এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ১২ নভেম্বর ২০১৩ ২২:৪৭182551
  • মোহর, হীরানন্দানিতে এখনো রোলের দোকান আছে ?

    অর্পণ, লুরুতে কি রাস্তায় রাস্তায় রোলের দোকান? তালে তো দারুণ ! দিল্লির কী খবর ?
  • | ১২ নভেম্বর ২০১৩ ২২:৪৬182549
  • ইয়ে মানে আমিও দায়িত্ব নিয়ে টেস্ট করে যেকোনো খাবারের দোকান কে পথে বসিয়ে দিতে পারি!! এখন ও। এই বয়েস ও ঃ))
  • Arpan | ১২ নভেম্বর ২০১৩ ২২:৪৪182548
  • পাই, লুরুতে কলকাতা রোল হইহই করে চলে। ফ্র্যাঙ্কি অখাইদ্য।
  • pipi | ১২ নভেম্বর ২০১৩ ২২:৪১182547
  • যাব বললেই আর কি করে যাই। আগে একখান চাকরীর ব্যাকাপ জোগাড় করতে হবে তো। নইলে খাবই বা কি আর বিজনেস ভেনচারে ঢালবই বা কি।
    তবে এই প্রসঙ্গে জানিয়ে রাখি - আমার বন্ধুর বন্ধু (তিনি আমারও পরিচিত) ইউনিভার্সিটি অফ মিশিগানে ক্যানসার বায়োলজিতে বহু বছরের গবেষণা ছেড়ে দিয়ে কিছুদিন হল হেলদি চাটের দোকান খুলেছেন এবম তা ভালই চলছে। এনাকে নিয়ে লেখাপত্তরও বেরিয়েছে লোক্যাল কাগজপত্তরে। হয়তো শিগগিরি ফুড নেটওয়ার্কেও দেখতে পাওয়া যাবে। ভদ্রলোকের ছেলে মেয়ে বৌ নিয়ে ভরা সম্গ্সার। উনি একমাত্র আর্নিঙ্গ মেম্বার পরিবারে। কি করে এই ডিসিশনটা নিতে পারলেন ভাবলে অবাক হতে হয়। আমি তো খুবই ইমপ্রেসড!
  • মোহর | ১২ নভেম্বর ২০১৩ ২২:৪০182546
  • পাই, এখনো পাওয়া যায়। কি বাজে খেতে।
  • aranya | ১২ নভেম্বর ২০১৩ ২২:৩৮182545
  • বাণিজ্যে বসতে লক্ষ্মী, কেয়া-কে এনকারেজ কর
  • π | ১২ নভেম্বর ২০১৩ ২২:৩৭182544
  • বম্বেতে ফ্রাংকি নামে এক বস্তু পাওয়া যেত। আমাদের রোলের পুওর দূরসম্পর্কীয় ভাই। আর আইআইটি র কাছে কোন এক মার্কেটে ( নাম ভুলে গেছি, হীরানন্দানি কি ?) খুড়্তুতো ভাইকে পাওয়া যেত। পাঁচ বছরের মুম্বই বাস ওদের দিয়েই চালিয়েছি।
  • | ১২ নভেম্বর ২০১৩ ২২:৩৬182543
  • আরে আমাদের বেলুড়ে একট দোকান আছে। তাতে রোল,কাবাব,চিকেন, মাটনের নানা রকম প্রিপ পাওয়া যাই। কী ভিড় জাস্ট ভাবতে পারবে না। আজকে ও ২৫ মিনিট দাঁড়িয়ে থেকে খাবার নিয়ে এলাম।

    এই দোকান র রোল আর কাবাব বিখ্যাত। নাম আলিবাবা।

    ( কিন্তু দুঃখের কথা তাই নয়, দুঃখের কথা হল কেয়া মাঝে মাঝে ই এই রকম দোকান খুলবে বলে ভয় দেখায়!!)
  • Ekak | ১২ নভেম্বর ২০১৩ ২২:৩৪182541
  • বিলেত, আম্রিকায় হপ্তা চলে ? কোনো আইডিয়া নেই, তাই জিগাই।
  • aranya | ১২ নভেম্বর ২০১৩ ২২:৩৪182542
  • আমি নেহাত অর্থাভাবে পাটনার হতে পারছি না, লোন নেওয়ার-ও বুকের পাটা নাই, বাজারে এনাফ ধার ইঃ
  • π | ১২ নভেম্বর ২০১৩ ২২:৩৩182539
  • আরে বাকিরাও তো চালাচ্ছে। চা ওয়ালা বাদামওয়ালা, পানিপুরিওয়ালা, ভেলয়ালা ইঃ। তেমনিভাবেই চালাতে হবে।
  • ন্যাড়া | ১২ নভেম্বর ২০১৩ ২২:৩৩182540
  • নিউ ইয়র্কে, ভিলেজে বোধহয়, একটা রোলের দোকান হয়েছিল শুনেছিলাম। রৈ রৈ করে চলত।
  • Ekak | ১২ নভেম্বর ২০১৩ ২২:৩২182536
  • মেরিন ড্রাইভ এ অমন একটা দোকান খুললে কত হপ্তা দিতে হবে আন্দাজ আছে ?
  • | ১২ নভেম্বর ২০১৩ ২২:৩২182537
  • একক টেস্ট ম্যানেজার হয়ে যাও। নিদেন পক্ষে ম্যানেজার।

    ( কে না জানে, ম্যানেজার = মানে নেই যার!! ) ঃ))
  • ন্যাড়া | ১২ নভেম্বর ২০১৩ ২২:৩২182538
  • একটু আটঘাট বেঁধে নাবতে হবে। এখানে খানকয়েক বাঙালি খাবারের দোকান ফেলে মেরেছে দেখেছি। সেই শিক্ষা গ্রহণ করে এগোতে হবে। এক্ষুনি নয়। বছর কয়েক পরে, যদি না তদ্দিনে ফোজ্জি ফ্র্যানচাইজি খুলে ফেলার মতন সফল হয়ে পড়ে।
  • π | ১২ নভেম্বর ২০১৩ ২২:৩১182534
  • তবে সিরিয়াসলি, পঃবঙ্গের বাইরে চপ মোগলাই রোল ফুচকার দোকান সেভাবে কেউ করেনা কেন কে জানে। করলে তো লাল হয়ে যাওয়ার কথা !
    মেরিন ড্রাইভ কি টাইমস স্ক্যোয়ারে একটা রোলের দোকানের বড়য় অভাব।
  • 4z | ১২ নভেম্বর ২০১৩ ২২:৩১182535
  • থ্যান্কু অরণ্যদা। একটা ভাল বিজনেস পার্টনারের খুব দরকার এখন।
  • 4z | ১২ নভেম্বর ২০১৩ ২২:২৯182532
  • পিপিদি, চলে এস :)
  • aranya | ১২ নভেম্বর ২০১৩ ২২:২৯182533
  • ভাল চলতে পারে, বেস্ট উইশ ফোজ্জি
  • | ১২ নভেম্বর ২০১৩ ২২:২৮182531
  • কালকে ভাবছি আর ক্লাস নিতে যাবো না। বই গুলো হালকা পড়বো আর কেয়া কে নিয়ে ফিল্ম ফেস্টিভ্যাল যাবো।
  • π | ১২ নভেম্বর ২০১৩ ২২:২৭182530
  • একবার শুনেছিলাম।
  • Ekak | ১২ নভেম্বর ২০১৩ ২২:২৬182528
  • জীবনে আর যাই হই টেস্টার হবনা। সমস্ত নেশা বিশেষ করে মদ খাওয়া ছেড়ে দিতে হবে। কোনো সীন নেই :(
  • pipi | ১২ নভেম্বর ২০১৩ ২২:২৬182529
  • আমি কানাডায় থাকলে ফোজ্জির ভেনচারে পাটনার হতাম ঠিক।
  • | ১২ নভেম্বর ২০১৩ ২২:২৪182526
  • পাই তোমাদের উত্তরপাড়ায় ১৩ তম বইমেলা চলছে ? জানো সেটা?
  • 4z | ১২ নভেম্বর ২০১৩ ২২:২৪182527
  • আমি এখন সিরিয়াসলি চাকরি ছাড়ার কথা চিন্তা করছি। এদিকে ইন্ডিয়ান ফুড বলতে তো পাঞ্জাবী খেয়ে খেয়ে মুখ পচে গেল। তাই অল্টারনেট কিছু ভাবছি।
  • siki | ১২ নভেম্বর ২০১৩ ২২:২৩182525
  • আমাদের বাড়ির প্রায় সামনেই একটা হোটেলে স্ট্রিট ফুড ফেস্টিভাল হচ্ছে। নেহাত হোটেলটার নাম র‌্যাডিসন, তাই আর সাহস করে গিয়ে উঠতে পারি নি।
  • π | ১২ নভেম্বর ২০১৩ ২২:২২182523
  • না না, আমি ফিশ ফ্রাই, আর ভালো মাছের চপ ভালো খেয়ে থাকি। আমার যেগুলো পছন্দ হবেনা সেগুলো বাজে। সিম্পুল।
  • aka | ১২ নভেম্বর ২০১৩ ২২:২২182524
  • b র যেমন কথা টেস্টার শুনেই ভাবল সারাদিন খেয়েদেয়ে ভুঁড়ি বানালেই চলবে। বাপু, টেস্টারদের অনেক হ্যাপা কায়দা করে শরীর রাখতে হয় নইলে জিভের টেস্ট চলে যায়। দিনে ঐ দু চামচ কোর্মার ঝোল, বাকিসময়ে হেলদি ইটিং। স্বপ্নেই যখন হচ্ছে একেবারে মোঘল বাদশা হতে অসুবিধা কোথায়? আমার তো তাই ইচ্ছে, পরের বার শেখের ছেলে হব।
  • 4z | ১২ নভেম্বর ২০১৩ ২২:২১182522
  • অরণ্যদা, কলকাতায় কম্পিটিশন বেশি, তাই টরন্টো।

    একক, দৌড়বে। খালি ভিসা লাগবে।

    ন্যাড়াদা, পার্ট্নারশীপ?

    পাই তো মাছের চপ টেস্ট করতে পারবে না, তাহলে টেস্টার হবে কি করে?
  • π | ১২ নভেম্বর ২০১৩ ২২:১৯182521
  • *দিতে হবেনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত