এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৫৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অ্যাক্রোম্যান টুলা | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৪২711262
  • ইয়ে মানে এইটা হেব্বি - ঋতব্রতর পার্টি অত্যন্ত বিরক্ত (খবরের কাগজে যা রয়েছে তাই যথেষ্ট), অথচ...

    যাই, ডিমের ডালনা খাই।
  • সিকি | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৪৭711263
  • অজ্জিত কি মাড রেসলিং ভালোবাসছে আজকাল? :)
  • অ্যাক্রোম্যান টুলা | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৪৮711264
  • না না, আমি ডিমের ডালনা খাচ্ছি। যা বলার বলে দিয়েছি, যার নেওয়ার সে নেবে।
  • sm | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৪৯711266
  • এতো রেগে যাচ্ছেন কেন? সোশ্যাল মিডিয়ায় কেউ পোস্ট করলে; ঠান্ডা মাথায় ব্যাখ্যা দিলেই হয়। সংসদ ই বা এতো উত্তেজিত কেন?
    আপনি ই তো সুমিত কেন পুঁজিবাদী সংস্থায় কাজ করছে; কেন দলের অন্দরে প্রশ্ন তুলছেনা এসব হাবি জাবি প্রশ্ন, সোশ্যাল মিডিয়া তেই রাখছেন।
    পুরো সেমসাইড কেস তো !
  • একক | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৪৯711265
  • এইসময়ের ধুতি বাঁচানোর মরিয়া প্রচেষ্টা দেখে হাসি পাচ্ছে ......

    একটা দলে দুটো লেয়ার। এক যারা অর্থনৈতিক ভাবে সৎ এবং চূড়ান্ত অটোক্রাটিক। যারাই কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে কথা বলে ঘাড় ধাক্কা দেয়। দুই, যারা হাত কচলে চলে, ওপরমহলকে ঘাঁটায় না এবং দুহাতে কামায়। যতবার দুর্নীতির কথা ওঠে, লম্বা প্রবন্ধ বেরয় কোন কোন মন্ত্রী কত সৎ ছিলেন, কার সারাজীবনের সম্বল একটা মুড়ো ঝ্যাঁটা ছাড়া কিছু নেই। সাধারণ মানুষ এইসব দেবতাদের দেখতে পায়না। যাদের দেখে সেই এলসি -এমেলের দল হাত কচলে টিঁকে থাকে যাতে কামাতে পারে। এটা সিপিএম এর পার্টি মডেল।

    তো এরকম একটা মডেলে ঠিক কার কারণে কার বাড়বৃদ্ধি কে বলবে ? কোন লেয়ার কোন লেয়ারকে দোষ দেবে ? ঋতব্রত দের জেনেরেশনে তো ক্ষমতায় এসে মন্ত্রী হবার আশাও ক্ষীন। পাওয়ার ব্রোকারি করবে না তো কী করবে ? ক্ষমতায় থাকতে থাকতে যতটুকু হয়। এদের ওপর রাগ নেই অনুকম্পা আছে। শো অফ করতে গিয়ে কেস খেলো, নইলে এগুলো সত্যি পেটি ব্যাপার।

    যাঁরা দুশ্চিন্তায় আছেন সিপিএম এর জাত গেল তাঁদের দুশ্চিন্তা নেহাতই অমূলক। কোনো জাত যায়নি। মানিক বা বর্ধন বাবুর ব্যক্তিগত জীবন দেখে কেও সিপিএম এর সততা নিয়ে সিদ্ধান্ত কোনকালেই নিতনা, নিত পাড়ার এলসি কে দেখে যারা স্টোনচিপস এর লরি গুনে কাট রেখেছে। আগমার্কা সমর্থক ছাড়া কেও সৎ ভাবতনা যে নতুন করে ঋতব্রত কে দেখে অসৎ ভাববে।
  • একক | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৫১711267
  • হ্যা, বরং চাকরি খাওয়ার হুমকি টা একমাত্র পার্তিনেন্ট পয়েন্ট। ওটা একটু কন্ফিদেন্সে গ্যামাক্সিন কেস হয়ে গেছে। প্রাইভেট সেক্টরের দিনকালে বসে লবিবাজি করার মত কোমরের জোর যে ওনার নেই তা নেতাবাবু বুঝতে পারেন নি।
  • Arpan | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৩৯711268
  • "সুমিত কি "making personal use of the Internet at workplaces"?"

    এটা কি আপনার হাল্কা করে ভসিয়ে দেওয়া কাউন্টার অ্যালিগেশন? সুমিত ওয়ার্কপ্লেসে অ্যাভাইলেবল ইন্টারনেট ফেসিলিটি অ্যাবিউজ করেছেন এইটা কোন সময়ে লিখেছে?
  • sm | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৪৮711269
  • এটা কালকের এই সময়ে পাওয়া যাবে।
  • PT | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৫২711270
  • কেউ লেখেনি। আমিও দাবী করিনি যে এমনটাই হয়েছে। তবে এত সহজে বা কোন গ্রাউন্ডে একজনকে চাকরী থেকে বরখাস্ত করা গেল সেটা আমি জানতে আগ্রহী। সুমিতের চাকরী যাওয়ার কোন জাস্টিফিকেশন আমি দিইনি কেননা দেওয়ার কোন মানেও হয়না।

    তবে এর আগেও (অশোক মিত্র কিংবা প্রসেনজিৎ কান্ড) দলের "হিতাকাঙ্ক্ষীরা" কেন রাস্তায় নোংরা কাপড় ঝেড়ে হায়্নাদের সুযোগ করে দেয় তাই নিয়ে প্রশ্ন তুলেছি।

    এবারেও তাই এবং আমার এই প্রসঙ্গের প্রথম পোস্টিং-টায় তার চাইতে বেশী কিছু অর্থ খুঁজতে যাওয়া একেবারেই অর্থহীন।
  • রোবু | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৫৯711272
  • বিজেপির উঠোনে কাপড় ঝাড়া ঠিক কাজ হলো বটে।
    পিটিদা অবশ্য আগেই বলেছেন, পার্টির ভাবমূর্তির বা পার্টির কোনো সদস্যের ব্যক্তিগত কোনো ক্ষতি হলে ওনার কিছু আসে যায় না, আফটার অল, উনিতো ভোটে দাঁড়াচ্ছেন না। সেই হিসেবে ঠিক আছে। তিনিও ভোটে দাঁড়াননি।
  • Arpan | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:০৩711273
  • "making personal use of the Internet at workplaces"

    এই ইংরেজি বাক্যবন্ধটি আপনি ডাবল কোটের ভেতরে আলাদা করে লিখেছিলেন বলে মনে হয়েছিল ঐটি আপনি কোথা থেকে উদ্ধৃত করেছেন। এনিওয়ে ...

    বেসরকারি পুঁজিতে (ব্যক্তিগত পুঁজি হলে তো আরো বেশি করে) চাকরি খাবার জন্য হাজারখানা কারণ দেখানো যায়। সবই মনে হবে যুক্তিযুক্ত।
  • sm | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:০৯711274
  • চাকরি খাওয়া অতো সোজা নাকি?কিন্তু ক্ষমতার দম্ভ দেখানো টা কি রম বিশ্রী লাগে না?
    কিন্তু সেই ক্ষমতার দম্ভের ঐতিহ্য যে পিছু ছাড়েনা।
    মনে পড়ে সেই সব দিন-ওরা ৩৪ আমরা ২৩৪।
    অতীত থেকে যে কিছুই শিক্ষা নেওয়া হয় নি দেখাই যাচ্ছে।
    সাথে সাথে চলছে সাফাই দেবার কাজ।ব্রাভো।
    ভোটার দায় আছে বলেই তো সীতারাম,সেলিম প্রমুখ রা দলের অন্দরে গুজগুজ না করে মিডিয়া বা সোশ্যাল মিডিয়া তেই বক্তব্য রাখছে। কেন বলুন তো?
  • cm | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:২০711275
  • facebook এ Shovan Chakraborty-এর লেখা।

    একটা অন্য ঘটনা শেয়ার করছি-

    পার্টির গঠনতন্ত্র যেহেতু বাইরে পাওয়া যায় বা এটা গোপন কোন নথি নয় সেহেতু সকলেই জানেন এটা পার্টি সদস্যপদ একবছরের জন্য পুনঃনবীকরণের সময়! সেরকমই সিপিআইএম এর একটা শাখায় (বৈদ্যবাটি-হুগলী) গত ২৬শে জানুয়ারী পুনঃনবীকরণ হয়! যাঁরা নবীকরণ করেছে তাদের মধ্যে একজন শ্রীরামপুর পৌরসভার অস্থায়ী কর্মী! মাসিক আয় জানায়! আজ সেই কমরেড পার্টি কে চিঠি দিলো! দিয়ে জানালো সে আজ জানুয়ারী মাসের মাইনে পেয়েছে! তাতে তিনি গত ২৬তারিখ যে আয় বলেছিলেন তার থেকে ৯০০টাকা মাইনে বেড়েছে! বাড়তি মাইনে যোগ করে যেন লেভি ধার্য হয় তার চিঠি দিলেন!

    আমার আবার এগুলোতে রোম খাঁড়া হয়ে যায়! বিশ্বাস করুন! সত্যি বলছি!
  • রোবু | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:২৩711276
  • অরিজিৎদা :-)
  • cm | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:২৪711277
  • পার্টি সমর্থকেদের শৌখিন জীবনের নানা উপকরণ নিয়ে টীকাটিপ্পনি কি তাহলে সমর্থনযোগ্য?
  • robu | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৩৭711278
  • sm | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৩৮711279
  • এই সৌখিন নেতাদের মনোনয়ন দেয় কারা? লেভি দেওয়া জনতা অন্তরালে থাকে কেন ?
  • অ্যাক্রোম্যান টুলা | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৪৩711280
  • আবার বলি -

    "It's not about austerity. It's about freedom of speech. And it's about misuse of power."
  • cm | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৫৫711281
  • সেটা বুঝতে অসুবিধে হচ্ছেনা, খালি বুঝছিনা টীকাটিপ্পনি কদ্দুর চলবে? কে তার সীমা ঠিক করে? সীমা পার হলে কি করণীয়? এটা দুনিয়ার নিয়ম যে আমি কোথাও অভিযোগ করলে তার এক গুরুত্ব আর রাজ্যসভার সদস্য করলে আরেক ওতে তার কোন হাত নেই।
  • PT | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:০৪711283
  • "পার্টির ভাবমূর্তির বা পার্টির কোনো সদস্যের ব্যক্তিগত কোনো ক্ষতি হলে ওনার কিছু আসে যায় না"-ঠিক এমনটাই বলেছিলাম কিনা জানিনা, তবে সারা ভারতের কোটি কোটি টাকা লুঠের পাশে এক সাংসদের একটি পেন ও হাতঘড়ি নিয়ে এই দুর্বার ফেস্বুকি আন্দোলন বেজায় হাস্যকর।

    আবাপ যে ৭০০ লোকের চাকরী খেয়েছে তাদের নিয়ে একটু কান্না-কাটি হবেনা? অবিশ্যি মুক্ত গণতন্ত্রে সে খবর "না ছাপার" বা সেসব নিয়ে আলোচনা "না করার" অধিকার তো সকলেরই আছে!!
  • robu | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:০৭711284
  • "It's not about austerity. It's about freedom of speech. And it's about misuse of power."
  • sinfaut | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:০৯711285
  • উফ এর থেকে চাড্ডিরা হাজারগুণে ভালো।
  • রোবু | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:১৮711287
  • গণশক্তির ভোট পাওয়ার দায় আছে।

    সিঁফোদা, যা চাইবে খুউব সাবধানে চাইবে :-)
  • PT | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৫০711288
  • "It's about freedom of speech. And it's about misuse of power."-আরেট্টু স্পেসিফিক হবেন?
    সেই শিশুদের হাত-পা ছিঁড়ে রাস্তায় পুঁতে রোড রোলার চালানোর "ঘটনা" রটনার স্বাধীনতাও তো বাক স্বাধীনতা!!
    গোয়েবেল স্যার তাহলে আর এত নিন্দামন্দ শোনেন কেন?
  • অ্যাক্রোম্যান টুলা | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৫৭711289
  • মীর আসলমীয় স্টাইলে গ্রাম্য পোশতুতে সেই ডায়লগটা দিতে ইচ্ছে করছে - "মাথার ....... তুরপুন সিঁধলো?" - তা থাক।
  • cm | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:০০711290
  • রোবুর 5:37 আর 6:07 এ কোন বিরোধ নেই তো? আর 5:55 র উত্তর নিয়ে কেউ আলোকপাত করলে বাধিত হই।
  • PT | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:২১711291
  • পোশ্তু কিংবা গোদা বাংলায় ডায়লগ যা দেবার দিন কিন্তু মিথ্যাচার হয়ে থাকলে তার নিন্দা করুন-এইটুকুই প্রার্থনীয়।
  • রোবু | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৫৮711292
  • মিথ্যাচারের জন্য পিটিদার নিন্দা করলাম।
  • PT | ২০ ফেব্রুয়ারি ২০১৭ ২০:২২711294
  • আরেকটু ভেঙ্গে বলুন। কোনটা মিথ্যাচার হল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন