এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২১ নভেম্বর ২০১৩ ০৩:১৭185370
  • কোকিলরসটা কি? দগ্ধ কোকিল আহার করে যে রস পাওয়া যায়?
  • ন্যাড়া | ২১ নভেম্বর ২০১৩ ০৩:১৬185369
  • আই গুরু'জ নাঁতেল স্পিক দ্যাট ঋত্বিক মেড বিগবিগ বাই আঁতেলজ।
  • Atoz | ২১ নভেম্বর ২০১৩ ০৩:০২185368
  • বীররস, রৌদ্ররস, কোকিলরস-রসের অভাব কী? ঃ-)
  • Abhyu | ২১ নভেম্বর ২০১৩ ০২:৫৮185367
  • রসের কি অভাব পড়েছে যে রোবু কামনারস ঢালছে (তাও ভুল বানানে, লিখেছে কমনারস)

    করুণরসের খোঁজ করুন বন্ধুরা।
  • aranya | ২১ নভেম্বর ২০১৩ ০২:২২185366
  • না, পর্তুগিজ রোনাল্ডো, খুবই হ্যান্ডু
  • Bhagidaar | ২১ নভেম্বর ২০১৩ ০১:১৫185365
  • আমিও খাবলে খাবলে পড়ছি। যে ফুটবল খেলোয়ার কে নিয়ে এত কথা হচ্ছে তিনি কি ব্রাজিলের রোনাল্ডো? দাঁত উঁচু টাক/ন্যাড়া মাথা?
  • π | ২১ নভেম্বর ২০১৩ ০০:২৪185364
  • ও, দেখিনি। খাবলা খাবলা করে ভাট পড়ছি।
  • রোবু | ২১ নভেম্বর ২০১৩ ০০:২০185363
  • অর্পণদা বলেছে সে কথা।
  • π | ২১ নভেম্বর ২০১৩ ০০:১৭185361
  • সিকি, খাসা ঃ)

    আর ইয়ে, স্বাস্থ্যচাড্ডিটা তো মামু শুরু করেছিল।
  • Arpan | ২১ নভেম্বর ২০১৩ ০০:১৭185362
  • যাক, শুতে গেলাম। চোখ জ্বালা করছে। গুডনাইট।
  • রোবু | ২১ নভেম্বর ২০১৩ ০০:১৬185359
  • এটা শেটা নয়।
  • Arpan | ২১ নভেম্বর ২০১৩ ০০:১৬185360
  • বটে, তুইই বা আমার দুঃখপ্রার্থনা সিরিয়াসলি নিলি নাকি! ;-)
  • sheta | ২১ নভেম্বর ২০১৩ ০০:১৫185357
  • আবার তোমরা আমার স্পেলিম নিয়ে মজা করছ। মাঝে মাঝে ভুল হয়ে যায় বাংলা লেখা হয় না তো।
  • Arpan | ২১ নভেম্বর ২০১৩ ০০:১৫185358
  • ন্য মানে, শূন্য-র ন্য। ণ্য নয়।
  • শ্রী সদা | ২১ নভেম্বর ২০১৩ ০০:১৪185354
  • হায় হায় অপ্পনদা আমার ১১ঃ৫৭ সিরিয়াসলি নিল নাকি !
  • রোবু | ২১ নভেম্বর ২০১৩ ০০:১৪185355
  • ন্য টা শুণ্যের স্পেলিং কারেকশন রে।
    আর পুন্যাত্মা বোধ হয় আমার বন্ধু। মানে হওয়া উচিত।
  • Arpan | ২১ নভেম্বর ২০১৩ ০০:১৪185356
  • (কেলো করেছে)

    না না, আমরা কেউ কমন না।
  • রোবু | ২১ নভেম্বর ২০১৩ ০০:১৩185353
  • হ্যাঁ, আমরা সবাই কমনারস (স্পেস নেই কমনের পরে)।
    সিকি বাদে।
  • pipi | ২১ নভেম্বর ২০১৩ ০০:১২185351
  • ফি রবিবার ঐ গোছা গোছা পাতা এনে শিলে বেটে তৈরী হত ঐ সুস্বাদু রস। তারপর চায়ের কাপের আধকাপ রস গেলবার জন্য বাড়ীতে একটি ছোটখাটো কুরুক্ষেত্র। বিধ্বস্ত ক্লান্ত দুই প্রতিপক্ষ তবু কেউ সাদা পতাকা ওড়াবে না। কোনমতে বাদীপক্ষ যদিবা বিবাদীর গলা টিপে ও জিনিস ঢেলেও দেয়, বিবাদীর গলা থেকে দুরন্তের গতিতে ও জিনিস তৎক্ষণাৎ ইনভল্যান্টারি অ্যাকশনে লাভা ছিটানোর মত ছিটকে বেরিয়ে হ্যাণ্ডস ডাউন প্রতিবাদী পক্ষকে জিতিয়ে দিত।। তারপরে এল ঝিনুক। একজন ধরত দু-হাত, অপরজন সবশক্তিতে গাল টিপে ধরে ঘোঁত করে ও জিনিস গলার ভিতরে ঢেলে দিত। ঝিনুক গেল, এল ড্রপার। কিন্তু ইনভল্যান্টারি অ্যাকশনের কিছু কমতি হল না। অগত্যা তৈরী হল আখের গুড় মেশানো কাঁচা হলুদ বাটার ছোট ছোট বল। সুস্বাদু জ্যুস গিলেই মুখে ঐ বল/গুলি ট্রান্সফার করে দেওয়া হত। এ ব্যবস্থা মন্দ ছিল না কিন্তু কে যেন মিষ্টি আর তেতোর সহবাসের বিরুদ্ধে নিদান হেঁকে দিল! অগত্যা তৈরী হল গুড় ছাড়া কাঁচা হলুদ বটিকা। তাই খেয়ে হলুদ জিভ আর হলদেটে ছোপ ধরা দাঁত নিয়ে কিছুদিন ঘোরার পরে বাদীপক্ষের, আমার অদৃশ্য লিভারের তুলনায় দৃশ্যমান হলদেটে দাঁতের যত্নই সবিশেষ জরুরী মনে হওয়ায় হরিদ্রাবটিকার ইতি হল। তার বদলে এসে গেল কালমেঘ বটিকা!।
  • শ্রী সদা | ২১ নভেম্বর ২০১৩ ০০:১২185352
  • সে তো দেখলাম। কিন্তু ন্য মানে কি ?
    ওদিকে আজকে আপিসে দেখি কোনো এক পূণ্যাত্মা বব ডিলানের চারটি অ্যালবাম আর চন্দ্রবিন্দুর প্রায় সবকটা নেটওয়ার্কে শেয়ার করে রেখেছেন, মানে মিডিয়া প্লেয়ারই খুঁজে বের করলো। মঙ্গল হোক তার মঙ্গল হোক।
  • sheta | ২১ নভেম্বর ২০১৩ ০০:১১185350
  • হাই, তোমরা সবাই কমন আছো? আমিই সবার থেকে ছোট
  • Arpan | ২১ নভেম্বর ২০১৩ ০০:০৯185349
  • আরে সদা, তুই হলি গুরুর সর্বকনিষ্ঠ সদস্য। তোকে নিয়ে একটু মস্করা ইঃ করতে তাই লোকের সাধ জাগে। যাগ্গে, সরি, দিল পে নিস না।ঃ)
  • রোবু | ২১ নভেম্বর ২০১৩ ০০:০২185347
  • আমি কিন্তু তোকে কিচ্চু বলিনিরে সদা।
  • Arpan | ২১ নভেম্বর ২০১৩ ০০:০২185348
  • ন্য।
  • pipi | ২০ নভেম্বর ২০১৩ ২৩:৫৯185345
  • একের শূণ্যস্থান তো অন্যকে পূরণ করতেই হয়। আফটার-অল দুনিয়ায় ভ্যাকুয়্ম থাকে না।
  • Tim | ২০ নভেম্বর ২০১৩ ২৩:৫৯185346
  • কালমেঘের রস তো বেশ সুস্বাদু। তেমন আর তেতো কই? কত খেয়েছি।
  • শ্রী সদা | ২০ নভেম্বর ২০১৩ ২৩:৫৭185344
  • কী কারণে সন্ধ্যে থেকে এত চাট খাচ্ছি কে জানে ! খাওয়ার কথা তো কাজুদার।
  • pipi | ২০ নভেম্বর ২০১৩ ২৩:৫৪185343
  • কুইনিন খাবার সৌভাগ্য হয় নি। তবে কালমেঘ পাতার রস??? ফি রবিবার সকালে??
    যারা খান নি তারা জানেন না কি মিস করেছেনঃ-(
  • Arpan | ২০ নভেম্বর ২০১৩ ২৩:৫৩185342
  • আমি খেতাম প্রাইমাকুইন। বাপ রে বাপ। খেয়ে পুরো ঘন্টাখানেকের জন্য কোমায় চলে যেতাম।
  • Arpan | ২০ নভেম্বর ২০১৩ ২৩:৫২185341
  • কুইনিন প্রচুর খেয়েছি। ও অন্য জিনিস। ব্র্যাডম্যানের অ্যাভারেজের মত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত