এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | ১১ নভেম্বর ২০১৩ ১৪:১৭181892
  • সেকি কিশুদা বই 'পরে' থাকে? আর জামা পড়ে?
  • রোবু | ১১ নভেম্বর ২০১৩ ১৪:১৫181889
  • ব্ল্যান্কিদারদার দেওয়া ইসমাইল কাদারে-র দা এক্সিডেন্ট পড়ে ডন কিহোতে পড়তে ইচ্ছে করছে। অনেক আগে পড়েছি, ঠিক বুঝিনি। আবার পড়তে হবে। কিন্তু আমি এদিকে ডাবলিনারস রিভাইজ দিচ্ছি(এখন তো ডিকশনারি আছে, তাই) আর ফাইনম্যানের চিঠিপত্তর পড়ছি।
    জীবনে কোনো বইই ঠিক ভালো করে পরা হলো না :-(
  • নেতাই | ১১ নভেম্বর ২০১৩ ১৪:১২181888
  • সিকিদা, তোমার পাশের অ্যাপার্টমেন্ট। নিম্বাস হাইড পার্ক। ঃ)
  • সিকি | ১১ নভেম্বর ২০১৩ ১৪:১১181887
  • প্রপার্টি নিয়ে আমাচ্চেয়ে বেশি জ্ঞানী কে আর হবে? তাই আমি যেচেই নেতাইকে জ্ঞান দেব। দেবই।

    পারচেজ ক্লজ আশা করি খুঁটিয়ে পড়ে নিয়েছিস। জুন মাসে ডেলিভারি মানে, গ্রেস পিরিয়ড থাকবে পাঁচ ছ মাস। মানে ডিসেম্বর পরের বছর। যদি ডিসেম্বরেও বাড়ি ডেলিভারি দিতে না পারে, তা হলে পেনাল্টি ক্লজ লাগবে। আমার এই ডিসেম্বরে পজেশন ছিল। কিন্তু কাজের যা গতিপ্রকৃতি, তাতে আগামী বছর ডিসেম্বরেও হবে কিনা শিওর নই। সেক্ষেত্রে আমি জুন পর্যন্ত গ্রেস পিরিয়ড বাদ দিয়ে বাকি ছ মাসের লেট পেনাল্টি তো পাচ্ছিই ফর শিওর।

    মাঝে মাঝে বাড়ি তো দেখে আসবিই। সঙ্গে চোখ রাখ, ফেসবুকে নিশ্চয়ই তোদের হাউজিংয়ের ফিউচার বাসিন্দাদের ফেবু কমিউনিটি কেউ না কেউ বানিয়েছে। সেখানে জয়েন করে যা। রেগুলার আপডেট পাবি, গ্রুপে কোনও সিবিল ইঞ্জিনীয়ার থাকলে উপরি লাভ, মেটেরিয়ালের কোয়ালিটি ইত্যাদি নিয়েও আপডেট পাবি, দরকার হলে দল বেঁধে বিল্ডারকে আক্রমণও করতে পারবি।

    এইসব।
  • Kaju | ১১ নভেম্বর ২০১৩ ১৪:১০181886
  • রঞ্জন্দার পোস্ট প্রসঙ্গে ঃ একটা বাজে প্রশ্ন এই নিয়ে বহুদিন মাথায় আছে। বলেই ফেলি।

    বার্তাকু-অলাবুর সাথে স্ত্রী সম্ভোগ কেন থাকে? দেখলেই মনে হয় পাঁজিটা ছিঁড়ে কুটিকুটি করি ! ছ্যাঃ ! প্রাণের প্রতিমা, সে কি না সব্জির নামের সাথে ওইভাবে !
  • রোবু | ১১ নভেম্বর ২০১৩ ১৪:০৮181885
  • রঞ্জনদা, কোল্ড ড্রিংক ভেবে আপনার ভদকাতে বিয়ার মিশিয়ে দিয়েছিলাম মনে পড়ে?
  • Kaju | ১১ নভেম্বর ২০১৩ ১৪:০৭181884
  • কাল আমার দু দুটো 'আবাপীয় দুচ্ছাই' কেস হল।

    ১। জগদ্ধাত্রী থাকুর দেখতে বেরোলাম। ঠিক ছিল না, তাই ব্যাটারি চার্জ করাও ছিল না। কী সুন্দর ঠাকুরের মুখ, ছবি তুলতে গেলাম। Change the batteries হয়ে বন্ধ হয়ে গেল !

    ২। মহিমা চৌধুরী এসেছিল আমাদের ওখানকার প্যান্ডীলে। যখন গেলাম, স্টেজ থেকে নেমে গেছে ঠাকুরের সামনে দাঁড়িয়েই আছে পেছন ফিরে। যা-ও বা ঘুরল, জনসমুদ্রে আড়ালে আড়ালে হারায়ে গেল। মাথায় বড় ছোট।
  • Ranjan Roy | ১১ নভেম্বর ২০১৩ ১৪:০৬181883
  • পাঁজিতে কি না থাকে? কবে কবে বার্তাকু-অলাবু- স্ত্রী সম্ভোগ ইত্যাদি নিষিদ্ধ তাও লেখা থাকে। গৃহপ্রবেশ, নতুন ব্যব্সার পক্ষে শুভ, কোন দিকে গমন শুভ --স-অ-অ-ব!
  • jhiki | ১১ নভেম্বর ২০১৩ ১৪:০৫181882
  • নেতাই, জুন জুলাই মানে মিনিমাম বছরখানেক ধরে নাও।
  • Ranjan Roy | ১১ নভেম্বর ২০১৩ ১৪:০৪181881
  • মানে/? কৃশানুকেও কি অজ্জিতের রোগে ধরিল? কোন নতুন নামে লিখিতেছে? কোন নামে?
  • jhiki | ১১ নভেম্বর ২০১৩ ১৪:০৩181880
  • গৃহপ্রবেশের দিন থাকে পাঁজিতে। তবে সে সব ছাড়াও দিব্যি গৃহপ্রবেশ হয়। আমরা কালীবাড়ীর পুরোহিত দিয়ে পুজো করিয়েছিলাম। তিনি মোটেই ভুলভাল দিনে পুজো করতে রাজি ছিলেন না। ছুটী শেষ হয়ে যাচ্ছে ইত্যাদি হাবিজাবি বুঝিয়ে রাজি করাতে হয়েছিল।
  • নেতাই | ১১ নভেম্বর ২০১৩ ১৩:৫৬181879
  • কনগ্রা অন্যদিকে ঘুরে যাচ্ছিলে দেখেই 1BHK অবতারণা। নইলে এমনিতে বলার মত খবর না। এখনো বুক পর্যন্ত করা হয়নি। জুন জুলাইতে রেডি হবে বলছে। নয়ডাতেই।
  • Ekak | ১১ নভেম্বর ২০১৩ ১৩:১৭181877
  • তালগুর মানে তালের গুড়। একটু ফ্যাকাসে রং হয়।
  • Krultastic | ১১ নভেম্বর ২০১৩ ১৩:১১181876
  • কৃশানু রোজই আসে, রঞ্জনদা দেখতে পান না।
  • kumu | ১১ নভেম্বর ২০১৩ ১৩:০৫181875
  • তালগুড় কী?
  • Ranjan Roy | ১১ নভেম্বর ২০১৩ ১৩:০১181873
  • নেতাই-রুবিকে কনগ্রা!

    ঋদ্ধি এসে যথারীতি ফাটিয়ে দিচ্ছেঃ)))।
    কিন্তু আমার দুই ফেভারিট কৃশানু ও শিবু অনেক দিন আসেন না।ঃ(((((
  • শ্রাবণী | ১১ নভেম্বর ২০১৩ ১৩:০১181874
  • আমি একটু ভাটে ভ্যালু অ্যাডিশন করে যাই, এমনি এমনি ঘুরে যাওয়া ভালো নয়।
    কাশির ওষুধ, কারিপেট্টিঃ

    তালগুড়, গোলমরিচ কয়েকটা, এলাচ, তুলসীপাতা, লবঙ্গ, জলে ফুটিয়ে প্রায় আদ্ধেক হয়ে এলে, কফি (এক কাপে এক চামচ) মিশিয়ে ছেঁকে খেয়ে নাও। দিনে তিনবার, একবার বানিয়ে গরম করেও খাওয়া যায়। কাশি ইত্যাদি সব কাশীবাসী হবে।
    ইহা টোটকা নয়, কেরালার আয়ুর্বেদী!
  • Tim | ১১ নভেম্বর ২০১৩ ১২:৫৭181872
  • যতদূর মনে হয়, দিন থাকে। নেত্যরে কনগ্র্যা।
  • Arpan | ১১ নভেম্বর ২০১৩ ১২:৫০181871
  • বাহ বাহ। দারুণ খবর।
  • Bhagidaar | ১১ নভেম্বর ২০১৩ ১২:৪৯181870
  • গৃহপ্রবেশের কি পাঁজিতে দিন থাকে?
  • san | ১১ নভেম্বর ২০১৩ ১২:৪৫181869
  • ও নেতাই কোথায়, নয়ডাতে ?
  • kumu | ১১ নভেম্বর ২০১৩ ১২:৪২181868
  • গৃহপ্রবেশ রোব্বার দেখে কোরো।
  • নেতাই | ১১ নভেম্বর ২০১৩ ১২:৩৯181867
  • আচ্ছা, একটা 1BHK বুক করতে চলেছি। সব ঠিকঠাক চললে মাশাল্লা, এই হপ্তাতেই হয়ে যাবে। এই উপলক্ষে সকল কনগ্রা আগাম কনগ্রা হিসেবে গ্রহণ করলাম। ও প্রত্যুত্তরে ধন্যবাদ জানালাম।
  • Arpan | ১১ নভেম্বর ২০১৩ ১২:৩৬181866
  • নেতাই আর রুবিকে কনগ্রা। কিন্তু কীসের জানি না যদিও।
  • kumu | ১১ নভেম্বর ২০১৩ ১২:৩৪181865
  • ওঃ জন্মদিনের কনগ্রা।
  • নেতাই | ১১ নভেম্বর ২০১৩ ১২:৩১181864
  • না। কনগ্রা পাওয়ার মত কোনো খবর নাই। ঃ((
  • রোবু | ১১ নভেম্বর ২০১৩ ১২:৩০181863
  • আরে খবর আছে নাকি? নেতাই, কনগ্রা :-)
    সবাই দেখে যাও দেখে যাও।
  • kumu | ১১ নভেম্বর ২০১৩ ১২:২৫181862
  • রুবি নেতাই কে কনগ্রা।
  • kumu | ১১ নভেম্বর ২০১৩ ১২:১৬181861
  • সিকি মন্দির মার্গ কালিবাড়ীর লাইব্রেরীতে থাকতে পারে।গানের বই আছে অনেক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত