এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ১৫ নভেম্বর ২০১৩ ০২:০২183360
  • ঈশান একটু এক্সপেরিমেন্টালি কদিনের জন্য আইপিটা হাওয়া করা যায়না?
  • Abhyu | ১৫ নভেম্বর ২০১৩ ০১:৫৮183359
  • আকাদার কিচ্ছু হবে না। কুমীর ছিল কল্যাণীতে। এক্স্পায়ারি ডেট পেরোনো ডিম ফুটে ছানা হয়েছিল আমেরিকায়। আকাদা যদি চাও তো হোয়া বিন মার্কেট থেকে হাঁসের ডিম কিনে এনো, একটাকা করে দাম। পেটে ছানা থাকে।
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৩ ০১:৫২183358
  • ঐ ছয় হাজার বিসির ভদ্রলোক কোথা থেকে এলেন? টই পড়ে নির্মল আনন্দে ডিগবাজি আর গড়াগড়ি খেলাম। সবচেয়ে আনন্দ পেলাম সৌরশক্তিচালিত বিমান শুনে। আহা আহা আহা। ঃ-)))
  • Bhagidaar | ১৫ নভেম্বর ২০১৩ ০১:৪২183357
  • অভুদা ডিমের এক্স্পায়ারী না নোট কল্লেও ছানা হবার তারিখটা নোট করেছিলেন?
  • 4z | ১৫ নভেম্বর ২০১৩ ০১:৩৯183356
  • পাই, না অনেক সস্তার ট্যাবও আছে। তোমার তো শুধু বই পড়ার জন্য দরকার, তার জন্য হাই এন্ড কিছু না হলেও চলবে। যে কোন জেনেরিক ব্র্যান্ড তুলে নাও যাতে এসডি কার্ড লাগানো যায়।
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৩ ০১:৩১183355
  • আচ্ছা, কোনো কিছুতে সেকেন্ডারি ইন্টলারেন্স যদি হয়, তবে সেকেন্ডারি টলারেন্সও হতে পারে কি? ধরুন একদল লোকের সেকেন্ডারি টলারেন্স হয়েছে? আরেক দলের হয়েছে সেকেন্ডারি ইন্টলারেন্স?
  • cb | ১৫ নভেম্বর ২০১৩ ০১:৩০183354
  • বস এই রাত নটার সময় ফোন করে কান্নাকাটি করে দাবি করল যে টিমে সবাই নাকি তার শত্রু হয়ে গেছে
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৩ ০১:২৮183352
  • অভ্যু,
    যাক, নিশ্চিন্ত। ভেবেছিলাম ঐ প্লেনে হয়তো বলে দিতো,"আজি শুভদিনে চলিতেছি সকলে উড়িয়া/ যাও ফড়িং টড়িং খাও ধরিয়া"
    ঃ-)
  • aka | ১৫ নভেম্বর ২০১৩ ০১:২৮183353
  • জঙ্গলে তোর পোষা কুমীরটা খেয়ে নিয়েছিল সেই সদ্য ডিম ফেটে বেরনো মুর্গীকে।
  • Abhyu | ১৫ নভেম্বর ২০১৩ ০১:২৩183351
  • পুরোডাশ অথবা দগ্ধ হংসবলাকা, সৈন্ধব লবণ সহযোগে। তখনও আলু দুর্মূল্য ছিল।
  • Abhyu | ১৫ নভেম্বর ২০১৩ ০১:২১183350
  • দেখেছ দেখেছ আমার কথা কেউ বিশ্বাস করে না। ২০০১ সালে আমেরিকার আসার পরে, যখন ডিমের গায়ে এক্সপায়ারি ডেট দেখতাম না, একদিন সকালে উঠে দেখি ফ্রিজের মধ্যে একটা মুরগিছানা। তুলতুলে। তাকে নিয়ে কি করব বুঝতে না পেরে বাইরে ঝোপে ছেড়ে দিলাম - বেচারি মরেই গিয়েছিল হয়তো।
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৩ ০১:১৩183349
  • ঐ ৬০০০ খৃষ্ট্পূর্বের প্লেনে কী খেতে দিতো সেটা একটু জিগান দেখি ঐ বিমান টইতে! জেনে রাখা দরকার। ঃ-)
  • kumu | ১৫ নভেম্বর ২০১৩ ০১:১১183348
  • অভ্যুর কুমীরের গল্পটি সত্যি?
  • Abhyu | ১৫ নভেম্বর ২০১৩ ০১:০৯183347
  • অথচ ওরা চাইলে একসঙ্গে আটপায়ে হেঁটে হেঁটে হরিণঘাটা থেকে নৈহাটি হয়ে বর্ধমানে চলে যেতে পারতো। কিন্তু ওদের মাথাতেই সেটা এলো না, গরু তো।
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৩ ০১:০৭183346
  • কী সব্বোনাশ, ল য়ে র ফলা দিলাম কী বলে? ঃ-)
    ল্র !!!! কী সাংঘাতিক!
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৩ ০১:০৫183345
  • অভ্যু, ওরা মানে ঐ দুই গরু মনে হয় পারস্পরিক টানে ইকুইল্রিব্রিয়ামে ছিল। ঃ-) এ ডাইনে টানে তো ও বাঁয়ে টানে-এরকম।
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৩ ০১:০৩183343
  • চাল আমারো বাড়ন্ত। তাই আমি নিয়মিত ডাল রুটি আর ঝালাচার খাচ্ছি আর পরম পুলকে কারিয়া পিরেতের গান গাইছি। ঃ-)
    তবে আজ বাজারে গিয়ে চাল কিনবো বলে ঠিক করেছি।
  • Abhyu | ১৫ নভেম্বর ২০১৩ ০১:০৩183344
  • আমি খুব ছোটোবেলায় একবার হরিণঘাটায় গিয়েছিলাম। দেখলাম একটা ফাঁকা চৌবাচ্চা এক মিনিটের মধ্যে কেমন দুধে ভরে গেল। আহা সে কি দৃশ্য!

    ওদিকে রাস্তায় দুটো বড়ো গরু, না আসনপিঁড়ি হয়ে না, খাড়া দাঁড়িয়েছিল আর মাথা নাড়ছিল। আমি ভয় পেয়েছিলাম কারণ তাদের বড়ো বড়ো শিং ছিল আর তারা কোনো খুঁটিতে বাঁধা ছিল না। একটা দড়ির দুই প্রান্তে দুই গরুকে বেঁধে রাখা হয়েছিল।
  • π | ১৫ নভেম্বর ২০১৩ ০১:০২183342
  • আর ২৪ শে নভেম্বর ইউনিভার্সিটি ইন্সটিটিউট হলে,
    'Susmit Bose (musician and activist) and Taimur Rehman (musician and activist) will speak of their experiences of contemporary Democratic & Human Rights Movements that happened in India and in Pakistan. Eminent academicians and activists from Bengal will join the panel and the floor will be opened to the audience for an extensive interaction.'
  • π | ১৫ নভেম্বর ২০১৩ ০১:০০183341
  • ২৩ শে নভেম্বর যাদবপুরে লাল এর অনুষ্ঠান। এবারেও শোনা হল না ঃ(
  • π | ১৫ নভেম্বর ২০১৩ ০০:৫৮183339
  • লাল করে ভাজা ডিমের ঝোলটা এদিক পানে একটু পাঠিয়ে দিলে আমিও চাল পাঠিয়ে দিতে পারি।
  • kumu | ১৫ নভেম্বর ২০১৩ ০০:৫৮183340
  • তাতে কী অভ্যু? পড়ে তো দেখি।
  • I | ১৫ নভেম্বর ২০১৩ ০০:৫৭183336
  • ঠাকুর বল্লেন-"ওরে পোদো, তুই হরিণঘাটায় এসচিস, দুধ খেয়ে যা। কার দুধ, কেন দুধ এসব খোঁজে তোর দরকার কী ?"
    পোদো বলল-"আজ্ঞে তা আর বলতে স্যার? এই তো সেদিন বাসি দুধ খেয়ে কুমড়ো গড়াগড়ি। ওরে মলাম রে, গেলুম রে! সাথে পিচকিরির মত বাহ্যি। শেষে আপিম দিয়ে কষলো।''
  • π | ১৫ নভেম্বর ২০১৩ ০০:৫৭183337
  • ফোজ্জি, আচ্ছা। কিন্তু ট্যাব বোধহয় বেশ দামি হয়ে যাবে, না ? বাজেট বেশি না।

    ইন্দোদা এমবি কে কী বললো বুঝি নাই। ইনি কি ভাটিয়া৯ তেও দুধ নিয়ে আলোচনা করতে হবে, বলেছেন? মনে হল তো উল্টোটাই। যাগ্গে, ভুলও বুঝতে পারি বা এটা এমন কিছু ব্যাপার না, না বুঝলেও চলবে।
  • kumu | ১৫ নভেম্বর ২০১৩ ০০:৫৭183338
  • আহারে।
    থাগ্গে।কাল খেয়ো।চাল এনে রেখো মনে করে।
  • Abhyu | ১৫ নভেম্বর ২০১৩ ০০:৫৬183335
  • চাল বাড়ন্ত বলতে হয়। আপনি কি বাঙাল নাকি, অ্যাঁ?
  • Abhyu | ১৫ নভেম্বর ২০১৩ ০০:৫৫183334
  • আর কুমুদি, ঐ পেপারটা বাইনারি রেস্পনসের ডিজাইন সংক্রান্ত। রেসপন্স যদি হ্যাঁ বা না হয় (আপনার দুধ পোষায়? গত সাতদিনে সিগারেট খেয়েছেন? ইত্যাদি) তাহলে কি রকম ডিজাইন ভালো সেই নিয়ে। আপনার কোনো কাজে লাগবে বলে মনে হয় না।
  • bhagidaar | ১৫ নভেম্বর ২০১৩ ০০:৫৩183333
  • আমি এইমাত্র বসের সঙ্গে সাড়ে তিন ঘন্টার মিটিং শেষ করে বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি ও লাল করে ভাজা ডিমের লাল ঝোল থাকা স্বত্তেও ক্যাফেটেরিয়ার জঘন্ন খাবার খাচ্ছি কারণ আমি ভাত করতে পারিনি কারণ আমার চাল শেষ।কেউ ট্যা ফো কল্লেই কামড়ে দেব-----
  • kumu | ১৫ নভেম্বর ২০১৩ ০০:৪৯183332
  • এমবি, ঐ টই, একটি অকালমৃতা শিশুর নামে যেটি খোলা হয়েছে সেখানে আমি লিখব না।কেন তা আগে লিখেছি।
    কারো পরিচয় না জেনে (বা জানলেও) তাকে "অনেক কিছু শিখতে পারবেন " বলা আমার কাছে ভদ্রতা মনেহয় না।তবে এটা আমার বিচার।
    এ বিষয়ে আর কিছু লিখব না।
    একটু পড়াশোনা করে নিই তারপর দুধের টইতে লিখব।
  • Abhyu | ১৫ নভেম্বর ২০১৩ ০০:৪৬183331
  • শম্ভু মিত্র কেস কিছু না, যশোপ্রার্থী অভ্যু একবার কুমুদিদিমণিকে একখানি কবিতা শুনাইয়াছিল। কুমুদি সে কবিতা শুনিয়া আনন্দ প্রকাশ করিলেও বদ সিকি অভ্যুর আনন্দ দীর্ঘস্থায়ী হইতে দ্যায় নাই। জনান্তিকে কহিয়াছিল উহা নাকি শম্ভু মিত্রের কণ্ঠস্বর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত