এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২১৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গান্ধী | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ২০:১৮555355
  • প্পনদা,

    ইবের সাম্প্রতিক ফর্মে আমার ভরসা নেই। চার্চিলের নতুন স্টপার এসে গেছে। আর তার প্রোফাইল যেরকম তাতে দাঁড়িয়ে গেলে চাপ আছে

    পোটকেদার সাথে একমত। এবারও রেলিগেশন বাঁচিয়ে আবার চমক দেখাবে
  • প্পন | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ২১:১৩555356
  • গান্ধী, সে দাঁড়াতে দু-এক ম্যাচ তো সময় নেবেই, সে যত বড় প্লেয়ারই হোক, আর খুব নামজাদা প্রোফাইল অনেক কিছু ব্যাগেজ নিয়ে আসে, কারোস হার্নান্ডেজ তার উদাহরণ।

    তবে ইবের ফর্মের কন্সিস্টেন্সিতে আমারো বিশ্বাস নেই। ষষ্ঠেন্দ্রিয় বলছে এইবারো ফাঁকেতালে ডেম্পো ....
  • প্পন | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ২১:১৯555357
  • * কার্লোস
  • গান্ধী | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ২২:২৩555358
  • কার্লোস চোট সারাতে এসেছে, তাই জানুয়ারীতে ট্রান্সফার চেয়েছিল, পায়নি, এখন ঘোরাচ্ছে

    ওপারা-পেন এর পারফর্মেন্স শেষ কয়েক ম্যাচে খুব বাজেভাবে পড়েছে
  • ঊমেশ | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৫৫555359
  • খবরটা সবাই মনে হয় জানে।
    কিন্তু আমার ভালো লাগলো বলে পোস্ট করলাম।

    Beckham playing for Children Charity:
    http://www.bbc.co.uk/sport/0/football/21281665
  • গান্ধী | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:১১555360
  • হুম্ম, দেখেছিলাম। অবাক লাগল, এটা পেশাদার ফুটবলে বেকহ্যামের আগে কাউকে করতে শুনিনি। লোকটাকে এর আগে অতটা পছন্দ না করলেও এরপর অন্যরকম ভাবব
  • ঊমেশ | ০২ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:২৩555362
  • ডার্বি'র আগের ম্যাচটা জিতে গেলাম।
    অনেক দিন বাদে আই-লিগে এক নম্বরে।

    তবে চিন্তায় আছি, মেহতাব তে ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে গেছে। ভালো আছে, ডার্বি খেলবে এই খবর পাওয়ার আগে পর্যন্ত স্বস্তি হচ্ছে না।
  • Tim | ০২ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৩৭555363
  • ডেম্পো গোল খেলো
  • ঊমেশ | ০২ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:১৩555365
  • ডেম্পো আজ হারলে তো সোনায় সোহাগা।

    কেউ কি লক্ষ্য করেছো, বিজয়নের দেশ থেকে হঠাৎ ফুটবল টা শেষ হয়ে গেলো। আই লিগের নতুন সেকেন্ড লিগেও কেরালা থেকে কোনো ক্লাব নেই!!!!
    তবে মহারাষ্ট্র এগিয়ে আসছে। মুম্বাই এ ফুটবল টা ছিলই, কিন্তু পুনে-কোলাপুরের মতো জায়্গাতে ফুটবল তেমন পপুলার ছিল না।
    এয়ার-ইন্ডিয়া, ওনজিসি(দিল্লি তে খেললেও আসলে মহারাষ্ট্র থেকে) যদি নিজেদের আই লিগে বাঁচিয়ে রাখতে পারে তাহলে পরের ব্ছর ৫ টা মহারাষ্ট্র থেকে টিম আই-লিগ প্রথম ডিভিশন খেলবে।
  • Tim | ০২ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:১৯555366
  • উমেশদা এইটা ভালো বললে। বিজয়ন সত্যেন আরো অনেক মুখ উঠে এসেছিলো একসময়। সর্ভানন, মনোহরণ। (এইখানে চপল চরণ খিল্লিটা হেবি যায়)।
    এখন বোধয় ওখানে সবাই ক্রিকেট খেলে।
  • ঊমেশ | ০২ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৪০555367
  • এই ফাকে ডেম্পো ০-২, ৮০ মিনিট হয়ে গেছে।
  • Tim | ০২ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:১৮555368
  • এই নিয়ে টানা দুটো ম্যাচ হালার ডেম্পো শেষ মুহূর্তে গোল করে ড্র করলো। দুটো অমূল্য পয়েন্ট। সারা দুনিয়ার ভাগ্য নিয়ে খেলতে নামে এরা।
  • গান্ধী | ০২ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:১৯555369
  • খেলা দেখিনি নিজের ম্যাচ ছিল বলে। শুনলাম ইবে আবার একটা বাজে পেনাল্টী পেয়েছে। মেহতাবের চোট ভাইটাল নয় শুনলাম, স্যিওর নই। আর চিন্তা নেই ৯থ ফেব আমরাই জিতব

    ডেম্পো ২-২ করে দিল
  • Tim | ০২ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৪১555370
  • গোল ডট কমে কিন্তু কোন বিতর্কের কথা লেখেনি।

    Subodh Kumar on the left wing had played a delightful through ball to Chidi who beat his marker and had only Soram Anganba to beat. The goalkeeper came off his line to smother the ball but only got the man, giving away a penalty in the process. Chidi made no mistake smashing it to the right of the goalkeeper who stood no chance at stopping that.
  • Tim | ০২ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৪৬555371
  • গান্ধিকে,
    ৯ তারিখ ইবে হারলে বা জিতলেও আই লিগ পাওয়া মুশকিল। যদি না চার্চিল আর ডেম্পো ক্রমাগত হারতে/ড্র করতে শুরু করে। গত দুবারের যা ইতিহাস, তাতে এবারও তেমন আশা দেখছিনা। তাই অত টেনশন নেই (মানে চিন্তা নেই আর কি)।
    চাপটা তোমাদেরই। না জিতলে আস্কিং রেট আরেকটু বেড়ে যাবে।
    অবশ্য এসব কিছুই লাগবেনা যদি এআই এপ এপ রেলিগেশন সিস্টেমই তুলে দেয় এবার।
  • গান্ধী | ০২ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:১০555372
  • আমাদের আর কি চাপ ব্যাটারা আরো ২ কোটি দিয়ে আবার রেখে দেবে, আবার নতুন চমক দেবে, আমরা আবার নাচব,

    আমি খেলা দেখিনি, এক ইবের সাপোর্টার বলল, আমি জানিনা

    লাইভ কমেন্ট্রিতে কখনো বিতর্কিত কিছু লেখেনা
  • ঊমেশ | ০২ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৫২555373
  • ৯ তারিখে বাহানাঃ
    আমাদের বাহানাঃ আমাদের প্রতিবেশী বিপদে আছে, আই-লিগ তো পরেও জেতা যেতে পারে, কিন্তু প্রতিবেশী ২ন্ড ডিভিশনে নেমে গেলে লজ্জার ব্যাপার, তাই হেল্প করলাম।

    ওদের বাহানাঃ আই-লিগ অনেক দিন কলকাতা তে আসেনি, আমাদের প্রতিবেশী বেশ ভালো জায়্গাতে আছে, আরো ভালো জায়গাতে থাকার জন্যে ম্যাচটা উপহার দিলাম, কথা দিলাম CB হারিয়ে আরো সুবিধা করে দেবো। আমাদের কোচ তো বলেছে ৯ ম্যাচ জিতলেই আমরা টিকে যাবো। আমাদের এখনো ১০ ম্যাচ আছে।
  • Tim | ০২ ফেব্রুয়ারি ২০১৩ ২০:০৬555374
  • ফুটবলারদের বাহানাঃ

    ইবেঃ মোটিভেশনই নেই। সেই তো চার চিল ছোঁ মেরে লিগ নেবে। নয়ত ডেম্পো।

    মোবাঃ মোটিভেশনই নেই। হারলেও তো রেলিগেশন কর্তারা বাঁচিয়ে দেবে।
  • গান্ধী | ০২ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৩১555376
  • আর্সেনালটা ড্র করলেই হত, বাকিগুলো আমাদের জন্য ভালো রেজাল্ট। অজ্জিদ্দার টিম হেব্বি দিল আজ
  • ঊমেশ | ০২ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৫৬555377
  • গুন্ডাদের টিমের অগেনস্টে ৩ পয়েন্ট। দারুন ব্যাপার।
    এভার্টন লাস্ট মোমেন্টে গোলটা শোধ না করলে আরো ভালো লাগতো।
    অজ্জিদের টিমকে থ্যান্কু।
  • Tim | ০২ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:১৮555378
  • যাহ, গান্ধি আগেই লিখে দিয়েছে। অজ্জিদ্দার টিম হেব্বি খেল্লো। সিসোকোর খেলা বেশ ভালো লাগলো, দারুন স্পিড। টোরেসকে সামনের বার আই লিগের কোন দল আনার চেষ্টা করলে পারে, যা ফর্ম। ;-)
  • aranya | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:৫৬555379
  • ৯-তারিখ ডার্বি ম্যাচ লাইভ দেখব, এক ডাই হার্ড ইবে ফ্যানের বাড়ী, এক্ষুনি প্ল্যান হল।
    টিম-রে জিতাইবার লাগব :-)
  • Tim | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৫৫555380
  • ওহ কালকে গান্ধীর কমেন্ট মিস করে গেছিলাম। ওটা লাইভ কমেন্ট্রি থেকে না, ম্যাচ রিপোর্ট থেকে টোকা। সেখানে দিব্যি বিতর্কের কথা থাকে। এই যেমন ডেম্পোর অসাধারণ চোট্টামির কথাটা লিখেছে।
    ম্যাচ আমিও দেখিনি, কিন্তু গোল ডট কম খামোখা মিথ্যেই বা লিখবে কেন?

    A moment of controversy in the 89th minute saw Dempo equalise through Koko Sakibo from a Clifford Miranda throw-in. This was after a player was on ground and Yakubu sportingly put the ball out of play. However Miranda chose to not give the ball back to Mumbai FC, and instead took a throw-in which the caught the Mumbai FC backline by surprise and Sakibo made the most of the opportunity.

    http://www.goal.com/en-india/match/96253/dempo-sports-club-vs-mumbai-fc/report
  • Tim | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০১555381
  • ডার্বিতে আনন্দের কিছু নেই। টুটু-অঞ্জন/ কল্যান-দেবব্রত গলাবাজি করবে, গুচ্ছ লোক পয়সা খরচ করে মাঠে প্রাণ হাতে করে খেলা দেখতে যাবে ও পুলিশের মার খাবে, অসম্ভব কুৎসিৎ ফুটবল হবে যা চোখে দেখা যায়না, একগাদা ঢ্যাঁড়শ আইএফে তে বসে বসে লেজ নাড়বে আর প্রয়োজনে ক্লাবের খিস্তি খাবে।
  • গান্ধী | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৫৮555382
  • টিমদা, আমিও খেলা দেখিনি তাই তর্ক করব না

    ডার্বি ম্যাচে এবার খুব বেশি লোক যাবেনা। দু'বছর আগে যে ম্যাচ ২০টাকা টিকিটে দেখত লোকে ২০০টাকা দিয়ে সে ম্যাচ দেখতে কেউ যাবেনা। যেসব সাপোর্টাররা খেলা দেখতে যায়, তারা মেইনলি নিম্ন মধ্যবিত্ত, তাদের কাছে ২০টাকাও অনেক। ফলে মাঠ এবার খালিই থাক্বে
  • cb | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৪৯555383
  • এই প্রশ্নটাই গান্ধী কে করতে যাচ্ছিলাম, তাহলে খবরটা সত্যি, টিকিটের দাম ২০০ টাকা? এরা খেলা দেখতে দেবে না লোককে। শেষ পর্যন্ত এরা ফুটবল ব্যাপারটাকে তুলে দিচ্ছে আস্তে আস্তে।

    আজকে স্টার আনন্দে বান্চ* মিত্র দেখলাম বলছে খেলার মাঠে দুর্ব্রিত্তায়ন রুখতে আর মধ্যবিত্ত প্রজন্মকে মাঠমুখী করতে এই সিদ্ধান্ত। শুয়ারগুলো ৯০ সালে পড়ে আছে, মধ্যবিত্ত এখন বার্সা-রিয়েলের খেলা নিয়ে বেশি চিন্তিত। এমনিতেই তারা এখন এখন উইকএন্ডে বাড়ি থেকে বেরতে চায় না, ২০০ টাকা দিয়ে যাবে খেলা দেখতে !!! সামন্ততান্ত্রিক জমিদারী চলছে,টিপিকাল নকু কালচার
  • গান্ধী | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ২০:১৭555384
  • cb

    একদম ঠিক, আমি ৯তারিখ শেষ মাঠে গেছি, আর তারপর ঠিকই করে নিয়েছি যদ্দিন এইগুলো মোবায় আছে আমি মাঠমুখো হবনা। মাঠে যাই বলে যে ছেলেগুলোর সাথে আমার পরিচয় আছে, তাদের মধ্যে অধিকাংশই এখন স্টুডেন্ট, নয়ত বেকার। তারাও কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে পরে। এরাও আসতে পারবেনা। আর মাঠে কটা উচ্চবিত্ত আসে? কোলকাতা ফুটবল এখনো টিকে আছে দর্শকদের জন্য। এমন চলতে থাকলে ২-৩ বছরের মধ্যে কোলকাতা ফুটবল ও উঠে যাবে
  • Super Mo | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৫২555385
  • সুপার মো
    ইয়ো ইয়ো ইয়ো
  • গান্ধী | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১০:১৪555387
  • কাল ভালো খেলছিল, খালি ভাইটাল সময় স্কার্টেলকে নামিয়েই গন্ডোদোল করল।
    গোলটায় সবাই রেইনার দোষ দিচ্ছে কিন্তু সেসময় স্কার্টেল রেইনাকে হাত দেখিয়েছিল ফলে রেইনা না এগোলে পুরো খালি হয়ে যেত এমনিতেই। আগুয়েরো অসাধারণ রেখেছে বলটা।

    আর আমাদের গোল? স্টিফেন জেরার্ড উইথ হিস বেস্টঃ)

    আমাদের চেলসী-স্পার্স ছাড়া বড় ম্যাচ সব শেষ (বাকিগুলো জিতব আশা করছি)

    সুপার মো মানে!!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন