এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | ১৫ নভেম্বর ২০১৩ ১৭:১৯183629
  • না না নন-ভেজদের পোয়া বারো না। ভেজুরা সোনামুখ করে খেয়ে নিয়েছে। যে খেয়েছে তার তো দোষ নয়, যে দিয়েছে দোষ তো তার ! এই মর্মে ব্যাপারটা সেটল হয়ে যাচ্ছে।

    কিন্তু শীতকালে ডিম ভেজ কী হিসেবে?
  • h | ১৫ নভেম্বর ২০১৩ ১৭:১৯183630
  • ব্রতীন, সরি রে ফোনটা ধরি নি, কারণ তখন আমি ইংরেজি তে ঝগড়া করছিলাম। এবং তার শর্ত হল, ব্যাকগ্রাউন্ডে ফোন বাজানো, কিন্তু ঝগড়াটা কন্টিনিউ করা ;-)
  • jhiki | ১৫ নভেম্বর ২০১৩ ১৭:১৩183628
  • অনেক শুদ্ধ শাকাহারী আছে, যারা শীতকালে ডিম খাওয়া দোষের মনে করে না!
  • jhiki | ১৫ নভেম্বর ২০১৩ ১৭:১১183627
  • তো নন ভেজ দের পোয়া বারো???
  • bd | ১৫ নভেম্বর ২০১৩ ১৭:১০183626
  • ভেবেছে বোধ হয় ডিম ভাজলে ভেজ হয়ে যায় :)
  • Kaju | ১৫ নভেম্বর ২০১৩ ১৭:০৮183625
  • আমাদের ফ্রাইডে স্ন্যাক্ষে ভেজুদের পনীর রোলের মধ্যে সুন্দর করে ওমলেট পেতে দিয়েছে !
  • jhiki | ১৫ নভেম্বর ২০১৩ ১৭:০৫183624
  • কেউ রোলের পরোটা বানানো শিখতে চাইলে আমাকে স্মরণ করতে পারেন।
  • Kaju | ১৫ নভেম্বর ২০১৩ ১৬:৩৮183623
  • শ্যামনগর তো লেকটাউনের ২টো স্টপেজ পরে। ভেতরের দিকে বোধায়। লেকটাউন জশোর রোডের মুখে একটা জামা মসজিদ আছে। দেখেই মনে হল হয়ত মহরমের জন্যে কোনো কিছু হয়েছে। ওখানে তো নয় নাকি? আমি তো ওদিক দিয়েই যাই।
  • cm | ১৫ নভেম্বর ২০১৩ ১৬:২৩183622
  • 1হইল গা যারে কয় ইউনিট।
  • Krultastic | ১৫ নভেম্বর ২০১৩ ১৫:৩৬183620
  • ২৪ ঘন্টার সাইটে দেখলাম।
  • + | ১৫ নভেম্বর ২০১৩ ১৫:৩২183619
  • অজ্জিদ্দা, লেকটাউনে?? কোন চ্যানেলে দিচ্ছে?
  • Krultastic | ১৫ নভেম্বর ২০১৩ ১৫:১৫183618
  • লেকটাউন এলাকায় গুলিগোলা চলেছে, এক জন মৃত।
  • Paramita | ১৫ নভেম্বর ২০১৩ ১৪:৫৬183617
  • এখানে রাণাঘাট অঞ্চলের কেউ আছেন যার সঙ্গে এখনো ওদিককার যোগাযোগ আছে?
  • kaushik | ১৫ নভেম্বর ২০১৩ ১৪:৩৯183616
  • আনন্দবাজার ওরকম বলেই থাকে, ওসব কথা সিরিয়াসলি নিতে গেলে ঠকতে হবে।

    ব্যাটসম্যানরা পিচের মাঝে এসে নিজেদের মধ্যে কি বলেন তাও ওরা শুনতে পায়!
  • cb | ১৫ নভেম্বর ২০১৩ ১৪:৩৬183615
  • রমাকান্ত আচরেকার কে দেখলাম, কষ্ট হল, কথাই বলতে পারেন না আর। সচিনকে দেখবেন বলে মাঠে এসেছেন
  • cb | ১৫ নভেম্বর ২০১৩ ১৪:৩৩183614
  • আই ডিসএগ্রী উইথ গৌতম ভট্টা

    " ভারতীয় ক্রিকেট জঙ্গলের দীর্ঘ দিনের আইন, টেস্ট ম্যাচে দেশের প্রথম উইকেট পড়া থেকেই তীব্র চিৎকার শুরু হবে। ওয়ান ডাউন যে নামল, তার প্যাডে লাগামাত্র বিদেশি বোলারের সঙ্গে জনতাও অ্যাপিল করবে। যে করে হোক ইন্ডিয়ার দু’টো উইকেট চাই। তবেই না প্যাভিলিয়ন থেকে ওই বেঁটেখাটো ছায়াটা বেরোবে!"

    সেহয়াগ/দ্রাবিড় কে অপমান করা হয় এইধরণের অসত্য আইডিয়া দিয়ে
  • মোহর | ১৫ নভেম্বর ২০১৩ ১৪:২৯183613
  • এই রান্না র প্রসঙ্গে:

    জ্বর ছিল তাই রান্না র কাজটা সে ও পৃ-র (ভিসিটিং বান্ধবী) ঘাড়ে চাপিয়ে ঘুমিয়ে ছিলাম; সাড়ে এগারোটা র সময় ডাকাডাকি, ওঠো, রান্না হয়ে গেছে। টেবিল এ খাবার রাখা হচ্ছে তখন। পৃ র গলা পেলাম, ওরে ভাত কই? এম্মা ভাত বসানো হয় নি নাকি। দাঁড়া দাঁড়া, তাহলে এক্ষুনি ঘুম থেকে তুলিস না, গজগজ করবে।

    ২৫ মিনিট বিরতির পর, ওঠো না, এবার ভাত ও হয়ে গেছে। অগত্যা উঠলাম, টেবিল সেট করা, খাবার পরিবেশন এর দায় আমার। দেবার সময় বোঝা গেল, মাছ ভাজা হয়েছিল, কিন্তু ছ' পিস ভাজা মাছ উল্টে খাওয়া দূর এর কথা, খুঁজেই পাওয়া যাচ্ছে না। এদিকে বাড়িতে বেড়াল নেই ! খোঁজ খোঁজ! জাস্ট নেই! মিনিট দশ রান্নাঘর তোলপাড় করে খোঁজার পর যখন পাওয়া গেল না, ফ্রিজ থেকে আবার মাছ বের করে মাইক্রো তে ভরতে যাচ্ছি, হঠাত কী মনে হলো, পৃ কে জিগালাম, রান্না হবার পর কাউন্টার পরিস্কার করেছিস ? একদম! আমার সুবিধার দিকে মেয়ের কড়া নজর ! ভাজা মাছ সুদ্ধু ঢাকা দেওয়া বোল সিংক এ নামিয়ে দিয়েছে।
  • jhiki | ১৫ নভেম্বর ২০১৩ ১৪:১০183612
  • একের একাকীত্ব বোঝানোর জন্য সক্কলকে ধন্যযোগ।
  • kabya | ১৫ নভেম্বর ২০১৩ ১৪:০৫183611
  • ভাগিদার এর চাল বাড়ন্ত র কথা শুনে মনে পড়ে গেলো, এরম আমার প্রায় ই হয়। সব রান্না করে রেখে ভাত করতে ভুলে যাই, খেতে বসার সময় মনে হয় এ রাম ভাত করা হয় নি তো। এরমি একবার সদ্য বিয়ের পর, ইন ল রা এয়েছেন প্রথম বার, আমি বেশ ডাল, ভাত, তক্করী, মাংস সব রান্না করেছি, ভেবেছি ভাত পরে করবো,আর ব্যাস ভুলে গেছি, রাত এ খেতে গিয়ে যখন ভাত বসাতে যাই দেখি চাল বেশ কম, আর আটা ও নেই, সেই সাথে রাত হয়ে গেছে বলে দোকান ও বন্ধ ( পোড়া লুরু র দোকান, ৯টা বাজলেই বন্ধ) হয়ে গেছে, সেকি কেলো।
  • | ১৫ নভেম্বর ২০১৩ ১৪:০৩183610
  • এটা ডকুমেন্টেড থাক, যে যেকোন ভালো কাজেই আমাকে পাওয়া যায়!! ঃ)
  • | ১৫ নভেম্বর ২০১৩ ১৪:০১183609
  • ইয়ে মানে, পোটকে কি সেই ভদ্রলোক কে ক্যালাবে? তাহলে খোঁজ নিয়ে জানাচ্ছি ! ঃ)
  • Krultastic | ১৫ নভেম্বর ২০১৩ ১৩:৫৭183608
  • ওক্কে
  • | ১৫ নভেম্বর ২০১৩ ১৩:৫৪183607
  • অরি ডান। থ্যাঙ্কু। উনি করে দেবেন। নো চাপ।
  • lcm | ১৫ নভেম্বর ২০১৩ ১৩:৫২183606
  • ধনাত্মক পূর্ণসংখ্যা (পজিটিভ ইন্টিজার) মাত্রেই হয় মৌলিক (প্রাইম) না হয় যৌগিক (কম্পোজিট) - ব্যতিক্রম কেবলমাত্র এক।
    এক না মৌলিক, না যোগিক - না ঘর কা না ঘাট কা।
    তাই এক হইল এক এবং একমাত্র এক।
  • Krultastic | ১৫ নভেম্বর ২০১৩ ১৩:৫০183605
  • ১-এর প্রপার্টিগুলোর হিসেবে ১ সংখ্যাটাকে ইউনিক বলেছে হয়তো।
  • | ১৫ নভেম্বর ২০১৩ ১৩:৪৯183604
  • না অরি এক্ষুনি, সেই TCS ভদ্রলোকের নাম্বার টা দিল যিনি, "ভেতর থেকে ব্যবস্থা করে" পাসপোর্ট করিয়ে দেন।
  • Reshmi | ১৫ নভেম্বর ২০১৩ ১৩:৪৫183602
  • কার লেখা তা তো মনে নেই, চেক করে বলতে হবে। CBSE-র স্ট্যান্ডার্ড কোন বই, ক্লাস সিক্স এর।
  • lcm | ১৫ নভেম্বর ২০১৩ ১৩:৪৫183603
  • That is why they say - one and only one - ইউনিক মাস্ট বি।
  • potke | ১৫ নভেম্বর ২০১৩ ১৩:৪৩183600
  • কোন বই, কার লেখা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত