এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ১৪ নভেম্বর ২০১৩ ০০:৩২182969
  • হ্যাঁ, কম্পিউটার বড় ঘুম নষ্ট করে।

    কিন্তু সব গিয়ে এইটুকুতেই তো এসে ঠেকেছে। বন্ধুরা সব দূরে দূরে, আড্ডা আর নেই, প্রেমিকারা সব বৌ হয়ে গেছে, বাবা-মা দূরে দূরে, সন্তানের সাথে ছাত্র-মাস্টার। মাঝখানে শুধু একটুকরো গুরুচণ্ডালী। এই ফেলে ঘুমোতে যেতে ইচ্ছে করে?
  • Arpan | ১৪ নভেম্বর ২০১৩ ০০:৩২182970
  • এদিকে আমার দুচোখ জুড়ে ঘুম, কিন্তু ক্লায়েন্টকে গোটাদুয়েক মেল না করলে কাল আপিসে চাপ হয়ে যাবে। ঃ(
  • sosen | ১৪ নভেম্বর ২০১৩ ০০:৩১182967
  • কম্পু তো বন্ধই। এটা ফোন, তা ও বন্ধই রাখি।
    বই পড়িগে -গুন্নাইট!
  • Blank | ১৪ নভেম্বর ২০১৩ ০০:৩১182968
  • ঘুর্তে আর কোথায়? শোনপুর যাবো খালি
  • Abhyu | ১৪ নভেম্বর ২০১৩ ০০:২৮182966
  • আকার জন্যে সহজ ওষুধ - সকালে এক গ্লাস চিরতার রস আর রাতে এক বোতল ভ্দকা।
  • Abhyu | ১৪ নভেম্বর ২০১৩ ০০:২৭182964
  • সোসেন আজকের মতো কম্পুটার বন্ধ করে হাল্কা করে গান চালিয়ে শুয়ে পড়ো। ঘুম না এলে কম্পুটার বন্ধ করা মাস্ট!
  • bhagidaar | ১৪ নভেম্বর ২০১৩ ০০:২৭182965
  • কুড়িটা ফোঁটা দিতে দিতেই ঘুম !
  • aka | ১৪ নভেম্বর ২০১৩ ০০:২৬182962
  • আমার রাতে ঘুমের জন্য ওষুধ দরকার আর দিনে ঘুম তাড়ানোর।
  • Abhyu | ১৪ নভেম্বর ২০১৩ ০০:২৬182963
  • হ্যাঁরে বুনু, ভালো জিনিস। 14k নিব, আর ঐ maki-eএর কাজ খুব সুন্দর (আর দামিও, সোনার গুঁড়ো থাকে)। এখানের লোকে তো আবার সুক্ষ্ম জিনিস পছন্দ করে না, সোনার ইঁট কেনে তার বদলে। যত্তসব।
  • sosen | ১৪ নভেম্বর ২০১৩ ০০:২৪182961
  • খেয়ে দেখবো। আর পারা যাচ্ছে না।
    থিন্কুজ সবাইকে
  • aka | ১৪ নভেম্বর ২০১৩ ০০:২২182959
  • ব্ল্যাংকি আবার ঘুরতে যাবে? কত ছুটি জীবনে।
  • Abhyu | ১৪ নভেম্বর ২০১৩ ০০:২২182960
  • সোসেন, প্যাসিফ্লোরা মাদার ভালো আর নিরাপদ ওষুধ, খেয়ে দেখো। আর হ্যাঁ ওটা হোমিওপ্যাথিক ওষুধ, অ্যালোপ্যাথির দোকানে পাবে না :)
  • Blank | ১৪ নভেম্বর ২০১৩ ০০:২১182957
  • হেব্বি তো। ঘুরে ফিরে এসে কিনে ফেলবো ভাবছি।
  • sosen | ১৪ নভেম্বর ২০১৩ ০০:২১182958
  • এটা কি হোমিও না বায়োকেম? বাড়িতে নেই। ঐ দোকানগুলোতেই পাবো ?
  • Arpan | ১৪ নভেম্বর ২০১৩ ০০:১৯182956
  • হ্যাঁ, পাইই মেল করুক। পাইয়ের কোন আইডিতে মেল করতে হবে সেইটা জানাটা চাপের। ঃ)
  • aka | ১৪ নভেম্বর ২০১৩ ০০:১৮182952
  • আমারও পুরো ব্ল্যাংকি কেস। আমরা ভুল দেশে রয়েছি এমন্ভাবেও দেখা যায়।
  • Ekak | ১৪ নভেম্বর ২০১৩ ০০:১৮182953
  • পাই, ওই এয়ারটেল ব্যাপারে হলে আমাকেও মেইল কত্তে পারিস। অপ্পন বোধায় জেগে।
  • Arpan | ১৪ নভেম্বর ২০১৩ ০০:১৮182954
  • পাই, ফোনাতে পারো। নাম্বার মেল করে দিচ্ছি।
  • sosen | ১৪ নভেম্বর ২০১৩ ০০:১৭182948
  • স্নানটা করি তো। কিন্তু তাতেও আজকাল কাজ হচ্ছে না।
  • Abhyu | ১৪ নভেম্বর ২০১৩ ০০:১৭182949
  • সোসেন, হাফ কাপ ঠাণ্ডা জলে Passiflora incarnata কুড়ি ফোঁটা খাও শোবার আগে। পর পর তিন দিন।
  • Arpan | ১৪ নভেম্বর ২০১৩ ০০:১৭182950
  • শোনপুরের পশু মেলা? (হিংসের সবুজ চোখ দিলাম)

    পুষ্করের মেলাও শুরু হয়েছে টিভিতে দেখলাম।

    আর্লি রিটায়ারমেন্ট কবে আসবে, সুপর্ণা?
  • Blank | ১৪ নভেম্বর ২০১৩ ০০:১৭182951
  • এই যে সুয্যি ডুবলেই আমার ঘুম কেটে যায় আর উঠলেই আমি ঢুলে পরি - ইহা কি ইনসমনিয়াক হওয়ার লক্ষন?
  • π | ১৪ নভেম্বর ২০১৩ ০০:১৬182947
  • সিকি, প্পন জেগে আছো ?
  • Blank | ১৪ নভেম্বর ২০১৩ ০০:১৫182945
  • স্লিপিং ব্যাগ নিয়ে নে রোবু। যা বুঝলাম তাতে হয়তো খাটিয়া বা চৌকিতে ঘুমোতে হবে। ঠান্ডাও হবে। স্লিপিং ব্যাগ বেস্ট সব সিচুয়েশানে
  • Ekak | ১৪ নভেম্বর ২০১৩ ০০:১৫182946
  • হালকা একটা টোটকা করে দেখতে পারেন। কাজে দেবেই এমন্গ্র্যন্তি নাই। মানুতে মানুতে ডিফার করে কিনা। সব কাজকম্ম সেরে হালকা গরম জলে গা ধুয়ে নিন। মাথায় লাল তেল আর কনকনে ঠান্ডা জল ১:১ এ বাঁদর খামচানি মাখুন। গায়ের জল পুরো মুছ্বেন্না। এবার এসি কে সতের বা পাখা কে পাঁচ এ দিয়ে সাউন্ড সিস্টেম এ খুব নীচু স্বরে মেলোডিক ডেথ মেটাল চালিয়ে এক কাট হয়ে পরে থাকুন। ঘুমুবার চেস্তাবেন না। ঘুমিয়ে যাবেন।
  • sosen | ১৪ নভেম্বর ২০১৩ ০০:১৩182944
  • আর আমি খুব কম স্বপ্ন দেখি। কেমন একটা ক্লান্তিকর ঘুম হয়।
  • kk | ১৪ নভেম্বর ২০১৩ ০০:১০182941
  • এক কিলোমিটার হাঁটলে আমার পায়ের তলায়, গোড়ালীতে ও হাঁটুতে এত ব্যথা হবে যে ঘুম আসাই এক কান্ড হয়ে দাঁড়াবে ! কী যে বিরক্তিকর এক পরিস্থিতি বলার নয় !!
  • রোবু | ১৪ নভেম্বর ২০১৩ ০০:১০182942
  • সেটাই আমিও বুঝলাম না, স্লিপিং ব্যাগ শোনপুরে কী কাজে লাগে! প্রোটেক্ট তো করবে না জানি।
  • sosen | ১৪ নভেম্বর ২০১৩ ০০:১০182943
  • টিভি দেখিনে, পানু দেখিনে, কফিও খাইনে। তবে কি ওষুধ ই খেতে হবে? অন্য ওষুধটি তো হাতের কাছে নাই। ওষুধ খেলে পরে আর এম্নি ঘুমুতে পারবো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত