এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭২২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 111.*.*.* | ১৩ মার্চ ২০১৫ ০৬:১৭659119
  • পিটি। সাল ভুলে যাইনি তো!! খাদ্য আন্দোলনে, ট্রাম-বাস ভাড়া বৃদ্ধি বিরোধী আন্দোলনে যথেচ্ছ ট্রাম বাস পোড়ানো হয়েছিলো, বোম মারা হয়্ছিলো। সেই সবকে আজও বামেরা গণ-আন্দোলনই বলে থাকে, "র‌্যাবেল রাউসিং" নয়। তার জোরেই মানুষ ৬৭তে বামেদের ক্ষমতায় এনেছিলো।

    এবার অনিলায়ন।
    http://www.anandabazar.com/state/buddhadeb-admitted-of-mistakes-1.123465
  • shatadal | 99.*.*.* | ১৩ মার্চ ২০১৫ ০৮:১৩659121
  • অনিলায়ন বলুন আর যাই বলুন, এই স্কুল/কলেজ সার্ভিস কমিশন করে সিপিএম নিজের ক্ষতি করেছে। চাকরি দেবার ক্ষমতা মানে প্রসাদ বিতরণ করার/পাইয়ে দেবার ক্ষমতা। এই সব কমিশন-টমিশন বানিয়ে সে ক্ষমতা লোকাল/জোনাল/রিজিওনাল নেতাদের হাত থেকে নিয়ে নেওয়া মানে তাদের জনপ্রিয় হবার উপায় নষ্ট করা। সিপিএম বুদ্ধুর মত ভেবেছে লোকে নিরপেক্ষতা নিয়ে খুব চিন্তিত। তাই এই সব করে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে।

    লোকেদের কমিশন দেখালে লোকে মোটেও ভাবে না যে এরা কি মহান! দেখ, যোগ্য ক্যান্ডিডেটের চাকরি পাবার ব্যবস্থা করেছে। লোকে ভাবে এ মালটা ঢ্যামনা, কিছু করার ক্ষমতা নেই। নইলে ভাবে শালা আমার জন্য কিছু করবে না।

    এই যে মমতা কমিশন টমিশনে গুলি মেরে পুরো পার্টিজান লাইনে রিক্রূটমেন্ট চালাতে চাইছে, এটা ওকে সাহায্যই করবে। যে পাবে না, সেও গিয়ে বেশী করে পায়ে ধরবে, যদি সামনের বছর কিছু পায়।
  • adhuli | 190.*.*.* | ১৩ মার্চ ২০১৫ ০৮:২২659123
  • শতদল কে ক। পুরো টলি- ব্রিগেড যেমন মমতার সামনে লেজ নাড়ে এখন, আর পাবলিক এর পয়সা তে তাদের ফুর্তির (সম্মানের) বিনোদন) চলছে, দেখে পুরো চোখ টেরে যাচ্ছে। নাহলে মুনমুন সেন-ও মহানায়িকা ? উফফফ..................।
  • PT | 213.*.*.* | ১৩ মার্চ ২০১৫ ০৮:২২659122
  • "সেই সবকে আজও বামেরা গণ-আন্দোলনই বলে থাকে, "র‌্যাবেল রাউসিং" নয়।"
    বামেরা কাকে কি বলে তা আমি জানতে চাইনি। কেননা বামেদের বেশীর ভাগ রাজনৈতিক অবস্থানের মুন্ডুপাত করেছ গত কয়েক বছরে।
    কথা হচ্ছে যে আজকে দুচারটে দুরন্তয় আগুন ধরালে তুমি কি অবস্থান নেবে?

    "নন্দীগ্রামে কৃষিজমি নেওয়া হচ্ছে বলে যে প্রচার শুরু হয়েছিল তার মোকাবিলা করা যায়নি। কারণ এই জমির বৃহৎ অংশই কৃষিজমি ছিল না। স্রেফ জলা জমি ছিল।"
    এই যেমন খবরের "অনিলায়ন" টুকু দেখলে। নন্দীগ্রামের এই জরুরী খবরটা তোমার নজরে এলনা।
  • dc | 132.*.*.* | ১৩ মার্চ ২০১৫ ০৯:৩৯659124
  • মুনমুন সেন মহানায়িকা না হওয়ার কি আছে?
  • Arpan | 125.*.*.* | ১৩ মার্চ ২০১৫ ০৯:৪৫659125
  • যাক, অনিলায়নের এতদিনে ঠিকঠাক ডকুমেন্টেশন হল। ঃ))
  • = | 127.*.*.* | ১৩ মার্চ ২০১৫ ০৯:৫৩659126
  • জলাজমি চাষীদের অনেক কাজে লাগে। আর শীতকালে জলাজমিতে চাষ হয় তো।
  • Reshmi | 129.*.*.* | ১৩ মার্চ ২০১৫ ১০:০০659127
  • Suzette Jordan, 40, 2012 Park Sreet rape survivor, dies in kolkata of meningoencephalitis- NDTV
  • Reshmi | 129.*.*.* | ১৩ মার্চ ২০১৫ ১০:০১659129
  • সরি, ভুল টই তে পোস্ট হয়েছে।
  • sm | 233.*.*.* | ১৩ মার্চ ২০১৫ ১০:০৩659130
  • অশোক মিত্র পার্টির আত্মসমালোচনার নাম করে প্রচন্ড ক্ষতি করে গেছেন;এটা পিটি বাবু বহুবার বলেছেন। বুদ্ধ বাউ সম্মন্ধে কি বলেন, যাঁর ইচ্ছে রইলো।
  • ন্যাড়া | 172.*.*.* | ১৩ মার্চ ২০১৫ ১০:৫২659131
  • পিটিবাবুর সাধের দেউটি একে একে নিভিছে।
  • কল্লোল | 125.*.*.* | ১৩ মার্চ ২০১৫ ১১:২১659132
  • "নন্দীগ্রামে কৃষিজমি নেওয়া হচ্ছে বলে যে প্রচার শুরু হয়েছিল তার মোকাবিলা করা যায়নি। কারণ এই জমির বৃহৎ অংশই কৃষিজমি ছিল না। স্রেফ জলা জমি ছিল।"
    - এটি একটি দুরন্ত মিথ্যা। সিঙ্গুর নিয়ে প্রমোদ গুপ্তার তথ্য চিত্র দ্রষ্টব্য।
    সিঙ্গুরের সিপিএমের নেতারা এই মিথ্যা তথ্য দিয়েছিলো আলিমুদ্দিনকে।

    পিটি উবাচ কেননা বামেদের বেশীর ভাগ রাজনৈতিক অবস্থানের মুন্ডুপাত করেছ গত কয়েক বছরে।
    কথা হচ্ছে যে আজকে দুচারটে দুরন্তয় আগুন ধরালে তুমি কি অবস্থান নেবে?

    মানুষ ভর্তি ট্রামে-বাসে-ট্রেনে আগুন লাগানো অন্যায়।
    ৬০এর আন্দোলনগুলোতে ট্রাম-বাস থেকে নেমে যেতে বলা হতো সবাইকে, তারপর আগুন লাগানো হতো।
    অম্লান দত্ত মারা যাবার পর ওনার কোন বিখ্যাত ছাত্র এই নিয়ে লেখেন। এরকম কোন এক ট্রামে উনি যাত্রী হিসাবে ছিলেন। সকলে নেমে গেলেও উনি নামতে অস্বীকার করেন। তাই সেই ট্রাম আর জ্বালানো হয়নি।

    সম্প্রতি ঘটে যাওয়া নির্ভয়াকান্ডে দিল্লীর আন্দোলনকে আশা করি র‌্যাবেল রাউজিং আখ্যা দেবে না। সুদীপ্ত নিয়ে তেমন কিছু করা উচিৎ ছিলো নাকি?

    ঐ যে বললাম নখ-দন্তহীনের আস্ফালন!! তা ছাড়া আর কিছু করেছে কি বামেরা সেই ৭২ থেকে ২০১৫ অবধি?
    ওহো, না না, ৭২এ একটা ভূখ মিছিল হয়েছিলো বটে। ব্যস।
  • কল্লোল | 125.*.*.* | ১৩ মার্চ ২০১৫ ১১:২৯659133
  • একটু ছড়িয়েছি।
    "নন্দীগ্রামে কৃষিজমি নেওয়া হচ্ছে বলে যে প্রচার শুরু হয়েছিল তার মোকাবিলা করা যায়নি। কারণ এই জমির বৃহৎ অংশই কৃষিজমি ছিল না। স্রেফ জলা জমি ছিল।"
    - এটি একটি দুরন্ত মিথ্যা। সিঙ্গুর নিয়ে প্রমোদ গুপ্তার তথ্য চিত্র দ্রষ্টব্য।
    সিঙ্গুরের সিপিএমের নেতারা এই মিথ্যা তথ্য দিয়েছিলো আলিমুদ্দিনকে।

    যেটা বলতে গিয়ে ছাড়ালাম - সিঙ্গুরেও এই জলা জমির গল্প দেওয়া হয়েছিলো। সেটা প্রমোদ গুপ্তার তথ্যচিত্র ফাঁস হয়ে গেছিলো।

    তলার নেতারা এখনো উপরের নেতাদের গল্প খাইয়ে যাচ্ছেন।
  • কল্লোল | 125.*.*.* | ১৩ মার্চ ২০১৫ ১১:৩৩659134
  • নন্দীগ্রামের গুগল ম্যাপ দেখো।
    https://www.google.co.in/maps/@22.0187877,87.9902583,2951m/data=!3m1!1e3

    পুরোটাই চাষের জমি। কিছু কিছু গাছপালাওয়ালা জায়গা সেহুলো গ্রাম।
    কল্লোল
  • কল্লোল | 125.*.*.* | ১৩ মার্চ ২০১৫ ১১:৩৭659135
  • এই পিডিএফটার দ্বিতীয় পাতা দ্রষ্টব্য।
    http://www.dolr.nic.in/wasteland2010/west%20Bengal.pdf
    জলা জমি পূর্ব মেদিনীপুরে নেইই। পুরোটাই Non Wasteland Area
  • Arpan | 233.*.*.* | ১৩ মার্চ ২০১৫ ১২:২৪659136
  • কেরালাতে গণতন্ত্রের সৌধের উপরও বাম বিজেপি হামলাও একই দিনে হতে হল!

    (ন্যাড়াদা পারফেক্টলি সামড ইট আপ)
  • সিকি | 166.*.*.* | ১৩ মার্চ ২০১৫ ১২:৪০659137
  • ক্ষীই ক্ষিউট :)
  • সইত্যের খাতিরে | 118.*.*.* | ১৩ মার্চ ২০১৫ ১২:৫১659138
  • এইটা একটু টু মাচ হইল, গুগুল ম্যাপ দেখে জলা জমি আর চাষের জমি বুঝে ফেলা।
  • Ekak | 24.*.*.* | ১৩ মার্চ ২০১৫ ১৩:২৩659141
  • বোঝা অবস্যই যায়। ওয়েটল্যান্ড, শুখাজমি, ক্যানোপি সবকিছুই আলাদা ভাবে লাইট রিফ্লেক্ট করে। তবে আমাদের সাদা চোখের কর্ম নয়। যাঁরা এসব নিয়ে কাজ করেন তাঁরা দেখে বলতে পারবেন।
  • dc | 132.*.*.* | ১৩ মার্চ ২০১৫ ১৩:২৩659140
  • জলা জমি না চাষের জমি এটা বিতর্কের বিষয়বস্তু হওয়ার দরকারই ছিল না। ভারতবর্ষের আরো নানান জায়গায় যদি চাষের জমিতে প্রোজেক্ট হতে পারে তো পবতেও হতে পারতো। তামিলনাড়ু আর অন্ধ্রতে তো দেখি চাষের জমিতে কতো বড়ো বড়ো প্রোজেক্ট দিব্যি হচ্ছে। কোথাও কোথাও আন্দোলনও হচ্ছে আর সরকার শেগুলো সামলেও নিচ্ছে। সিঙ্গুর আর নন্দীগ্রামেও বুদ্ধবাবু প্রশাসনিকভাবে ব্যর্থ না হলে কারখানা আর কেমিকাল হাব ঠিকই হয়ে যেত।
  • PT | 213.*.*.* | ১৩ মার্চ ২০১৫ ১৩:৫০659143
  • "- এটি একটি দুরন্ত মিথ্যা। সিঙ্গুর নিয়ে প্রমোদ গুপ্তার তথ্য চিত্র দ্রষ্টব্য।"
    কল্লোলদা, বুদ্ধবাবুকে তুমি তোমার সুবিধে মত কোট করেছো -আমি করিনি।
    এবার তাহলে জানিয়ে দিও বুদ্ধবাবু বা সিপিএমের কোন কোন বক্তব্য তোমার মন-পসন্দ আর "সত্যি" বলে মনে হয়-আর কোন গুলো মিথ্যে। তাহলেই আর তোমার সঙ্গে তক্ক নেই। যাদের প্রতি তোমার কোন আস্থাই নেই তাদের দু-একটা কথা বাছাই করে উল্লেখ করার দরকার কি?

    "মানুষ ভর্তি ট্রামে-বাসে-ট্রেনে আগুন লাগানো অন্যায়।"
    ঐ ঘটনার সময়ে তোমার কি অবস্থান ছিল তা জানা নেই। তাই ২০১৫-র অবস্থানকে তুলনা করতে পারলাম না।
    কিন্তু অত লম্বা সময় বাঁচব না গো কল্লোলদা। তাই সিঙ্গুর-নন্দীগ্রাম নিয়ে তোমার দোষ কবুল করাটা দেখতে পাব না।

    "সম্প্রতি ঘটে যাওয়া নির্ভয়াকান্ডে দিল্লীর আন্দোলনকে আশা করি র‌্যাবেল রাউজিং আখ্যা দেবে না। "
    নির্ভয়া কান্ড নিয়ে এমন কোন কথা আমি বলিনি। তাই এই ঘটনার উল্লেখ অর্থহীন। আর নির্ভয়া ঘটনার সঙ্গে কোন রাজনৈতিক দলের যোগাযোগ ছিল না-তাই কোন রাজনৈতিক দলের সরাসরি জড়িয়ে পরাটাও প্রত্যাশিত নয়।
  • কল্লোল | 125.*.*.* | ১৩ মার্চ ২০১৫ ১৫:৩৪659145
  • সওত্যের খাতিরে। এ ধরনের কাথা উঠবে ভেবেই পরের লিংটা দিয়েছিলাম।
    http://www.dolr.nic.in/wasteland2010/west%20Bengal.pdf এটাতেও দেখায় যে পূর্ব মেদিনীপুরে কোন জলা জমি নাই। ঃ-))
  • কল্লোল | 125.*.*.* | ১৩ মার্চ ২০১৫ ১৫:৪৮659146
  • পিটি। এই দ্যাখো, তুমি লিখছো - Name: PTIP Address : 213.110.243.22 (*) Date:13 Mar 2015 -- 01:50 PM
    কল্লোলদা, বুদ্ধবাবুকে তুমি তোমার সুবিধে মত কোট করেছো -আমি করিনি।
    অথচ দ্যাখো তুমিই লিখলে Name: PT
    IP Address : 213.110.246.230 (*) Date:13 Mar 2015 -- 08:22 AM
    "নন্দীগ্রামে কৃষিজমি নেওয়া হচ্ছে বলে যে প্রচার শুরু হয়েছিল তার মোকাবিলা করা যায়নি। কারণ এই জমির বৃহৎ অংশই কৃষিজমি ছিল না। স্রেফ জলা জমি ছিল।"
    এই যেমন খবরের "অনিলায়ন" টুকু দেখলে। নন্দীগ্রামের এই জরুরী খবরটা তোমার নজরে এলনা।

    তাহলে কোট করলো কে?
    যুক্তি ফুরিয়ে গেলে অমন অয় অয় Zআন্তি পারো না।

    ওপরের লিংকটায় খুব পষ্টো যে পূর্ব মেদিনীপুরে কোন জলা জমি নাই। ওটা অ্যাটলস ইন্ডিয়ার তথ্য।
  • PT | 213.*.*.* | ১৩ মার্চ ২০১৫ ২৩:০৬659147
  • বুদ্ধবাবুর অনিলায়ন সংক্রান্ত খপর তো তুমিই কোট করেছিলে কল্লোলদা!!

    আর ঐ গাড়ী পোড়ানোর ব্যাপারে ষাটের দশকে কি ভাবতে সেটা জানালে না। তাহলে ২০১৫-র সঙ্গে তুলনা করতে পারতাম।

    ওয়েস্টল্যান্ড মানে কি জলা জমি হয়? প্রায় সকল ব্যাপারেই (জলাজমি থেকে ধর্ষণ) এত এক্ষপার্ট এক জায়গায় জমা হলে তো খুব বিপদ। এরা সব জানে কিন্তু সিঙ্গুরের চাষী এখন কি করবে সেটা কোশ্ন করলেই হাওয়া হয়ে যায়।
    যেমনটি হয়েছে মেধা-অনুরাধা।
  • ranjan roy | 24.*.*.* | ১৩ মার্চ ২০১৫ ২৩:১৩659148
  • ওয়েটল্যান্ড/ওয়েস্টল্যান্ড??
  • ranjan roy | 24.*.*.* | ১৩ মার্চ ২০১৫ ২৩:২৩659149
  • না, এক্সপার্ট নই। কিন্তু গ্রামীণ ব্যাংকে কৃষকদের কৃষি ও অন্যান্য ঋণদেওয়ার দায়িত্বে থাকার সুবাদে এটুকু জানি যে ওয়েস্টল্যান্ডার জলা জমি এক নয়।
    জলাজমি= ওয়েটল্যান্ড বা মার্শিল্যান্ড।

    ওয়েস্টল্যান্ড= ড্রাই, স্টোনি, রকি / মুরমল্যান্ড। সেখানে কৃষিকাজ করতে ড্রাইল্যানড ফার্মিং ও রেনওয়াটার ম্যানেজমেন্ট টেকনিক লাগে।
    কিছু বিশেষধরণের গাছ লাগাতে হয়।
    স্যু-বাবুল(আকাসিয়া নিলোটিকা), তেঁতুল, জাতীয় গাছ যাতে জল কম লাগে। আর ওয়াটারশেড ধরে বৃষ্টির জল স্টোর করার বন্দোবস্ত, নদীনালা পেলে ছোট ছোট স্টপ ড্যাম বানানো বা লিফট ইর্রিগেশন এসব কাজে লাগে।
    বেশি খরচ করতে পারলে ড্রিপ ইরিগেশন সম্ভব হয়।
    কিন্তু জলাজমি?
    আর জলাজমিতেও ও অন্য ফসল হয়।
  • . | 134.*.*.* | ১৪ মার্চ ২০১৫ ০০:১২659151
  • রাজনৈতিক সুবিধাবাদের চরম নিদর্শন কল্লোল। যখন পছন্দ হবে তখন বুদ্ধের মত নেবেন। যেই তার মতের বিরুদ্ধে হবে তখন বলবেন উনি ভুল বলেছেন। এরচেয়ে সুবিধাবাদী মতবাদ আর হয় না, অব্শ্য সেটা ওনার রাজনৈতিক অবস্থানের সঙ্গে মিলেও যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন