এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২৩ জুন ২০১২ ২২:০৭18330
  • প্রশ্ন গুলো সহজ আর উত্তরও তো জানা
    - গানটার প্রথম লাইনটা কি?
  • achintyarup | ২৩ জুন ২০১২ ২১:৫১18329
  • সে কি কথা! আমি কবি কুমুকে কখনো চক্ষেই দেখি নাই। আর কে না জানে যে কানে শোনা কথায় সর্বদা বিশ্বাস করতে নাই
  • kumu | ২৩ জুন ২০১২ ১৯:৩৩18327
  • বিয়েবাড়ীর নিয়মকানুন নিয়ে পাল্লিন আর শ্রাবণী যে টই খুলেছিল,সেটি কেউ খুঁজে দেবে?থাংকু।
  • পাই | ২৩ জুন ২০১২ ১৯:১১18326
  • সদাকে তো তাইলে নতুন নাম দিতে হয় !
  • kumu | ২৩ জুন ২০১২ ১৯:০৮18325
  • ওয়েট বাড়ানো উচিত?
    চিন্টুবাবু,এই পংক্তিতে কি কবি কুমুর প্রতি কটাক্ষ করিলেন?
  • শ্রী সদা | ২৩ জুন ২০১২ ১৯:০৭18324
  • এক ধুরন্ধর সার্কিটকে কুস্তির প্যাঁচে কাত করে আমি বাড়ি চললুম।
  • achintyarup | ২৩ জুন ২০১২ ১৯:০৩18323
  • ইচ্ছে আছে, দেখি কবে হয়
  • pi | ২৩ জুন ২০১২ ১৯:০০18322
  • কেন দেখোনি, কেন দেখোনি, সার, কেনো দেখোনি ?
  • | ২৩ জুন ২০১২ ১৮:৫২18320
  • সাংহাই দেখলাম। মোটামুটি।
  • achintyarup | ২৩ জুন ২০১২ ১৮:৫২18321
  • আমি দেখিনি, আমি দেখিনি, ম্যাম, আমি দেখিনি
  • pi | ২৩ জুন ২০১২ ১৮:৪৮18319
  • সাংহাই বা গ্যাংগস অব.. দেখলো কেউ ?
  • achintyarup | ২৩ জুন ২০১২ ১৮:৪৪18318
  • হুঁ.. হাইট, ওয়েট ইত্যাদি বাড়ানো খুব জরুরী
  • kiki | ২৩ জুন ২০১২ ১৭:৪৭18317
  • হুঁঃ......................

    কুমু, খানিকটে হাইট এদিকে পাঠিয়ে দাও দিকিনি।
  • kiki | ২৩ জুন ২০১২ ১৭:৪৬18315
  • আমি এখন আসন্ন ঘর বোঝাই নাতি পুতিদের চিন্তায় ঘেমে নেয়ে উঠছি।শান্তি নেই।
  • kumu | ২৩ জুন ২০১২ ১৭:৪৬18316
  • এঃ,লম্বা হওয়ার কারণে ইশকুলে থাকতে খালিখালি সেপাই,প্রহরী,কোতোয়াল,সৈন্যদল এইসব পাট কত্তে হোতো আমায়।অন্যেরা যখন সেজেগুজে মিষ্টি হেসে খোঁপায় ফুল পরছে,আমি তখন গোঁফ নিয়ে ধ্বস্তাধ্বস্তি করচি।
    লম্বা হওয়ার জন্য আমার যে বে হবে না এ বিষয়ে সকলে ১১০% সিওর ছিল আর আত্মীয়স্বজনদের এটা খুব প্রিয় অ্যাজেন্ডা ছিল।
  • kiki | ২৩ জুন ২০১২ ১৭:৪৪18314
  • এদিকে আমাদের কুঁচিমতন অ্যাকরিয়ামের সব সদস্য প্রায় স্বর্গে পারি জমিয়েছিলো। ছেলের বাপ আবার সেটা বোঝাই করে দিলো যাবার আগে। তাতে সোর্ড টেল এর মেয়েটার নাকি প্রেগনেন্ট দশা চলছে। মানে ঋভুর ভাষায়। সে এখন তার সে মেয়ের আঁতুরঘর নিয়ে বেজায় চিন্তিত। আজ বলেছে একটা নতুন বালতি আর তাতে ছোট মতন ঘর চাই। ওরা নাকি ঘরে গিয়ে ডিম পারতে পছন্দ করবে। আর আমি যখন বললাম যে দুটোকে কেন? যেটা ডিম পারবে সেটাকেই বালতিতে ছাড়িস। বেজায় অবাক হয়ে বললো, সেকি? তুমি জানো না, ছেলেটা না গেলে বাচ্চা মাছ হবে না তো। ঔ তো হেল্প করবে, ওর থেকেও সেল বেরোবে, তবে না.............. ইত্যাদি। বলে আবার নির্বিকার ভাবে মাছের পেটু নিরিক্ষনে ব্যস্ত হয়ে পরলো।
  • kiki | ২৩ জুন ২০১২ ১৭:৩৯18313
  • বলতেই ভুলে গেছি। বুধবার সাংহাই দেখলুম একশো সত্তর গচ্চা দিয়ে। ছিঃ ! ফেমে আর দেখবো না। আমাদের অজন্তায় অমন ই ফেমের মতন সব কিছু এদিকে ত্রিশ না চল্লিশে দেখা যায়। মোটেই কোনো আহামরি লাগেনি। আর পোসেনজিত অত লম্বা হল কি করে, যখন পেলেন থেকে নামলো? আমায় বলা হোক। জীবনের সবচে বড় অপুন্ন সাধ মেটাবো। খানিকটে লম্বা হবো।

    এদিকে বন্ধুরা হেমলক সোসাইটি ও ফেমে দেখবে কইছে।নইলে কাচ্চা বাচ্চাদের স্কুলের সময়ের মাঝে টুক করে দেখে নেওয়া যাবে না। ভাল্লাগেনা।
  • T | ২৩ জুন ২০১২ ১৫:১৪18312
  • গান্ধী ও শ্রী সদার জন্য,
  • গান্ধী | ২৩ জুন ২০১২ ১৫:০৭18311
  • আমিও খেলতে পারলামনা
  • প্পন | ২৩ জুন ২০১২ ১৪:৫২18310
  • ওপরে যে নাম্বারটা আসবে সেইটা নিচে বানাতে হবে। বানিয়ে প্লে বাটনটা দাবাতে হোবে।
  • একক | ২৩ জুন ২০১২ ১৪:৪৮18309
  • সাংহাই- পারো-গেলেফু-মিয়াম
    ব্যাস. সোজা রাস্তা
  • শ্রী সদা | ২৩ জুন ২০১২ ১৪:৪৬18308
  • আজকের গুগল ডুডলটা বেশ হাইফান্ডা। কি করে অপারেট করতে হবে বুঝলাম না।
  • গান্ধী | ২৩ জুন ২০১২ ১৪:২৪18307
  • হ্যা। ম্যাচের আগেই ফিরবো।
  • গান্ধী | ২৩ জুন ২০১২ ১৪:২৩18306
  • বোঝো। আজ বিকেলে কি করে যাব। অরুনাচলের ফ্লাইটও তো নেই।
  • একক | ২৩ জুন ২০১২ ১৪:২০18305
  • ওপিয়াম পেতে হলে মিয়াম চলে যান . অরুনাচল প্রদেশের চায়না সীমান্তবর্তী গ্রাম. ওখানে কেও ভারতের ভাষায় কথা বলেনা . গেলে মনে হবে চেনার কোনো গ্রাম এ আছেন. শুধু ওপিয়াম এর স্বর্গ আর চলানা যাচ্ছে চায়না তে. দোকানে বসে পুরনো আমলের স্মোকিং পাইপ দিয়ে আফিম সেবন করার মজা নিন পাহাড় দেখুন টেররিস্ট দের হাতে গুম হয়ে যান ইত্যাদি.
  • সায়ন | ২৩ জুন ২০১২ ১৪:১৯18304
  • নাক বাঁকা হলে একটা প্লায়ার চাই।
    গান্ধী কি রাত্রে একেবারে ম্যাচের আগে ফিরবে?ঃ-)
  • গান্ধী | ২৩ জুন ২০১২ ১৪:১৪18303
  • হ্ম্ম। ঐ নাক বরাবর হাঁটব। কিন্তু কারোর নাক বাঁকা হলে ??

    আমিও ম্যাপ দেখলাম। জায়্গাটা চিনি। ওপিয়াম যে ওখানে জানতাম না।
  • শ্রী সদা | ২৩ জুন ২০১২ ১৪:০১18300
  • গান্ধীদা, লেকটাউন থেকে ফুটব্রিজ ক্রস করে চার নম্বর আইল্যান্ডে এসে ২১৫ এ ধরে নাও। এস ডি এফ এ নামো। তার পর ইনফিনিটির পাশের রাস্তা ধরে নাক বরাবর হাঁটলে ওপিয়াম পেয়ে যাবে ডানদিকে।
  • প্পন | ২৩ জুন ২০১২ ১৪:০১18301
  • ও, ওপিয়াম সেক্টার ফাইভেই (ম্যাপে দেখলাম)। জিগ্যেস করে বাসে উঠে পড়িস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত