এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • + | ১২ ডিসেম্বর ২০১৩ ১৪:১০607502
  • জানিনা, কি হয়েছে। খেলা তো দেখায়নি, আর যারা দেখেছে, ঘুরে এসে বলল ওডাফাকে ৯০ মিনিট মাঠে রাখলে (যদ্দিন না চোট লাগছে) এই রেজাল্টই হবে। ক্রিস্টোফার নাকি ভালো খেলছে।

    আর একদিন শুনেছিলাম যে কল্যাণী নাকি হোম গ্রাউন্ড নয়??

    বার্সার ডিফেন্সের যা স্পীড, তাতে যে কোনো স্পীডি টিমের কাছে বার্সা খুব ভালো অপোনেন্ট।
  • রোবু | ১২ ডিসেম্বর ২০১৩ ১৪:৩৯607503
  • হ্যা, কিন্তু ফেবে কী আর মেসি আহত থাকবে? :-(
  • + | ১২ ডিসেম্বর ২০১৩ ১৫:৫২607504
  • মেসি কিন্তু এবার থেকে প্রায়ই আহত থাকবে মনে হচ্ছে, মেসি তো ফিজিক্যালি রোনাল্ডোর মত স্ট্রং নয়, একবার বড় ইন্জুরি পেলে কি রিকভার করতে পারবে পুরোপুরি? কাকার মত হবেনা তো?
  • ঊমেশ | ১২ ডিসেম্বর ২০১৩ ১৫:৫৫607505
  • আমি মেসি কে ধরেই বলেছি বার্সা আমাদের জন্যে সব থেকে সহজ প্রতিপক্ষ।
    তার মানে বুঝতে পারছো, আমরা কত গভীর জলে পড়েছি, মাত্র একটা ম্যাচে খারাপ হওয়ার জন্যে।

    ডর্টমুন্ড ব্যাঁটারা দারুন লাকি, গত বারও তো লাস্ট মোমেন্ট গোল করে আগে উঠে ছিল।
  • + | ১২ ডিসেম্বর ২০১৩ ১৫:৫৭607506
  • লাকি বলাটা কি ঠিক? নাকি শেষ মুহুর্ত অব্দি হাল ছাড়েনা বলা ঠিক? আগেরবার মালাগা-ডর্টমুন্ড ম্যাচ দেখ থাকলে বুঝবে জেতার ইচ্ছ কাকে বলে। ম্যানু তে দাদু এই জিনিসটাই শিখিয়েছিল ৯০মিনিটের পরও ম্যাচ বার করা
  • ঊমেশ | ১২ ডিসেম্বর ২০১৩ ১৬:১৬607507
  • তাও ঠিক।

    কাল আর্সেনাল বেশ গা-ছাড়া ভাবে খেলেছে, সেই মরিয়া ভাবটা ছিল না। ৩ গোলের এগিয়ে থাকার জন্যে কি? কিংবা শনিবারের জন্যে শক্তি সঞ্চয়?
  • রোবু | ১২ ডিসেম্বর ২০১৩ ১৮:১১607509
  • আগেরবার মালাগা-ডর্টমুন্ড ম্যাচ দেখ থাকলে বুঝবে জেতার ইচ্ছ কাকে বলে। - 'ক'
    ঐটা দেখে ওদের আর ক্লোপের ফ্যান হয়েছি।

    লাকি বলছি কালকের রেড কার্ডটার জন্য। যদিও এগুলো হয়েই থাকে।
  • রোবু | ১২ ডিসেম্বর ২০১৩ ১৮:১৪607510
  • ওয়েঙ্গার-এর একটা দোষ আছে, এর আগেও একই কাজ করেছে। কালকে বোঝা যাচ্ছিল অর্তেতা কার্ড দেখবে, সেকেন্ড ইয়েলো। ভার্মেলিনকে নামিয়ে দিতে পারত।
    কোসলিয়েনি দারুণ খেলছে।
  • + | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৩:৫৮607511
  • আর্সেনাল-ম্যান্সিটি-লিভারপুল-মোবা-ইবে নিয়ে কোনো পোস্ট নেই?

    লিভারপুল-ইবে জিতল, আর্সেনাল-মোবা বিচ্ছিরি ভাবে হারল

    টই-এ কোনো আপডেট নেই??

    গরীবের কথা বাসি হলেও সত্যি হয় কখনো, বলেছিলাম, দুই স্টপারের কোনো একজনের চোট হলে কি হবে? ভার্মেলন (ক্যাপেটেন না??) না খেলে খেলে জঘন্য অবস্থায়। আরো বেশি গোল হয়নি ভাগ্য ভালো।
  • smaug | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৪:০৬607512
  • আমি বিবিসি ফুটবলের পাতায় F5 মারছি, AVBর চাকরি গেলো কিনা দেখার জন্যে। ফার্স্ট হাফের শেষে ড্যানিয়েল লেভি-র মুখ দেখে মনে হচ্ছিলো মেরেই দেবে হয়তো।
  • রোবু | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৪:১৭607513
  • ভার্মেলেনের দোষে কি গোল খেয়েছে একটাও? খেয়েছে মিস পাসে বল জমা দিয়ে দুটো। একটাতে ফ্লামিনি এবং ওজিল দায়ী, একটাতে উইলশায়ার। আর একটা মনরিয়েল ক্রসটা আটকাতে পারেনি বলে।
    প্রথম দুটো গলে কারুর কিছু করার ছিল না।
    আসল ব্যাপার হচ্ছে, সিটি এত ভালো ফর্মে, একটাও মিস করছে না। শেষের দিলে হল ছেড়ে দিয়েছিল বলে লাস্ট গোলটা খেল, ওটা ধরছি না।
    তাও একটা ব্যাপার দ্যাখ, একটা সিওর পেনাল্টি পায়নি, আর দুটো অফসাইড থেকে গোল বাতিল হয়েছে আর্সেনাল-এর যার একটাও অফসাইড ছিল না :-)
  • ঊমেশ | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৫:১৬607514
  • দুদিন বাড়ী'র বাইরে ছিলাম, খেলা কিছু দেখা হয়নি, শুধু ফোনে আপডেট দেখেছি।

    আমি ধরে নিয়েছিলাম সিটি'র কাছে হারবো, ড্র হলে বোনাস। তাই ওটা নিয়ে দুঃখ নেই।
    ব্যাঙ্গালোর কে ওদের ঘরে হারানো দারুণ আনন্দ হয়েছে, স্পার্স দের ঘরে গিয়ে ওদের ৫ গোলটাও দারুণ আনন্দের খবর। গান্ধী কে কনগ্রাঃ।

    আমি সিজনের প্রথম থেকে বলছি, সুয়ারেজ যদি লিভারপুলে থাকে তাহলে ওরাও চ্যাম্পিয়ন হবার দাবী রাখে।
  • ঊমেশ | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৬:৫০607515
  • AVB এর চাকরী গেলো।
    কে আসছে? হ্যারী?
  • ঊমেশ | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৬:৫৩607516
  • এবছর আবার বেয়ার্ন এর সাথে কোঃ খেলতে হবে।
  • smaug | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৭:০১607517
  • যাঃ চলে গেলো? আমি যেই অন্য কাজে মন দিলুম, তখুনি? কোনো মানে হয়?
  • smaug | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৭:২৫607518
  • স্যার অ্যালান সুগার বাণী দেছেন যে স্পার্সের উচিত লেস ফার্ডিন্যান্ড আর টিম শেরউডকে আনা উচিত।
  • ei samay | ১৬ ডিসেম্বর ২০১৩ ২০:৪৬607521
  • আগের লিঙ্কে ১৩ নম্বর পৃষ্ঠা দ্রষ্টব্য।
  • ei samay | ১৬ ডিসেম্বর ২০১৩ ২২:৩০607523
  • ম্যাঞ্চেস্টার সিটি vs এফ সি বার্সিলোনা

    এ সি মিলান vs অ্যাথ্‌লেটিকো মাদ্রিদ

    চেল্‌সী বনাম গাল্‌তাসরে

    শাল্‌কে vs রিয়াল মাদ্রিদ্‌

    বেয়ার্ণ মিউনিখ vs আর্সেনাল

    অলিম্পিয়া কোস vs ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

    বোরুশিয়া ডর্ট্‌মুণ্ড vs জেনিট্‌স্‌ অ্যাণ্ড সেণ্ট পিটারবার্গ

    বায়ার লিভারক্রুসেন vs প্যারিস সাঁ জাঁ
  • + | ১৭ ডিসেম্বর ২০১৩ ০৯:৪০607524
  • ড্রটা বেশ হল।

    বার্সা এবার গেল মনে হয়,, ড্রোগবা - চেলসী, মাদ্রিদ আর ম্যানুটার লাক এখনো ভালো।
  • ঊমেশ | ১৭ ডিসেম্বর ২০১৩ ১৭:১৭607525
  • আমি আমাদের টিম কে চ্যাঃ লিগের কোঃ ফাঃ তে পৌছে দিলাম, কেউ ভুলটা নিয়ে কিছু বললে না।

    এদিকে করিম-ভায়া'র চাকরি বোধহয় গেলো।
  • ঊমেশ | ১৭ ডিসেম্বর ২০১৩ ১৯:২২607526
  • এই সময়ের লেখা "মোবা ক্লাব চালায় ব্রহ্মা" বেশ মজা লাগলো।
    মোবা এই ব্রহ্মা কর্তাদের এই পদত্যাগ-পদত্যাগ খেলাটা বেশ আরো মজাদার।

    যখনই একটা মুখ পদত্যাগ করার কথা বলে বাকি, বাকি মুখ গুলো তার পায়ে পরে পদত্যাগ থেকে বিরত করে। পরিষ্কার বোঝা যায় (জানি না মোবারা বোঝে কিনা) নিজেরা গট-আপ ম্যাচ খেলছে।
  • + | ১৭ ডিসেম্বর ২০১৩ ২২:৩৫607527
  • মোবারাও বোঝে। কিন্তু ক্লাবটা মোবারা চালায়না। এটাও বোঝে যে ১৪র ভোটে সুব্রত-প্রসুন-মানস মিলে একটা প্লয়ারদের প্যানেল বানিয়ে ভোটে দাঁড়াতে তৈরী হচ্ছিল। এখন করিমকে সরিয়ে সুব্রতকে কোচ করে এনে নিজেদের গদিটা পার্মানেন্ট করবে
  • + | ১৮ ডিসেম্বর ২০১৩ ২৩:০৯607528
  • সুয়ারেজ মিডল ফিঙ্গার দেখিয়ে ব্যান হয়েছিল

    উইলশেয়ার কি ব্যান হবেনা?
  • রোবু | ১৮ ডিসেম্বর ২০১৩ ২৩:১২607529
  • কোন ম্যাচে রে?
  • ঊমেশ | ১৯ ডিসেম্বর ২০১৩ ১৪:১০607532
  • উইলশেয়ার বেঁচে যাচ্ছে কোথায়? দুই ম্যাচ ব্যান হচ্ছে।

    লিগ কাপের ড্র গুলো কেমন যেন সন্দেহ্জনক, বড়ো দল গুলো আলাদা ড্র পাচ্ছে। এফ-এ কাপে এমন দেখা যায় না।

    এবার আবার এফ-এ কাপে লিভারপুল গতবারের সেই ওল্ডহ্যামের সাথে পড়েছে, তবে এবার ঘরের মাঠে, চিন্তা নেই।

    আজ ব্যারেটো না কি আমাদের মাঠে প্রথম বার খেলতে আসছে। সুস্বাগতম তো ব্যারেটো।
  • ঊমেশ | ১৯ ডিসেম্বর ২০১৩ ১৫:২২607533
  • মোবা আর আমাদের টিমের পেছনে লাগা মিডিয়াদের মুখে ছাই দিয়ে আজ মোগা হ্যাটট্রিক করলো।

    মনে হচ্ছে মোগা আর ইবে একসাথে জেগে উঠছে।
  • Arpan | ১৯ ডিসেম্বর ২০১৩ ১৫:৪১607534
  • মিনি মোহনবাগান (কাগজের দেওয়া নাম, আমার না) আপাতত পাঁচ গোল পিছিয়ে আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন