এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১৮ নভেম্বর ২০১৩ ১৮:২১184231
  • ন্যান, শচীনপুজোয় এইবারে গুগল। আর পারি না।

  • Ekak | ১৮ নভেম্বর ২০১৩ ১৮:১৭184229
  • এতো হবেই।
    গ্লোবালায়সেসনে প্রতিযোগিতা বহুগুন বেড়ে যায়। চাঁদ সদাগরের আমলেও তাই হত। নতুন না। কিন্তু ডিগ্রী টা বহুগুন বেড়ে গ্যাছে। আমি এক ভদ্রলোক কে চিনতুম যাঁর ভারত জোড়া কাঁচের ইন্জেক্তর তৈরীর ব্যবসা ছিল। বাজারে প্লাস্টিকের ইন্জেক্তর এলো হু হু করে ভদ্রলোক এক বছরের মধ্যে ভিখারী হয়ে গেলেন। টুকটাক সাপ্লাই এর কাজ করে জীবন কাটে।

    তো কী করা যাবে বলুন তো ? গ্লোবালায়সেষণ তো আলাদা হাতি ঘোড়া কিছু না শুধু এক্সেসেবিলিটি টা ভয়ঙ্কর বাড়াচ্ছে। বাড়ছে প্রতিযোগিতা। সবসময় নিজেকে আরও এডভান্স করো। নইলে হারিয়ে যাও। রাষ্ট্র উদ্যোগ নিয়ে প্রসেস তাকে একটু ধীরে -সুস্থে করতে পারে। নাথিং মোর দ্যান দ্যাট।
    সেটা করলেও তো গালাগাল খেতে হয়। বাম সরকার কম্পিউটার না আটকালে নাকি ঘরে ঘরে চাগ্রি হত বলে শুনি। এদিকে ঠিক যে জমানায় দাঁড়িয়ে বাম সরকার প্রসেস তাকে স্লো করিয়েছিল তখন যদি এক ধাক্কায় সব দরজা খুলে দেওয়া হত আমাদের অনেকের বাপ-দাদা চাকরি হারাতেন। এটা কর্নাটক নয়জে সম্পন্ন চাষী থেকে পরের প্রজন্মে সফটওয়ার ইঞ্জিনিয়ার পয়দা হচ্ছে। কী ভয়ঙ্কর স্লো লার্নিং (হুইচ ইস এক্সেপ্তিব্ল ) এর মধ্যে দিয়ে ত্রান্সিষণ ঘটেছে দেখেছি তো। তা এসব করে কী লাভ হয়েছে ? যার বাবা কোবোল আসছে শুনেই সোনালী হ্যান্ডশেক নিয়েছেন সেই ছেলে গলা ফাটাচ্ছে আগে কেন ডাব্লু বি তে কম্পিউটার আসেনি। হুরোহুরি করে এলে তার ই পেছনে বাঁশ হত ভাববেনা। ভাবেনা। এটাই স্বাভাবিক। সব ইভোলিউশন। যে যার খোরাকের বাইরে বোঝেনা। খাক তাহলে কামড়া কামড়ি করে। খুলুক দরজা।
  • kumu | ১৮ নভেম্বর ২০১৩ ১৮:০৯184228
  • টইএর নামে বিরক্তিকর শব্দ, বানানভুল থাকলে সংশোধন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্দিষ্ট সংখ্যায় পোষ্ট না পড়লে টই ডিলিট করে দেয়া এগুলো ভেবে দেখা যায়?
  • de | ১৮ নভেম্বর ২০১৩ ১৭:৪৪184227
  • দম দি- আমি যাই নাই মেলঘাট - তুমি দেখে এসো, এসে সর্ষে লেখো -
  • h | ১৮ নভেম্বর ২০১৩ ১৭:৩৯184226
  • প্রথম প্রশ্নটা পরের ফর্মুলায় রিডান্ডান্ট হওয়ার কথা।
  • নেতাই | ১৮ নভেম্বর ২০১৩ ১৭:৩৬184225
  • কী সিনেমার রিভিউ চলছে?
    সলমন আছে? শাহরুখ?
    নায়িকার সাথে কেমন ইন্টুপিন্টু করেছে?
    হিরোর ক প্যাক আছে? খুব মারধর করে? আইটেম সং আছে?
  • h | ১৮ নভেম্বর ২০১৩ ১৭:২৮184224
  • রাইট রাইট। নেতাই, রিদ্ধি, এসে পড়ো।
  • h | ১৮ নভেম্বর ২০১৩ ১৭:২৬184223
  • ওটা অন্য সিনেমায় তো আসছে। সব সিনেমায় সব পাবে কি করে। ধরো ওয়েডনেসডে সিনেমায় এসছে, পুলিশ নিজেদের এফিসিয়েন্সি বাড়াও, এনকাউন্টার করো, নইলে মানুষ করে নেবে ইত্যাদি। সে মেসেজ টা ধরো কিস্সা বা মাই নেম ইজ খান বা শহিদ এ পাবে না, অন্য কোন মেসেজ পাবে। ইট ইজ অ্যাবাউট হুইচ ওয়ান ইউ প্রেফার।
  • sch | ১৮ নভেম্বর ২০১৩ ১৭:১৭184222
  • ধুর রিভিউ করতে হলে নিতাই বা ঋদ্ধিকে চাই --- আমাদের রিভিউতে হবে না
  • sosen | ১৮ নভেম্বর ২০১৩ ১৭:১৬184221
  • রিভ্যু চলছে?
    দাঁড়ান, আমিও একটা লিকে দেবো। সোজা দেখে।
    তার জন্য সিনিমা দেখতে হবে এরম দাবি নিশ্চয় কেউ কর্বেন্না?
  • sch | ১৮ নভেম্বর ২০১৩ ১৭:১৫184220
  • না না দম দি আমি বুঝেছি - একদম ঠিক আছে। সমস্যা হলো এখন গ্লোবালাইজেশান জিনিসটা খুব কমপ্লিকেটেড হয়ে গেছে - সত্যি গ্লোবালাইজেশান না এলে, এই জব ক্রিয়েশান না হলে অনেক ক্ষতি হত হয়তো। আমি শুধু চাই লোকে একটু ভাবুক নিজের চাহিদা অল্প কমানো যায় কি না। এটা আসলে ভীষণ ইন্টার লিঙ্কড - চাহিদা বাড়লে লিমিটেড রিসোর্সের এক্সপ্লয়টেশান। কিছু হাতে গোণা লোকের সুবিধা...না নতুন কিছু বলার নেই - এগুলো সব্বাই জানে। আমার শুধু ইচ্ছে মিডিয়া ওই ডকু মার্কা মুভি আর পীওর এন্টারটেন্মেন্টের মাঝে এসে দাঁড়াক - যেখানে হল থেকে বেড়োনোর পর দর্শকের কিছুক্ষণ অস্বস্তি হবে।

    যাক গে ভুলভাল ইচ্ছে
  • | ১৮ নভেম্বর ২০১৩ ১৭:১০184219
  • স্চ,

    আমি একটু বলি। মানে আমি সিনেমাটা দেখিনি, তবে হনু কী বলতে চাইছে সেটা বুঝছি। সেই থেকেই। ধরে একজন খাগড়ার কাঁসার বাসন বানানোর কাজে যুক্ত ছিল, বাজারে হিন্ডালিয়ামের বাসন আসায় কাঁসাশিল্পের বারোটা বাজল এবং ঐ ব্যক্তি প্রথমে উচ্ছিন্ন হয়ে তারপর কোনোমতে অ্যালমিনি বাসন বানানোর কারখানায় ধুকে গেল। এবারে আরো দেড় যুগ বাদে ইস্পাতযুগ এল্ক এবং আবার সে জীবিকাচ্যুত হল। স্টীলের বাসন তৈরীর কারখানায় আর চাকরি যোগাড় করতে পারল না, তবে কয়েক কাঠা জমি পেল ভি আর এস গোছের কিছু একটা ব্যবস্থার টাকায়। এবারে শিল্পবিপ্লবের ডায়রেক্ট সুবিধাভোগী এই মজুর চাষা হয়ে গেল। বেশ চলল কয়েক বছর আবার বছর দশেক বাদে সরকারের উপনগরী গড়ার উদ্যোগে এর জমি গেল এবং দাম যা পেল সে সামান্যি। এরপরে সে কোথায় গেল আমরা জানি না, কিন্তু গ্লোবালাইজেশান এর জন্য তেমন ভাল কিছু হল না।

    অথচ আর একটা কেস ধরি। এখানে এরা দুই তিন পুরুষে চাষীই ছিল, লেখাপড়া ঐ অষ্টম শ্রেণী। উপনগরীর জন্য যখন জমি নেওয়া হল, তখন এদেরও গেল, এ কিন্তু ঐখানে এক আবাসনে সিকিউরিটি গার্ডের চাকরি পেল। এহ বাহ্য এরপরে যেটা হল ঐ আবাসনের দুধের সাপ্লাই, ঐ এল্কারা সমস্ত ফ্ল্যাট কেনাবেচা/ভাড়ার দালালি, জল যোগান দেবার ব্যবসা এই করে সে লালে লাল হয়ে গেল। সে চাষবাস করলে কোনোজন্মে এত রোজগার করত৪এ পারত না।
    গ্লোবালাইজেশান এত জন্য আশীর্বাদ।

    এইসব দুই চারকথা আর কি।
  • sch | ১৮ নভেম্বর ২০১৩ ১৭:০৬184218
  • আবার ছড়ালাম - বলতে চেয়েছিলাম রিটেলে ফরেন ইনভেস্টমেন্ট আটকাও
  • sch | ১৮ নভেম্বর ২০১৩ ১৭:০৫184217
  • আসলে আমি সয়ে যাওয়া কথাটা বলতে চাই নি হানুদা - ব্যাড চয়েস অফ ওয়ার্ড। আমি বলতে চাইছি ইরিভার্সেবল। কিছু সামাজিক পরিবর্তন হয়ে গেছে। এখন মধ্যবিত্ত বাঙ্গালীকে আর ওই অনিলের মতো বোতল বইয়ের ফাঁকে রাখতে হয় না - সে কিন্তু সাহসী - ড্রিঙ্ক করা এখন স্ট্যাটাস সিম্বল। সেখানে যেটা মেসেজ দেওয়ার সেটা হয়তো, এবার ফিরে দাঁড়াও। রিটেলে দাইভেশ্তমেন্ট আটকাও। তার জন্যে ওই গান্ধীবাদী বিলিতি বর্জন না - অন্য রকম আপ্রোচ। অন্য মডেল। নিজেদের প্রফেসানিলিজম বাড়াও - নিজেদের এফিসিয়েন্সি বাড়াও, হোম প্রোদাকশান বাড়াও - এই মেসেজটা খুব দেখতে ইচ্ছে করে। মে বি আমার ইচ্ছেটাই ভুলভাল। বা এই মেসেজ হয়তো সিনেমায় আশা করা ভুল
  • | ১৮ নভেম্বর ২০১৩ ১৬:৫৪184216
  • দেবযানী,

    আমি ফেবুতে খুজে অ্যাডিয়ে নিলাম। মেইল করার চেয়ে ওটাই সোজা।

    এইবারে বল দিকি মেলঘাট টাইগার রিজার্ভে গেছো? কিরকম কী ব্যবস্থা?
  • de | ১৮ নভেম্বর ২০১৩ ১৬:৫২184215
  • স্চ আর হানুদার জয়েন্ট রিভিউ দারুণ হচ্ছে -- একজায়গায় গুছিয়ে লিখে রাখলে আরো ভালো হোতো!
  • h | ১৮ নভেম্বর ২০১৩ ১৬:৪৮184214
  • আমারো তাই। দ্যাখো, আমি যেটা বলতে চাইছি, সেটা হল, প্রতিবাদ করার জন্য, অভিজ্ঞতা-ই যথেষ্ট। মাইল্ড প্রতিবাদ এর জন্য, মাইল্ড অভিজ্ঞতাই যথেষ্ট ;-) জাস্ট একটা বড় ট্রান্সফরমেশন কে খোঁচা মারছে, সবটা প্রশ্নাতীত নয় সেটা বলছে, এটাও তো বেশি ফিল্মে পাই না।

    আর গ্লোবালাইজেশন গা সওয়া হয়ে গেছে বলছো, ঠিক ই, সয় নি, এরকম লোক ও আছে, এবং অবশ্যই, 90s এ বা তার পরে যার টিন এজ বা ইম্প্রেসনেবল এজ, সে অন্য ভাবে, এটাকে দেখবে, ক্রিটিক করলেও অন্য ভাবে দেখবে হতেই পারে।
  • de | ১৮ নভেম্বর ২০১৩ ১৬:৪৬184213
  • বাবা এতো গুলো পোস্ট -- আগের পোস্ট অজ্জিত কে লিখলাম!
  • de | ১৮ নভেম্বর ২০১৩ ১৬:৪৫184211
  • R&D বন্ধ হয়ে যাওয়া কোন ফিল্ডের জন্যই ভালো নয়। আইটি কোং গুলোরও এটা ভাবা উচিত। নাহলে আলটিমেটলি এতো এমার্জিং একটা ফিল্ড ভারতে খালি সফিস্টিকেটেড ক্লার্কশিপ হয়েই থেকে যাবে। প্রচুর পয়সা আসবে কিন্তু নতুন আইডিয়া আসবে না!
  • Krultastic | ১৮ নভেম্বর ২০১৩ ১৬:৪৫184212
  • আর আমাদেরও তেমনি রিসার্চ আর প্যাপার। কাল যেমন - পিঠে কুলো বেঁধে আপিসে আসবো।
  • sch | ১৮ নভেম্বর ২০১৩ ১৬:৪৩184210
  • হানুদা আমি কিন্তু একদম-ই প্যাঁক দিই নি - গুরুতে অনেক মানুষ আছেন - যাদের পড়াশোনার পরিধি সত্যিই বেশী। অন্তত আমি যেটুকু বুঝি - আমি সেই জায়গা থেকেই বললাম - নিজের সীমাবদ্ধতা স্বীকার করতে আমার কোনো আপত্তি নেই। গ্লোবাল রাজনৈতিক অর্তনোইতিক বিষয়ে আমার একদমই কোনো পড়াশোনা নেই। সবটাই ওই খবরের কাগজ পড়া বিদ্যা
  • san | ১৮ নভেম্বর ২০১৩ ১৬:৪১184209
  • ডিডিদা এই যে অক্ষদির রেসিপি।

    ============================

    খুব সোজা মাংসের চাঁপ।

    দোকানে গিয়ে মাংসওয়ালাকে বলতে হবে পসিন্দা কাবাবের মাংস দিতে। আর অভাগা হলে চিকেন-এর ব্রেস্ট টেন্ডার বা থাই দিয়ে কাজ চালানো যেতে পারে। মাংসর টুকরোগুলোকে নোড়া বা দিস্তা বা ভারী কিছু দিয়ে অল্প থেতো করে ফ্ল্যাট করে নিতে হবে।
    অনেকটা পেঁয়াজ বেটে/গ্রাইন্ড করে নিন, বাটার সময় সঙ্গে দারচিনি ও এলাচ দেবেন।
    এবার মাংসের মধ্যে এই জিনিসগুলো যোগ করতে হবে -
    ঐ দারচিনি, এলাচ সহ পেঁয়াজবাটা
    রসুনবাটা
    দৈ
    নুন
    লংকাগুঁড়ো
    অনেকটা সর্ষের তেল
    পিঞ্চ হলুদ
    সব কিছু ভালো করে হাত দিয়ে মাখুন এবার (হাতে না মাখলে কখনই সেই টেস্ট আসেনা)। সারাদিন বাইরে রেখে দিন। ঠিক রাঁধার আগে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আবার মাখুন। এবার একটা তলা ভারী, ফ্ল্যাট বটম প্যান নিন। সর্ষের তেল ঢালুন। তেল গরম হলে ম্যারিনেড থেকে তুলে মাংসের টুকরো গুলো সিঙ্গল লেয়ারে সাজিয়ে দিন (এই সিঙ্গল লেয়ারটা ইম্পর্ট্যান্ট), এপিঠ ওপিঠ একটু হাল্কা বাদামী করে ভাজা হয়ে গেলে ওপর থেকে ঐ মশলা মাখা ম্যারিনেডটা দিয়ে দিন। ঢাকা দিয়ে, আঁচ কমিয়ে রাখুন। চিকেন হলে ১০ মিনিটের মধ্যেই প্রায় সেদ্ধ হয়ে যায়। মাটন হলে অবশ্যই একটু সময় লাগবে। তবে জল দেবার দরকার হয়না। একটু মাখা মাখা, তেলওয়ালা হবে। রুটি, নান দিয়ে খাবার পক্ষে আদর্শ। সঙ্গে গোল চাকা পেঁয়াজ। প্লিজ নো ধনেপাতা এই রান্নায়।
  • Krultastic | ১৮ নভেম্বর ২০১৩ ১৬:৩৮184208
  • @দে - হয়, কিন্তু খুব ক্লোজড কিছু গ্রুপে। ভারতীয় আইটি ইন্ডাস্ট্রির বড়কর্তারা উহাকে এনকারেজ করেন না, যদিও উক্ত গাজর ঝুলাইয়া ব্যবসা বাড়াইতে পারিলে খুশীই হন। ইনফি যেমন - যেই নারায়নমূর্তিকে ফিরিয়েছে অম্নি সেই ট্র্যাডিশনাল আইটি বিজনেসে ব্যাক, ল্যাবগুলোকে বন্ধ করে দিয়েছে, ল্যাবের লোকজনকে জোর করে প্রোজেক্টে পাঠিয়েছে বা বিদেয় করে দিয়েছে। একমাত্র ক্লাউডের গ্রুপের কয়েকজন টিমটিম করে আছে (কারণ ওটা এখন বাজওয়ার্ড), বাকি আইওটি ইত্যাদি গ্রুপ পুরো বন্ধ।
  • h | ১৮ নভেম্বর ২০১৩ ১৬:৩৬184207
  • স্চ প্যাঁক দিয়ো না, আমি কিন্তু প্যাঁক দেই নাই। এটা রাজনইতিক অবস্থান মাত্র।

    - 'চলো পাল্টাই' টা আম আদমী পার্টির মেসেজ।
    - এটা গ্লোবালাইজেশন এর একটা মাইল্ডলি লেফ্ট ক্রিটিক, উইথ জেনেরাল অ্যামিউজমেন্ট। যেকোনো বড় চেঞ্জে লোকে যেমন সেটাকে নিয়ে এটা ওটা বলে। এই ধরো শিল্প বিপ্লবের আমলে, যে সব প্রতিবাদ ছিল, তখন একেকটা একেক রকমের ছিল, কেউ মেশিন ব্রেকার ছিল, কেউ ট্রেড ইউনিয়ন / ওয়ার্কার্স কাউন্সিল ফর্ম করছিল, কেউ রিলিজিয়াস ছিলো, কেউ রোমান্টিক ছিল ইত্যাদি।

    চয়েস তোমার আমার।
  • রোবু | ১৮ নভেম্বর ২০১৩ ১৬:৩৫184205
  • উঁহু, ওটা কম্প্যুটার সায়েন্স।
  • Krultastic | ১৮ নভেম্বর ২০১৩ ১৬:৩৫184206
  • আমার কিন্তু আইটি গাইদের কেউ ঝাড়লে কেমং একটা ক্রুয়েল আনন্দ হয়। অবিশ্যি ছোটবেলায় পায়ের আঙুল টাঙুল মচকে গেলে আমি দরজা আর ফ্রেমের মধ্যে আঙুল ঢুকিয়ে দরজা দিয়ে চাপ দিয়ে আরাম পেতুম...

    ;-)
  • de | ১৮ নভেম্বর ২০১৩ ১৬:৩৩184204
  • ক্যান ক্যান -- আই টির অজ্জিতবাউ তো প্যাপ্যার ল্যাখেন! আইটিতেও অনেক রিসার্চ ওয়র্ক হয়!
  • Arpan | ১৮ নভেম্বর ২০১৩ ১৬:৩০184203
  • আইটি হল মন্দিরের ঘন্টা, যে যখন পারে বাজিয়ে যায়।

    (আসলে রাইটিং নো পেপার, হেন্স নো হনু ইন্ডেক্স, হেন্স সো মাচ পাবলিক হেনস্থা)
  • de | ১৮ নভেম্বর ২০১৩ ১৬:২৩184202
  • আমি হাদীশ পড়লম -- ডিডিদা আর হানুদা এতো উত্তেজিত ক্যান?

    হ্যাঁ, CNR আইটির লোকেদের পোচ্চুর ঝেড়েছেন দেখলাম ঃ)
  • sch | ১৮ নভেম্বর ২০১৩ ১৬:২০184201
  • কি জানি হানুদা আপ্নারা অনেক পড়েছেন নিশ্চয় ঠিক বলছেন। আমার মনে হয় আস্পিরেশান থ্রেট না - আস্পিরেশান থাকবেই। ওটা ড্রাইভিং ফোর্স। মানুষের আস্পিরেশান যখন তার ক্ষমতা বা ক্যাপাসিটিকে ছাড়িয়ে যায় তখন সেটা থ্রেট।

    আমি কাল ভাবছিলাম, ওই যে সিনেমাটা "চলো পাল্টাই" - এতো কিছু হিট করেনি - এতো জৌলুষ ছিল না কিন্তু মেসেজটা খুব পরিষ্কার ছিল - ভাবায় সিনেমাটা। এখানে কি কেউ কিছু ভাববে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত