম্বর ২০১৩ ১১:১৬181839
  • রঞ্জনদার জন্য সচিত্রঃ

  • সিকি | ১১ নভেম্বর ২০১৩ ১১:১৪181838
  • ভারতের জনসংখ্যার নিরিখে সরকারের পক্ষে দেখাশোনা করা জাস্ট সম্ভব নয়।

    পাই আছে যখন, কোশ্নোটা আবার তুলি। বন্দেমাতরম পুরো গানটা, অজ্জিনাল সুরে, নোটেশন পাওয়া যাবে?
  • aranya | ১১ নভেম্বর ২০১৩ ১১:০৬181837
  • বঙ্কিম সেই বলেছিলেন না - 'আইন তো তামাশা মাত্র', সরকারও তেমনই, তামাশা মাত্র :-(
  • π | ১১ নভেম্বর ২০১৩ ১০:৫৯181836
  • এই গপ্পোগুলো খুব ভাল লেগেছিল। লেখককেও সাধুবাদ, খুঁজে খুঁজে তুলে এনেছেন। তবে ঐ আর কি, প্রশ্ন থেকেই যায়, এগুলো কিছু মানুষের দয়া দাক্ষিণ্যের উপর নির্ভর করে থাকবে কেন, এন জি ও ছাড়াও কি গত্যন্তর নাই ? এগুলো করা, দেখা তো সরকারের কাজের মধ্যেই পড়ে।
  • π | ১১ নভেম্বর ২০১৩ ১০:৪৮181834
  • রঞ্জনদা ভাট পড়েন না ! ঃ( সেদিন আপনার পোস্টের পরেই উত্তর দিয়েছিলাম, হ্যাঁ, ২৯ তারিখ।
  • Krultastic | ১১ নভেম্বর ২০১৩ ১০:৪৭181833
  • ২৯শে জানুয়ারি থেকে ৯ই ফেব্রুয়ারি
  • Ranjan Roy | ১১ নভেম্বর ২০১৩ ১০:৪৬181832
  • মাইরি! বইমেলার তারিখ কেউ বলবেন না? গতবারই ঘোষণা করা হয়েছিল না? আমার বন্ধু বাইরে থেকে আসবে, জানতে চেয়েছে।
  • π | ১১ নভেম্বর ২০১৩ ১০:২৬181831
  • কাল এই নিয়ে এখানে তর্ক হচ্ছিলো, ফেসবুক গ্রুপে দেব চৌধুরী এই পোস্টটা করেছেন। ইন্টারেস্টিং লাগলো। অনুমতি নিয়েই দিলাম,
    'আজকাল ছাত্রছাত্রীদের মধ্যে বই পড়ে শেখার অভ্যাস একেবারেই উঠে গেছে। তারা চায় অধ্যাপক বই পড়ে সম্ভাব্য প্রশ্নের উত্তরগুলো লিখে দিক, ছাত্রছাত্রীরা ওই অল্প কয়েকটা নোট পড়ে এক্সাম-এ কমন পেয়ে লিখে দেবে আর কম পরিশ্রমে পাশ করে গিয়ে একটা মাস্টারের চাকরী জুটিয়ে নিতে পারে। এতে অধ্যাপক-এর টিউশানির সুযোগ বাড়ে আর ছাত্রছাত্রীদের পরিশ্রম কমে যায়।

    একটা বই পড়ে শিখে বুঝে তার থেকে নোট তৈরি করে স্টুডেন্ট যা শেখে তাকে বলে ‘শেখা’ আর অধ্যাপক-এর দেওয়া নোট মুখস্ত করে যা শেখে তাকে বলে ‘ফাকি দেওয়া’। দ্বিতীয়টাই এখন বেশী জনপ্রিয় তাছাড়া আমাদের ‘সিস্টেম’ এটাই চায়। রিপোর্টটা পড়ে যেটুকু বুঝলাম, সংশ্লিষ্ট ছাত্রীটি দ্বিতীয়টার বিরোধিতা করে ‘সিস্টেম’-এর বিরোধিতা করেছে।
    ‘সিস্টেম’-টা কি?
    ‘সিস্টেম’ হচ্ছে সিলেবাস নামে একটা বিরাট কিছু থাকবে যা কোন স্টুডেন্ট-এর পক্ষে কভার করা সম্ভব হবে না। প্রতিবছর ‘কমন’-ভিত্তিক সাজেশন তৈরি করা হবে কিন্তু সাজেশন-কে সিলেবাস বলা হবে না কারন তাহলে য়ুনিভার্সিটির স্ট্যাটাস থাকবে না, তাছাড়া অধ্যাপক-এর টিউশানির সুযোগ থাকবে না। এবং এই ফাকিবাজি সিস্টেমের বিরোধিতা করলে তাকেই ফাকিবাজ বলে দোষারোপ করা হবে। তাছাড়া ‘কমন’ পাওয়ারও একটা সিস্টেম আছে। প্রশ্নপত্র সেট করার পদ্ধতি সাজেশন-ভিত্তিক, কখনও সিলেবাস-ভিত্তিক নয় একেবারেই না। কা্রণ ‘কমন’ না পেলে ক্ষমতাসীন দলের জনপ্রিয়তা নষ্ট হবে।'
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত